পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিক - বানান ও ভাষা (Spelling and Language) i) বানান ও বাক্য শুদ্ধি; ii) বর্ণ বিন্যাস, শব্দ ও বাক্য গঠন; iii) সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং বাগ্‌ধারা; iv) বিরাম চিহ্ন ও অক্ষরের ব্যবহার; v) ভুল চিহ্নিত করণ ইত্যাদি। উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Give the serial order in which the following word will come first in the dictionary?
  1. Beautiful
  2. Beauty
  3. Beat
  4. Begin
ব্যাখ্যা
প্রশ্ন: Give the serial order in which the following word will come first in the dictionary?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Beat, Beautiful, Beauty সর্বশেষে Begin।

Beautiful - সুন্দর, চমৎকার।
Beauty -  সৌন্দর্য, রূপ, লাবণ্য।
Beat - নিয়মিত পৌনঃপুনিক স্পন্দন বা ধ্বনি বা টোকা।
Begin - শুরু করা, আরম্ভ করা।
.
'ফরিয়াদি' এর বিপরীত শব্দ-
  1. আসামি
  2. কমতি 
  3. প্রতীচী 
  4. প্রশস্তি 
ব্যাখ্যা
→ 'ফরিয়াদি' এর বিপরীত শব্দ - আসামি
→ 'বামপন্থী' এর বিপরীত শব্দ- ডানপন্থী 
→ 'প্রাচী' এর বিপরীত শব্দ- প্রতীচী 
→ 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি 
→ 'নিন্দা' এর বিপরীত শব্দ- প্রশস্তি 
.
নিচের ধারার পরবর্তী অক্ষরটি কী হবে?
অ, ই, উ, ঋ ?
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার পরবর্তী অক্ষরটি কী হবে?
অ, ই, উ, ঋ ?

সমাধান:
ধারাটি স্বরবর্নের এবং একটি অক্ষর বাদে পরের অক্ষরটি বসবে, সুতরাং ধারার পরের অক্ষর - 
.
উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?
  1. শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
  2. সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
  3. আহা! কী চমৎকার দৃশ্য।
  4. শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।
ব্যাখ্যা
→ উদ্ধৃতি (" " অথবা ' ') বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত বাক্য- শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।

উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহার:
১. কথোপকথন ও সংলাপে।
২. নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য।
৩. নির্দিষ্ট ভবনের নাম বা গ্রন্থের নাম জানানোর জন্য।

→ আহা! কী চমৎকার দৃশ্য।- বিস্ময়সূচক (!) বিরাম চিহ্ন।
→ শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।- দাঁড়ি (।) বিরাম চিহ্ন।
→ সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।- কমা (,) বিরাম চিহ্ন।
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
  2. আমি অপমান হয়েছি।
  3. ঘটনা বর্ণনা হয়েছে।
  4. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
ব্যাখ্যা
→ অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়- বাক্যটি শুদ্ধ।

• অশুদ্ধ বাক্য: আমি অপমান হয়েছি।
- শুদ্ধ বাক্য: আমি অপমানিত হয়েছি।

• অশুদ্ধ বাক্য: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
- শুদ্ধ বাক্য: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

• অশুদ্ধ বাক্য: ঘটনা বর্ণনা হয়েছে।
- শুদ্ধ বাক্য: ঘটনা বর্ণিত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
ক খ

ক থেকে ধারাবাহিকভাবে কেটে দেওয়া বর্ণগুলো বাদ দিয়ে গুণে গেরে দশম বর্ণটি হবে
.
কোনটি শুদ্ধ বানান?
  1. স্বায়ত্তশাসন
  2. শ্বায়ত্তশাসন
  3. স্বায়ত্বশাসন
  4. স্মায়ত্বশাসন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
- শুদ্ধ বানান = স্বায়ত্তশাসন। 

• স্বায়ত্তশাসন (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ, 
- প্রকৃতি প্রত্যয় = স্বায়ত্ত + শাসন, 
অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 

- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়। 

উৎস: প্রমিত বাংলা বানান রীতি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি?
Sincerity traits courtesy character of desirable and are.
  1. Y
  2. R
  3. E
  4. S
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি?
Sincerity traits courtesy character of desirable and are.

সমাধান:
সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য হলো:
Sincerity and courtesy are traits of desirable character.
শিষ্টাচার ও সততা চরিত্রের দুটি কাঙ্খিত গুণ।

উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি R
.
নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
  1. Fictitious
  2. Echt
  3. Bogus
  4. Feigned
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

সমাধান:
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
Bogus - মিথ্যা, বাজে, জাল।
Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
Feigned - বাস্তব নয়, কাল্পনিক।
Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।

∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
১০.
'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মেঘমালা
  2. শর্বরী
  3. কুমুদিনী
  4. বারিধারা
ব্যাখ্যা
প্রশ্ন: 'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'কাদম্বিনী' 'মেঘ' শব্দের সমার্থক।
মেঘ থেকে মেঘমালা

'মেঘ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- জলদ,
- বারিদ,
- জলধর ,
- নীরদ,
- অভ্র,
- তোয়দ,
- পয়োধর,
- নীরধর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
কোনটি ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ?
  1. বীরাগ
  2. নম্র
  3. প্রতিরাগ
  4. বিরাগ
ব্যাখ্যা
→ ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ - বিরাগ।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।
১২.
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান কোনটি?
  1. Lieaftenant General
  2. Leaftenant General
  3. Leiftenant General
  4. Lieutenant General
ব্যাখ্যা
প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান কোনটি?

সমাধান:
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান Lieutenant General.

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
১৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. প্রতিধন্দ্বীতা
  2. উপর্যুক্ত
  3. একান্নবর্তি
  4. উচ্ছ্বল
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানানঃ
- উপর্যুক্ত
- প্রতিদ্বন্দ্বিতা 
- উচ্ছল
- একান্নবর্তী

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
১৪.
কোন শব্দটি ভিন্ন?
  1. বারিধি
  2. তটিনী
  3. পারাবার
  4. অর্ণব
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

অপরদিকে,
সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

তাই, তটিনী শব্দটি ভিন্ন।
১৫.
What is the synonym of 'Calm'?
  1. Recover
  2. Antibody
  3. Aloof
  4. Plane
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of 'Calm'?

সমাধান:
Calm - শান্ত, নির্বাত
Aloof - নিরুত্তাপ, উদাসীন, আগ্রহহীন।

অপরদিকে, 
Antibody - রক্তে উৎপন্ন পদার্থ যা ক্ষতিকর জীবাণু প্রতিরোধ বা ধ্বংস করে।
Plane - সমতলের উপর অঙ্কিত চিত্রের জ্যামিতি।
Recover - ফিরে পাওয়া, পুনরুদ্ধার করা
১৬.
নিচের কোন বানানটি সঠিক?
  1. অসম্ভব্য
  2. আকাশস্থ
  3. আতংক
  4. অভাবগ্রস্থ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সঠিক বানান হলো -
- অসম্ভাব্য: ঘটবার সম্ভাবনা নেই এমন, অসম্ভবপর।
- আকাশস্থ: আকাশে অবস্থিত, শূন্যস্থিত।
- অভাবগ্রস্ত: অভাবে পতিত, দরিদ্র, গরিব।
- আতঙ্ক: ভয়, শঙ্কা, ত্রাস।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১৭.
কোনটি শুদ্ধ রূপে লেখা বানান? 
  1. বিমূঢ়
  2. বিমূর
  3. বিমুঢ়
  4. বিমূড়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান? 

সমাধান: 
বিমূঢ় সংস্কৃত ভাষার শব্দ। 
এর শব্দের অর্থ- 
১.হিতাহিত জ্ঞানশূন্য 
২.অজ্ঞান 
৩.হতবুদ্ধি, বিহ্বল 
৪.মোহাচ্ছন্ন