পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৫৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
রিভিশন পরীক্ষা (বিগত ৫টি পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) সন্দেশ, অলয়
  2. খ) অচল, মহীরুহ
  3. গ) শশাঙ্ক, শশধর
  4. ঘ) মহিধর, মৃগাঙ্ক
সঠিক উত্তর:
গ) শশাঙ্ক, শশধর
উত্তর
সঠিক উত্তর:
গ) শশাঙ্ক, শশধর
ব্যাখ্যা
• চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, মৃগাঙ্ক, নিশাকর, হিমকর ইত্যাদি।

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:  
'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী, 
'খবর' শব্দের সমার্থক শব্দ = সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, সন্ধান, তথ্য, সমাচার।
“অক্ষয়”  এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অসমাপিকা ক্রিয়া কয় ধরনের?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন – ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।
এখানে 'ভালাে করে পড়াশােনা করলে' বললে ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না। তাই এটি অসমাপিকা ক্রিয়া।

একইভাবে, 'যত্ন করলে রত্ম মিলে'- এখানে 'করলে' অসমাপিকা ক্রিয়া।

অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
১. ভূত অসমাপিকা,
২. ভাবী অসমাপিকা এবং
৩. শর্ত অসমাপিকা।
যথা:

ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়।
শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালাে হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
.
ধাতু বলতে বোঝায় -
  1. ক) শব্দমূল
  2. খ) ধ্বনিমূল
  3. গ) ক্রিয়ারমূল
  4. ঘ) অব্যয়মূল
সঠিক উত্তর:
গ) ক্রিয়ারমূল
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়ারমূল
ব্যাখ্যা
ক্রিয়া মূলকে বলা হয় ধাতু, আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ।
ধাতু সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন
১. ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি আর
২. ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ- প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ প্রত্যয়) = চলন(বিশেষ্যপদ)
- চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ- প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০১৯সংস্করণ
.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) বিনীত - আনত
  2. খ) দুরন্ত - বাড়ন্ত
  3. গ) কোমল - কঠোর
  4. ঘ) সৌম্য - শান্ত
সঠিক উত্তর:
গ) কোমল - কঠোর
উত্তর
সঠিক উত্তর:
গ) কোমল - কঠোর
ব্যাখ্যা
- 'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ - কঠিন/কঠোর।
অন্যদিকে, 
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র।
- দুরন্ত এর বিপরীত শব্দ - শান্ত।
- 'বিনীত' এর বিপরীত শব্দ- উদ্ধত।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত ভাষা ও সাহিত্যবিষয়ক গ্রন্থ নয় কোনটি?
  1. ক) ভাষা ও সাহিত্য
  2. খ) বাঙ্গালা ব্যাকরণ
  3. গ) বাংলা সাহিত্যের কথা
  4. ঘ) মুসলিম বাঙলা সাহিত্য
সঠিক উত্তর:
ঘ) মুসলিম বাঙলা সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুসলিম বাঙলা সাহিত্য
ব্যাখ্যা
• ‘মুসলিম বাঙলা সাহিত্য' এর রচয়িতা মুহম্মদ এনামুল হক। 
- এটি প্রকাশিত হয় ১৯৫৭ খ্রিষ্টাব্দে। 

• ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

• তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ,
- ভাষা ও সাহিত্য
- বাঙ্গালা ব্যাকরণ
- বাংলা সাহিত্যের কথা ইত্যাদি।
এছাড়া তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
স্বরযন্ত্রের অংশ নয় কোনটি?
  1. ক) ওষ্ঠ
  2. খ) অধিজিহ্বা
  3. গ) স্বররন্ধ্র
  4. ঘ) ধ্বনিদ্বার
সঠিক উত্তর:
ক) ওষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ক) ওষ্ঠ
ব্যাখ্যা
• ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলােকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত। 

স্বরযন্ত্র
শ্বাসনালির উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান।
- মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতাে।
- বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। এবং সেই ধ্বনি থেকে শব্দের সৃষ্টি হয়।
- অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার ইত্যাদি স্বরযন্ত্রের অংশ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
অধিকরণ কারকে শূন্য বিভক্তি পাওয়া যায় কোন বাক্যে?
  1. ক) তিলে তৈল আছে।
  2. খ) কপালের লিখন যায় না খণ্ডন।
  3. গ) শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
  4. ঘ) বন্যেরা বনে সুন্দর।
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষার প্রশ্নে গ অপশনে 'শিশুগণ' এর নিচে আন্ডারলাইন করা ছিল। 
শিশুগণ - কর্তৃকারক এ শূন্যবিভক্তি এর উদাহরণ।
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

গ অপশনে 'নিজ নিজ' এর নিচে আন্ডারলাইন করা থাকলে এটি সঠিক উত্তর হতো।

--------------------------------
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• অধিকরণ কারকের উদাহরণ - 
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে  - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
'যা সহজে দমন করা যায় না' - এর এক কথায় প্রকাশ কী?
  1. ক) দুর্দম
  2. খ) অদম্য
  3. গ) অনিবার্য
  4. ঘ) দুর্নিবার
সঠিক উত্তর:
ক) দুর্দম
উত্তর
সঠিক উত্তর:
ক) দুর্দম
ব্যাখ্যা
যা দমন করা যায় না- অদম্য।
অন্যদিকে, 
নিবারণ করা যায় না এমন – অনিবার্য।
যা সহজে দমন করা যায় না – দুর্দম।
অতি কষ্টে যা নিরাবরণ করা যায় - দুর্নিবার।

আরও কিছু এক কথায় প্রকাশ- 
যার কোন উপায় নাই - নিরুপায়
যার অন্য উপায় নাই - অনন্যোপায়
যা আঘাত পায়নি - অনাহত
যার আগমনের কোনো তিথি নেই - অতিথি
যার কোন অবলম্বন নাই - নিরবলম্বন
উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান
.
বহুব্রীহি সমাস এর উদাহরণ কোনটি?
  1. ক) কাজল কালো
  2. খ) বেঈমান
  3. গ) শশব্যস্ত
  4. ঘ) দম্পতি
সঠিক উত্তর:
খ) বেঈমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বেঈমান
ব্যাখ্যা
• যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

• নঞ বহুব্রীহি সমাস:
- বিশেষ্য পূর্বপদের আগে নঞ (না অর্থবােধক) অব্যয়যােগে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে।
- নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।
যেমন-
- বে (নাই) ঈমান যার = বেঈমান,
- ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান,
- না (নাই) চারা (উপায়) = নাচার,
- নি (নাই) ভুল যার = নির্ভুল,
- না (নয়) জানা যা = নাজানা,
- অ (নাই) আদি যার = অনাদি ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
২, ৫, ৮, ১১...... ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ১৮
  2. খ) ২২
  3. গ) ২৪
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ঘ) ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ৮, ১১......ধারাটির ৭ম পদ কত?

সমাধান: 
১ম পদ a = ২
সাধারণ অন্তর d = ৫- ২ = ৩

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
৭ম পদ  = ২ + (৭ - ১)৩
                = ২ + ১৮
                = ২০
১১.
একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ৪ গ্রাম
  2. খ) ৮ গ্রাম
  3. গ) ১২ গ্রাম
  4. ঘ) ৬ গ্রাম
সঠিক উত্তর:
খ) ৮ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ৩২ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (৩২ × ৩)/৪ = ২৪ গ্রাম
∴ তামার পরিমাণ = (৩২×১)/৪ = ৮ গ্রাম

ধরি, ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ২৪ : ৮ = ৪ : ১
(ক + ২৪)/৮ = ৪/১
ক + ২৪ = ৩২
ক = ৩২ - ২৪
ক = ৮
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৮ গ্রাম
১২.
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৮০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ২০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?
  1. ক) ১৬০ দিন 
  2. খ) ২৫০ দিন 
  3. গ) ৩০০ দিন 
  4. ঘ) ২০০ দিন
সঠিক উত্তর:
ঘ) ২০০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৮০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ২০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = ১৮০ - ২০ = ১৬০ দিন 
লোক অবশিষ্ট থাকে = ৪০০০ - ৮০০ = ৩২০০ জন

৪০০০ জন লোকের খাদ্য মজুদ আছে ১৬০ দিনের 
১ জন লোকের খাদ্য মজুদ আছে ১৬০ × ৪০০০ দিনের 
৩২০০ জন লোকের খাদ্য মজুদ আছে (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের 
                                                = ২০০ দিনের
১৩.
a + b = 6, a - b = 0 হলে ‍a/b কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 6, a - b = 0 হলে ‍a/b কত?

সমাধান: 
দেয়া আছে,
a + b = 6................(1)
a - b = 0................(2)

(1) + (2) ⇒
a + b + a - b = 6 + 0
2a = 6
a = 3

(1) নং হতে পাই,
3 + b = 6
b = 6 - 3
b = 3

এখন 
a/b = 3/3 = 1
১৪.
x4 + 4 এর উৎপাদক কি কি?
  1. ক) (x2 + 2x + 2) (x2 + 2x - 2)
  2. খ) (x2 + 3x + 2) (x2 - 3x + 2)
  3. গ) (x2 + 2x + 2)(x2 - 2x + 2)
  4. ঘ) (x2 + 2x + 4)(x2 - 2x + 4)
সঠিক উত্তর:
গ) (x2 + 2x + 2)(x2 - 2x + 2)
উত্তর
সঠিক উত্তর:
গ) (x2 + 2x + 2)(x2 - 2x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + 4 এর উৎপাদক কি কি?
সমাধান: 
x4 + 4 
= x4 + 4 + 4x2 - 4x2
= (x2)2 + 2.x2. 2 + 22 - 4x2
= (x2 + 2)2 - (2x)2
= (x2 + 2 + 2x)(x2 + 2 - 2x)
=(x2 + 2x + 2)(x2 - 2x + 2)
১৫.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ১/৫
  2. খ) ৫/২১
  3. গ) ৬/১২
  4. ঘ) ১/৬
সঠিক উত্তর:
ঘ) ১/৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান: 
১/৫ = ০.২০
১/৬ = ০.১৭
৫/২১ =০.২৪
৬/১২ = ০.৫
১৬.
বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটির মান কত?
  1. ক) ১১৫°
  2. খ) ৯৫°
  3. গ) ৭৫°
  4. ঘ) ১০৫°
সঠিক উত্তর:
ঘ) ১০৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটির মান কত?

সমাধান: 
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭০° হলে, অপরটি = (১৮০ - ৭৫) = ১০৫°
১৭.
m - 1/m = √3 হলে m3 - 1/m3 = কত?
  1. ক) 6√3
  2. খ) 0
  3. গ) 5√3
  4. ঘ) √3
সঠিক উত্তর:
ক) 6√3
উত্তর
সঠিক উত্তর:
ক) 6√3
ব্যাখ্যা
প্রশ্ন: m - 1/m = √3 হলে m3 - 1/m3 = কত?

সমাধান: 
দেয়া আছে 
m - 1/m = √3 
এখন
m3 - 1/m3 = (m - 1/m)3 + 3.m.(1/m).(m - 1/m)
                 = (√3)3 + 3 × √3
                 = 3√3 + 3√3 
                 = 6√3
১৮.
৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১টি কলার ক্রয়মূল্য কত?
  1. ক) ৪ টাকা 
  2. খ) ২ টাকা 
  3. গ) ৬ টাকা 
  4. ঘ) ৫ টাকা 
সঠিক উত্তর:
ক) ৪ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১টি কলার ক্রয়মূল্য কত?

সমাধান: 
১০% লাভে 
বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
                  = ১১০ টাকা 

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ২২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ × ২২০/১১০ টাকা  
                                                   = ২০০ টাকা 
৫০ টি কলার ক্রয়মূল্য ২০০ টাকা 
১ টি কলার ক্রয়মূল্য ২০০/৫০ টাকা 
                          = ৪ টাকা
১৯.
একটি কাজ ক একা ১৮ দিনে এবং খ একা ১২ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৩২/৫ দিনে 
  2. খ) ৩১/৫ দিনে 
  3. গ) ৩৮/৫ দিনে 
  4. ঘ) ৩৬/৫ দিনে 
সঠিক উত্তর:
ঘ) ৩৬/৫ দিনে 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬/৫ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ক একা ১৮ দিনে এবং খ একা ১২ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?

সমাধান: 
ক ১৮ দিনে করে একটি কাজ
ক ১ দিনে করে কাজের (১/১৮) অংশ

আবার
খ ১২ দিনে করে একটি কাজ
খ ১ দিনে করে কাজের (১/১২) অংশ

ক ও খ একত্রে ১ দিনে করে কাজের (১/১৮ + ১/১২) অংশ
 = (২ + ৩)/৩৬ অংশ
 = ৫/৩৬ অংশ

ক ও খ ৫/৩৬  অংশ কাজ করে ১ দিনে 
ক ও খ ১অংশ বা (সম্পূর্ণ) কাজ করে (১ × ৩৬)/৫ দিনে 
                                                      = ৩৬/৫ দিনে
২০.
ক ও খ এর মধ্যে ২৪০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ৫৫ টাকা
সঠিক উত্তর:
খ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর মধ্যে ২৪০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?

সমাধান: 
ক পায় = x  টাকা 
খ পায় = ২x  টাকা 

প্রশ্নমতে,
২x  + x  = ২৪০
৩x = ২৪০
x  = ৮০ 
২১.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৪ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৪ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪৮ বছর
  2. খ) ৪০ বছর
  3. গ) ৪৫ বছর
  4. ঘ) ৫০ বছর
সঠিক উত্তর:
ঘ) ৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৪ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৪ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৪ বছর
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২৪ × ৩) বছর
                                                              = ৭২ বছর 

৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৪ বছর 
৩ বছর পর দুই পুত্রের মোট বয়স = ১৪ × ২ বছর 
                                                  = ২৮ বছর 
বর্তমানে দুই পুত্রের মোট বয়স = ২৮ - ( ৩ + ৩) বছর 
                                              = ২৮ - ৬
                                                = ২২ বছর 

পিতার বর্তমান বয়স = (৭২ - ২২) = ৫০ বছর
২২.
এক ব্যক্তি তার আয়ের ৮% আয়কর দেন। তিনি ১২০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ক) ১১০০০ টাকা
  2. খ) ১৫০০০ টাকা
  3. গ) ১৮০০০ টাকা
  4. ঘ) ১৯০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৮% আয়কর দেন। তিনি ১২০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

সমাধান: 
আয়কর ৮ টাকা হলে মোট আয় ১০০ টাকা 
আয়কর ১ টাকা হলে মোট আয় ১০০/৮ টাকা
আয়কর ১২০০ টাকা হলে মোট আয় (১০০ × ১২০০)/৮ টাকা  
= ১৫০০০ টাকা
২৩.
১৮৭ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
  1. ক) ৩১ টাকা
  2. খ) ৪১ টাকা
  3. গ) ৫১ টাকা
  4. ঘ) ৬১ টাকা
সঠিক উত্তর:
গ) ৫১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮৭ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ২ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৪ + ৫ = ১১

ক্ষুদ্রতম সংখ্যা = ১৮৭ এর ২/১১ = ৩৪
বৃহত্তম সংখ্যা = ১৮৭ এর ৫/১১ = ৮৫

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৮৫ - ৩৪ = ৫১ টাকা
২৪.
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ, তাকে বলে-
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) রম্বস
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
ব্যাখ্যা
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
২৫.
কোন পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী গণিতে, ৮০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ১৫%
  2. খ) ১০%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী গণিতে, ৮০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান: 
শুধু গণিতে পাশ করে =(৮৫ - ৭৫)% = ১০%
শুধু ইংরেজিতে পাশ করে =(৮০ - ৭৫)% = ৫%
গণিত, ইংরেজি ও উভয় বিষয়ে পাশ করে = (১০ + ৫ + ৭৫)%
 = ৯০% 
উভয় বিষয়ে ফেল করেছে= (১০০ - ৯০)% = ১০%
২৬.
Fill in the gap with appropriate phrase. He is _____ in English.
  1. ক) at hand
  2. খ) at bottom
  3. গ) at bay
  4. ঘ) at home
সঠিক উত্তর:
ঘ) at home
উত্তর
সঠিক উত্তর:
ঘ) at home
ব্যাখ্যা
• At home
English Meaning: skilled / comfortable.
Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ

Ex. Sentence: 1. He is at home in English.
Bangla Meaning: ১. সে ইংরেজিতে দক্ষ।

Ex. Sentence: 2. I never feel at home in Dhaka city.
Bangla Meaning: ২. আমি ঢাকা শহরে কখনো স্বস্তি পাই না।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• At bay
English Meaning: forced to face or confront one's attackers or pursuers / cornered.
Bangla Meaning: কোণঠাসা অবস্থা করা।

• At bottom
English Meaning: in a basic way.
Bangla Meaning: মূলত

• At hand
English Meaning: nearby / near in time or position.
Bangla Meaning: নিকটে, আসন্ন

Source: Live MCQ Lecture.
২৭.
What kind of parts of speech is the word 'Embarrassment'?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Both ক ও খ
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Embarrassment [noun] অস্বস্তি।
- Embarrass (verb transitive) অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা। 
- Embarrassing (adjective)
- Embarrassingly (adverb)

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
২৮.
What is Bengali meaning of the phrase 'All in all'?
  1. ক) এক এবং তার বেশি নয়।
  2. খ) শক্তিহীন
  3. গ) ক্ষমতা হারিয়েছে এমন।
  4. ঘ) সর্বেসর্বা
সঠিক উত্তর:
ঘ) সর্বেসর্বা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সর্বেসর্বা
ব্যাখ্যা
All in all
English Meaning: on the whole / considering all the different parts of the situation together.
Bangla Meaning: সম্পূর্ণরূপে / সবকিছু বিবেচনা সাপেক্ষে/সর্বেসর্বা

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
 শক্তিহীন; ক্ষমতাহীন - Powerless 
ক্ষমতা হারিয়েছে এমন - Who has lost power - 
এক এবং তার বেশি নয় - Only one

সুতরাং 'All in all' এর অর্থ - সবকিছু বিবেচনা সাপেক্ষে
২৯.
Utilize- শব্দটির antonym হচ্ছে -
  1. ক) Employ
  2. খ) exploit
  3. গ) Apply
  4. ঘ) Discard
সঠিক উত্তর:
ঘ) Discard
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Discard
ব্যাখ্যা
Utilize (verb transitive)-  ব্যবহার করা; কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Employ -  কাজে লাগানো; সদ্ব্যবহার করা:
Exploit -  কাজে লাগানো/ সুযোগ ব্যবহার করা।
Apply -  কাজে লাগানো/ /প্রয়োগ করা
Discard - বাতিল করা; ফেলে দেওয়া; অপ্রার্থিত; অবাঞ্ছিত কিছু পরিত্যাগ করা

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Discard শব্দটি Utilize এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর -  Discard।

Source: Bangla Academy Dictionary.
৩০.
A man living in society has to abide ____ its conventions.
  1. ক) in
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) into
সঠিক উত্তর:
খ) by
উত্তর
সঠিক উত্তর:
খ) by
ব্যাখ্যা
A man living in society has to abide ____ its conventions. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -  by.

abide by - মেনে চলা 
abide with - কারো সাথে বাস করা 
abide in - কোনো স্থানে বাস করা।

সুতরাং প্রশ্ন প্রদত্ত বাক্যটির অর্থ ঠিক রাখতে হলে  by  এর ব্যবহারই গ্রহণযোগ্য।
A man living in society has to abide by its conventions. 
অর্থাৎ সমাজে বসবাসকারী একজন মানুষকে রীতিনীতি মেনে চলতে হয়।
৩১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I have read a poetry.
  2. খ) We shall have reached the station before the train leaves the station.
  3. গ) The man took his birth in 1968.
  4. ঘ) I saw his pulse.
সঠিক উত্তর:
খ) We shall have reached the station before the train leaves the station.
উত্তর
সঠিক উত্তর:
খ) We shall have reached the station before the train leaves the station.
ব্যাখ্যা
We shall have reached the station before the train leaves the station -  বাক্যটি শুদ্ধ
কারণ, 
Before দ্বারা দুইটি clause যুক্ত হলে এর প্রথম clause টি যদি Future perfect tense এ থাকে তবে এর পরের clause টি হবে present indefinite tense এ। 
structure: Future perfect tense + before + present indefinite tense. 
তাই নিয়মানুযায়ী শুদ্ধ বাক্য - We shall have reached the station before the train leaves the station.

 প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) I have read a poetry বাক্যটি ভুল কারণ -
poetry দ্বারা সমগ্র কাব্যকে বুঝায় যা একজন ব্যক্তির পক্ষে পড়া সম্ভব নয়। তাই বিশেষ কোন একটি কাব্য/কবিতা বুঝাতে a piece of poetry/poem ব্যবহৃত হয়। 

খ) The man took his birth in 1968 বাক্যটি ভুল কারন - 
took his birth এর স্থলে was born হবে। কারণ, কেউ নিজে জন্মগ্রহণ করে না, মা কর্তৃক তাকে জন্ম দেওয়া হয় তাই passive করে লিখতে হয়।

ঘ) I saw his pulse বাক্যটি ভুল কারন pulse অর্থ ধমনি বা নাড়ির নিয়মিত স্পন্দন যা দেখা সম্ভব নয় বরং feel বা অনুভব করা যায়।
তাই saw এর স্থলে felt হলে বাক্যটি শুদ্ধ হত। ধমনি বা নাড়ির নিয়মিত স্পন্দন  দেখা অর্থে feel one's pulse ব্যবহৃত হয়।
৩২.
The Bengali meaning of the word 'Latent' is -
  1. ক) সুপ্ত
  2. খ) শিখা
  3. গ) অগভির
  4. ঘ) সাক্ষাৎ
সঠিক উত্তর:
ক) সুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) সুপ্ত
ব্যাখ্যা
Latent (adjective)
English Meaning: Not visible or apparent; hidden.
Bangla Meaning: লুক্কায়িত; গুপ্ত; সুপ্ত; অদৃশ্য; নিহিত।

Source: Bangla Academy Dictionary.
৩৩.
My brother is ____ M.A.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
সঠিক উত্তর:
খ) an
উত্তর
সঠিক উত্তর:
খ) an
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক article হবে an. 
কারণ M.A এর প্রথম অক্ষর consonant হলেও উচ্চারণের ক্ষেত্রে শুরুতে Vowel sound (a) আসে, তাই an ব্যবহার হয়েছে। 
Complete Sentence: My brother is an M.A.
৩৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Tresspass
  2. খ) Trespass
  3. গ) Tresspas
  4. ঘ) Trespas
সঠিক উত্তর:
খ) Trespass
উত্তর
সঠিক উত্তর:
খ) Trespass
ব্যাখ্যা
Trespass (verb)
English Meaning: to go onto someone's land or enter their building without permission
Bangla Meaning: অনধিকার প্রবেশ।

Source: Bangla Academy Dictionary.
৩৫.
What is the antonym of the word 'Crippled'?
  1. ক) Mutilated
  2. খ) Determine
  3. গ) Deformed
  4. ঘ) Handsome
সঠিক উত্তর:
ঘ) Handsome
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Handsome
ব্যাখ্যা
• Crippled - অঙ্গ বিকৃতি / পঙ্গু/ শারিরিক ভাবে অক্ষম এমন/ বিকলাঙ্গ।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Mutilated - বিকৃত
Determine - দৃঢ় সিদ্ধান্ত করা; দৃঢ় সংকল্প করা।
Deformed - বিকৃত; বিকলাঙ্গ; কুগঠিত; অস্বাভাবিক; কদাকার
Handsome - সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Handsome শব্দটি Crippled এর বিপরীত অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর - Handsome।

Source: Bangla Academy Dictionary.
৩৬.
The student has been absent ______ Sunday.
  1. ক) for
  2. খ) from
  3. গ) since
  4. ঘ) by
সঠিক উত্তর:
গ) since
উত্তর
সঠিক উত্তর:
গ) since
ব্যাখ্যা
• কাল বা সময়ের অবস্থান বিন্দু বা মুহূর্ত (point of time) নির্দেশ কারী word বা phrase গুলোর পূর্বে ‘since’ preposition টি বসে।
- যেমন, since morning, since yesterday, since Sunday, since 2000, since Eid day.
- তাই সঠিক উত্তর হচ্ছে - since
- Complete Sentence: The student has been absent since Sunday.
৩৭.
While the teacher ____ a lecture, I entered the classroom.
  1. ক) delivering
  2. খ) was delivering
  3. গ) delivered
  4. ঘ) have delivered
সঠিক উত্তর:
খ) was delivering
উত্তর
সঠিক উত্তর:
খ) was delivering
ব্যাখ্যা
অতীতে একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে এ ক্ষেত্রে As/ while/ when থাকলে
- as/ while/ when যুক্ত অংশটি Past continuous tense এবং অপরটি Past indefinite tense হয়।
সুতরাং, সঠিক উত্তর হবে - was delivering।
Complete sentence: While the teacher was delivering a lecture, I entered the classroom.
৩৮.
নিচের কোনটি Material Noun?
  1. ক) March
  2. খ) Jute
  3. গ) Class
  4. ঘ) Mouth
সঠিক উত্তর:
খ) Jute
উত্তর
সঠিক উত্তর:
খ) Jute
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - Jute হচ্ছে Material Noun
Material Noun:
যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে। Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Sugar, Oil etc. are material nouns.

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
ক) March দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর নামকে নির্দেশ করছে সুতরাং এটি Proper Noun.
গ) Class হচ্ছে  a group of students who are taught together অর্থাৎ এটি Collective Noun. কারণ collective noun যার দ্বারা নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।
ঘ) Mouth হচ্ছে Material Noun Mouth কারণ  এটি দ্বারা কোনো কিছুর সাধারণ নামকে বোঝাচ্ছে, তাই এটি common noun.
৩৯.
'সাত গম্বুজ মসজিদ' কোথায় অবস্থিত?
  1. ক) চকবাজার
  2. খ) আরমানিটোলা
  3. গ) মোহাম্মদপুর
  4. ঘ) মিরপুর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদপুর
ব্যাখ্যা
- সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। 
- এটির নির্মাতা মুঘল সুবাদার শায়েস্তা খান। 
- ১৬৮০ খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ করেন।
- তবে অন্য তথ্যমতে এটির নির্মাতা শায়েস্তা খানের ছেলে বুজুর্গ উদ্দিন (উমিদ)।
- বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে।

তথ্য: ঢাকা জেলা ওয়েবসাইট।
৪০.
নিচের কোনটি মনিটরের ধরণ নয়?
  1. ক) CRT Monitor
  2. খ) VDU Monitor
  3. গ) LCD Monitor
  4. ঘ) LED Monitor
সঠিক উত্তর:
খ) VDU Monitor
উত্তর
সঠিক উত্তর:
খ) VDU Monitor
ব্যাখ্যা
- কম্পিউটার মনিটর Visual display unit(VDU) নামেও পরিচিত।
- ইহা হলো এক ধরণের আউটপুট ডিভাইস।
- মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে ভিজিএ কার্ডের উপর। 

মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে। যথা:
১. সিআরটি মনিটর (CRT Monitor)
২. এলসিডি মনিটর (LCD Monitor)
৩. এলইডি মনিটর (LED Monitor)
৪. এমােলেড মনিটর (AMOLED Monitor)
 
উৎসঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
৪১.
সর্বাপেক্ষা বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে -
  1. ক) ইনফ্রারেড
  2. খ) আল্ট্রা ভায়োলেট
  3. গ) মাইক্রোওয়েভ
  4. ঘ) রেডিও ওয়েভ
সঠিক উত্তর:
ঘ) রেডিও ওয়েভ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেডিও ওয়েভ
ব্যাখ্যা
- সর্বাপেক্ষা বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে - রেডিও ওয়েভ। 
- সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে - গামা রে। 
 
- তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় সেটাকে আমরা বলি আল্ট্রা ভায়োলেট আলো, আরও ছোট হলে এক্স-রে আরও ছোট হলে গামা রে- যেটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বের হয়।
- আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড় হয় সেটাকে আমরা বলি ইনফ্রারেড, আরও বড় হলে মাইক্রোওয়েভ এবং আরও বড় হলে রেডিও ওয়েভ

উৎস: পদার্থবিজ্ঞান নবম-দশম শ্রেণি।
৪২.
রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
  1. ক) সরকার
  2. খ) নির্দিষ্ট ভূখণ্ড
  3. গ) সুশাসন
  4. ঘ) সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
গ) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশাসন
ব্যাখ্যা
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথাঃ
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।
- সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ড বই ও পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
'ভেঙ্গী ভ্যালী' কোথায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) চট্টগ্রাম
  3. গ) বান্দরবন
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
ক) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাঙামাটি
ব্যাখ্যা
- কাপ্তাই থেকে প্লাবিত উপত্যকা বা ভ্যালি ভেঙ্গি ভ্যালি নামে পরিচিত। এটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত।
অন্যদিকে,
- হালদা ভ্যালি : খাগড়াছড়ি
- সাজেক ভ্যালি : রাঙামাটি
- বালিশিরা ভ্যালি : মৌলভীবাজার।
- সাঙ্গু ভ্যালি - চট্টগ্রাম
- নাপিত খালি ভ্যালি - কক্সবাজার

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক পত্রিকা।
৪৪.
ভূত্বকে অক্সিজেনের পরিমাণ -
  1. ক) ৪৩.৯৮%
  2. খ) ৪২.৭%
  3. গ) ৪৪.৭৬%
  4. ঘ) ৪৯.০৭%
সঠিক উত্তর:
খ) ৪২.৭%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২.৭%
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৫.
'Horn of Africa' অঞ্চলে অবস্থিত নয় কোন দেশটি?
  1. ক) জিবুতি
  2. খ) নামিবিয়া
  3. গ) ইরিত্রিয়া
  4. ঘ) সোমালিয়া
সঠিক উত্তর:
খ) নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) নামিবিয়া
ব্যাখ্যা
- 'Horn of Africa'- তে অবস্থিত দেশগুলো হলো জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া। 
- Horn of Africa এর দেশগুলো Eastern Africa বা পূর্ব আফ্রিকার অংশ।
- Horn of Africaকে Somali peninsula বা সোমালিয়া উপদ্বীপও বলা হয়।

সূত্র: World Atlas ও Britannica
৪৬.
আফ্রিকান ইকোনোমিক কমিশন (ECA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নাইরোবি
  2. খ) আদ্দিস আবাবা
  3. গ) কায়রো
  4. ঘ) রাবাত
সঠিক উত্তর:
খ) আদ্দিস আবাবা
উত্তর
সঠিক উত্তর:
খ) আদ্দিস আবাবা
ব্যাখ্যা
- আফ্রিকান ইকোনোমিক কমিশন (ECA) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ECOSOC এর একটি আঞ্চলিক সংস্থা।
- এটি ১৯৫৮ সালে ECOSOC কর্তৃক গঠিত হয়।
- এর সদরদপ্তর : ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত।

উৎস: ECA ওয়েবসাইট।
৪৭.
শাহ-ই বাঙালা নামে খ্যাত শামসুদ্দিন ইলিয়াস শাহ বৃহত্তর (অখন্ড) বাংলা প্রতিষ্ঠা করেন -
  1. ক) ১৩৩৭ খ্রিস্টাব্দে
  2. খ) ১৩৫২ খ্রিস্টাব্দে
  3. গ) ১৩৭৮ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১৩১৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
খ) ১৩৫২ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৫২ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
- বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮ খ্রি.)।
- তিনি ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলা একত্র করে বৃহত্তর বা অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন।
- তার সময় থেকেই বাংলায় বসবাসকারী জনগোষ্ঠী ‘বাঙালি’ নামে পরিচিত পায়।
- তিনি `ইলিয়াস শাহী’ বংশের প্রতিষ্ঠাতা। তার উপাধি ছিলো ‘শাহ-ই বাঙালা’ ও ‘শাহ-ই বাঙালিয়ান’।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৮.
কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন?
  1. ক) এভারেষ্ট শৃঙ্গে
  2. খ) মেরু বিন্দুতে
  3. গ) বিষুব রেখা বরাবর
  4. ঘ) ক্রান্তীয় অঞ্চলে
সঠিক উত্তর:
গ) বিষুব রেখা বরাবর
উত্তর
সঠিক উত্তর:
গ) বিষুব রেখা বরাবর
ব্যাখ্যা
অভিকর্ষজ ত্বরণ g-এর মানঃ 
বিষুব রেখা বরাবর g-এর মান সর্ব নিম্ন প্রায় 9.78 ms-2
মেরু বিন্দুতে সর্বোচ্চ 9.83 ms-2 । এ
এভারেষ্ট শৃঙ্গে g-এর মান 9.81 ms-2 ও সমুদ্র সমতলে প্রাপ্ত 9.75 ms-2। 
 
ভূ-পৃষ্ঠে বিভিন্ন স্থানে g -এর মান বিভিন্ন বলে 45° অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মানকে আদর্শ ধরা হয়। এই মান হচ্ছে 9.80665 ms-1 হিসাবের  সুবিধার্থে আদর্শমান ধরা হয় 9.81 ms-2
 
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ শূন্য, এজন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর কোনো ওজন নাই। 
 
উৎস : পদার্থ ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৯.
জাতিসংঘ (United Nations) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪২
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৪৪
সঠিক উত্তর:
খ) ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৫
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি।
- জাতিসংঘের বর্তমান মোট সদস্য সংখ্যা ১৯৩টি। দক্ষিণ সুদান ২০১১ সালের ১৪ জুলাই জাতিসংঘের ১৯৩তম সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৫০.
বর্তমানে জ্বালানি উৎপাদনে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) সৌদিআরব
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
জ্বালানি উৎপাদনে বিশ্বের শীর্ষ ৫টি দেশ হলো :
- চীন 
- যুক্তরাষ্ট্র 
- রাশিয়া 
- সৌদিআরব 
- কানাডা 
 
উৎস : U.S. Energy Information Administration Website 
৫১.
কোন তিনটি জেলা নিয়ে সুন্দরবনের বিস্তৃতি?
  1. ক) বাগেরহাট, খুলনা ও বরগুনা
  2. খ) বরগুনা, বাগেরহাট ও পিরোজপুর
  3. গ) খুলনা, পটুয়াখালী ও সাতক্ষীরা
  4. ঘ) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট
সঠিক উত্তর:
ঘ) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট
ব্যাখ্যা
- সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।
- সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ বা ৬,০১৭ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের অংশে পড়েছে। সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সু্ন্দরবন অবস্থিত।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি এবং বনবিভাগ ওয়েবসাইট।
৫২.
'লাপাজ' কোন দেশের রাজধানী?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) বলিভিয়া
  3. গ) চিলি
  4. ঘ) প্যারাগুয়ে
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
ব্যাখ্যা
- বলিভিয়ার রাজধানী লাপাজ পৃথিবীর উচ্চতম রাজধানী।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৬৫০ মিটার।
- দ্বিতীয় উচ্চতম রাজধানী হচ্ছে ইকুয়েডরের কিটো।

Source: Worldatlas.
৫৩.
ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা নির্মাণ করেন কে?
  1. ক) দুদু মিয়া
  2. খ) হাজী শরীয়তউল্লাহ
  3. গ) সাইয়িদ মীর নিসার আলী
  4. ঘ) মুহাম্মদ মুহসিন উদ্দিন
সঠিক উত্তর:
গ) সাইয়িদ মীর নিসার আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) সাইয়িদ মীর নিসার আলী
ব্যাখ্যা
- তিতুমীরের প্রকৃত নাম সাইয়িদ মীর নিসার আলী
- পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার বশিরহাট মহকুমার চাঁদপুর (মতান্তরে হায়দারপুর) গ্রামে ১৭৮২ সালে তাঁর জন্ম। 
- তিতুমীর ইংরেজ ও ‍জমিদারদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্যে ১৮৩১ সালের অক্টোবর মাসে নারকেলবাড়িয়ায় এক দুর্ভেদ্য বাঁশের কেল্লা নির্মাণ করেন।
- লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ১০০ অশ্বারোহী, ৩০০ স্থানীয় পদাতিক, দুটি কামানসহ গোলন্দাজ সৈন্যের এক নিয়মিত বাহিনী তিতুমীরের বিরুদ্ধে প্রেরণ করে।
- তিনি তাঁর মুজাহিদ বাহিনীতে বিপুল সংখ্যক মুজাহিদ নিয়োগ করে তাদের সামরিক প্রশিক্ষণ দান করেন। 
- অচিরেই তিনি চবিবশ পরগনা, নদীয়া ও ফরিদপুর জেলায় স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিতুমীর তাকি ও গোবরডাঙার জমিদারদের নিকট কর দাবি করলে তারা ইংরেজদের শরণাপন্ন হন। কলকাতা থেকে এক ইংরেজ বাহিনী তিতুমীরের বিরুদ্ধে প্রেরিত হয়। কিন্তু ইংরেজ ও জমিদারদের সম্মিলিত বাহিনী মুজাহিদদের নিকট শোচনীয় পরাজয় বরণ করে। 
- অবশেষে লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ১০০ অশ্বারোহী, ৩০০ স্থানীয় পদাতিক, দুটি কামানসহ গোলন্দাজ সৈন্যের এক নিয়মিত বাহিনী তিতুমীরের বিরুদ্ধে প্রেরণ করেন।
- ১৮৩১ সালের ১৪ নভেম্বর ইংরেজ বাহিনী মুজাহিদদের উপর আক্রমণ চালায়।
- ১৮৩১ সালের ১৯ নভেম্বর কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর কামানের গোলায় তিতুমীরের বাঁশেরকেল্লা ধ্বংস হয়ে যায় এবং তিতুমীর শহিদ হন।

উৎস: বাংলাপিডিয়া
৫৪.
মানুষের অটোজোম সংখ্যা কত?
  1. ক) ২৩ জোড়া
  2. খ) ২০ জোড়া
  3. গ) ২২ জোড়া
  4. ঘ) ২৪ জোড়া
সঠিক উত্তর:
গ) ২২ জোড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ জোড়া
ব্যাখ্যা
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালী ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই।
- বাকি এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স-ক্রোমোজোম। যা মানবদেহে লিঙ্গ নির্ধারণ করে।

সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।