পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam 10 Topic: Part-II: Part-A Group-II: Mughal period a. Battle of Panipath and the foundation of Mughal rule; Badur. b. Humayun’s struggle with Sher Shah, Sher Shah’s reform, c. Akbar: Conquest, Revenue reforms, Rajput policy, Religious policy, Mansabdari system, d. Art and architecture under Shah Jahan, War of succession, e. Aurangzeb : Deccan policy, Decline of Mughal Rule Source: Class – 5, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
The word Mughal is derived from which word?/ মুঘল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
  1. Turkish / তুর্কি
  2. Mongol / মঙ্গোল 
  3. Persian / ফারসি
  4. Arabic / আরবি
সঠিক উত্তর:
Mongol / মঙ্গোল 
উত্তর
সঠিক উত্তর:
Mongol / মঙ্গোল 
ব্যাখ্যা

মুঘল (Mughal) শব্দটির উৎপত্তি হয়েছে “মঙ্গোল (Mongol)” শব্দ থেকে। চেঙ্গিস খানের নেতৃত্বে মধ্য এশিয়ায় যে মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, বাবর সেই মঙ্গোল বংশধরদেরই এক শাখা থেকে আগত। পিতার দিক থেকে আমীর তৈমুর (১৩৩৬-১৪০৫ খ্রি.) এবং মায়ের দিক থেকে চেঙ্গিজ খানের সঙ্গে সম্পর্কযুক্ত। ভারতীয় উপমহাদেশে বাবর ও তাঁর উত্তরসূরিদের বংশধারা পরিচিতি লাভ করে “মুঘল” নামে। আসলে পারসিক ঐতিহাসিকরা মধ্য এশীয় মঙ্গোল বংশোদ্ভূত এই রাজবংশকে “মুঘল” বলে উল্লেখ করেছিলেন।

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

.
The original homeland of the Mongols was —/ মোঙ্গলদের আদি নিবাস কোথায় ছিল?
  1. India / ভারত
  2. Persia (Iran) / পারস্য (ইরান)
  3. Arabia / আরব
  4. Mongolia & Central Asian Steppes / মঙ্গোলিয়া ও মধ্য এশিয়ার তৃণভূমি 
সঠিক উত্তর:
Mongolia & Central Asian Steppes / মঙ্গোলিয়া ও মধ্য এশিয়ার তৃণভূমি 
উত্তর
সঠিক উত্তর:
Mongolia & Central Asian Steppes / মঙ্গোলিয়া ও মধ্য এশিয়ার তৃণভূমি 
ব্যাখ্যা

মোঙ্গলদের আদি নিবাস ছিল মঙ্গোলিয়া ও মধ্য এশিয়ার তৃণভূমি । চেঙ্গিস খান এর নেতৃত্বে ১৩শ শতকে তারা একত্রিত হয়ে এক শক্তিশালী সাম্রাজ্য গঠন করে, যা পরবর্তীকালে ইতিহাসের সর্ববৃহৎ স্থল সাম্রাজ্যে পরিণত হয়। মোঙ্গলরা ছিল যাযাবর জাতি। তারা পশুপালন, ঘোড়সওয়ারি ও তীর-ধনুক ব্যবহারে দক্ষ ছিল। তাদের সমাজ ছিল গোত্রভিত্তিক এবং কঠোর শৃঙ্খলাবদ্ধ। মধ্য এশিয়ার এই তৃণভূমির ভৌগোলিক পরিবেশ তাদেরকে যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিল।

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

.
What was the real name of Babar? / বাবরের আসল নাম কী ছিল?
  1. Zahir-ud-din Muhammad / জহিরউদ্দিন মুহাম্মদ
  2. Nasir-ud-din Muhammad / নাসিরউদ্দিন মুহাম্মদ
  3. Jalal-ud-din Muhammad / জালালউদ্দিন মুহাম্মদ
  4. Baburuddin Muhammad / বাবরউদ্দিন মুহাম্মদ
সঠিক উত্তর:
Zahir-ud-din Muhammad / জহিরউদ্দিন মুহাম্মদ
উত্তর
সঠিক উত্তর:
Zahir-ud-din Muhammad / জহিরউদ্দিন মুহাম্মদ
ব্যাখ্যা

বাবরের আসল নাম ছিল জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। বাবুর (১৪৮৩-১৫৩০)  ভারতে মুগল বংশের প্রতিষ্ঠাতা। পিতার দিক থেকে আমীর তৈমুর (১৩৩৬-১৪০৫ খ্রি.) এবং মায়ের দিক থেকে চেঙ্গিজ খানের সঙ্গে সম্পর্কযুক্ত। ১৪৮৩ খ্রিস্টাব্দে বাবুর তুর্কিস্তানের খোকন্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উমর শেখ মির্জা ফরগানার অধিপতি ছিলেন। ১৪৯৪ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর বাবুর অল্প বয়সে ক্ষমতা লাভ করেন। বারবার রাজ্যহারা হয়ে তিনি মধ্যএশিয়া ত্যাগ করেন এবং ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। ১৫০৮ খ্রিস্টাব্দে তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন। ১৫১১ খ্রিস্টাব্দের মধ্যে বাবুর প্রায় সমগ্র মধ্য এশিয়ার শাসকে পরিণত হন। উজবেকগণ কর্তৃক বিতাড়িত হয়ে তিনি ১৫১৪ খ্রি. কাবুলে ফিরে আসেন। ভারতীয় উপমহাদেশ অধিকারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বাবুর ১৫১৫ খ্রিস্টাব্দে বাজাউর, সোয়াত, ইউসুফজাই উপজাতিদের পরাজিত করেন ও ১৫১৯-২০ খ্রি. ভিরা, শিয়ালকোট, সাঈদপুর এবং ১৫২২ খি. কান্দাহার দখল করেন। সর্বপরি বাবুর ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সুলতান ইবরাহিম লোদীকে পরাজিত করে ভারতে মুগল শাসনের সূচনা করেন।

উৎস-
বাংলাপিডিয়া

.
Which famous battle did Babar fight in 1526? / বাবর ১৫২৬ সালে কোন বিখ্যাত যুদ্ধ করেন?
  1. Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
  2. Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
  3. First Battle of Panipat / পানিপথের প্রথম যুদ্ধ
  4. Battle of Chanderi / চান্দেরির যুদ্ধ
সঠিক উত্তর:
First Battle of Panipat / পানিপথের প্রথম যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
First Battle of Panipat / পানিপথের প্রথম যুদ্ধ
ব্যাখ্যা

১৫২৬ সালের ২১ এপ্রিল বাবর ভারতের ইতিহাসের অন্যতম বিখ্যাত যুদ্ধ — পানিপথের প্রথম যুদ্ধ করেন। এই যুদ্ধে বাবরের মুখোমুখি হয়েছিলেন দিল্লির সুলতান ইব্রাহিম লোদী। এই যুদ্ধকে ভারতের ইতিহাসের মোড় ঘোরানো যুদ্ধ বলা হয়, কারণ: বাবর প্রথমবার ভারতে মুঘল শক্তির ভিত্তি স্থাপন করেন। তিনি ইতিহাসে প্রথম গোলন্দাজ বাহিনী ও কামানের ব্যবহার করেন, যা ভারতীয় যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ছিল। ইব্রাহিম লোদীর বিশাল সেনাবাহিনী (প্রায় ১ লক্ষ সৈন্য ও ১০০০ হাতি) থাকা সত্ত্বেও বাবরের কৌশল, সংগঠিত সেনা ও অগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে তিনি জয়ী হন। এই যুদ্ধের ফলেই ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়।

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

.
Which battle was fought in 1527 between Babar and Rana Sanga?
/ ১৫২৭ সালে বাবর ও রানা সংগ্রাম সিংহ মধ্যে কোন যুদ্ধ সংঘটিত হয়?
  1. Battle of Chanderi / চান্দেরির যুদ্ধ
  2. Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
  3. Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
  4. Battle of Panipat / পানিপথের যুদ্ধ
সঠিক উত্তর:
Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
ব্যাখ্যা

১৫২৭ সালের ১৭ মার্চ বাবর ও মেবারের রাজপুত শাসক রানা সংগ্রাম সিংহ -র মধ্যে সংঘটিত হয় খানওয়ার যুদ্ধ । এই যুদ্ধটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাবরের মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে আরও মজবুত করে। পানিপথের প্রথম যুদ্ধে (১৫২৬) জয়লাভের পর বাবর দিল্লি ও আগ্রার সিংহাসনে বসেন। কিন্তু রাজপুত শক্তিশালী নেতা রানা সংগ্রাম সিংহ মুঘলদের ভারত থেকে উৎখাত করার জন্য বৃহৎ সেনাবাহিনী নিয়ে বাবরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানান। রানা সংগ্রাম সিংহ ১২০ জন রাজপুত সেনাধ্যক্ষ ৮০ হাজার অশ্বারোহী  ও ৫০০ হস্তিবাহিনী নিয়ে অগ্রসর হন এবং সংখ্যায় বাবরের চেয়ে অনেক বেশি। বাবর এই যুদ্ধে কামানের ব্যবহার, অশ্বারোহী কৌশল ও যুদ্ধ শৃঙ্খলা কাজে লাগিয়ে রাজপুতদের পরাজিত করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে বাবরের কর্তৃত্ব কেবল দিল্লি নয়, উত্তর ভারতের উপর প্রতিষ্ঠিত হয়।

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

.
Babar introduced which new military technique in India?
/ ভারতে বাবর কোন নতুন সামরিক কৌশল প্রবর্তন করেন?
  1. Guerrilla warfare / গেরিলা যুদ্ধ
  2. Gunpowder and artillery / গানপাউডার ও কামান
  3. Naval warfare / নৌযুদ্ধ
  4. Cavalry archery / অশ্বারোহী ধনুর্বিদ্যা
সঠিক উত্তর:
Gunpowder and artillery / গানপাউডার ও কামান
উত্তর
সঠিক উত্তর:
Gunpowder and artillery / গানপাউডার ও কামান
ব্যাখ্যা

- তিনি ইতিহাসে প্রথম গোলন্দাজ বাহিনী ও কামানের ব্যবহার করেন, যা ভারতীয় যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ছিল। পানিপথের যুদ্ধ , খানুয়ার যুদ্ধ ও গোগরার যুদ্ধে তিনি গানপাউডার ও কামান ব্যবহারের কারণে জয়লাভ করেন।

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

.
Babar wrote his autobiography in which language? / বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন?
  1. Turkish / তুর্কি
  2. Persian / ফারসি
  3. Arabic / আরবি
  4. Urdu / উর্দু
সঠিক উত্তর:
Turkish / তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
Turkish / তুর্কি
ব্যাখ্যা

বাবর তাঁর আত্মজীবনী “তুজুক-ই-বাবরি” (Tuzuk-i-Baburi) বা “বাবরনামা” (Baburnama) রচনা করেছিলেন তুর্কি ভাষায়। সঠিকভাবে বলতে গেলে, তিনি চাঘাতাই তুর্কি  ভাষায় এটি লিখেছিলেন, যা ছিল তাঁর মাতৃভাষা। বাবরনামায় বাবর তাঁর শৈশব, রাজনৈতিক জীবন, যুদ্ধ, প্রশাসন, প্রকৃতি ও ব্যক্তিগত অনুভূতি অত্যন্ত জীবন্ত ভাষায় বর্ণনা করেছেন। পরে এই গ্রন্থটি ফারসিতে অনুবাদ করা হয় আকবরের আমলে। ফারসি অনুবাদক ছিলেন আবদুর রহিম খান-ই-খানান। বাবরনামা শুধু ইতিহাস নয়, এটি একটি সাহিত্যকর্ম হিসেবেও বিশ্বখ্যাত। এটিকে মধ্যযুগীয় আত্মজীবনীর অন্যতম সেরা নিদর্শন বলা হয়

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

.
Babar defeated Medini Rai in which battle?/ কোন যুদ্ধে বাবর মেদিনী রায়কে পরাজিত করেন?
  1. Battle of Panipat / পানিপথের যুদ্ধ
  2. Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
  3. Battle of Chanderi / চান্দেরির যুদ্ধ
  4. Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
সঠিক উত্তর:
Battle of Chanderi / চান্দেরির যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Battle of Chanderi / চান্দেরির যুদ্ধ
ব্যাখ্যা

১৫২৮ সালের জানুয়ারি মাসে বাবর চান্দেরির যুদ্ধ এ রাজপুত নেতা মেদিনী রায়-কে পরাজিত করেন। খানওয়ার যুদ্ধে (১৫২৭) রানা সাঙ্গাকে পরাজিত করার পর বাবর তাঁর কর্তৃত্বকে আরও সুদৃঢ় করতে চান। মেবারের সাথে যুক্ত রাজপুত নেতা মেদিনী রায় ছিলেন রাজপুত শক্তির একটি প্রধান স্তম্ভ। বাবর চান্দেরি আক্রমণ করলে মেদিনী রায় তীব্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু শেষ পর্যন্ত মুঘল সেনার সামনে পরাজিত হন। চান্দেরির বিজয় বাবরের রাজপুত শক্তিকে সম্পূর্ণরূপে দুর্বল করে দেয়।

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

.
Babar defeated Afghans and Sultan of Bengal in which battle?
/বাবর কোন যুদ্ধে আফগান ও বাংলার সুলতানকে পরাজিত করেন?
  1. Battle of Panipat / পানিপথের যুদ্ধ
  2. Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
  3. Battle of Chanderi / চান্দেরির যুদ্ধ
  4. Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
সঠিক উত্তর:
Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
ব্যাখ্যা

১৫২৯ সালের মে মাসে বাবর ঘাঘরার যুদ্ধ এ আফগানদের সাথে বাংলার সুলতান নসরৎ শাহকে পরাজিত করেন।পানিপথ (১৫২৬), খানওয়া (১৫২৭) ও চান্দেরি (১৫২৮)-এর বিজয়ের পরও উত্তর ভারতে বাবরের শাসন সম্পূর্ণভাবে স্থিতিশীল হয়নি। বাংলার সুলতান নুসরত শাহ ও আফগানদের সম্মিলিত শক্তি বাবরের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। ঘাঘরা নদীর তীরে সংঘটিত এই যুদ্ধে বাবর প্রথমবার জলপথে যুদ্ধ কৌশল ব্যবহার করেন। শেষ পর্যন্ত আফগান ও বাংলার সুলতান পরাজিত হন, ফলে বাবরের কর্তৃত্ব উত্তর ভারতে আরও দৃঢ় হয়। এই যুদ্ধের মাধ্যমে বাবর কার্যত উত্তর ভারতের মুঘল শাসনের ভিত্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। বলতে গেলে বাবর কাবুল হতে বাংলাদেশ পর‌্যন্ত সমগ্র উত্তর ভারতের অধিপতি হন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

১০.
Where is Babar buried?/ বাবরকে কোথায় সমাধিস্থ করা হয়েছে?
  1. Delhi / দিল্লি
  2. Kabul / কাবুল
  3. Agra / আগ্রা
  4. Lahore / লাহোর
সঠিক উত্তর:
Kabul / কাবুল
উত্তর
সঠিক উত্তর:
Kabul / কাবুল
ব্যাখ্যা

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ১৫৩০ সালের ২৬ ডিসেম্বর আগ্রায় মৃত্যুবরণ করেন। প্রথমে তাঁকে আগ্রাতেই সমাধিস্থ করা হয়। তবে পরবর্তীতে তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ কাবুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে “বাগ-ই-বাবর” নামক বাগানে তাঁকে সমাধিস্থ করা হয়। বাবর জীবদ্দশায় কাবুলকে খুব ভালোবাসতেন এবং মৃত্যুর পর সেখানে সমাধিস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আগ্রায় সাময়িকভাবে দাফন করার পর তাঁর দেহাবশেষ কাবুলে স্থানান্তর করা হয়। কাবুলের বাগ-ই-বাবর আজও আফগানিস্তানের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

১১.
Who was the successor of Babar?/ বাবরের উত্তরসূরি কে ছিলেন?
  1. Akbar / আকবর
  2. Jahangir / জাহাঙ্গীর
  3. Humayun / হুমায়ূন
  4. Sher Shah Suri / শের শাহ সূরী
সঠিক উত্তর:
Humayun / হুমায়ূন
উত্তর
সঠিক উত্তর:
Humayun / হুমায়ূন
ব্যাখ্যা

বাবরের উত্তরসূরি ছিলেন হুমায়ূন, যিনি বাবরের পুত্র এবং মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। বাবর ১৫৩০ সালে মৃত্যুবরণ করলে তার সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে হুমায়ূনের হাতে যায়। হুমায়ূন নবীন বয়সেই সিংহাসনে বসেন এবং বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যকে পরিচালনা করতে শুরু করেন। হুমায়ূনের রাজত্বের সময়ে মুঘলরা কিছুকাল আফগান শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেন, যার মধ্যে শের শাহ সূরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা উল্লেখযোগ্য।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

১২.
Who was the greatest rival of Humayun in India?/ ভারতে হুমায়ূনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
  1. Ibrahim Lodi / ইব্রাহিম লোদী
  2. Sher Shah Suri / শের শাহ সূরী
  3. Rana Sanga / রানা সাঙ্গা
  4. Daulat Khan Lodi / দৌলত খান লোদী
সঠিক উত্তর:
Sher Shah Suri / শের শাহ সূরী
উত্তর
সঠিক উত্তর:
Sher Shah Suri / শের শাহ সূরী
ব্যাখ্যা

ভারতে হুমায়ূনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন শের শাহ সূরী । হুমায়ূন বাবরের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের ক্ষমতা লাভ করেন। কিন্তু তার শাসনকালে শের শাহ সূরী, যিনি আফগান সৈন্য নেতা এবং কুশীলব শাসক ছিলেন, হুমায়ূনের রাজত্বের বিরুদ্ধে ওঠে। ১৫৩৯ সালে কানৌজ ও চন্দেবড়ি অঞ্চলে শের শাহ সূরীর সঙ্গে হুমায়ূনের মুখোমুখি যুদ্ধে হুমায়ূন পরাজিত হন। এই পরাজয়ের কারণে হুমায়ূন দীর্ঘ সময় (প্রায় ১৫ বছর) বিদেশে নির্বাসনে থাকেন, এবং শের শাহ ভারতীয় উপমহাদেশে প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেন। শের শাহ সূরীর সময়ে তৈরি রাস্তা ব্যবস্থা, মুদ্রা প্রচলন ও প্রশাসনিক ব্যবস্থা পরবর্তী মুঘল সম্রাটদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।

উৎস-                                        
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

১৩.
In which battle was Humayun defeated by Sher Shah Suri?/ হুমায়ূন কোন যুদ্ধে শের শাহ সূরীর কাছে পরাজিত হন?
  1. Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
  2. Battle of Panipat II / পানিপথের দ্বিতীয় যুদ্ধ
  3. Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
  4. Battle of Chausa / চৌসার যুদ্ধ
সঠিক উত্তর:
Battle of Chausa / চৌসার যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Battle of Chausa / চৌসার যুদ্ধ
ব্যাখ্যা

ইতিহাসবিদদের মতে, হুমায়ূন এবং শের শাহ সূরীর মধ্যে সংঘটিত প্রধান যুদ্ধে চৌসা ।চৌসার যুদ্ধ ১৫৩৯ খ্রি: । শেরখানের সৈন্যবাহিনী মুগলদেরকে অতর্কিতে আক্রমণ করলে মুগল বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। চৌসার যুদ্ধে শেরখান বিজয় লাভ করে নিজেকে একজন স্বাধীন ও র্সাবভৌম ক্ষমতার অধিকারী শাসক হিসেবে ঘোষণা দেন। এসময় তিনি  শেরশাহ উপাধি ধারণ করেন। চৌসার যুদ্ধের পরপরই শেরশাহ জাহাঙ্গীর কুলী খানকে পরাজিত করেন এবং বাংলা দখল করে নেন।শের শাহ সূরী হঠাৎ আক্রমণ চালিয়ে হুমায়ূনকে পরাজিত করেন। চৌসার যুদ্ধে হুমায়ূনের সেনারা অপ্রস্তুত ছিল, এবং শের শাহ সূরীর ছক কৌশলের কারণে হুমায়ূন পরাজিত হন। এই পরাজয় তাকে অস্থায়ীভাবে লুটিয়ান ও আফগান অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য করে। চৌসার যুদ্ধ হুমায়ূনের ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় হিসেবে বিবেচিত।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)
বাংলাপিডিয়া

১৪.
In which year did the Battle of Kannauj take place?/ কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  1. 1539/১৫৩৯
  2. 1540/১৫৪০
  3. 1545/১৫৪৫
  4. 1555/১৫৫৫
সঠিক উত্তর:
1540/১৫৪০
উত্তর
সঠিক উত্তর:
1540/১৫৪০
ব্যাখ্যা

চৌসার যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন শেরশাহের সঙ্গে চূড়ান্ত শক্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু ১৫৪০ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধেও পরাজিত হওয়ার কারণে একদিকে হুমায়ুনকে সিংহাসন ত্যাগ করতে হয় এবং অন্যদিকে আফগান সালতানাত পুনরুদ্ধারে শেরশাহ সমর্থ হন। কনৌজের যুদ্ধের পর হুমায়ুন প্রায় ১৫ বছর গৃহহীন অবস্থায় যাযাবরের মতো জীবন যাপন করেন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

১৫.
Which Persian king helped Humayun?/ কোন পারস্যের রাজা হুমায়ূনকে সাহায্য করেছিলেন?
  1. Shah Abbas / শাহ আব্বাস
  2. Shah Ismail / শাহ ইসমাইল
  3. Shah Tamasp / শাহ তামাস্প
  4. Shah Rukh / শাহ রুখ
সঠিক উত্তর:
Shah Tamasp / শাহ তামাস্প
উত্তর
সঠিক উত্তর:
Shah Tamasp / শাহ তামাস্প
ব্যাখ্যা

১৫৪২ খ্রিস্টাব্দে অমরকোটে হুমায়ুনের পুত্র  আকবরের জন্ম হয়। এরপর হুমায়ুন দ্রুত পারস্যের দিকে অগ্রসর হন। পারস্যের শাহ তামাস্প (Shah Tamasp) হুমায়ুনকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং শত্রু মনোভাবাপন্ন ভাইদের হাত থেকে তাঁকে কাবুল ও কান্দাহার পুনরুদ্ধারে সাহায্য করেন। হুমায়ুন সরহিন্দে সিকান্দার শূর-এর নেতৃত্বাধীন আফগান বাহিনীকে পরাজিত করেন এবং  ১৫৫৬ খ্রিস্টাব্দে দিলি­ ও আগ্রা পুনর্দখল করেন। কিন্তু নিজের সাম্রাজ্যসীমা পুনরায় বৃদ্ধি এবং এটিকে সংহত করার মতো দীর্ঘ সময় তিনি বেঁচে থাকেননি। ১৫৫৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি দিল্লিতে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুনের মৃত্যু ঘটে। 

উৎস-                                  
বাংলাপিডিয়া

১৬.
Who was Humayun’s famous general who helped restore the empire?/ হুমায়ূনের কোন বিখ্যাত সেনাপতি সাম্রাজ্য পুনর্দখলে সাহায্য করেছিলেন?
  1. Bairam Khan / বৈরাম খান
  2. Mirza Hakim / মির্জা হাকিম
  3. Akbar / আকবর
  4. Kamran Mirza / কামরান মির্জা
সঠিক উত্তর:
Bairam Khan / বৈরাম খান
উত্তর
সঠিক উত্তর:
Bairam Khan / বৈরাম খান
ব্যাখ্যা

হুমায়ূন 1540 খ্রিস্টাব্দে শের শাহ সূরীর কাছে পরাজিত হওয়ার পর দীর্ঘ সময় নির্বাসনে ছিলেন। তিনি পুনরায় ভারতীয় উপমহাদেশে রাজত্ব প্রতিষ্ঠা করার সময়, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন বৈরাম খান। বৈরাম খান। ছিলেন একজন দক্ষ সামরিক নেতা এবং রাজনীতিবিদ। তিনি হুমায়ূনকে লাহোর থেকে দিল্লি ও আগ্রা পর্যন্ত নিরাপদভাবে ফিরিয়ে আনতে সাহায্য করেন। পরে, হুমায়ূনের পুত্র আকবরের সংস্থা ও সাম্রাজ্য প্রতিষ্ঠাতার ক্ষেত্রে বৈরাম খান প্রধান পরামর্শদাতা ও সেনাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৈরাম খান হুমায়ূনের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিলেন। হুমায়ূনকে নির্বাসন থেকে ফিরিয়ে আনতে এবং মোগল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। ১৫৫৪ খ্রি: বৈরাম খানের সহায়তায় ভারতবর্ষ পুনরুদ্ধার করতে অগ্রসর হন। তার কৌশল এবং নেতৃত্বের কারণে হুমায়ূন ভারতীয় উপমহাদেশে পুনরায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

উৎস-
আব্দুল করিম, ভারতের উপমহাদেশে মুসলিম শাসন
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

১৭.
How did Humayun die?/ হুমায়ূন কীভাবে মারা যান?
  1. In battle / যুদ্ধে
  2. Natural death / প্রাকৃতিক মৃত্যু
  3. Fell from stairs of his library / গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে
  4. Poisoned / বিষপ্রয়োগে
সঠিক উত্তর:
Fell from stairs of his library / গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে
উত্তর
সঠিক উত্তর:
Fell from stairs of his library / গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে
ব্যাখ্যা

হুমায়ূন 1556 খ্রিস্টাব্দে দিল্লিতে নিজের গ্রন্থাগারে পড়ে আহত হন। আহত অবস্থায় তিনি কয়েক দিন বেঁচে ছিলেন, কিন্তু পরে মারা যান। হুমায়ূনের মৃত্যু যুদ্ধ বা হত্যাকাণ্ডের মাধ্যমে হয়নি। তিনি সাধারণভাবে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার পুত্র আকবর মোগল সাম্রাজ্যের এক স্থায়ী ও শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। হুমায়ূনের আকস্মিক মৃত্যু একটি দুর্ঘটনা। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু মোগল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এরপর তার পুত্র আকবরকে রাজ্য দখল করতে হয়।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

১৮.
Who declared Bengal as “Jannatabad” (Paradise on Earth)?/বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন কে?
  1. Sher Shah Suri / শের শাহ সূরী
  2. Akbar / আকবর
  3. Alauddin Khalji / আলাউদ্দিন খিলজি
  4. Humayun / হুমায়ূন
সঠিক উত্তর:
Humayun / হুমায়ূন
উত্তর
সঠিক উত্তর:
Humayun / হুমায়ূন
ব্যাখ্যা

সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’ এবং হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন। শেরখান গৌড় অধিকার করেন এবং সুলতান মাহমুদ শাহকে বিপুল পরিমাণ কর প্রদানে বাধ্য করেন। শেরখানের উচ্চাভিলাষী পরিকল্পনা হুমায়ুনকে বিশেষভাবে উদ্বিগ্ন করে তোলে। এ কারণে তিনি পূর্ব দিকে অগ্রসর হয়ে চুনার অধিকার করেন। ইতোমধ্যে শেরখানের হাতে গৌড়ের পতন ঘটে (১৫৩৮ খ্রি)। বিতাড়িত সুলতান মাহমুদ শাহের অনুরোধে সম্রাট হুমায়ুন দ্রুত গৌড়ের দিকে অগ্রসর হন। শেরখান হুমায়ূনকে বাধা দেননি। মোটামুটিভাবে কোন বাধার সম্মুখীন না হয়েই হুমায়ূন গৌড়ে প্রবেশ করেন। সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’ এবং হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

উৎস-
বাংলাপিডিয়া

১৯.
Sher Shah received the title “Sher Khan” after killing which animal?/ শের শাহ কোন জন্তুকে হত্যা করার পর "শের খান" উপাধি পান?
  1. Lion / সিংহ
  2. Tiger / বাঘ
  3. Leopard / চিতা
  4. Wild Boar / বন্য শূকর
সঠিক উত্তর:
Tiger / বাঘ
উত্তর
সঠিক উত্তর:
Tiger / বাঘ
ব্যাখ্যা

শের শাহ সূরী তার সাহস ও বীরত্বের জন্য প্রসিদ্ধ ছিলেন। যুবক অবস্থায় তিনি একটি বাঘ হত্যা করেন, যা তার সাহসিকতার প্রতীক হিসেবে গণ্য হয়। এই কৃতিত্বের কারণে স্থানীয়রা তাকে “শের খান” (বাঘের মতো বীর) বলে সম্মানিত করেন। “শের” মানে বাঘ বা সিংহের সাহসিকতা, “খান” মানে নেতা বা প্রধান। পরে তিনি এই উপাধি নিয়ে ইতিহাসে কিংবদন্তি হিসেবে পরিচিত হন।

উৎস-
বাংলাপিডিয়া

২০.
After which battle did Sher Shah establish the Sur Empire in India?/ কোন যুদ্ধের পর শের শাহ ভারতে সূর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
  1. Battle of Panipat II / পানিপথের দ্বিতীয় যুদ্ধ
  2. Battle of Chausa / চৌসার যুদ্ধ
  3. Battle of Kannauj / কনৌজের যুদ্ধ
  4. Battle of Ghaghra / ঘাঘরার যুদ্ধ
সঠিক উত্তর:
Battle of Kannauj / কনৌজের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Battle of Kannauj / কনৌজের যুদ্ধ
ব্যাখ্যা

শের শাহ সূরী হুমায়ূনকে পরাজিত করার পর ভারতীয় উপমহাদেশে ক্ষমতা দখল করেন। চৌসার যুদ্ধ (1539)-এ হুমায়ূনকে প্রথমে পরাজিত করার পর, ঘাঘরার যুদ্ধ (1539–1540)-এ চূড়ান্ত বিজয় অর্জন করেন। এরপর কনৌজের যুদ্ধ (1540)-এর মাধ্যমে হুমায়ূনকে সম্পূর্ণভাবে পরাজিত করে, ভারতীয় উপমহাদেশে সূর সাম্রাজ্য (Sur Empire) প্রতিষ্ঠা করেন। শের শাহ সূরী এই সময় পুরো উত্তর ভারত দখল করেন এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

২১.
Which famous road was built by Sher Shah?/ শের শাহ কোন বিখ্যাত সড়ক নির্মাণ করেছিলেন?
  1. Agra–Bombay Road / আগ্রা–বোম্বাই সড়ক
  2. Dak Road / ডাক রোড
  3. Silk Road / সিল্ক রোড
  4. Grand Trunk Road / গ্র্যান্ড ট্রাঙ্ক রোড
সঠিক উত্তর:
Grand Trunk Road / গ্র্যান্ড ট্রাঙ্ক রোড
উত্তর
সঠিক উত্তর:
Grand Trunk Road / গ্র্যান্ড ট্রাঙ্ক রোড
ব্যাখ্যা

গ্র্যান্ড ট্রাঙ্ক রোড  ষোল শতকে সুলতান শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। এ দীর্ঘ সড়ক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজে গতি সৃষ্টি করা। এ ছাড়া, প্রতিরক্ষার কৌশলগত দিক সামনে রেখে সমগ্র সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নিতবিধানও এর লক্ষ্য ছিল। এর মাধ্যমে রাজধানী আগ্রার সঙ্গে সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলকে যুক্ত করা হয়েছিল। মূল পরিকল্পনায় রাজধানী আগ্রাকে পূর্বে সোনারগাঁও, পশ্চিমে দিল্লি ও লাহোর হয়ে মূলতান, দক্ষিণে বোরহানপুর এবং দক্ষিণপশ্চিমে যোধপুরের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। সামরিক সুবিধার পাশাপাশি বাণিজ্যিক উন্নতি, ডাক-যোগাযোগে দক্ষতা বৃদ্ধি এবং সে সঙ্গে কঠোর গুপ্তচর প্রথার মাধ্যমে সাম্রাজ্যের তথ্যাদি সংগ্রহ করাও সুলতানের উদ্দেশ্য ছিল।

‘সড়ক-ই-আজম’ নামে পরিচিত এ সড়ককে ঘিরে আরও কিছু কর্মতৎপরতার প্রমাণ মেলে। সরকারি কর্মকর্তাদের যাতায়াত সুবিধা প্রদানের সঙ্গে সঙ্গে তাদের ও জনসাধারণের বিশ্রামের জন্য রাস্তার উভয়পার্শ্বে দু’ক্রোশ অন্তর অন্তর বিশ্রামাগার ও সরাইখানা নির্মিত হয়। সরাইখানাগুলিতে খাবার ও উন্নত আবাসিক সুবিধার ব্যবস্থা ছিল। রাস্তার পার্শ্বে ছায়াদানকারী বৃক্ষও রোপণ করা হয়।

উৎস-
বাংলাপিডিয়া

২২.
Which currency system was introduced by Sher Shah?/ শের শাহ কোন মুদ্রা ব্যবস্থা চালু করেন?
  1. Gold Mohur and Silver Rupiya / সোনার মোহর ও রুপার রূপিয়া
  2. Paper Currency / কাগজের টাকা
  3. Only Gold Coins / কেবল সোনার মুদ্রা
  4. Dam and Tanka / দাম মুদ্রা ও টঙ্কা
সঠিক উত্তর:
Dam and Tanka / দাম মুদ্রা ও টঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
Dam and Tanka / দাম মুদ্রা ও টঙ্কা
ব্যাখ্যা

শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য শেরশাহ পুরনো এবং মিশ্র ধাতুর প্রচলিত মুদ্রাগুলো বাতিল ঘোষণা করে রুপার তৈরি তঙ্কা এবং তামার তৈরি দাম নামে নতুন মুদ্রার প্রচলন করেন।

উৎস-
বাংলাপিডিয়া

২৩.
Into how many administrative divisions did Sher Shah divide Bengal?/ শের শাহ বাংলাকে কয়টি প্রশাসনিক ভাগে ভাগ করেন?
  1. 47 / ৪৭
  2. 19 / ১৯
  3. 12 / ১২
  4. 8 / ৮
সঠিক উত্তর:
19 / ১৯
উত্তর
সঠিক উত্তর:
19 / ১৯
ব্যাখ্যা

মাত্র পাঁচ বছরের স্বল্পকালীন শাসনে শেরশাহ সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বিধান করে প্রশাসনকে পুনর্বিন্যাস করেন। তিনি তাঁর সাম্রাজ্যকে ৪৭টি সরকারে এবং প্রতিটি সরকারকে কয়েকটি পরগণায় বিভক্ত করেন। এই প্রশাসনিক ব্যবস্থায় বাংলায় ১৯টি  সরকার ছিল। প্রতিটি সরকারে ‘শিকদার-ই-শিকদারান’ (মুখ্য শিকদার) ও ‘মুন্সিফ-ই-মুন্সিফান’ (মুখ্য মুন্সিফ) খেতাবধারী দুজন উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ করা হতো। এঁরা শিকদার, আমিন, মুন্সিফ, কারকুন, পাটোয়ারী, চৌধুরী ও মুকাদ্দাম প্রমুখ পরগণা কর্মকর্তাদের কার্যাবলী তদারক করতেন।

উৎস-
বাংলাপিডিয়া

২৪.
Who introduced the “Kabuliyat” and “Patra” system?/ কবুলিয়ত ও পাট্রা চালু করেন কে?
  1. Sher Shah Suri / শের শাহ সূরী
  2. Akbar / আকবর
  3. Humayun / হুমায়ূন
  4. Alauddin Khalji / আলাউদ্দিন খিলজি
সঠিক উত্তর:
Sher Shah Suri / শের শাহ সূরী
উত্তর
সঠিক উত্তর:
Sher Shah Suri / শের শাহ সূরী
ব্যাখ্যা

যথাযথভাবে ভূমি জরিপ করে উৎপাদিত ফসলের এক-চতুর্থাংশ রাজস্ব ধার্য করা হতো এবং এই রাজস্ব নগদ অর্থে অথবা ফসলের অংশ দ্বারা পরিশোধ করতে হতো। তিনিই সর্বপ্রথম ‘পাট্টা’ (ভূমি স্বত্বের দলিল) ও ‘কবুলিয়াত’ (চুক্তি দলিল) প্রথা চালু করে জমির উপর প্রজার (রায়তের) মালিকানা সুনিশ্চিত করেন এবং কৃষিকার্যে উৎসাহ দানের জন্য কৃষকদের ঋণ দানের ব্যবস্থা করেন।

উৎস-
বাংলাপিডিয়া

২৫.
Who introduced the horse postal system (Ghoda Dak) in India?/ ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন কে?
  1. Babur / বাবর
  2. Alauddin Khalji / আলাউদ্দিন খিলজি
  3. Akbar / আকবর
  4. Sher Shah Suri / শের শাহ সূরী
সঠিক উত্তর:
Sher Shah Suri / শের শাহ সূরী
উত্তর
সঠিক উত্তর:
Sher Shah Suri / শের শাহ সূরী
ব্যাখ্যা

শের শাহ সংবাদ-বাহকের ঘোড়া বদল করার এক অভিনব পদ্ধতি তিনি চালু করেন যেটা ঘোড়ার ডাক নামে পরিচিত। তিন হাজার মাইল দীর্ঘ এই মহাসড়ক সোনারগাঁও থেকে আগ্রা, দিল্লি ও লাহোর হয়ে মুলতান পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর দুপাশে ছিল ছায়াদানকারী বৃক্ষশ্রেণি। উপনিবেশিক আমলে এই সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডনামে পরিচিতি লাভ করে। রাজধানী থেকে সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এবং বাইরে থেকে রাজধানীতে সহজে ও দ্রুত সরকারি নির্দেশ ও সংবাদ আদান প্রদানের জন্য যাত্রাপথে পর্যায়ক্রমে সংবাদ-বাহকের ঘোড়া বদল করার এক অভিনব পদ্ধতি তিনি চালু করেন। পথের পাশের সরাইখানাগুলি সংবাদবাহী ঘোড়া বদলের কেন্দ্র হিসেবে ব্যবহূত হতো।

উৎস-
বাংলাপিডিয়া

২৬.
Akbar ascended the throne in which year?/ আকবর কোন সালে সিংহাসনে আরোহণ করেন?
  1. 1555/১৫৫৫
  2. 1556/১৫৫৬
  3. 1560/১৫৬০
  4. 1565/১৫৬৫
সঠিক উত্তর:
1556/১৫৫৬
উত্তর
সঠিক উত্তর:
1556/১৫৫৬
ব্যাখ্যা

আকবর (১৫৫৬-১৬০৫)  পিতা হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর মাত্র চৌদ্দ বছর বয়সে ১৫৫৬ খ্রিস্টাব্দে মুগল সিংহাসনে আরোহণ করেন। একজন বিজয়ী বীর, প্রশাসক ও শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে কৃতিত্বপূর্ণ কাজের জন্য মহামতি আকবর তাঁর সমসাময়িক বিখ্যাত শাসকদের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে আছেন।

উৎস- বাংলাপিডিয়া

২৭.
In which battle was Akbar’s power established firmly in India?
/ কোন যুদ্ধে আকবরের ক্ষমতা ভারতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়?
  1. Second Battle of Panipat / পানিপথের দ্বিতীয় যুদ্ধ
  2. Battle of Khanwa / খানওয়ার যুদ্ধ
  3. Battle of Talikota / তালিকোটার যুদ্ধ
  4. Battle of Haldighati / হালদিঘাটির যুদ্ধ
সঠিক উত্তর:
Second Battle of Panipat / পানিপথের দ্বিতীয় যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Second Battle of Panipat / পানিপথের দ্বিতীয় যুদ্ধ
ব্যাখ্যা

- আকবরের ক্ষমতা ভারতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ-এ। আকবরের সিংহাসন আরোহণের পরপরই আগ্রা ও দিল্লি আদিল শাহ শূরের সেনাপতি হিমুর অধিকারে চলে যায়। রাজা বিক্রমজিৎ উপাধি গ্রহণ করার পর হিমু আকবর এবং বৈরাম খানের মোকাবেলা করতে অগ্রসর হন। নিষ্পত্তিমূলক পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু আহত ও বন্দি হন এবং পরবর্তীকালে নিহত হন। আগ্রা ও দিল্লি দখলের মাধ্যমে মুগল শাসনের পুনঃপ্রতিষ্ঠিতা ঘটে।

উৎস: রোমিলা থাপার, A History of India

২৮.
Akbar’s vast empire extended up to which region?/ আকবরের বিশাল সাম্রাজ্য বিস্তৃত ছিল কোন পর্যন্ত? 
  1. From Kabul to Kandahar / কাবুল থেকে কন্ধহার পর্যন্ত
  2. From Punjab to Rajasthan only / পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত
  3. From Delhi to Gujarat only / দিল্লি থেকে গুজরাট পর্যন্ত
  4. From Kabul to Bengal and from Himalaya to the Ahmednagar / কাবুল থেকে বাংলা এবং হিমালয় থেকে আহমেদনগর পর্যন্ত
সঠিক উত্তর:
From Kabul to Bengal and from Himalaya to the Ahmednagar / কাবুল থেকে বাংলা এবং হিমালয় থেকে আহমেদনগর পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
From Kabul to Bengal and from Himalaya to the Ahmednagar / কাবুল থেকে বাংলা এবং হিমালয় থেকে আহমেদনগর পর্যন্ত
ব্যাখ্যা

আকবর সিংহাসনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পর সাম্রাজ্য বিস্তারে প্রবৃত্ত হন। সিংহাসনে আরোহণের সময় তিনি কোনো নির্দিষ্ট ভূখন্ডের অধিপতি ছিলেন বলে মনে হয় না। ১৬০৫ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যুর সময় আকবরের বিশাল সাম্রাজ্য কাবুল থেকে বাংলা এবং হিমালয় থেকে আহমেদনগর পর্যন্ত বিস্তৃত ছিল। ভারতীয় উপমহাদেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দাক্ষিণাত্যে তাঁর সাম্রাজ্যের বিস্তার ঘটে।

উৎস
বাংলাপিডিয়া

২৯.
Who introduced the ‘Zabti’ system?/ ‘জাবতি’ প্রথা কে চালু করেন?
  1. Alauddin Khalji / আলাউদ্দিন খলজি
  2. Aurangzeb / আওরঙ্গজেব
  3. Akbar / আকবর
  4. Sher Shah Suri / শের শাহ সূরী
সঠিক উত্তর:
Akbar / আকবর
উত্তর
সঠিক উত্তর:
Akbar / আকবর
ব্যাখ্যা

আকবর জাবতি প্রথা নামে একটি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন। এর মাধ্যমে সুষ্ঠুভাবে ভূমি জরিপ, শ্রেণিকরণ এবং সরকারকে একটি নির্দিষ্ট হারে রাজস্ব প্রদানের ব্যবস্থা করা হয়। তবে এ ব্যবস্থা বাংলায় প্রবর্তিত হয় নি এবং মুর্শিদকুলী খান এর পূর্বপর্যন্ত বাংলা সুবাহ-র রাজস্ব ব্যবস্থা একটি সুষ্ঠু রূপ পরিগ্রহ করে নি।

উৎস
বাংলাপিডিয়া

৩০.
Who introduced the Mansabdari system?/ মনসবদারি প্রথা কে প্রচলন করেন?
  1. Babur / বাবর
  2. Humayun / হুমায়ূন
  3. Jahangir / জাহাঙ্গীর
  4. Akbar / আকবর
সঠিক উত্তর:
Akbar / আকবর
উত্তর
সঠিক উত্তর:
Akbar / আকবর
ব্যাখ্যা

মনসবদারি পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে আকবর তাঁর সামরিক বাহিনীকে পুনর্গঠিত করেন। এ ব্যবস্থাধীনে প্রত্যেক কর্মকর্তাই মনসব বা পদমর্যাদার অধিকারী ছিলেন এবং প্রত্যেককে নির্দিষ্টসংখ্যক ঘোড়া, হাতি, ভারবাহী পশু এবং শকট রাখতে হতো। নগদ অর্থ বা ভূমি অনুদানের মাধ্যমে তাদের ভাতা প্রদান করা হতো।

উৎস
বাংলাপিডিয়া

৩১.
Who was the famous singer in Emperor Akbar’s court?/ সম্রাট আকবরের রাজসভায় গায়ক কে ছিলেন?
  1. Tansen / তানসেন
  2. Abul Fazl / আবুল ফজল
  3. Birbal / বীরবল
  4. Raja Todar Mal / রাজা টোডরমল
সঠিক উত্তর:
Tansen / তানসেন
উত্তর
সঠিক উত্তর:
Tansen / তানসেন
ব্যাখ্যা

সম্রাট আকবরের রাজসভায় খ্যাতনামা গায়ক ছিলেন মিঁয়া তানসেন। তিনি আকবরের দরবারের নবরত্নদের একজন ছিলেন। তানসেন মূলত ধ্রুপদী সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন এবং ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদান রেখেছেন। তাঁর সঙ্গীত এতটাই প্রভাবশালী ছিল যে বলা হয়, তিনি রাগ দীপক গেয়ে প্রদীপ জ্বালাতে পারতেন অথবা রাগ মেঘ গেয়ে বৃষ্টি নামাতে পারতেন (কথিত কিংবদন্তি অনুসারে)।আকবর তাঁকে অত্যন্ত সম্মান দিতেন এবং ‘মিঁয়া’ উপাধি প্রদান করেছিলেন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৩২.
Whom did Jawaharlal Nehru called the “Father of Indian Nationalism”?/ জওহরলাল নেহেরু কাকে ‘‘ভারতের জাতীয়তাবাদের জনক’’ বলেছেন?
  1. Babur / বাবর
  2. Humayun / হুমায়ূন
  3. Akbar / আকবর
  4. Jahangir / জাহাঙ্গীর
সঠিক উত্তর:
Akbar / আকবর
উত্তর
সঠিক উত্তর:
Akbar / আকবর
ব্যাখ্যা

আকবরই সর্বপ্রথম শাসনকার্যে জাতি-ধর্ম-নির্বিশেষে সকল প্রজাকে সম-মর্যাদা ও সম-অধিকার দান করে ভারতে ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার গোড়াপত্তন করেছিলেন। হিন্দুদের উপর থেকে জিজিয়া কর ও তীর্থযাত্রী কর তুলে দেন। এসব ব্যবস্থার ফলে সম্রাট হিন্দুদের হৃদয়ে জাতীয় নরপতির দুর্লভ সম্মান লাভ করেছিলেন। পন্ডিত জওহরলাল নেহেরু এজন্যই সম্রাট আকবরকে  ‘‘Father of the Indian Nationalism’’ অর্থাৎ ‘‘ভারতের জাতীয়তাবাদের জনক’’ বলে আখ্যায়িত করেছেন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৩৩.
In which book was the term `Banga’ used first?/কোন গ্রন্থে বঙ্গ শব্দের প্রথম ব্যবহার হয়?
  1. Charyapada / চার্যাপদ
  2. Akbarnama / আকবরনামা
  3. Tujuk-I-Babur / তুযুক-ই-বাবুর
  4. Ain-I-Akbari / আইন-ই-আকবরী
সঠিক উত্তর:
Ain-I-Akbari / আইন-ই-আকবরী
উত্তর
সঠিক উত্তর:
Ain-I-Akbari / আইন-ই-আকবরী
ব্যাখ্যা

মুঘল আমলে এই দেশ সুবা বাঙলা নামে পরিচিত ছিল। আবুল ফজল প্রথম তার ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে বঙ্গ নামের ব্যাখ্যাও দিয়াছেন। বঙ্গ শব্দের সঙ্গে আলী (সংস্কৃত আলি, পূর্ববঙ্গীয় আইল) যুক্ত হইয়া বাঙ্গাল বা বাঙ্গালা শব্দ নিম্পন্ন হয়েছে ,এটাই আবুল ফজলের ব্যাখ্যা।

উৎস-
নীহাররঞ্জন রায়,বাঙালির ইতিহাস (আদিপর্ব)

৩৪.
What was the name of the new religion introduced by Emperor Akbar?/ সম্রাট আকবরের প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কি?
  1. Din-i-Ilahi / দীন-ই-ইলাহি
  2. Sikhism / শিখ ধর্ম
  3. Zoroastrianism / জোরোস্ট্রিয়ান ধর্ম
  4. Hinduism / হিন্দু ধর্ম
সঠিক উত্তর:
Din-i-Ilahi / দীন-ই-ইলাহি
উত্তর
সঠিক উত্তর:
Din-i-Ilahi / দীন-ই-ইলাহি
ব্যাখ্যা

দীন-ই-ইলাহি  ১৫৮২ সালে মুঘল বাদশাহ আকবর প্রবর্তিত একটি ধর্ম। তিনি ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য ১৫৭৫ খ্রী আকবর ফতেপুর সিক্রিতে একটা উপাসনা ঘর তৈরী করেন। যা 'ধর্ম সভা' নামে পরিচিত। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সারকথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন। এটিই 'দীন-ই-ইলাহি' (১৫৮২) নামে পরিচিত। যার পুরো অর্থ ঈশ্বরের (স্রষ্টা অর্থে) প্রতি বিশ্বাস।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৩৫.
What was the main principle of Din-i-Ilahi introduced by Akbar?/আকবরের প্রবর্তিত দীন-ই-ইলাহির মূল নীতি কী ছিল?
  1. Strict adherence to Islam / ইসলামের কঠোর অনুশীলন
  2. Conversion of all Hindus to Islam / সকল হিন্দুকে ইসলাম ধর্মান্তরিত করা
  3. Religious tolerance and moral conduct / ধর্মীয় সহিষ্ণুতা ও নৈতিক জীবন
  4. Militaristic expansion / সামরিক সম্প্রসারণ
সঠিক উত্তর:
Religious tolerance and moral conduct / ধর্মীয় সহিষ্ণুতা ও নৈতিক জীবন
উত্তর
সঠিক উত্তর:
Religious tolerance and moral conduct / ধর্মীয় সহিষ্ণুতা ও নৈতিক জীবন
ব্যাখ্যা

দীন-ই-ইলাহি  ১৫৮২ সালে মুঘল বাদশাহ আকবর প্রবর্তিত একটি ধর্ম। তিনি ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য ১৫৭৫ খ্রী আকবর ফতেপুর সিক্রিতে একটা উপাসনা ঘর তৈরী করেন। যা 'ধর্ম সভা' নামে পরিচিত। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সারকথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন। এটিই 'দীন-ই-ইলাহি' (১৫৮২) নামে পরিচিত। যার পুরো অর্থ ঈশ্বরের (স্রষ্টা অর্থে) প্রতি বিশ্বাস। এর মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধি এবং নৈতিক জীবন প্রচার। আকবর উপলব্ধি করেছিলেন যে বিভিন্ন ধর্মাবলম্বী জনগণকে শান্তিপূর্ণভাবে শাসন করতে হলে ধর্মীয় সহনশীলতা এবং নৈতিক মূল্যবোধ অপরিহার্য। দীন-ই-ইলাহি কোনো নতুন ধর্মের ব্যাপক প্রচার ছিল না; এটি মূলত আকবরের নিকটবর্তী মন্ত্রী ও বুদ্ধিজীবীদের মধ্যে সীমিত ছিল। এই ধর্মমতে বিভিন্ন ধর্মের নীতি ও আচার মিলিত করে নৈতিক জীবন, সততা ও রাজনীতির মধ্যে সুষমতা বজায় রাখা হতো। এর সদস্য ছিলেন মাত্র ১৮ জন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৩৬.
What was the name of Dhaka during the Mughal period?/ মুঘল আমলে ঢাকার নাম কি ছিল?
  1. Jahangirnagar / জাহাঙ্গীরনগর
  2. Akbarnagar / আকবরনগর
  3. Shahr-e-Naw / শহর-এ-নও
  4. Tughlaqabad / তুঘলকাবাদ
সঠিক উত্তর:
Jahangirnagar / জাহাঙ্গীরনগর
উত্তর
সঠিক উত্তর:
Jahangirnagar / জাহাঙ্গীরনগর
ব্যাখ্যা

মুঘল আমলে ঢাকা শহরের নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীরের (১৬০৫–১৬২৭) নামানুসারে ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার ইসলাম খান চিশতি রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের সম্মানে নাম দেন জাহাঙ্গীরনগর। এরপর থেকেই জাহাঙ্গীরনগর মুঘল বাংলার প্রশাসনিক, সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।১৬১৩ সালে মৃত্যুর আগে সুবেদার দলুয়া বা ধোলাই নদীর (বর্তমান বুড়িগঙ্গা) তীরে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন যার নাম ছিল “কেল্লা-ই-জাহাঙ্গীর”। এই কেল্লাতেই পরবর্তীকালে ইংরেজরা নবাব সিরাজদৌলার স্ত্রী-সন্তানদের বন্দী করে রেখে ছিল।

উৎস-
বাংলাপিডিয়া

৩৭.
Who was the artist of the Peacock Throne (Mayur Singhasan)?/ ময়ুর সিংহাসনের শিল্পী কে ছিলেন?
  1. Bebadal Khan / বেবদাল খান
  2. Ustad Isa / উস্তাদ ইসা
  3. Hamid Lahori / হামিদ লাহৌরি
  4. Mir Abdul Karim / মীর আব্দুল করিম
সঠিক উত্তর:
Bebadal Khan / বেবদাল খান
উত্তর
সঠিক উত্তর:
Bebadal Khan / বেবদাল খান
ব্যাখ্যা

প্রসিদ্ধ ময়ুর সিংহাসন সম্রাট শাহজাহানের আদেশে নির্মিত হয় এবং এটি সম্পূর্ণ হয় ১৬৩৫ খ্রিস্টাব্দে। এই সিংহাসন স্বর্ণ, পান্না, মাণিক, মুক্তা এবং রত্নখচিত দুইটি ময়ূরের কারুকাজের জন্য বিখ্যাত ছিল। এর প্রধান শিল্পী ও নির্মাতা ছিলেন বেবদাল খান, যিনি শাহজাহানের দরবারের অন্যতম শ্রেষ্ঠ জহুরি ও কারিগর হিসেবে পরিচিত। সিংহাসনটি লম্বায় ৩ গজ,প্রস্থে ২ গজ এবং উচ্চতায় ৫ গজ ছিল। ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্য সম্রাট নাদির শাহ দিল্লী লুট করার সময়ে এটি নিয়ে যান।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৩৮.
Who among the following Mughal emperors is called the “Prince of Builders” for his outstanding architectural works?/ অসাধারণ স্থাপত্যকীর্তির জন্য কোন মুঘল সম্রাটকে “Prince of Builders” বলা হয়?
  1. Akbar / আকবর
  2. Jahangir / জাহাঙ্গীর
  3. Shah Jahan / শাহজাহান
  4. Aurangzeb / আওরঙ্গজেব
সঠিক উত্তর:
Shah Jahan / শাহজাহান
উত্তর
সঠিক উত্তর:
Shah Jahan / শাহজাহান
ব্যাখ্যা

মুঘল সম্রাট শাহজাহান-কে “Prince of Builders” বলা হয় কারণ তাঁর আমলেই মুঘল স্থাপত্যকলার সর্বোচ্চ শিখরে উন্নতি সাধিত হয়। তাঁকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগের সম্রাট বলা হয়। তিনি নির্মাণ করেন—তাজমহল (আগ্রা) → চিরন্তন প্রেমের প্রতীক
লালকেল্লা (দিল্লি) → সাম্রাজ্যের রাজধানী দুর্গ
জামে মসজিদ (দিল্লি) → ভারতের বৃহত্তম মসজিদগুলোর একটি
শাহজাহান মসজিদ (সিন্ধ, পাকিস্তান)
শাহজাহানের স্থাপত্যকীর্তিগুলো সাদা মার্বেল, লাল পাথর ও রত্নখচিত নকশার জন্য বিশ্ববিখ্যাত।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৩৯.
Where is the Taj Mahal located?/ তাজমহল কোথায় অবস্থিত?
  1. Delhi / দিল্লি
  2. Agra / আগ্রা
  3. Lahore / লাহোর
  4. Fatehpur Sikri / ফতেহপুর সিক্রি
সঠিক উত্তর:
Agra / আগ্রা
উত্তর
সঠিক উত্তর:
Agra / আগ্রা
ব্যাখ্যা

তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিস্টাব্দে। 

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪০.
Red Fort (Lal Qila) at Delhi was built by — / দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
  1. Akbar / আকবর
  2. Jahangir / জাহাঙ্গীর
  3. Shah Jahan / শাহজাহান
  4. Aurangzeb / আঔরঙ্গজেব
সঠিক উত্তর:
Shah Jahan / শাহজাহান
উত্তর
সঠিক উত্তর:
Shah Jahan / শাহজাহান
ব্যাখ্যা

দিল্লির লালকেল্লা (Red Fort / লাল কিলা) মুঘল সম্রাট শাহজাহান ১৬৩৮–১৬৪৮ খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেন। শাহজাহান যখন রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন, তখন তিনি একটি নতুন শহর শাহজাহানাবাদ গড়ে তোলেন, যার কেন্দ্রবিন্দুতেই নির্মিত হয় এই লালকেল্লা। লাল পাথরে নির্মিত এ দুর্গটি মুঘল সম্রাটদের প্রধান প্রাসাদ-দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। এটি শুধু মুঘল স্থাপত্যকলার অনন্য নিদর্শন নয়, বরং ভারতের স্বাধীনতার প্রতীকও (প্রতি বছর ১৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন)।

উৎস-দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪১.
Which of Shah Jahan’s architectural works is called the “Stream of Paradise”?/ শাহজাহানের কোন স্থাপত্যকে “Stream of Paradise” বলা হয়?
  1. Taj Mahal / তাজমহল
  2. Shalimar Bagh / শালিমার বাগ
  3. Red Fort / লালকেল্লা
  4. Rang Mahal / রঙমহল
সঠিক উত্তর:
Rang Mahal / রঙমহল
উত্তর
সঠিক উত্তর:
Rang Mahal / রঙমহল
ব্যাখ্যা

এটি তার অনবদ্য সৃষ্টি। পরবিার পরিজন নিয়ে ক্লান্তিকর জীবনের অবসাদ থেকে আনন্দ উপভোগ করতেন। ঐতিহাসিকগণ রঙমহলকে স্বর্গের কল্পিত নন্দকাননের থেকেও সুন্দর বলে মতপ্রকাশ করেছেন। এর চারদিকে মনি-মুক্তায় সুসজ্জিত ছিল। সত্তর মাইল দুর থেকে যমুনা নদীতে বাধ দিয়ে ক্যানেলের সাহায্যে এখানে জল সরবরাহ করা হত। এজন্য পার্সি ব্রাউন এটিকে “Stream of Paradise”  বলে অভিহিত করেছেন। 

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪২.
Shah Jahan spent his last years imprisoned in —/ শাহজাহান জীবনের শেষ দিনগুলো কাটান কোথায় বন্দি অবস্থায়?
  1. Delhi Fort / দিল্লি দুর্গ
  2. Fatehpur Sikri / ফতেপুর সিক্রি
  3. Lahore Fort / লাহোর দুর্গ
  4. Agra Fort / আগ্রা দুর্গ
সঠিক উত্তর:
Agra Fort / আগ্রা দুর্গ
উত্তর
সঠিক উত্তর:
Agra Fort / আগ্রা দুর্গ
ব্যাখ্যা

রাজ্য উত্তরাধিকার নিয়ে সংঘাতের পর, শাহজাহানকে তার ছেলে আওরঙ্গজেব ১৬৫৮ সালে ক্ষমতা থেকে উৎখাত করেন। বয়স্ক সম্রাটকে আগ্রা দুর্গে বন্দি করা হয়, যেখানে তিনি জীবনের শেষ আট বছর কাটান। তাঁর কারাগারের কক্ষ থেকে তিনি তাজমহল দেখতে পারতেন, যা তিনি প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। শাহজাহানের মৃত্যু হয় ১৬৬৬ সালে, এবং আওরঙ্গজেব তাঁর দাফন ব্যবস্থা করেন মুমতাজ মহলের পাশে তাজমহলে।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪৩.
Who finally emerged victorious in the War of Succession?/ উত্তরাধিকার যুদ্ধে কে শেষ পর্যন্ত বিজয়ী হন?
  1. Dara Shikoh / দারাশিকোহ
  2. Shah Shuja / শাহ শুজা
  3. Aurangzeb / আঔরঙ্গজেব
  4. Murad Baksh / মুরাদ বখশ
সঠিক উত্তর:
Aurangzeb / আঔরঙ্গজেব
উত্তর
সঠিক উত্তর:
Aurangzeb / আঔরঙ্গজেব
ব্যাখ্যা

উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় সম্রাট শাহজাহান-এর মৃত্যুর পরে ১৬৫৮ সালে, যখন তাঁর চার ছেলে—দারাশিকোহ, শাহ শুজা, আউরঙ্গজেব, ও মুরাদ বখশ—সিংহাসনের জন্য লড়াই করেন। আউরঙ্গজেব তাঁর কৌশলী রাজনৈতিক ও সামরিক ক্ষমতার মাধ্যমে ধাপে ধাপে তাঁর ভাইদের পরাজিত করেন। প্রিয় ও বড় ছেলে দারাশিকোহ আটক হয়ে পরবর্তীতে মৃত্যুদণ্ড পায়। শাহ শুজা বাংলায় পরাজিত হন। মুরাদ বখশ কে আউরঙ্গজেব মৃত্যুদণ্ড দেন। ১৬৫৮ সালে আউরঙ্গজেব সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন এবং ১৭০৭ সাল পর্যন্ত শাসন করেন। এই যুদ্ধ আউরঙ্গজেবের শাসন নিশ্চিত করল এবং তার শাসনকালে কঠোর নীতি, সম্প্রসারণমূলক অভিযান ও কেন্দ্রীকরণের সূচনা হলো।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪৪.
Who composed Fatawa-i-Alamgiri?/ ফতুয়া-ই-আলমগীর রচনা করেন কে?
  1. Shah Waliullah / শাহ ওয়ালিউল্লাহ
  2. Aurangzeb Alamgir with a team of scholars / আওরঙ্গজেব আলমগীর আলেমদের একটি দল নিয়ে
  3. Abu’l Fazl / আবুল ফজল
  4. Nizamuddin Ahmad / নিজামুদ্দিন আহমদ
সঠিক উত্তর:
Aurangzeb Alamgir with a team of scholars / আওরঙ্গজেব আলমগীর আলেমদের একটি দল নিয়ে
উত্তর
সঠিক উত্তর:
Aurangzeb Alamgir with a team of scholars / আওরঙ্গজেব আলমগীর আলেমদের একটি দল নিয়ে
ব্যাখ্যা

ফতুয়া-ই-আলমগীর  ছিল ইসলামী আইন বা ফিকহ সংক্রান্ত একটি বিশাল সংকলন। এটি সম্রাট আউরঙ্গজেব আলমগীর-এর নির্দেশে ১৭শ শতকে রচিত হয়। আউরঙ্গজেব নিজে এটি লিখেননি, বরং তিনি দীর্ঘ সময় ধরে ভারতে কাজ করা বিভিন্ন ইসলামিক পণ্ডিত ও আলেমদের একটি দল নিয়োগ করেন। এই দলটি হানাফি ফিকহ অনুযায়ী ইসলামিক আইন সংকলন করেন। সংকলনটি মূলত আরবী ভাষায় লেখা হয়েছে। এটি ভারতের মুসলিম সম্প্রদায়ে আইন প্রয়োগের জন্য একটি মানক রেফারেন্স হিসেবে ব্যবহৃত হত। প্রায় ৫০০ জন আলেম এতে অংশগ্রহণ করেছিলেন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪৫.
Who was the governor of Bengal during Aurangzeb’s reign?/ আওরঙ্গজেবের শাসনামলে বাংলার শাসনকর্তা কে ছিলেন?
  1. Shaista Khan / শায়েস্তা খান
  2. Murshid Quli Khan / মুরশিদ কুলি খান
  3. Ibrahim Khan / ইব্রাহিম খান
  4. Alivardi Khan / আলীবর্দী খান
সঠিক উত্তর:
Shaista Khan / শায়েস্তা খান
উত্তর
সঠিক উত্তর:
Shaista Khan / শায়েস্তা খান
ব্যাখ্যা

শাহজাহানের রাজত্বকালে সেনাপতি হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। দাক্ষিণাত্যে, বিশেষত গোলকুন্ডার আব্দুল্লাহ কুতুবশাহের বিরুদ্ধে দায়িত্ব পালন কালে তিনি তাঁর ভাগ্নে শাহজাদা আওরঙ্গজেবের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। সিংহাসনে আরোহণের পর আওরঙ্গজেব তাঁকে উচ্চতর পদমর্যাদা দান করেন এবং উত্তরাধিকার যুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মর্যাদাপূর্ণ আমীর-উল-উমারা (আমীরদের বা অভিজাতদের প্রধান) উপাধিতে ভূষিত করেন। ১৬৬৩ খ্রিস্টাব্দে মীরজুমলার মৃত্যুর পর শায়েস্তা খান বাংলার সুবাহদার নিযুক্ত হন।

উৎস-
বাংলাপিডিয়া

৪৬.
Aurangzeb’s Deccan campaign was mainly against —/আঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান প্রধানত কাদের বিরুদ্ধে ছিল?
  1. Rajputs / রাজপুত
  2. Marathas / মারাঠা
  3. Afghans / আফগান
  4. Sikhs / শিখ
সঠিক উত্তর:
Marathas / মারাঠা
উত্তর
সঠিক উত্তর:
Marathas / মারাঠা
ব্যাখ্যা

আউরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান (দক্ষিণ ভারত অভিযানের প্রধান পর্যায়) মূলত মারাঠাদের বিরুদ্ধে পরিচালিত হয়। আউরঙ্গজেব ১৬৮১ সালে নিজের সিংহাসনে বসার পর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মুঘল শাসন সম্প্রসারণের জন্য অভিযান চালান। মারাঠারা তখন স্বাধীনতা এবং রাজ্য রক্ষার জন্য শক্তভাবে প্রতিরোধ করছিল। এই দীর্ঘ অভিযান প্রায় ২০ বছর ধরে চলেছিল এবং মারাঠাদের শক্তি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হলেও, তাদের পুরোপুরি পরাজিত করা সম্ভব হয়নি। আউরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠারা পুনরায় শক্তিশালী হয়ে ওঠে এবং মুঘল সাম্রাজ্যের ক্ষমতা দুর্বল করে।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪৭.
The Mughal Empire started declining after the death of —/ মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় কার মৃত্যুর পর?
  1. Akbar / আকবর
  2. Shah Jahan / শাহজাহান
  3. Bahadur Shah I / প্রথম বাহাদুর শাহ 
  4. Aurangzeb / আঔরঙ্গজেব
সঠিক উত্তর:
Aurangzeb / আঔরঙ্গজেব
উত্তর
সঠিক উত্তর:
Aurangzeb / আঔরঙ্গজেব
ব্যাখ্যা

মুঘল সাম্রাজ্যের পতন আউরঙ্গজেবের মৃত্যুর (১৭০৭) পর শুরু হয়। আউরঙ্গজেবের দীর্ঘ শাসনকালে সাম্রাজ্য সর্বাধিক প্রসারিত হলেও, দক্ষিণ ভারত অভিযানের কারণে সাম্রাজ্যের অর্থনীতি দুর্বল হয়ে যায়। মারাঠা বিদ্রোহ, আফগান, রাজপুত ও বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা বাড়ায়। তার মৃত্যুর পর উত্তরাধিকার যুদ্ধে এবং কেন্দ্রীয় প্রশাসনের অবনতি মুঘল শাসনকে ক্ষতিগ্রস্ত করে। পরবর্তী সম্রাটরা পূর্বসূরীর শক্তি ধরে রাখতে ব্যর্থ হন, যার ফলে সাম্রাজ্য ক্রমেই অঞ্চলিক শক্তির মধ্যে বিভক্ত হয়ে যায়।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪৮.
Which tax was re-imposed by Aurangzeb that angered Hindus?/আঔরঙ্গজেব কোন কর পুনরায় চালু করেন যা হিন্দুদের ক্ষুব্ধ করে?
  1. Water Tax / পানি কর
  2. Land Tax / ভূমি কর
  3. Jizya Tax / জিজিয়া কর
  4. Salt Tax / লবণ কর
সঠিক উত্তর:
Jizya Tax / জিজিয়া কর
উত্তর
সঠিক উত্তর:
Jizya Tax / জিজিয়া কর
ব্যাখ্যা

জিজিয়া কর ছিল একটি ঐতিহ্যবাহী কর যা মূলত অ-Muslimদের (বিশেষ করে হিন্দুদের) উপর আরোপিত হত। আকবর এই কর তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা ও হিন্দুদের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। কিন্তু আউরঙ্গজেব ১৬৭৯ সালে জিজিয়া কর পুনরায় চালু করেন। এর ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়। জিজিয়া কর পুনঃপ্রবর্তনের উদ্দেশ্য ছিল রাজসামাজিক নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং রাজকোষ পূর্ণ করা, কিন্তু এটি ধর্মীয় বিভাজনও বাড়ায়।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৪৯.
Which foreign invader attacked Delhi during the decline of Mughal power?/ মুঘল শক্তির পতনের সময় কে দিল্লি আক্রমণ করেন?
  1. Ahmad Shah Abdali / আহমদ শাহ আবদালি
  2. Nadir Shah / নাদির শাহ
  3. Babur / বাবর
  4. Timur / তৈমুর
সঠিক উত্তর:
Nadir Shah / নাদির শাহ
উত্তর
সঠিক উত্তর:
Nadir Shah / নাদির শাহ
ব্যাখ্যা

মুঘল সাম্রাজ্যের পতনের সময় (১৭৫৭–১৭৫৮-এর দিকে) নাদির শাহ, ইরানের শাসক, দিল্লি আক্রমণ করেন। নাদির শাহ ১৭৩৯ সালে দিল্লি আক্রমণ করে মুঘলদের প্রতিরোধ ভেঙে দেন। তিনি তাজমহল, সম্রাটের ধন-সম্পদ এবং অনেক মূল্যবান ধনদৌলত লুট করেন। এই আক্রমণ মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বলতা আরও বাড়ায়। আক্রমণের পর দিল্লি ও মুঘলদের মধ্যে সাম্রাজ্যিক ও আঞ্চলিক শক্তির ক্ষয় দৃশ্যমান হয়।

উৎস-                          
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:) 

৫০.
The decline of the Mughal Empire paved the way for the rise of-
/ মুঘল সাম্রাজ্যের পতন কোন শক্তির উত্থানের পথ প্রশস্ত করে?
  1. British East India Company / ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
  2. Rajputs / রাজপুত
  3. Sikhs / শিখ
  4. Afghans / আফগান
সঠিক উত্তর:
British East India Company / ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
উত্তর
সঠিক উত্তর:
British East India Company / ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ব্যাখ্যা

- মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনৈতিক ও সামরিক শক্তি দুর্বল হয়ে যায়। কেন্দ্রীয় শাসন ধ্বংসপ্রায় হয়ে পড়ে এবং রাজ্যগুলি স্বাধীন বা আংশিক স্বায়ত্তশাসিত রাজ্যে বিভক্ত হয়। এই সুযোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে। মুঘলদের দুর্বলতা কোম্পানিকে ব্যবসায়িক ও সামরিক আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ দেয়, যা পরবর্তী সময়ে ভারতের ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়।

উৎস- দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)