পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
‘পাপের সন্তান’ উপন্যাসটির রচয়িতা -
  1. সমর সেন
  2. সত্যেন সেন
  3. সানাউল হক
  4. সরদার জয়েনউদ্‌দীন
সঠিক উত্তর:
সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন সেন
ব্যাখ্যা
• ‘পাপের সন্তান’ উপন্যাসটির রচয়িতা - সত্যেন সেন

পাপের সন্তান:
- 'অভিশপ্ত নগরী'র দ্বিতীয় খণ্ড হিসেবে পরিকল্পিত 'পাপের সন্তান' (১৯৬৯) শুধু সত্যেন সেনেরই সেরা সৃষ্টি নয়, বাংলা ভাষায় লিখিত একটি শ্রেষ্ঠ উপন্যাস।
- এ উপন্যাসের জন্য লেখক আদমজি পুরস্কার (১৯৭০) লাভ করেন।
- 'অভিশপ্ত নগরী'তে জেরুজালেম নগরী পতনের কথা আছে।
- 'পাপের সন্তানে' সেই পতনের প্রায় পঞ্চাশ বছর পরের প্রতিক্রিয়া ব্যক্ত।
- এই দীর্ঘ সময়ে ইহুদিদের সঙ্গে অন্য ধর্ম- জাতির অনেকেরই বিয়ে এবং সন্তান জন্মের ঘটনা ঘটে।
- পরজাতি স্ত্রীর গর্ভে জন্মগ্রহণকারী ইহুদি সন্তানদের পাপের সন্তান আখ্যা দিয়ে তাদের ধ্বংস কামনা করা হয়।
- এই উপন্যাসের প্রধান পাত্র-পাত্রী মিকা ও শদরা ধর্মীয় ও সামাজিক এই বিধি নিষেধ অতিক্রম করে নীলনদের তীরে এসে নতুন পৃথিবী গড়ে তুলতে চায়। এই নতুনের প্রতি ইঙ্গিতই উপন্যাসের মূলকথা।
- বাংলাদেশে বাইবেল থেকে কাহিনি নিয়ে উপন্যাস রচনা এই প্রথম।

সত্যেন সেন:
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক। 
- ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম।
- ১৯৫৪ সালে 'দৈনিক সংবাদ' এ সহকারী সম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিক জীবন শুরু হয়।
- তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক এবং 'উদীচী ' সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। 
- তিনি কৃষক আন্দোলনে যোগ দেন এবং আমৃত্যু বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 
- তাঁর রচিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ।
- তিনি ৫ই ডিসেম্বর, ১৯৮১ শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- ভোরের বিহঙ্গী, 
- অভিশপ্ত নগরী, 
- পদচিহ্ন, 
- পাপের সন্তান
- আলবেরুনী, 
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
সন্ধি-বিচ্ছেদ করুন: যাচ্ছেতাই।
  1. যাচ্ছা + তাই
  2. যাচ্ছে + তাই
  3. যা + ইচ্ছা + তাই
  4. যা + ইচ্ছে + তাই
সঠিক উত্তর:
যা + ইচ্ছা + তাই
উত্তর
সঠিক উত্তর:
যা + ইচ্ছা + তাই
ব্যাখ্যা
• বাংলা সন্ধি দুই রকমের। যথা:
১. স্বরসন্ধি ও
২. ব্যঞ্জনসন্ধি।

স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

১. সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়। যেমন -
ক) অ + এ = এ (অ লোপ): শত + এক = শতেক।
খ) আ + আ = আ (একটি আ লোপ): শাঁখা + আরি = শাঁখারি। 
গ) আ + উ = উ (আ লোপ): মিথ্যা + উক = মিথ্যুক।
ঘ) ই + এ = ই (এ লোপ): কুড়ি+ এক = কুড়িক।
- আশি + এর = আশির (এ লোপ)।

২. কোনো কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়।
যেমন -
যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই
- এখানে (আ+ই) এর মধ্যে ই লোপ পেয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি অজ্ঞাতমূল ধাতু?
  1. হর
  2. হার
  3. হের
  4. হুর
সঠিক উত্তর:
হের
উত্তর
সঠিক উত্তর:
হের
ব্যাখ্যা
• বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথা:
(ক) বাংলা,
(খ) সংস্কৃত এবং
(গ) বিদেশি ধাতু।

বিদেশাগত ধাতু:
- প্রধানত হিন্দি এবং ক্বচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলা হয়।
যেমন -
→ ভিক্ষে মেগে খায়।
- এ বাক্যে 'মাগ' ধাতু হিন্দি 'মাঙ্‌' থেকে আগত।

• এছাড়াও কতগুলো ক্রিয়ামূল রয়েছে যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন।
- এ ধরনের ক্রিয়ামূলকে বলা হয় অজ্ঞাতমূল ধাতু।
যেমন -
→ 'হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?'
- এ বাক্যে 'হের' ধাতুটি কোন ভাষা থেকে আগত তা জানা যায় না। তাই এটি অজ্ঞাতমূল ধাতু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অধ্যাপক' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ওদ্‌ধাপক্‌
  2. ওদ্‌ধাপোক্‌
  3. ওধ্‌দাপক্‌
  4. ওধ্‌দাপোক্‌
সঠিক উত্তর:
ওদ্‌ধাপক্‌
উত্তর
সঠিক উত্তর:
ওদ্‌ধাপক্‌
ব্যাখ্যা
• বানান: অধ্যাপক।
- সঠিক উচ্চারণ: ওদ্‌ধাপক্‌
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: অধি + √ই + ণিচ্‌ + অক।
- অর্থ: শিক্ষাগুরু।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'দহরম মহরম' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. আদায়-কাঁচকলায়
  2. জবড়জং
  3. জিলাপির প্যাঁচ
  4. মণিকাঞ্চন যোগ
সঠিক উত্তর:
আদায়-কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
আদায়-কাঁচকলায়
ব্যাখ্যা
• 'দহরম মহরম' এর বিপরীত বাগ্‌ধারা - আদায়-কাঁচকলায়
- 'আদায়-কাঁচকলায়' বাগ্‌ধারাটির অর্থ - শত্রুভাবাপন্ন।

অন্যদিকে,
• 'জবড়জং' বাগ্‌ধারাটির অর্থ - এলোমেলো।
• 'জিলাপির প্যাঁচ' বাগ্‌ধারাটির অর্থ - কূটবুদ্ধি।
• 'মণিকাঞ্চন যোগ' বাগ্‌ধারাটির অর্থ - উপযুক্ত মিলন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ নয় কোনটি?
  1. চারহাতি
  2. চৌচালা
  3. তেপায়া
  4. তেমাথা
সঠিক উত্তর:
তেমাথা
উত্তর
সঠিক উত্তর:
তেমাথা
ব্যাখ্যা

• সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ নয় - তেমাথা
তেমাথা = তিন মাথার সমাহার, এটি দ্বিগু সমাসের উদাহরণ। 

সংখ্যাবাচক বহুব্রীহি:
- পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।
- এ সমাসে সমস্তপদে 'আ', 'ই' বা 'ঈ' যুক্ত হয়।
যথা -
• দশ গজ পরিমাণ যার = দশগজি,
• চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা

এরূপ - চারহাতি, তেপায়া ইত্যাদি।

কিন্তু, সে (তিন) তার (যে যন্ত্রের) = সেতার (বিশেষ্য)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
অপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. অন্ধকারে জেগে ওঠা।
  2. অহংকারে পতন ঘটে।
  3. আমারে করহ তোমার বীণা।
  4. আচার ব্যবহারে ভদ্র-অভদ্র চেনা যায়।
সঠিক উত্তর:
আচার ব্যবহারে ভদ্র-অভদ্র চেনা যায়।
উত্তর
সঠিক উত্তর:
আচার ব্যবহারে ভদ্র-অভদ্র চেনা যায়।
ব্যাখ্যা
আচার ব্যবহারে ভদ্র-অভদ্র চেনা যায়। - অপাদান কারকে সপ্তমী বিভক্তি

অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন -
- বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে।
- গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। 
- জাত: জমি থেকে ফসল পাই। 

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- বোঁটা-আলগা ফল গাছে থাকে না।'
- 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।'

(খ) দ্বিতীয়া বা কে বিভক্তি:
- বাবাকে বড্ড ভয় পাই।

(গ) ষষ্ঠী বা এর বিভিক্ত:
- যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।

(ঘ) সপ্তমী বা এ বিভক্তি:
- বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
- লোকমুখে শুনেছি।
- তিলে তৈল হয়।
- আচার ব্যবহারে ভদ্র-অভদ্র চেনা যায়

অন্যদিকে, 
- অন্ধকারে জেগে ওঠা। = অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
- অহংকারে পতন ঘটে। = করণ কারকে সপ্তমী বিভক্তি। 
- আমারে করহ তোমার বীণা। = কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ -
  1. প্রকৃষ্ট
  2. প্রবিষ্ট
  3. বিপ্রকৃষ্ট
  4. বিশ্লিষ্ট
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
ব্যাখ্যা
• 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - বিপ্রকৃষ্ট

অন্যদিকে,
• 'নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - প্রকৃষ্ট।
• 'প্রস্থিত' এর বিপরীত শব্দ - প্রবিষ্ট।
• 'সংশ্লিষ্ট' এর বিপরীত শব্দ - বিশ্লিষ্ট।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'সরব' এর বিপরীত শব্দ - নীরব।
• 'সঞ্চয়' এর বিপরীত শব্দ - অপচয়।
• 'সংশয়' এর বিপরীত শব্দ - নিশ্চয়।
• 'সাক্ষর' এর বিপরীত শব্দ - নিরক্ষর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'যা চেটে খাবার যোগ্য' এককথায় বলে -
  1. চর্ব্য
  2. চোষ্য
  3. পেয়
  4. লেহ্য
সঠিক উত্তর:
লেহ্য
উত্তর
সঠিক উত্তর:
লেহ্য
ব্যাখ্যা
• 'যা চেটে খাবার যোগ্য' কে এককথায় বলে - লেহ্য

অন্যদিকে,
• 'যা চিবিয়ে খাবার যোগ্য' এর এককথায় প্রকাশ - চর্ব্য।
• ‘যা চুষে খাবার যোগ্য’ এর এককথায় প্রকাশ - চোষ্য।
• ‘যা পান করার যোগ্য’ এর এককথায় প্রকাশ - পেয়।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• 'যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে' এর এককথায় প্রকাশ - দেদীপ্যমান।
• 'যা প্রমাণ করা যায় না' কে এককথায় বলে - অপ্রমেয়।
• 'যা কোথাও উঁচু কোথাও নিচু' এর এককথায় প্রকাশ - বন্ধুর।
• 'যা অতি দীর্ঘ নয়' এর এককথায় প্রকাশ - নাতিদীর্ঘ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
Choose a preposition from the given options to complete the sentence appropriately. (২৬ - ৩০)
The abandoned house stood bereft ___ life, a silent witness to the passage of time.
  1. to
  2. with
  3. of
  4. in
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা

Bereft of: 
English Meaning - Not having (something that is needed, wanted, or expected). 
Bangla Meaning -  বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে)।

Example Sentences: 
- They appear to be completely bereft of new ideas.
- I am bereft of all expectations.

Complete Sentence - The abandoned house stood bereft of life, a silent witness to the passage of time.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Cambridge Dictionaty. 

১১.
This view, which is the one shown in the examples above, is congenial ____ traditional assemblers.
  1. to
  2. by
  3. for
  4. of
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

Congenial to: 
English Meaning - Friendly and pleasant. 
Bangla Meaning - উপযোগী; অনুকূল। 

Example Sentences; 
- This climate is congenial to my health. 
- We found much that is congenial to our way of thinking in these three commentaries.

Complete Sentence - This view, which is the one shown in the examples above, is congenial to traditional assemblers. 

Source: Cambridge Dictionary. 

১২.
I think I'll stick my name ____ on the list.
  1. around
  2. at
  3. on
  4. down
সঠিক উত্তর:
down
উত্তর
সঠিক উত্তর:
down
ব্যাখ্যা
Stick something down:
Meaning - (ক) (কথ্য) নামিয়ে রাখা: stick the box down on the table.
- (খ) (কথ্য) লিখে নেওয়া: stick down the address quickly.
- (গ) আঠালো কোনোকিছুর দ্বারা এঁটে দেওয়া: stick down the leaflet on the board.

এছাড়াও, 
Stick around - (ব্যক্তি) কোনো একটি বিশেষ জায়গায় বা তার কাছাকাছি অবস্থান করা। 
Stick at something - (ক) দ্বিধা করা; থমকে যাওয়া।
(খ) নাছোড়বান্দার মতো লেগে থাকা; কোনোকিছুর সঙ্গে আঠার মতো জড়িয়ে থাকা।
Stick on something - শক্তভাবে অবস্থান করা। 

তাই, সঠিক sentence টি হবে - I think I'll stick my name down on the list.

Source: Accessible Dictionary by Bangla Academy. 
১৩.
The country depends heavily ______ foreign aid.
  1. to
  2. for
  3. upon
  4. towards
সঠিক উত্তর:
upon
উত্তর
সঠিক উত্তর:
upon
ব্যাখ্যা

Depend on/upon someone/something (phrasal verb): 
English Meaning - To trust someone or something and know that that person or thing will help you or do what you want or expect him, her or to do. 
Bangla Meaning - নির্ভর/অবলম্বন করা; নির্ভরশীল/আশ্রয়ী/মুখাপেক্ষী/সাপেক্ষ হওয়া। 

Example Sentences: 
- You can always depend on Michael in a crisis.
- Elaine depends upon Bob completely for her happiness.

Complete Sentence - The country depends heavily upon foreign aid.

Source: Cambridge Dictionary. 

১৪.
They speak a language akin ___ French.
  1. of
  2. to
  3. by
  4. from
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

Akin to: 
English Meaning - Having some of the same qualities; similar. 
Bangla Meaning - সগোত্র; একজাতীয়; স্বজাতীয়; সদৃশ।

Example Sentences:
- Here, musical patterns and repetition suggest a solid artifact, something akin to a nice find.
- The situation is akin to running a lazy functional program without garbage collection.

Complete Sentence - They speak a language akin to French.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৫.
Use an appropriate idiom to fill in the blanks. (৩১ - ৩৫)
The kids ___________ the shops while we were shopping.
  1. looked round
  2. looked into
  3. looked through
  4. looked over
সঠিক উত্তর:
looked round
উত্তর
সঠিক উত্তর:
looked round
ব্যাখ্যা

• Look round:
English Meaning: to go through a place in order to see what is there / to explore a place.
Bangla Meaning: চারদিকে ঘুরে দেখা / খুঁটিয়ে খুঁটিয়ে দেখা।

Ex. Sentence: Sarah decided to look round the antique store.
Bangla Meaning: আমরা যখন কেনাকাটা করছিলাম বাচ্চারা তখন ঘুরে ঘুরে দেখছিলো।

Complete Sentence - The kids looked round the shops while we were shopping

Other options, 
Look over / look through something - দ্রুততার সাথে পরিদর্শন করা / পরীক্ষা করা।
Look into (something) - তদন্ত করা / পরীক্ষা করে দেখা / খতিয়ে দেখা।

Source: Live MCQ Lecture. 

১৬.
As the deadline approached, the team had to ___________ to complete the project on time.
  1. throw in the towel
  2. hit the nail on the head
  3. beat around the bush
  4. burn the midnight oil
সঠিক উত্তর:
burn the midnight oil
উত্তর
সঠিক উত্তর:
burn the midnight oil
ব্যাখ্যা

Burn the midnight oil (idiom): 
English Meaning - To work late into the night. 
Bangla Meaning - অধিক রাত পর্যন্ত জেগে কাজ করা।

Complete Sentence - As the deadline approached, the team had to burn the midnight oil to complete the project on time.

Other options, 
Throw in the towel - Stop trying to do something because you have realized that you cannot succeed. 
Hit the nail on the head - To describe exactly what is causing a situation or problem. 
Beat around the bush - To avoid talking about what is important.

Source: Cambridge Dictionary. 

১৭.
They presented a certificate of appreciation _______ a monetary gift.
  1. on account of
  2. as if
  3. in lieu of
  4. because of
সঠিক উত্তর:
in lieu of
উত্তর
সঠিক উত্তর:
in lieu of
ব্যাখ্যা

In lieu of/ In stead of (idiom): 
- In lieu of/ In stead of এর অর্থ পরিবর্তে। 
- একটি জিনিস বা বিষয়ের পরিবর্তে অন্যটি নেওয়া বা পছন্দ বুঝাতে এ phrase দুটি ব্যবহৃত হয়। 
- এ জাতীয় phrase simple sentence- এ বসে।

Other options, 
- On account of অর্থ 'কারণে' বা 'জন্যে'। 
- As if অর্থ 'যেন'। 
- Because of অর্থ 'জন্য; দরুন'।

তাই complete sentence টি হচ্ছে - They presented a certificate of appreciation in lieu of a monetary gift.

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৮.
We're a bit ________ at the moment so we're not thinking about holidays.
  1. hard about
  2. hard and fast
  3. hard up
  4. hard time
সঠিক উত্তর:
hard up
উত্তর
সঠিক উত্তর:
hard up
ব্যাখ্যা

Hard up (idiom):   
English Meaning: short of money / having very little money.
Bangla Meaning: দরিদ্র / অভাবগ্রস্থ / স্বচ্ছল নয়।

Ex. Sentence: I'm too hard up to buy fancy clothes.
Bangla Meaning: দামি দামি জামা কাপড় কেনার মত টাকাপয়সা নেই আমার।

• Other options, 
Hard time - A long or difficult prison sentence.
Hard and fast - (of a rule or a distinction made) fixed and definitive.

Complete Sentence - We're a bit hard up at the moment so we're not thinking about holidays.

Source: Live MCQ lecture. 

১৯.
Select the meaning of the word 'Archipelago'.
  1. A large, flat landform surrounded by water on all sides.
  2. An area of sea in which there are many small islands.
  3. A narrow strip of land that connects two larger land masses.
  4. A deep trench formed by the collision of tectonic plates.
সঠিক উত্তর:
An area of sea in which there are many small islands.
উত্তর
সঠিক উত্তর:
An area of sea in which there are many small islands.
ব্যাখ্যা
Archipelago (noun): 
English Meaning - A group of small islands or an area of sea in which there are many small islands.
Bengali Meaning - দ্বীপপুঞ্জ; দ্বীপপুঞ্জখচিত সমুদ্র।

Other options, 
Peninsula - A large, flat landform surrounded by water on all sides. (সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ।)
Isthmus - A narrow strip of land that connects two larger land masses. (দুটি বৃহৎ ভূখণ্ডের সংযোগসাধক সংকীর্ণ ভূখণ্ড ; যোজক।)
Subduction zone - A deep trench formed by the collision of tectonic plates.

Source: Cambridge Dictionary. 
২০.
Select the meaning of the word 'Futile'.
  1. Promising and successful.
  2. Energetic and dynamic.
  3. Not effective.
  4. Full of hope.
সঠিক উত্তর:
Not effective.
উত্তর
সঠিক উত্তর:
Not effective.
ব্যাখ্যা
Futile (adjective): 
English Meaning: Achieving no result; not effective or successful.
Bangla Meaning: (১) (কাজ) নিষ্ফল; বৃথা: a futile attempt.
(২) (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।

Synonyms: Failed (ব্যর্থ হয়েছে), Useless (অকাজের; মূল্যহীন), Worthless (অর্থহীন; মূল্যহীন), Abortive (নিষ্ক্রিয়), Barren (অনু্র্বর)।  
Antonyms: Useful (দরকারি; কাজের), Fruitful (ফলপ্রসূ; ফলবান; সুফলদায়ক), Profitable (লাভজনক), Successful (সফল), Productive (উৎপাদনক্ষম)। 

Other Forms: Futility [ফিউটিলাটি] (noun) (plural futilities) [uncountable noun] নিষ্ফলতা; অন্তঃসারশূন্যতা; [countable noun] নিষ্ফল প্রয়াস বা উক্তি।
Example Sentence: 
1. The plane detoured north in a futile attempt to avoid the bad weather.
2. All the Efforts to convince him were futile.

Source: Live MCQ Lecture. 
২১.
Choose the passive form of the sentence:
'The team completed the project ahead of schedule.'
  1. The project was ahead of schedule by the team.
  2. The project had completed ahead of schedule by the team.
  3. The project was completed ahead of schedule by the team.
  4. The team had completed the project ahead of schedule.
সঠিক উত্তর:
The project was completed ahead of schedule by the team.
উত্তর
সঠিক উত্তর:
The project was completed ahead of schedule by the team.
ব্যাখ্যা
• Past Indefinite Tense এর Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: 
- Object টির subject form +
- was/were +
- মূল verb এর past participle +
- by +
- subject টির objective form বসে।

Active: The team completed the project ahead of schedule.
Passive: The project was completed ahead of schedule by the team.

Source: Advanced Learner's Communicative English by Chowdhury & Hossain.
২২.
A person who believes that people are only interested in themselves and are not sincere -
  1. Cynic
  2. Optimist
  3. Idealist
  4. Pessimist
সঠিক উত্তর:
Cynic
উত্তর
সঠিক উত্তর:
Cynic
ব্যাখ্যা
Cynic (noun): 
English Meaning - A person who believes that people are only interested in themselves and are not sincere. 
Bangla Meaning - হতাশাবাদী; চিরবিষণ্ণ; দোষদর্শী ব্যক্তি।
Example Sentence - I'm too much of a cynic to believe that he'll keep his promise.

Other options, 
Optimist - The quality of being full of hope and emphasizing the good parts of a situation, or a belief that something good will happen. 
Idealist - Someone who believes that very good things can be achieved, often when this does not seem likely to others. 
Pessimist - Emphasizing or thinking of the bad part of a situation rather than the good part, or the feeling that bad things are more likely to happen than good things. 

Source: Cambridge Dictionary. 
২৩.
A lifestyle characterized by extreme simplicity, self-discipline, and religious devotion -
  1. Sybaritic
  2. Epicurean
  3. Materialistic
  4. Ascetic
সঠিক উত্তর:
Ascetic
উত্তর
সঠিক উত্তর:
Ascetic
ব্যাখ্যা
Ascetic (adjective): 
English Meaning - Avoiding physical pleasures and living a simple life, often for religious reasons. 
Bangla Meaning - কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।

Other forms: 
Ascetic (noun) তপস্বী; তাপস; সন্ন্যাসী; কৃচ্ছ্রব্রতী।
Ascetically [আসেটিক্‌লি] (adverb) কঠোরভাবে; তপস্বীর মতো।
Asceticism [আসেটিসিজাম্‌] (noun) কৃচ্ছ্রব্রত; কঠোর তপশ্চর্যা; বৈরাগ্য; সন্ন্যাস।

Other options, 
Sybaritic - Loving or involving expensive things and pleasure. 
Epicurean - Getting pleasure from food and drink of high quality. 
Materialistic - Believing that having money and possessions is the most important thing in life. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২৪.
The one-sixth of the complementary angle to 60° is
  1. 10°
  2. 15°
  3. 20°
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: The one-sixth of the complementary angle to 60° is

সমাধান:
60° এর পূরক কোণ = 90° - 60° = 30°
30° এর 1/6 = 5°
২৫.
On selling 17 balls at Tk. 720 there is a loss equal to the cost price of 5 balls. The cost price of a ball is-
  1. Tk. 50
  2. Tk. 55
  3. Tk. 60
  4. Tk. 70
সঠিক উত্তর:
Tk. 60
উত্তর
সঠিক উত্তর:
Tk. 60
ব্যাখ্যা
Question: On selling 17 balls at Tk. 720 there is a loss equal to the cost price of 5 balls. The cost price of a ball is-

Solution:
Let,
cost price of 1 ball is = Tk. x
cost price of 17 ball is = Tk. 17x


We know,
Cost price - Selling price = Loss
17x - 720 = 5x
⇒ 12x = 720
⇒ x = 720/12
∴ x = 60

∴ Cost price of 1 ball is Tk. 60
২৬.
In how many ways can a cricket eleven be chosen out of 13 players? 
  1. 75
  2. 78
  3. 82
  4. 85
সঠিক উত্তর:
78
উত্তর
সঠিক উত্তর:
78
ব্যাখ্যা
Question: In how many ways can a cricket eleven be chosen out of 13 players? 

Solution:
১৩ জনের মধ্য থেকে ক্রিকেট খেলার জন্য ১১ জন বাছাই করার উপায় = ১৩C১১
= ১৩!/১১!(১৩ - ১১)!
= ১৩!/১১! ২!
= ৭৮
২৭.
Which number will complete the series: 1, 3, 7, 15, 31, 63, __?
  1. 120
  2. 125
  3. 127
  4. 132
সঠিক উত্তর:
127
উত্তর
সঠিক উত্তর:
127
ব্যাখ্যা
Question: Which number will complete the series: 1, 3, 7, 15, 31, 63, __?

Solution:
3 - 1 = 2
7 - 3 = 4 = 2 × 2
15 - 7 = 8 = 4 × 2
31 - 15 = 16 = 8 × 2
63 - 31 = 32 = 16 × 2

∴ The next number of 63 will be 63 + 32 × 2
= 63 + 64
= 127
২৮.
When 15% is lost in grinding wheat, a country can export 30 lakh tons of wheat. On the other hand, if 10% is lost in grinding, it can export 40 lakh tons of wheat. The production of wheat in the country is:
  1. 120
  2. 150
  3. 200
  4. 220
সঠিক উত্তর:
200
উত্তর
সঠিক উত্তর:
200
ব্যাখ্যা
Question: When 15% is lost in grinding wheat, a country can export 30 lakh tons of wheat. On the other hand, if 10% is lost in grinding, it can export 40 lakh tons of wheat. The production of wheat in the country is:

Solution: 
Let, The production of wheat in the country is x lakh tons. 

(0.9 - 0.85)x = 40 - 30 
⇒ 0.05x = 10 
⇒ x = 10/0.05 
= 200
২৯.
Nazrul saved Tk. 2.50 in buying an item on sale. If he spent Tk. 25 for the item, approximately how much percent did he save in the transaction?
  1. 8%
  2. (100/9)%
  3. (100/11)%
  4. None of these
সঠিক উত্তর:
(100/11)%
উত্তর
সঠিক উত্তর:
(100/11)%
ব্যাখ্যা
Question: Nazrul saved Tk. 2.50 in buying an item on sale. If he spent Tk. 25 for the item, approximately how much percent did he save in the transaction?

Solution: 
cost price = 25 + 2.5 = 27.5 taka

Approximate save = (2.5/27.5) × 100%
= (100/11)%
৩০.
If (a - 1) is an odd number, what are the two other odd numbers nearest to it? 
  1. a, a - 2
  2. a - 3, a + 1
  3. a, a - 1
  4. a - 3, a + 5
সঠিক উত্তর:
a - 3, a + 1
উত্তর
সঠিক উত্তর:
a - 3, a + 1
ব্যাখ্যা
Question: If (a - 1) is an odd number, what are the two other odd numbers nearest to it? 

Solution: 
a - 1 is an odd number 
previous odd number = a - 1 - 2 = a - 3
next odd number = a - 1 + 2 = a + 1
৩১.
The difference between the circumference and the radius of a circle is 185 cm. Find the diameter of the circle.
  1. 65 cm
  2. 70 cm
  3. 72 cm
  4. 75 cm
সঠিক উত্তর:
70 cm
উত্তর
সঠিক উত্তর:
70 cm
ব্যাখ্যা
Question: The difference between the circumference and the radius of a circle is 185 cm. Find the diameter of the circle.

Solution:
Let r be the radius of circle

Given that,
2πr - r = 185
⇒ r(2π - 1) = 185
⇒ r{(44/7) - 1} = 185
⇒ r (44 - 7)/7 }= 185
⇒ r(37/7) = 185
⇒ r = 185 (7/37)
∴ r = 35

The radius of the circle is 35 cm.
∴ Diameter = 2 × 35 
= 70 cm
৩২.
An outlet pipe can empty a cistern in 3 hours. In what time will it empty 2/3 part of the cistern? 
  1. 2 hours
  2. 3 hours
  3. 4 hours
  4. 5 hours
সঠিক উত্তর:
2 hours
উত্তর
সঠিক উত্তর:
2 hours
ব্যাখ্যা
Question: An outlet pipe can empty a cistern in 3 hours. In what time will it empty 2/3 part of the cistern? 

Solution: 
সম্পূর্ণ অংশ খালি করতে সময় লাগে ৩ ঘণ্টা 
২/৩ অংশ খালি করতে সময় লাগে ৩ × ২/৩ ঘণ্টা 
= ২ ঘণ্টা 
৩৩.
A sum of money amounts to Tk 9800 after 5 years and Tk. 12005. after 8 years at the same rate of simple interest. The rate of interest per annum is -
  1. 15%
  2. 12%
  3. 8%
  4. 5%
সঠিক উত্তর:
12%
উত্তর
সঠিক উত্তর:
12%
ব্যাখ্যা
Question: A sum of money amounts to Tk 9800 after 5 years and Tk. 12005. after 8 years at the same rate of simple interest. The rate of interest per annum is -

Solution: 
Simple interest for 3 years
= 12005 - 9800 = 2205
Simple interest for 5 years
= (2205/3) × 5 = 3675

Some of money = 9800 - 3675 = 6125

∴ Rate of interest = (100 × 2205)/(6125 × 3)
= 12%
৩৪.
The average age of a husband and his wife was 25 years at the time of their marriage. After five years they have a three-year old child. What is the average age of the family now? 
  1. 20 years
  2. 21 years
  3. 23 years
  4. 25 years
সঠিক উত্তর:
21 years
উত্তর
সঠিক উত্তর:
21 years
ব্যাখ্যা
Question: The average age of a husband and his wife was 25 years at the time of their marriage. After five years they have a three-year old child. What is the average age of the family now? 

solution:
The average age of a husband and his wife was 25 years at the time of their marriage
Sum of age = 25 × 2 = 50

After five years, sum of their age = 50 + 5 + 5 = 60
Sum of age of the family = 60 + 3 = 63 years

∴the average age of the family is = 63/3 = 21 years
৩৫.
What is the length of the diagonal of a square whose area is 4 times of another square with diagonal as 5√2 cm?
  1. 10 cm
  2. 10√2 cm
  3. 12√2 cm
  4. 10√5 cm
সঠিক উত্তর:
10√2 cm
উত্তর
সঠিক উত্তর:
10√2 cm
ব্যাখ্যা
Question: What is the length of the diagonal of a square whose area is 4 times of another square with diagonal as 5√2 cm?

Solution:
Area of square = (1/2) × (length of diagonal)2

Area of square2 =(1/2) × (5√2)2  
= 25 cm2

Area of square1 = 4 × 25 = 100 cm2

∴ Length of diagonal of square1 = √(2 × area)
= √(2 × 100)
= 10√2 cm
৩৬.
76 men complete a job in 33 days. Due to some reason, some men did not join the work and therefore it was completed in 44 days. The number of men who did not report for the work is- 
  1. 19
  2. 20
  3. 21
  4. 23
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
Question: 76 men complete a job in 33 days. Due to some reason, some men did not join the work and therefore it was completed in 44 days. The number of men who did not report for the work is- 

Solution: 
Let L be the rate of work per men. 

the total work = 76L × 33 

Let,  with x men absent, the total work is = (76 - x)L × 44

 76L × 33 = (76 - x)L × 44
⇒ 76 × 33 = 76 × 44 - 44L 
⇒ 44L = 76 × 44 - 76 × 33 = 76 × 11 
⇒ L = 19
৩৭.
Which of the following pairs denotes the fifth-largest border between two countries on a global scale?
  1. USA - Canada
  2. Russia - China
  3. Brazil - Argentina
  4. India - Bangladesh
সঠিক উত্তর:
India - Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
India - Bangladesh
ব্যাখ্যা
• বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্তসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র-কানাডা (৮,৮৯৩ কি.মি.)
- দ্বিতীয় : রাশিয়া-কাজাকিস্তান (৭,৬৪৪ কি.মি.)
- তৃতীয় : আর্জেন্টিনা-চিলি (৬,৬৯১ কি.মি.)
- চতুর্থ : চীন-মঙ্গোলিয়া (৪,৬৩০ কি.মি.)
- পঞ্চম : ভারত-বাংলাদেশ (৪,১৪২ কি.মি)।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ওয়েবসাইট।
৩৮.
Which of the following is different?
  1. Tanzania
  2. Morocco
  3. Cameroon
  4. Slovenia
সঠিক উত্তর:
Slovenia
উত্তর
সঠিক উত্তর:
Slovenia
ব্যাখ্যা
- Slovenia - ইউরোপের মহাদেশে অবস্থিত।
- এটি ব্যতিক্রমী। 

অপরদিকে: 
- Tanzania - আফ্রিকা মহাদেশে অবস্থিত। 
- Morocco - আফ্রিকা মহাদেশে অবস্থিত।  
- Cameroon - আফ্রিকা মহাদেশে অবস্থিত। 

সূত্র: ব্রিটানিকা। 
৩৯.
In which year was the first agricultural census conducted in independent Bangladesh?
  1. 1973
  2. 1977
  3. 1975
  4. 1974
সঠিক উত্তর:
1977
উত্তর
সঠিক উত্তর:
1977
ব্যাখ্যা
• স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
- তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্ব প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।

• স্বাধীন বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৫টি।
এগুলো হল - 
- প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৭৭ সালে।
- দ্বিতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে।
- তৃতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৯৬ সালে।
- চতুর্থ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০০৮ সালে।
- পঞ্চম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০১৯ সালে।

সূত্র: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস।
৪০.
The study of prehistoric forms of life through fossils is known as -
  1. Helminthology
  2. Paleontology
  3. Parasitology
  4. Ophthalmology
সঠিক উত্তর:
Paleontology
উত্তর
সঠিক উত্তর:
Paleontology
ব্যাখ্যা
• জীবাশ্ম: 
- জীবাশ্ম বা ফসিল (Fossil) ল্যাটিন Fossilis শব্দ থেকে ইংরেজি Fossil শব্দের উৎপত্তি। 
- Fossilis শব্দের অর্থ হলো dug out বা খুঁড়ে তোলা। 
- পূর্বে মাটি খুঁড়ে যা কিছু তোলা হতো তাকেই জীবাশ্ম বা ফসিল বলা হতো। 
- বর্তমানে পৃথিবীর ভূ-ত্বকে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাবশেষ বা দেহের কোন অংশের চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বা ফসিল বলা হয়। 
- গমন পথ, ট্রেইল এবং জীবজনিত গর্তকে ট্রেস ফসিল (trace fossil) বা ইকনোফসিল (ichnofossil ) বা জার্মান ভাষায় লেবেনস্পুরেন (lebenspuren) নামে আখ্যায়িত করা হয়। 
- জীবাশ্মগত বিদ্যাকে জীবাশ্মবিদ্যা বা প্যালেন্টোলজি (Paleontology) বলা হয়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪১.
Who is the author of the liberation war-based novel 'Dui Sainik'?
  1. Syed Shamsul Haque
  2. Shaukat Osman
  3. Abul Kalam Shamsuddin
  4. Alauddin Al Azad
সঠিক উত্তর:
Shaukat Osman
উত্তর
সঠিক উত্তর:
Shaukat Osman
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'দুই সৈনিক' এর রচয়িতা শওকত ওসমান।  
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে। 
- ১৯৭১ সালের ২৫ মার্চ পরবর্তী কোনো দিনের অনুর্ধ্ব পাঁচ ঘন্টার মধ্যে সংঘটিত একটি ঘটনার বাণীস্বরূপ 'দুই সৈনিক' উপন্যাস।
- কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান এর প্রকৃত নাম প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। 

• শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস - 
- জাহান্নম হইতে বিদায়,  
- দুই সৈনিক, 
- নেকড়ে অরণ্য, 
- জলাঙ্গী ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪২.
What type of wire is used in electric heater?
  1. Stanium
  2. Copper
  3. Nichrome
  4. Platinum
সঠিক উত্তর:
Nichrome
উত্তর
সঠিক উত্তর:
Nichrome
ব্যাখ্যা
- নাইক্রোমের তার সহজেই গরম হয়ে যায় বলে একে বৈদ্যুতিক হিটার এবং ইস্ত্রিসহ আরো অনেক বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহার করা হয়। 
- বৈদ্যুতিক হিটারের মধ্যে অপরিবাহী পদার্থের একটি গোল চাকতি থাকে। 
- চাকতিতে নাইক্রোম তারের কুন্ডলী সাজিয়ে রাখা হয়। 
- বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তারটি গরম হয় এবং উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে। 
- বৈদ্যুতিক ইস্ত্রির নাইক্রোম তারটি ইস্ত্রির নিচের মসৃণ লৌহ নির্মিত তলটিকে উত্তপ্ত করে। 
- এক্ষেত্রে তাপ উৎপাদন বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। 
- প্রবাহ বেশি হলে ইস্ত্রি বেশি উত্তপ্ত হয়। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৪৩.
Who currently holds the position of Chairman of the Planning Commission in Bangladesh?
  1. Prime Minister
  2. Minister of Planning
  3. President
  4. Finance Minister
সঠিক উত্তর:
Prime Minister
উত্তর
সঠিক উত্তর:
Prime Minister
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ১৫ নং অনুচ্ছেদ অনুসারে, দেশের সকল অঞ্চলের সকল নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
- এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান তৈরির ওপর গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু ৩১ জানুয়ারি ১৯৭২ তারিখে 'বাংলাদেশ পরিকল্পনা কমিশন' প্রতিষ্ঠা করেন।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। 
- বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিক ও ২টি প্রেক্ষিত পরিকল্পনা প্রণীত হয়েছে।
- প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১৯৭৩-১৯৭৮ সময়ে।
- সর্বশেষ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত।
- প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০১০ থেকে ২০২১ এবং
- দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ: ২০২১ থেকে ২০৪১ সাল।

- বাংলাদেশ পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।

সূত্র: পরিকল্পনা কমিশন ও বাংলাপিডিয়া।
৪৪.
Which is considered the 'Tallest Mountain in our Solar System'?
  1. Mount Everest
  2. Caloris Montes
  3. Olympus Mons
  4. Kangchenjunga
সঠিক উত্তর:
Olympus Mons
উত্তর
সঠিক উত্তর:
Olympus Mons
ব্যাখ্যা
- আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মনস (Olympus Mons) যা মঙ্গল গ্রহে অবস্থিত।
- মঙ্গল গ্রহে অলিম্পাস মনস সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত।
- এই বিশাল পর্বতটি ২২ কিলোমিটার লম্বা এবং ৭০০ কিলোমিটার প্রসস্থ। 
- এটি মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় তিনগুণ হবে।
- এটি একটি আগ্নেয়গিরির। 

সূত্র: ব্রিটানিকা ও নাসা ওয়েবসাইট।
৪৫.
Which theme is more prominently highlighted in the national anthem of Bangladesh?
  1. History of Bangladesh
  2. Natural beauty of Bangladesh
  3. General people of Bangladesh
  4. Culture of Bangladesh
সঠিক উত্তর:
Natural beauty of Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Natural beauty of Bangladesh
ব্যাখ্যা
• জাতীয় সংগীত:
- বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বেশি আলোকপাত করা হয়। 
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- গানটির গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

সূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৪৬.
Who is the architect of Jatiya Smriti Shoudho (National Martyrs' Memorial)?
  1. Hamidur Rahman
  2. Lui Kan
  3. Hamiduzzaman
  4. Syed Mainul Hossain
সঠিক উত্তর:
Syed Mainul Hossain
উত্তর
সঠিক উত্তর:
Syed Mainul Hossain
ব্যাখ্যা
• জাতীয় স্মৃতিসৌধ:
- সৈয়দ মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি।
- জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত।
- ১৯৭৮ সালে সৌধ নির্মাণের উদ্দেশ্যে নকশার জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- সাতান্ন জন প্রতিযোগীর মধ্য থেকে স্থপতি মঈনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়।
- জাতীয় স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ৪৫.৭২ মিটার।
- অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে মূল সৌধটি গঠিত।
-  সমগ্র কমপ্লেক্সটি ৩৪ হেক্টর (৮৪ একর) জমি জুড়ে বিস্তৃত।
- একে ঘিরে আছে আরও ১০ হেক্টর (২৪.৭ একর) সবুজ ভূমি। 
- জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ তত্ত্বাবধান করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ। 

সূত্র - বাংলাপিডিয়া।
৪৭.
How many key demands did Bangabandhu Sheikh Mujibur Rahman present in the March 7 speech?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন।
- ভাষণটি ইতিহাসে ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ’ নামে অভিহিত হয়েছে। 

• ভাষণে মূলত চার দফা দাবি তোলা হয় -
১। মার্শাল ল প্রত্যাহার,
২। সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
৩। রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
৪। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৮.
In which country was the poet and politician Pablo Neruda born?
  1. South Africa
  2. Argentina
  3. Chile
  4. Mexico
সঠিক উত্তর:
Chile
উত্তর
সঠিক উত্তর:
Chile
ব্যাখ্যা
• পাবলো নেরুদা:
- পাবলো নেরুদা, আসল নাম নেফতালি রিকার্ডো রেয়েস বাসোআল্টো,
- জন্ম ১২জুলাই, ১৯০৪ সালে, প্যারাল, চিলি।
- মৃত্যু ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে, সান্তিয়াগোতে।
- তিনি ছিলেন একজন চিলির কবি, কূটনীতিক, এবং রাজনীতিবিদ।
- ১৯৫০ খ্রিস্টাব্দে ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার' লাভ করেন।
- ১৯৭১ খ্রিস্টাব্দে সাহিত্যে ‘নোবেল পুরস্কার’ এ ভূষিত হন।

• পাবলো নেরুদার সাহিত্যসৃষ্টি:
- Twilight (১৯১৯) (কবির প্রথম গ্রন্থ),
- Twenty Love Poems and a Song of Despair,
-  The Attempt of the Infinite Man. 

উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট এবং সমকাল পত্রিকা রিপোর্ট।
৪৯.
Where is the Vijay-71 sculpture located?
  1. University of Dhaka
  2. Khulna University
  3. Bangladesh Agricultural University
  4. Dhaka Cantonment 
সঠিক উত্তর:
Bangladesh Agricultural University
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Agricultural University
ব্যাখ্যা
• বিজয় ৭১: 
- মুক্তিযুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূর্তপ্রতীক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় ৭১।
- বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ‘বিজয় ৭১’ নির্মাণ করেন শ্যামল চৌধুরী।
- ২০০০ সালে এটি নির্মিত হয়।
- ভাস্কর্যে একজন নারী, একজন কৃষক ও একজন ছাত্র মুক্তিযোদ্ধার নজরকাড়া ভঙ্গিমা যেন বারবার মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে নিয়ে যায় দর্শনার্থীদের।
- একজন কৃষক মুক্তিযোদ্ধা বাংলাদেশের পতাকা তুলে ধরেছে আকাশের দিকে।
- তার ডানপাশেই শাশ্বত বাংলার সর্বত্যাগী ও সংগ্রামী নারী দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। তাঁর সঙ্গে আছে রাইফেল। - অন্যদিকে একজন ছাত্র গ্রেনেড ছোঁড়ার ভঙ্গিমায় বাম হাতে রাইফেল নিয়ে তেজোদীপ্ত চিত্তে দাঁড়িয়ে আছেন।

সূত্র: দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।
৫০.
In which city is the Head Office of the Asian Development Bank (ADB) located?
  1. Bangkok
  2. Tokyo
  3. Manila
  4. Dhaka
সঠিক উত্তর:
Manila
উত্তর
সঠিক উত্তর:
Manila
ব্যাখ্যা
• এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank):
- এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, যা ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কে উৎসাহিত করা।
- ভারত এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৮টি দেশ।

উৎস: Asian Development Bank ওয়েবসাইট।
৫১.
What is the current designation of the head of the Bangladesh Public Administration Training Center?
  1. Director
  2. Chairman
  3. Rector
  4. Director General
সঠিক উত্তর:
Rector
উত্তর
সঠিক উত্তর:
Rector
ব্যাখ্যা
• বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র: 
- বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র।
- ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত সকল সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত। 
- সরকারের একজন সচিব এর প্রধান কর্মকর্তা।
- তাঁর পদবী রেক্টর।

সূত্র: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ওয়েবসাইট।
৫২.
In which mode does the mouse transfer data in data communication?
  1. Half-Duplex
  2. Full-Duplex
  3. Simplex
  4. All of the above
সঠিক উত্তর:
Simplex
উত্তর
সঠিক উত্তর:
Simplex
ব্যাখ্যা
• ডেটা ট্রান্সমিশন মোড:
- দুটি ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড বলে।
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়।
১. সিমপ্লেক্স মোড
- এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা প্রেরণ করা যায়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। যেমন- কী বোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স
এই পদ্ধতিতে দুইদিকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তবে একইসাথে প্রেরণ ও গ্রহণ করা যায় না। যেমন- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি।

৩. ফুল-ডুপ্লেক্স
এই পদ্ধতিতে দুইদিকে একইসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৫৩.
EFTS stands for-
  1. Electronic File Transfer System
  2. Electronic File Transfer Style
  3. Electronic Fund Transfer Style
  4. Electronic Fund Transfer System
সঠিক উত্তর:
Electronic Fund Transfer System
উত্তর
সঠিক উত্তর:
Electronic Fund Transfer System
ব্যাখ্যা
• ই-ব্যাংকিং: 
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে। 
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম 'National Cash Dispenser Network' ব্যবহার শুরু করে।  
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Loyd’s Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে। 
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়। 

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
Which of the following is not a system software?
  1. Solaris
  2. Windows Xp
  3. Safari
  4. Unix
সঠিক উত্তর:
Safari
উত্তর
সঠিক উত্তর:
Safari
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
• DOS,
• Windows Xp,
• Linux,
• Unix,
• Mac OS,
• Solaris ইত্যাদি।

• Safari একটি ওয়েব ব্রাউজার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
What is the binary number of the decimal number 27?
  1. 11011
  2. 10111
  3. 11100
  4. 11001
সঠিক উত্তর:
11011
উত্তর
সঠিক উত্তর:
11011
ব্যাখ্যা

∴ (27)10 = (11011)2
৫৬.
What is the name of the logic circuit which can add two binary digits?
  1. Register
  2. Buffer
  3. Encoder
  4. Half adder
সঠিক উত্তর:
Half adder
উত্তর
সঠিক উত্তর:
Half adder
ব্যাখ্যা
অ্যাডার:
- ডিজিটাল ইলেক্ট্রনিক্সে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে।
- অ্যাডার দুই ধরনের। যথা-
১) হাফ-অ্যাডার
২) ফুল-অ্যাডার

• হাফ-অ্যাডার:
- যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে হাফ-অ্যাডার বলে।

• ফুল-অ্যাডার:
- যে অ্যাডার একটি ক্যারি ও দুটি বিটসহ মোট তিনটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে ফুল-অ্যাডার বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৭.
Application of machine learning methods to large databases is called-
  1. Big Data Computin
  2. Data Mining
  3. Internet of Things
  4. Cloud Computing
সঠিক উত্তর:
Data Mining
উত্তর
সঠিক উত্তর:
Data Mining
ব্যাখ্যা
• মেশিন লার্নিং:
- মেশিন লার্নিং ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
- পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে, অ্যালগরিদমগুলিকে শ্রেণিবিন্যাস বা ভবিষ্যদ্বাণী করতে এবং ডেটা মাইনিং প্রকল্পগুলিতে মূল অন্তর্দৃষ্টিগুলি উন্মোচন করতে প্রশিক্ষণ দেওয়া হয়।
-  Machine learning এর পথপ্রদর্শক Arthur Samuel
- মেশিন লার্নিং অ্যালগরিদমগুলি সাধারণত ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তৈরি করা হয় যা সমাধানের বিকাশকে ত্বরান্বিত করে, যেমন TensorFlow এবং PyTorch।
- বড় ডেটা সেট থেকে প্যাটার্ন এবং অন্যান্য মূল্যবান তথ্য উন্মোচন করার প্রক্রিয়াকে ডেটা মাইনিং বলা হয়।
- ডেটা মাইনিং বিভিন্ন অ্যালগরিদম এবং কৌশল ব্যবহার করে প্রচুর পরিমাণে ডেটাকে দরকারি তথ্যে পরিণত করার জন্য কাজ করে।  

• IoT (Internet of Things): 
- এটি ইন্টারনেটের সাথে শারীরিক ডিভাইস এবং দৈনন্দিন বস্তুকে সংযুক্ত করার ধারণাকে বোঝায়, তাদের ডেটা সংগ্রহ এবং বিনিময় করার অনুমতি দেয়।
- এই সংযুক্ত ডিভাইসগুলি স্মার্ট থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্প মেশিন, পরিধানযোগ্য এবং যানবাহন পর্যন্ত হতে পারে।
- IoT-এর প্রাথমিক লক্ষ্য হল এই ডিভাইসগুলিকে একে অপরের সাথে এবং কেন্দ্রীভূত সিস্টেম বা ক্লাউড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে সক্ষম করা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আইবিএম।
৫৮.
What is the shortcut-key for add a new slide in MS Powerpoint?
  1. Ctrl + M
  2. Ctrl + B
  3. Ctrl + Z
  4. Ctrl + K
সঠিক উত্তর:
Ctrl + M
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + M
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৫৯.
Which of the following is the fifth generation programming language?
  1. Java
  2. C++
  3. Mercury
  4. Perl
সঠিক উত্তর:
Mercury
উত্তর
সঠিক উত্তর:
Mercury
ব্যাখ্যা
• পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ।
- এ ভাষাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন পূর্বের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জটিল কোড লিখতে পারে এমন প্রোগ্রামার ছাড়াই কম্পিউটার দিয়ে সমস্যা সমাধান করা যায়।
- ফলে প্রোগ্রামারদেরকে কিভাবে একটি রুটিন অথবা অ্যালগরিদম প্রয়োগ করতে হবে, তা চিন্তা না করে কী সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে, তা নিয়ে ভাবলেই চলে ।
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত হয়।
- Prolog, OPS5 ও Mercury হলো পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬০.
Who is the current CEO of IBM?
  1. Sundar Pichai
  2. Arvind Krishna
  3. Satya Nadella
  4. Elon Musk
সঠিক উত্তর:
Arvind Krishna
উত্তর
সঠিক উত্তর:
Arvind Krishna
ব্যাখ্যা
• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM website.