পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
Exam 5 Topic: (Part - I) 2. Foundations of Education: - Philosophical: Theme-based major philosophies-idealism, naturalism, pragmatism, materialism, realism and existentialism. Source: Class - 4, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
What is the goal of education according to naturalism?
(প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য কোনটি?)  
  1. developing the child's natural instincts (শিশুর সহজাত প্রবৃত্তিগুলির উন্নতিকরণ )
  2. preparing for future life (ভবিষ্যত জীবনের প্রস্তুতি)
  3. moving the child towards equal opportunities (শিশুকে সমসুযোগের পথে অগ্রসর করা )
  4. all (সব) 
ব্যাখ্যা

প্রকৃতিবাদী দর্শন অনুসারে মানুষের স্বাভাবিকত্ব গুরুত্ব পেয়েছে এবং আধ্যাত্মিকতা গুরুত্ব হারিয়েছে। মানুষের সহজাত বিবেকশক্তি ও পারলৌকিক বিশ্বাস এখানে মিথ্যা। এখানে যা সত্য তা হলো - মানুষের বাহ্য প্রকৃতি , অন্তর্প্রকৃতি ও কৃত্রিমতার বাঁধনমুক্ত পরিবেশ। প্রকৃতিবাদী দার্শনিকেরা আত্মপ্রকাশনে সহায়তাকে শিক্ষার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত করেছেন। শিশুর সহজাত প্রবৃত্তিগুলির উন্নতিকরণ , ভবিষ্যত জীবনের প্রস্তুতি , শিশুকে সমসুযোগের পথে অগ্রসর করা - এসবই হলো প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য।

Source:
Naturalism and Educational Administration: New directions, Colin W. Evers & Gabriele Lakomski, School of Education, University of New South Wales

.
Who is the father of 'Idealism'? (ভাববাদী দর্শনের জনক কে?) 
  1. Socrates 
  2. Plato 
  3. Aristotle 
  4. Kant 
ব্যাখ্যা

প্রাচীন গ্রীক দার্শনিক প্লেটো (আনুমানিক ৪২৮-৩৪৭ খ্রিস্টপূর্বাব্দ) কে ব্যাপকভাবে আদর্শবাদের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি দার্শনিক বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছিলেন যে ধারণা বা বিমূর্ত ধারণাগুলি সবচেয়ে মৌলিক বাস্তবতা, যেখানে ভৌত জগৎ "রূপ" বা আদর্শের একটি নিখুঁত জগতের কম বাস্তব প্রতিফলন।

Source:
Encyclopaedia Britannica

.
According to ________ , the role of the gardener in the garden and the role of the teacher in the field of education are similar.
(__________ -এর মতে,বাগানে মালির ভূমিকা আর শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সমগোত্রীয়।) 
  1. Froeble 
  2. Dewey
  3. Plato
  4. Pestalozzi 
ব্যাখ্যা

ফ্রয়েবেল-এর মতে,বাগানে মালির ভূমিকা আর শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সমগোত্রীয়। 

Source:
Philosophy of Education—Dr. N.K. Sharma

.
According to idealism, the subject of knowledge is always:
(ভাববাদ অনুসারে জ্ঞানের বিষয় সব সময়:)
  1. Mind-neutral (মন-নিরপেক্ষ)
  2. Mind-dependent (মন-নির্ভর)
  3. Person-dependent (ব্যক্তি নির্ভর)  
  4.  Object-dependent (বস্তু নির্ভর)
ব্যাখ্যা

ভাববাদ বলতে এমন একটি পরাতাত্ত্বিক মতবাদকে বোঝায়, যার অনুসারীগণ বিশ্ব জগতকে চিন্তন বা মনের ওপর নির্ভরশীল বলে মনে করে।

Source:
Johnston, M. (2007). Objective Mind and the Objectivity of Our Minds. Philosophy and Phenomenological Research

.
Who saw education as 'the right regulator of the development of human personal qualities'? 
(কে শিক্ষাকে মানুষের 'ব্যক্তিগত গুণাবলি উন্মেষের সঠিক নিয়ামক' হিসেবে দেখেছেন?) 
  1. Kant
  2. Descartes
  3. Aristotle
  4. Dewey 
ব্যাখ্যা

Aristotle শিক্ষাকে মানুষের ব্যক্তিগত গুণাবলি উন্মেষের সঠিক নিয়ামক হিসেবে দেখেছেন। শিক্ষাকে তিনি কখনও শুধু জীবিকা উপার্জনের উপায় হিসেবে দেখতে চাননি। তাঁর মতে মানুষের নিছক জীবিকা অর্জনের চেয়ে শিক্ষার কর্তব্য ও আদর্শ অনেক বড়।

Source:
Pegis, A.C. (1954). Teaching and the freedom to learn. In A.C. Pegis (Ed.), Truth and the philosophy of teaching. West Hartford CN: St Joseph’s College.

.
According to whom 'All children are good, but nature corrupts them'? (কার মতে 'সবশিশুই উত্তম, কিন্তু প্রকৃতি তাকে কলুষিত করে'?)  
  1. Rabindranath Tagore 
  2. Jean Jack Rousseau 
  3. John Dewey
  4. Thomas Hobbes
ব্যাখ্যা

প্রকৃতিবাদের জনক ফরাসি দার্শনিক Jean Jack Rousseau এবং তার মতে সবশিশুই জন্মগতভাবে উত্তম, কিন্তু প্রকৃতি তাকে কলুষিত করে - ''Everything is good as it comes from the author of the nature, but everything degenerates in the hands of a man.'' 

Source:
School of agriculture  and rural development, Bangladesh open University.

.
What does philosophy of education mean? (শিক্ষা দর্শন বলতে কোন বিষয়টিকে বুঝায়?)  
  1. The harmonious logical combination of philosophy and education (দর্শন ও শিক্ষার সুসামঞ্জস্যপূর্ণ যৌক্তিক সমন্বয়কে)
  2.  The partial combination of education and philosophy ( শিক্ষা ও দর্শনের আংশিক সমন্বয়কে) 
  3.  The interdependence of education and philosophy (শিক্ষা ও দর্শনের পরস্পর নির্ভরশীলতাকে) 
  4. Education and psychology (শিক্ষা ও মনোদর্শনকে) 
ব্যাখ্যা

 শিক্ষা দর্শন বলতে যে বিষয়টিকে বুঝায় তা দর্শন ও শিক্ষার একটি সুসামঞ্জস্যপূর্ণ যৌক্তিক সমন্বয় যাকে বলা যায় শিক্ষা সংক্রান্ত যাবতীয় দার্শনিক তত্ত্ব ও মতবাদ সরবরাহ করাসহ যাবতীয় সমস্যায় দার্শনিক পদ্ধতির প্রয়োগ, শিক্ষার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয় এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি ও প্রয়োজন অনুযায়ী নবতর শিক্ষার ভিত্তি স্থাপন ও বিনির্মাণ করা।

দর্শনের কাজ করার জন্যই উপায় বা মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যতীত মূল্যবোধ গঠন ও বাস্তবায়ন কোনটিই সম্ভব নয়। শিক্ষার কাজই হলো সুপ্ত প্রতিভা ও গুণাগুণকে বিকশিত ও বাস্তবায়িত করা, অস্পষ্টকে পরিস্ফুটিত করে তোলা। অকল্যাণের পরিবর্তে কল্যাণকে প্রতিষ্ঠা করা। এ কারণেই স্যার জন এডমাস বলেন, শিক্ষা হল দর্শনের গতিময় দিক। বলা যায় শিক্ষার আদর্শ নির্ণয়ের তাত্ত্বিক দিক হল দর্শন আর দার্শনিক বিশ্বাসের বিধৃত করার ব্যবহারিক উপায় হল শিক্ষা। কাজেই শিক্ষা ও দর্শন এক অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

উৎসঃ
Philosophical and Psychological Foundation of Education, M.Ed. Bangladesh Open University

.
According to _________, the nature of truth and the criterion for determining truth are the necessity or utility of a matter.
(______________ অনুসারে সত্যতার স্বরূপ ও সত্যতা নির্ণয়ের মানদন্ড হচ্ছে কোন বিষয়ের প্রয়োজন বা উপযোগিতা)  
  1. pragmatism (প্রয়োগবাদ)  
  2. idealism (ভাববাদ)  
  3. naturalism (প্রকৃতিবাদ)  
  4. existentiailsm (অস্তিত্ত্ববাদ) 
ব্যাখ্যা

প্রয়োগবাদ অনুসারে সত্যতার স্বরূপ ও সত্যতা নির্ণয়ের মানদন্ড হচ্ছে কোন বিষয়ের প্রয়োজন বা উপযোগিতা (utility) 

Source:
Philosophy of Education—Ramshakal Pandey

.
According to which philosophy, the ideal of education needs to be realistic? 
  1. Realism
  2. Empiricism
  3. Idealism
  4. Intuitionism 
ব্যাখ্যা

শিক্ষায় বাস্তববাদ হলো এমন একটি দর্শন যা বিমূর্ত তত্ত্বের পরিবর্তে বৈজ্ঞানিক অনুসন্ধান, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে বস্তুনিষ্ঠ, বাহ্যিক জগৎকে বোঝার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর লক্ষ্য হল বিজ্ঞান, গণিত এবং বাস্তব-বিশ্বের সমস্যা সমাধানের মতো বিষয়গুলিতে জোর দিয়ে ব্যবহারিক জ্ঞান, বৃত্তিমূলক দক্ষতা এবং শক্তিশালী মানসিক ক্ষমতা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের জন্য প্রস্তুত করা।

বাস্তববাদীদের মতে শিক্ষার আদর্শ বাস্তব হওয়া প্রয়োজন। 

Source:
Realism in Education Perspective, academia.edu

১০.
Existentialists have given importance to which education of the following?
(অস্তিত্ববাদীরা নিচের কোন ধরণের শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন?)
  1. Humanistic (মানবিক) 
  2. Musical (সঙ্গীত) 
  3. Ethical (নৈতিক) 
  4. Material (বস্তুগত) 
ব্যাখ্যা

অস্তিত্ববাদী শিক্ষাদর্শনে শিক্ষাক্রমঃ

১) শিক্ষার্থীকে গণিত ইতিহাস ইত্যাদি বিষয়ে শিখাতে হবে।
২) সতানুসন্ধানে যুক্তিবিদ্যার প্রয়োজন। সে জন্য যুক্তিবিদ্যাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে।
৩) অস্তিত্ববাদীরা মানবিক শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তাই সাহিত্য , শিল্পকলা, সংগীত, নাটক ইত্যাদি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অনিষ্টকারী প্রভাব থেকে মুক্তির জন্য এ সকল মানবিক বিষয় সহায়ক ভূমকা পালন করে।

উৎসঃ শিক্ষক বাতায়ন।

১১.
Classification of realism: 
(বাস্তববাদের শ্রেণীবিভাগঃ) 
ব্যাখ্যা

বাস্তববাদের শ্রেণীবিভাগঃ  

(অ) দুইটি (আ) তিনটি
(ই) চারটি (ঈ) পাঁচটি।

উৎসঃ
বি এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১২.
According to which ideology, educational centers should be free, liberal, free-spirited, and active?
(কোন মতবাদ অনুসারে শিক্ষাকেন্দ্র হবে মুক্ত, উদার, অবাধ, প্রাণময়, ও কর্মচঞ্চল?) 
  1. Pragmatism  (প্রয়োগবাদ)
  2. Existentialism (অস্তিত্ববাদ)
  3. Naturalism (প্রকৃতিবাদ)
  4. Materialism (বস্তুবাদ) 
ব্যাখ্যা

প্রকৃতিবাদের মতে শিক্ষাকেন্দ্র হবে মুক্ত, উদার, অবাধ, প্রাণময়, ও কর্মচঞ্চল। এখানে শৃংখলাহীন পরিবেশে শিশুর অবাধ স্বাধীনতা ও সৃজনশীলতার বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কঠোরতা বর্জন ও মুক্ত শৃঙ্খলার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।

উৎস: বি এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
The word education is derived from which Sanskrit word?
(শিক্ষা শব্দটির উৎপত্তি কোন সংস্কৃত শব্দ থেকে?)  
  1. শাস
  2. শ্বাস
  3. সামাৎ
  4. সাস
ব্যাখ্যা

শিক্ষা শব্দটির উৎপত্তি সংস্কৃত "শাস" শব্দ থেকে.

Source:
শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউ জি সি। 

১৪.
Pragmatism is a philosophical doctrine centered on ___________ ।
(প্রয়োগবাদ হচ্ছে ___________ কেন্দ্রিক দার্শনিক মতবাদ) 
  1. knowledge (জ্ঞান) 
  2. discovery (আবিষ্কার) 
  3. experience (অভিজ্ঞতা) 
  4. mind (মন) 
ব্যাখ্যা

দর্শন জগতের ভাববাদ, জড়বাদ এবং বাস্তববাদের ক্রমবিবর্তনের মধ্য দিয়েই প্রয়েয়াগবাদের জন্ম হয়েছে। এটি হলো অভিজ্ঞতা কেন্দ্রিক দার্শনিক মতবাদ। প্রয়োগবাদ মূলত ভাববাদ ও প্রকৃতিবাদের মধ্যবর্তী একটি প্রগতিশীল দার্শনিক মতবাদ।

উৎসঃ
Pragmatism, Objectivity and Experience, Oxford University

১৫.
The existence of objects is knowledge-neutral - which philosophers believe in this statement? 
(বস্তুর অস্তিত্ব জ্ঞান-নিরপেক্ষ - কোন দার্শনিক এই বক্তব্যে বিশ্বাস করেন?) 
  1. Rationalists
  2. Nihilists
  3. Realists
  4. Idealist 
ব্যাখ্যা

 যে মতবাদে বলা হয় মনের বাইরে বস্তুর স্বতন্ত্র স্বনির্ভর সত্তা রয়েছে সেই মতবাদকে বস্তববাদ বলে। বস্তু তার অস্তিত্বের জন্য মনের উপর নির্ভর করেনা। বস্তুর অস্তিত্ব জ্ঞান-নিরপেক্ষ। কারো জানা বা না জানার উপর অস্তিত্ব নির্ভর করেনা। আমাদের চারপাশে যে জগত সেই জগৎ আমাদের মনের বাইরে অবস্থান করে। 

Source: শিক্ষক বাতায়ন।

১৬.
According to ___________, education should be one that helps students understand sadness, pain, fear, despair, loneliness, the power of individual choice, and the responsibility of independent choice.
(___________ এর মতে শিক্ষা এমন হবে যা শিক্ষার্থীকে দুঃখ, যন্ত্রনা, শঙ্খা, হতাশ, নিঃসঙ্গতা, ব্যক্তির নির্বাচন ক্ষমতা ও স্বাধীন নির্বাচনের দায়িত্ব সম্পর্কে উপলদ্ধি করতে সহায়ক।)
  1. naturalists (প্রকৃতিবাদীদের)
  2. realists (বস্তুবাদীদের)  
  3. pragmatist (প্রয়োগবাদীদের) 
  4. existentialists (অস্তিত্ববাদীদের)  
ব্যাখ্যা

অস্তিত্ববাদী দার্শনিকরা শিক্ষাক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট মতবাদ প্রতিষ্ঠা করেননি। তবে তারা শিক্ষ বিষয়ক যে প্রসঙ্গিক বক্তব্য রেখেছেন, তা বিশ্লেষণ করলে অস্তিত্ববাদী শিক্ষাদর্শন সম্পর্কে অবহিত হওয়া যায়। অস্তিত্ববাদীরা শিক্ষার্থির ব্যক্তিসত্তার বিকাশের কথা বলেছেন। তাদের মতে শিক্ষা ব্যবস্থা এমন পরিবেশ সৃষ্টি করবে যেখানে প্রতিটি শিক্ষার্থী স্বাধীনতা সুনিশ্চিত থাকবে। তাদের মতে শিক্ষা এমন হবে যা শিক্ষার্থীকে দুঃখ, যন্ত্রনা, শঙ্খা, হতাশ, নিঃসঙ্গতা, ব্যক্তির নির্বাচন ক্ষমতা ও স্বাধীন নির্বাচনের দায়িত্ব সম্পর্কে উপলদ্ধি করতে সহায়ক। 

Source:
Burston, D. (2007). Erik Erikson and the American Psyche: Ego, Ethics, and Evolution. Lanham, Maryland & Toronto: Jason Aronson

১৭.
The name of the realism introduced by John Locke is - 
(জন লক প্রবর্তিত বাস্তববাদের নাম - )
  1. Simple realism (সরল বাস্তববাদ) 
  2. Symbolism (প্রতীকবাদ) 
  3.  Neo-realism (নব্য বাস্তববাদ) 
  4.  Justicial realism (সবিচার বাস্তববাদ)
ব্যাখ্যা

প্রতীকবাদবা বৈজ্ঞানিক বাস্তববাদ  দার্শনিক জন লক এ মতবাদের প্রবর্তক । তাঁর মতে, বস্তুর কতগুলি গুণ বস্তুগত, আর কতগুলি গুণ ব্যক্তিগত। যে সমস্ত গুণ বস্তুগত তাদের নাম মুখ্য গুণ । বস্তুর আয়তন, সংখ্যা, ঘনত্ব প্রভৃতি গুণকে মুখ্য গুণ বলা হয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি হলো গৌণ গুণ। লক গুণের অধিষ্ঠানরূপে দ্রব্যকে স্বীকার করেন। তাঁর মতে, বস্তুর দ্রব্যত্ব ও মুখ্য গুণগুলি জ্ঞানের উপর নির্ভরশীল নয়। তবে গৌণ গুণ একান্তভাবেই জ্ঞাননির্ভর।

উৎস:
জ্ঞানতত্ত্ব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 

১৮.
রুশোর প্রস্তাবিত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে কে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে? 
  1. Pestalozzi
  2. Emile
  3. Montessori 
  4. Froebel 
ব্যাখ্যা

রুশোর প্রস্তাবিত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে কে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে Pestalozzi, যিনি রুশোর শিক্ষামূলক চিন্তাভাবনায় মুগ্ধ হয়েছিলেন। রুশোর ধারণার পাশাপাশি তিনি শিক্ষামূলক চিন্তাভাবনা এবং অনুশীলনে একটি নতুন মাত্রা যোগ করেছিলেন।

উৎসঃ
Journal of Early Childhood Care, Education and Development .

১৯.
According to ____________ mind is the ultimate reality.
( ___________ অনুসারে  মন হল পরম সত্য) 
  1. Pragmatism (প্রয়োগবাদ)
  2. Idealism (ভাববাদ)
  3. Realism (বাস্তববাদ) 
  4. Existentialism (অস্তিত্ত্ববাদ) 
ব্যাখ্যা

বিশ্বদার্শনিক মতবাদগুলির মধ্যে ভাববাদ সর্বাপেক্ষা প্রাচীন। পাশ্চাত্য দর্শনে ভাববাদ এক আধ্যাত্মিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত মতবাদ। এই মতবাদ অনুযায়ী, মন হল পরম তত্ত্ব (Ultimate Reality),আর বাহ্য জড়বস্তুর সত্তা মননির্ভর। বাহ্যজগতে এমন কোনো কিছুই থাকতে পারে না,যা কোনো না কোনো জ্ঞাতা-মনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

Source:
Singh, Y.K. (2007). Philosophical foundations of education. New Delhi: APH Publishing Corporation

২০.
According to whom, one of the goals of education is to provide the learner with knowledge and experience in the context of objects visible in the real world, which helps him understand and master his environment.
(কার মতে, শিক্ষার অন্যতম লক্ষ্য হল বাস্তব জগতে দৃশ্যমান বস্তুর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে জ্ঞান ও অভিজ্ঞতা দান করা, যা তাকে তার পরিবেশকে জানতে ও আয়ত্ব করতে সাহায্য করে।)
  1. Broudy
  2. Locke
  3. Kant
  4. Emile 
ব্যাখ্যা

শিক্ষার লক্ষ্য সম্পর্কে ব্রাউডী বলেন শিক্ষার লক্ষ্য বিভিন্ন স্তরের হতে পারে। বিভিন্ন প্রকার মানুষ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে পারে। বাস্তবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য –

১) শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থিকে ভাল জীবন যাপনের জন্য তৈরি করা। তাহলে ভাল সমাজ গঠন করা যাবে।
২) আত্মোপলদ্ধি, আত্মোন্নয়ন ও আত্ম-সমন্বয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীর পূর্ণতা অর্জন হবে শিক্ষার অন্যতম লক্ষ্য।
৩) শিক্ষার হবে শিক্ষার্থীকে ভবিষ্যতে কোনো জীবিকার জন্য উপযুক্ত করে গড়ে তোলা।
৪) শিক্ষার লক্ষ্য হবে বাস্তমুখী। বাস্তব জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানদান করাই শিক্ষার লক্ষ্য।
৫) শিক্ষার অন্যতম লক্ষ্য হল বাস্তব জগতে দৃশ্যমান বস্তুর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে জ্ঞান ও অভিজ্ঞতা দান করা, যা তাকে তার পরিবেশকে জানতে ও আয়ত্ব করতে সাহায্য করে।
৬) শিক্ষার আর একটি লক্ষ্য হল আমাদের চারপাশের যে জগৎ সেই জগতের বাস্তবতার সাথে একাত্ম হতে সাহায্য করা।
৭) শিক্ষার লক্ষ্য হল জ্ঞান আরহণ করা এবং সেই আহরিত জ্ঞানকে মানব কল্যাণে নিয়োজিত করা।

Source:
শিক্ষক বাতায়ন

২১.
Both living and non-living things are manifestations of the Supreme Spirit - who stated that? 
(জীবাত্মা ও জড়বস্তু উভয়ই পরমাত্মার প্রকাশ- এ কথা কে বলেন?) 
  1. Kant  
  2. Hegel
  3. Schopenhauer
  4. Berkeley
ব্যাখ্যা

জীবাত্মা ও জড়বস্তু উভয়ই পরমাত্মার প্রকাশ- এ কথা বলেন হেগেল। 

Source: Singh, Y.K. (2007). Philosophical foundations of education. New Delhi: APH Publishing Corporation.

২২.
 ______________ is a progressive feature of materialist education.
(_____________ জড়বাদী শিক্ষাদর্শনের একটি প্রগতিশীল বৈশিষ্ট্য।)
  1. Language education (ভাষা শিক্ষা) 
  2. Technical education (প্রযুক্তিগত শিক্ষা)
  3. Music education (সঙ্গীত শিক্ষা) 
  4. Sports education (ক্রীড়া শিক্ষা)  
ব্যাখ্যা

প্রযুক্তিগত শিক্ষা জড়বাদী শিক্ষাদর্শনের একটি প’গতিশীল বৈশিষ্ট্য। প্রযুক্তিগত জ্ঞান ছাড়া মানুষের উন্নত জীবন যাপন সম্ভব নয়। মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপক প’ভাব ও অবদান রয়েছে প্রযুক্তির। প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তি মানুষের জীবনের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রযুক্তিগত কল্যাণে জ্ঞান আহরণ ও যোগাযোগ অত্যন্ত সহজতর হয়েছে। কম্পিউটার, ইন্টারনেট মানুষের ব্যবহারিক ও বাস্তব জীবনকে করেছে সমৃদ্ধ ও সহজ। তাই প্রযুক্তিগত শিক্ষা জড়বাদী পাঠ্যক্রমের কেন্দ্রীয় বিষয়।

শিক্ষার লক্ষ্য প্রসঙ্গ ভাববাদ ও জড়বাদ : একটি পর্যালোচনা, জি. এম. তারিকুল ইসলাম।

২৩.
Which will be more important in a child's education in naturalism? (প্রকৃতিবাদে শিশুর শিক্ষায় কোনটি অধিক জোর পাবে?) 
  1.  Trained teachers (প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক)
  2. child activity (শিশুর সক্রিয়তা) 
  3. natural materials (প্রকৃতিজাত উপকরণ)  
  4. parental caution (অভিভাবকের সাবধানতা) 
ব্যাখ্যা

প্রকৃতিবাদিরা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। শিক্ষালয়, শিক্ষক, পাঠ্যক্রম, পাঠদান পদ্ধতি ইত্যাদির চেয়ে শিক্ষার্থীর গুরুত্ব বেশী। তাদের মতে শিক্ষার্থীর যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন-

১) শিক্ষার্থী প্রকৃতির একটি অংশ। তাই প্রকৃতির নিয়মেই শিক্ষার্থীর জীবনের  রীতি-নীতি নিয়ন্ত্রিত হবে।
২) শিক্ষার্থীর জীবন প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। তাই প্রাকৃতিক নিয়ম ভালভাবে মেনে চলার জন্য তাকে শিক্ষা গ্রহণ করতে হবে।
৩) শিক্ষার্থী নিজের প্রকৃতি অনুযায়ী বিকাশ লাভ করবে। বাইরে থেকে কেউ তাকে কোনো প্রকার বাধাদান করতে পারবেনা।
৪) শিক্ষার্থী তার আগ্রহ, চাহিদা বা সামর্থ্য অনুযায়ী পছন্দনীয় বিষয়ে শিক্ষা লাভ করবে।
৫) শিক্ষার্থী একটি যন্ত্রের মত। সে প্রকৃতির নিয়ম অনুসারে কাজ করবে। সে যান্ত্রিকভাবে প্রকৃতির নিয়ম অনুসারে কাজ করবে।

উৎস: শিক্ষক বাতায়ন।

২৪.
According to whom, 'Education is a mental training in which adults form good living habits gained from their experiences and distribute that knowledge to subsequent generations'?
কার মতে, 'শিক্ষা হচ্ছে এমন একটি মানসিক প্রশিক্ষণ যেখানে বয়স্ক লোকেরা তাঁদের অভিজ্ঞতা হতে অর্জিত সুন্দর জীবনযাপনের অভ্যাস গঠন করে এবং সে জ্ঞান পরবর্তী বংশধরদের মধ্যে বিতরণ করে থাকে'?
  1. Plato
  2. Emile
  3. Rousseau
  4. Montessori
ব্যাখ্যা

ভাববাদী শিক্ষাবিদ প্লেটো খ্রীষ্টপূর্ব ৪২৭ সালে এথেন্সে জন্মগ্রহণ করেন এবং খ্রীষ্টপূর্ব ৩৪৭ সালে এথেন্সে মৃত্যুবরণ করেন।বিশ্ববিখ্যাত শিক্ষা দার্শনিক সক্রেটিস ছিলেন তাঁর শিক্ষক।তাই প্লেটো যথারীতি সক্রেটিস কর্তৃক প্রভাবিত হয়েছিলেন।সক্রেটিস কর্তৃক উদ্ভাবিত পদ্ধতি শিক্ষার্থীকে আত্ম-সমালোচনা ও আত্মশুদ্ধির পথ দেখিয়েছে।এইজন্যই প্লেটোর মতে, চিরাচরিত পদ্ধতিতে বিশ্বাসীদের মতবাদ অপেক্ষা এই পদ্ধতি বিজ্ঞানসম্মত।

প্লেটো বলেছেন যে,শিক্ষা হচ্ছে এমন একটি মানসিক প্রশিক্ষণ যেখানে বয়স্ক লোকেরা তাঁদের অভিজ্ঞতা হতে অর্জিত সুন্দর জীবনযাপনের অভ্যাস গঠন করে এবং সে জ্ঞান পরবর্তী বংশধরদের মধ্যে বিতরণ করে থাকে।

শিক্ষাক্রম রচনায় প্লেটোকে যে সকল বিশ্বাস প্রভাবিত করেছিল, তার মধ্যে বিশেষ কয়েকটি হচ্ছে---

• শিক্ষা হবে চলমান প্রক্রিয়া।
• শিক্ষা মানুষকে সমাজে মিলেমিশে বাস করার নিয়মনীতি শিক্ষা দেবে।
• শিক্ষাক্রমের আওতাভুক্ত বিষয়াদির পাঠ মানুষের আত্মোন্নতি ও সমাজের অগ্রগতি ত্বরান্বিত করতে সাহায্য করবে।
• শিক্ষিত মানুষ নিজেকে আশানুরূপভাবে পরিচালনা করতে পারবে।
• শিক্ষিত মানুষ হিসেবে পরিচিত হতে হলে প্রত্যেকের জীবনের প্রয়োজনীয় সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে।
• সত্যিকারের শিক্ষা হবে বাস্তব অভিজ্ঞতার সাথে সম্পাদিত কাজের সাথে সমন্বয়সাধন।
• শুধুমাত্র জীবিকা অর্জনের জন্যই ব্যবহৃত শিক্ষাকে সত্যিকারের শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত নয়।
• মূল্যবোধ, বিজ্ঞতা, কর্তব্যপরায়ণতা, রাজনৈতিক নেতৃত্ব প্রভৃতি মানবিক গুণের অপর ভিত্তি করে শিক্ষাক্রমের বিষয়বস্তু নির্ধারণ করতে হবে।

অর্থাৎ প্লেটোর শিক্ষাক্রম দীর্ঘ সময় ধরে মনোযোগ সহকারে পড়াশুনা করার নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল।

Source:
শিক্ষক বাতায়ন 

২৫.
If a statement or thing can satisfy as a result of investigation, it will be true, otherwise it will be false - according to whom?)
(অনুসন্ধানের ফলে যদি কোন বচন বা বিষয় তুষ্ট করতে পারে তবে তা সত্য হবে নতুবা তা মিথ্যায় পর্যবসিত হবে - কার মতে?) 
  1. Froeble
  2. Aristotle
  3. Emile
  4. Dewey 
ব্যাখ্যা

জন ডিউই এর ভাষায় সত্যতা দৈনন্দিন জীবনে বাস্তব অভিজ্ঞতার এক বচনের অনুসন্ধানের ফলশ্রুতিতে যে অনুসন্ধান সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। সুনিয়ন্ত্রিত একটা অনুসন্ধানের ফলে সাফল্যের ওপর সত্যতা নির্ভর করছে। কোন ধারণা, বিশ্বাস, প্রকল্প বা মতামত তখনই সত্য হবে যদি তা ফলপ্রসূ ও কার্যকর হয়। কেবল তখনই তা সত্যতা অর্জনে সক্ষম হয়। অর্থাৎ অনুসন্ধানের ফলে যদি কোন বচন বা বিষয় তুষ্ট করতে পারে তবে তা সত্য হবে নতুবা তা মিথ্যায় পর্যবসিত হবে। 

Source:
Philosophical Foundation of Education, B.Ed., National University

২৬.
Jean Paul Sartre was ____________ philosopher. 
(Jean Paul Sartre ছিলেন ___________ দার্শনিক।)
  1. Realist (বাস্তববাদী) 
  2. Intuitionist (সজ্ঞাবাদী)  
  3. Naturalist (প্রকৃতিবাদী)  
  4. Existentialist (অস্তিত্ত্ববাদী)  
ব্যাখ্যা

Jean Paul Sartre ছিলেন Existentialist (অস্তিত্ত্ববাদী) দার্শনিক।

Source:
Encyclopaedia Britannica

২৭.
According to 'Realism', which statement of the following is correct? 
('বাস্তববাদ' অনুসারে, নিচের কোন বিবৃতিটি সঠিক?)
  1. Every student is unique and has their own personality. (প্রত্যেক শিক্ষার্থী হল স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত ও ব্যক্তিসত্তার অধিকারী।) 
  2. In a this philosophy of education, a teacher must be truly pragmatic.(বাস্তববাদী শিক্ষাদর্শনে একজন শিক্ষক হবেন প্রকৃতই বাস্তববাদী।) 
  3. Debate, memorization, activism, philosophy, and listening methods are discussed. বিতর্ক, মুখস্থ করা, সক্রিয়তা, দর্শন ও শ্রবণ পদ্ধতির কথা বলা হয়েছে।)
  4. all (সবগুলো) 
ব্যাখ্যা

ইউরোপে রেনেসার শেষ দিকে শুরু হয় বহির্জগৎকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করার। আর এর প্রভাবে শিক্ষাক্ষেত্রে এক নতুন মনোভাবের প্রসার ঘটে। যে মতবাদটি শিক্ষাক্ষেত্রে এই নতুন মনোভাবের সৃষ্টি করে সেটি হল বাস্তববাদ। বাস্তববাদ তৎকালীন শিক্ষাব্যবস্থা সংগঠনে ব্যাপক ভূমিকা পালন করে। তাদের মতে শিক্ষার আদর্শ বাস্তব হওয়া প্রয়োজন। জীবনের কর্মক্ষেত্রে যা প্রয়োজন, শিক্ষার উদ্দেশ্য হবে সেই শিক্ষা দেওয়া। পুথিগত শিক্ষার সাথে আমাদের চারপাশের পরিবেশটাকেও ভালভাবে জানা প্রয়োজন। বস্তববাদিদের মতে শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীকে ভবিষ্যতে কোনো জীবিকার জন্য উপযুক্ত করে তোলা। তারা মনে করে শিক্ষার সাথে জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রয়োজন। তারা আধুনিক বৈজ্ঞানিক  চিন্তা ধারাকে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করতে চান। শিক্ষা হবে সকল প্রকার কুসংস্কার মুক্ত এবং বৈজ্ঞানিক। কারণ বিজ্ঞানমুখী শিক্ষায় শিক্ষার্থীকে জীবিকা অর্জনে উপযোগী করে তোলতে পারে। শিক্ষা হবে বস্তবমুখী, কোনো অতিন্দ্রীয় সত্তার আলোচনা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়া উচিৎ নয় বলে বাস্তবাদীরা মনে করেন।

Source: শিক্ষক বাতায়ন।

২৮.
According to Dewey, the__________ will be the determinant of the usefulness of curriculum design.
(ডিউইর মতে পাঠ্যক্রম রচনায় উপযোগিতার নির্ধারক হবে ___________।) 
  1. the state (রাষ্ট্র) 
  2. student himself (শিক্ষার্থী নিজে) 
  3. the school (বিদ্যালয়) 
  4. the teacher (শিক্ষক) 
ব্যাখ্যা

বিংশ শতাব্দীর পাঠ্যক্রম রচনায় প্রয়োগবাদী প্রভাব প্রণিধানযোগ্য। এই প্রভাব বিশেষভাবে ডিউইর কর্মতৎপরতার ফসল। প্রয়োগবাদ উপযোগিতা ভিত্তিক মতবাদ। ডিউইর মতে পাঠ্যক্রম রচনায় উপযোগিতার নির্ধারক হবে শিক্ষার্থী নিজে। সতত পরিবর্তনশীল সমাজ পরিবেশে শিক্ষার্থী নিত্য নতুন অভিজ্ঞতা লাভ করে। এই অভিজ্ঞতাসমূহের মধ্যে থেকে তার আগ্রহ অনুযায়ি পাঠ্যক্রম রচিত হতে থাকবে। তবে কেবল আগ্রহ জাগার জন্য অপেক্ষা না করে আগ্রহ জাগানোর ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছে। 

উৎস:
Bernstein, R. J. (1992), “The Resurgence of Pragmatism,” Social Research

২৯.
The role of the teacher in the naturalistic philosophy of education is that of _______________.
(প্রকৃতিবাদী শিক্ষা দর্শনে শিক্ষকের ভূমিকা একজন _______________ এর।)
  1. a philosopher (দার্শনিকের) 
  2. a savior (রক্ষকের) 
  3. a guru (গুরুর) 
  4. an assistant (সহায়তাকারীর ) 
ব্যাখ্যা

প্রকৃতিবাদী শিক্ষাদর্শনে প্রকৃতিই প্রধান শিক্ষক। এখানে ব্যক্তিশিক্ষকের ভূমিকা পর্যবেক্ষকের এবং সহায়কের। শিক্ষক কখনােই যেন শিশুদের কাছে ভীতিপ্রদ না হয়। শিশুদের নিয়ে শিক্ষক শিশু উদ্যান রচনা করবেন। এই উদ্দেশ্যে শিক্ষক কেবল উপকরণ সরবরাহ করবেন। তাঁর কাজ জ্ঞান বিতরণ করা নয়-শিশুর স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ রাখা। তার জন্য শিক্ষককে আদর্শ পরিবেশ ও উপযুক্ত শর্ত সৃষ্টি করতে হবে। সামগ্রিকভাবে, প্রকৃতিবাদী শিক্ষাদর্শনে একজন শিক্ষক শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ পথকে প্রশস্ত করবেন এবং শিশুর শিক্ষায় সহায়কের ভূমিকা পালন করবেন।

উৎস: শিক্ষক বাতায়ন।

৩০.
According to 'Idealism', who remains at the center in the teaching-learning process? (ভাববাদীদের মতে, শিখন-শিক্ষণ প্রক্রিয়ার প্রাণকেন্দ্রে অবস্থান করেন কে?) 
  1. Teacher (শিক্ষক) 
  2. Student (শিক্ষার্থী) 
  3. Curriculum (শিক্ষাক্রম) 
  4. School (বিদ্যালয়) 
ব্যাখ্যা

ভাববাদী দৃষ্টিভঙ্গিতে শিক্ষক হলেন শিক্ষণ প্রক্রিয়ার প্রাণকেন্দ্র।আত্মোপলব্ধির পরিপূর্ণ স্তরে উন্নীত ব্যস্তিই আদর্শ শিক্ষক হতে পারেন। তাঁকে অবশ্যই জীবনের শাশ্বত মূল্যবোধ-যেমন সত্য, শিব ও সুন্দরের অধিকারী হতে হবে। এইরূপ আদর্শ শিক্ষকই বিদ্যার্থীকে আত্মবিকাশ ও আত্মজ্ঞানলাভে ভাববাদী শিক্ষাদর্শনে অনুপ্রাণিত করতে পারেন। শিক্ষক যেন বাগানে পরিচর্যারত মালি, যাঁর কাজ সুন্দর শিশুউদ্যান রচনা করা। বীজের মধ্যে যেমন বৃহৎ গাছের সম্ভাবনা থাকে, শিশুর মধ্যেও তেমনি পূর্ণাঙ্গ ব্যক্তি হয়ে ওঠার সম্ভাবনা থাকে।শিশুর অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে পূর্ণরূপে বিকশিত করে তোলাই ভাববাদী শিক্ষকের উদ্দেশ্য।

উৎস: Downing, L. (2011). George Berkeley. Stanford Encyclopedia of Philosophy.

৩১.
Which philosophical doctrine did Charles Sander Peirce follow? (Charles Sander Peirce কোন দার্শনিক মতবাদের অনুসারী?)
  1. Naturalism 
  2. Pragmatism
  3. Realism
  4. Idealism
ব্যাখ্যা

Charles Sander Peirce একজন প্রয়োগবাদী  দার্শনিক মতবাদের অনুসারী। 

উৎসঃ
শিক্ষার দার্শনিক ভিত্তি, বি এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৩২.
The core of existentialism is that - 
অস্তিত্ববাদী অন্যতম দর্শনের মূল কথা হল -
  1. existence is universal (অস্তিত্ব সার্বজনীন) 
  2. existence needs attention (অস্তিত্বের মনোযোগ প্রয়োজন) 
  3. existence precedes essence (অস্তিত্ব সারসত্তার পূর্বগামী) 
  4. none of the above (উপরের কোনটি নয়)
ব্যাখ্যা

অস্তিত্ববাদের একটি মূল নীতি, যার অর্থ হল মানুষ পূর্বনির্ধারিত উদ্দেশ্য বা প্রকৃতি (সারাংশ) নিয়ে জন্মগ্রহণ করে না বরং প্রথমে অস্তিত্ব এবং তারপর স্বাধীন পছন্দ করে নিজের তৈরি করে। কাগজের ছুরির মতো বস্তুর বিপরীতে, যার তৈরি হওয়ার আগে একটি উদ্দেশ্য (সারাংশ) সংজ্ঞায়িত থাকে, মানুষ প্রথমে পৃথিবীতে আসে এবং তারপর তাদের কর্ম এবং অভিজ্ঞতার মাধ্যমে তাদের সারাংশ সংজ্ঞায়িত করে। এই ধারণাটি মৌলিক মানব স্বাধীনতা এবং অন্তর্নিহিত উদ্দেশ্য ছাড়াই একটি পৃথিবীতে নিজের অর্থ এবং পরিচয় তৈরি করার সাথে যে বিশাল দায়িত্ব আসে তা তুলে ধরে।

Source:
Stanford Encyclopedia of Philosophy

৩৩.
Main categories of idealism:
(ভাববাদের প্রধান শ্রেণীঃ)
  1. 4
  2. 3
  3. 2
  4. 6
ব্যাখ্যা

আধুনিক পাশ্চাত্য দর্শনে ভাববাদের যেসব রূপ দেখা যায় তাকে প্রধানত তিন ভাগে ভাগ করা
যায় :
(১) বার্কলির আত্মগত ভাববাদ
(২) হেগেলের বস্তুগত ভাববাদ ও
(৩) কান্টের ইন্দ্রিয়গ্রাহ্য বা পরিদৃশ্যমান ভাববাদ।

উৎস: academia.edu

৩৪.
There has been a conflict or conflict between the two doctrines since their inception. These are: 
(উদ্ভবের শুরু থেকেই মতবাদ দুটির মধ্যে বিরোধ বা দ্বন্দ্ব চলে আসছে। তারা হল:)
  1. Naturalism and Empiricism (প্রকৃতিবাদ এবং অভিজ্ঞতাবাদ)
  2. Pragmatism and Naturalism  (প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ)
  3. Realism and Pragmatism (বাস্তববাদ এবং প্রয়োগবাদ)
  4. Idealism and Realism (আদর্শবাদ এবং বাস্তববাদ)
ব্যাখ্যা

দর্শনের ইতিহাসে বিশ্লেষণের ক্ষেত্রে প্রধানত দুটি মৌলিক মতবাদ পরিলক্ষিত হয়, তাদের মধ্যে একটি হচ্ছে ভাববাদ এবং অন্যটি জড়বাদ বা বাস্তব্দাব। উদ্ভবের শুরু থেকেই মতবাদ দুটির মধ্যে বিরোধ বা দ্বন্দ্ব চলে আসছে।

- জড়বাদ যা কিছু দৃশ্যমান ইন্দ্রিয় গোচরীভূত হয় তাকেই সত্য হিসেবে মেনে নেয়। ইন্দ্রিয় বহির্ভূত কোন বিষয় বা শক্তিকে বিশ্বাস করে না।

- ভাববাদ অনুযায়ী মনই হচ্ছে পরম সত্য ও সত্তা। ভাববাদী দর্শন মানব মন ও ধারণাকে গুরুত্বপূর্ণ মনে করে। ভাববাদ অনুযায়ী আত্মা, ঈশ্বর পরকাল ও বিভিন্ন অতিপ্রাকৃত শক্তির ওপর বিশ্বাস স্থাপন করা জীবন ও জগতের ধর্ম। এই মতবাদ ভাব, ধারণা বা আত্মাকে একমাত্র সত্তা বলে মনে করে। ভাববাদ ব¯দ নয় মনকেই গুরুত্ব দেয়।

উৎস:
জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস
ভলিউম-১০, সংখ্যা-২, জুলাই-ডিসেম্বর ২০২০

৩৫.
In the field of discipline also, naturalists depend upon nature and advocate the theory of _____________.
(শৃঙ্খলার ক্ষেত্রেও, প্রকৃতিবিদরা প্রকৃতির উপর নির্ভর করেন এবং‘_____________’ তত্ত্বের পক্ষে কথা বলেন।)
  1. discipline by internal consequence (অভ্যন্তরীণ ফলাফল দ্বারা শৃঙ্খলা)
  2. discipline by external consequence (বাহ্যিক ফলাফল দ্বারা শৃঙ্খলা)
  3. discipline by natural consequences (প্রাকৃতিক পরিণতি দ্বারা শৃঙ্খলা)
  4. discipline by self (নিজের দ্বারা শৃঙ্খলা)
ব্যাখ্যা

আধুনিক শিক্ষায় শৃঙ্খলার ধারণা অনেকাংশে প্রকৃতিবাদ দ্বারা প্রভাবিত। রুশো ও হার্বার্ট স্পেনসার উভয়েই আত্মশৃঙ্খলা ও মুক্তশৃঙ্খলার কথা বলেন। প্রকৃতিবাদী শিক্ষাদর্শনে কোনো দমনমূলক নিয়ন্ত্রণের কথা মানা হয়নি, বরং স্বাভাবিক নিয়মে বিদ্যার্থীর আচরণে শৃঙ্খলা আনার কথা বলা হয়েছে। শিশু নিজেকে নিয়ন্ত্রণ করবে তার কাজের ফলাফলের ভিত্তিতে। আনন্দ-বেদনাই আচরণের পরিবর্তনের কারণ। প্রকৃতিবাদে শৃঙ্খলাকে স্বাধীনতার নীতির সঙ্গে একত্রে বিচার করা হয়েছে। কোেনাে দমনপীড়ন নয়, কোনো বাধা নয়, কোনোশাস্তি নয়-সুষ্ঠু নিয়ন্ত্রিত পরিবেশে শিশু স্বাধীনভাবে বেড়ে ওঠার মধ্যে দিয়েই সুশৃঙ্খল হবে।

Source:
Pankajam, G(2005), Pre-Primary Education: Philosophy and Practice, Ashok Kumar Mittal Concept, New Delhi

৩৬.
According to the idealist philosophy of education, _______________ is the ultimate goal of education. 
(ভাববাদী শিক্ষাদর্শন অনুযায়ী _______________ হলো শিক্ষার চরম লক্ষ্য।) 
  1. self-right (আত্মঅধিকার) 
  2. self-criticism (আত্মসমালোচনা) 
  3. Self-control (আত্মনিয়ন্ত্রণ)
  4. Self-realization (আত্মোপলব্ধি) 
ব্যাখ্যা

ভাববাদী শিক্ষা দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য
১। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে ভাববাদী দার্শনিকেরা মানুষের জীবনের চরম লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাঁরা মনে করেন, ভোগের সামগ্রী মানুষকে তাৎক্ষণিক আনন্দ দিলেও, তাকে চিরন্তন আনন্দের অধিকারী করে তুলতে পারেনা।
২। তাঁরা বলেন, ঈশ্বর হলেন চির আনন্দময়। তাই ঈশ্বর উপলব্ধির মধ্যে দিয়েই ব্যাক্তিজীবনে চরম আনন্দ আসতে পারে। বিশ্ব আত্মার বা ঈশ্বরের অংশ হলো ব্যাক্তি আত্মা। ব্যাক্তির আত্মোপলব্ধির মধ্যে দিয়ে বিশ্ব আত্মা বা ঈশ্বরকে উপলব্ধি করা যায়।
৩। ভাববাদী শিক্ষাদর্শন অনুযায়ী আত্মোপলব্ধি হলো শিক্ষার চরম লক্ষ্য। মানুষের অন্তর্নিহিত সকল রকম সম্ভাবনা বা সদগুণ সম্পর্কে সে সচেতন হবে, তখনই তার আত্মোপলব্ধি আসবে এবং বিশ্ব আত্মার সাথে তার মিলন ঘটবে।

Source:
শিক্ষক বাতায়ন।

৩৭.
Dewey's philosophy of education gives importance to ____________.
(ডিউইর শিক্ষাদর্শন ______________ -কে গুরুত্ব দেয়। 
  1. needs of family (পরিবারের চাহিদা)
  2. needs of society (সমাজের চাহিদা)
  3. needs of the individual (ব্যক্তির চাহিদা)
  4. both the needs of the individual and the needs of society (ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদা দু’টোকেই) 
ব্যাখ্যা

ডিউই প্রগতিশীল দর্শনের মত অর্থাৎ অনির্দেশিত ও অপ্রতিহত আত্মবিকাশের ধারণা প্রত্যাখ্যান করেন এবং শিশুর বিকাশমান সম্ভাবনায় পরিণত বয়স্কদের সহায়তা দানের প্রয়োজনীয়তার ব্যাপারটি তুলে ধরেন। প্রকৃতপক্ষে তিনি চেয়েছিলেন যে, ব্যক্তির লক্ষ্য, শিল্প ও রাজনীতিতে সামাজিক দক্ষতার চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হবে। এভাবেই ডিউইর শিক্ষাদর্শন ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদা দু’টোকেই সমান গুরুত্ব দেয়। বিশ শতকের প্রায় পুরোটা জুড়েই শিক্ষাঙ্গনের কর্মকান্ডে ডিউইর প্রভাব উল্লেখযোগ্য পরিমাণে দেখা যায়। ডিউইকেই বোধ হয় কালজয়ী প্রকৃতির শিক্ষা দার্শনিকদের মধ্যে শেষ ব্যক্তিত্ব বলা চলে।

উৎসঃ
Bernstein, R. J. (2007), “The New Pragmatists,” Graduate Faculty Philosophy Review

৩৮.
___________________  is a philosophy that emphasizes human individual existence, freedom, and choice.
(___________________ এমন একটি দর্শন যা মানুষের পৃথক অস্তিত্ব, স্বাধীনতা এবং পছন্দের উপর জোর দেয়।)
  1. Empiricism
  2. Existentialism
  3. Intuitivism
  4. Materialism 
ব্যাখ্যা

অস্তিত্ববাদ এমন একটি দর্শন যা মানুষের পৃথক অস্তিত্ব, স্বাধীনতা এবং পছন্দের উপর জোর দেয়। মানুষের দৃষ্টিভঙ্গি ও জীবনের নিজস্ব অর্থ কে সংজ্ঞায়িত করে এবং মহাবিশ্বে অযৌক্তিকতা বিদ্যমান থাকা সত্ত্বেও যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে।এটি মানুষের অস্তিত্বের প্রশ্ন এবং এই অনুভূতির উপর দৃষ্টি নিবদ্ধ করে যে অস্তিত্বের মূলটিতে কোনও উদ্দেশ্য বা ব্যাখ্যা নেই। অস্তিবাদে মনে করা হয় যে, ঈশ্বর বা অন্য কোন অতিন্দ্রিয় শক্তি নেই বলেই এই অদ্বিতীয়তার মোকাবিলা করার একমাত্র উপায় ( জীবনের অর্থ সন্ধান করার জন্য) অস্তিত্বকে আলিঙ্গন করা।

Source:

What Does Psychoanalysis Have to Learn From Existentialism?
- Donald L. Carveth

৩৯.
Idealism places great emphasis on ____________ in education.
(ভাববাদে শিক্ষার ক্ষেত্রে ____________ এর উপর বেশি গুরুত্ব আরোপ করা  হয়েছে।) 
  1. flexible structure (নমনীয় কাঠামো) 
  2. inner discipline (অন্তর্নিহিত শৃঙ্খলা) 
  3. external discipline (বাহ্যিক শৃঙ্খলা)  
  4. Strict Discipline (কঠোর শৃঙ্খলা)
ব্যাখ্যা

ভাববাদে,  শিক্ষার ক্ষেত্রে কঠোর শৃঙ্খলার (Strict Discipline) উপর বেশি গুরুত্ব আরোপ করা  হয়েছে।

Source:
Philosophy of Education—Ramshakal Pandey

৪০.
The curriculum proposed by the Aristotle was divided into ______  sections.
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা

শিক্ষাবিদ এ্যারিস্টটলের প্রণীত শিক্ষাক্রম চারটি বিভাগে বিভক্ত ছিল। এই বিভাগগুলো ছিল- 
(ক) পঠন,
(খ) লিখন,
(গ) গান-বাজনা ও
(ঘ) খেলাধুলা।

তাঁর মতে, পঠন ও লিখন হচ্ছে বাস্তবধর্মী বিষয় যা শিক্ষার্থীদেরকে নৈতিক জীবন যাপনে সাহায্য করে। শরীরবিদ্যার প্রধান কাজ হচ্ছে লিখন ও পঠনের মাধ্যমে যে মানসিকতা সৃষ্টি হয় শরীরের সুস্থতা অটুট রেখে তার আশানুরূপ সদ্ব্যবহার ও উন্নতি সাধন। গান-বাজনার স্থান শিক্ষাঙ্গনের একটি বিষয় হিসেবে বা বিশেষ অংশ হিসেবে তিনি শিক্ষাঙ্গনে দেখতে চেয়েছেন।

Source:
Burnet, J. (1968b). Introduction. In Aristotle, Aristotle on education. Extracts from Ethics and Politics (edited by J. Bumet). Cambridge: Cambridge
University Press.

৪১.
At what age did Pestalozzi originally discuss schooling for children? (Pestalozzi মূলত কত বছর বয়সী শিশুদের স্কুল নিয়ে আলোচনা করেছেন?)  
  1. 2-13
  2. 3-13
  3. 3.5-13
  4. 4-15 
ব্যাখ্যা

Pestalozzi মূলত ৩ থেকে ১৩ বছর বয়সী শিশুদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন এবং শুধুমাত্র তাদের জন্য পাঠ্যক্রম তৈরি করেছেন। তিনি শুরু থেকেই খেলাধুলা, পর্যবেক্ষণ এবং প্রকৃতি অধ্যয়নের উপর জোর দিয়েছেন এবং তাদের সামর্থ্য এবং দক্ষতা অনুসারে ভাষা, পাটিগণিত, জ্যামিতি
ভূগোল, সাধারণ পেশা (কৃষি, সুতা কাটা, বয়ন ইত্যাদি) শিক্ষার ব্যবস্থা করার উপর জোর দিয়েছেন।

Source: Philosophical foundation of education, Journal of History, Culture and Art.

৪২.
Which philosophical doctrine gives more importance to spiritualism?
(কোন দার্শনিক মতবাদে আধাত্মিকতাকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে? )
  1. Pragmatism 
  2. Naturalism
  3. Existentialim
  4. Idealism
ব্যাখ্যা

বিভিন্ন দার্শনিক মতবাদগুলির মধ্যে ভাববাদ বা আদর্শবাদী দর্শন - ই হলো প্রাচীনতম। এই মতবাদে বিশ্বাসী দার্শনিকগণ আধ্যাত্মিক শক্তিতে বা মানুষের উচ্চ আদর্শে বিশ্বাসী। তাঁরা বলেছেন, মানুষ এবং এই সম্পূর্ণ বিশ্ব ব্রন্মান্ড একই আধ্যাত্মিক সত্তার অংশ। ঈশ্বর বা ব্রহ্ম যেমন পরম সত্য, তেমনি মানুষের জীবনের মূল্যবোধগুলিও চিরন্তন সত্য। ঈশ্বরের উপলব্ধির মধ্যে দিয়েই জীবনের এই মূল্যবোধগুলোকে উপলব্ধি করা সম্ভব আর এই ঈশ্বর উপলব্ধি মানুষের কাছে শিক্ষার মাধ্যমেই কেবলমাত্র সম্ভব।

উৎস: Philosophy of Education—O.P. Sharma.

৪৩.
Which book embodies the success of Plato's educational theory?
(কোন গ্রন্থ প্লেটোর শিক্ষা মতবাদের সাফল্য বহন করে?)
  1. Education (শিক্ষা)  
  2. Politics (রাজনীতি)  
  3. The Republic (প্রজাতন্ত্র)  
  4. The Tempest (দ্য টেম্পেস্ট) 
ব্যাখ্যা

প্লেটোর শিক্ষা মতবাদের সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষ্য বহন করে তাঁর বিখ্যাত প্রজাতন্ত্র এর আইন গ্রন্থদ্বয়। ‘প্রজাতন্ত্র’ তাঁর জীবনের প্রথমদিকে রচিত হয়। এই গ্রন্থে তিনি শিক্ষা সম্পর্কে কিছু আদর্শ মতবাদ লিপিবদ্ধ করেন। আইনশাস্ত্র সংকলনের কাজ শেষ করতে প্লেটোর অনেক দিন সময় লাগে এবং অনেক পরিশ্রম করে তিনি এই কাজ শেষ করেন। আইনশাস্ত্রে প্লেটো তাঁর রক্ষণশীল মনোভাবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। প্রজাতন্ত্রে তিনি যে কল্পিত রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন সেখানে সকলেই পরিমিত জ্ঞানের অধিকারী হবে। কিছুদিন পরেই তিনি সন্দেহ প্রকাশ করতে শুরু করেন, শুধুমাত্র জ্ঞান আহরণ তাঁর কল্পিত রাষ্ট্রের বাঞ্ছিত ফলাফলের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে কি না।

উৎস: শিক্ষার দার্শনিক ভিত্তি, বি এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৪.
Who believes that the goal of education is to "lay the foundation for all-round humanity"? 
(কার মতে, 'সর্বাঙ্গীন মনুষ্যত্বের ভিত্তি স্থাপন’ হচ্ছে শিক্ষার লক্ষ্য?)  
  1. Friedrich Nietzsche 
  2. Rabindranath Tagore
  3. Bertrand Russel 
  4. John Dewey
ব্যাখ্যা

ভারতীয় শিক্ষা দার্শনিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) বিশিষ্টতার দাবীদার। তাঁর মতে ‘সর্বাঙ্গীন মনুষ্যত্বের ভিত্তি স্থাপন’ হচ্ছে শিক্ষার লক্ষ্য। তিনি বলেছেন, “আমরা মানুষ বলতে যা বুঝি আমাদের শিক্ষাও অনুরূপ আদর্শসম্পন্ন হবে। কারণ মানুষ করে তোলাই শিক্ষা”। তাঁর মতে এই মনুষ্যত্বের শিক্ষার দুটি অংশ আছে, (১) কৃতিত্ব শিক্ষা, (২) সংস্কৃতি শিক্ষা। কৃতিত্ব শিক্ষা কর্মের শিক্ষা। এই শিক্ষা শিক্ষার্থীর চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করে, সব অবস্থার জন্য তাকে নিপুণভাবে প্রস্তুত করে, নিরলস আত্মশক্তির উপর নির্ভর করে কর্মানুষ্ঠানের দায়িত্ব সাধনের যোগ্য করে। আর সংস্কৃতি শিক্ষা হলো ‘সমগ্র মানুষের চিত্তবৃত্তিকে গভীরতর স্তর থেকে সম্মান করতে পারার শিক্ষা’। এই শিক্ষা মানুষকে জড়ভাবে প্রথা পালনের চেয়ে অকৃত্রিম সৌজন্যকে বড়ো মূল্য দেয়ার যোগ্য করে। 

উৎস: স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
Another method of self-learning is called ___________ .
(স্বশিখনের আরেকটি পদ্ধতি যার নাম ____________।)
  1. Program learning (প্রোগ্রাম শিখন) 
  2. Project learning  (প্রজেক্ট শিখন)
  3.  Advanced learning  (অগ্রগামী শিখন)
  4. Kumon learning (কুমন শিখন)
ব্যাখ্যা

প্রয়োগবাদী দর্শনের সূত্র ধরে, এই শতকের দ্বিতীয়ার্ধে উদ্ভাবিদ হয় স্বশিখনের আরেকটি পদ্ধতি যার নাম প্রোগ্রাম শিখন। এই পদ্ধতিতে শিখনীয় বিষয়বস্তু শিক্ষার্থীর প্রয়োজন ও গ্রহণ ক্ষমতা অনুসারে বিভক্ত করে আনুক্রমিক সম্পর্কযুক্ত ছোট ছোট অংশে যন্ত্র অথবা বইয়ের মাধ্যমে পরিবেশন করা হয়। বিষয়াংশের শেষে প্রশ্ন থাকে। প্রশ্নের উত্তর ঠিক হল কিনা তাও শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে জানতে পারে এবং না হলে বিষয়বস্তুর পুনরাবৃত্তি করতে পারে। উত্তর সঠিক হলে সফলতার আনন্দ লাভ করে পরবর্তী ধাপে যাওয়ার আগ্রহ শিক্ষার্থী নিজে থেকেই অনুভব করে।

Source:
​Bandura, A. (1977). Social learning theory. Englewood Cliffs, NJ: Prentice Hall.
স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৬.
In which of the following educational philosophies is 'learning through play' very important? (নিচের কোন শিক্ষা দর্শনে 'খেলার মাধ্যমে শেখা' অতি গুরুত্বপূর্ণ?) 
  1. Naturalism (প্রকৃতিবাদ)  
  2. Materialism (বস্তুবাদ) 
  3. Existentialism অস্তিত্ত্ববাদ  
  4. Idealism (ভাববাদ) 
ব্যাখ্যা

ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, খেলাভিত্তিক পাঠদান পদ্ধতি প্রকৃতিবাদী শিক্ষাদর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্রকৃতিবাদী শিক্ষাপদ্ধতির অপরিহার্য উপাদান হল-
• হাতেকলমে কাজ করে শিক্ষা,
• অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা ও খেলার ছলে শিক্ষা।

Source:
Philosophical Foundation of Education, B.Ed., National University

৪৭.
Which of the following is the most ancient one? (নিচের কোনটি অত প্রাচীন দার্শনিক মতবাদ?) 
  1. Existentialism (অস্তিত্ত্ববাদ)
  2. Popularism (লোকজনপ্রিয়তাবাদ)
  3. Naturalism (প্রকৃতিবাদ) 
  4. Idealism (ভাববাদ) 
ব্যাখ্যা

ভাববাদের ইংরেজি শব্দ হল Idealism | এটি গ্রীক শব্দ Ideas হতে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ হলো ভাব। ভাবের কোনো বাহ্যবস্তুসত্তা নেই। এটি একটি প্রাচীনতম দার্শনিক মতবাদ।

Source:
Philosophical foundation of education, Journal of History, Culture and Art

৪৮.
From which word does the English word Philosophy come? (ইংরেজি Philosophy শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?)  
  1. 'Philos' and 'Sophia'
  2. 'Philos' and 'Psycho'
  3. 'Philos' and 'Knowledge'
  4. 'Philos' and 'Virtue'
ব্যাখ্যা

ইংরেজি Philosophy শব্দটি গ্রিক শব্দ 'Philos' and 'Sophia'  শব্দ থেকে এসেছে । এদের English অর্থ যথাক্রমে Loving ও Knowledge/Wisdom।

উৎসঃ
Philosophical and Psychological Foundation of Education, M.Ed. Bangladesh Open University