ব্যাখ্যা
- অভিজ্ঞতাভিত্তিক শিখন-শেখানো বলতে এমন শিখন-শেখানো কার্যক্রমকে বোঝায় যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্নরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে সঠিক জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করতে পারে। অভিজ্ঞতাভিত্তিক শিখনের মূল দিক হল, শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতার সাথে শিক্ষার্থীর শিখনের সমন্বয় ঘটানো যাতে শিখন সহজ, আনন্দময় ও অর্থবহ হয়। এতে শিক্ষার্থীরা সকল ইন্দ্রিয় ব্যবহার করে সবসময় কিছু না কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিতে হয়। এই প্রক্রিয়ায় শিক্ষার্থী খুব সহজে তাদের শিখনের সাথে জীবনের সংযোগ ঘটাতে পারে।
(শিক্ষক বাতায়ন)