পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা – ১৮ বিষয়: বাংলাদেশ বিষয়াবলি- ৪ টপিক: i) বাংলাদেশের সংবিধান: সংবিধানের ইতিহাস, প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, সংবিধানের অনুচ্ছেদ সমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। ii) বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। উৎস: বাংলাদেশের সংবিধান, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্য' উল্লেখ করা হয়েছে?
  1. ৮ নং
  2. ৭ নং
  3. ৬ নং
  4. ৫ নং
সঠিক উত্তর:
৭ নং
উত্তর
সঠিক উত্তর:
৭ নং
ব্যাখ্যা

সংবিধানের ৭নং অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্যের' কথা বলা হয়েছে। 

• বাংলাদেশ সংবিধান:
-  অনুচ্ছেদ- ৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ;
- এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে৷ 
- (২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন;
- এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তা হলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে৷

• সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ সমূহ:
 ১। প্রজাতন্ত্র;
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা;
২ক। রাষ্ট্রধর্ম;
৩। রাষ্ট্রভাষা;
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক;
৪ক। জাতির পিতার প্রতিকৃতি;
৫। রাজধানী;
৬। নাগরিকত্ব;
৭। সংবিধানের প্রাধান্য;

উৎস: বাংলাদেশ সংবিধান।

.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. দিনাজপুর
  2. ফরিদপুর
  3. হবিগঞ্জ
  4. কিশোরগঞ্জ
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা

ধান উৎপাদন:
​- আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।

​অন্যদিকে, 
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।

.
সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় -
  1. ১১ এপ্রিল, ১৯৭২ সালে
  2. ১২ অক্টোবর, ১৯৭২
  3. ২২ মার্চ, ১৯৭২ সালে
  4. ১২ সেপ্টেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
১১ এপ্রিল, ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১১ এপ্রিল, ১৯৭২ সালে
ব্যাখ্যা

• সংবিধান:
- সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় - ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- সংবিধান রচনা কমিটির প্রধান - ড. কামাল হোসেন।
- সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল - ৩৪ জন।
- একমাত্র মহিলা সদস্য ছিল - বেগম রাজিয়া বানু।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য - সুরঞ্জিত সেন গুপ্ত।
- খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে - ১২ অক্টোবর, ১৯৭২
- গণপরিষদে সংবিধান গৃহীত হয় - ৪ নভেম্বর, ১৯৭২ সালে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।

.
বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবধায়ক কে ছিলেন?
  1. জয়নুল আবেদীন
  2. এ.কে.এম আবদুর রউফ
  3. হাসেম খান
  4. আবু বারাক আলভী
সঠিক উত্তর:
জয়নুল আবেদীন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদীন
ব্যাখ্যা

• সংবিধান:
- বাংলাদেশের  সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবধায়ক ছিলেন শিল্পাচার্য জয়নাল আবেদীন।
- সংবিধানের অঙ্গসজ্জা করেন - হাশেম খান।
- লিপিকার ছিলেন - এ. কে. এম আবদুর রউফ।
- চামড়ার কাজ করেন - সৈয়দ শাহ্ আবু শফি।

উৎস:- বাংলাদেশের সংবিধান।

.
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
  1. সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
  2. সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
  3. সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
  4. রাষ্ট্রপতির অভিসংশন
সঠিক উত্তর:
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
উত্তর
সঠিক উত্তর:
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
ব্যাখ্যা

• সংবিধান: 
- সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।

এছাড়াও -
- রাষ্ট্রপতির অভিসংশন - ৫২ নং অনুচ্ছেদ।
- সুপ্রিম কোর্টের গঠন - ৯৪ নং অনুচ্ছেদ।

সূত্র: বাংলাদেশের সংবিধান।

.
গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখ শুরু হয়?
  1. ১০ এপ্রিল, ১৯৭২ সালে
  2. ২৩ মার্চ, ১৯৭২
  3. ২৩ অক্টোবর, ১৯৭২
  4. ২৩ মে, ১৯৭২
সঠিক উত্তর:
১০ এপ্রিল, ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১০ এপ্রিল, ১৯৭২ সালে
ব্যাখ্যা
• সংবিধান:
- অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় - ১১ জানুয়ারি, ১৯৭২ সালে।
- অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন - শেখ ‍মুজিবুর রহমান।
- গণপরিষদ আদেশ জারি করা হয় - ২৩ মার্চ, ১৯৭২ সালে (আদেশটি গেজেট আকারে প্রকাশিত হয় ২৩ মার্চ, ১৯৭২)।
- সংবিধানে স্বাক্ষরের সময় গণপরিষদের মোট সদস্য - ৪০৩ জন।
- গণপরিষদের প্রথম বৈঠক বসে -১০ এপ্রিল, ১৯৭২ সালে।
- গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে - ১২ অক্টোবর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
.
ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
  1. ২১ নং অনুচ্ছেদে
  2. ১২ নং অনুচ্ছেদে
  3. ১৭ নং অনুচ্ছেদে
  4. ১৫ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
১২ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
১২ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
• সংবিধান:
- ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা কথা বলা আছে সংবিধানের ১২ নং অনুচ্ছেদে।
এত বলা হয়েছে, 
- ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য
 (ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,
 (খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,
 (গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার,
 (ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন, বিলোপ করা হবে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের সংবিধান কীভাবে রচিত হয়?
  1. আন্দোলনের মাধ্যমে
  2. রাষ্ট্রপতির আদেশ বলে
  3. গণপরিষদের মাধ্যমে
  4. সাধারণ আইন পরিষদের মাধ্যমে
সঠিক উত্তর:
গণপরিষদের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
গণপরিষদের মাধ্যমে
ব্যাখ্যা
• সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় - গণপরিষদের মাধ্যমে।
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।

সূত্র: বাংলাদের সংবিধান।
.
উপকূলীয় বনের বৃক্ষ কোনটি?
  1. জারুল
  2. গর্জন
  3. শাল
  4. গরান
সঠিক উত্তর:
গরান
উত্তর
সঠিক উত্তর:
গরান
ব্যাখ্যা

উপকূলীয় বন:
- সমুদ্র উপকূলে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বনকে উপকূলীয় বন বলা হয়।
- এ ছাড়া পরিকল্পিত উপায়ে সমুদ্র উপকূলে সামাজিক বন গড়ে তোলা হলেও তাকে উপকূলীয় বন বলে।
- কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় উপকূলীয় বন অবস্থিত।
- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পটুয়াখালীর উপকূলীয় বন সুন্দরবন নামে পরিচিত।
- প্রতিনিয়ত সমুদ্রের জোয়ারের পানিতে প্লাবিত হয় বলে একে ম্যানগ্রোভ বনও বলা হয়।
- সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন।
- এ বনের মোট আয়তন ৬ হাজার বর্গ কিলোমিটার।
- এ বন পৃথিবীর বৃহত্তম উপকূলীয় প্রাকৃতিক বন।
- এ বনের প্রধান বৃক্ষ সুন্দরি। এ ছাড়া পশুর, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা প্রভৃতি এ বনের উল্লেখযোগ্য বৃক্ষ।
- এ বনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। চিত্রা হরিণ, চিতাবাঘ, বন্য শূকর, বানর, কুমির, ঘড়িয়াল, অজগর এবং নানা প্রজাতির পাখি, কীটপতঙ্গ এ বনে বাস করে।
- এ বনের বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ গৃহনির্মাণ, নিউজপ্রিন্ট তৈরি ও জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়।

সূত্র - কৃষি শিক্ষা, ৭ম শ্রেণি বোর্ড বই।

১০.
সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল?
  1. জরুরি অবস্থা ঘোষণার বিধান
  2. যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
  3. রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
ব্যাখ্যা
• সংবিধানের প্রথম সংশোধনী:
- বিলটি উত্থাপিত হয় - ১২ জুলাই, ১৯৭৩ সালে।
- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়।
- এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর।
- প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিলো - যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন করা।
- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।

সূত্র: বাংলাদেশ সংবিধান।
১১.
সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতা‘ বিষয়টি উল্লেখ আছে?
  1. ৩৪নং অনুচ্ছেদে
  2. ৩৭ নং অনুচ্ছেদে
  3. ৩৫ নং অনুচ্ছেদে
  4. ৩৬ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
৩৬ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
৩৬ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
সংবিধান:
- ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে- চলাফেরার স্বাধীনতা।

এছাড়াও, 
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১২.
উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত কোনটি?
  1. কার্ডিনাল
  2. অঘ্রাণী
  3. তাহেরপুরী
  4. কুফরী
সঠিক উত্তর:
তাহেরপুরী
উত্তর
সঠিক উত্তর:
তাহেরপুরী
ব্যাখ্যা

উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

সূত্র - জাতীয় কৃষি বাতায়ন।