পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৩ আগস্ট, ২০২১সময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-১১.০৫.২০১২ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৩ আগস্ট, ২০২১ · ১০০ প্রশ্ন

.
“ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি?
  1. ক) ইতোপূর্বে
  2. খ) ইতঃপূর্বে
  3. গ) ইতোঃপূর্বে
  4. ঘ) ইতপূর্বে
সঠিক উত্তর:
খ) ইতঃপূর্বে
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতঃপূর্বে
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী ইতঃপূর্বে (এর আগে) বানানটি সঠিক।
.
“হরতন” শব্দটি-
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
গ) ওলন্দাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ওলন্দাজ
ব্যাখ্যা


উৎসঃ বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
শ্বাসাঘাতপ্রধান ছন্দ কোনটি?
  1. ক) অক্ষরবৃত্ত
  2. খ) মাত্রাবৃত্ত
  3. গ) স্বরবৃত্ত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
ব্যাখ্যা

- উচ্চারণে দ্রুততা ও সবলতা স্বরবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য। প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত যেমন এ ছন্দের দ্রুততার প্রধান কারণ, তেমনি শ্বাসাঘাতের শক্তিই একে করে তুলেছে সবল ও প্রাণবান।
- আবার স্বরবৃত্ত ছন্দের প্রধান পর্ব যেহেতু চার মাত্রার এবং তার পরেই থাকে একটি ক্ষুদ্র পর্ব, সেজন্যও এ ছন্দ দ্রুত উচ্চারিত হয়।
- স্বরবৃত্ত ছন্দের পর্বের এ স্থিতিস্থাপক গুণ বাংলা কাব্যে বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়েছে।
- দ্রুততা ও প্রবল শ্বাসাঘাতের জন্যই স্বরবৃত্ত ছন্দ অধিকতর প্রাণবন্ত এবং কথ্যভাষার উপযোগী হয়ে উঠেছে।

অর্থাৎ, শ্বাসাঘাতপ্রধান ছন্দ হলো স্বরবৃত্ত ছন্দ।

সোর্সঃ বাংলাপিডিয়া।

.
মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
  1. ক) ব
  2. খ) ট
  3. গ) ঝ
  4. ঘ) খ
সঠিক উত্তর:
গ) ঝ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঝ
ব্যাখ্যা

- ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা: ঘােষ ও অঘোষ।

ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা:
ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, , গ, ঘ, ঙ ।

অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি,
যথা:
প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ, হ।


- ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথাঃ অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

অল্পপ্রাণ ব্যঞ্জনঃ
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জনঃ
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, , খ, ঘ, হ ইত্যাদি।

সোর্স: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

.
তাড়ন জাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
  1. ক) ড়
  2. খ) ঢ়
  3. গ) ল
  4. ঘ) র
সঠিক উত্তর:
খ) ঢ়
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢ়
ব্যাখ্যা

ড়, ঢ় — তাড়নজাত ধ্বনি।

-
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা: ঘােষ ও অঘোষ।

ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা:
ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ ।

অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি,
যথা:
প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ, হ।


- ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথাঃ অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

অল্পপ্রাণ ব্যঞ্জনঃ
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জনঃ
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, , ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

সোর্স: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

.
মাইকেল মধুসূদনের নাটক কোনটি ?
  1. ক) শকুন্তলা
  2. খ) শর্মিষ্ঠা
  3. গ) ভদ্রার্জুন
  4. ঘ) রাবণবধ
সঠিক উত্তর:
খ) শর্মিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) শর্মিষ্ঠা
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩): যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
তিনি-
- বাংলা সাহিত্যের প্রথম মহাকবি,
- বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক,
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।


তার-
- রচিত ও প্রথম প্রকাশিত গ্রন্থ ''শর্মিষ্ঠা'' (১৮৫৯) যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
- এর উল্লেখযোগ্য চরিত্রঃ
- যযাতি,
- দেবযানী,
- শর্মিষ্ঠা,
- মাধব্য,
- পূর্ণিমা,
- রাজমন্ত্রী।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বিভীষণের স্ত্রীর নাম কী?
  1. ক) ঊর্মিলা
  2. খ) মন্দোদরী
  3. গ) চিত্রঙ্গদা
  4. ঘ) সরমা
সঠিক উত্তর:
ঘ) সরমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরমা
ব্যাখ্যা

সরমা - রামায়ণোক্ত বিভীষণপত্নী।
অর্থাৎ রামায়ণে যে বিভীষণের উল্লেখ আছে, তার স্ত্রীর নাম হচ্ছে সরমা। 

উৎসঃ বাংলা একাডেমি অভিধান 

.
“যুগলাঙ্গুরীয়” গ্রন্থের রচিয়তা কে?
  1. ক) প্যারিচাঁদ মিত্র
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) মোশাররফ হোসেন
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস:
- যুগলাঙ্গুরীয়
- দুর্গেশনন্দিনী
- কপালকুন্ডলা
- চন্দ্রশেখর
- মৃণালিনী
- কৃষ্ণকান্তের উইল
- সীতারাম
- রজনী

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
  1. ক) জমিদার দর্পণ
  2. খ) বসন্তকুমারী
  3. গ) রত্নাবতী
  4. ঘ) বিষাদ-সিন্ধু
সঠিক উত্তর:
গ) রত্নাবতী
উত্তর
সঠিক উত্তর:
গ) রত্নাবতী
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন : ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷

- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'৷

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু

নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

তাছাড়া,
- তার রচিত একমাত্র প্রহসন : 'এর উপায় কি?'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১০.
রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন-
  1. ক) আল মাহমুদ
  2. খ) আব্দুল করিম সাহিত্য বিশারদ
  3. গ) আবুল মনসুর আহমদ
  4. ঘ) আব্দুল কাদের
সঠিক উত্তর:
গ) আবুল মনসুর আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা

আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯): সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা হচ্ছে:
- আয়না (১৯৩৬-১৯৩৭) ও
- ফুড কনফারেন্স (১৯৪৪)।

তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে:
- সত্যমিথ্যা (১৯৫৩),
- জীবন ক্ষুধা (১৯৫৫) ও
- আবে-হায়াৎ (১৯৬৪)।

স্মৃতিকথা:
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯),
- শের-ই-বাংলা থেকে বঙ্গবন্ধু (১৯৭২)।

আত্মচরিত:
- আত্মকথা (১৯৭৮)।

সোর্সঃ বাংলাপিডিয়া।

১১.
“তিথিডোর” গ্রন্থের রচয়িতা -
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) বিষ্ণু দে
  3. গ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

বুদ্ধদেব বসু রচিত উপন্যাসঃ
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমণ,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- মৌলিনাথ,
- নীলাঞ্জনের খাতা,
- রাত ভরে বৃষ্টি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
আখতারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস কোনটি?
  1. ক) খোঁয়ারি
  2. খ) খোয়াবনামা
  3. গ) দুধে ভাতে উৎপাত
  4. ঘ) দোজখের ওম
সঠিক উত্তর:
খ) খোয়াবনামা
উত্তর
সঠিক উত্তর:
খ) খোয়াবনামা
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) : কথাসাহিত্যিক।
- পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।

উপন্যাস:
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খােয়াবনামা (১৯৯৬)।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)

ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬),
- খোয়ারি (১৯৮২),
- দুধভাতে উৎপাত (১৯৮৫),
- দোজখের ওম (১৯৮৯)।

উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
“শ্রীকৃষ্ণকির্তন” পুঁথিটির আবিষ্কারক-
  1. ক) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) অতীশ দীপঙ্কর
  4. ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর:
ক) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
উত্তর
সঠিক উত্তর:
ক) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
ব্যাখ্যা

- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ।
- একে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয়।
- এটি বাংলা ভাষায় রচিত কোন লেখকের প্রথম একক গ্রন্থ।
- এটি ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) শ্রী বসন্তরঞ্জন রায় কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয়।
- এটি ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
“পদ্মরাগ” গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ফজিলাতুন্নেসা
  2. খ) নবাব ফয়জুন্নেসা
  3. গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
  4. ঘ) বেগম সুফিয়া কামাল
সঠিক উত্তর:
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা

বেগম রোকেয়া (৯ ই ডিসেম্বর, ১৮৮০ - ৯ই ডিসেম্বর, ১৯৩২) : মুসলিম নারীজাগরণের অগ্রদূত৷

উপন্যাস:
- পদ্মরাগ

গ্রন্থ:
- মতিচুর
- অবরোধবাসিনী
- Sultana's Dream

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৫.
“সংবাদ প্রভাকর” পত্রিকার সম্পাদক-
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) জন ক্লার্ক মার্শম্যান
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) মূলত কবি ও সাংবাদিক ছিলেন।
- তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়।

- ১৮৩১ সালে তাঁর সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।

তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকাঃ
- সংবাদ রত্নাবলী (১৮২৫),
- সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭)।

উৎসঃ বাংলাপিডিয়া ও লাইভ এমসিকিউ লেকচার।

 
১৬.
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
  1. ক) গৌর দাশ
  2. খ) চার্লস উইলকিন্স
  3. গ) পঞ্চানন কর্মকার
  4. ঘ) গঙ্গা কিশোর ভট্টাচার্য
সঠিক উত্তর:
খ) চার্লস উইলকিন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) চার্লস উইলকিন্স
ব্যাখ্যা

স্যার চার্লস উইলকিন্স (১৭৪৯-১৮৩৬: প্রাচ্য ভাষাবিদ, কলকাতাস্থ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য এবং বাংলা ও ফারসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক।
- শিক্ষানবিশ কারণিক হিসেবে ১৭৭০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সার্ভিসে যোগদান করেন।
- বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা মুদ্রিত প্রথম বই হলো এন.বি. হ্যালহেডের ‘A Grammar of the Bengali Language (১৭৭৮)।

সোর্সঃ বাংলাপিডিয়া।

১৭.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম-
  1. ক) অবাগীর স্বর্গ
  2. খ) মামলার ফল
  3. গ) মন্দির
  4. ঘ) মহেশ
সঠিক উত্তর:
গ) মন্দির
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্দির
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম গল্প - মন্দির। এই গল্পের জন্য তিনি কুন্তলীন (১৯০৩) পুরস্কার লাভ করেন।

তার রচিত অন্যান্য গল্পঃ
- মহেশ
- সতী
- বিলাসী
- মামলার ফল
- রামের সুমতি
- মেজদিদি
- বিন্দুর ছেলে
- ছবি 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৮.
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” গ্রন্থ খানি-
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) সংগীত
সঠিক উত্তর:
খ) নাটক
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটক
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের রচিত নাটকঃ

- ঝিলিমিলি 
- আলেয়া 
- পুতুলের বিয়ে (কিশোর নাটক) 
- মধুমালা (গীতিনাট্য) 
- ঝড় (কিশোর কাব্য-নাটক)
- পিলে পটকা, পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া।

১৯.
স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন?
  1. ক) স্মরণ
  2. খ) উৎসর্গ
  3. গ) নৈবেদ্য
  4. ঘ) খেয়া
সঠিক উত্তর:
ক) স্মরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) স্মরণ
ব্যাখ্যা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ভবতারিণী দেবীর বিয়ে হয় ১৮৮৩ সালে।
কবি পরবর্তীতে তার নাম পাল্টে রাখেন মৃণালিনী দেবী। কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যু হয় - ১৯০২ সালে; তখন কবির বয়স মাত্র ৪১ বছর।
কবিপত্নীর মৃত্যুর কিছু দিনের মধ্যেই 'স্মরণ' কাব্যগ্রন্থের কবিতা সমূহ রচনা করেন। এই কাব্যগ্রন্থটি গ্রন্থাকারে পরবর্তীতে ১৯১৪ সালে প্রকাশিত হয়।

"স্মরণ" কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাঃ
- আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
- আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে
- আপনার মাঝে আমি করি অনুভব
- আমার ঘরেতে আর নাই সে যে নাই
- এ সংসারে একদিন নববধূবেশে
- ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে
- সে যখন বেঁচে ছিল গো ইত্যাদি।

কাব্যগ্রন্থের কবিতাগুলোর নাম থেকেই কবিপত্নী বিয়োগে কবির মনের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

অন্যদিকে,
'নৈবেদ্য' কাব্যগ্রন্থটি ১৯০১ সালে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থটি কোনভাবেই কবিপত্নীর মৃত্যু উপলক্ষে হতে পারে না। যদিও মৃত্যু সম্পর্কে এই কাব্যগ্রন্থে কবিতা রয়েছে।

"নৈবেদ্য" কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাঃ
- অচিন্ত্য এ ব্রহ্মান্ডের লোকলোকান্তরে
- আমারে সৃজন করি যে মহাসম্মান
- আমরা কোথায় আছি, কোথায় সুদূরে ইত্যাদি।
রবীন্দ্রনাথ এই কাব্যের বেশ কয়েকটি কবি Song Offerings - এ অন্তর্ভূক্ত করেছিলেন।

উৎসঃ বাংলা কাব্য সাময়িকী, স্মরণ কাব্যগ্রন্থ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২০.
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী”- গানটির বর্তমান সুরকার কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) সমর দাশ
  3. গ) আব্দুল লতিফ
  4. ঘ) আব্দুল আলিম
সঠিক উত্তর:
ক) আলতাফ মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
ক) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা

- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’
- গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ
- গানটির রচয়িতা বা গীতিকার হলেন আব্দুল গাফ্ফা‌র চৌধুরী।
- এটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

২১.
আলাউদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা?
  1. ক) আর্তনাদ
  2. খ) তেইশ নম্বর তৈলচিত্র
  3. গ) নিরন্তর ঘন্টা ধ্বনি
  4. ঘ) চিলেকোঠার সেপাই
সঠিক উত্তর:
খ) তেইশ নম্বর তৈলচিত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) তেইশ নম্বর তৈলচিত্র
ব্যাখ্যা

• কবি আলাউদ্দিন আল আজাদ ছিলেন একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সমালোচক।

• তাঁর রচিত উপন্যাসঃ
- তেইশ নম্বর তৈলচিত্র,
- কর্ণফুলী,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ।

উৎসঃ বাংলাপিডিয়া।

২২.
“আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বদরুদ্দিন উমর
  2. খ) মাসুদা ভাট্টি
  3. গ) এম.আর. আখতার মুকুল
  4. ঘ) মেজর রফিকুল ইসলাম
সঠিক উত্তর:
গ) এম.আর. আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
গ) এম.আর. আখতার মুকুল
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘আমি বিজয় দেখেছি’ এর রচয়িতা হলেন এম. আর. আখতার মুকুল।

তার রচিত অন্যান্য গ্রন্থ:
- একাত্তরের বর্ণমালা
- মুজিবের রক্ত লাল।

সোর্সঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর।

২৩.
“বটতলার উপন্যাস” গ্রন্থ কে রচনা করেন?
  1. ক) রাবেয়া খাতুন
  2. খ) রাজিয়া খান
  3. গ) রিজিয়া রহমান
  4. ঘ) আনোয়ারা সৈয়দ হক
সঠিক উত্তর:
খ) রাজিয়া খান
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজিয়া খান
ব্যাখ্যা

- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’

উৎসঃ বিবিসি নিউজ

২৪.
বুলবুল চৌধুরী খ্যাত-
  1. ক) অভিনয়ের জন্য
  2. খ) নৃত্যের জন্য
  3. গ) ছবি আঁকার জন্য
  4. ঘ) লেখক হিসাবে
সঠিক উত্তর:
খ) নৃত্যের জন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নৃত্যের জন্য
ব্যাখ্যা

বুলবুল চৌধুরী (১৯১৯-১৯৫৪): নৃত্যশিল্পী, লেখক।
- প্রকৃত নাম রশীদ আহমদ চৌধুরী, ‘বুলবুল চৌধুরী’ তাঁর ছদ্মনাম।
- ১৯১৯ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার চুনতি গ্রামে তাঁর জন্ম।
- ১৯৩৭ সালে ওরিয়েন্টাল ফাইন আর্টস অ্যাসোসিয়েশন (OFA) প্রতিষ্ঠায় বুলবুল চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেন।

সোর্সঃ বাংলাপিডিয়া।

২৫.
জীবনানন্দ দাশের জন্ম স্থান-
  1. ক) বরিশাল
  2. খ) ফরিদপুর
  3. গ) খুলনা
  4. ঘ) সাতক্ষীরা
সঠিক উত্তর:
ক) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
ক) বরিশাল
ব্যাখ্যা

- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
- তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৬.
Fill in the blank: What is the time _____ your watch?
  1. ক) with
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) at
সঠিক উত্তর:
খ) by
উত্তর
সঠিক উত্তর:
খ) by
ব্যাখ্যা
The correct phrase/usage is “by your watch”. Time is an abstract concept, it does not have a body. So, it can not be contained “in” a watch or anything else.
Therefore, the correct version is, “What is the time by your watch?”.
২৭.
William Shakespeare is a famous ______
  1. ক) dramatist
  2. খ) novelist
  3. গ) essayist
  4. ঘ) critic
সঠিক উত্তর:
ক) dramatist
উত্তর
সঠিক উত্তর:
ক) dramatist
ব্যাখ্যা

William Shakespeare, Shakespeare also spelled Shakspere, byname Bard of Avon or Swan of Avon, (baptized April 26, 1564, Stratford-upon-Avon, Warwickshire, England—died April 23, 1616, Stratford-upon-Avon), English poet, dramatist, and actor often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.

২৮.
Debut means ____
  1. ক) conclusion
  2. খ) contradiction
  3. গ) gracious response
  4. ঘ) first appearance
সঠিক উত্তর:
ঘ) first appearance
উত্তর
সঠিক উত্তর:
ঘ) first appearance
ব্যাখ্যা
Debut - a person's first appearance or performance in a particular capacity or role.
Example: ''The film marked his debut as a director''.
২৯.
We observed our ______ language movement day on 21st Feb 2021.
  1. ক) 56th
  2. খ) 69th
  3. গ) 50th
  4. ঘ) 58th
সঠিক উত্তর:
খ) 69th
উত্তর
সঠিক উত্তর:
খ) 69th
ব্যাখ্যা

- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০২১ সালে ৬৯ তম মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

সোর্সঃ কালের কণ্ঠ।

৩০.
A sonnet is a lyric poem of ____
  1. ক) 12 lines
  2. খ) 24 lines
  3. গ) 14 lines
  4. ঘ) 10 lines
সঠিক উত্তর:
গ) 14 lines
উত্তর
সঠিক উত্তর:
গ) 14 lines
ব্যাখ্যা

- The sonnet is a popular classical form that has compelled poets for centuries.
- Traditionally, the sonnet is a fourteen-line poem written in iambic pentameter, employing one of several rhyme schemes, and adhering to a tightly structured thematic organization.

৩১.
What is the verb form of the word ''beautiful''?
  1. ক) beauty
  2. খ) beautifully
  3. গ) beauties
  4. ঘ) beautify
সঠিক উত্তর:
ঘ) beautify
উত্তর
সঠিক উত্তর:
ঘ) beautify
ব্যাখ্যা
Beautiful (adjective) - pleasing the senses or mind aesthetically;সুন্দর।
এর verb হলোঃ Beautify - improve the appearance of; সৌন্দর্যসাধন করা।
৩২.
Which one is the correct passive form of the sentence ''Open the door''?
  1. ক) The door is opened
  2. খ) The door should
  3. গ) Let the door be opened
  4. ঘ) Let me open the door
সঠিক উত্তর:
গ) Let the door be opened
উত্তর
সঠিক উত্তর:
গ) Let the door be opened
ব্যাখ্যা
মূল verb দিয়ে শুরু হওয়া Imperative Sentence কে passive করার নিয়মঃ
Structure: প্রথমে Let বসে + Object টি Subject রূপে বসে + be + Verb এর Past participle.
সূত্রানুযায়ী সঠিক উত্তর- Let the door be opened.
৩৩.
What is the antonym of ''Expel''?
  1. ক) Banish
  2. খ) Dismiss
  3. গ) Eject
  4. ঘ) Admit
সঠিক উত্তর:
ঘ) Admit
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Admit
ব্যাখ্যা
Expel - officially make (someone) leave a school or other organization; বিতাড়িত বা নির্বাসিত করা।
Synonyms: Banish, Dismiss, Eject.
Antonym: Admit, welcome.
৩৪.
Which one is the correct spelling?
  1. ক) Comity
  2. খ) Committe
  3. গ) Committee
  4. ঘ) Comitee
সঠিক উত্তর:
গ) Committee
উত্তর
সঠিক উত্তর:
গ) Committee
ব্যাখ্যা
Committee - a group of people appointed for a specific function by a larger group and typically consisting of members of that group.
৩৫.
Do or die is a _____ sentence.
  1. ক) Simple
  2. খ) Exclamatory
  3. গ) Complex
  4. ঘ) Compound
সঠিক উত্তর:
ঘ) Compound
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Compound
ব্যাখ্যা

Compound sentence: যখন কোন sentence-এ একাধিক Principal clause, Co-ordinating conjungtion দ্বারা যুক্ত হয় তাকে Compound sentence বলে।
যেমনঃ
- Do or die.
- I went to college and met him.

৩৬.
Time and tide ____ for none.
  1. ক) wait
  2. খ) waits
  3. গ) waiting
  4. ঘ) will wait
সঠিক উত্তর:
খ) waits
উত্তর
সঠিক উত্তর:
খ) waits
ব্যাখ্যা

চিরন্তন সত্য সবসময় Present Indefinite Tense-এ হয়। Time and Tide, Slow and Steady ইত্যাদি শব্দগুলো and দ্বারা যুক্ত হলেও এরা একটি মাত্র ভাব প্রকাশ করে তাই এগুলোকে Singular শব্দ হিসেবে গণ্য করা হয়। সেকারণেই মূল Verb wait-এর সাথে s যুক্ত হচ্ছে।

In a sentence like 'Time and Tide [waits/wait] for none/no one.' We should remember that Time and Tide form a singular pair.
So, we should substitute the singular 'It', and not the plural 'They' and choose singular 'waits' as the answer.
So, the answer is - Time and Tide waits for none.

Source: British Council.

অন্যদিকে,
ব্যকরণগত দিক বাদ দিয়ে, শুধু Proverb হিসেবে,
Time and Tide wait for none.
This proverb said to emphasize that people cannot stop the passing of time, and therefore should not delay doing things.

Source: Oxford.

পরীক্ষায় নিজের বিবেচনা থেকে উত্তর করতে হবে।

৩৭.
What is the feminine gender of the word ''tiger''?
  1. ক) tigress
  2. খ) tigers
  3. গ) tigres
  4. ঘ) tigrres
সঠিক উত্তর:
ক) tigress
উত্তর
সঠিক উত্তর:
ক) tigress
ব্যাখ্যা
Tiger - male.
Tigress - a female tiger.
অর্থাৎ, সঠিক উত্তর হবে Tigress.
৩৮.
Fill in the gap with correct idiom: The news of his death struck us like a _____ from the blue.
  1. ক) thunder
  2. খ) bolt
  3. গ) lightning
  4. ঘ) bullet
সঠিক উত্তর:
খ) bolt
উত্তর
সঠিক উত্তর:
খ) bolt
ব্যাখ্যা
Bolt from the blue - a complete surprise : something totally unexpected; বিনামেঘে বজ্রপাত; আকস্মিক ঘটনা।
তাই বাক্যের অর্থ অনুযায়ী শূন্যস্থানে bolt বসবে।
৩৯.
De facto means______
  1. ক) as per facts
  2. খ) in reality
  3. গ) by rights
  4. ঘ) evidence
সঠিক উত্তর:
খ) in reality
উত্তর
সঠিক উত্তর:
খ) in reality
ব্যাখ্যা
De facto - in fact, whether by right or not; প্রকৃতপক্ষে।
Similar: in reality, in practice, in effect, in fact.
৪০.
Complete the sentence with the right form of the verb: ''She was (wake) by the alarm clock.''
  1. ক) woken
  2. খ) awaked
  3. গ) awoked
  4. ঘ) awakened
সঠিক উত্তর:
ক) woken
উত্তর
সঠিক উত্তর:
ক) woken
ব্যাখ্যা
Passive voice ক্ষেত্রে সাধারণত verb-এর Past participle form বসে।
প্রদত্ত বাক্যে wake-এর Past participle form হলো woken.
তাই সঠিক বাক্য- She was woken by the alarm clock.
৪১.
Identify the poet of the verse: ''Our sweetest songs are those that tell of saddest thought''.
  1. ক) John Keats
  2. খ) P.B. Shelley
  3. গ) Lord Byron
  4. ঘ) william Wordsworth
সঠিক উত্তর:
খ) P.B. Shelley
উত্তর
সঠিক উত্তর:
খ) P.B. Shelley
ব্যাখ্যা
- Percy Bysshe Shelley: English Romantic poet.
- ''Our sweetest songs are those that tell of saddest thought''- এই লাইনটি P.B. Shelley’র To a Skylark কবিতা থেকে নেয়া।
৪২.
The antonym of ''Hostile'' is ______
  1. ক) Friendly
  2. খ) Cruel
  3. গ) Dangerous
  4. ঘ) Alarming
সঠিক উত্তর:
ক) Friendly
উত্তর
সঠিক উত্তর:
ক) Friendly
ব্যাখ্যা
Hostile - showing or feeling opposition or dislike; unfriendly.
এর বিপরীত শব্দ হলো - Friendly.
৪৩.
Who among the following is a dramatist?
  1. ক) George Bernard Shaw
  2. খ) E.M. Forster
  3. গ) T.S. Eliot
  4. ঘ) Stephen Spender
সঠিক উত্তর:
ক) George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
ক) George Bernard Shaw
ব্যাখ্যা

George Bernard Shaw - Irish comic dramatist, literary critic, and socialist propagandist, winner of the Nobel Prize for Literature in 1925.
E.M. Forster - British novelist, essayist, and social and literary critic.
T.S. Eliot - American-English poet, playwright, literary critic, and editor.
Stephen Spender - English poet and critic.

৪৪.
Anthropology is ______
  1. ক) Study of human origin and culture
  2. খ) a disease of animals
  3. গ) ancient history
  4. ঘ) legendary
সঠিক উত্তর:
ক) Study of human origin and culture
উত্তর
সঠিক উত্তর:
ক) Study of human origin and culture
ব্যাখ্যা
Anthropology - the study of human origin/ societies and cultures and their development; নৃতত্ত্ব।
৪৫.
Sine die Means ______
  1. ক) immediately
  2. খ) on his death
  3. গ) closed for the day
  4. ঘ) adjourned indefinitely
সঠিক উত্তর:
ঘ) adjourned indefinitely
উত্তর
সঠিক উত্তর:
ঘ) adjourned indefinitely
ব্যাখ্যা
Sine die - (with reference to business or proceedings that have been adjourned) with no appointed date for resumption; অনির্দিষ্টকাল।
অর্থাৎ, সঠিক উত্তর হবে adjourned indefinitely.
৪৬.
To raise one's brows shows:
  1. ক) irritation
  2. খ) surprise
  3. গ) anxiety
  4. ঘ) indifference
সঠিক উত্তর:
খ) surprise
উত্তর
সঠিক উত্তর:
খ) surprise
ব্যাখ্যা
To raise one's brows - surprise or disapproving.
Example:
- He raised his eyebrows over some of the suggestions.
৪৭.
Who is the composer of ''Paradise Lost''?
  1. ক) John Keats
  2. খ) Lord Byron
  3. গ) S.T. Coleridge
  4. ঘ) John Milton
সঠিক উত্তর:
ঘ) John Milton
উত্তর
সঠিক উত্তর:
ঘ) John Milton
ব্যাখ্যা

- Paradise Lost, epic poem in blank verse, of the late works by John Milton, originally issued in 10 books in 1667.
- John Milton is called 'Epic Poet' and 'A great master of verse in Puritan Period'.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ lecture and britannica.

৪৮.
English is our _______
  1. ক) 1st language
  2. খ) 2nd language
  3. গ) foreign language
  4. ঘ) official language
সঠিক উত্তর:
খ) 2nd language
উত্তর
সঠিক উত্তর:
খ) 2nd language
ব্যাখ্যা

Someone's second language is a language which is not their native language but which they use at work or at school.
It is a language widely used, esp. in educational and governmental functions in a region where all or most of its speakers are nonnative, as English in Bangladesh, India or Nigeria
- Lucy teaches English as a second language.
- English is our second language.
Source: Collins Dictionary

৪৯.
Fill in the blank: Qamran is good ______ Mathematics.
  1. ক) at
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
কোন কিছুতে ভালো বা দক্ষ হওয়া বোঝাতে good at ব্যবহৃত হয়।
তাই শূন্যস্থানে at বসবে।
৫০.
Find out the correct sentence:
  1. ক) Bangalees are a brave nation.
  2. খ) The Bangalees are a brave nation.
  3. গ) The Bangalee is a brave nation.
  4. ঘ) The Bangaless are brave nation.
সঠিক উত্তর:
খ) The Bangalees are a brave nation.
উত্তর
সঠিক উত্তর:
খ) The Bangalees are a brave nation.
ব্যাখ্যা

জাতি + plural verb.
প্রশ্নে বাঙালি জাতিকে বুঝানো হয়েছে। এবং বাঙালী জাতি বুঝানোর জন্য এর plural form এর সঠিক বানান হবে Bangalees।
তাই The Bangalees এরপর plural verb ‘are’ হবে।
Example: The English are a polite nation.

অনুরূপভাবে,
The Bangalees are a brave nation.

৫১.
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপটেন মনসুর আলী
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
খ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাজউদ্দিন আহমদ প্রথম প্রধানমন্ত্রী।
- ক্যাপ্টেন এম মনসুর আলী প্রথম অর্থমন্ত্রী।
- সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকার তথা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতি ছিলেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৫২.
মুজিব নগর কোন জেলায় অবস্থিত?
  1. ক) চুয়াডাঙ্গা
  2. খ) মেহেরপুর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) ঝিনাইদহ
সঠিক উত্তর:
খ) মেহেরপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) মেহেরপুর
ব্যাখ্যা

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৫৩.
বাংলাদেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন কোনটি?
  1. ক) এফবিসিসিআই
  2. খ) বিজিএমইএ
  3. গ) বিকেএমইএ
  4. ঘ) ডিসিসিআই
সঠিক উত্তর:
ক) এফবিসিসিআই
উত্তর
সঠিক উত্তর:
ক) এফবিসিসিআই
ব্যাখ্যা

- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন।
- ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স ১৯৬১ (১৯৯৪ সালে সংশোধিত) এবং কোম্পানি আইন ১৯১৩ (১৯৯৪ সালে সংশোধিত)-এর অধীনে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত।
- সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে ১০৫টি স্থায়ী কমিটির মাধ্যমে এফবিসিসিআই বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করে।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৫৪.
২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৬.০%
  2. খ) ৭.২%
  3. গ) ৮.২%
  4. ঘ) ৮.৫%
সঠিক উত্তর:
খ) ৭.২%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭.২%
ব্যাখ্যা

- করোনাভাইরাস মহামারী হানা দেওয়ার পরও গত বছর বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ৮ দশমিক ২ শতাংশ ধরেছিল সরকার। তা অর্জিত না হওয়ায় মহামারীর বাস্তবতায় এবার সেই লক্ষ্যে রাশ টেনেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
- বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য উত্থাপিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এই বাজেট প্রস্তাবে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ধরেছেন তিনি।
- সার্বিক অর্থনীতিতে মহামারীর প্রভাবে যে তাতে এই লক্ষ্য কমিয়ে ধরতে হয়েছে, তা বাজেট বক্তৃতায় স্পষ্ট করেছেন তিনি।

সোর্সঃ বিডিনিউজ২৪।

৫৫.
“মুক্তির গান” চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন ?
  1. ক) জহির রায়হান
  2. খ) আলমগীর কবির
  3. গ) গীতা মেহতা
  4. ঘ) তারেক মাসুদ
সঠিক উত্তর:
ঘ) তারেক মাসুদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তারেক মাসুদ
ব্যাখ্যা

- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।

সোর্স: জাতীয় দৈনিক।

৫৬.
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
  1. ক) বাংলাদেশ ব্যাংক গর্ভনরের
  2. খ) অর্থমন্ত্রীর
  3. গ) বাংলাদেশ ব্যাংকের যেকোন পরিচালকের
  4. ঘ) অর্থসচিবের
সঠিক উত্তর:
ঘ) অর্থসচিবের
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্থসচিবের
ব্যাখ্যা

- পাঁচ, দুই ও এক টাকার নোট হলো সরকারি নোট। এসব নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। এসব নোট বের করে অর্থ মন্ত্রণালয়।

অন্যদিকে,
- দশ, বিশ, পঞ্চাশ, একশত, দুইশত, পাঁচশত এবং একহাজার টাকার নোট হলো ব্যাংক নোট।
- এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।

সোর্স: অর্থ মন্ত্রণালয় এবং প্রথম আলো।

৫৭.
“নায়াগ্রা” জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) ব্রাজিল
  3. গ) কানাডা
  4. ঘ) ইন্দোচি
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা

- আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা।
- এই জলপ্রপাত অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডায়।

সোর্সঃ ব্রিটানিকা।

৫৮.
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বর্তমান সভাপতি কে?
  1. ক) সালাম মুর্শেদী
  2. খ) কুতুব উদ্দিন আহম্মেদ
  3. গ) মোস্তফা কামাল
  4. ঘ) কাজী সালাউদ্দিন
সঠিক উত্তর:
ঘ) কাজী সালাউদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাজী সালাউদ্দিন
ব্যাখ্যা
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation):
    - সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত।
    - এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
    - এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
    - এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে।
    - এর বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

    সোর্সঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
৫৯.
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
  1. ক) মালেশিয়া
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে - সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- ইন্দোনেশিয়াকে 'হাজার দ্বীপের দেশ' ও বলা হয়।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস

৬০.
কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫২সালে
  3. গ) ১৯৫৫ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৫ সালে
ব্যাখ্যা

- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
- ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৬১.
“ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত ?
  1. ক) নিউইর্য়ক
  2. খ) ওয়াসিংটন
  3. গ) চীন
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ক) নিউইর্য়ক
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইর্য়ক
ব্যাখ্যা
What Is Wall Street?
Wall Street is literally a street located in New York City—at the southern end of Manhattan, to be precise.
But figuratively, Wall Street is much more: a synonym for the financial industry and the firms within it.
This connotation has its roots in the fact that so many brokerages and investment banks historically have established HQs in and around the street, all the better to be close to the New York Stock Exchange (NYSE).
৬২.
মার্কিন যুক্তরাষ্ট্রে কতটি রাজ্য রয়েছে?
  1. ক) ৪৮
  2. খ) ৪৬
  3. গ) ৫০
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি দেশ।
এর রাজধানী ওয়াশিংটন ডিসি
অফিশিয়াল ভাষাঃ নেই
এ দেশের রাজ্য সংখ্যা ৫০ টি।

উৎসঃ ব্রিটানিকা

৬৩.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) ২৫%
  2. খ) ২৮%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩২%
সঠিক উত্তর:
গ) ৩০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০%
ব্যাখ্যা

মোট ছাত্র = ৬০ জন, ফেল করে = ৪২ জন
∴ পাশ করে = (৬০ - ৪২) = ১৮ জন
∴ পাশের হার = (১৮ × ১০০)/৬০ = ৩০%

৬৪.
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১২ ও ১৮
  3. গ) ১০ ও ২৮
  4. ঘ) ১০ ও ১৬
সঠিক উত্তর:
ঘ) ১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ ও ১৬
ব্যাখ্যা

সংখ্যাদ্বয় ৫x ও ৮x হলে
শর্তমতে,
(৫x + ২) / (৮x + ২) = ২/৩
বা, ১৫x + ৬ = ১৬x + ৪
বা, x = ২
∴ সংখ্যা দুইটি ১০ এবং ১৬

৬৫.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) পাঁচগুণ
সঠিক উত্তর:
গ) চারগুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) চারগুণ
ব্যাখ্যা

ধরি,
রেখার দৈর্ঘ্য = x
∴ রেখার অর্ধেক = x/2
∴ রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল/অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x2/(x2/4)
= (x2 × 4)/x2
= 4

৬৬.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ৩
  2. খ) ২২/৭
  3. গ) ২৫/৯
  4. ঘ) প্রায় ৫
সঠিক উত্তর:
খ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২/৭
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস
= 2πr/2r
= π
= ২২/৭

৬৭.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ১৪১
  3. গ) ২৪৮
  4. ঘ) ১৭০
সঠিক উত্তর:
খ) ১৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪১
ব্যাখ্যা

সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪
∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১

৬৮.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ১০০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ১৮
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ১০০
বা, ৫ক = ১০০
বা, ক = ২০

৬৯.
১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫০ টাকা
ব্যাখ্যা

১০ টাকা মুনাফা হয় ১ বছরে ১০০ টাকায়
১৪০ টাকা মুনাফা হয় ৪ বছরে = (১০০×১৪০) / (১০×৪)
= ৩৫০ টাকা 

৭০.
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা

৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫ এবং ৭
এদের গুণফল = ৫×৭ = ৩৫

৭১.
মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটিকে?
  1. ক) Z
  2. খ) Q
  3. গ) P
  4. ঘ) N
সঠিক উত্তর:
খ) Q
উত্তর
সঠিক উত্তর:
খ) Q
ব্যাখ্যা

সাধারণত মূলদ সংখ্যাকে (Rational Number) Q এবং অমূলদ সংখ্যাকে (Irrational Number) I বা Q' দ্বারা প্রকাশ করা হয়। 
এবং বাস্তব সংখ্যার(Real Number) সেট গঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। সুতরাং বাস্তব সংখ্যার সেট হবে R = {Q ∪ Q′}.

৭২.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ৪টি
  2. খ) ১টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
ঘ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২টি
ব্যাখ্যা
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করে।

৭৩.
প্রতি ১ ঘন্টায় ঘড়ির মিনিটের এবং ঘন্টা কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
সঠিক উত্তর:
খ) ২ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ বার
ব্যাখ্যা
প্রতি ঘন্টায় ঘড়ির মিনিট এবং ঘন্টার কাটা সাধারণত ১ বার ০° ও ১৮০° কোণে অবস্থান করে। কিন্তু ঘন্টায় দু'বার লম্বভাবে অবস্থান করে।
৭৪.
দুইটি গরু একই মূল্যে বিক্রি করলে একটিতে লাভ হয় ১০ টাকা, অন্যটিতে ক্ষতি হয় ১২ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
  1. ক) শতকরা ১ ভাগ লাভ
  2. খ) শতকরা ২ ভাগ লাভ
  3. গ) শতকরা ৩ ভাগ ক্ষতি
  4. ঘ) শতকরা ১ ভাগ ক্ষতি
সঠিক উত্তর:
ঘ) শতকরা ১ ভাগ ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শতকরা ১ ভাগ ক্ষতি
ব্যাখ্যা

ধরি,
প্রতিটি গরুর বিক্রয়মূল্য ১০০ টাকা
১ টি গরুর ক্রয়মূল্য ১০০ - ১০ = ৯০ এবং অপর গরুর ক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা
২ টি গরুর ক্রয়মূল্য = ৯০ + ১১২ = ২০২ টাকা
এবং ২ টি গরুর বিক্রয়মূল্য = ২×১০০ = ২০০ টাকা
∴ ক্ষতি হয় = ২০২ - ২০০ = ২ টাকা 
∴ শতকরা ক্ষতি = ২/২০২ × ১০০ = ০.৯৯ টাকা বা ১ টাকা

প্রশ্নের অপশনে সামান্য মডিফিকেশন করা হয়েছে।

৭৫.
৯, ৩৬, ৮১, ১৪৪, ....... এর পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১৬৯
  2. খ) ২২৫
  3. গ) ২৫৬
  4. ঘ) ২৭২
সঠিক উত্তর:
খ) ২২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২৫
ব্যাখ্যা

ধারাটি হচ্ছে = ৩ = ৯, ৬ = ৩৬, ৯ = ৮১, ১২ = ১৪৪
∴ এর পরবর্তী সংখ্যা হবে = ১৫ = ২২৫

৭৬.
পরপর ১০টি সংখ্যা প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ পাঁচটির যোগফল কত?
  1. ক) ৫৮৫
  2. খ) ৫৮০
  3. গ) ৫৭৫
  4. ঘ) ৫৭০
সঠিক উত্তর:
ক) ৫৮৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৮৫
ব্যাখ্যা

দেওয়া আছে, পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল 560।
সুতরাং, সংখ্যা গুলোর গড় = 560 ÷ 5 = 112
সুতরাং, সংখ্যাগুলো হবে যথাক্রমে, 110, 111, 112, 113, 114 (যেহেতু বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় সর্বদা মধ্যম সংখ্যা)।
সুতরাং, পরবর্তী পাঁচটি সংখ্যার যোগফল = 115 + 116 + 117 + 118 + 119 = 585

শর্টকাট = 560 + 52 = 585

৭৭.
x + 5y = 16 এবং x = -3y হলে, y-এর মান কত?
  1. ক) 24
  2. খ) -2
  3. গ) 8
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 5y = 16 এবং x = -3y হলে
বা, - 3y + 5y = 16
বা, 2y = 16
বা, y = 8

৭৮.
বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?
  1. ক) ১৬.৬৫%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ১৮%
সঠিক উত্তর:
ক) ১৬.৬৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬.৬৫%
ব্যাখ্যা

পূর্বে ৫ কেজি চালের দাম ১০০ টাকা হলে, ১ কেজির দাম ছিলো ১০০/৫ = ২০ টাকা
বর্তমানে ৬ কেজি চালের দাম ১০০ টাকা হলে, ১ কেজির দাম = ১০০/৬ = ১৬.৬৭ টাকা
চালের দাম কমে = ২০ - ১৬.৬৭ = ৩.৩৩ টাকা
২০ টাকায় কমে ৩.৩৩ টাকা
∴ ১০০ টাকায় কমে (১০০×৩.৩৩) / ২০ = ১৬.৬৫%

৭৯.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ক) ৭৭/১৪৩
  2. খ) ১০২/২৮৯
  3. গ) ১১৩/৩৫৫
  4. ঘ) ৩৪৩/১০০১
সঠিক উত্তর:
গ) ১১৩/৩৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১৩/৩৫৫
ব্যাখ্যা

যদি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুননীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ভগ্নাংশটির অর্থাৎ ১১৩/৩৫৫ এর লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই। 
অন্যদিকে, ৭৭/১৪৩ এর সাধারণ গুণনীয়ক ১১, ১০২/২৮৯ এর সাধারণ গুণনীয়ক ১৭ এবং ৩৪৩/১০০১ এর সাধারণ গুণনীয়ক ৭। 
সুতরাং সঠিক উত্তর (গ)।

৮০.
2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x + 3)(2x - 5)
  2. খ) (x - 3)(2x - 5)
  3. গ) (x - 3)(2x + 5)
  4. ঘ) (x + 3)(2x + 5)
সঠিক উত্তর:
ক) (x + 3)(2x - 5)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x + 3)(2x - 5)
ব্যাখ্যা

2x2 + x - 15
= 2x2 + 6x - 5x - 15
= 2x(x + 3) - 5(x + 3)
= (x + 3)(2x - 5)

৮১.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
  1. ক) (2y2 − x2) / xy
  2. খ) (x2 − 22) / xy
  3. গ) (x2 + 2y2) / xy
  4. ঘ) (x2 − y2) / xy
সঠিক উত্তর:
ক) (2y2 − x2) / xy
উত্তর
সঠিক উত্তর:
ক) (2y2 − x2) / xy
ব্যাখ্যা

2y/x - x/y
= (2y2 - x2) / xy

৮২.
log2128 + log216 = কত?
  1. ক) 128
  2. খ) 2
  3. গ) 11
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 11
ব্যাখ্যা

log2128 + log216
= log227 + log224
= 7log22 + 4log22
= 7.1 + 4.1
= 11

৮৩.
pm × pn × p-r = কত?
  1. ক) p-mpr
  2. খ) pm+n+r
  3. গ) pm+n-r
  4. ঘ) pm-n-r
সঠিক উত্তর:
গ) pm+n-r
উত্তর
সঠিক উত্তর:
গ) pm+n-r
ব্যাখ্যা

p× pn × p-r 
= pm+n-r

৮৪.
(√3)6 = কত?
  1. ক) 9
  2. খ) 27
  3. গ) 18
  4. ঘ) 81
সঠিক উত্তর:
খ) 27
উত্তর
সঠিক উত্তর:
খ) 27
ব্যাখ্যা

(√3)6 
= 31/2×6
= 33
= 27

৮৫.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটির মান কত?
  1. ক) ৮০°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
ক) ৮০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০°
ব্যাখ্যা

আমরা জানি একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
তিন কোণের সমষ্টি ২৮০° হলে অপর কোণ হবে = (৩৬০ - ২৮০)° = ৮০°

৮৬.
x2 + y + 3 = 0 সমীকরণটি নিম্নের কোনটি নির্দেশ করে?
  1. ক) বৃত্ত
  2. খ) প্যারাবোলা
  3. গ) উপবৃত্ত
  4. ঘ) গোলক
সঠিক উত্তর:
খ) প্যারাবোলা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যারাবোলা
ব্যাখ্যা

x2 + y + 3 = 0
বা, 1.x2 + 1.y + 3 = 0
বা, 0 = x2.12 + y.1 + 3 
এখানে, y = 0, a = x2 , b = y, x = 1, ধরলে আমরা পরিবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ পাই,
y = ax2 + bx + c 

উল্লেখ্য,
পরিবৃত্ত: তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দুগামী (শীর্ষ) বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

৮৭.
(১/৩ × ৬)/(৪/৬ × ১২/২) + ৩/৪ = কত?
  1. ক) ১/১২
  2. খ) ১(১/৪)
  3. গ) ৭/৪
  4. ঘ) ৪/৫
সঠিক উত্তর:
খ) ১(১/৪)
উত্তর
সঠিক উত্তর:
খ) ১(১/৪)
ব্যাখ্যা

(১/৩ × ৬)/(৪/৬ × ১২/২) + ৩/৪
= ২/৪ + ৩/৪
= (২+৩) / ৪
= ১(১/৪)

৮৮.
কয়টি BIT মিলে এক BYTE হয়?
  1. ক) ০ - ২০
  2. খ) ৭ - ৬৪
  3. গ) ৮ - ৬৪
  4. ঘ) ০ - ৬৪
অনির্ধারিত
ব্যাখ্যা

বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte) :
 ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপঃ

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৮৯.
http এর পূর্ণরুপ কী বোঝায়?
  1. ক) Hypertext Transfer Protocol
  2. খ) High Task Termination Procedure
  3. গ) Harvard Teletext Proof
  4. ঘ) Times Technical Professionals
সঠিক উত্তর:
ক) Hypertext Transfer Protocol
উত্তর
সঠিক উত্তর:
ক) Hypertext Transfer Protocol
ব্যাখ্যা

HTTP এর পূর্নরূপ Hypertext Transfer Protocol

HTML এর পূর্নরূপ Hyper Text Markup Language

৯০.
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
  1. ক) Taenia saginata
  2. খ) Tenualosa ilisha
  3. গ) Copsychus saularis
  4. ঘ) Panthera tigris
সঠিক উত্তর:
গ) Copsychus saularis
উত্তর
সঠিক উত্তর:
গ) Copsychus saularis
ব্যাখ্যা

Copsychus saularis L. (দোয়েল) - জাতীয় পাখি
Tenualosa ilisha Hamilton (ইলিশ) - জাতীয় মাছ
Panthera tigris L. (বাঘ) - জাতীয় পশু

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৯১.
থিয়ামিনের অবাব জনিত রোগ হল-
  1. ক) গ্লসাইটিস
  2. খ) পারনিসিয়াস অ্যানিমিয়া
  3. গ) স্টোমাটাইটিস
  4. ঘ) বেরিবেরি
সঠিক উত্তর:
ঘ) বেরিবেরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেরিবেরি
ব্যাখ্যা

ভিটামিন-বি১ (B1) বা Thiamine (থিয়ামিন) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
এছাড়া ভিটামিন-সি (C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন-ডি (D) এর অভাবে রিকেটস;
এবং ভিটামিন-এ (A) এর অভাবে রাতকানা রোগ হয়।.

উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি

৯২.
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
  1. ক) ক্রিটেসাস যুগে
  2. খ) ট্রায়াসিক যুগে
  3. গ) প্রোটেরোজোয়িক যুগে
  4. ঘ) সিনোজোয়িক যুগে
সঠিক উত্তর:
ক) ক্রিটেসাস যুগে
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিটেসাস যুগে
ব্যাখ্যা

মেসোজোয়িক যুগ শেষ হয় ৬৬ মিলিয়ন বছর পূর্বে, এ যুগের দুটো ভাগ হচ্ছে ট্রায়াসিক এবং ক্রিটেসাস।
মেসোজোয়িক যুগের শেষভাগ "ক্রিটেসাস যুগে"ই আদি মানুষদের আবির্ভাব ঘটে।
এই সময়ের কিছু বৈশিষ্ঠ্যঃ
ক্রেটাসিয়াস অধিযুগের প্রথমার্ধের তাপমাত্রা যথেষ্ঠ উষ্ণ ছিল। ফলে এই সময়ে মেরু অঞ্চলে কোন বরফ ছিল না। এই কারণেই সাধারণ সমতল ভূভাগের বিচারে সমুদ্রের উপরিভাগ বেশ উচ্চ ছিল। অধিকাংশ ভূভাগের উপরিভাগে তখনও সমুদ্রের পানি ছিল। এই জলাভূমিতে সৃষ্টি হয়েছিল বিশাল বনভূমি। মূলত এই অধিযুগে সপুষ্পক উদ্ভিদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

জিওলজিকাল যুগ বিভাজনের সর্বশেষ পর্যায় হচ্ছে সিনোজোয়িক যুগ। যা ৬৫ মিলিয়ন বছর আগে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত। আধুনিক মানুষের শ্রেণিটি (Homo Sapiens) - এই সময়ে বিস্তার লাভ করে।


৯৩.
পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়-
  1. ক) ৭০৭০ কিলোমিটার
  2. খ) ১২১০০০ কিলোমিটার
  3. গ) ৮৩৩২ কিলোমিটার
  4. ঘ) ৬৩৭১ কিলোমিটার
সঠিক উত্তর:
ঘ) ৬৩৭১ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৩৭১ কিলোমিটার
ব্যাখ্যা

The radius of Earth at the equator is 3,963 miles (6,378 kilometers), according to NASA's Goddard Space Flight Center in Greenbelt, Maryland. However, Earth is not quite a sphere. The planet's rotation causes it to bulge at the equator. Earth's polar radius is 3,950 miles (6,356 km) — a difference of 13 miles (22 km).
Earth's Volumetric mean radius (km) - 6371.000

Source: NASA, Space.com

৯৪.
কৃষ্ণগহবর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ-
  1. ক) এর মধ্যাকর্ষণ শক্তি খুবই বেশি
  2. খ) এতে ভাসমান ধুলিকণা খুবই বেশি
  3. গ) এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
  4. ঘ) এদের কোনটাই নয়
সঠিক উত্তর:
গ) এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
উত্তর
সঠিক উত্তর:
গ) এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
ব্যাখ্যা

কৃষ্ণবিবর (Blackhole)
তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্রের সুপার নোভা বিস্ফোরণের পর এর অন্তর্বস্তু অনির্দিষ্টভাবে সংকুচিত হতে থাকে। সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম হওয়ায় মহাকর্ষ ক্ষেত্র এমন প্রবল হয় যে, এ জাতীয় বস্তু থেকে এর মহাকর্ষকে কাটিয়ে কোনো প্রকার আলো বা সংকেতও বেরিয়ে আসতে পারে না। তাই বস্তুটিকে আর দেখা যায় না। নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণবিবর (Blackhole)। বাস্তবে g-এর মান এত বেশি হয় যে, ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বেরিয়ে আসতে পারে না।
১৯৬৯ সালে জন হুইলার নামক জনৈক মার্কিন বিজ্ঞানী কৃষ্ণবিবর আবিষ্কার করেন।
সুত্রঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
এক রক্তদান শিবিরে আপনি যদি 250 ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
  1. ক) ৫%
  2. খ) ৮%
  3. গ) ৭%
  4. ঘ) ৪%
সঠিক উত্তর:
ক) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫%
ব্যাখ্যা

গড়ে একজন মানুষের শরীরে ৫ লিটার বা ৫০০০ মি.লি. রক্ত থাকে। 
রক্ত দান শিবিরে কেউ ২৫০  মি.লি. রক্ত দান করলে সে তার শরীরের শতকরা = ২৫০×১০০/৫০০০ = ৫% রক্ত নেয়া হবে। 

৯৬.
কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ?
  1. ক) মাটি
  2. খ) পানি
  3. গ) খাদ্য
  4. ঘ) গ্যাস
সঠিক উত্তর:
খ) পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) পানি
ব্যাখ্যা


উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৯৭.
আনারস কোন জাতীয় ফল?
  1. ক) যৌগিক ফল
  2. খ) গুচ্ছ ফল
  3. গ) সরল ফল
  4. ঘ) রসাফল
সঠিক উত্তর:
ক) যৌগিক ফল
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক ফল
ব্যাখ্যা

যৌগিক ফলঃ একটি মঞ্জুরির সর্ম্পূণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে।
যেমন- আনারস, কাঁঠাল ইত্যাদি।
সূত্রঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণী।

৯৮.
পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
  1. ক) Pt
  2. খ) Pa
  3. গ) K
  4. ঘ) Po
সঠিক উত্তর:
গ) K
উত্তর
সঠিক উত্তর:
গ) K
ব্যাখ্যা

প্লাটিনামের রাসায়নিক সংকেত Pt
প্রোটোএকটিনিয়ামের রাসায়নিক সংকেত Pa
পোলোনিয়ামের রাসায়নিক সংকেত Po
পটাশিয়ামের রাসায়নিক সংকেত K 

Source: pubchem.ncbi.nlm.nih.gov

৯৯.
পেন্সিলের শিশে প্রধানত থাকে-
  1. ক) কার্বন ব্লেক
  2. খ) লেড
  3. গ) প্লাস্টিক
  4. ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর:
ঘ) গ্রাফাইট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রাফাইট
ব্যাখ্যা

কার্বনের দু’টি রূপভেদ আছে। যথা- গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)।
গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। যন্ত্রাংশ লুব্রিকেশন করার জন্য এবং কাদা সহযোগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরিতে গ্রাফাইট ব্যবহৃত হয়।
উৎসঃ রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০০.
কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজী পতিশব্দ কি?
  1. ক) Embryology
  2. খ) Mycology
  3. গ) Microbiology
  4. ঘ) Entomology
সঠিক উত্তর:
ঘ) Entomology
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Entomology
ব্যাখ্যা

- কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানকে কীটতত্ত্ব বা Entomology বলে।
- জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাকের উৎস, গঠন, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে মাইকোলজি (Mycology) বলে।
- ভ্রূণবিদ্যা (Embryology) : ভ্রূণ সৃষ্টি ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়। জীবের ভ্রূণ গঠন ও বিকাশ নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।
উৎসঃজীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; প্রাণিবিদ্যা একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান নবম-দশম শ্রেণি।