পরীক্ষা আর্কাইভ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

পরীক্ষাLive Written⎯ লিখিত প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন৩৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

Live Written⎯ লিখিত প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
'প সি ক ন্যা' এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
  1. ক) ক
  2. খ) উ
  3. গ) ট
  4. ঘ) ঔ
ব্যাখ্যা
- 'প সি ক ন্যা' র সাথে 'ঔ' যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়।
- শব্দটি হলো - 'ঔপন্যাসিক'।
.
'F S I O L D F D A' The arranged word of the jumble letters is the name of a/an -
  1. ক) Play
  2. খ) Poet
  3. গ) Poem
  4. ঘ) Essay
ব্যাখ্যা
- DAFFODILS is the arranged word of these jumble letters - 'F S I O L D F D A'

- DAFFODILS is a famous poem by Ted Hughes.

- The poem 'To Daffodils' is written by Robert Herrick.
- The poem 'Daffodils' is written by Ted Hughes.
- The poem 'The Daffodils' is written by William Wordsworth.

- William Wordsworth এর লেখা "I Wandered Lonely as a Cloud" কবিতাকে 'The Daffodils' বা 'Daffodils' বলা হয়।

Source: Poetryfoundation.org and Britannica
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) মতাবলম্বী
  2. খ) পারতন্ত্র
  3. গ) নিকৃন্তন
  4. ঘ) তাৎক্ষণিক
ব্যাখ্যা
- পারতন্ত্র বানান ভুল।
- সঠিক বানান - পারতন্ত্র্য, যার অর্থ - পরবশ্যতা, পরাধীনতা।

- মতাবলম্বী শব্দের অর্থ - বিশেষ কোণ মতের অনুসারী।
- নিকৃন্তন শব্দের অর্থ - ছেদন, কর্তন, খন্ডন।
- তাৎক্ষণিক শব্দের অর্থ - বিনা প্রস্তুতিতে

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
একটি সমাবেশে উপস্থিত নারীদের ২/৩ অংশ, উপস্থিত পুরুষের ১/২ অংশের সমান। নারীদের সংখ্যা মোট উপস্থিতির কত অংশ?
  1. ক) ২/৭
  2. খ) ৩/৭
  3. গ) ৩/৮
  4. ঘ) ৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন- একটি সমাবেশে উপস্থিত নারীদের ২/৩ অংশ, উপস্থিত পুরুষের ১/২ অংশের সমান। নারীদের সংখ্যা মোট উপস্থিতির কত অংশ?

সমাধান- 

মনে করি,
উপস্থিত নারীর সংখ্যা = x জন
এবং উপস্থিত পুরুষের সংখ্যা = y জন

প্রশ্নমতে,
2x/3 = y/2
⇒ 3y = 4x
⇒ y = 4x/3

∴ নারীদের উপস্থিতির সংখ্যার অংশ = উপস্থিত নারীর সংখ্যা / মোট উপস্থিতি
= x / (x + y)
= x / (x + 4x/3)
= x / (7x/3)
= 3/7

∴ নারীদের সংখ্যা মোট উপস্থিতির  3/7 অংশ।
.
ওজনটি ওঠাতে কত কেজি বল প্রয়োগ করতে হবে?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ১৫০
  4. ঘ) ৩০০
ব্যাখ্যা
ওজনটি ওঠাতে কত বল কেজি প্রয়োগ করতে হবে?

মোট বল = মোট ওজন / ঝুলন্ত রশির সংখ্যা = ৩০০/৬ = ৫০
.
১, ১, ২, ৩, ৫, ৭, ১৩, ২১ - ধারাটির কোন পদটি ভুল?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ১৩
  4. ঘ) কোন ভুল নেই
ব্যাখ্যা
প্রশ্ন- ১ ১ ২ ৩ ৫ ৭  ১৩ ২১ - ধারাটির কোন পদটি ভুল?

সমাধান-
এখানে, ধারাটির পর পর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
সঠিক ধারাটি হবে- ১, ১, ২, ৩, ৫, , ১৩, ২১

১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ =
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
.
What is the most appropriate synonym for 'Amalgamate'?
  1. ক) Coalesce
  2. খ) Detach
  3. গ) Rummage
  4. ঘ) Differentiate
ব্যাখ্যা
- Amalgamate - মেশানো; যুক্ত করা; মিলিত করা।

- Coalesce - মিলিত হওয়া; একাঙ্গীভূত হওয়া।
- Detach - বিছিন্ন করা।
- Rummage - অনুসন্ধান করা।
- Differentiate - পার্থক্য করা; পার্থক্য দেখানো।

Source: Accessible Dictionary by Bangla Academy
.
২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪ ধারাটির ১০ম পদ কোনটি?
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন- ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪ ধারাটির ১০ম পদ কোনটি? 

সমাধান-
এখানে ২টি ধারা বিদ্যমান।
প্রথমটিতে প্রতিটি পদ দ্বিগুণ করে বাড়ছে- ২, ৪, ৮, ১৬, ৩২
দ্বিতীয়টিতেও প্রতিটি পদ দ্বিগুণ করে বাড়ছে - ৩, ৬, ১২, ২৪, ৪৮

নির্ণেয় ধারা-
২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮
.
০.০১০ × ০.০০১ ÷ ০.০০০১ × ০.০০০০১ = ?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০০০১
  3. গ) ০.০০০০১
  4. ঘ) ০.০০০০০১
ব্যাখ্যা
০.০১০ × ০.০০১ ÷ ০.০০০১ × ০.০০০০১
= ০.০১০ × ১০ × ০.০০০০১
= ০.০০০০০১
১০.
(515 × 52.5) ÷ 54.5 = 5x , প্রদত্ত সমীকরণের x এর মান নির্ণয় করুন।
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 13
ব্যাখ্যা
(515 × 52.5) ÷ 54.5 = 5x
⇒ 5x =5(15 + 2.5 − 4.5)
⇒ 5x = 513
∴x = 13
১১.
একটি বানর ৪০ মি. লম্বা একটি তৈলাক্ত বাঁশের মাথায় উঠায় চেষ্টা করছে। বানরটি প্রতি ৪ মিনিটে ৮ মি. উপরে ওঠে, কিন্তু পরবর্তী ৪ মিনিটে প্রতি মিনিটে গড়ে ২ মি. করে নিচে নেমে আসে। বাঁশটির মাথায় ওঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ক) ৩৯ মিনিট
  2. খ) ৪০ মিনিট
  3. গ) ৪১ মিনিট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন- একটি বানর ৪০ মি. লম্বা একটি তৈলাক্ত বাঁশের মাথায় উঠায় চেষ্টা করছে। বানরটি প্রতি ৪ মিনিটে ৮ মি. উপরে ওঠে, কিন্তু পরবর্তী ৪ মিনিটে প্রতি মিনিটে গড়ে ২ মি. করে নিচে নেমে আসে। বাঁশটির মাথায় ওঠতে বানরটির কত সময় লাগবে?

সমাধান- 
বানরটি প্রতি ৪ মিনিটে ৮ মি. উপরে ওঠে,
পরবর্তী ৪ মিনিটে প্রতি মিনিটে গড়ে ২ মি. করে অর্থাৎ ৪ ×২ = ৮ মি. নিচে নেমে আসে,
অর্থাৎ আগের অবস্থানে ফিরে আসে।

তাই বানরটি কখনোই বাঁশের মাথায় ওঠতে পারবে না।
১২.
কোনটি লোহার পাত ভাঙতে বেশি উপযোগী?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
লোহার পাত ভাঙতে বড় আর ভারী হাতুড়ি সবচেয়ে বেশি উপযোগী। এবং ৩নং হাতুড়িটি Construction এর কাজে এবং মোটা লোহার পাত বা কনক্রিট ভাঙতেও এটা ব্যবহার হয়। Ship Breaking Industry এর ছবি। নিচে লোহার পাত ভাঙা হচ্ছে।

১৩.
নিচের কোনটি বিদ্যুৎ এর সমার্থক শব্দ?
  1. ক) ক্ষণপ্রভা
  2. খ) দীপ্তি
  3. গ) বিভা
  4. ঘ) ময়ূখ
ব্যাখ্যা
- বিদ্যুৎ এর সমার্থক শব্দ - ক্ষণপ্রভা, তড়িৎ, চপলা, চঞ্চলা, অণুপ্রভা, সৌদামিনী, দামিনী প্রভৃতি।

- দীপ্তি, বিভা, ময়ূখ হচ্ছে আলোর সমার্থক শব্দ।
- আলোর আরো কয়েকটি সমার্থক শব্দ - রশ্মি, অংশু, প্রভা, দ্যুতি, আভা, রেশন, নুর, কিরণ, দীপ্তি, বিভা, ময়ূখ প্রভৃতি।

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
১৪.
What is the meaning of 'Hustler'?
  1. ক) a sagacious person
  2. খ) a dishonest person
  3. গ) a long-headed person
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Hustler
- Someone who tries to get something, usually money, by deceiving others; a dishonest person.

Source: Cambridge Dictionary

১৫.
ওডোমিটার : গতি ::
  1. ক) হাইগ্রোমিটার : উচ্চতা
  2. খ) ব্যারোমিটার : কোণ
  3. গ) ম্যানোমিটার : গ্যাসের চাপ
  4. ঘ) অল্টিমিটার : আদ্রতা
ব্যাখ্যা
ওডোমিটার : গতি :: ম্যানোমিটার : গ্যাসের চাপ

এখানে, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার। তেমনি গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার।

বাকি অপশন গুলো ভুল। সঠিক উত্তর হবে - 
- হাইগ্রোমিটার - আদ্রতা পরিমাপক।
- ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ পরিমাপক।
- অল্টিমিটার - উচ্চতা পরিমাপক।

সূত্র: ব্রিটানিকা
১৬.
নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) ২৮৪
  2. খ) ৩৬১
  3. গ) ২২৬
  4. ঘ) ৩৩৬
ব্যাখ্যা
এখানে, 
৩৬১ = ১৯ × ১৯, যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

বাকি অপশনের সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়।
১৭.
'?' স্থানে কত বসবে?
  1. ক) 49
  2. খ) 78
  3. গ) 81
  4. ঘ) 68
ব্যাখ্যা

3 + 5 = 82 = 64
2 + 4 = 62 = 36 
7 + 2 = 92 = 81
১৮.
তুহিন : উষ্ণতা : :
  1. ক) গলগ্রহ : প্রতিপাল্য
  2. খ) অনল : বৈশ্বানর
  3. গ) অভ্র : নীলিমা
  4. ঘ) রাগ : ক্রোধ
ব্যাখ্যা
তুহিন : উষ্ণতা : : গলগ্রহ : প্রতিপাল্য

- তুহিন আর উষ্ণতা যেমন বিপরীতার্থক শব্দ, তেমনি গলগ্রহ ও প্রতিপাল্য  বিপরীতার্থক শব্দ।
- বাকি অপশনের শব্দযুগল পরস্পরের সমার্থক।

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
১৯.
Find out the correctly spelt word.
  1. ক) Surreptitious
  2. খ) Sureptitious
  3. গ) Sureptetious
  4. ঘ) Surreptetious
ব্যাখ্যা
Surreptitious
- done secretly, without anyone seeing or knowing.
- গুপ্তভাবে কৃত; চোরাগোপ্তা।

Source: Cambridge Dictionary & Accessible Dictionary
২০.
নিচের কোনটি বতিক্রম?
  1. ক) পয়োধি
  2. খ) তোয়ধি
  3. গ) বারিদ
  4. ঘ) সায়র
ব্যাখ্যা
- সাগর এর কয়েকটি সমার্থক শব্দ হলো - পয়োধি, তোয়ধি, সায়র, সমুদ্র, বারিধি, দরিয়া, অর্ণব, পারাবার, পাথার প্রভৃতি।

- বারিদ হচ্ছে মেঘ এর সমার্থক শব্দ ।

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
২১.
'?' স্থানে কত বসবে?
  1. ক) 50
  2. খ) 56
  3. গ) 60
  4. ঘ) 62
ব্যাখ্যা


6 + 6 = 12
12 + 8 = 20
20 + 10 = 30
30 + 12 = 42
42 + 14 = 56
56 + 16 = 72
72 + 18 = 90 

অথবা, 

22 + 2 = 6
32 + 3 = 12
42 + 4 = 20 
52 + 5 = 30
62 + 6 = 42
72 + 7 = 56
82 + 8 = 72
92 + 9 = 90

২২.
'Envoy' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) দূত
  2. খ) ভুক্তি
  3. গ) সরকারি রাজস্ব
  4. ঘ) চরম
ব্যাখ্যা

‘Envoy’ শব্দের পারিভাষিক শব্দ - দূত।

সূত্র: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

২৩.
নিচের কোন এলোমেলো বর্ণগুলোকে সাজালে 'হিসাবনিকাশ' এর বাগধারা পাওয়া যাবে?
  1. ক) র জ গ ত্তি বৃ অ
  2. খ) ছ গা থ র পা
  3. গ) প ন্ডূ ক কূ ম
  4. ঘ) জ জং ব র
ব্যাখ্যা
গাছপাথর - হিসাবনিকাশ

অজগরবৃত্তি - আলসেমি
কূপমন্ডূক - সীমাবদ্ধ জ্ঞান
জবরজং - জমকালো কিন্তু বেমানান

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
২৪.
One-third of 1500 is what percent of 250?
  1. ক) 100
  2. খ) 200
  3. গ) 250
  4. ঘ) 300
ব্যাখ্যা
Question: One-third of 1500 is what percent of 250?

Solution: 
(1/3) × 1500 = x% of 250
⇒ 500 = 250x/100
⇒ 250x = 50000
⇒ x = 200
২৫.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম। সংখ্যাটি কত?
  1. ক) ৪৩
  2. খ) ৪৭
  3. গ) ৫২
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন- একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম। সংখ্যাটি কত?

সমাধান-
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - 31 = 55 - x
⇒ 2x = 86
⇒ x = 43
২৬.
27 : 93 :: ? : 31
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
Question: 27 : 93 :: ? : 31

Solution:
27 : 93 :: x : 31
⇒ 27/93 = x/31
⇒ 93x = 837
⇒ x = 9
২৭.
যদি KLM = 111213 হয়, RST = ?
  1. ক) 151617
  2. খ) 161718
  3. গ) 171819
  4. ঘ) 181920
ব্যাখ্যা
Question: যদি KLM = 111213 হয়, RST = ?

Solution:

এখানে,
K = 11
L = 12
M = 13

তাই,
R = 18
S = 19
T = 20

∴ RST = 181920
২৮.
৫ টি শিশুর বয়সের সমষ্টি ৫০ বছর। যদি তারা ৩ বছর পর পর জন্মগ্রহণ করে, তবে সবচেয়ে কনিষ্ঠ শিশুর বয়স কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন- ৫ টি শিশুর বয়সের সমষ্টি ৫০ বছর। যদি তারা ৩ বছর পর পর জন্মগ্রহণ করে, তবে সবচেয়ে কনিষ্ঠ শিশুর বয়স কত?

সমাধান- 
ধরি,
সবচেয়ে কনিষ্ঠ শিশুর বয়স = x বছর

প্রশ্নমতে,
x + (x + ৩) +  (x + ৬) + (x + ৯ ) + (x + ১২) = ৫০
⇒ ৫x + ৩০ = ৫০
⇒ ৫x = ২০
⇒ x = ৪
২৯.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৪৪ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৪৩
  2. খ) ৪৮
  3. গ) ৪৯
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
প্রশ্ন- তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৪৪ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান -
মধ্যম বা ২য় সংখ্যা = ১৪৪/৩ = ৪৮
সংখ্যা তিনটি = ৪৭, ৪৮, ৪৯
বড় সংখ্যা = ৪৯
৩০.
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. ক) √2
  2. খ) 0.87
  3. গ) 2/5
  4. ঘ) 4/7
ব্যাখ্যা
ক) √2 = 1.41
খ) 0.87
গ) 2/5 = 0.4
ঘ) 4/7 = 0.57
৩১.
১৬০ টাকায় একটি পণ্য বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৮০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন- ১৬০ টাকায় একটি পণ্য বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান-
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য  ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য  ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ১৬০ টাকা হলে ক্রয়মূল্য  (১০০×১৬০)/৮০ টাকা
= ২০০ টাকা
৩২.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) ৪৭
  2. খ) ৫৩
  3. গ) ৯১
  4. ঘ) ৬৭
ব্যাখ্যা
এখানে, 
৪৭, ৫৩ এবং ৬৭ মৌলিক সংখ্যা।

কিন্তু ৯১ মৌলিক সংখ্যা নয়।
৯১ = ১৩ × ৭
৩৩.
G, I, K, M, O, Q পরবর্তীতে কোনটি আসবে?
  1. ক) R
  2. খ) S
  3. গ) T
  4. ঘ) U
ব্যাখ্যা
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

এখানে,
প্রতি দুটি বর্ণের মাঝে একটি বর্ণ রয়েছে।

তাই পরবর্তী বর্ণটি হবে - S
৩৪.
Which is the opposite of 'plethora'?
  1. ক) scarcity
  2. খ) satisfy
  3. গ) surfeit
  4. ঘ) copious
ব্যাখ্যা
- Plethora - a very large amount of something, especially a larger amount than you need, want or can deal with.

- Scarcity - inadequate and not enough.

- Satisfy - meet the expectations, needs, or desires of (someone).
- Surfeit - an amount that is too large, or is more than is needed.
- Copious - large in quantity or number; abundant; plentiful.

Source: Cambridge Dictionary
৩৫.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য?
  1. ক) ৫৩৬২০৭
  2. খ) ৪০৩৬২১
  3. গ) ৬২৫৯৭৪
  4. ঘ) ২৫৬৮০৫
ব্যাখ্যা
অপশন (ক) - ৫ + ৩ + ৬ + ২ + ০ + ৭ = ২৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
অপশন (খ) - ৪ + ০ + ৩ + ৬ + ২ + ১ = ১৬, যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
অপশন (গ) - ৬ + ২ + ৫ + ৯ + ৭ + ৪ = ৩৩, যা ৩ দ্বারা বিভাজ্য।
অপশন (ঘ) - ২ + ৫ + ৬ + ৮ + ০ + ৫ = ২৬, যা ৩ দ্বারা বিভাজ্য নয়।