May you achieve all your goals. - This sentence is - Optative Sentence.
- কারও জন্য শুভকামনা বা কামনা প্রকাশ করা হয়।
যেমন: May you live long!
এখানে “May you achieve all your goals” একধরনের শুভকামনা।
• Optative Sentence:
- যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায় তাকে Optative Sentence বলে।
Example: May you live a long life.
- বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) দীর্ঘ জীবন কামনা করছে।
- তাই বাক্যটি Optative Sentence.
Optative Sentence চেনার উপায়:
- Optative Sentence-এর প্রথমে সাধারণত may-verbটি বসে। যেমন: May.
- তারপর যার জন্য কামনা করা হচ্ছে তার noun বা pronoun বসে। যেমন: May you.
- এরপরে যে কাজটি ঘটুক বলে কামনা করা হচ্ছে তা (bare infinitive; s/es/ing/ed-ছাড়া) বসবে। যেমন: May you live
- প্রয়োজনীয় word এরপরে যুক্ত করে বাক্য কে অর্থপূর্ণ করতে হবে। যেমন: May you live a long life.
More Examples of Optative Sentences:
1. May your journey be safe and enjoyable.
2. May you find success in every step you take.
3. May your days be filled with laughter and joy.
4. May peace prevail in the world.
Options,
• Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য):
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে।
- এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।
- যেমন: Do the work. (কাজটি কর)
• Exclamatory Sentence:
- যে sentence-এ বক্তার মনের আকস্মিক আবেগ-দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি- সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে বলে Exclamatory Sentence.
- যেমন: How nice the bird is! (কি সুন্দর পাখিটি!)
- বাক্যটিতে বক্তার মনের একটি আকস্মিক আবেগ আনন্দ বা বিস্ময় সক্রিয়ভাবে প্রকাশিত হয়েছে। এটি হলো একটি Exclamatory Sentence.