পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
জাতিসংঘ ও বিশ্বব্যাংক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতিসংঘ প্রতিষ্ঠায় আটলান্টিক সনদ গৃহিত হয় কবে?
  1. ক) ১৪ জুন ১৯৪১
  2. খ) ১২ আগস্ট ১৯৪২
  3. গ) ১৪ আগস্ট ১৯৪১
  4. ঘ) ১ জানুয়ারি ১৯৪২
সঠিক উত্তর:
গ) ১৪ আগস্ট ১৯৪১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ আগস্ট ১৯৪১
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক বা প্রথম ধাপ হলো ১৯৪১ সালের ১২ জুন প্রদত্ত লন্ডন ঘোষণা। এরপর একই বছরের ১৪ আগস্ট আটলান্টিক সনদ গৃহিত হয়। আটলান্টিক মহাসাগরে ব্রিটেনের রণতরী ‘প্রিন্স অব ওয়লেস’ এ তৎকালীন মার্কিন রাষ্টপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল বৈঠকে বসে যে ঘোষণা দেন তাই আটলান্টিক সনদ নামে পরিচিত। ১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন। ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহিত হয়। ১৯৪৫ সালে ইউক্রেনের ইয়াল্টায় ৫টি রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৪৫ সালের ২৬ জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যা একই বছরের ২৪ অক্টোবর কার্যকর হয়। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। বর্তমান সদস্য ১৯৩টি। জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
সম্প্রতি কোন দেশটির জাতিসংঘে ভোটাধিকার ক্ষমতা স্থগিত করা হয়?
  1. ক) সিরিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) ইরান
  4. ঘ) ফিলিপাইন
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
ব্যাখ্যা
নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতিসংঘের চাঁদা পরিশোধে ব্যর্থ হওয়ায় সাধারণ পরিষদে ৭টি দেশের ভোটাধিকার ক্ষমতা কেড়ে নিয়েছে জাতিসংঘ। দেশগুলো হলো গাম্বিয়া, লেবানন, ভেনেজুয়েলা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, ইয়েমেন, লেসোথ এবং টোঙ্গা। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের যেকোন প্রস্তাবের ভোটাভুটিতে দেশগুলো অংশ নিতে পারবে না। (সূত্রঃ এসোসিয়েট প্রেস)
.
সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অর্থনীতিবিদের পদ থেকে পদত্যাগ করেন?
  1. ক) মাইকেল ক্রেমার
  2. খ) গীতা গোপীনাথ
  3. গ) পেনি গোল্ডবার্গ
  4. ঘ) আর্ত ক্রেই
সঠিক উত্তর:
গ) পেনি গোল্ডবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) পেনি গোল্ডবার্গ
ব্যাখ্যা
১ মার্চ ২০২০ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অর্থনীতিবিদের পদ থেকে পদত্যাগ করেন পেনি গোল্ডবার্গ। পদত্যাগের কারণ হিসেবে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে পুনরায় অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদানের বিষয় উল্লেখ করেন। পেনি গোল্ডবার্গ ২০১৮ সালের নভেম্বর মাসে প্রধান অর্থনীতিবিদ হিসেবে বিশ্বব্যাংক গ্রুপে যোগ দেন। নতুন প্রধান অর্থনীতিবিদ যোগদানের পূর্বপর্যন্ত বিশ্বব্যাংক গ্রুপের ডেভেলপমেন্ট রিসার্চ গ্রুপের রিসার্চ ডিরেক্টর আর্ত ক্রেই ভারপ্রাপ্ত প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করবেন। (সূত্র: জিনহুয়া এবং বিশ্বব্যাংক ওয়েবসাইট)
.
IDA এর বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১৬৬ টি
  2. খ) ১৭৩ টি
  3. গ) ১৮৫ টি
  4. ঘ) ১৮৯ টি
সঠিক উত্তর:
খ) ১৭৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৩ টি
ব্যাখ্যা
IDA (International Development Association) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ IDA এর সদস্যপদ লাভ করে। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়। (সূত্রঃ IDA ওয়েবসাইট)
.
বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয় কোনটি?
  1. ক) ICSID
  2. খ) MIGA
  3. গ) IBRD
  4. ঘ) IDB
সঠিক উত্তর:
ঘ) IDB
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IDB
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত। এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA. এর মধ্যে IBRD কে সাধারণত বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়। IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯ টি। বিশ্বব্যাংক ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। বিশ্বব্যাংক গ্রুপের সর্বশেষ সংস্থা হলো MIGA (১৯৮৮ সালে প্রতিষ্ঠিত)। বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে অবস্থিত। এর বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। এমডি এবং সিইও ভারতীয় নারী অর্থনীতিবিদ অংশুলা কান্ত। অন্যদিকে IDB মুসলিম দেশগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান যা ১৯৭৩ সালে গঠিত হয়। (সূত্রঃ বিশ্বব্যাংক গ্রুপ এবং IDB ওয়েবসাইট)
.
বিশ্বব্যাংক কোন রিপোর্টটি প্রকাশ করে?
  1. ক) ডুয়িং বিজনেস রিপোর্ট
  2. খ) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  3. গ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক
  4. ঘ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা
সঠিক উত্তর:
ক) ডুয়িং বিজনেস রিপোর্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ডুয়িং বিজনেস রিপোর্ট
ব্যাখ্যা
বিশ্বব্যাংক ২০০৪ সাল থেকে প্রতিবছর ডুয়িং বিজনেস রিপোর্ট প্রকাশ করে আসছে। বিভিন্ন দেশগুলোতে ব্যবসার উন্নতির জন্যে সরকারের উদ্যোগ এবং ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রভৃতি এই রিপোর্টে তুলে ধরা হয়। ২০১৯ সালের সর্বশেষ রিপোর্টে ১৯০টি দেশের মধ্যে শীর্ষে নিউজিল্যান্ড এবং সর্বনিম্নে সোমালিয়া। বাংলাদেশের অবস্থান ১৬৮তম। ডুয়িং বিজনেস রিপোর্ট ছাড়াও বিশ্বব্যাংক থেকে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস এবং বিশ্বব্যাংক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন IMF, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন UNCTAD এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন WEF প্রকাশ করে থাকে। (সূত্র: WB, IMF, UNCTAD এবং WEF ওয়েবসাইট)