পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
Bangla-05 - বাংলা সাহিত্যঃ কাজী আবদুল ওদুদ, কাজী নজরুল ইসলাম, কামিনী রায়, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, জাহানারা ইমাম, জসীম উদ্‌দীন, জহির রায়হান, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাহমিমা আনাম, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র, প্রেমেন্দ্র মিত্র, ফররুখ আহমদ, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বন্দে আলী মিয়া, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, মমতাজউদদীন আহমদ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, মুহম্মদ আব্দুল হাই, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন, মোহাম্মদ ওয়াজেদ আলী, মোহাম্মদ লুৎফর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, রামরাম বসু, রাজা রামমোহন রায়, রাবেয়া খাতুন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, রোকেয়া সাখাওয়াত হোসেন, শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদুল্লা কায়সার, শহীদ কাদরী, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সিকান্দার আবু জাফর, স্বর্ণকুমারী দেবী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।' উক্তিটি কার রচিত?
  1. ক) কামিনী রায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'হঠাৎ দেখা' কবিতার চরণ- 'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।' কবিতাটি কবিগুরু ২৪ জুন ১৯৩৬ সালে শান্তিনিকেতনে রচনা করেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি নাটক?
  1. ক) ময়নামতির চর
  2. খ) বায়ান্ন গলির এক গলি
  3. গ) সোনাঝরা দিন
  4. ঘ) বকুলপুরের স্বাধীনতা
ব্যাখ্যা
বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা, কী চাহ শঙ্খচিল, হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার নাটক গুলোর রচয়িতা মমতাজ উদ্দিন আহমদ।
এ গোল্ডেন এজ বা সোনাঝরা দিন, দ্য গুড মুসলিম, দ্য বোনস অব গ্রেস ইত্যাদি উপন্যাসের রচয়িতা তাহমিনা আনম।
বায়ান্ন গলির এক গলি, ফেরারী সূর্য, অনন্ত অন্বেষা, মেঘের পর মেঘ ইত্যাদি উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন এবং
ময়নামতির চর, অনুরাগ, পদ্মা নদীর চর, মধুমতির চর, ধরিত্রী কাব্যের রচয়িতা বন্দে আলী মিয়া।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'জীবন-বন্দনা' কবিতাটির রচয়িতা কে?
  1. ক) নজরুল ইসলাম
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) ফররুখ আহমদ
ব্যাখ্যা
'জীবন-বন্দনা' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ''চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে, যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে।''
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'উত্তরাধিকার' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শহীদ কাদরী
ব্যাখ্যা
উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়া, কোথাও কোন ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও ইত্যাদি শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'হাসনাহেনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ- হাসনাহেনা, রক্তরাগ, খোশরোজ, কাব্যকাহিনী, সাহারা, বনি আদম, গীতি সঞ্চয়ন, বুলবুলিস্তান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সারেং বউ' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস সারেং বউ। এ উপন্যাসের চরিত্র কদম সারেং ও তার স্ত্রী নবিতুন। এ উপন্যাসে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনপদের বিশ্বস্ত চিত্র আছে। এছাড়াও পুরো উপন্যাস জুড়ে রয়েছে নবিতুনের সংগ্রামী জীবন কাহিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'নক্সীকাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়-
  1. ক) ১৯২৭ সালে
  2. খ) ১৯২৯ সালে
  3. গ) ১৯৩১ সালে
  4. ঘ) ১৯২৮ সালে
ব্যাখ্যা
নকশী কাঁথার মাঠ জসীম উদদীনের শ্রেষ্ঠ রচনা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৯ সালে। এর প্রধান চরিত্র- রূপাই ও সাজু। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্রহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
''ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'' উক্তিটির রচয়িতা-
  1. ক) মোতাহার হোসেন চৌধুরী
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
মোতাহার হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- সংস্কৃতির কথা। এই গ্রন্থের বিখ্যাত উক্তি- ''ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'', 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?
  1. ক) শেষ লেখা
  2. খ) শেষ সপ্তক
  3. গ) শ্যামলী
  4. ঘ) শেষের কবিতা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ- শ্যামলী, শেষ সপ্তক, শেষলেখা। 'শেষের কবিতা' তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) গরীবের মেয়ে
  2. খ) মরুভাস্কর
  3. গ) উন্নত জীবন
  4. ঘ) আনোয়ারা
ব্যাখ্যা
- মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ - মরুভাস্কর, মহামানুষ মুহসীন, স্মার্ণা-নন্দিনী, মণিচয়নিকা ইত্যাদি।
- আনোয়ারা ও গরীবের মেয়ে উপন্যাসের রচয়িতা মোহাম্মদ নজিবর রহমান।
- উন্নত জীবন প্রবন্ধের রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১১.
নিচের কোনটি কামিনী রায়ের কাব্যগ্রন্থ নয়?
  1. ক) আলো ও ছায়া
  2. খ) অশোক সংগীত
  3. গ) কুসুমকানন
  4. ঘ) মাল্য ও নির্মাল্য
ব্যাখ্যা
কুসুমকানন কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। বাকিগুলোর রচয়িতা কামিনী রায়। কামিনী রায়ের কাব্যগ্রন্থ গুলো হলো- আলো ও ছায়া, নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন, মাল্য ও নির্মাল্য, অশোক সংগীত, অম্বা, দীপ ও ধূপ, জীবনপথে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
কায়কোবাদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) অমিয়ধারা
  2. খ) শিবমন্দির
  3. গ) বিরহ-বিলাপ
  4. ঘ) অশ্রুমালা
ব্যাখ্যা
কায়কোবাদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বিরহ-বিলাপ। অশ্রুমালা, কুসুমকানন, শিবমন্দির, অমিয়ধারা, মহাশ্মশান ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
নিচের কোনটি নাটক?
  1. ক) ওরা কদম আলী
  2. খ) কোথাও কোন ক্রন্দন নেই
  3. গ) সন্দীপের চর
  4. ঘ) তুমি শুধু পঁচিশে বৈশাখ
ব্যাখ্যা
ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিশ, এখানে নোঙর, গিনিপিগ, সমতট, পাথর ইত্যাদি মামুনুর রশিদ রচিত নাটক।
সন্দীপের চর, উর্বশী ও আর্টেমিস, সাত ভাই চম্পা, চোরাবালি, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু পঁচিশে বৈশাখ, দিবানিশি ইত্যাদি কাব্যগ্রন্থের রচয়িতা বিষ্ণু দে।
উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়া, কোথাও কোন ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও ইত্যাদি শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৪.
'ঋণ শোধের জন্য নয়, ঋণ স্বীকারের জন্য।'- উক্তিটির রচয়িতা-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) কাজী নজরুল
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
'তন্বী' সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যটি তিনি রবীন্দ্রনাথের শ্রীচরণে উৎসর্গ করেন। সেখানে তিনি বলেন- ঋণ শোধের জন্য নয়, ঋণ স্বীকারের জন্য।' অর্কেস্ট্রা, ক্রন্দসী, উত্তর ফাল্গুনী, প্রতিদিন, দশমী, প্রতিধ্বনি ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৫.
মাজারের কুসংস্কারকে কেন্দ্র করে বিখ্যাত বাংলা উপন্যাস-
  1. ক) কাঁদো নদী কাঁদো
  2. খ) চাঁদের অমাবস্যা
  3. গ) পুতুল নাচের ইতিকথা
  4. ঘ) লালসালু
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস লালসালু। এর কেন্দ্রীয় চরিত্র মজিদ। গ্রামের একটি ভাঙ্গা কবরকে প্রখ্যাত পীরের মাজার প্রতিষ্ঠার মাধ্যমে কাহিনী সূত্রপাত হয়।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৬.
কোন উপন্যাসটি বিভূতিভূষণের লেখা নয়?
  1. ক) আরণ্যক
  2. খ) পথের পাঁচালী
  3. গ) কাজল
  4. ঘ) ইছামতি
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাসের অপুকে নিয়ে তৃতীয় পর্ব লিখেছিলেন তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়। সেই তৃতীয় পর্বের প্রথম খন্ড 'কাজল' এবং দ্বিতীয় ও শেষখণ্ড 'তৃতীয় পুরুষ'।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৭.
'দুর্গাদাস' নাটকের রচয়িতা কে?
  1. ক) গিরিশচন্দ্র ঘোষ
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) দীনবন্ধু মিত্র
  4. ঘ) নুরুল মোমেন
ব্যাখ্যা
'দুর্গাদাস' ঐতিহাসিক নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর রচিত অন্যান্য ঐতিহাসিক নাটক- সাজাহান, প্রতাপসিংহ, মেবার পতন, নুরজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।' উক্তিটি কোন কবির রচনা?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতার লাইন- ''চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পর, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা।''
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৯.
'বাংলার মাটি, বাংলার জল' সনেটটি কার রচনা?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) মধুসূদন দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
'বাংলার মাটি, বাংলার জল' সনেটটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে এটি রচনা করেন। উল্লেখ্য নির্মলেন্দু গুণের একটি কাব্য 'বাংলার মাটি বাংলার জল'।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২০.
'রায়নন্দিনী' কার রচনা?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) ইসমাইল হোসেন সিরাজী
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস- রায়নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী রায়নন্দিনী উপন্যাস লেখেন। রায়নন্দিনী উপন্যাস হিসেবে সফল না হলেও প্রতিক্রিয়া হিসেবে সফল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'কুলায় কালস্রোত' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) শওকত আলী
ব্যাখ্যা
'কুলায় কালস্রোত' উপন্যাসের রচয়িতা শওকত আলী। দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন তাঁর ত্রয়ী উপন্যাস। ওয়ারিশ, পিঙ্গল আকাশ, যাত্রা, উত্তরের খেপ ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২২.
'ভবিতব্যের বাণিজ্য তরী' কার রচিত গ্রন্থ?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. হাসান হাফিজুর রহমান
  3. সৈয়দ আলী আহসান
  4. মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
ভবিতব্যের বাণিজ্য তরী, বিমুখ প্রান্তর, আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারি হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
২৩.
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি।' পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কবিতার বিখ্যাত চরণ- ''এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।''
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
'পঞ্চতন্ত্র' রম্যরচনার রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
'পঞ্চতন্ত্র' রম্যরচনার রচয়িতা সৈয়দ মুজতবা আলী। ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রুজল তাঁর রচিত অন্যান্য রম্যরচনা। চাচা কাহিনী, টুনি মেম তাঁর রচিত ছোটগল্প এবং অবিশ্বাস্য, শবনম, শহর-ইয়ার, তুলনাহীন তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২৫.
'দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি স্তনে।' উক্তিটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) বিহারীলাল
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্তের 'কপোতাক্ষ নদ' কবিতার চরণ- ''বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, দুগ্ধস্রোতোরূপী তুমি মাতৃভূমি স্তনে।''
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৬.
নিচের কোনটি উপন্যাস?
  1. ক) প্রায়শ্চিত্ত
  2. খ) সাজাহান
  3. গ) নীললোহিত
  4. ঘ) রজনী
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রজনী। দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক- সাজাহান, সামাজিক নাটক প্রায়শ্চিত্ত। প্রমথ চৌধুরীর গল্প নীললোহিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
  1. ক) নদীবক্ষে
  2. খ) মুক্তি
  3. গ) শাশ্বতবঙ্গ
  4. ঘ) নির্মাল্য
ব্যাখ্যা
মুক্তি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা। নদীবক্ষে কাজী আব্দুল ওদুদ রচিত উপন্যাস এবং শাশ্বতবঙ্গ তাঁর প্রবন্ধের সংকলন। আর নির্মাল্য কামিনী রায়ের কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
নিচের কোনটি গিরিশচন্দ্র ঘোষের রচনা?
  1. ক) প্রফুল্ল
  2. খ) ভাঙ্গা বুক
  3. গ) হাসু
  4. ঘ) গজ কচ্ছপ
ব্যাখ্যা
প্রফুল্ল নাটকের রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। ভাঙ্গা বুক উপন্যাসের রচয়িতা গোলাম মোস্তফা। হাসু শিশুতোষ গ্রন্থের রচয়িতা জসীম উদদীন এবং গজ কচ্ছপ গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৯.
'টেলিমেকাস' কবিতার রচয়িতা কে?
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি হলে তাঁকে উদ্দেশ্য করে 'টেলিমেকাস' কবিতাটি লিখেন শামসুর রাহমান। তাঁর আরও কয়েকটি বিখ্যাত কবিতা- হাতির শুঁড়, আসাদের শার্ট, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৩০.
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির রচয়িতা-
  1. ক) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ভ্রমণকাহিনী- পালামৌ। এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রমথনাথ বসু ছদ্মনামে প্রকাশিত হয়। বিহারের পালামৌ এলাকার পাহাড়ী অঞ্চলের কোল উপজাতির জীবনাচার এবং তাদের সাথে লেখকের যাপিত জীবনের দিনলিপির একটি সংক্ষিপ্ত বিবরণ নিয়ে লেখা এই ভ্রমণ সাহিত্যটি। এই বইয়ের বিখ্যাত উক্তি- 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৩১.
'কবিতাবলী' কাব্যের রচয়িতা কে?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) হেমচন্দ্র বন্দোপাধ্যায়
ব্যাখ্যা
হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত কাব্য- চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, নলিনীবসন্ত, কবিতাবলী, আশাকানন, ছায়াময়ী, দশমহাবিদ্যা, চিত্তবিকাশ এবং মহাকাব্য- বৃত্রসংহার।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৩২.
বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?
  1. ক) ব্যাকরণ কৌমুদী
  2. খ) বাংলা ভাষাতত্ত্ব
  3. গ) গৌড়ীয় ব্যাকরণ
  4. ঘ) ব্যাকরণ মঞ্জুষা
ব্যাখ্যা
বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ- গৌড়ীয় ব্যাকরণ। এর রচয়িতা রাজা রামমোহন রায়। বেদান্তগ্রন্থ, বেদান্তসার, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, পথ্যপ্রদান ইত্যাদি তাঁর রচিত অন্যান্য গ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৩৩.
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-
  1. ক) রাতের সমুদ্র
  2. খ) ময়ূরকণ্ঠী
  3. গ) অরণ্যের সুর
  4. ঘ) জননী
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জননী। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা- ময়ূরকণ্ঠী। মাহমুদা খাতুন সিদ্দিকা রচিত কাব্য অরণ্যের সুর। উল্লেখ্য জননী নামে শওকত ওসমান একটি উপন্যাস রচনা করেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
শওকত ওসমানের রচনা কোনটি?
  1. ক) উত্তম পুরুষ
  2. খ) চৌচির
  3. গ) শেষ রজনীর চাঁদ
  4. ঘ) জননী
ব্যাখ্যা
শওকত ওসমানের প্রথম উপন্যাস জননী। উত্তম পুরুষ রশিদ করিমের উপন্যাস। শেষ রজনী চাঁদ আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাস এবং চৌচির আবুল ফজলের উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
নিচের কোনটি নাটক?
  1. ক) বিশ শতকের মেয়ে
  2. খ) এক পথ দুই বাঁক
  3. গ) যে অরণ্যে আলো নেই
  4. ঘ) রমনা পার্কে
ব্যাখ্যা
নীলিমা ইব্রাহিম রচিত নাটক- যে অরণ্যে আলো নেই, দুয়ে দুয়ে চার, রোদজ্বালা বিকেল, সূর্যাস্তের পর। উপন্যাস- বিশ শতকের মেয়ে, এক পথ দুই বাঁক, কেয়া বন সঞ্চারিণী, বহ্নিবলয়। ছোটগল্প- রমনা পার্কে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬.
'যেমন ইচ্ছে তেমন' নাটকের রচয়িতা কে?
  1. ক) গিরিশচন্দ্র ঘোষ
  2. খ) নুরুল মোমেন
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
নুরুল মোমেন রচিত নাটক- যেমন ইচ্ছে তেমন, রূপান্তর, নেমেসিস, নয়া খানদান, আলোছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যদি এমন হতো ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৩৭.
নিচের কোনটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের রচনা?
  1. ক) চোরাবালি
  2. খ) উর্বশী ও আর্টেমিস
  3. গ) আরণ্যক
  4. ঘ) সাত ভাই চম্পা
ব্যাখ্যা
'আরণ্যক' বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস। উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা, তুমি শুধু পঁচিশে বৈশাখ, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, রবিকরোজ্জ্বল নিজদেশ ইত্যাদি বিষ্ণু দের কাব্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ- স্বপ্নদর্শন, সংগীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদামঙ্গল, সাধের আসন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯.
'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মুহম্মদ আবদুল হাই ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও সৈয়দ আলী আহসান
  3. গ) মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
  4. ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
মুহম্মদ আবদুল হাই 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থটি সৈয়দ আলী আহসানের সহযোগে রচনা করেন ১৯৬৮ সালে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪০.
'কাশবনের কন্যা' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শামসুদ্দীন আবুল কালাম
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা
'কাশবনের কন্যা' উপন্যাসের রচয়িতা শামসুদ্দীন আবুল কালাম। এই উপন্যাসের দুই চরিত্র- হোসেন ও সিকদার। আলমনগরের উপকথা, জীবন কাব্য, কাঞ্চনমালা, কাঞ্চনগ্রাম, নবান্ন, যার সাথে যার, জায়জঙ্গল, সমুদ্রবাসর, মনের মতো ঠাঁই, দুই মহল ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৪১.
'আবোল-তাবোল' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) হেলাল হাফিজ
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) সুকুমার রায়
ব্যাখ্যা
আবোল-তাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু, বহুরূপী, খাইখাই ইত্যাদি সুকুমার রায়ের শিশুতোষ গ্রন্থ এবং অতীতের কথা তাঁর রচিত কাব্য।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪২.
'একক সন্ধ্যায় বসন্ত' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
একক সন্ধ্যায় বসন্ত, অনেক আকাশ, সহসা সচকিত, আমার প্রতিদিনের শব্দ, সমুদ্রেই যাব, রজনীগন্ধা, চাহার দরবেশ ও অন্যান্য কবিতা ইত্যাদি সৈয়দ আলী আহসান রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।