পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা - ১: বিষয়ের নাম: English Language and Grammar - সম্পূর্ণ সিলেবাস [৮০ নম্বর] উৎস: - High School English Grammar and Composition by Wren and Martin, - Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, - A Passage to the English Language by S.M. Zakir Hossain, - Applied English Grammar and Composition by P. C. Das, - Oxford Advanced Learner's Dictionary, - English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. - Live MCQ Lecture. - প্রচলিত যেকোনো ভালো গাইড বই, (সব বই পড়া লাগবে না, সুবিধামতো যেকোনো ১/২টি বেছে নিন।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
Antonym of 'Veracious' -
  1. Exact
  2. Dim
  3. Improper
  4. Edacious
ব্যাখ্যা
♦ Veracious (adjective)
English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদী।

Synonyms: Exact (যথাযথ), Literal (আক্ষরিক), Faithful (বিশ্বস্ত), Honest (সৎ), Truthful (সত্যপরায়ণ; সত্যবাদী)।
Antonyms: Untrue (অসত্য), Dishonest (অসৎ), Improper (অনুপযুক্ত), Fraudulent (প্রতারণামূলক), Mendacious (দুষ্টু)।

Other Forms: 
- Veraciously (adverb) সত্যনিষ্ঠভাবে। 
- Veracity [ভার‌্যাসাটি] (noun) [uncountable noun] সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা। 

Example Sentence:
1. We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
2. It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.

Options,
- Dim (আবছা)
- Edacious (পেটুক)

Source: Live MCQ Lecture.
.
Choose the adjective form of the word 'Desiccate'.
  1. Desiccator
  2. Desiccant
  3. Desiccate
  4. Desiccative
ব্যাখ্যা
♦ Desiccate (verb transitive)
English Meaning: Remove the moisture from (something); cause to become completely dry.
Bangla Meaning: সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষত শক্ত খাবারের সব আর্দ্রতা শুকিয়ে ফেলা; শুষ্ক করা: desiccated fruit.

Synonyms: Dried (চিটা), Dried up (শুকিয়ে), Dehydrated (পানিশূন্য/আদ্রতামুক্ত করা), Devitalize (শক্তিহীন করা), Petrify (প্রস্তরীভূত বা কঠিন করা)।
Antonyms: Moist (ঈর্ষৎ আর্দ্র; ভেজ-ভেজা), Energize (শক্তি সঞ্চার করা), Enliven (প্রাণবন্ত করা), Envigorate (উদ্দীপন করা), Wet (ভেজা)।

Other Forms:
- Desiccative (adjective) পানিশূন্য অবস্থা;
- Desiccator (noun) শুষ্ককারী।

Example Sentence: 
1. You have trays of dried chilies, desiccated coconut, crumbling curry leaves and chewy mango bar.
2. The winds sometimes desiccate vegetation and create dangerous wildfire conditions.

Option,
- Desiccant: a substance used to remove moisture (= liquid in the form of small drops) from something: noun.

Source: Live MCQ Lecture.
.
Which of the following is the opposite gender of ‘Teacher’?
  1. Sir
  2. Madam
  3. Miss
  4. None
ব্যাখ্যা
♦ Teacher
English meaning: someone whose job is to teach in a school or college.
Bangla meaning: শিক্ষক।

• 'Teacher' is a common gender অর্থাৎ teacher দ্বারা নারী এবং পুরুষ উভয়কেই নির্দেশ করে। 

•  অন্য অপশন গুলোর মধ্যে - 
- Miss: অবিবাহিত নারীর বংশনামের পূর্বে ব্যবহৃত উপাধি; কুমারী।
Masculine gender হচ্ছে - Master - কুমার।

- Sir এর feminine gender হচ্ছে madam.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Which of the following is a plural?
  1. Mosquitos
  2. Mosquitoes
  3. Mosquito
  4. Both A + B
ব্যাখ্যা
♦ Mosquito
English meaning: a small flying insect that bites people and animals and sucks their blood.
Bangla meaning: মশা; মশক।
Plural: Mosquitos, Mosquitoes.

Source: Cambridge Dictionary
.
Complete the proverb: Better an empty house than an ill ___________.
  1. family
  2. cow
  3. tenant
  4. guest
ব্যাখ্যা
♦ Better an empty house than an ill tenant.
Meaning: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

• উল্লেখিত অন্য অপশনগুলো ভুল। 

• আর কিছু proverb,
 - Good wine needs no bush: চেনা বামুনের পৈতার দরকার হয় না।
- Familiarity breeds contempt: বেশী মাখামাখি করলে মান থাকে না।

Source: Live MCQ Lecture.
.
Which of the following is a collective noun from the given options?
  1. Flower
  2. Tea
  3. Robbery
  4. Cavalry
ব্যাখ্যা
♦ Collective noun: 
- যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে। 
- A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)
- Example: flock, cavalry, crowd, gang, infantry, navy, audience etc.

• Cavalry
Meaning: অশ্বারোহী সেনাদল। 

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো হলো:
- Robbery: abstract noun
- Tea: material noun
- Flower: Common noun
.
_______ bird that I caught was blue.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
♦ Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Phrase/ clause যোগ করার কারণে কোন noun কে নির্দিষ্ট করে চিহ্নিত করা হলে তার আগে The বসে। 

Example: The bird that I caught was blue.
- এখানে 'that I caught' clause টি bird টিকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হওয়ায় bird এর আগে The বসবে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
Rumi studied hard so that she might pass the exam. Here the underlined part is -
  1. Adjective clause
  2. Adverbial clause
  3. Conjunctional clause
  4. Coordinate clause
ব্যাখ্যা
♦ Rumi studied hard so that she might pass the exam. Here the underlined part is - Adverbial clause.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- That, so that, in order that, lest দ্বারা adverbial clause of purpose শুরু হয়।
- প্রদত্ত বাক্যে 'so that she might pass the exam' দ্বারা purpose নির্দেশ করছে বিধায় এটি Adverbial clause.
.
Which of the following is correctly spelt?
  1. Elysiaan
  2. Elysean
  3. Elisian
  4. Elysian
ব্যাখ্যা
Elysian: (adjective) 
English Meaning: Relating to heaven or to a place of perfect happiness.
Bangla Meaning: 
- (Adjective) স্বর্গী(গ্রিক mythology) মৃত্যুর পর পুণ্যবানদের আবাসভূমি; চিরশান্তির দেশ।
- Elysian (noun) [ইলিজিআন্‌] (Adjective) স্বর্গীয়; মঙ্গলময়।

Synonyms: Heavenly (স্বর্গীয়), Paradisiacal (স্বর্গীয়), Blessed (ধন্য), Glorious (মহিমান্বিত), ‍Splendid (জাঁকজমকপূর্ণ)।
Antonyms: Hellish (নারকীয়), Imperfect (অসম্পূর্ণ), Bad (খারাপ), Beastly (পৈশাচিক), Demonic (পাশবিক, নারকীয়)। 

Other Forms:
- Elysium (Noun).

Example Sentence: 
1. That past is forever bathed in golden sunlight, an Elysian paradise where the grass is always greener.
2. I was, of course, too sleepy while up the ladder to call up such Elysian thoughts.

Source: Live MCQ Lecture.
১০.
There is a little milk in the glass. Here 'a little' is -
  1. Noun
  2. Verb
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
♦ Adjective:
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- It is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence.
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।

• Adjective এর কিছু প্রকারভেদ। 
1. Adjective of quality/ Descriptive adjective (গুণবাচক বিশেষণ)
2. Adjective of quantity/ Quantitive adjective (পরিমাণজ্ঞাপক বিশেষণ)
3. Adjective of number/ Numeral adjective (সংখ্যাবাচক বিশেষণ)
4. Pronominal adjective 

• Adjective of quantity: Noun বা pronoun এর পরিমাণকে নির্দেশ করে।
- Adjective of quantity বের করতে 'How much' দ্বারা প্রশ্ন করা হয়।

• 'There is a little milk in the glass.' এই বাক্যকে 'how much' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া 'a little'.

• তাই সঠিক উত্তর হবে Adjective.
১১.
Complete the sentence with an appropriate preposition:
Our company's policy is to respond _______ all customer complaints within 24 hours.
  1. to
  2. of
  3. in
  4. during
ব্যাখ্যা
Respond to:
Meaning: জবাব দেওয়া।
Example: God cannot but respond to the call of a man.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'জবাব দেওয়া' অর্থ বোঝাতে Respond এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১২.
I do not know the reason why Jenny came here. The underlined clause is -
  1. Prepositional clause
  2. Adverbial clause
  3. Noun clause
  4. Adjective Clause
ব্যাখ্যা
♦ I do not know the reason why Jenny came here. The underlined clause is - Adjective Clause.

• Adjective Clause:
- যেসব clause কোনো বাক্যে adjective এর কাজ করে তাদেরকে Adjective Clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent (noun এর সমতুল্য)-কে qualify করে।

• I do not know the reason why Jenny came here.
- বাক্যে 'why Jenny came here' clause টি reason (কারণ) noun টিকে modify করেছে।
- তাই 'why Jenny came here' হচ্ছে Adjective clause.

আবার,
• I do not know why Jenny came here.
- বাক্যে 'why Jenny came here' clause একটি noun clause এ পরিণত হয়।
- কারণ, এখন এই clause, know verb এর object রূপে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
১৩.
Which of the following words contains a prefix?
  1. Denial
  2. Rudely
  3. Fool
  4. Immature
ব্যাখ্যা
♦ Prefix: 
- Word এর মূল অংশের (root) এর বাম পাশে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে।

• Immature
- Im (prefix) + mature (root). 
- এই prefix টি শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। যেমন: mature অর্থ 'পরিপক্ব করা বা হওয়া' কিন্তু Immature অর্থ 'অপরিপক্ব'। 

অন্যান্য অপশনসমূহ: 
• Denial- Deny (root) + al (suffix).
• Fool (root). 
• Rudely- Rude (root) + ly (suffix).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৪.
Sarah baked me a delicious cake. Here 'baked' is -
  1. Intransitive
  2. Transitive
  3. Linking
  4. Non-finite
ব্যাখ্যা
♦ Transitive verb: 
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• Sarah baked me a delicious cake. 
- এই বাক্যের verb, 'baked' কে 'কি bake করেছে' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'a delicious cake'.
সুতরাং baked হচ্ছে Transitive verb.

অন্যদিকে,
• Intransitive Verb - An intransitive verb does not require an object.
বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb.
১৫.
Emily looked elegant in her evening gown. Here 'looked' is -
  1. Intransitive Verb
  2. Participle
  3. Linking verb
  4. Noun
ব্যাখ্যা
♦ Linking verb: 
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- Turn, be, become, look, feel, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।

• Linking verbs are verbs that don’t show an action but rather describe the subject. While verbs like walk or jump represent an action, linking verbs like be or seem add more details to the subject, such as “Emily looked elegant in her evening gown.”.

• Linking verbs do not show an action—or more accurately, the only action they show is merely existing. Linking verbs simply explain the state of the subject, such as what it is or how it looks.

• Emily looked elegant in her evening gown.
- এই বাক্যে subject হলো Emily Subjective complement হলো elegant
- এর মাঝে রয়েছে Linking verb looked.
১৬.
Gardening is a relaxing hobby that connects you with nature. Here 'Gardening' is -
  1. Participle
  2. Gerund
  3. Appositive
  4. Modifier
ব্যাখ্যা
♦ Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

তাই, প্রদত্ত বাক্যে 'Gardening' একটি gerund.
১৭.
Fill in the blanks: The artist's painting is ____ unique blend of colors and textures.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
♦ Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story. 

Complete Sentence: The artist's painting is a unique blend of colors and textures.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
১৮.
Please bring the package hither, to my doorstep. Here 'hither' is -
  1. Adverb of place
  2. Adverb of manner
  3. Adverb of time
  4. Adverb of frequency
ব্যাখ্যা
♦ Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 
- Home, abroad, here, there, nowhere ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে। 
- এটা verb এর পরে, direct object হিসেবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয়। 

• উল্লেখিত বাক্যটি 'Please bring the package hither, to my doorstep.' এখানে "hither" অর্থ 'এখানে' হলো Adverb of place.
- কারণ একে 'Where' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

অন্যদিকে,
• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়। 
- Most of these adverbs have 'ly' at its end, such as, clearly, quickly, badly, slowly etc.

• Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
১৯.
Mona said to me, "Will you meet me tomorrow?"
  1. Mona told me if I would meet her the next day.
  2. Mona asked me if I would meet her the next day.
  3. Mona asked me if I will meet her the next day.
  4. Mona said to me if I would meet her the next day.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,
Sentence টি Interrogative sentence এ থাকলে,
- Reporting verb টি "ask", "inquire of", "want to know", "demand", "wonder" ইত্যাদিতে পরিবর্তিত হয়।
- Sentence টি Interrogative এর পরিবর্তে Assertive এ পরিণত হয়।

• Interrogative sentence এ যদি W/H question word না থেকে যদি auxiliary verb দ্বারা শুরু হয় তখন ্সেই বাক্যটিকে পরিবর্তনের নিয়ম:
- Reporting verb এর subject বসে।
- Tense অনুযায়ী ask/ inquire of বসে।
- Object বসে (যদি থাকে)।
- if/ whether বসে।
- reported speech এর subject বসে।
- reported speech এর verb বসে।
- বাকি অংশ।

Structure: Reporting verb এর subject + Tense অনুযায়ী ask/ inquire of + Object + if/ whether + reported speech এর subject + reported speech এর verb + বাকি অংশ।

সেই অনুসারে সঠিক বাক্যটি হবে, Mona asked me if I would meet her the next day.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২০.
Change it to a positive degree: Milk is the most nutritious food.
  1. Very few food is nutritious as milk.
  2. No other food is nutritious as milk.
  3. No other food is as nutritious as milk.
  4. Very few food is as nutritious as milk.
ব্যাখ্যা
• Superlative degree কে positive degree তে এ রূপান্তর করার নিয়ম: 
- No other + Superlative degree এর পরের অংশ + Verb + So + Superlative degree এর Positive form +as + প্রদত্ত Sentence এর Subject.  
Example:
Superlative degree: He is the wisest man in the village. 
Positive degree: No other man in the village is so wise as he. 

Superlative degree: She is the best housewife. 
Positive degree: No other housewife is so good as she.

Superlative degree: Milk is the most nutritious food. 
Positive degree: No other food is as nutritious as milk.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২১.
The plural form of 'Genius' -
  1. Genii
  2. Geniuses
  3. Genius
  4. Both A + B
ব্যাখ্যা
♦ Genius
English meaning: very great and rare natural ability or skill, especially in a particular area such as science or art, or a person who has this
Bangla meaning: প্রতিভা; সৃজনী ক্ষমতা
Plural form: Genii/ Geniuses.
 
• গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ হল-
Singular - Plural
Corpus - Corporal/Corpuses.
Focus - Foci/Focuses.
Datum - Data.
Formula - Formulae/Formulas.
Forum - Fora/ Forums.
Radius - Radii.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২২.
We said to the chairman, "Let us drop the matter." (make it indirect)
  1. We suggest the chairman that we should drop the matter.
  2. We proposed the chairman drop the matter.
  3. We said to the chairman that we should drop the matter.
  4. We proposed to the chairman that we should drop the matter.
ব্যাখ্যা
♦ Narration এ,

Direct speech এ Let us থাকলে Indirect speech এ রূপান্তর করার নিয়ম: 

Structure - Subject + propose/suggest (tense অনুযায়ী) + to + object + that + they/we (person অনুযায়ী) + should + reporting speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত। 
Direct: We said to the chairman, "Let us drop the matter."
Indirect:
- We proposed to the chairman that we should drop the matter. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৩.
Creativity is inherent _______ human nature, and it often emerges in unexpected ways.
  1. upon
  2. on
  3. in
  4. up
ব্যাখ্যা
♦ Inherent in:
Meaning: সহজাত।
Example: Honesty is inherent in Jerry.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'সহজাত' অর্থ বোঝাতে Inherent এর পরে in বসে।
- তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৪.
Choose the correct sentence:
  1. She acted as if she had been mad.
  2. She acted as if she were mad.
  3. She acts as if she had been mad.
  4. She acted as if she been mad.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - She acted as if she had been mad.

1) Present + as if + Past Indefinite
- অর্থাৎ, as if এর পূর্বে present indefinite tense থাকলে as if এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- Ex: He acts as if he were mad.
- বাক্যে as if , as though , wish এর পর to be verb আসলে তা সব সময় were হয়।

• আবার,
2) Past + as if + Past Perfect
- অর্থাৎ,As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
- Ex: She acted as if she had been mad.
২৫.
She said to me, "Why are you working so hard?" (make it indirect)
  1. She asked me why I worked so hard.
  2. She asked me why I am working so hard.
  3. She told me why I was working so hard.
  4. She asked me why I was working so hard.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• 'WH question' যুক্ত বাক্যের indirect narration এর গঠন - 
- reporting verb 'said to' এর পরিবর্তে asked বসবে। 
- reporting verb এর object অনুসারে reported speech এ verb বসবে।
- তারপর object বসবে।

Direct: She said to me, "Why are you working so hard?"
Indirect: She asked me why I was working so hard.
২৬.
I wanted to study for the exam, but my friends invited me to a movie. Here 'but' is -
  1. Coordinating conjunctions
  2. Correlative Conjunctions
  3. Subordinating Conjunctions
  4. None of these
ব্যাখ্যা
♦ Conjunction
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.


• I wanted to study for the exam, but my friends invited me to a movie.
- এই বাক্যে 'I wanted to study for the exam' ও 'my friends invited me to a movie' দুটি সমমানের clause এর মধ্যে সংযোগ স্থাপন করছে 'but'
- তাই এটি Coordinating conjunctions.
২৭.
He called it laurel. (make it passive)
  1. It was called laurel by him.
  2. Laurel is called by him.
  3. We called him laurel.
  4. It is called laurel by him.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে, 

• Factitive object, Select, elect, nominate, make, call, name ইত্যাদি transitive verb গুলোর object থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত object আনতে হয়। এইরূপ অতিরিক্ত object কে Factitive object বলে।
যেমন: We made him captain.

Factitive object/complementary object যুক্ত active voice কে passive voice এ পরিবর্তন করার নিয়ম:

- প্রদত্ত Pronominal object-টি(me, us, you, them, him, her) / নামবাচক object টি Subject +
- tense ও person অনুযায়ী auxiliary verb বসে +
- মূল verb এর past participle বসে +
- Factitive object টি বসে +
- by বসে +
- Subject টির objective form বসে।

যেমন:
Active: He called it laurel.
Passive: It was called laurel by him.

Source: Advanced Learner's HSC Communicative English grammar and composition by Chowdhury & Hussain.
২৮.
Choose the correct one:
  1. We protested with his tyranny.
  2. We protested of his tyranny.
  3. We protested against his tyranny.
  4. We protested in his tyranny.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে appropriate preposition এর উপর ভিত্তি করে। 

• Protest against
Meaning: প্রতিবাদ করা। 

• কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা অর্থে Protest এর পর 'against' preposition টি appropriately বসে। 

Complete sentence: We protested against his tyranny.
অর্থ: আমরা তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
২৯.
Since the old man killed the bird, he brought bad luck to the crew. (make it Simple)
  1. When killing the bird, the old man brought bad luck to the crew.
  2. The old man killed the bird, he brought bad luck to the crew.
  3. Killing the bird, the old man brought bad luck to the crew.
  4. Killing the bird, the old man bring bad luck to the crew.
ব্যাখ্যা
• Since/as/when যুক্ত Complex Sentence এর দুটি Clause এর Subject এক হলে এবং দুটি Clause এ মূল verb থাকলে প্রদত্ত নিয়মটির সাহায্য Simple করতে হবে।

- প্রথমে প্রথম Sentence এর মূল Verb এর Present form এর সাথে ing যোগ করতে হয়/ অথবা 'Because of + verb + ing'/ 'By + verb + ing' বসে।
-  প্রথম Clause এর ক্রিয়ার পরের অংশ বসে + Comma (,) বসে।
- দ্বিতীয় Clause এর Subject এর জায়গায় প্রথম Sentence এর Subject বসে + দ্বিতীয় Sentence এর বাকী অংশ বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী -
Complex: Since the old man killed the bird, he brought bad luck to the crew.
Simple: Killing the bird, the old man brought bad luck to the crew.
৩০.
Choose the correct one:
  1. I found the clue within the mystery.
  2. I found the clue with the mystery.
  3. I found the clue of the mystery.
  4. I found the clue to the mystery.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে appropriate preposition এর উপর ভিত্তি করে। 

• Clue to:
Meaning: সূত্র।
Example: I found the clue to the mystery.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Clue এর সাথে 'সূত্র' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
৩১.
I know what his name is. (make it simple)
  1. I know the name of him.
  2. I know the name of his.
  3. I knew his name.
  4. I know his name.
ব্যাখ্যা
♦ Complex to simple:

What যুক্ত Complex sentence কে simple করার নিয়ম
- Subject বসে। 
- Verb বসে। 
- What উঠে যায়।
- প্রদত্ত possessive টি বসে। 
- possessive এর পরে noun বসে। 

Correct answer: I know his name.
৩২.
Which of the following is a compound noun?
  1. Honesty
  2. Poet
  3. Band
  4. Rainfall
ব্যাখ্যা
♦ Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

• There are three main types of compound nouns:

1. open or spaced - space between words (Cricket bat)
2. hyphenated - hyphen between words (By-product)
3. closed or solid - no space or hyphen between words (Rainfall)

Options,
band: Collective noun
- Poet: Common noun
- Honesty:  Abstract Noun.
৩৩.
Select the one-word substitution for the given sentence: An imaginary ideal society free of poverty and suffering -
  1. Utopia
  2. Gregarious
  3. Regalia
  4. Panacea
ব্যাখ্যা
♦ Utopia
English meaning:
An imaginary ideal society free of poverty and suffering.
Bangla meaning:
কাল্পনিক, নিখুঁত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা; স্বপ্নরাষ্ট্র; স্বর্গরাজ্য।

Options,
- Regalia: any set of special clothes.
- Panacea: something that will solve all problems.
- Gregarious: liking to be with other people.

Source: Cambridge & Accessible & Oxford Dictionary.

৩৪.
Choose the correct proverb.
  1. Bright gem in a empty cave.
  2. Bright gem in a dark cave.
  3. Bright gem in a dark place.
  4. Bright gem in a dark house.
ব্যাখ্যা
Bright gem in a dark cave.
Meaning: আঁধার ঘরের মানিক।

অন্য অপশনগুলো অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.