ব্যাখ্যা
ডোম্বীপা চর্যাপদের ১৪ নং পদের পদকর্তা।
- তার গুরু ছিলেন বিরুপা।
- তিনি ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন।
- তার রচিত পদে গঙ্গা ও যমুনা নদীতে নৌকা বেয়ে নেয়ার চিত্র ফুটে উঠে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৫৯ প্রশ্ন
ডোম্বীপা চর্যাপদের ১৪ নং পদের পদকর্তা।
- তার গুরু ছিলেন বিরুপা।
- তিনি ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন।
- তার রচিত পদে গঙ্গা ও যমুনা নদীতে নৌকা বেয়ে নেয়ার চিত্র ফুটে উঠে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।
এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয় - শওকত ওসমানের 'তোলপাড়' গল্পে তাই ব্যক্ত হয়েছে৷
কিশোর সাবু এ গল্পের প্রধান চরিত্র৷
উৎসঃ চারুপাঠ, ষষ্ঠ শ্রেণি
ফোর্ট উইলিয়াম কলেজের লেখক তারিণীচরণ লিখেছিলেন এশপের কাহিনী (১৮০৩), চণ্ডীচরণ লিখেছিলেন তোতা ইতিহাস (১৮০৫), রাজীবলোচণ লিখেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫), রামকিশোর লিখেছিলেন হিতোপদেশ (১৮০৮)।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে৷
এই চরণগুলো কামিনী রায়ের 'সুখ' নামক কবিত থেকে নেওয়া।
উৎসঃ চারুপাঠ, ষষ্ঠ শ্রেণি
ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ-দুঃখ, আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক৷ 'কাবুলিওয়ালা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন৷
এ গল্পের উল্লেখযোগ্য চরিত্র রহমত, মিনি (খুকি)।
উৎসঃ সপ্তবর্ণা, ৭ম শ্রেণি
'মরু-ভাস্কর' প্রবন্ধের রচয়িতা 'হাবিবুল্লাহ্ বাহার'৷
এই প্রবন্ধে লেখক মহানবির জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতা বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে৷
হাবিবুল্লাহ্ বাহার প্রবন্ধকার হলেও তিনি উল্লেখযোগ্য জীবনীগ্রন্থ রচনা করেছেন।
যেমন- ওমর ফারুক, আমীর আলী ইত্যাদি।
উৎসঃ সপ্তবর্ণা, ৭ম শ্রেণি
বিশ শতকের গোড়ার দিকেও কেউ চর্যাপদের কথা জানতো না৷ ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কয়েকটি অপরিচিত বই নিয়ে আসেন। এ-বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ।
চর্যাপদ-এর সাথে আরো দুটি বই - ডাকার্ণব ও দোহাকোষ৷
এ তিনটি বইকে একসাথে করে ১৯১৬ সালে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বোদ্ধ গান ও দোহা (১৩২৩) নামে একটি বই প্রকাশ করেন৷
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
পঙক্তিটি সুনির্মল বসু রচিত 'সবার আমি ছাত্র' কবিতার অংশ৷
উৎসঃ সপ্তবর্ণা, ৭ম শ্রেণি
আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলোর সমাধান সম্ভব। - এই বাক্যে বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি আছে।
এই বাক্যের শুদ্ধ রূপ হবে - আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
অনুগ্রহ - নিগ্রহ
ম্লান / অনুজ্জ্বল - উজ্জ্বল
আরোহণ - অবরোহণ / অবতরণ
উত্থিত - পতিত
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
প্রদত্ত বাক্য - নীপা আমাকে বলল, “তুমি কি বাড়ির কাজ করেছ?”
পরিবর্তিত বাক্য - নীপা জানতে চাইল যে, আমি বাড়ির কাজ করেছি কিনা।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
বিশেষণ পদ বিশেষ্যের আগে বসে। যেমন - নীল আকাশ, সুন্দর জামা।
ক্রিয়া-বিশেষণ সাধারণত ক্রিয়ার আগে বসে। যেমন - সে জোরে কথা বলে।
সর্বনামের বিশেষণ সাধারণত পরে বসে। যেমন - তিনি পণ্ডিত লোক।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
পায়া ভারি - অহঙ্কার।
কানকাটা - বেহায়া।
বকধার্মিক - ভণ্ড।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
উপাদান (বিশেষ্য) -উপকরণ; মালমশলা।
উপাধান (বিশেষ্য) - বালিশ; শিরোধান; তাকিয়া।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান
কঙ্কালসার - কঙ্কাল সদৃশ্য দেহ যার। এটি বহুব্রীহি সমাসের উদাহরণ।
কলুর-বলদ হচ্ছে অলুক তৎপুরুষ।
স্বপনবিলাসী হচ্ছে উপপদ তৎপুরুষ।
উৎকণ্ঠিত প্রাদি সমাসের উদাহরণ।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
Ad hoc - অনানুষ্ঠানিক / তদর্থক
High Commissioner - রাষ্ট্রদূত
Adviser - উপদেষ্টা
Embassy - দূতাবাস
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
সংস্কৃত কৃৎ প্রত্যয় -তি (<ক্তিন্) যোগে গঠিত শব্দের উদাহরণঃ
√মুচ্ + তি = মুক্তি
√গম্ + তি = গতি
√স্মৃ + তি = স্মৃতি
এরূপ - শক্তি, ভক্তি, দীপ্তি, বৃষ্টি, পুষ্টি, গীতি, স্থিতি, বুদ্ধি।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
পড়াতে তার মন বসে না - অধিকরণে ৭মী
প্রভাতে সূর্য উঠে - অধিকরণে ৭মী
বিপদে মোরে রক্ষা কর - অপদানে ৭মী
পুলিশে খবর দাও - কর্মে ৭মী
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
ক্রিয়ার ভাবকে চার ভাগে ভাগ করা যায়।
যেমনঃ নির্দেশক ভাব - ঝুম্মন দোকানে গিয়েছে।
অনুজ্ঞা ভাব - অন্ধকে ভিক্ষা দিন।
শর্তসাপেক্ষ ভাব - যদি মানা কর, করব না।
আকাঙ্ক্ষাবাচক ভাব - যা হয় হোক।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
সন্ধিবিচ্ছেদঃ
উত্তরোত্তর = উত্তর + উত্তর
কথোপকথন = কথা + উপকথন
গুরূপদেশ = গুরু + উপদেশ
গবাক্ষ = গো + অক্ষ
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ>
Oliver Twist, in full Oliver Twist; or, The Parish Boy’s Progress, a novel by Charles Dickens, published serially under the pseudonym “Boz” from 1837 to 1839 in Bentley’s Miscellany and in a three-volume book in 1838.
The novel was the first of the author’s works to realistically depict the impoverished London underworld and to illustrate his belief that poverty leads to crime.
Famous Characters: Fagin, Artful Dodger, Bill Sikes, Nancy, Oliver Twist, MORE
About Fagin:
A fictional character, one of the villains in Charles Dickens’s novel Oliver Twist (1837–39) and one of the most notorious anti-Semitic portraits in English literature.
Source: Encyclopedia Britannica.
R. L. Stevenson was a Scottish novelist, poet, essayist, and travel writer.
His notable works are Treasure Island, Kidnapped, The New Arabian Night, The Black Arrow, Prince Otto.
Source:Encyclopedia of Britannica.
These paths and bowers doubt not but our joint hands
Will keep from wilderness with ease, as wide
As we need walk, till younger hands ere long
Assist us. But, if much converse perhaps
Thee satiate, to short absence I could yield;
For solitude sometimes is best society,
And short retirement urges sweet return.
- Paradise lost, Book IX,
By John Milton.
Victor Hugo ফ্রান্সের একজন বিখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার এবং কবি।
তার উপন্যাসসমূহের মধ্যে Notre Dame de Paris, Les Miserables সর্বাধিক বিখ্যাত।
Victor Hugo, in full Victor-Marie Hugo, poet, novelist, and dramatist who was the most important of the French Romantic writers.
Though regarded in France as one of that country’s greatest poets, he is better known abroad for such novels as Notre-Dame de Paris (1831) and Les Misérables (1862).
সূত্রঃ ব্রিটানিকা
Conjuring up wonderful images of the delights of Autumn, this line opens To Autumn by John Keats (1795-1821), inspired by a walk the poet took near Winchester on an autumnal evening in 1819. In three stanzas, this exceptionally popular poem describes different characteristics of autumn.
Info Taken from: Oxford Royale Academy
This is also an example of Apostrophe.
Apostrophe: An address to someone absent or something abstract as if the person or the thing were present.
''Season of mists and mellow fruitfulness, Close bosom-friend of the maturing sun''.
Here, the speaker addresses the personified ''Autumn'' throughout the poem. It is an example of an expanded apostrophe.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman.
Gulliver's travels - A satirical work by Jonathan Swift
Rest are examples of Maric Realist work -
One Hundred Years of Solitude - Famous magic realist work of Gabriel García Márquez.
Midnight's Children - Novel by Salman Rushdie.
Kafka on the Shore - Novel by Haruki Murakami.
Soliloquy (স্বগতোক্তি) - A soliloquy is a speech in a play in which an actor or actress speaks to himself or herself and to the audience, rather than to another actor.
Source: Collins Dictionary
In a soliloquy, the speaker is giving a long speech to him or herself (or to the audience).
In a monologue, the speaker is giving a long speech to other characters or audience in the play.
George Bernard Shaw was a modern dramatist, famous for his 'drama of ideas'.
G B. Shaw’s famous plays:
- Man and Superman
- Candida
- Arms and The Man
- Man of Destiny
- You Never Can Tell
- The Devil's Discipline
- The Doctor's Dilemma
- Pygmalion
- The Apple Cart
- Caesar and Cleopatra etc.
Source: Encyclopaedia Britannica.
The Romantic Period (1798 - 1832):
Some literary feature of this Age -
- Creative enthusiasm reached almost the level of the Elizabethan creative force.
- Subjective poetry replaces the objective poetry of the neoclassical period.
- It values the common 'natural' man and rejects artificial urban life as the subject of poetry.
- Lyric poetry dominates.
- Myth reflects rebellious views against oppression, restraints, and controls.
Source: Britannica and An ABC of English Literature, Dr M Mofizar Rahman
Maxim Gorky একজন রাশিয়ান ঔপন্যাসিক। তার বিখ্যাত উপন্যাস হলো The Mother (মা)।
অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে: My Children ও In the World.
Smug Citizens, The lower depth, Summerfolk, Children of the Sun হলো তার কয়েকটি নাটক।
অন্যদিকে,
War and Peace লিও তলস্তয়ের উপন্যাস।
Doctor Zhivago বরিস পাস্তারনাকের উপন্যাস।
The Brothers Karamazov ফিওদর দস্তয়েভস্কির উপন্যাস।
বাক্যের অর্থ: না, তুমি হয়তো যথাসময়ে কাজটা শেষ নাও করতে পার।
An interjection is a word or phrase that is grammatically independent from the words around it, and mainly expresses feeling rather than meaning.
Source: Merriam-Webster Dictionary
Flog a dead horse/Beat a dead horse (PHRASE):
Meaning: Waste energy on a lost cause or a situation that cannot be changed.
So, the meaning of ‘Don't beat a dead horse’ = To keep talking on a subject that is already discussed.
Source: Oxford Dictionary.
বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে, যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের
আকার ও আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়।
কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থের মধ্যেই এই ধর্ম কম বেশী আছে।
রবার ও ইস্পাতের স্থিতিস্থাপকতাঃ বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি।
অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয় তাকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়। সমান মাপের ইস্পাতের তার ও রবারের দড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে রবার অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাই, ইস্পাত রবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক।
সুত্রঃ এইচএসসি, পদার্থ বিজ্ঞান, ১ম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই।
শুধু উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা যায়। প্রাণীকোষে কোনাে কোষপ্রাচীর নেই। এটি জড় পদার্থের তৈরি। কোনাে কোনাে কোষের প্রাচীরে ছিদ্র থাকে। এদের কূপ বলে।
কোষপ্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকে রক্ষা করে।
কোষ প্রাচীরঃ
প্রতিটি উদ্ভিদ কোষে শক্ত জড় পদার্থ দ্বারা পরিবেষ্টিত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। এটি উদ্ভিদ কোষের অনন্য একটি বৈশিষ্ট্য যা প্রাণী কোষে থাকে না। এর প্রধান রাসায়নিক উপাদান হলো- সেলুলোজ। তবে এতে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থও থাকে।
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আবার প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত।
কোষ প্রাচীরকে তিনটি স্তরে ভাগ করা যায়। যথা- মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বই (উন্মুক্ত)।
গয়টার (Goitre):
প্রচলিত অর্থে গলগণ্ড বলতে থাইরয়েড গ্রন্থির যেকোনাে ফোলাকে বােঝায়।
গলগণ্ডের কিছু বিশেষ ধরনকে চিকিৎসাবিজ্ঞানে গয়টার নামে ডাকা হয়, অর্থাৎ সব গলগণ্ড গয়টার নয়।
টিউমার, ক্যান্সার, প্রদাহসহ নানা কারণে থাইরয়েড ফুলে যেতে পারে, সেগুলাে গয়টার নয়।
গয়টার থাইরয়েড গ্রন্থির কোনাে নির্দিষ্ট রােগ বােঝায় না, বরং থাইরয়েডের বিভিন্ন রােগের এক সাধারণ বহিঃপ্রকাশকে বােঝায়।
নানা কারণে গয়টার হতে পারে।
খাবারে আয়ােডিনের অভাব গলগণ্ডের অন্যতম কারণ।
সমুদ্র থেকে দূরে উত্তর বঙ্গ এবং পার্বত্য এলাকার মাটিতে আয়ােডিন কম থাকায় ওই সব অঞ্চলের মানুষের এই সমস্যা বেশি দেখা যায়।
Many to Many রিলেশন
যদি কোন ডাটাবেজের অন্তর্গত একাধিক ডাটা ফাইলের প্রত্যেকটির একটি রেকর্ড অপর কোন ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হয় তবে তাদের মধ্যে যে রিলেশন সৃষ্টি হয় তাকে Many to Many রিলেশন বলা হয়। Many to Many রিলেশন তৈরি করতে হলে তৃতীয় একটি টেবিল তৈরি করতে হয়। এই তৃতীয় টেবিলটিকে জাংশন টেবিল বলা যায়।
জাংশন টেবিলটি One to Many এর মতো কাজ করে
তথ্যসুত্রঃ এইচএসসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
Erratic: (Adjective)
(১) (ব্যক্তি বা তার আচরণ) স্থূল; কথাবার্তায় অসাবধানী।
(২) (বস্তুর ক্ষেত্রে) অনিয়মিত (যেমন ঘড়ি); অনিশ্চিত গতিসম্পন্ন।
ধরি,
x/243 = 3/x
বা, x2 = 243×3
বা, x2 = 729
বা, x = 27
৬০/৪ = ১৫
৩৬/৬ = ৬
১৫-৬ = ৯
৭২/৮ = ৯
৬৪/৪ = ১৬
৯-১৬ = -৭
৮১/৯ = ৯
৩০/১৫ = ২
৯-২ = ৭
B+3 → E
E+3 → H
H+3 → K
Y-3 → V
V-3 → S
S-3 → P
মধ্যবর্তী কোন = │ (11m - 60h) / 2 │°
= │(11×30 - 60×2) / 2│°
= │(330-120) / 2│°
= │210/ 2│°
= 105°
প্রপঞ্চ (বিশেষ্য)
১ প্রবঞ্চনা (কত মুখ কতজন বেতাল ভৈরবগণ ভাঙ্গ খেয়ে ভোজনে প্রপঞ্চ-ভারতচন্দ্র রায়গুণাকর)।
২ ভ্রম।
৩ মায়া (এ প্রপঞ্চে তবে কেন বঞ্চাইছ দাসে, কহ তা দাসেরে-মাইকেল মধূসূদন দত্ত)।
৪ বিস্তার।
৫ সংসার (চঞ্চল হইনু এ প্রপঞ্চ দেখি-মাইকেল মধূসূদন দত্ত)।
৬ সমূহ।
৭ অসত্য (বিচিত্র সংসার প্রপঞ্চরূপে প্রকাশমান হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
প্রপঞ্চময় (বিশেষ্য) মায়াময়; ছলনাময়।
প্রপঞ্চিত (বিশেষণ) ১ বিস্তীর্ণ; প্রসারিত;
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী,
- প্রথম দক্ষিণ আমেরিকার দেশ- ভেনেজুয়েলা।
- প্রথম উত্তর আমেরিকার দেশ- বার্বাডোস।
- প্রথম সমাজতান্ত্রিক বা ইউরোপীয় দেশ- পূর্ব জার্মানি।
- প্রথম মুসলিম দেশ বা আফ্রিকান দেশ- সেনেগাল।
- প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ- ইরাক।
- প্রথম উপসাগরীয় দেশ- কুয়েত।
- প্রথম ওশেনিয়ার দেশ- টোংগা।
- 'ভাওয়াইয়া' মূলত রংপুর অঞ্চলের গান।
মূলত গরুর গাড়ি চালকদের মুখে এ গান শোনা যায়।
- 'গম্ভীরা' বৃহত্তর রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) অঞ্চলের গান।
- 'জারি গান' মূলত ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের গান। এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা।
- 'ভাটিয়ারী' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'লেটো' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'চটকা' রংপুর অঞ্চলের গান।
- বর্তমানে বাংলাদেশে প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে ৫ ধরনের।
- গ্রাম অঞ্চলের ৩ ধরনের এবং শহর অঞ্চলে ২ ধরনের।
- গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা-
১. ইউনিয়ন পরিষদ,
২. উপজেলা পরিষদ এবং
৩. জেলা পরিষদ।
- শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা-
১. পৌরসভা এবং
২. সিটি কর্পোরেশন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
- বঙ্গবন্ধুর ঘোষিত ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন।
২. ফেডারেল সরকার।
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা।
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য।
৫. বৈদেশিক বাণিজ্য।
৬. প্যারা মিলিশিয়া গঠন।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা ২ জন।
- একজন ডা. সেতারা বেগম এবং অপরজন তারামন বিবি।
- তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
- তিনি ১ ডিসেম্বর, ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর নিজ জেলা ছিল কুড়িগ্রাম।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে)- ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে)- ৪.৯ জন।
- উচ্চ ফলনশীল আলুর জাতঃ হীরা, ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সুন্দরী, আইলসা, চমক, মরিনী, ওরিগো, মুলটা ইত্যাদি।
- উচ্চ ফলনশীল মরিচের জাতঃ চন্দ্রমুখী, সনিক, যমুনা, চাতক, মেজর ইত্যাদি।
- উচ্চ ফলনশীল টমেটোর জাতঃ বাহার, মানিক, রতন, মিন্টু, সিঁদুর, ঝুমকা, শ্রাবণী ইত্যাদি।
- উচ্চ ফলনশীল গমের জাতঃ দোয়েল, আনন্দ, অগ্রণী, আকবর, বরকত, সোনালি, বলাকা, শতাব্দী, কাঞ্চন ইত্যাদি।
- ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪টি দাবি উত্থাপন করেন। উত্থাপিত দফাগুলো হলো-
১. সামরিক আইন প্রত্যাহার করতে হবে,
২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে,
৩. গণহত্যা'র তদন্ত ও বিচার করতে হবে এবং
৪. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
উৎসঃ বাংলাদেশের সংবিধানের ৫ম তফসিল।
- 'কাটারিভোগ' ধান মূলত বাংলাদেশের দিনাজপুরে আবাদ হয়।
- 'কালিজিরা' ধান মূলত বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই আবাদ হয়।
- 'বিরই' ধান মূলত বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে আবাদ হয়।
- 'বালাম' ধান মূলত বাংলাদেশের বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে আবাদ হয়।
- 'চিনিগুড়া' ধান মূলত বাংলাদেশের কুমিল্লা জেলায় আবাদ হয়।
- 'হরিধান' মূলত বাংলাদেশের ঝিনাইদহ জেলায় আবাদ হয়।
- বাংলাদেশের সংবিধান ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য ২/৩ অংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন।
- তাই সংবিধান সংশোধনে ক্ষমতাসীন দল বিরোধী দলকে তখনই পাশ কাটাতে পারে যখন নিজ দলের সাংসদ সংখ্যা হয় ২/৩ অংশ।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
- 'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্নে অবস্থিত।
- এটি কার্যক্রম শুরু করে ১৯৮৪ সালে।
- ২০২০ সালে গবেষণায় একুশে পদক লাভ করে।
- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত কক্সবাজারে।
- নদীর মৎস্য কেন্দ্র অবস্থিত চাঁদপুরে।
- নদী গবেষণা কেন্দ্র অবস্থিত ফরিদপুরে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- মোট বিনিয়োগ জিডিপির ৩১.৭৫ শতাংশ।
- সরকারি বিনিয়োগ জিডিপির ৮.১২ শতাংশ।
- বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩.৬৩ শতাংশ।
- দেশজ সঞ্চয় জিডিপির ২৫.৩১ শতাংশ।
- জাতীয় সঞ্চয় জিডিপির ৩০.১১ শতাংশ।
- বাংলাদেশে গারো উপজাতির মূল নিবাস ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়।
- তাছাড়াও শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলিবাজার গারো উপজাতি বাস করে।
- গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সাংসারেক।
- গারোদের প্রধান দেবতা তাতারা রাবুগা।
- গারোদের ধর্ম খ্রিস্টান।
- গারোদের উৎসব ওয়ানগালা।
- গারোদের ভাষা মান্দি।
- গারোদের পরিবার মাতৃতান্ত্রিক।
- রাখাইনদের উৎসব জলকেলি।
- চাকমাদের উৎসব বিজু।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ,
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ,
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে।
- যেমনঃ মূসক, আমদানি শুল্ক, বিক্রিয় কর, পণ্যকর ইত্যাদি।
- কোন ব্যক্তির উপর আরোপিত কর সরকার প্রত্যক্ষভাবে আদায় করলে এবং করদাতা ঐ করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম না হলে তাকে প্রত্যক্ষ বলে।
- যেমনঃ আয়কর, ভূমিকর, মুনাফা কর, ব্যয়কর ইত্যাদি।
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।
- বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫।
- পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে ৩টি। এগুলো হলো-
- বোমাং সার্কেল (বান্দরবান জেলা)
- চাকমা সার্কেল (রাঙামাটি জেলা),
- মং সার্কেল (খাগড়াছড়ি জেলা) এবং
- পার্বত্য চট্টগ্রামের এই ৩ সার্কেল প্রধানরা স্থানীয় পাহাড়ি জনগণের কাছে 'রাজা' হিসেবেই পরিচিত।
- সরকারিভাবে সার্কেল প্রধানদের সার্কেল চীফ বলা হয়।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২০ অনুযায়ী,
- বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান খাত তৈরি পোশাক ও নীটওয়ার শিল্প।
- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে এই খাতে রপ্তানির পরিমাণ ২৭.৯৫ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির প্রায় ৮৩ ভাগ।
- ২০২১-২২ অর্থবছর শেষে পোশাক রপ্তানিতে আয়ের লক্ষ্য- ৫০ বিলিয়ন ডলার।
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- তৃতীয় (৩৫৬ কোটি ডলার)।
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন (১৪৪৬ কোটি ডলার)।
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম (৭৮০ কোটি ডলার)।
- বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ৭ মার্চ, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৩ টি সংসদীয় আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করে।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৫.২৪%।
- চলতি মূল্যে মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
- চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।
- মূল্যস্ফীতির গড় ৫.৬৫ শতাংশ।
- প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
- বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
- ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- এই অঞ্চলের প্রধান সম্পদ- দস্তা, কয়লা, স্বর্ণ, মার্বেল, চুনা পাথর ও প্রাকৃতিক ঝরণা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন।
- 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ৫ জুন।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।
জাতিসংঘের ওয়েবসাইট।
- ধরিত্রী সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন।
- এই সম্মেলনের লক্ষ্যঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা।
- এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়।
- এ সম্মেলনে অংশগ্রহণকারী পক্ষ ১৭৯টি দেশের প্রতিনিধি।
- এই সম্মেলনে গৃহীত কার্যক্রমঃ
১. এজেন্ডা-২১
২. UNFCCC স্বাক্ষর
৩. ৮০০ পৃষ্ঠার একটি সিদ্ধান্ত গৃহীত হয়।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
- ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা- WFP।
- এর পূর্ণরূপঃ World Food Program.
- এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে।
- সংস্থাটির সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।
উৎসঃ WFP এর ওয়েবসাইট।
- গত ৩ নভেম্বর ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে।
- এই নির্বাচনে জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি, ২০২১ সালে শপথ গ্রহণ করেন।
উৎসঃ ফক্স নিউজ।
- 'নাগোয়া প্রটোকল' বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্বাক্ষরিত প্রটোকল।
- 'কিয়োটো প্রটোকল' বৈশ্বিক উষ্ণায়ন রোধে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ হ্রাসে স্বাক্ষরিত প্রটোকল।
- 'মন্ট্রিল প্রটোকল' ওজোনস্তর ক্ষয়কারী বস্তু-সামগ্রীর উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করার লক্ষ্যে স্বাক্ষরিত প্রটোকল।
- 'কার্টাগেনা প্রটোকল' জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- অপরদিকে, গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক পরিবেশবাদী সংস্থা।
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো।
- এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
উৎসঃ ইউনেস্কোর ওয়েবসাইট।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার বেনেনসন।
- এই সংস্থাটির প্রধান লক্ষ্য হচ্ছে মানবাধিকার সংরক্ষণ করা।
- এটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- আন্তর্জাতিক রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স।
- রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পল হ্যারিস।
উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- G-7 এর ৪৭তম সম্মেলন হবে ২০২১ সালে UK তে,
- ৪৮তম সম্মেলন হবে ২০২২ সালে জার্মানিতে,
- ৪৯তম সম্মেলন হবে ২০২৩ সালে জাপানে,
- ৫০তম হবে ২০২৪ সালে ইতালিতে।
উৎস: দৈনিক পত্রিকা ও ব্রিটানিকা.কম।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
উৎসঃ আসিয়ানের ওয়েবসাইট।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর।
- মিশর ২৬ মার্চ ১৯৭৯ সালে ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হলো তুরস্ক।
- ১৯৪৯ সালের ২৮ মার্চ তুরস্ক ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- জর্দান দ্বিতীয় আরব দেশ হিসেবে ২৬ অক্টোবর ১৯৯৪ সালে ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ১৪ মে ১৯৪৮ সালে ইসরাইল স্বাধীনতা ঘোষণার ১১ মিনিটের মাথায় স্বীকৃতি প্রদান করে।
- তৃতীয় আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
উৎসঃ বিবিসি বাংলা নিউজ ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে কোভিড-১৯ নামকরণ করে ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে ১১ মার্চ ২০২০ তারিখে।
উৎসঃ বিবিসি বাংলা নিউজ ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিলো ৬টি।
- বর্তমান সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে তার ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে বর্তমানে ২৭টি।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
- WMD (Weapons of Mass Destruction) হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
- Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
- Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
- MAD (Mutually Assured Destruction) হচ্ছে পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ ক্ষেপণাস্ত্র।
- উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে ৯টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত সে দেশগুলো হলো- ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন।
- অপরদিকে, অস্ট্রিয়ার সাথে বাল্টিক সাগরের কোন সংযোগ নেই।
- 'গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।
- অপরদিকে, রেড আর্মি জাপানের গেরিলা গোষ্ঠী।
উৎসঃ সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট।
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা।
- এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে।
- পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
- এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।
- পাললিক শিলার উদাহরণ- চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, বেলেপাথর, পলিপাথর, কর্দমপাথর, চক, কোকিনা, লবণ, জিপসাম, ডায়াটম, ডোলোমাইট ইত্যাদি।
- গ্রাফাইট (কয়লার রূপান্তরিত রূপ), মার্বেল (চুনাপাথরের রূপান্তরিত রূপ), নিস (গ্রানাইটের রূপান্তরিত রূপ) ইত্যাদি রূপান্তরিত শিলার উদাহরণ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
- বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন। এই দুই উপাদানের শতকরা হার- ৯৮.৭৩%।
- বায়ুমণ্ডলের উপাদানসমূহ
১. নাইট্রোজেন (৭৮.০২%),
২. অক্সিজেন (২০.৭১%),
৩. আর্গন (০.৮০%),
৪. কার্বন-ডাই-অক্সাইড (০.০৩%),
৫. জলীয় বাষ্প (০.৪১%) ইত্যাদি।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
- খাগড়াছড়ির অন্যতম সৌন্দর্য ‘রিছাং ঝর্ণা’।
- খাগড়াছড়ি জেলা সদর থেকে ১১ কি.মি. আর মাটিরাঙা উপজেলা সদর থেকে ১০কি.মি. দূরত্বে খাগড়াছড়ি-ঢাকা মূল সড়ক ছেড়ে ১ কি.মি. দক্ষিণে চারিদিকের পাহাড়ি প্রকৃতির মাঝে অবস্থান ‘রিছাং ঝর্ণা’র।
- মারমা ভাষায় ‘রি’ শব্দের অর্থ পানি আর ‘ছাং’ শব্দের অর্থ গড়িয়ে পড়া। পাহাড় থেকে অবিরত পানি গড়িয়ে পড়ে বলেই এর নামকরণ করা হয়েছে ‘রিছাং ঝর্ণা’। যার অন্য নাম ‘তেরাং তৈকালাই’।
- আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত।
- হিমছড়ি, মাধবকুণ্ড জলপ্রপাত কক্সবাজারে অবস্থিত।
- 'শৈলপ্রপাত' জলপ্রপাত বান্দরবানে অবস্থিত।
- হামহাম, মাধবকুন্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত।
উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
- কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
- কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
- কাজেই জলবায়ু কোন একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা।
- আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো- বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও বারিপাত।
- প্রদত্ত অপশন গুলোতে সমুদ্রস্রোত জলবায়ুর উপাদান নয় এটি জলবায়ুর নিয়ামক।
- জলবায়ুর নিয়ামক সমূহ- অক্ষাংশ, উচ্চতা, বায়ুপ্রবাহ, ভূমির ঢাল, সমুদ্রস্রোত, মৃত্তিকার গঠন, পর্বতের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব ইত্যাদি।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
- The Sendai Framework for Disaster Risk Reduction (2015-30) হচ্ছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ।
- এটি জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৪-১৮ মার্চ।
- দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের,
- অনুচ্ছেদ ১৯(৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।
- অনুচ্ছেদ ২৮(২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
- অনুচ্ছেদ ২৮(৪) নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ণ হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।
- অনুচ্ছেদ ২৯(১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।
মূল্যবোধ নিয়ে বিখ্যাত কিছু বইয়ের নাম-
- 'Social Change' গ্রন্থের রচয়িতা উইলিয়াম এফ অগবার্ন। তাঁর মতে, সংস্কৃতির ধরন দুটি। যথা- বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি।
- 'A Christmas Carol' গ্রন্থের রচয়িতা চার্লস ডিকেন্স,
- 'Stoicism and the Art of Happiness' গ্রন্থের রচয়িতা ডোনাল্ড জে রবার্টসন,
- 'Nazism and War' গ্রন্থের রচয়িতা রিচার্ড ভেসেল।
- Economist Intelligence Unit (EIU) এর তথ্যমতে, ২০২০ সালে গণতান্ত্রিক সূচকে ১৬৫ দেশের মধ্যে বাংলাদেশ ৭৬ তম।
- গতবছর ছিল ৮০তম।
- শীর্ষ দেশ নরওয়ে।
- সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন ম্যাক্সওয়েবার।
- আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ।
- রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকরা এবং বাস্তবায়ন করেন আমলারা।
- জনগণের সাথে আমলাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক।
- রিচার্ড ক্রসম্যানের মত, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
- আমলাতন্ত্রে লালফিতার দৌরাত্ম্য খুব বেশি।