পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় কোন দেশ?
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. সামোয়া
  4. বানুয়াতু
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় - ভুটান।
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ বের হয় দেশটি। 
→ ভুটান ছাড়া বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা ৪৫।
→ এলডিসির তালিকা থেকে ২০২৬ সালে বাংলাদেশ, নেপাল, অ্যাঙ্গোলা, সলোমোন দ্বীপপুঞ্জ এবং সাও টোমির উত্তরণ ঘটতে পারে।
→ তবে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর বাণিজ্য অগ্রাধিকার এবং সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এ দেশগুলোকে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
.
বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ‘ধ্রুব-৭২’ কোথায় অবস্থিত?
  1. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  3. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
  4. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
• সংবিধান নিয়ে ভাস্কর্য ‘ধ্রুব-৭২’:
→ বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ‘ধ্রুব-৭২’  অবস্থিত – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
→  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের প্রথম সংবিধান, অর্থাৎ ১৯৭২ সালের সংবিধানকেন্দ্রিক দেশের প্রথম ভাস্কর্য ‘ধ্রুব ৭২’ উদ্বোধন করা হয়েছে। 

→ ‘ধ্রুব ৭২’ ভাস্কর্যটির রূপকার সৌমিত্র শেখর।
→  এখানে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা চারটি সুউচ্চ স্তম্ভে উৎকীর্ণ আছে। ‘জাতীয়তাবাদ’ স্তম্ভে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পতাকার আদল; ‘সমাজতন্ত্র’ স্তম্ভে চারটি গ্রন্থ আছে, যেখানে অধ্যয়ন ও জ্ঞানের গভীরতা; ‘গণতন্ত্র’ স্তম্ভে কলমের নিব দিয়ে মুক্তমত প্রকাশের স্বাধীনতা এবং ‘ধর্মনিরপেক্ষতা’ স্তম্ভে সমাবর্তন ক্যাপ দিয়ে সংস্কার মুক্তিকে বোঝানো হয়েছে।

তথ্যসূত্র: সমকাল (১৭ ডিসেম্বর, ২০২৩)।
.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. পঞ্চম
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম
সঠিক উত্তর:
সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
সপ্তম
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
-  বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বিভিন্ন দেশের অবস্থান: 
- প্রথম - ভারত।    
- দ্বিতীয় - মেক্সিকো।   
- তৃতীয় - চীন।    
- চতুর্থ - ফিলিপাইন।   
- পঞ্চম - মিশর।    
- ষষ্ঠ - পাকিস্তান।  
- সপ্তম - বাংলাদেশ। 

তথ্যসূত্র: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
.
বিশ্বব্যাংকের সর্বশেষ রির্পোট অনুযায়ী, ২০২৩ সালে রেমিটেন্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. নেপাল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
- ২০২৩ সালে রেমিটেন্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান - 
→ প্রথম - ভারত।
→ দ্বিতীয় - পাকিস্তান।
→ তৃতীয় - বাংলাদেশ।  
→ চতুর্থ - নেপাল। 
→ পঞ্চম - শ্রীলংকা।
→ ষষ্ঠ - আফগানিস্তান।
→ সপ্তম - ভূটান।
→ অষ্টম - মালদ্বীপ।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
.
এফএও-এর বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ অনুযায়ী, বিশ্বে খাদ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী - 
- বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ - চীন।
- খাদ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে - ফিলিপাইন।
- খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে - যুক্তরাষ্ট্র।
- বিশ্বে গড়ে প্রত্যেক ব্যক্তি প্রতিদিন খাদ্য গ্রহণ করে - ২ হাজার ৯৭৮ ক্যালরি।
- বাংলাদেশের মাথাপিছু ক্যালরি গ্রহণের পরিমাণ - ২ হাজার ৬১৪ ক্যালরি।

তথ্যসূত্র: FAO ওয়েবসাইট।
.
Forbes'র ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
  1. ৪৪তম
  2. ৪৫তম
  3. ৪৬তম
  4. ৪৭তম
সঠিক উত্তর:
৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
৪৬তম
ব্যাখ্যা
- Forbes'র ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান – ৪৬তম।

ফোর্বসের এই তালিকায় - 
- প্রথম স্থানে রয়েছেন - ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন,
- দ্বিতীয় স্থানে রয়েছেন - ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড,
- তৃতীয় স্থানে রয়েছেন - মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং
- চতুর্থ স্থানে রয়েছেন - ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তথ্যসূত্র: Forbes ওয়েবসাইট।
.
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বেগম রোকেয়া পদক-২০২৩ লাভ করেন কে?
  1. রণিতা বালা।   
  2. চিকিৎসক হালিদা হানুম আখতার। 
  3. খালেদা একরাম (মরণোত্তর)
  4. কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর)
সঠিক উত্তর:
কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর)
উত্তর
সঠিক উত্তর:
কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর)
ব্যাখ্যা
• বেগম রোকেয়া পদক-২০২৩:
- নারী কল্যাণ সংস্থা ১৯৯১ সাল থেকে রোকেয়া পদক দেওয়া শুরু করে। ১৯৯৬ সাল থেকে সরকারিভাবে ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে এই পদক দেওয়া শুরু হয়।
- ২০২৩ সালের পদকপ্রাপ্তরা হলেন -
→ নারী শিক্ষায় - খালেদা একরাম (মরণোত্তর)।    
→ নারী অধিকার প্রতিষ্ঠায় - চিকিৎসক হালিদা হানুম আখতার।    
→ নারীর আর্থ-সামাজিক উন্নয়নে - কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর)।
→ পল্লী উন্নয়নে - রণিতা বালা।   
→ নারী জাগরণে উদ্বুদ্ধকরণে - নিশাত মজুমদার।

তথ্যসূত্র: মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট।
.
বিশ্বব্যাংকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, প্রবাসী আয়ে GDPতে অবদানে শীর্ষ দেশ কোনটি?
  1. টোঙ্গা
  2. সামোয়া
  3. লেবানন
  4. তাজিকিস্তান
সঠিক উত্তর:
তাজিকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
তাজিকিস্তান
ব্যাখ্যা
প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
২০২৩ সালে প্রবাসী আয় উক্ত দেশের জিডিপিতে অবদানের ক্ষেত্রে শীর্ষ ৫ দেশ –
→ শীর্ষ দেশ – তাজিকিস্তান।
→ দ্বিতীয় - টোঙ্গা।
→ তৃতীয় - সামোয়া।
→ চতুর্থ - লেবানন।
→ পঞ্চম - নিকারাগুয়া।

তথ্যসূত্র: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩ (বিশ্বব্যাংক)।
.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, একজন মানুষের মাসিক গড় আয় কত?
  1. ৬,৫১৪ টাকা
  2. ৬,৯১১ টাকা
  3. ৭,৬১৪ টাকা
  4. ৭,৭৮৪ টাকা
সঠিক উত্তর:
৭,৬১৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭,৬১৪ টাকা
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২: 
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী দারিদ্র্যের হার(%), 
→ খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
→ খানাপ্রতি মাসিক ব্যয় - ৩১,৫০০ টাকা।
→ একজন মানুষের মাসিক গড় আয় - ৭,৬১৪ টাকা (শহুরে ১০,৯৫১ টাকা, গ্রামীণ ৬,০৯১ টাকা)।

তথ্যসূত্র: খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
১০.
ইন্টারপোলের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. বাহামাস
  2. পালাউ
  3. ভানুয়াতু
  4. ফিজি
সঠিক উত্তর:
পালাউ
উত্তর
সঠিক উত্তর:
পালাউ
ব্যাখ্যা
• ইন্টারপোল:
→ ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
→ এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে।
→ এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
→ ইন্টারপোলের বর্তমান সদস্য – ১৯৬টি।
→ ইন্টারপোলের সর্বশেষ ১৯৬তম সদস্যপদ লাভ করে – পালাউ।

উৎস:- ইন্টারপোল ওয়েবসাইট।
১১.
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. উত্তর কোরিয়া
  4. ইনন্দোনেশিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
• সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি:
→ বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে – জাপান।
→ জাপানের রাজধানী টোকিওর উত্তরে অবস্থিত নাকা শহরে এই চুল্লি বা রিয়্যাক্টরটি চালু করা হয়।
→ এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
→ নতুন এই পারমাণবিক চুল্লিটির নাম জেটি-৬০ এসএ।
→ মূলত ফিউশন বিক্রিয়ার মাধ্যমে নিরাপদে কার্বনমুক্ত উপায়ে মানবজাতির জন্য প্রয়োজনীয় শক্তির চাহিদা নিশ্চিত করা সম্ভব কিনা তা যাচাই করতেই এই পারমাণবিক চুল্লি চালু করা হয়েছে। 

তথ্যসূত্র: The Guardian (১ ডিসেম্বর, ২০২৩)।
১২.
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগ পান কে?
  1. অধ্যাপক ড. হারুন-অর- রশিদ
  2. অধ্যাপক ড. শামসুজ্জামান খান
  3. ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
  4. অধ্যাপক ড. ফখরুল আলম
সঠিক উত্তর:
অধ্যাপক ড. হারুন-অর- রশিদ
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক ড. হারুন-অর- রশিদ
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু চেয়ার:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছে 'বঙ্গবন্ধু চেয়ার'।
- আর এ পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর- রশিদ।
- ২ ডিসেম্বর, ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫২তম সিন্ডিকেট সভায় ড. রশিদকে বঙ্গবন্ধু চেয়ার পদে মনোনয়ন প্রদান করা হয়। 

তথ্যসূত্র: কালের কণ্ঠ (০৩ ডিসেম্বর, ২০২৩)।
১৩.
বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ –
  1. আফগানিস্তান
  2. মিয়ানমার
  3. ভারত
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
• আফিম উৎপাদন:
→ আফিম উৎপাদনে আফগানিস্তানকে ছাড়িয়ে এখন শীর্ষস্থান নিয়েছে মিয়ানমার। 
→ শক্তিশালী মাদক হেরোইনের মূল উপাদান আফিম।
→ মিয়ানমার এর উৎপাদন ৩৬ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৮০ টনে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে।
→ অন্যদিকে আফগানিস্তানে আফিম উৎপাদন কমে গেছে। বর্তমানে দেশটিতে ক্ষমতায় আছে তালেবান সরকার। 
→ তালেবান সরকার দেশটির ক্ষমতায় এসে পপি চাষ ৯৫ শতাংশ কমিয়ে দেয়।

তথ্যসূত্র: প্রথম আলো (১২ ডিসেম্বর, ২০২৩)।
১৪.
২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
  1. পল লিঞ্চ
  2. ডগলাস স্টুয়ার্ট
  3. ড্যামন গ্যালগেট
  4. শুগি বেইন
সঠিক উত্তর:
পল লিঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
পল লিঞ্চ
ব্যাখ্যা
• বুকার পুরস্কার-২০২৩:
- ২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন - পল লিঞ্চ (আয়ারল্যান্ড)।
- ২০২৩ সালে যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার প্রদান করা হয় - Prophet Song.
- স্বৈরাচারী রাজনীতি, একনায়কতন্ত্র, গৃহযুদ্ধ আর মানুষের দুর্দশার কথা লিখে বিশ্ব সাহিত্যের মর্যাদাসম্পন্ন ‘ম্যান বুকার প্রাইজ‘ জিতলেন আইরিশ কথাসাহিত্যিক পল লিঞ্চ।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট Thebookerprizes.
১৫.
মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI)-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৪৬টি দেশের মধ্যে শীর্ষ দ্রুত বর্ধনশীল দেশ হবে -
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. নেপাল
  4. আজেন্টিনা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI) এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৪৬টি দেশের মধ্যে শীর্ষ দ্রুত বর্ধনশীল দেশ হবে – ভারত। (GDP'র হার হবে ৬.৪%)।
- মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI) এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৪৬টি দেশের মধ্যে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে – বাংলাদেশ (GDP'র হার হবে ৬.৩%)।
- মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI) এর প্রতিবেদন অনুযায়ী, ৪৮টি দেশের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে - আর্জেন্টিনার (১৫৬.৯%)।

তথ্যসূত্র: MEI (“Economic Outlook 2024”)।