পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes২২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৩
সিলেবাস
বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি সোর্সঃ যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
রাখাইনরা কোথা থেকে বাংলাদেশে এসেছে?
  1. ক) ত্রিপুরা
  2. খ) আরাকান
  3. গ) আসাম
  4. ঘ) লাকসাম
সঠিক উত্তর:
খ) আরাকান
উত্তর
সঠিক উত্তর:
খ) আরাকান
ব্যাখ্যা
বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চল রাখাইনদের আদিবাস। (রেফারেন্স - ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)
.
খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত?
  1. ক) হেডম্যান
  2. খ) সার্কেল
  3. গ) বোমাং রাজা
  4. ঘ) খুসিক রাজা
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর নেই।
খাগড়াছড়ি পার্বত্য জেলার বর্তমান মং সার্কেল চিফ বা রাজা হচ্ছেন সাচিং প্রু চৌধুরী। খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলা ঐতিহাসিক মং সার্কেলের চীফ মং রাজার পুরাতন আদিনিবাস।

১৮৬০ খ্রিষ্টাব্দে পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীকালে ইংরেজ সরকার পার্বত্য চট্টগ্রামকে শাসন ও রাজস্ব সংগ্রহের সুবিধার্থে ১৮৮১ খ্রিষ্টাব্দে ১লা সেপ্টেম্বর মং, চাকমা ও বোমাং নামে তিন সার্কেলে বিভক্ত করে এবং প্রতিটি সার্কেলের চিফ নিযুক্ত করা হয়। ১লা মে ১৯০০ খ্রিষ্টাব্দ তারিখে ব্রিটিশ সরকার Chittagong Hill Tracts Regulation 1900 Act নামে আরও একটি আইন জারী করে। উক্ত আইন মূলে ১৯০০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা শাসিত হয়ে আসছে।
বর্তমানে রাঙামাটি জেলার বৃহত্তর অংশ ও খাগড়াছড়ি জেলার কিছু অংশ নিয়ে চাকমা সার্কেল, খাগড়াছড়ি জেলার বৃহত্তর অংশ নিয়ে মং সার্কেল এবং বান্দরবান জেলার বৃহত্তর অংশ ও রাঙামাটি জেলার কিছু অংশ নিয়ে বোমাং সার্কেল রয়েছে। পার্বত্য অঞ্চলের এই তিন সার্কেলপ্রধান স্থানীয় পাহাড়ি জনগণের কাছে রাজা হিসেবেই বিবেচিত। যদিও সরকারিভাবে তাঁদের সার্কেল চিফ বলা হয়। তবে তাঁরা স্থানীয় জনগণের কাছ থেকে খাজনা আদায় করেন এবং সেই খাজনার অংশ যায় সরকারি খাতে।
রেফারেন্সঃ খাগড়াছড়ি জেলার ইতিহাস, মানিকছড়ি উপজেলা (সরকারি সাইট), প্রথম আলো ইত্যাদি।

.
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত আদিবাসী ইউ কে চিং কোন উপজাতির?
  1. ক) চাকমা
  2. খ) মারমা
  3. গ) খাসিয়া
  4. ঘ) লুসাই
সঠিক উত্তর:
খ) মারমা
উত্তর
সঠিক উত্তর:
খ) মারমা
ব্যাখ্যা
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত আদিবাসী ইউ কে চিং মারমা উপজাতির। (রেফারেন্সঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
.
সম্প্রতি কোন দেশে জাতির পিতার ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে?
  1. ক) কিউবা
  2. খ) বলিভিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
ক) কিউবা
ব্যাখ্যা
(রেফারেন্সঃ প্রথম আলো)
.
একুশে পদক ২০২০ পেয়েছেন কতজন বিশিষ্ট নাগরিক?
  1. ক) ১৮ জন
  2. খ) ২০ জন
  3. গ) ২১ জন
  4. ঘ) ২৩ জন
সঠিক উত্তর:
খ) ২০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ জন
ব্যাখ্যা

এবারের একুশে পদকপ্রাপ্তরা হচ্ছেন- ভাষা আন্দোলনে মরণোত্তর মরহুম আমিনুল ইসলাম বাদশা। শিল্পকলায় (সঙ্গীত) ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক। শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান। শিল্পকলায় (অভিনয়) এমএম মহসীন। শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান। মুক্তিযুদ্ধে (মরণোত্তর) আক্তার সরদার, আবদুল জব্বার ও ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)। সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)। গবেষণায় ড. জাহাঙ্গীর আলম ও আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।
শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম। সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও নাজমুন নেসা পিয়ারি। চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার। নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে। (রেফারেন্স -যুগান্তর)

.
বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম স্থাপন করা হবে কোন জেলায়?
  1. ক) গোপালগঞ্জে
  2. খ) খুলনায়
  3. গ) রাজশাহীতে
  4. ঘ) বাগেরহাটে
সঠিক উত্তর:
খ) খুলনায়
উত্তর
সঠিক উত্তর:
খ) খুলনায়
ব্যাখ্যা
(রেফারেন্স - প্র‍থম আলো)
.
প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি কে?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) রকিবুল হাসান
  3. গ) শাহরিয়ার নাফিস
  4. ঘ) মার্শাল আইয়ুব
সঠিক উত্তর:
খ) রকিবুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) রকিবুল হাসান
ব্যাখ্যা

রকিবুল হাসান - ৩১৩ (২০০৬-০৭)
তামিম ইকবাল - ৩৩৪ (২০১৯-২০)।
(রেফারেন্স- প্রথম আলো)

.
পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি -
  1. ক) মাকসুদুল আলম
  2. খ) এফ.আর খান
  3. গ) মাজহারুল ইসলাম
  4. ঘ) মুবাসসার আলী
সঠিক উত্তর:
খ) এফ.আর খান
উত্তর
সঠিক উত্তর:
খ) এফ.আর খান
ব্যাখ্যা
ফজলুর রহমান খান (১৯২৯ - ১৯৮২) বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলস টাওয়ার)-এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।
.
সারা বিশ্বে আজ পর্যন্ত মাত্র ১৭ টি উদ্ভিদের জিনোম সিকুয়েন্সিং হয়েছে, তার মধ্যে ড. মাকসুদ কতটি করেছেন?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
গ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ টি
ব্যাখ্যা
কৃষিখাতে অভূতপূর্ব কিছু সাফল্যের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ বারবার আলোচিত হয়েছে।প্রায় ১৬ কোটি জনগোষ্ঠীর বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিগত বছরগুলোতে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন। প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আবিষ্কার করেছেন পাটের জিনোম সিকুয়েন্সিং। সারা বিশ্বে আজ পর্যন্ত মাত্র ১৭ টি উদ্ভিদের জিনোম সিকুয়েন্সিং হয়েছে, তার মধ্যে ড. মাকসুদ করেছেন ৩টা। তাঁর এই অনন্য অর্জন বাংলাদেশের মানুষকে করেছে গর্বিত। (রেফারেন্স- Bangladesh.gov.bd)
১০.
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন?
  1. ক) ৭১,৭২০ কোটি
  2. খ) ৭২,৭৫০ কোটি
  3. গ) ৭২,৫৭০ কোটি
  4. ঘ) ৭৭,২৫০ কোটি
সঠিক উত্তর:
খ) ৭২,৭৫০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২,৭৫০ কোটি
ব্যাখ্যা
করোনাভাইরাসের কারণে মানুষের আর্থ সামাজিক অবস্থা যেন থেমে না যায় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (রেফারেন্স- DBC News)
১১.
ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে?
  1. ক) একে ফজলুল হক
  2. খ) আবুল কালাম আজাদ
  3. গ) স্যার সৈয়দ আহমদ খান
  4. ঘ) নবাব সলিমুল্লাহ
সঠিক উত্তর:
গ) স্যার সৈয়দ আহমদ খান
উত্তর
সঠিক উত্তর:
গ) স্যার সৈয়দ আহমদ খান
ব্যাখ্যা
আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে যুক্তিবাদী আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য উত্তরপ্রদেশের আলিগড়ে যে আন্দোলনের সূচনা করেন তা আলিগড় আন্দোলন নামে খ্যাত। ১৮৭৫ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর অনগ্রসর মুসলিম সমাজে কিছু কিছু সংস্কারের প্রয়োজন অনুভূত হয়। হিন্দুদের তুলনায় অনগ্রসর পাশ্চাত্য শিক্ষায় উদাসীন মুসলিম সমাজের দুরবস্থার কথা সৈয়দ আহমদ অবগত ছিলেন। ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাকে প্রগতির যথার্থ সোপান বলে মনে করতেন তিনি এজন্য মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য সংস্কৃতির প্রসারে উদ্যোগী হয়েছিলেন। তিনি ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। (রেফারেন্স- dailybangladesh.com)
১২.
১৯৪৩ সালের বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের ছবি সম্বলিত চিত্রকর্ম কোনটি?
  1. ক) মনপুরা-৭০
  2. খ) ম্যাডোনা-৪৩
  3. গ) সংগ্রাম
  4. ঘ) দুর্ভিক্ষ-৪৩
সঠিক উত্তর:
খ) ম্যাডোনা-৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাডোনা-৪৩
ব্যাখ্যা
ম্যাডোনো ৪৩ জয়নুল আবেদিনের চিত্রকর্ম। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
১৩.
মীনা কার্টুন কোন শিল্পীর সৃষ্টি?
  1. ক) তানভীর কবির
  2. খ) মুস্তফা মনোয়ার
  3. গ) রফিকুন্নবী
  4. ঘ) মকবুল ফিদা হোসেন
সঠিক উত্তর:
খ) মুস্তফা মনোয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) মুস্তফা মনোয়ার
ব্যাখ্যা
মুস্তফা মনোয়ার বা মুস্তাফা মনোয়ার (জন্ম: ১ সেপ্টেম্বর, ১৯৩৫) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
১৪.
RDA ও BARD এর অবস্থান যথাক্রমে -
  1. ক) যশোর, বগুড়া
  2. খ) বগুড়া, যশোর
  3. গ) বগুড়া, কুমিল্লা
  4. ঘ) কুমিল্লা, শেরপুর
সঠিক উত্তর:
গ) বগুড়া, কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
গ) বগুড়া, কুমিল্লা
ব্যাখ্যা
পল্লী উন্নয়ন একাডেমী (ইংরেজি: Rural Development Academy বা RDA) বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত প্রশিক্ষণ, গবেষণা এবং গবেষণা কর্মের একটি বিশেষায়িত পল্লী উন্নয়ন সংস্থা। এটি ১৯শে জুন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বা বার্ড, বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন তথা পল্লীর দারিদ্র্য বিমোচনে নিরলস সহায়তা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কুমিল্লা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ীতে অবস্থিত।
১৫.
সাংস্কৃতিক সংগঠন ''উদীচী'' র প্রতিষ্ঠাতা কে?
  1. ক) ওয়াহিদুল হক
  2. খ) সত্যেন সেন
  3. গ) সানজিদা বেগম
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
খ) সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) সত্যেন সেন
ব্যাখ্যা
সত্যেন সেন (২৮ মার্চ, ১৯০৭-৫ জানুয়ারি, ১৯৮১) হলেন প্রগতি লেখক ও শিল্পী সংঘ উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা, ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক।
১৬.
সব ক'টা জানালা খুলে দাও না - এর গীতিকার কে?
  1. ক) সত্য সাহা
  2. খ) নজরুল ইসলাম বাবু
  3. গ) আজাদ রহমান
  4. ঘ) আবু হেনা মোস্তফা কামাল
সঠিক উত্তর:
খ) নজরুল ইসলাম বাবু
উত্তর
সঠিক উত্তর:
খ) নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা

সব ক'টাজানালা খুলে দাও না -
গানের গীতিকার - নজরুল ইসলাম বাবু
সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল

১৭.
নৌকাবাইচ প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম কী?
  1. ক) সারিগান
  2. খ) জারিগান
  3. গ) ভাটিয়ালি গান
  4. ঘ) টপ্পা গান
সঠিক উত্তর:
ক) সারিগান
উত্তর
সঠিক উত্তর:
ক) সারিগান
ব্যাখ্যা
সারি গান এক প্রকার লোকসঙ্গীত, যা শ্রমসঙ্গীত বা কর্মসঙ্গীত নামেও পরিচিত। নৌকার মাঝি-মাল্লাদের গান হিসেবেই এর প্রধান পরিচয়। মাঝিরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এ গান গায় বলেই এর নাম হয়েছে সারি গান। দলবদ্ধভাবে গানের তালে তালে কাজ করলে শ্রম লাঘব হয়, কাজে উদ্দীপনা বাড়ে এবং কঠিন কাজও সহজ হয়ে যায়। এ কারণে শ্রমিকদের মধ্যে সারি গানের বিশেষ গুরুত্ব রয়েছে।
রেফারেন্সঃ বাংলাপিডিয়া।
১৮.
বাংলাদেশ টেলিভিশন(বিটিভি), চট্রগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয় কবে?
  1. ক) ১৯৯৪ সালে
  2. খ) ১৯৯৫ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দেশ পরিচালনার দায়িত্ব পাবার পর ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল। প্রথমে শুধু ১ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার হতো। এরপর এই কেন্দ্রের অনুষ্ঠান ৩ ঘন্টায় উন্নীত করা হয়। বর্তমানে ১২ ঘন্টা।
১৯.
Reporters without Borders (RSF) প্রকাশিত মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
  1. ক) ১৫০ তম
  2. খ) ১৪১ তম
  3. গ) ১৫১ তম
  4. ঘ) ১৮০ তম
সঠিক উত্তর:
গ) ১৫১ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫১ তম
ব্যাখ্যা
প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। সূচকে থাকা ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫০তম। মঙ্গলবার (২১ এপ্রিল) বার্ষিক এ সূচক প্রকাশ করেছে। (রেফারেন্স- somoynews.tv)
২০.
সম্প্রতি কোভিড-১৯ বিষয়ে আয়োজিত World Economic Forum (WEF) এর ভার্চুয়াল আঞ্চলিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা প্রস্তাব পেশ করেন?
  1. ক) ৫ দফা
  2. খ) ৩ দফা
  3. গ) ৩১ দফা
  4. ঘ) ৭ দফা
সঠিক উত্তর:
ক) ৫ দফা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ দফা
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে কোভিড-১৯ সংক্রান্ত ভার্চুয়াল আঞ্চলিক সম্মেলনে ‘কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের আঞ্চলিক স্থিতিস্থাপকতা বিনির্মাণ’ বিষয়ে ভাষণ দেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ‘দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস এবং অর্থনীতিতে এ সংক্রান্ত প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক এই ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে। (রেফারেন্স- pmo.gov.bd)
২১.
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী কবে মৃত্যুবরণ করেন?
  1. ক) ২৫ এপ্রিল, ২০২০
  2. খ) ২৮ এপ্রিল, ২০২০
  3. গ) ৩০ এপ্রিল, ২০২০
  4. ঘ) ১ মে, ২০২০
সঠিক উত্তর:
খ) ২৮ এপ্রিল, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮ এপ্রিল, ২০২০
ব্যাখ্যা
২০১৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি সম্মানসূচক ‘ডক্টর অব ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রি অর্জন করেছেন। (রেফারেন্স- প্রথম আলো)
২২.
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেন কে?
  1. ক) সাঈদা মুনা
  2. খ) ড. বশির আহমেদ
  3. গ) আফতাব হোসেন
  4. ঘ) নুর আলম সিদ্দিক
সঠিক উত্তর:
খ) ড. বশির আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. বশির আহমেদ
ব্যাখ্যা

২০১৭ সালে জয় বাংলা-কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে হলা হয়।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এ রুল জারি করা হয়।
এর আগে আইনজীবী ড. বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানিও করেন তিনি। (রেফারেন্স- যুগান্তর)

২৩.
ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের ২য় ভাষা কোনটি?
  1. ক) মান্দি
  2. খ) মারমা
  3. গ) চাকমা
  4. ঘ) কক বরক
সঠিক উত্তর:
গ) চাকমা
উত্তর
সঠিক উত্তর:
গ) চাকমা
ব্যাখ্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২য় বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যুক্ত করা হলো।
ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। (রেফারেন্স- যুগান্তর)