পরীক্ষা আর্কাইভ

English Literature

পরীক্ষাEnglish Literatureতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Exam - 07 Victorian Period Important Writers: Charles Dickens, Charlotte Bronte, George Eliot, Thomas Hardy, William Makepeace Thackeray, Robert Browning, Alfred, Lord Tennyson, Matthew Arnold, Oscar Wilde. & Victorian Period part 2 Important Writers: Charles Dickens, Charlotte Bronte, George Eliot, Thomas Hardy, William Makepeace Thackeray, Robert Browning, Alfred, Lord Tennyson, Matthew Arnold, Oscar Wilde. [Live Class: 09 & 10]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Literature

English Literature · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
Who sketched the character 'Silas Marner'?
  1. ক) Mathew Arnold
  2. খ) Oscar Wilde
  3. গ) George Eliot
  4. ঘ) Charles Dickens
সঠিক উত্তর:
গ) George Eliot
উত্তর
সঠিক উত্তর:
গ) George Eliot
ব্যাখ্যা
♦ George Eliot sketched the character 'Silas Marner'.

• Silas Marner:
- প্রকাশিত হয় 1861 সালে।
- উপন্যাসটি রচনা করেন George Eliot.
- পুরো নাম: Silas Marner: The Weaver of Raveloe 

• Short Summary:
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Silas একজন তাঁতী। 
- চুরির মিথ্যা অভিযোগে তাকে নিজ লোকালয় থেকে বহিষ্কার করা হয়। অন্য এলাকায় গিয়ে একাকী বসবাস করা শুরু করে।
- মানুষের সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে সে তার কাজে সম্পূর্ন ভাবে মনোযোগ দেয়। প্রচুর সোনা এবং টাকার মালিক হয়ে যায়। কিন্তু তার টাকা এবং স্বর্ণমুদ্রার থলি চুরি হয়ে যায়।
- একদিন হঠাৎ একটি কন্যা শিশু দৈবক্রমে তার বাড়ীর সামনে পাওয়া যায়। সে ভাবে এই শিশু তার স্বর্নমুদ্রা চুরির ক্ষতিপূরণ হিসেবে তার কাছে এসেছে।
- পরবর্তীতে এখান থেকে ঘটনা অন্য দিকে মোড় নেয়। সে এই শিশুর দায়ভার নেয় এবং তাকে লালন পালন করে।

• George Eliot:
- তার জন্ম ১৮১৯ সালে। 
- তার প্রকৃত নাম ছিল Mary Ann Evans. 
-তিনি ছিলেন ইংল্যান্ডের Warwickshire অঞ্চলের অধিবাসী। তার উপন্যাসে এই অঞ্চলের কৃষক, জমিদার এবং পাদ্রী সম্প্রদায়ের কথা ঘুরে ফিরে আসে।  অর্থাৎ গ্রামীন জীবনের দৃশ্য ফুটিয়ে তুলতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। 
- বিভিন্ন চরিত্রের মনস্তাত্বিক বিশ্লেষণের জন্য বিখ্যাত।
- তিনি কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করলেও মূলত: তার উপন্যাসের দ্বারাই তিনি বেশি স্মরণীয়। 

• Notable works:
- Adam Bede: (Novel/ known as Country story)
- Silas Marner: (Novel/ Full name: Silas Marner: The Weaver of Raveloe)
- Middlemarch 
- Scenes of Clerical life
- The Mill on the Floss: (Novel) 
- Romola: (Novel) 
- The Spanish Gypsy: Dramatic poem/ Tragi-comedy 
- Daniel Deronda: (Novel) 

Source: Live MCQ Lecture
.
Which of the following is written by 'Charlotte Bronte'?
  1. ক) Pride and Prejudice
  2. খ) Mansfield Park
  3. গ) To the Light House
  4. ঘ) Jane Eyre
সঠিক উত্তর:
ঘ) Jane Eyre
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jane Eyre
ব্যাখ্যা
♦ Jane Eyre:
-  Bronte এর famous novel 'Jane Eyre" এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Jane Eyre অর্থাৎ তাঁর নামেই novel টি নামকরণ করা হয়েছে।
- Charlotte Bronte তাঁর এই Novel টি তাঁর ছদ্মনাম "Currer Bell" এর অধীনে ১৮৪৭ সালে প্রকাশিত করেন।
- Jane Eyre কে তাঁর Autobiography ও বলা হয়ে থাকে।। 
-  ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটি একটি ক্লাসিক হিসাবে বিবেচিত। 

• Short Summary: 
- Story of Rochester and Jane Eyre. 
- একজন নারীর সংগ্রামের গল্প। দশ বছরের একজন অনাথিনী বালিকা যে পিতা মাতার অনুপস্থিতিতে অন্য একটি পরিবারে লালিত পালিত এবং একই সাথে নিগৃহীত হয়। এরপর তার ঠিকানা হয় অনাথ আশ্রমে। 
- পরবর্তীতে Rochester নামক একজন বিত্তশালী পুরুষের প্রেমে পড়ে, কিন্তু তাদের মিলনে অনেক বাধা বিপত্তি দেখা দেয়। 
- নানা প্রতিকূলতা আর ঘাত প্রতিঘাত এড়িয়ে জীবন সংগ্রামে জয়ী হয় Jane Eyre। শেষে Rochester এর সাথে তার মিলনের মাধ্যমে উপন্যাসের শুভ সমাপ্তি ঘটে। 


• Main Characters of the novel - 
- Jane Eyre,
- Edward Rochester,
- St. John Rivers,
- Helen Burns,
- Mrs. Reed.

• Charlotte Bronte: 
- তিনি একজন British author.
- English novelist noted for Jane Eyre a strong narrative of a woman in conflict with her natural desires and social condition. 
- Her father was Patrick Brontë is an Anglican clergyman. Irish-born, he had changed his name from the more commonplace Brunty.

• Notable work:
- Jane Eyre
- Poems by Currer
- Ellis and Acton Bell
- Shirley: A Tale
- The Professor
- Villette

• অন্য অপশন গুলো:
- Mansfield Park: Jane Austen
- Pride and Prejudice: Jane Austen.
- To the Light House: Virginia Woolf
 
Source: Britannica & Live MCQ Lecture.
.
Choose the odd one out:
  1. ক) Fra Lippo Lippi
  2. খ) Men and Women
  3. গ) The Spanish Gypsy
  4. ঘ) Rabbi Ben Ezra
সঠিক উত্তর:
গ) The Spanish Gypsy
উত্তর
সঠিক উত্তর:
গ) The Spanish Gypsy
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নটি করা হয়েছে Robert Browning রচিত literary works এর উপর।
- Fra Lippo Lippi, Men and Women ও Rabbi Ben Ezra এই তিনটি Robert Browning রচিত কবিতা।
- কিন্তু 'The Spanish Gypsy' কবিতাটি George Eliot রচিত।

• The Spanish Gypsy:
- It is a dramatic poem written by George Eliot. 
- এটাকে Tragi-comedy ও বলা হয়। 
- এটি প্রকাশিত হয় ১৮৬৮ সালে। 

• George Eliot:
- তার জন্ম ১৮১৯ সালে। 
- তার প্রকৃত নাম ছিল Mary Ann Evans. 
-তিনি ছিলেন ইংল্যান্ডের Warwickshire অঞ্চলের অধিবাসী। তার উপন্যাসে এই অঞ্চলের কৃষক, জমিদার এবং পাদ্রী সম্প্রদায়ের কথা ঘুরে ফিরে আসে।  অর্থাৎ গ্রামীন জীবনের দৃশ্য ফুটিয়ে তুলতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। 
- বিভিন্ন চরিত্রের মনস্তাত্বিক বিশ্লেষণের জন্য বিখ্যাত।
- তিনি কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করলেও মূলত: তার উপন্যাসের দ্বারাই তিনি বেশি স্মরণীয়। 

• উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- Adam Bede: (Novel/ known as Country story)
- Silas Marner: (Novel/ Full name: Silas Marner: The Weaver of Raveloe)
- Middlemarch 
- Scenes of Clerical life
- The Mill on the Floss: (Novel) 
- Romola: (Novel) 
- The Spanish Gypsy: Dramatic poem/ Tragi-comedy 
- Daniel Deronda: (Novel) 

===========================================

• Robert Browning:
- তিনি একজন British poet.
- তিনি Victorian age এর।
- He is noted for his mastery of dramatic monologue.

• Notable works:
- Fra Lippo Lippi,
- Men and Women,
- My Last Duchess,
- Paracelsus,
- Pippa Passes,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- The Pied Piper of Hamelin,
- The Ring.

Source: Britannica.
.
Which of the following literary works was written during the Victorian period?
  1. ক) The Silent Women
  2. খ) Pride and Prejudice
  3. গ) The White Devil
  4. ঘ) Vanity Fair
সঠিক উত্তর:
ঘ) Vanity Fair
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Vanity Fair
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে অপশনগুলোর মধ্যে Vanity Fair হলো একটি Victorian period এর একটি novel.

• Vanity fair:
- It was published in 1848.
- It is a novel of early 19th-century English society.
- এটি নিজ নামে প্রকাশিত William Makepeace Thackeray এর প্রথম লেখা।
- এই উপন্যাসকে বলা হয় A Novel Without a Hero. কারণ, সাধারণ উপন্যাস গুলোতে যেভাবে একজন বিশেষ নায়ক বা নায়িকার কর্মকান্ডকে প্রধান বিবেচনা করে কাহিনী আবর্তিত হয়, তার উপন্যাস গুলো এক্ষেত্রে ব্যতিক্রম। বরং বহু চরিত্রকে ঘিরে তার উপন্যাসের কাহিনী গড়ে ওঠে।

• Short Summary:
- এই উপন্যাসের অন্যতম চরিত্র Becky Sharp নামের একজন মেয়ে।
- যে জাগতিক সাফল্য অর্জনকেই তার জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য মনে করে। এই লক্ষ্য অর্জনে নৈতিকতার ধার ধারেনা।
- অপর গুরুত্বপূর্ন চরিত্র Amelia সৎ এবং নৈতিকতা গুন সম্পন্ন। তবে সে Becky Sharp এর মতো রোমাঞ্চ-অন্বেষী নয়।
- এই দুই নারী চরিত্রের জীবনে ঘটে যাওয়া নানা উত্থান-পতন এবং তাদের সংস্পর্শে আসা পুরুষদের বিভিন্ন ঘটনাবহুল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসটিতে।


• William Makepeace Thackery: 
- He was an Indian born British novelist.

• Best Works:
- Vanity Fair
- The Virginians: A Tale of the Last Century 
- Catherine: A Story

• অন্য অপশন গুলো:
-  The Silent Women: Ben Jonson: Jacobean period.
- The White Devil: John Webster: Jacobean period.
- Pride and Prejudice: Romantic period.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Live MCQ Lecture.
.
Mathew Arnold composed his famous elegiac poem 'Thyrsis' -
  1. ক) to commemorate the death of his mother.
  2. খ) to commemorate the death of his wife.
  3. গ) to commemorate the death of his friend.
  4. ঘ) to commemorate the death of his father.
সঠিক উত্তর:
গ) to commemorate the death of his friend.
উত্তর
সঠিক উত্তর:
গ) to commemorate the death of his friend.
ব্যাখ্যা
♦ Thyrsis:
- এটা একটা elegiac poem.
- এই কবিতাটি কবি, তার বন্ধু, অপর Victorian Poet, Arthur Hugh Clough এর স্মৃতিকে উদ্দেশ্য করে লিখা ।

- এটি একধরনের pastoral elegy।
- কবি তাঁর বন্ধু Arthur Hugh Clough এর মৃত্যুশোকে এই কবিতাটি রচনা করেছিলেন।
- Arnold portrays Clough as Thyrsis, a traditional Greek name for a shepherd-poet. 
- It is considered one of Arnold’s finest poems.

• Mathew Arnold was a poet and a critic. Mostly known for his strong moral voice.
- He was a professor of poetry at Oxford University.

• Best Works:
- Culture and Anarchy
- Dover Beach
- Empedocles on Etna
- Essays in Criticism
- God and the Bible
- On Translating Homer
-  On the Study of Celtic Literature
- Sohrab and Rustum
- The Forsaken Merman
- The Scholar Gipsy
- The Strayed Revellerand Other Poems
- The Study of Poetry
- Thyrsis

Source: Britannica.
.
Which of the following are Emily Bronte's best works?
  1. ক) Mrs. Dalloway
  2. খ) The Great Gatsby
  3. গ) Wuthering Heights
  4. ঘ) The Rainbow
সঠিক উত্তর:
গ) Wuthering Heights
উত্তর
সঠিক উত্তর:
গ) Wuthering Heights
ব্যাখ্যা
♦ Wuthering Heights: 
- Emily Bronte রচিত।
- এটি তার রচিত শ্রেষ্ঠ সাহিত্যকর্ম।
- এটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে।
- প্রেম এবং প্রতিহিংসার অভূতপূর্ব সংমিশ্রণ এই উপন্যাসে দেখা যায়। 

• Summary and characters: 
- Heathcliff এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।  কাহিনীতে দেখা যায়, Heathcliff  একজন এতিম বালক। অন্যের আশ্রয়ে থাকে। পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা  Catherine Earnshaw এর সাথে তার মনের মিলন ঘটে, দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে। 
- কিন্তু Catherine প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করলে Heathcliff এর জগৎ এলোমেলো হয়ে যায় । পরে, Catherine এর ভাই এর Hindley সাথেও বিরোধে জড়ায় Heathcliff, Hindley অবশ্য শুরু থেকেই Heathcliff এর সাথে দূর্ব্যবহার করতো। 
- এরপর Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়। যখন ফিরে আসে তখন সে অঢেল অর্থ বিত্তের মালিক। সে তার মালিকের বাড়ী Wuthering Heights কিনে নেয়। প্রেমিকা Catherine এর ননদের সাথে প্রেমের অভিনয় করে এবং সম্পত্তির লোভে তাকে বিয়েও করে। যদিও বিয়েটা এক সময় ভেঙ্গে যায়।
- এরপর Catherine মারা যায়। তার ভাই Hindley ও মারা যায়। কিন্তু তাদের সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে। Heathcliff এর সন্তানও এদের সাথে যোগ দেয়।  এভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মাঝে এগিয়ে চলে। 

• Characters:
- Heathcliff (central figure)
- Lockwood,
- Edger Linton,
- Cathay Linton etc. 

• Emily Bronte: 
- Charlotte Bronte এর ছোট বোন। 
- “Wuthering Heights” উপন্যাসকে ঘিরেই মূলত: তার পরিচতি। 
- ত্রিশ বছর বয়সেই মৃত্যু বরণ করেন। 

• Notable Works
- Poems by Currer, Ellis and Acton Bell
- Wuthering Heights.

অন্য অপশন গুলো:
- The Rainbow: D. H. Lawrence.
- The Great Gatsby: F. Scott Fitzgerald.
- Mrs. Dalloway: Virginia Woolf.
.
The famous characters 'Nancy and Bill Sikes' belongs to Charles Dicken's which novel?
  1. Hard Times A Tale of Two Cities
  2. Oliver Twist
  3. A Christmas Carol
  4. Bleak House
সঠিক উত্তর:
Oliver Twist
উত্তর
সঠিক উত্তর:
Oliver Twist
ব্যাখ্যা
♦ 'Nancy and Bill Sikes' চরিত্র দুটি Charles Dicken এর 'Oliver Twist' novel থেকে নেওয়া হয়েছে।

• Oliver Twist:
- Oliver Twist, in full Oliver Twist; or, The Parish Boy’s Progress, novel by Charles Dickens, published under the pseudonym “Boz”.
- The novel follows the journey of the titular character, Oliver Twist. an orphan since birth.
- লেখক এই কাহিনীর দ্বারা তৎকালীন লন্ডন শহরের একটি দুরবস্থার চিত্র তুলে ধরেছেন। তিনি সার্থক ভাবে দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। 

• Important character of this novel:
- Oliver Twist
- Fagin
- Bill Sikes
- Nancy
- Agnes Fleming
- Charley Bates etc.

• Charles Dickens:
- Born: February 7, 1812, Portsmouth, Hampshire, England
- Death: June 9, 1870.
- Boz' was the pseudonym of Charles Dickens.
- He was considered the greatest novelist of the Victorian era.

• Best Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times

Source: Live MCQ lecture & Britannica.com
.
"Thus I entered, and thus I go!" This line is an extract of Robert Browning's -
  1. ক) The patriot
  2. খ) Fra Lippo Lippi
  3. গ) Men and Women
  4. ঘ) My Last Duchess
সঠিক উত্তর:
ক) The patriot
উত্তর
সঠিক উত্তর:
ক) The patriot
ব্যাখ্যা
♦ "Thus I entered, and thus I go!" This line is an extract of Robert Browning's - The patriot.

• The patriot:

- এটি Robert Browning রচিত একটি কবিতা।
- এটি তার লিখিত the best dramatic monologues.
- এই কবিতায় যে ভাব প্রকাশ করা হয়েছে তা মূলত একধরনের Irony.
- এখানে একজন দেশপ্রেমিকের প্রতি সাধারণ জনগনের দ্বিমুখী আচরণের কথা উল্লেখ করা হয়েছে।
- জনগণ কখনো উল্লাসে মাথায় করে নাচে আবার পাথর ছুড়ে রক্তাক্ত করতেও বাঁধেনা ।
- শেষে কবি ইহলোকে বিচার না পেলেও পরলোকে সুবিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করে কবিতা শেষে
করেছেন।

• Some quotes of Robert Browning:
- “Ignorance is not innocence but sin.”
- “Grow old along with me! The best is yet to be”
- “Take away love and our earth is a tomb.”
- "Thus I entered, and thus I go!" - The patriot.

• Robert Browning:
- তিনি একজন British poet.
- তিনি Victorian age এর।
- He is noted for his mastery of dramatic monologue.

• Notable works:
- Fra Lippo Lippi,
- Men and Women,
- My Last Duchess,
- Paracelsus,
- Pippa Passes,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- The Pied Piper of Hamelin,
- The Ring.

Source: Britannica.