অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়ার অবস্থান অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে।
- এর চারপাশ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত।
- অস্ট্রেলিয়া একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল।
- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
- এটি আয়তনে অস্ট্রেলিয়া মহাদেশ তথা দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দেশ এবং বিশ্বে ষষ্ঠ।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্থান কোসকিউসকো (২,২২৯ মিটার) এবং সর্বনিম্ন স্থান লেক আইয়র (১৫ মিটার)।
- অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারে ডার্লিং (২,৩৭৫ কিলোমিটার)।
উল্লেখ্য,
- সিডনি- অস্ট্রেলিয়ার প্রাচীনতম শহর, অপেরা হাউসের আবাসস্থল এবং মনোরম উপসাগর, প্রাকৃতিক সৌন্দর্য ও অসংখ্য সৈকতের জন্য খ্যাত।
- মেলবোর্ন- অস্ট্রেলিয়ার কফি, সংস্কৃতি ও ক্রীড়ার রাজধানী; প্রায়শই সবচেয়ে ইউরোপীয় ধাঁচের শহর বলা হয়; শিল্পকলা, খাবার ও ক্রীড়া সংস্কৃতির জন্য প্রসিদ্ধ।
- ব্রিসবেন- রৌদ্রোজ্জ্বল কুইন্সল্যান্ডের রাজধানী, সুন্দর বালুকাময় সৈকতের প্রবেশদ্বার।
উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা ওয়েবসাইট।