পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ১৩ টপিক রাষ্ট্র - রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ধরন ও রাষ্ট্রের সরকারি নাম। সরকার- সরকারের শ্রেণী বিভাগ, রাজতন্ত্র, দেশভিত্তিক সরকার ব্যবস্থা, জাতীয় প্রতীক, আইন, আইনসভা ও সংবিধান, বিচার বিভাগ, কূটনৈতিক পরিভাষা। অন্যান্য – জাতি, উপজাতি, নাগরিকত্ব ভোটাধিকার। এবং আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, বৈশ্বিক জলবায়ু - তাপমাত্রা, বৃষ্টিপাত, বনাঞ্চল ও মরুভূমি - নিরক্ষীয় বনাঞ্চল, প্রেইরি, সাহেল, সাভানা, তুন্দ্রা গ্রিনহাউজ প্রতিক্রিয়া- জলবায়ু পরিবর্তনের প্রভাব, ওজোনস্তর ক্ষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্যোগ - ভিয়েনা কনভেনশন, মন্ট্রিল প্রটোকল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ধরিত্রী সম্মেলন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কিয়োটো প্রোটোকল, সবুজ জলবায়ু তহবিল ও প্যারিস চুক্তি, প্রকৃতি সংরক্ষণ - প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন, গ্রিনপিস, রামসার কনভেনশন, ওয়ার্ল্ডওয়াচ ইন্সটিটিউট, ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট, বাসেল কনভেনশন, কার্টাগেনা প্রটোকল, মিস আর্থ প্রতিযোগিতা, V-20(Vulnerable Twenty). [Live Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মসূত্রে কোন দুটি নীতি অনুসরণ করা হয়?
  1. রাষ্ট্র নীতি এবং নাগরিক নীতি
  2. জন্মনীতি এবং জন্মস্থান নীতি
  3. জন্মস্থান নীতি এবং অনুমোদন নীতি
  4. অনুমোদন সূত্র এবং রাজনৈতিক নীতি
সঠিক উত্তর:
জন্মনীতি এবং জন্মস্থান নীতি
উত্তর
সঠিক উত্তর:
জন্মনীতি এবং জন্মস্থান নীতি
ব্যাখ্যা
• নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। যেমন-
ক) জন্মসূত্র; ও
খ) অনুমোদন সূত্র।

ক. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি:
জন্মগ্রহণই যখন নাগরিকতা অর্জনের ভিত্তি হিসেবে ধরা হয় তখন তাকে জন্মসূত্রে নাগরিক বলা হয়। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা হয়। যথা-
১। জন্মনীতি ও
২। জন্মস্থান নীতি।

১. জন্মনীতি:
জন্মনীতি এমন একটি নীতি যেখানে নাগরিকতা প্রাপ্তি নির্ভর করে বাবা-মায়ের নাগরিকত্বের উপর। অর্থাৎ, যেই ব্যক্তির জন্ম যার নাগরিক মা-বাবার মধ্যে হবে, সে সেই দেশের নাগরিক হতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন ভারতীয় নাগরিকের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তানও ভারতীয় নাগরিক হতে পারে, কারণ তার বাবা-মা ভারতীয় নাগরিক।

২. জন্মস্থান নীতি:
জন্মস্থান নীতি হলো একটি নীতি যেখানে নাগরিকতা প্রাপ্তি নির্ভর করে জন্মস্থানের উপর। অর্থাৎ, যে দেশের সীমানার মধ্যে একজন ব্যক্তি জন্মগ্রহণ করে, সে সেই দেশের নাগরিক হতে পারে, এমনকি তার বাবা-মা অন্য দেশের নাগরিক হলেও। উদাহরণস্বরূপ, যদি একজন বিদেশী নাগরিকের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, তবে সেই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে, কারণ যুক্তরাষ্ট্রে জন্মস্থান নীতি অনুসরণ করা হয়।

খ. অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি:
কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয় । সাধারণত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
কোন দেশের সাথে 'নেকড়ে যোদ্ধা কূটনীতি' সংশ্লিষ্ট?
  1. চীন
  2. রাশিয়া
  3. ইসরায়েল
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
নেকড়ে যোদ্ধা কূটনীতি (Wolf Warrior Diplomacy):
- এটি একটি আধুনিক কূটনৈতিক কৌশল বা পদ্ধতি, যা চীনের সম্প্রতিক কূটনৈতিক মনোভাব ও আচরণকে বর্ণনা করতে ব্যবহৃত হয়।
- এটি মূলত চীনের কূটনৈতিক কর্মকর্তাদের (বিশেষত রাষ্ট্রদূতদের) আক্রমণাত্মক, কঠোর, এবং প্ররোচনামূলক মনোভাব এবং শাব্দিক আক্রমণকে বোঝাতে ব্যবহৃত হয়।
- এই কৌশলের নাম এসেছে চীনের জনপ্রিয় "নেকড়ে যোদ্ধা" সিনেমা সিরিজের চরিত্র থেকে, যেখানে নেকড়ে যোদ্ধা একজন শক্তিশালী, আক্রমণাত্মক এবং সাহসী চরিত্র হিসেবে চিত্রিত। 

নেকড়ে যোদ্ধা কূটনীতির বৈশিষ্ট্য:
: চীনের কূটনীতিকরা সরাসরি আক্রমণাত্মক ভাষায় বিশ্বের অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন।
: চীনের কূটনৈতিক কর্মকর্তারা, বিশেষত রাষ্ট্রদূতরা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে খুবই সক্রিয় হয়ে ওঠেন এবং তাদের দেশ ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিবৃতি ও প্রতিক্রিয়া জানাতে থাকেন। তারা গণমাধ্যমের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন।
: নেকড়ে যোদ্ধা কূটনীতির পদ্ধতিতে চীন বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা পদ্ধতিকে বিশ্বজনীন ন্যায় হিসেবে তুলে ধরার চেষ্টা করে।

উদাহরণ:
হংকং এবং তাইওয়ান সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক বিতর্কে চীনা কূটনীতিকরা খুবই দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন, এবং এই বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) কবে অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ০১-১২ নভেম্বর, ২০২৪
  2. ১১-২২ নভেম্বর, ২০২৪
  3. ২১-৩০ নভেম্বর, ২০২৪
  4. ০১-১২ ডিসেম্বর, ২০২৪
সঠিক উত্তর:
১১-২২ নভেম্বর, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
১১-২২ নভেম্বর, ২০২৪
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ সম্মেলন (Cop Conference):

- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।

কপ–২৯:
- ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) ১১-২২ নভেম্বর, ২০২৪ তারিখে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে।
- সম্মেলনে প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং বৈশ্বিক মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়।
- এই জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট ও প্রথম আলো।
.
"The ballot is stronger than bullet"- উক্তিটি কে করেছেন?
  1. জন এফ. কেনেডি
  2. মার্টিন লুথার কিং
  3. আব্রাহাম লিংকন
  4. জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
ভোটাধিকার:
→ প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার একটি মৌলিক অধিকার।
→ আব্রাহাম লিংকন এর মতে — The ballot is stronger than bullet.
→ EVM – Electronic Voting Machine.
→ নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে।
→ মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৯২০ সালে।
→ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাহরাইন এর নারীরা ভোটাধিকার পায় ২০০২ সালে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
IUCN-এর প্রধান লক্ষ্য কী?
  1. পানি সম্পদ সংরক্ষণ করা
  2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  3. স্থাপনা সংরক্ষণ করা
  4. আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
ব্যাখ্যা
• IUCN:
- IUCN এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN - এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত।
- এটি বিশ্বের ১৬০ টির অধিক দেশে কাজ করছে।
- বর্তমানে IUCN-এর ১,৪০০+ সদস্য এবং ১৮,০০০+ বিশেষজ্ঞ রয়েছে।

প্রধান কাজ:
- প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি।
- পরিবেশগত গবেষণা পরিচালনা।
- প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি রোধে কর্মসূচি গ্রহণ।
- জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে পরামর্শ ও সমর্থন প্রদান।

উৎস: IUCN ওয়েবসাইট।
.
স্যাটেলাইট রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী?
  1. তথ্য প্রযুক্তিতে উন্নতশীল
  2. পরমাণু অস্ত্রের মালিকানাধীন
  3. সামরিক বা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের প্রভাব
  4. সামরিক শক্তি দ্বারা শাসিত রাষ্ট্র
সঠিক উত্তর:
সামরিক বা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
সামরিক বা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের প্রভাব
ব্যাখ্যা
স্যাটেলাইট রাষ্ট্র (Satellite State):
- কোনো বৃহৎ রাষ্ট্রের অর্থনীতি ও রাজনীতি দ্বারা অন্য কোনো রাষ্ট্র(বিশেষত,দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রগুলো) কিংবা রাষ্ট্রের অর্থনীতি এবং রাজনীতি প্রভাবিত হয় তাহলে প্রভাবিত সেই রাষ্ট্র গুলোকে Satellite State বা পোষ্য রাষ্ট্র বলে। (A satellite state is a political term for a country that is formally independent, but under heavy political, economic, and military influence or control by another country.)
- স্যাটেলাইট রাষ্ট্রগুলি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও তারা মূলত শক্তিশালী রাষ্ট্রের নিয়ন্ত্রণের অধীনে থাকে।
- রাষ্ট্রগুলি সাধারণত শক্তিশালী রাষ্ট্রের সামরিক বা অর্থনৈতিক প্রভাবের আওতায় থাকে।

উদাহরণ:
- মিয়ানমারের রাজনীতি ও অর্থনৈতিক সিস্টেম চীনের রাজনীতি ও অর্থনীতি দিয়ে প্রভাবিত।
- পাপুয়া নিউগিনি ও নাউরু অস্ট্রেলিয়ার সিস্টেম অর্থনীতি ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
- সম্প্রতি বেলারুশ রাশিয়ার স্যাটেলাইট স্টেট হিসেবে পরিগণিত হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
সাহেল অঞ্চল কোথায় অবস্থিত?
  1. ইউরোপ
  2. পশ্চিম আফ্রিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
পশ্চিম আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
সাহেল (Sahel):
- সাহেল অঞ্চল বলে অভিহিত পশ্চিম আফ্রিকার সাব সাহারা অঞ্চল।
- এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে মৌরিতানিয়া, মালি ও নাইজার প্রভৃতি।
- এই অঞ্চলে সাভানা বনভূমি রয়েছে।

অন্যদিকে,
- প্রেইরি (Prairie): উত্তর আমেরিকার উর্বর তৃণভূমি।
- তুন্দ্রা: সব থেকে উত্তরের স্থল বায়োম হলো তুন্দ্রা।

উৎস: Britannica.
.
অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎসের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. প্রথা
  2. ধর্ম
  3. জনমত
  4. বিচারকের রায়
সঠিক উত্তর:
জনমত
উত্তর
সঠিক উত্তর:
জনমত
ব্যাখ্যা
• আইনের উৎস (Sources of Law):
→ জন অস্টিনের মতে, আইনের উৎস একটি এবং তা হচ্ছে 'সার্বভৌমের আদেশ'।
→ অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস হলো ৬টি; যথা : (১) প্রথা, (২) ধর্ম, (৩) বিচারকের রায়, (৪) ন্যায়বিচার, (৫) বিজ্ঞানসম্মত আলোচনা, (৬) আইনসভা।
→ অধ্যাপক হল্যান্ডের মতে, 'জনমত'- আইনের উৎসের মধ্যে অন্তর্ভুক্ত নয়।
→ তবে, ওপেনহাইম জনমতকেও আইনের উৎস বলে মনে করেছেন। কেননা জনমতের প্রভাবে অনেক সময় সরকার আইন প্রণয়ন বা প্রচলিত আইন পরিবর্তন ও সংশোধন করে থাকে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
'এককেন্দ্রিক সরকার' বলতে কী বোঝায়?
  1. যেখানে সরকারের ক্ষমতা বিভিন্ন স্তরে বিভক্ত থাকে
  2. যেখানে প্রতিটি প্রদেশের আলাদা সরকার থাকে
  3. যেখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে
  4. যেখানে শাসন ব্যবস্থা একাধিক সরকার দ্বারা পরিচালিত হয়
সঠিক উত্তর:
যেখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে
উত্তর
সঠিক উত্তর:
যেখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে
ব্যাখ্যা
• ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার:

এককেন্দ্রিক সরকার:
যে শাসন ব্যবস্থায় সাংবিধানিকভাবে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং একটি কেন্দ্র থেকে সকল ক্ষমতা পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। যেমন: ফ্রান্স, বাংলাদেশ, জাপান, ইতালি ইত্যাদি।

যুক্তরাষ্ট্রীয় সরকার:
যখন কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না হয়ে পারস্পারিক চুক্তির মাধ্যমে স্বাধীন সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে নতুন রাষ্ট্র গঠন করে, তাকে যুক্তরাষ্ট্র বলা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার একটি দ্বৈত সরকার। একসাথে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যমান। যেমন: ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি।

তথ্যসূত্র: একাদশ ও দ্বাদশ শ্রেনীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা।
১০.
'তুন্দ্রা অঞ্চল' কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
  1. উষ্ণ অঞ্চল
  2. মেরু দেশীয় অঞ্চল
  3. নাতিশীতোষ্ণ অঞ্চল
  4. পার্বত্য ও উচ্চভূমি অঞ্চল
সঠিক উত্তর:
মেরু দেশীয় অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
মেরু দেশীয় অঞ্চল
ব্যাখ্যা
তুন্দ্রা অঞ্চল:
- তুন্দ্রা অঞ্চল মেরু দেশীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
- সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী স্থানে এই তুন্দ্রা অঞ্চল অবস্থিত।
- দক্ষিণ গোলার্ধের এন্টার্কটিকা মহাদেশ; উত্তর গোলার্ধের সুইডেন, নরওয়ে, আলাস্কা, গ্রীনল্যান্ড, রাশিয়ার উত্তরাংশ, উত্তর কানাডা ইত্যাদি তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত।
- তুন্দ্রা অঞ্চল প্রায় সারাবছরই বরফাচ্ছন্ন থাকে। তাই হিমশীতল জলবায়ু এ অঞ্চলের প্রধান বৈশিষ্ট।
- এ অঞ্চলে বছরের অধিকাংশ সময়ই শীতকাল থাকে। আর গ্রীষ্মকাল হল ক্ষনস্থায়ী।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
'নেসেট' কোন দেশের আইনসভা?
  1. ইরান
  2. ইসরায়েল
  3. ডেনমার্ক
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
• ইসরায়েলের আইনসভানেসেট
- এটি এককক্ষ বিশিষ্ট সংসদ।
- এটি আইন প্রণয়ন, সরকারের সিদ্ধান্ত গ্রহণ, এবং গুরুত্বপূর্ণ জাতীয় নীতি নিয়ে আলোচনা করে।
- নেসেটে মোট ১২০টি আসন রয়েছে এবং এর সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন।

বিভিন্ন দেশের আইনসভা:
• মজলিশ: ইরানের আইনসভা।
• লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা।
• মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
• পিপলস মজলিস: মালদ্বীপের আইনসভা।
• কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা।
• ডায়েট: জাপানের আইনসভা।
• ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
• পার্লামেন্ট: শ্রীলংকা ও জার্মানির আইনসভা।
• ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
• রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।

তথ্যসূত্র: WorldAtlas.
১২.
ভিয়েনা কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
  1. সমুদ্র দূষণ প্রতিরোধ
  2. ওজোন স্তর সুরক্ষা
  3. জীববৈচিত্র্য সংরক্ষণ
  4. গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ
সঠিক উত্তর:
ওজোন স্তর সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তর সুরক্ষা
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
• জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
• স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
• কার্যকর: ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
• স্বাক্ষরকারী পক্ষ ২৮টি।
• অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

- অন্যদিকে,
• কিয়েটো প্রটোকল: গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
• কার্টাগেনা প্রটোকল: জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৩.
প্যারিস জলবায়ু চুক্তি কত তম COP সম্মেলনে গৃহীত হয়?
  1. ১৯তম
  2. ২০তম
  3. ২১তম
  4. ২৫তম
সঠিক উত্তর:
২১তম
উত্তর
সঠিক উত্তর:
২১তম
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
• গৃহীত: ২০১৫ সালের ১২ ডিসেম্বর।
• স্থান: ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (COP-21) সম্মেলন।
• সদস্য: ১৯৬টি দেশের প্রতিনিধির দ্বারা প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
• কার্যকর: ৪ নভেম্বর ২০১৬ থেকে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয়।

• চুক্তির মূল লক্ষ্য-
- একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।
- এই লক্ষ্য অর্জন করতে হলে, ২০২৫ সালের মধ্যে গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ কমানো শুরু করতে হবে এবং ২০৩০ সালের মধ্যে তা ৪৩% কমাতে হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৪.
কোনো রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো প্রধানত কোন দুটি ভাগে ভাগ করা হয়?
  1. রাজতন্ত্র ও প্রজাতন্ত্র
  2. সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত
  3. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক
  4. গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক
সঠিক উত্তর:
পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক
উত্তর
সঠিক উত্তর:
পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক
ব্যাখ্যা
অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র:
- সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না-থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয়, যেমন- 
১/ পুঁজিবাদী রাষ্ট্র ও
২/ সমাজতান্ত্রিক রাষ্ট্র।

• পুঁজিবাদী রাষ্ট্র:
- পুঁজিবাদী রাষ্ট্র এমন একটি রাষ্ট্রব্যবস্থা যেখানে নাগরিকদের সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত।
- এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তিমালিকানার অধিকার।
- উৎপাদনের উপাদানসমূহ যেমন ভূমি, শ্রম, মূলধন এবং ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে।
- রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয়।
- উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ থাকে না এবং নাগরিকরা সম্পদ অর্জন, মালিকানা এবং ভোগের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকে।
- বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র পুঁজিবাদী ব্যবস্থায় পরিচালিত, যেখানে মুক্ত বাজার অর্থনীতির প্রাধান্য রয়েছে।

• সমাজতান্ত্রিক রাষ্ট্র:
- সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্রব্যবস্থা যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না এবং উৎপাদনের উপকরণগুলোর উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত।
- এটি পুঁজিবাদী ব্যবস্থার বিপরীত।
- ভূমি, শ্রম, মূলধন, এবং উৎপাদনের অন্যান্য উপকরণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে।
- অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়।
- ব্যক্তিগত উদ্যোগ বা মালিকানার সুযোগ থাকে না, এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় না।
- চীন ও কিউবা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
১৫.
'গুর্খা জাতি' মূলত কোন দেশের জাতিগোষ্ঠী?
  1. নেপাল
  2. মিয়ানমার
  3. নিউজিল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
গুর্খা জাতি (Gurkhas):
- দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী জাতি, যারা মূলত নেপালের পাহাড়ি অঞ্চলে বাস করে।
- গুর্খা জাতির ইতিহাস বহু পুরনো এবং তারা মূলত নেপাল, ভারতের কিছু অংশ, এবং তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলে বাস করে।
- তারা মূলত নেপালের যোদ্ধা জাতি হিসেবে পরিচিত।
- গুর্খারা তাদের সাহসিকতা, তীক্ষ্ণ যুদ্ধে দক্ষতা, এবং অনুগত পরিশ্রমী স্বভাবের জন্য বিখ্যাত। 
- ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে গুর্খারা বিশ্বের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অসংখ্য সম্মাননা অর্জন করেন। তারা ব্রিটিশ রাজের বিশ্বস্ত সৈন্য হিসাবে পরিচিত।
- বর্তমানে তারা বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষত ব্রিটিশ এবং ভারতের সেনাবাহিনীতে।

অন্যান্য বিভিন্ন জাতিগোষ্ঠী:
- মাওরী: নিউজিল্যান্ডের আদিবাসী।
- উইঘুর: চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস (কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে)।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।

তথ্যসূত্র: ব্রিটানিকা।