পরীক্ষা আর্কাইভ

4 Govt. Banks (Officer General)

পরীক্ষাAUSTতারিখ২৪ মে, ২০১৯সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
4 Govt. Banks (গ্রেড-১০) Post Name: Officer General Exam Date: 24.05.2019 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

4 Govt. Banks (Officer General)

AUST · ২৪ মে, ২০১৯ · ৮০ প্রশ্ন

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নিরিক্ষণ
  2. খ) নীরীক্ষণ
  3. গ) নীরিক্ষণ
  4. ঘ) নিরীক্ষণ
ব্যাখ্যা
নিরীক্ষণ (বিশেষ্য) - মনোযোগের সঙ্গে পরীক্ষা; যত্ন সহকারে অবলোকন; অভিনিবেশের সঙ্গে দর্শন।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
.
‘দেবতা’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
  1. ক) বিভূতি
  2. খ) সুর
  3. গ) দেউল
  4. ঘ) ভূত
ব্যাখ্যা

সুর - দেবতা; অমর, সূর্য, সূত্র (একই সুরে গ্রথিত), জ্ঞানী।
তাই দেবতা শব্দের সমার্থক শব্দ হলো ‘সুর’।

বিভূতি- ঈশ্বরের ঐশ্বর্য; ভগবানের শক্তি। বিভূতি ভূষণ - হিন্দুদেবতা শিব।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

 
.
‘নেই আঁকড়া’- এর সঠিক অর্থ কোনটি ?
  1. ক) দ্বন্দ
  2. খ) সখ্যতা
  3. গ) একগুঁয়ে
  4. ঘ) রগচটা
ব্যাখ্যা

‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ - একগুয়ে স্বভাবের।
যেমনঃ
- তোমার মত নেই আঁকড়াকে দিয়ে কিছুই হবে না।

সোর্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
অভিনিবেশ শব্দটির অর্থ কী?
  1. ক) মনােযােগ
  2. খ) নিস্পৃহ
  3. গ) বিশেষভাবে
  4. ঘ) অভিরুচি
ব্যাখ্যা
অভিনিবেশ - মনোযোগ, একাগ্রতা, প্রণিধান।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
.
ক্ষীয়মান – এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বৃহৎ
  2. খ) বর্ধমান
  3. গ) বৃদ্ধিপ্রাপ্ত
  4. ঘ) বর্ধিষ্ণু
ব্যাখ্যা

ক্ষীয়মান - বর্ধমান।
বর্ধিষ্ণু - ক্ষয়িষ্ণু।
বৃহৎ - ক্ষুদ্র।
বৃদ্ধিপ্রাপ্ত - ক্ষয়প্রাপ্ত।

সোর্স: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ।

.
‘চর্মকার’ কী ধরনের শব্দ?
  1. ক) বাংলা
  2. খ) প্রাকৃত
  3. গ) তদ্ভব
  4. ঘ) সংস্কৃত
ব্যাখ্যা

- সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়ােজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। যে-সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে-সব শব্দকে ‘তৎসম শব্দ’ বলা হয়।
- প্রাচীন-ব্যাকরণ রচয়িতারা ‘তৎ' অর্থাৎ ‘তা’ বলতে বােঝাতেন ‘সংস্কৃত’ (এখন বলি প্রাচীন ভারতীয় আর্য) ভাষাকে। আর ‘সম’ শব্দের অর্থ ‘সমান। তৎসম শব্দের অর্থ সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃত।
- বাংলা সাধু ভাষার শতকরা প্রায় ৪৫ ভাগ শব্দ তৎসম।
- তৎসম শব্দের উদাহরণ : চর্মকার, অঞ্চল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান।

.
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
  1. ক) আদায়-কাঁচকলায়
  2. খ) রুই-কাতলা
  3. গ) দা-কুমড়া
  4. ঘ) অহি-নকুল
ব্যাখ্যা
‘রুই-কাতলা’ বাগধারার অর্থ- প্রতিপত্তিশালী লোকজন।
অন্যদিকে, আদায়-কাচকলায়, দা-কুমড়া, অহি-নকুল বাগধারাগুলোর অর্থ শত্রুতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।
.
স্বরসংগতির উদাহরণ কোনটি?
  1. ক) দেশি > দিশি
  2. খ) রাত্রি > রাইত
  3. গ) হইবে > হবে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন -
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
“পায়ের আওয়ায পাওয়া যায়” কি ধরনের রচনা?
  1. ক) ছােটগল্প
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্যনাটক
  4. ঘ) পত্রোপন্যাস
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী' লেখক বলা হয়।

তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- নিষিদ্ধ লোবান ও
- নীল দংশন।

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্যঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায়।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- সীমানা ছাড়িয়ে,
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন, ত্রাহী,
- দেয়ালের দেশ,
- খেলারাম খেলে যা,
- তুমি সেই তরবারী।

তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্যঃ
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
সূর্য – এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) সুধাংশু
  2. খ) শশাংক
  3. গ) বিধু
  4. ঘ) আদিত্য
ব্যাখ্যা

সূর্য: আদিত্য, রবি, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, সবিতা, ইত্যাদি।
চাঁদ: শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১.
“এখন গােল্লায় যাও” এটি কোন ক্রিয়ার উদাহরণ।
  1. ক) মিশ্র ক্রিয়া
  2. খ) যৌগিক ক্রিয়া
  3. গ) নিজন্ত ক্রিয়া
  4. ঘ) নামধাতুর ক্রিয়া
ব্যাখ্যা


সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১২.
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
  1. ক) উৎ + শাস = উচ্ছ্বাস
  2. খ) উৎ + ডীন = উড্ডীণ
  3. গ) বৃহৎ + ঢক্কা = বৃহড্‌ঢক্কা
  4. ঘ) লভ্‌ + ধ = লব্ধ
ব্যাখ্যা
সঠিক সন্ধিবিচ্ছেদ হলো বৃহৎ + ঢক্কা = বৃহড্‌ঢক্কা৷
উচ্ছাস, উড্ডীণ, লব্ধ শব্দগুলোর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো উৎ + শ্বাস = উচ্ছ্বাস, উৎ + ডীন = উড্ডীন, লভ্ + ত = লব্ধ৷

উৎসঃ‌ ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ।
১৩.
‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
  1. ক) বহুগম
  2. খ) বহুধান
  3. গ) বহুবলে
  4. ঘ) বহুধন
ব্যাখ্যা
বহুব্রীহি সমাসঃ

- যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যথা-
- বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
- এখানে ‘বহু’ কিংবা ‘ব্রীহি' কোনােটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লােককে বােঝাচ্ছে।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
‘সতীশ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সতি + ইশ
  2. খ) সতি + ঈশ
  3. গ) সতী + ইশ
  4. ঘ) সতী + ঈশ
ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
- সতী + ঈশ = সতীশ,
- রবি + ইন্দ্র = রবীন্দ্র,
- অতি + ইত = অতীত,
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ইন্দ্র = সতীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
কোনটি লিপির বিবর্তনের ধাপ নয় ?
  1. ক) চৈনিক লিপি
  2. খ) জাপানি লিপি
  3. গ) দেব লিপি
  4. ঘ) চীনা লিপি
ব্যাখ্যা


উৎসঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় 

 
১৬.
Questions (16-20) : Fill in the blank with right option.
১৬) The ship’s restaurant is located _____ the sun deck.
  1. ক) under
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) over
ব্যাখ্যা

- Sun deck - a part of a ship or a flat area next to or on the roof of a house where you can sit and enjoy the sun.
- কোন কিছুর উপরে বোঝাতে on ব্যবহৃত হয়।
- তাই বাক্যের অর্থ অনুযায়ী শূন্যস্থানে on বসবে।

১৭.
The company _____spouses of employees in the invitation to the banquet.
  1. ক) are included
  2. খ) have included
  3. গ) is including
  4. ঘ) has including
ব্যাখ্যা

The company subject-টি singular. তাই verb ও singular হবে। এবং তা হবে Present continuous form-এ।
তাই is including হবে সঠিক উত্তর।

বাক্যের অর্থঃ
The company is including spouses of employees in the invitation to the banquet - ভোজের আমন্ত্রণে সংস্থাটি কর্মচারীদের স্বামীদের/স্ত্রীদের সহ অন্তর্ভুক্ত করছে।

১৮.
We cannot process the order ______ we get a copy of the purchase order.
  1. ক) until
  2. খ) that
  3. গ) because
  4. ঘ) when
ব্যাখ্যা

Until - যতক্ষণ না পর্যন্ত।
Until বসিয়ে বাক্যটির অর্থ হবে:
- যতক্ষণ না পর্যন্ত ক্রয়াদেশ এর অনুলিপি আমরা হাতে পাই ততক্ষণ আমরা আদেশটি কার্যকর করতে পারব না।
- তাই বাক্যের অর্থানুসারে শূন্যস্থানে Until বসানো ই যথাযথ।

১৯.
The employees ______ about the closure before the announcement was made public.
  1. ক) know
  2. খ) knew
  3. গ) known
  4. ঘ) have known
ব্যাখ্যা

- Before- এর পরবর্তী clause-টি Past Indefinite Tense এ হওয়ায় এর পূর্বের clause টি হবে Past Tense এ।
- তাই শূন্যস্থানে knew বসবে।

২০.
______ it was a holiday, the doctor performed the emergency surgery on the heart patient.
  1. ক) During
  2. খ) Even
  3. গ) Although
  4. ঘ) So
ব্যাখ্যা

- দুটি Clause পরস্পর বিপরীত ধারণা প্রদানের জন্য Although ব্যবহৃত হয়।
Although বসিয়ে বাক্যটির অর্থ হবে-
- যদিও ছুটির দিন ছিলো তবুও ডাক্তার হৃদরোগীর উপর জরুরী শল্য চিকিৎসা চালালেন।


অর্থাৎ, সঠিক উত্তর অপশন (গ)।

২১.
Questions (21-25): Select the pair of best expresses a relationship similar to that expressed in the pair.
২১) MONEY : PECULATION
  1. ক) Radiation : Bomb
  2. খ) Bank : Cashier
  3. গ) Comment : Insult
  4. ঘ) Writing : Plagiarism
ব্যাখ্যা

Money (অর্থ কড়ি, টাকা)-র যেমন Peculation (অন্যায়ভাবে আত্মসাৎ করা) হয় তেমনি Writing (লেখা)-র হয় Plagiarism (রচনা চুরি, লেখা চুরি) ইত্যাদি।

২২.
MEDICINE : ILLNESS
  1. ক) hunger : thirst
  2. খ) law : anarchy
  3. গ) love : treason
  4. ঘ) etiquette : discipline
ব্যাখ্যা

Medicine (ওষুধ) যেমন Illness (অসুখ) দূর করে তেমনি Law (আইন) Anarchy (অরাজকতা) দূর করে।

 
২৩.
EXTORT : OBTAIN
  1. ক) plagiarize : borrow
  2. খ) pilfer : steal
  3. গ) explode : ignite
  4. ঘ) consider : appeal
ব্যাখ্যা
  • Extort - বলপ্রয়োগ আদায় করা।
    Obtain - কোন কিছু অর্জন করা; পাওয়া।
    যা বিপরীতার্থক শব্দ।

  • Plagiarize - take (the work or an idea of someone else) and pass it off as one's own.
    Borrow - take and use (something belonging to someone else) with the intention of returning it.
    এই শব্দযুগল ও বিপরীতার্থক।

  • তাই সঠিক উত্তর হবে অপশন (ক)।
২৪.
WAITRESS : RESTAURANT
  1. ক) doctor : diagnosis
  2. খ) actor : role
  3. গ) teacher : school
  4. ঘ) driver : truck
ব্যাখ্যা

A waitress (পরিচারিকা) works in a restaurant (রেস্তোরাঁ)।
A teacher (শিক্ষক) works in a school (বিদ্যালয়)।

২৫.
EYES : TEARS
  1. ক) Volcano : Lava
  2. খ) Sea : Water
  3. গ) Heart : Artery
  4. ঘ) Hunger : Bred
ব্যাখ্যা

Tears (অশ্রু) flow from eyes (চোখ) in the same way lava (লাভা) flows from volcano (আগ্নেয়গিরি)।

২৬.
Questions (26-30): Read the following passage and answer the questions given below:

Our M.S. Jensen EXPLORER is not an ordinary cruise ship. It was built for the purpose of exploration. Its shallow draft allows us to explore remote islands not available to other cruise ships. Inflatable Zodiac rafts will land us on previously inaccessible beaches.
Even though the EXPLORER is relatively small, it still accommodates ninety-two passengers with all the comforts expected aboard a modern cruising vessel. We have a Lido deck with a swimming pool, comfortable lounges, and spacious cabins. And although the air is warm, soft, and inviting in these tranquil waters, the ship is fully air-conditioned. Each expedition carries an expert staff of naturalists, anthropologists, and diving instructors.

২৬) What makes the Explorer an unusual cruise ship?
  1. ক) Its safety equipment
  2. খ) Its accommodations
  3. গ) Its name
  4. ঘ) Its structural design
ব্যাখ্যা

Passage এর শুরুর কয়েকটি বাক্যে বলা আছে - Our M.S. Jensen EXPLORER is not an ordinary cruise ship.
It was built for the purpose of exploration.
Its shallow draft allows us to explore remote islands not available to other cruise ships.
Inflatable Zodiac rafts will land us on previously inaccessible beaches.
Even though the EXPLORER is relatively small, it still accommodates ninety-two passengers with all the comforts expected aboard a modern cruising vessel.
অর্থাৎ, জাহাজটি ছোট হওয়া সত্ত্বেও এর কাঠামোগত নকশার কারণে এতে আধুনিক জাহাজের সকল সুবিধা রয়েছে, তাই একে Unusual cruise ship বলা যায়।

২৭.
What are the passengers most likely interested in?
  1. ক) Competitive diving
  2. খ) Astrology
  3. গ) Nature study
  4. ঘ) Sailing
ব্যাখ্যা

Passage এ বলা আছে:
- The ship was built for the purpose of exploration.
- Its shallow draft allows us to explore remote islands not available to other cruise ships.
- Each expedition carries an expert staff of naturalists, anthropologists, and diving instructors.

- Exploration অর্থ: the action of searching an area for natural resources; গবেষণা; অনুসন্ধান।

অর্থাৎ, বোঝা যাচ্ছে যাত্রীরা Nature study তে আগ্রহী।

২৮.
What kind of weather is expected on the trip?
  1. ক) Warm and sunny
  2. খ) Thick tog
  3. গ) Clear and chilly
  4. ঘ) Frequent rainstorms
ব্যাখ্যা

Passage এ বলা আছে - And although the air is warm, soft, and inviting in these tranquil waters, the ship is fully air-conditioned.

অর্থাৎ, Warm and sunny weather is expected on the trip.

২৯.
How will passengers get to unexplored beaches?
  1. ক) By helicopter
  2. খ) By raft
  3. গ) By swimming
  4. ঘ) By airplane
ব্যাখ্যা

- Passage -এ বলা আছে: Inflatable Zodiac rafts (ভেলা) will land us on previously inaccessible beaches.
- Previously inaccessible অর্থ unexplored (অনাবিষ্কৃত)।
- অর্থাৎ, passengers will get to unexplored beaches by raft.

.
৩০.
What feature of the cruise is NOT discussed?
  1. ক) The employees
  2. খ) The bedrooms
  3. গ) The recreational
  4. ঘ) The food
ব্যাখ্যা

Cruise টির employees, bedrooms (spacious cabin), recreational (lounge - a public room in a hotel, theatre, or club in which to sit and relax), safety equipment, accommodations ইত্যাদি feature এর কথা বলা হলেও Food বা খাদ্য সম্পর্কিত কিছু বলা হয়নি।

৩১.
Three houses are available in a locality. Three persons apply for the houses. Each applies for one house without consulting others. The probability that all the three apply for the same house is
  1. ক) 1/9
  2. খ) 5/9
  3. গ) 8/9
  4. ঘ) 4/9
ব্যাখ্যা

One person can select one house out of 3 = 3C1 ways =3 ways
Hence, three persons can select one  house in = 3 × 3 × 3 = 27 ways
So, All three apply for the same house, its probability = 3/27 = 1/9

৩২.
If the perimeter of a certain rectangle is 76 m and its area is 360 m2, then what is the length of its shortest side?
  1. ক) 13
  2. খ) 15
  3. গ) 18
  4. ঘ) 10
ব্যাখ্যা

We know, Perimeter = 2(l+b) = 76
⇒ (l+b) = 38
⇒ l = 38 - b .....(1)
Given, the area, lb = 360 .....(2)
From (2)
(38 – b)b = 360
⇒ 38b – b2 = 360
⇒ b2 – 38b + 360 = 0
⇒ (b – 20)(b – 18) = 0
So, b = 20 or b = 18
When b = 20, l = 18 and when b = 18, l = 20.
∴ the shorter side is 18.

৩৩.
The simple interest received on a sum of money at the end of 10 years is two times of the principal. At the same rate of interest, what would be the ratio of principal and compound interest received at the end of two years?
  1. ক) 25 : 11
  2. খ) 20 : 11
  3. গ) 20 : 9
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Let, Principal = x and interest 2x
ATQ, 2x = (x × 10 × r)/100
Or, r = 20%
Again, Let, Principal = 100
So, C = 100(1 + 20/100)2
         = 100(1 + 1/5)= 144
∴ Interest = 144 – 100 = 44
∴ Required ratio = 100 : 44 = 25 : 11

৩৪.
A student is to answer 10 out of 13 questions in an examination such that he must choose at least 4 from the first five questions. The number of choices available to him is
  1. ক) 140
  2. খ) 196
  3. গ) 280
  4. ঘ) 346
ব্যাখ্যা

If the student answers 4 questions out of the first five questions he can choose 6 questions from the remaining 8 questions.
Number of combinations will be = 5C4 × 8C6 = 140
If the student answers 5 questions from the first five questions he can choose 5 questions from the remaining 8 questions; Number of combinations will be = 5C5 × 8C5 = 56
So, total number of choices are = 140+56 =196

৩৫.
For what value of x is 82x-4 = 16x?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

82x-4 = 16x
Or, 23(2x-4) = 24x
Or, 6x - 12 = 4x
Or, 2x = 12
∴ x = 6

৩৬.
Three dice are thrown together. Find the probability of getting a total of at least 6?
  1. ক) 103/108
  2. খ) 103/208
  3. গ) 103/216
  4. ঘ) 36/103
ব্যাখ্যা

Total number of events occure when the dice are thrown = 6 × 6 × 6 = 216
Let A be the event of getting a total of at least 6 and B denoted event of getting a total of less than 6 i.e.,3,4,5.

So, B = {(1,1,1), (1,1,2), (1,2,1), (2,1,1), (1,1,3), (1,3,1), (3,1,1), (1,2,2), (2,1,2), (2,2,1)}
Favorable number of cases = 10
So, P(B) = 10/216 = 5/108
We know, P(A) + P(B) = 1
   ∴ P(A) = 1 – P(B)
             = 1 – (5/108)
             = 103/108

৩৭.
In college Rahim scored 80 marks out of 150 in History and 95 marks out of 120 in English. If he wants to score 70% marks in 3 subjects, find the minimum marks he should score in Geography out of 100.
  1. ক) 70
  2. খ) 55
  3. গ) 76
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Total marks = 150 + 120 + 100 = 370
Marks obtained in 2 subjects = 80+95 = 175
Total marks to be obtained = 370 × 70% = 259
∴ Minimum marks needed to be scored in Geography = 259 – 175 = 84

৩৮.
If x = 1 + √2 and y = 1 - √2, find the value of (x2 + y2).
  1. ক) 12
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 10
ব্যাখ্যা

x = 1 + √2
Or, x2 = (1 + √2)2
= 1 + 2√2 + 2
= 3 + 2√2

And, y = 1 - √2
Or, y2 = (1 - √2)2
= 1 - 2√2 + 2
= 3 - 2√2

∴ x2 + y2
= 3 + 2√2 + 3 – 2√2
= 6

৩৯.
X can do a piece of work in 20 days and Y can do the 1/7th of the same work in 5 days. In how many days together can they complete the 11/14th of the total work?
  1. ক) 15 days
  2. খ) 20 days
  3. গ) 10 days
  4. ঘ) 12 days
ব্যাখ্যা

X can do in 1 day = 1/20 part 
Y can do in 1 day = 1/(7×5) = 1/35 part
X & Y together can do in 1 day = 1/20 + 1/35 = 11/140
11/140 part of the work is done in 1 day
So, 11/14 part of the work is done in = (11/14) × (140/11) = 10 days

৪০.
The circumference of the circle and the perimeter of the square is equal and the ratio between the diameter of the circle and the side of the square is 7 : 11. What is the area of the circle?
  1. ক) 154 cm2
  2. খ) 160 cm2
  3. গ) 132 cm2
  4. ঘ) Can’t be determined
ব্যাখ্যা

Let, the side of the square = 11x 
and, diameter of the circle = 7x
ATQ,
2π(7x/2) = 4×11x
Or, 7πx = 44x
x omits from both side.
So, the radius of the circle can't be determined from the given information.

৪১.
The average weight of 17 students is 90 kg. If the weight of teacher is also included, then the average weight is increased by 200 grams. Find the weight of the teacher?
  1. ক) 93.6 kg
  2. খ) 94 kg
  3. গ) 93.4 kg
  4. ঘ) 94.6 kg
ব্যাখ্যা

Total weight including teacher = 18 × 90.2 = 1623.6 kg
Total weight of 17 students = 17 × 90 = 1530 kg
So, weight of the teacher = 1623.6 – 1530 = 93.6 kg

৪২.
A train can cross another train of equal length coming from the opposite direction with the speed of 108 km/h in 3 minutes. The speed of the other train is 90 km/h. Find the length of the train.
  1. ক) 5940 m
  2. খ) 5490 m
  3. গ) 4950 m
  4. ঘ) 4590 m
ব্যাখ্যা

Let, each train’s length x
Relative speed = 108 + 90 = 198 km/h = 198 × (5/18) m/s
Distance covered in 3 minutes = 198 × (5/18) × 3 × 60 = 9900 m
∴ length of a train = 9900/2 = 4950 m

৪৩.
A can complete a piece of work in 12 days, A, B and C can complete the work in 6 days. Efficiency of B is 0.5 times the efficiency of A. In how many days C can complete the work alone?
  1. ক) 24 days
  2. খ) 10 days
  3. গ) 16 days
  4. ঘ) 12 days
ব্যাখ্যা

In 1 day A can complete 1/12 part of the work 
And, B can complete = (1/2) × (1/12) = 1/24 part of the work [As efficiency of B is 0.5 times of A]
So, A+B can complete = (1/12 + 1/24) = 1/8 part of the work in 1 day
In 1 day A+B+C can complete 1/6 part of the work
So, C can complete (1/6 – 1/8) = 1/24 part of the work in 1 day.
∴ C needs 24 days to complete the work, if works alone.

৪৪.
A shopkeeper sold an item at 20% profit and another item at 10% loss. If the cost price of both the items is same, find the overall profit percent.
  1. ক) 7.55%
  2. খ) 6.00%
  3. গ) 5.00%
  4. ঘ) 6.50%
ব্যাখ্যা

Let, cost of each item = 100
At 20% profit, selling price = 120
At 10% loss, selling price = 90
Total selling price = 210
Total cost = 100+100 = 200
Profit = 210 - 200 = 10
Profit % = (10×100)/200 = 5%

৪৫.
8 males and 6 females can do a piece of work in 5 days. 5 males and 6 females can complete the same work in 7 days. How many days will a female take to do the job, if she works alone?
  1. ক) 135 days
  2. খ) 142 days
  3. গ) 110 days
  4. ঘ) 126 days
ব্যাখ্যা

Let the male be x and female be y
In 1 Day ATQ,
8x + 6y = 1/5 .....(1)
5x + 6y = 1/7 .....(2)
(1) - (2), 3x = 2/35
That means, 3 males in 1 day can do 2/35 part of the work
So, 5 males in 1 day can do (2×5)/(35×3) = 2/21 part of the work
From (2),
2/21 + 6y = 1/7
Or, 6y = 1/7 - 2/21 = 1/21
∴ Days required for 1 female worker = 126.

৪৬.
A is 30% more efficient than B. How much time will they, working together, take to complete a job which A alone could have done in 23 days?
  1. ক) 13 days
  2. খ) 15 days
  3. গ) 10 days
  4. ঘ) None
ব্যাখ্যা

Ratio of times taken by A and B = 100 : 130 = 10 : 13.
Let, B takes x days to do the work.
ATQ, x : 23 = 13 : 10
Or, x = (23×13 / 10)
Or, x = 299/10
A’s 1 day’s work = 1/23
B’s 1 day’s work = 10/299
(A + B)’s 1 day’s work = ( 1/23 + 10/299 ) = 23/299 = 1/13 part
So, A and B together can complete the work in 13 days.

৪৭.
The area of lawn is 460 m2. If the length is 15 percent more than the breadth of the rectangular field. What is the length of the field?
  1. ক) 15 m
  2. খ) 26 m
  3. গ) 34.5 m
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Let, Breadth = x 
So, length = x + 15% of x = x + 3x/20 = 23x/20
ATQ,
23x/20 × x = 460
Or, x2 = (460×20)/23 = 400
Or, x = 20
So, length = (23×20)/20 = 23 m 

৪৮.
A boat can travel from point A to point B and return back to point A in 9 hours. Speed of the boat in still water is 8 km/h and the speed of the stream is 4 km/h. Find the distance between A and B.
  1. ক) 18 km
  2. খ) 27 km
  3. গ) 36 km
  4. ঘ) 45 km
ব্যাখ্যা

Speed of boat along the stream = 8 + 4 = 12 km/h
Speed of boat against stream = 8 - 4 = 4 km/h
ATQ, 
x/12 + x/4 = 9
⇒ (x+3x)/12 = 9
⇒ 4x = 108
⇒ x = 27 km

৪৯.
A 10% monthly salary increase resulted in a Tk.9000 per year increase in salary for an employee. What was his monthly salary before the increase?
  1. ক) Tk. 7500
  2. খ) Tk. 8500
  3. গ) Tk. 5000
  4. ঘ) Tk. 9500
ব্যাখ্যা

Yearly increase = 9000 tk
Monthly increase = 9000/12 = 750 tk
Now, 10% of Salary = 750 tk
∴ 100% of Salary is = (750×100)/10 = 7500 tk

৫০.
When a certain number is divided by 7, the remainder is 0, if the remainder is not 0 when the number is divided by 14, then the remainder must be -
  1. ক) 7
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 8
ব্যাখ্যা

Numbers can be divided by 7 are: 7, 14, 21, 28, 35
Among them, 14, 28 are divided by 14 with no remainder
But when 7, 21, 35 these numbers are divided by 14, the remainder is 7

৫১.
A mixture of 20 kg of spirit and water contains 10% water. How much water must be added to this mixture to raise the percentage of water to 25%?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

In 1st mixture, water = 10/100 × 20 = 2 kg
So, Spirit = 20-2 = 18 kg
In 2nd mixture where the water is 25%,
75 kg of spirit is contained in 100 kg mixture
So, 18 kg spirit is contained in = (100×18)/75 = 24 kg
So, water to be added = 24-20 = 4 kg

৫২.
X and Y start a business by investing a certain amount in the ratio 9:16. Both of them invest for an equal period of time. At the end of the term, X’s share of profit is what percent less than that of Y?
  1. ক) 62(1/2)
  2. খ) 60
  3. গ) 55(2/3)
  4. ঘ) 43(3/4)
ব্যাখ্যা

Let, X’s investment 9x and Y’s investment 16x
X’s profit less than that of Y is = (16x - 9x)/16x × 100
= (7×100)/16 
= 175/4
= 43(3/4)

৫৩.
The average attendance of a college for the first three days of a week is 325 and the first four days is 320. How many were present on the fourth day?
  1. ক) 300
  2. খ) 315
  3. গ) 305
  4. ঘ) 350
ব্যাখ্যা

Total attendance for first 3 days = 325×3 = 975
Total attendance for first 4 days = 320×4 = 1280
∴ Present on the 4th day = 1280 - 975 = 305

৫৪.
Tk. 355 has been divided among A, B, C in such a way that A had Tk. 20 more than B and C had Tk.15 more than A. How much was C’s share?
  1. ক) Tk. 135
  2. খ) Tk. 100
  3. গ) Tk. 120
  4. ঘ) Tk. 150
ব্যাখ্যা

Let the share of A was x
A has 20 more than B.
So, Share of B was (x – 20)
And C had 15 more than A So, Share of C was (x + 15)
ATQ,
A + B + C = 355
Or, x + x – 20 + x + 15 = 355
Or, 3x – 5 = 355
Or, 3x = 360
Or, x = 120

So, Share of C = x + 15 = 120 + 15 = 135

৫৫.
If 2 kg of metal, of which 1/3 is zinc and the rest is copper, be mixed with 3 kg of metal, of which 1/4 is zinc and the rest is copper, then what will be the ratio of zinc to copper in the mixture?
  1. ক) 17 : 43
  2. খ) 13 : 42
  3. গ) 19 : 43
  4. ঘ) 15 : 42
ব্যাখ্যা
Quantity of zinc in the mixture = 2(1/3) + 3(1/4) = 17/12
Quantity of copper in the metal = (3 + 2) - 17/12 = (60 - 17)/12 = 43/12
So, the ratio of Zinc and Copper = 17/12 : 43/12 = 17 : 43
৫৬.
By what percentage above the cost price, a fan should be sold if a shopkeeper wants to make a profit of Tk. 500 and the marked price of the article is Tk 6000 which is 50% above the cost price?
  1. ক) 25.0%
  2. খ) 15.5%
  3. গ) 20.0%
  4. ঘ) None of these
ব্যাখ্যা

ATQ,
Cost price = 100/150 × 6000 = 4000
Selling price = 4000+ 500 = 4500
So, Percentage needed to be above the cost price by = 500/4000 × 100 = 12.5%

৫৭.
Out of two numbers, 4 times the smaller one is less than 3 times the larger one by 5. If the sum of the numbers is larger than 6 times their differences by 6, find the two numbers.
  1. ক) 55 and 58
  2. খ) 23 and 28
  3. গ) 59 and 43
  4. ঘ) 65 and 67
ব্যাখ্যা

Let the smaller number be x and greater number be y
ATQ,
4x = 3y – 5
Or, 3y – 4x = 5 ......(1)
Again,
x + y = 6(y – x) + 6
Or, x + y = 6y – 6x + 6
Or, 7x – 5y = 6 ..... (2)

Multiply equation (1) by 5 and equation (2) by 3 and add them,
15y – 20x = 25
21x – 15y = 18
_____________
           ∴ x = 43

From equation (1),
3y – 4 × 43 = 5
Or, 3y – 172 = 5
Or, 3y = 177
Or, y = 177/3
∴ y = 59

৫৮.
The sum of the squares of three numbers is 532 and the ratio of the first and the second as also of the second and the third is 3:2. Then the first number is -
  1. ক) 18
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 20
ব্যাখ্যা

Let the numbers are x, y, z
so, x2+ y2 + z2 = 532
Given,
x : y = 3 : 2 = 9 : 6
y : z = 3 : 2 = 6 : 4
Then x : y : z = 9 : 6 : 4
Now, Let the numbers are 9a, 6a, 4a
So, (9a)2 + (6a)2 + (4a)2 = 532
Or, 81a2 + 36a2 + 16a2 = 532
Or, 133a2 = 532
Or, a2 = 532/133 = 4
Or, a = 2
∴ the first number = 9×2 = 18

৫৯.
Pipe P can fill an empty tank in 4 hours but pipe Q can completely empty the same tank in 8 hours. Both the pipes were opened alternately after every two hours starting with pipe P then in how many hours, the tank was completely filled?
  1. ক) 6 hours
  2. খ) 5 hours
  3. গ) 10 hours
  4. ঘ) 12 hours
ব্যাখ্যা

In 4 hr period, two pipes together fills = (2 × 1/4) - (2 × 1/8) = 1/2 - 1/4 = 1/4 part
So in 8 hrs the tank's (1/4 + 1/4) = 1/2 part is filled
Now, P pipe fills an empty tank in 4 hr
So, in next 2 hr (After the 8 hr period) it can fill the remaining 1/2 part.

∴ Total time required = 8 + 2 = 10 hrs

৬০.
The average age of A, B and C is 30 years. If the difference between B’s age and A’s age is the same as the difference between C’s age and B’s age. If D is 40 years older than B then what is the sum of the age of B and D?
  1. ক) 130 years
  2. খ) 60 years
  3. গ) 75 years
  4. ঘ) 100 years
ব্যাখ্যা

A + B + C = 30×3 = 90 yrs ...... (1)
ATQ,
B - A = C - B
Or, A+C = 2B
From (1),
B + 2B = 90
Or, B = 30
∴ D = B + 40 = 30 + 40 = 70
So, B + D = 30+70 = 100 yrs

৬১.
Which of the following companies has recently launched an e-commerce platform for handloom weavers?
  1. ক) Apple
  2. খ) Google
  3. গ) Microsoft
  4. ঘ) Facebook
ব্যাখ্যা

Microsoft India announced the launch of a new e-commerce platform re-weave.in, for handloom weavers under its Project ReWeave, part of its Philanthropies initiative. This e-commerce platform will help connect artisans to the buyers directly enabling them to expand to newer customers and markets.

The new ecommerce website hosts signature collections created by the weaver communities, showcase traditional designs and products created from natural dyes. This e-market place will help sell to a broad set of customers, supporting weavers increase their income and earning a sustainable livelihood while also reviving traditional forgotten Indian art.

Source: Microsoft

৬২.
Which of the following cities will host the World Economic Forum Special Annual Meeting 2021?
  1. ক) Singapore
  2. খ) Paris
  3. গ) London
  4. ঘ) Madrid
ব্যাখ্যা

The World Economic Forum is the International Organization for Public-Private Cooperation.
The Forum engages the foremost political, business, cultural and other leaders of society to shape global, regional and industry agendas.
It was established in 1971 as a not-for-profit foundation and is headquartered in Geneva, Switzerland. 
- The World Economic Forum Special Annual Meeting 2021 in Singapore will convene on 17-20 August.

Source: WEF

৬৩.
Which one of the following was named as 1st World Capital of Architecture for 2020?
  1. ক) Tokyo
  2. খ) Beijing
  3. গ) England
  4. ঘ) Rio de Janeiro
ব্যাখ্যা

- Rio de Janeiro (Brazil) named as World Capital of Architecture for 2020.
As the first World Capital of Architecture, Rio de Janeiro will hold a series of events under the theme “All the worlds. Just one world,” and promote the internationally agreed 2030 Agenda for Sustainable Development’s 11th Goal: “Make cities and human settlements inclusive, safe, resilient and sustainable.”

Source: UNESCO

৬৪.
Which of the following cities has hosted the 2019 Arab Economic and Social Development Summit?
  1. ক) Dubai
  2. খ) Beirut
  3. গ) Muscat
  4. ঘ) Doha
ব্যাখ্যা

- In 2019 The Arab Summit for Economic and Social Development took place in Beirut, Lebanon.
- Lebanese President Michel Aoun delivered a speech which was followed by the ''Beirut Declaration'' delivered by Assistant Secretary General of the Arab League Ambassador Hossam Zaki.
- At the end of the ''Beirut Declaration'', the leaders of the Arab countries decided to hold the fifth Arab Economic and Social Development Summit four years later in the year 2023 in Mauritania.

Source: Newspapers

৬৫.
Which one of the following is an example of non-renewable resources?
  1. ক) Wind
  2. খ) Water
  3. গ) Coal and minerals
  4. ঘ) All of these
ব্যাখ্যা

- যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে:
- জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি
- সৌরতাপ
- বায়ু
- জলবিদ্যুৎ
- বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে,
- খনিজ তেল, কয়লা ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) হলো অনবায়নযোগ্য জ্বালানি।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৬৬.
Where is Lake Superior, the largest freshwater lake in the world located?
  1. ক) USA
  2. খ) Brazil
  3. গ) Canada
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা

- Lake Superior, most northwesterly and largest of the five Great Lakes of North America and one of the world’s largest bodies of fresh water.
- Bounded on the east and north by Ontario (Canada), on the west by Minnesota (U.S.), and on the south by Wisconsin and Michigan (U.S.), it discharges into Lake Huron at its eastern end via the St. Marys River.
- Lake Superior is 350 miles (563 km) long (east to west), and its greatest width is 160 miles (258 km) from north to south.

Source: Britannica

৬৭.
The humidity of air measured in percentage is called
  1. ক) Absolute humidity
  2. খ) Relative humidity
  3. গ) Specific humidity
  4. ঘ) All of these
ব্যাখ্যা

Relative humidity (RH) refers to the moisture content (i.e., water vapor) of the atmosphere, expressed as a percentage of the amount of moisture that can be retained by the atmosphere (moisture-holding capacity) at a given temperature and pressure without condensation.

৬৮.
The part of Equatorial region which has well developed rubber plantations is -
  1. ক) Amazon basin
  2. খ) Indonesia
  3. গ) Zaire basin
  4. ঘ) Malaysia
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে নিরক্ষরেখা অতিক্রম করে গেছে এমন দেশের মধ্যে ইন্দোনেশিয়া সর্বোচ্চ রাবার উৎপাদন করে।
১৯৯৯ সালের দিকে ইন্দোনেশিয়া একাই পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ রাবার উৎপাদন করতো।
বর্তমানে রাবার উৎপাদনে শীর্ষ দেশ থাইল্যান্ড।
Source: worldatlas, statista, worldpopulationreview
৬৯.
The study of population is known as
  1. ক) Demography
  2. খ) Chimatology
  3. গ) Petrology
  4. ঘ) Hydrology
ব্যাখ্যা
Demography - the study of statistics such as births, deaths, income, or the incidence of disease, which illustrate the changing structure of human populations.
৭০.
The device used for measuring altitudes is -
  1. ক) Ammeter
  2. খ) Altimeter
  3. গ) Audiometer
  4. ঘ) Audiometer
ব্যাখ্যা

অডিওমিটার - শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র।
অ্যামিটার - বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।
অলটিমিটার - উচ্চতা নির্ণয়ের যন্ত্র।

৭১.
______ are introduced in Fourth Generation Computers:
  1. ক) Microprocessors
  2. খ) Vacuum Tubes
  3. গ) Integrated Circuits
  4. ঘ) None of these
ব্যাখ্যা

- প্রথম প্রজন্মের কম্পিউটার ছিলো ভ্যাকুয়াম টিউব ভিত্তিক৷
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ভিত্তি ছিলো ট্রানজিস্টর।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার ছিলো সিলিকন চিপ ভিত্তিক ইন্টিগ্রেটেড সার্কিট বা IC ভিত্তিক৷
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারে VLSI এবং মাইক্রোপ্রসেসরের প্রসার ও প্রচলন হয়। সরাসরি ব্যবহারের জন্য প্রোগ্রাম প্যাকেজের প্রচলন শুরু হয়।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৭২.
Which one is called the brain of a computer?
  1. ক) RAM
  2. খ) ALU
  3. গ) CPU
  4. ঘ) None of these
ব্যাখ্যা

- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি।
- ALU (Arithmetic Logic Unit) হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ। ইহা সকল গাণিতিক এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে।
- অপশনে CPU না থাকলে উত্তর হিসেবে ALU (গাণিতিক যুক্তি ইউনিট) বেছে নিতে হবে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭৩.
Which of the following is not an input device?
  1. ক) Plotter
  2. খ) Keyboard
  3. গ) Scanner
  4. ঘ) All of these
ব্যাখ্যা

কয়েকটি ইনপুট ডিভাইসের নামঃ
১. কীবাের্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩. মাইক্রোফোন (Microphone)
৪. স্ক্যানার (Scanner)
৫. মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭. ওএমআর (OMR)
৮. ওসিআর (OCR)
৯. লাইটপেন (Light Pen)
১০. টাচস্ক্রিন (Touch Screen) (আউটপুট হিসেবেও ব্যবহার হয়)
১১. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।

কয়েকটি আউটপুট ডিভাইসের নামঃ
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪. প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter)
৭. হেডফোন (Headphone) ইত্যাদি।

৭৪.
Which one is the largest space?
  1. ক) Gigabyte
  2. খ) Petabyte
  3. গ) Terabyte
  4. ঘ) None of these
ব্যাখ্যা

বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte) :
 ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপঃ

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৭৫.
Every computer connected to the Internet is identified by a unique four-part string, known as
  1. ক) Host name
  2. খ) Domain name
  3. গ) IP address
  4. ঘ) All of these
ব্যাখ্যা

আইপি এড্রেস
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত। আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৬.
The rectangular area of the screen that displays a program, data and/or information is a -
  1. ক) Title bar
  2. খ) Button
  3. গ) Dialog box
  4. ঘ) Window
ব্যাখ্যা
Window - a framed area on a display screen for viewing information.
Window - A rectangular section of the computer's display in a GUI that shows the program currently being used.

For example, the browser window that you are using to view this web page is a window. Windows allow a user to work with multiple programs or view multiple programs at once.
৭৭.
What is a default file extension for all word documents?
  1. ক) DOC
  2. খ) FIL
  3. গ) WRD
  4. ঘ) TXT
৭৮.
Excel workbook is a collection of –
  1. ক) Chart
  2. খ) Worksheet
  3. গ) Word book
  4. ঘ) None of these
ব্যাখ্যা
The worksheet is single page spreadsheet or page in Excel, where you can write, edit and manipulate data, whereas the collection of such worksheets is referred as a workbook. It is very similar to a single page (worksheet) and a complete book (workbook).
৭৯.
In a spreadsheet program the _______contains related worksheets and documents.
  1. ক) Column
  2. খ) Formula
  3. গ) Workbook
  4. ঘ) All of these
ব্যাখ্যা

মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরি স্প্রেডশীট বিশ্লেষনী প্রোগ্রাম।
মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গানিতিক, পরিসাংখ্যানিক, লজিক সহ বিভিন্ন রকম হিসাব ব্যবহার করা যায়। এর সর্বশেষ ভার্সন হল এক্সেল ২০১৯ যা মাইক্রোসফট অফিস ২০১৯ এর সাথে বাজারে এসেছে।
মাইক্রোসফট এক্সেলের ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে কার্যক্ষেত্র (ওয়ার্কশীট) বলে। কতগুলো ওয়ার্কশীট নিয়ে এক একটা ওয়ার্কবুক বা বুক তৈরি হয়। প্রতিটি ওয়ার্কশীটে আবার ২৫৬টি কলাম এবং ৬৫৫৩৬ টি Row থাকে।

৮০.
=SUM(B1:B8) is an example of a-
  1. ক) Function
  2. খ) Cell address
  3. গ) Value
  4. ঘ) Formula
ব্যাখ্যা

- ওয়ার্কশীটে ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে (=) চিহ্ন টাইপ করতে হয়।
• যেমনঃ =sum(C9,C12) and =sum (C9:C12) দুইটাই sum এর সঠিক ফর্মুলা।
=sum(C9,C12) -- এটা শুধু C9 এবং C12 সেল দুটির যোগ করবে।
=sum(C9:C12) -- এভাবে লিখলে C9 থেকে C12 পর্যন্ত সকল সেলকে যোগ করবে।