পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাFBS, DUতারিখ৩ আগস্ট, ২০২৩সময়20 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন - বিভিন্ন পদ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০৬.২০২১ Faculty Name: Business Studies, DU --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

FBS, DU · ৩ আগস্ট, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
১৯৬৬ সালের বাঙ্গালী জাতির মুক্তির সনদ ‘ছয়-দফা’ দাবি কোথায় উত্থাপন করা হয়?
  1. ক) ঢাকায়
  2. খ) লাহোরে
  3. গ) করাচীতে
  4. ঘ) চট্টগ্রামে
ব্যাখ্যা
ঐতিহাসিক ছয়-দফা:
- ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।
- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে '৬ দফা দাবি' পেশ করেন।

ঐতিহাসিক ৬ দফা দাবিসমূহ:
- ১ম দফা: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি।
- ২য় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
- ৩য় দফা: মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা।
- ৪র্থ দফা: কর বা রাজস্ব বিষয়ক ক্ষমতা।
- ৫ম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
- ৬ষ্ঠ দফা: আঞ্চলিক মিলিশিয়া বাহিনী গঠনের ক্ষমতা।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘মুক্ত গণমাধ্যম সূচক-২০২১’ এ বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১৪৬ তম
  2. খ) ১৪৮ তম
  3. গ) ১৫২ তম
  4. ঘ) ১৫৬ তম
ব্যাখ্যা
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২১:
- রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে।
- আরএসএফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা ২০০২ সাল থেকে এই সূচক প্রকাশ করছে।
- ২০২১ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২তম ।
- বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়।
- সেগুলো হলো রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্ৰেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা।

উল্লেখ্য,
- ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৬৩তম।

উৎস: ০৩ মে ২০২৩, প্রথম আলো।
.
‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কাঁর লেখা?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) ইমদাদুল হক মিলন
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটির রচয়িতা- 'কাজী নজরুল ইসলাম'। 

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

• ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস: 
- ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল নজরুলের সামাজিক উপন্যাস মৃত্যুক্ষুধা।
- কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।
- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।
- এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
 
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া। 

.
করােনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
করোনার প্রথম ভ্যাকসিন:
- ১১ আগস্ট ২০২০ রাশিয়া প্রথম দেশ হিসেবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের নিবন্ধন দেয়।
- মস্কোর গামেলিয়া ইনস্টিটিউট এ ভ্যাকসিন উদ্ভাবন করে।
- এছাড়া পশ্চিমা অনেক বিজ্ঞানীই রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। 

উৎস: ৫ ডিসেম্বর ২০২০ বিবিসি বাংলা।
.
‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগােলিক নাম?
  1. ক) টেকনাফ
  2. খ) কক্সবাজার
  3. গ) পটুয়াখালী
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
সাগরকন্যা:
- পটুয়াখালী জেলাকে বলা হয় সাগরকন্যা।
- বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি।
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকটা।
- একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রােহিঙ্গাদের প্রধান দাবি কোনটি?
  1. ক) ঘরবাড়ি পুননির্মাণ
  2. খ) জানমালের নিরাপত্তা
  3. গ) গণহত্যার বিচার
  4. ঘ) নাগরিকত্ত্ব
ব্যাখ্যা
রোহিঙ্গা সমস্যা:
- বাংলাদেশে এখন যে এগারো লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আছে, তার বড় অংশই বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছিলো ২০১৭ সালের ২৫শে অগাস্ট।
- বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রােহিঙ্গাদের প্রধান দাবি নাগরিকত্ত্ব।
- রোহিঙ্গা মুসলমানদের আগে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে মিয়ানমারকে।
- এরপর বাংলাদেশে আশ্রিত ১১ লাখের বেশি রোহিঙ্গা একসঙ্গেই ঘরে (রাখাইনে) ফিরে যাবে। 

উৎস: ০৯ সেপ্টেম্বর, ২০১৯, প্রথম আলো।
.
‘Man is born free and everywhere he is in chains.’ উক্তিটি কার?
  1. ক) আব্রাহাম লিংকন
  2. খ) বারাক ওবামা
  3. গ) ষোড়শ লুই
  4. ঘ) জাঁ জ্যাক রুশো
ব্যাখ্যা
- জাঁ জ্যাক রুশো (Rousseau) বলেছেন: মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে' (Man is born free but everywhere he is in chains।

অন্যদিকে -
- আব্রাহাম লিংকন বলেছেন 'সবাইকে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক'।
- বারাক ওবামা বলেছেন 'পরিবর্তন আসবে না যদি আমরা অন্য কোন লোক বা অন্য কোন সময়ের অপেক্ষায় থাকি। আমরাই সেই লোক যাদের জন্য আমরা অপেক্ষা করছি। আমরাই সেই পরিবর্তন যা আমরা অনুসন্ধান করছি'।
- 'আমি যা ইচ্ছা করি তা-ই আইন' এই উক্তিটি ফরাসি সম্রাট ষোড়শ লুই- এর।

উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) লাটভিয়া
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ক্রিমিয়া ছিল ইউক্রেনের অন্তর্গত একটি স্বশাসিত প্রজাতন্ত্র।
- এই প্রজাতন্ত্রটি কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- প্রজাতন্ত্রটির রাজধানী: সিমফারোপোল।
- ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়া কর্তৃক দখল করা হয়েছে।
- বর্তমানে ক্রিমিয়া ইউক্রেনের অংশ নয়, রাশিয়ার অংশ।

উৎস: Britannica.
.
কোন সভ্যতাটি প্রাচীনতম?
  1. ক) গ্রীক সভ্যতা
  2. খ) সিন্ধু সভ্যতা
  3. গ) সুমেরীয় সভ্যতা
  4. ঘ) মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা।
- মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি।
যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।

- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা।
- বর্তমান ইরাকের দক্ষিণ অংশ তৎকালীন সময়ে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল।
- মেসোপটেমিয়ার বাসিন্দা ছিল সুমেরীয়রা।
- এটাই প্রাচীন সুমেরীয় সভ্যতা।

উৎস: Britannica.
১০.
ওয়াটার লু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
  1. ক) এডলফ হিটলার
  2. খ) নেপোলিয়ন বোনাপার্ট
  3. গ) জোসেফ স্ট্যালিন
  4. ঘ) ভ্লাদিমির লেনিন
ব্যাখ্যা
ওয়াটারলু যুদ্ধ:
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

উৎস: Britannica.
১১.
‘পিস স্ট্যাচু’ কোথায় অবস্থিত?
  1. নাগাসাকি
  2. নিউইয়র্ক
  3. হো চি মিন সিটি
  4. হিরোশিমা
ব্যাখ্যা
পিস স্ট্যাচু:
- জাপানের নাগাসাকি 'পিস স্ট্যাচু' স্থাপিত হয়।
- ১৯৪০ সালের ২২ সেপ্টেম্বরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
- জাপান কর্তৃক পার্ল হারবর আক্রমণের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করে।
- যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র জাপানে ২ টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে, হিরোশিমায় লিটল বয় ৬ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকিতে ফ্যাট ম্যান ৯ আগস্ট ১৯৪৫।
- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে 'শান্তি পার্ক' স্থাপন করা হয়।
- এই পার্কে স্থাপিত হয়েছে 'পিস স্ট্যাচু (Peace Statue)'।

অন্যদিকে,
- স্ট্যাচু অব পিস (Statue of Peace) অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে।

[উল্লেখিত, অপশনে সঠিক উত্তর দেওয়া নাই।]

উৎস: Britannica.
১২.
IBRD- এর পূর্ণরূপ কী?
  1. ক) International Banking for Reconstruction and Development
  2. খ) International Bank for Reforms and Development
  3. গ) Interregional Bank for Reconstruction and Development
  4. ঘ) International Bank for Reconstruction and Development
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- IBRD- এর পূর্ণরূপ: International Bank for Reconstruction and Development.
- বিশ্বব্যাংক বলতে IBRD কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

উৎস: World Bank ওয়েবসাইট।
১৩.
ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িয়ে আছে?
  1. ক) রাজীব গান্ধী
  2. খ) পি ভি নরসিংহ রাও
  3. গ) চন্দ্র শেখর
  4. ঘ) ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা
বোফোর্স কেলেঙ্কারি:
- বোফোর্স কেলেঙ্কারির সাথে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীবগান্ধীর নাম জড়িত।
- বোফোর্স হলো সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান।
- ১৯৮৬ সালে ভারত সরকার এই কোম্পানির সাথে অস্ত্র ক্রয়ের চুক্তি সম্পাদন করে।
- এই চুক্তি সম্পাদনে গান্ধী সরকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে।
- আর এটিই বোফোর্স কেলেঙ্কারি নামে পরিচিত।
- এই ঘটনায় রাজীব গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ারে ধ্বস নামে।

উৎস: ইন্ডিয়া টাইমস।
১৪.
“এই জানোয়ারদের হত্যা করতে হবে”- শিরোনামের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টারের শিল্পী কে?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) কামরুল হাসান
  3. গ) এস এম সুলতান
  4. ঘ) শাহাবুদ্দীন
ব্যাখ্যা
- ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে' শীর্ষক বিখ্যাত ব্যঙ্গচিত্রটির শিল্পী পটুয়া কামরুল হাসান।
- কামরুল হাসানের অন্যান্য কর্মের মধ্যে 'তিনকন্যা’; ‘রায়বেশে নৃত্য’ ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে' সর্বাধিক আলোচিত।
- এছাড়া তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীকেরও ডিজাইনার।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয়?
  1. ক) কার্বন মনোঅক্সাইড
  2. খ) হাইড্রোজেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) অক্সিজেন
ব্যাখ্যা
- গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা দিয়ে গাড়ির ইঞ্জিন চলে।
- সেই ফুয়েল পোড়াতে প্রয়োজন অক্সিজেন৷
- ফুয়েলের সাথে পর্যাপ্ত অক্সিজেন না থাকলে ফুয়েল ঠিকমত বার্ন করেনা।
- যানবাহন থেকে নির্গত কালো বিষাক্ত গ্যাসটির নাম হচ্ছে কার্বন মনোক্সাইড।
- এই গ্যাসটি বায়ু দূষণের জন্য দায়ী।
- যেসব সংক্রামক উপাদান বায়ু দেমিসে পরিবেশের ভারসাম্য নষ্ট করে সেই সব উপাদানকে বলা হয় দূষক।
- পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় দূষণ।

উৎস: Texas Commission on Environmental Quality ওয়েবসাইট।
১৬.
২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে কোন সংস্থা?
  1. ক) UNHCR
  2. খ) FAW
  3. গ) WFP
  4. ঘ) Red Cross
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার:
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার ২০২০ লাভ করে।
- নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
- নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার।

অন্যদিকে -
- ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।

উৎস: ০৯ অক্টোবর ২০২০, প্রথম আলো।
১৭.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
  1. ক) অষ্টম
  2. খ) নবম
  3. গ) সপ্তম
  4. ঘ) দশম
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান:
- ICC এর রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নবম। 

উল্লেখ্য,
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।

অন্যদিকে -
- ICC এর রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

উৎস: ICC Cricket.
১৮.
স্প্রেডশিট, MS- ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য?
  1. ক) Microsoft
  2. খ) IBM
  3. গ) Apple
  4. ঘ) Dell
ব্যাখ্যা
মাইক্রোসফট কোম্পনির বিভিন্ন পণ্য- 
- Microsoft Access
- Ms Word
- Ms Excel
- Spreadsheet
- Ms Office
- Microsoft AI
- Microsoft Edge ইত্যাদি। 

উৎস: Microsoft
১৯.
আন্ডার লাইন করার কী-বোর্ড (Key Board) কমান্ড-
  1. ক) Ctrl + V
  2. খ) Ctrl + U
  3. গ) Ctrl + C + U
  4. ঘ) Ctrl + X
ব্যাখ্যা
বিভিন্ন কী - বোর্ড কমান্ড:

Ctrl + X - কাট করার কমান্ড 

Ctrl + C (or Ctrl + Insert) - কপি করার কমান্ড 

Ctrl + V (or Shift + Insert) - পেস্ট করার কমান্ড 

Ctrl + Z - কাজ মুছে দেয়ার কমান্ড 

Alt + Tab - একটি ট্যাব থেকে অপর ট্যাব যাওয়ার কমান্ড 

Alt + F4 - সচল কাজ বা এপ বন্ধ করার কমান্ড 

Ctrl + U - আন্ডার লাইন করার কমান্ড 

উৎস: Microsoft
২০.
Font সাইজ ছোট করার কী-বোর্ড (Key Board) কমান্ড-
  1. ক) Ctrl + P
  2. খ) Ctrl + B
  3. গ) Ctrl + ]
  4. ঘ) Ctrl + [
ব্যাখ্যা
Ms Word এর জন্য বিভিন্ন কী - বোর্ড কমান্ড:

Ctrl + X - কাট করার কমান্ড 

Ctrl + C (or Ctrl + Insert) - কপি করার কমান্ড 

Ctrl + V (or Shift + Insert) - পেস্ট করার কমান্ড 

Ctrl + Z - কাজ মুছে দেয়ার কমান্ড 

Alt + Tab - একটি ট্যাব থেকে অপর ট্যাব যাওয়ার কমান্ড 

Ctrl + W - ডকুমেন্ট বন্ধ করার কমান্ড 

Ctrl + B - টেক্সট বোল্ড করার কমান্ড 

Ctrl + P - প্রিন্ট করার কমান্ড 

Ctrl + ] - ফন্ট সাইজ ১ পয়েন্ট বাড়ানোর কমান্ড 

Ctrl + [ - ফন্ট সাইজ ১ পয়েন্ট ছোট করার কমান্ড 

উৎস: Microsoft

২১.
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক -
  1. প্রধান বিচারপতি
  2. স্পিকার
  3. প্রধানমন্ত্রী
  4. রাষ্ট্রপতি
ব্যাখ্যা

জাতীয় নিরাপত্তা এবং সংহতির প্রতীক:
- প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা এবং জাতীয় সংহতির প্রতীক।
- জাতীয় প্রতিরক্ষা তার অন্যতম প্রধান দায়িত্ব।
- সংকটকালে সম্পূর্ণ প্রতিরক্ষা দপ্তর প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে আসে।
- জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের সংহতির জন্য তিনি সম্ভাব্য সবকিছু করে থাকেন।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় তথ্য বাতায়ন।

২২.
'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) তত + অধিক
  2. খ) ততঃ + অধিক
  3. গ) ততো + অধিক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• 'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ: 'ততঃ + অধিক'। 
- ‘ততোধিক’ হলো বিসর্গ সন্ধির উদাহরণ। 

• সন্ধির নিয়ম:
- পুর্বপদের শেষে যদি অঃ (=অস্‌) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জ/ঝ, ড/ঢ, দ/ধ/ন, ব/ভ/ম) থাকে কিংবা অন্তঃস্থ বর্ণ (য/র্‌/ল্‌) অথবা হ থাকে তবে সন্ধির ফলে অঃ রূপান্তরিত হয়ে ও- ধ্বনি হয় এবং পূর্ব বর্ণে যুক্ত হয়।
- অ- ধ্বনির পরস্থিত বিসর্গের পর অ ধ্বনি থাকলে ( অ+ঃ +অ) এ তিনে মিলে ও কার হয়।
যেমন: ততঃ + অধিক= ততোধিক।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ম সংস্করণ)। 
২৩.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) পুন্যঃরুজ্জীবন
  2. খ) পুনরুজ্জীবন
  3. গ) পুনরুজ্জীবন
  4. ঘ) পূণরুজ্জীবন
অনির্ধারিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পুনরুজ্জীবন'- বানানটি সঠিক।

• 'পুনরুজ্জীবন' শব্দের অর্থ- নতুন জীবনলাভ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
=========
অপশন খ ও গ তে একই বানান থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
২৪.
“কোন ভাবেই যা নিবারণ করা যায় না”-এর এক কথায় কি হবে?
  1. ক) দুর্নিবার
  2. খ) দুর্দমনীয়
  3. গ) অদম্য
  4. ঘ) অনিবার্য
ব্যাখ্যা
• 'কোন ভাবেই যা নিবারণ করা যায় না'-এর এক কথায় হবে- 'অনিবার্য'। 

অন্যদিকে, 
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় হবে - দুর্দমনীয়। 
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় হবে- দুর্নিবার।     
'যা দমন করা যায় না' এর এক কথায় হবে- অদম্য। 

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: 
ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
ক্ষমার অযোগ্য = ক্ষমার্য।
একই সময়ে = যুগপৎ।
একই সময়ে বর্তমান = সমসাময়িক।
যে ভবিষ্যতের চিন্তা করে না দেখে না= অপরিণামদর্শী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
“ঘাটের মড়া”- বাগধারাটির অর্থ কী?
  1. ক) ঘৃণাল বস্তু
  2. খ) অতি বৃদ্ধ
  3. গ) সদ্য মৃত
  4. ঘ) দুর্বল
ব্যাখ্যা
'ঘাটের মড়া' বাগধারাটির অর্থ- 'অতিবৃদ্ধ'। 
বাক্য গঠন: টাকার লোভে আশি বছরের এক ঘাটের মড়ার সাথে জরিনার বাবা জরিনাকে বিয়ে দিয়েছে। 

অন্যদিকে, 
'তালপাতার সেপাই' বাগধারার অর্থ 'অতিশয় দুর্বল'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৬.
“গরীয়ান” শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) গরিয়সী
  2. খ) গরিয়াসী
  3. গ) গরিয়নি
  4. ঘ) গরিয়ানি
ব্যাখ্যা
• 'গরীয়ান' শব্দটির স্ত্রীবাচক শব্দ- 'গরিয়সী'। 

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গরীয়ান' 
- সংস্কৃত শব্দ,
- বিশেষণ পদ।
- এর অর্থ মর্যাদাপূর্ণ, মহান, গুরুতর, বৃহত্তর, বিত্তশালী, মহার্ঘ।
- এর স্ত্রী লিঙ্গ- গরীয়সী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২৭.
‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিরোধ
  2. খ) অবিধি
  3. গ) নিষেধ
  4. ঘ) নিষিদ্ধ
ব্যাখ্যা
• 'বিধি' শব্দের বিপরীত শব্দ- 'নিষেধ'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- 'বিনীত'। 
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল'। 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'।
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'।
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'।
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'। 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
২৮.
‘তরঙ্গ’ শব্দের বহুবচন কী?
  1. ক) তরঙ্গমালা
  2. খ) তরঙ্গস্বব
  3. গ) তরঙ্গরাশি
  4. ঘ) রঙ্গমল
ব্যাখ্যা
• ‘তরঙ্গ’ শব্দের বহুবচন- 'তরঙ্গমালা'। 

• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
আবলি- পুস্তকাবলি
গুচ্ছ- কবিতাগুচ্ছ।
দাম- কুসুমদাম, পুষ্পদাম।
নিকর- কমলনিকর।
পুঞ্জ- মেঘপুঞ্জ। 
মালা- পর্বতমালা, তরঙ্গমালা। 
রাজি- তারকারাজি।
রাশি- বালিরাশি।
নিচয়- কুসুমনিচয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।  (২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন । 
২৯.
‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
  1. ক) পর্তুগিজ
  2. খ) জাপানী
  3. গ) গুজরাটি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
- ‘রিক্সা’ শব্দটি 'জাপানি' ভাষা থেকে আগত। 

• রিকশা/ রিক্সা (বিশেষ্য):
- জাপানি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান; rickshaw

জাপানি শব্দগুলো হলো- সুনামি, ক্যারাটে, হাসনাহেনা, জুতো, রিক্সা, প্যাগোডা ইত্যাদি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩০.
কোনটি ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য?
  1. ক) পথের রাজা
  2. খ) রাজার নির্মিত পথ
  3. গ) রাজাদের পথ
  4. ঘ) রাজার পথ
ব্যাখ্যা
• 'রাজপথ'-এর ব্যাসবাক্য = পথের রাজা

• তৎপুরুষ সমাস:
- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

• বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:

দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে
মামার বাড়ি = মামাবাড়ি
ধানের খেত = ধানখেত
পথের রাজা = রাজপথ
গােলায় ভরা = গােলাভরা
গাছে পাকা = গাছপাকা
অকালে মৃত্যু = অকালমৃত্যু।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩১.
‘ছন্দের জাদুকর’ বলা হয় কোন কবিকে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  3. গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'সত্যেন্দ্রনাথ দত্ত' কে ‘ছন্দের জাদুকর’ বলা হয়। 

• সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২):
- কবি ও ছান্দসিক সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারিতে।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ  অক্ষয়কুমার দত্ত ছিলেন  তত্ত্ববোধিনী  পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন  ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি।
- প্রথম জীবনে তিনি  মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন।
- পরে রবীন্দ্রানুসারী হলেও তিনি কবিস্বভাবে হয়ে ওঠেন স্বতন্ত্র।
- তিনি নানাবিধ ছন্দোনির্মাণ ও ছন্দ উদ্ভাবনে বিশেষ পারদর্শী ছিলেন।  
- বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি।
- এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত।
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায়  ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়। বাংলা শব্দের সঙ্গে আরবি-ফারসি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তাঁরই।
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- হোম শিখা,
- ফুলের ফসল,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায়-আরতি,
- কাব্যসঞ্চয়ন,
- শিশু-কবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩২.
ইংরেজি প্রবাদ “Black and White” এর অর্থ কী?
  1. ক) চিরতরে
  2. খ) মৌখিকভাবে
  3. গ) লিখিতভাবে
  4. ঘ) ভালোভাবে
ব্যাখ্যা
Black and white (idiom): 
Meaning - সাদা-কালো; কালিতে অঙ্কিত; কোনো কিছু লিখিতভাবে পেশ করা।
Example - I want to see it in black and white.

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৩৩.
‘মাতৃস্নেহ কখনো শেষ হয় না’- এর ইংরেজি অনুবাদ কী?
  1. ক) Love of mother never ends.
  2. খ) Maternal love never ends.
  3. গ) Love of mother does not never end.
  4. ঘ) Never end of maternal love.
ব্যাখ্যা
মাতৃস্নেহ - Maternal love. 
তাই সঠিক translation হবে - Maternal love never ends.
৩৪.
What is the antonym of the word “foe”?
  1. ক) opponent
  2. খ) Enemy
  3. গ) Friend
  4. ঘ) Rival
ব্যাখ্যা
Foe (noun): 
English Meaning - One who has personal enmity for another. 
Bangla Meaning - শত্রু।

• Synonyms - Enemy (শত্রু), Opponent (প্রতিদ্বন্দ্বী), Rival (প্রতিদ্বন্দ্বী)।
• Antonyms - Friend (বন্ধু), Fellow (সঙ্গী)। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৩৫.
Identify the uniform of the underlined parts of sentence. `The invention of the electric telegraph gave birth of the communications industry.'
  1. ক) Invention
  2. খ) Birth
  3. গ) Communications
  4. ঘ) of
ব্যাখ্যা
Give birth (to): 
Meaning - To produce or create something; to cause something to start existing.
- Give birth এর পর সর্বদা 'to' preposition ব্যবহৃত হয়। 
Example - This extraordinary experience gave birth to his latest novel.

• তাই অপশন (ঘ) of এর পরিবর্তে 'to' বসবে। 

Source: Cambridge Dictionary. 
৩৬.
Which of the following sentence is not correct? 
  1. ক) I want that he go.
  2. খ) I want that he goes.
  3. গ) I want him to go.
  4. ঘ) I prefer that he go.
ব্যাখ্যা
Subjunctive mood এর নিয়ম অনুসারে subjunctive verb এর পর that + subject থাকলে verb এর base form হয়।
Rule: Subject + যেকোনো subjunctive verb (এটি যেকোনো tense এ থাকতে পারে) + that + subject + base form + object/adverb (phrase).

খ) I want that he goes.
- এই বাক্যটি সঠিক নয়, কারণ এখানে subjunctive form 'go' এর পরিবর্তে 'goes' ব্যবহৃত হয়েছে।
৩৭.
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?
  1. ক) ০.০০০০০১৬
  2. খ) ০.০০০০০০০০১৬
  3. গ) ০.০০০০০০০১৬
  4. ঘ) ০.০০১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?

সমাধান:
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২
= ০.০০০০০০০০১৬
৩৮.
√০.০০০০০৯ = কত?
  1. ক) ০.০০০৩
  2. খ) ০.৩
  3. গ) ০.০০৩
  4. ঘ) ০.০৩
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০৯ = কত?

সমাধান:
√০.০০০০০৯ =০.০০৩
৩৯.
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?
  1. ক) ৯৯৮
  2. খ) ৯৮৮
  3. গ) ৮৯৯
  4. ঘ) ৮৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?

সমাধান:
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য = ৯৯৯ - ১০০ = ৮৯৯
৪০.
√1 + √1 এর বর্গ কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৩
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: √1 + √1 এর বর্গ কত?

সমাধান:
√1 + √1 এর বর্গ  = (√1 + √1)2
= (2√1)2
= 4 × 1
= 4