পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) মায়ানমার
  3. গ) নেপাল
  4. ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন:
- ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য ১৯তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
- থাইল্যান্ডে ৩০শে নভেম্বর ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে এবং পাঁচ বছরের মধ্যে এটি প্রথম ব্যক্তিগত শীর্ষ সম্মেলন হবে বলে আশা করা হচ্ছে।
- শীর্ষ সম্মেলনের আগে ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে যা ২৯শে নভেম্বর ২০২৩-এ ২৪তম সিনিয়র আধিকারিকদের বৈঠকের সাথে একত্রে অনুষ্ঠিত হবে।

উৎস: পররাষ্ট্র ও বহিঃ বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
থ্রেডস এপ চালু হয় কত তারিখে?
  1. ক) ৩ জুলাই, ২০২৩
  2. খ) ৬ জুলাই, ২০২৩
  3. গ) ৮ জুলাই, ২০২৩
  4. ঘ) ১০ জুলাই, ২০২৩
ব্যাখ্যা
থ্রেডস এপ:
- থ্রেডস এপ হলো একটি মাইক্রোব্লগিং অ্যাপ যা ফেসবুক মেটা কোম্পানির ইনস্টাগ্রাম টিম দ্বারা তৈরি করা হয়েছে।
- এটি ব্যবহারকারীদের টেক্স, ভিডিও, অডিও ও সাম্প্রতিক ঘটনার আপডেটগুলি ভাগ করতে এবং সর্বজনীন আলোচনায় জড়িত হতে দেয়।
- এটি একটি পাঠ্য ভিত্তিক অ্যাপ এবং এটির একটি ব্যবহারকারী ইন্টারফেস রয়েছে যা টুইটারের ডিজাইনের মতো।
- থ্রেডস এপ ৬ই জুলাই ২০২৩-এ লঞ্চ করা হয়েছে।
- থ্রেডস এপ ১০০টি দেশে উপলব্ধ এবং সকল ইনস্টাগ্রাম ব্যবহারকারী থ্রেডস এপের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবেন।

উৎস: ৬ জুলাই ২০২৩, বিবিসি।
.
বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী কোনটি?
  1. ক) টাইটানিক
  2. খ) আইকন অব দ্যা সিজ
  3. গ) হারমনি অব দ্য সিস
  4. ঘ) ওয়ান্ডার অব দ্যা সিজ
ব্যাখ্যা
আইকন অব দ্যা সিজ:
- বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ‘আইকন অব দ্য সিস’।
- রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল বিশাল এই প্রমোদতরী তৈরি করেছে।
- ২২ জুন, ২০২৩ তারিখে ফিনল্যান্ডের তুর্কুতে প্রথম পরীক্ষামূলক যাত্রাক করেছে। 
- এটির দৈর্ঘ্য ১,২০০ ফুট, ওজন ২,৫০,৮০০ টন।
- ৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন ক্রু সদস্য, সব মিলিয়ে ৭,৯৬০ জন লোক এই বিশাল জাহাজে যাত্রা করতে পারবে।
- এখানে রয়েছে বিশ্বমানের এন্টারটেইনমেন্ট, ওয়াটার স্লাইড, সুইমিংপুল, হোয়ার্লপুল সহ বিনোদনের ৪০টিরও বেশি উপায়।
- এর আগে বিশ্বের সবথেকে বড় ক্রুজ শিপ ছিল ‘ওয়ান্ডার অফ দ্য সিস’।
- তার থেকে আয়তনে ছয় শতাংশ বড় ‘আইকন অব দ্য সিস’।
- ২০২২ সালের এপ্রিলে একই শিপইয়ার্ডে জাহাজটি তৈরি করা শুরু হয়েছিলো। 
- ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ ফ্লোরিডা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আশাবাদ জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। 

উৎস: ২ জুলাই ২০২৩, একাত্তর টিভি।
.
দেশের প্রথম উড়াল সড়ক উদ্বোধন হবে -
  1. ক) জুলাই, ২০২৩
  2. খ) আগস্ট, ২০২৩
  3. গ) সেপ্টেম্বর, ২০২৩
  4. ঘ) অক্টোবর, ২০২৩
ব্যাখ্যা
উড়াল সড়ক:
- দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) উদ্বোধন হবে সেপ্টেম্বর, ২০২৩-এ।
- নির্মাণাধীন এ উড়াল সড়কের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ (১২ কিলোমিটার) সেপ্টেম্বর, ২০২৩-এ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর ফলে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যাওয়া যাবে মাত্র ১০ মিনিটে।
- এ এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার মধ্যদিয়ে দীর্ঘদিনের অসহনীয় যানজট থেকে মুক্তি পাবে রাজধানীবাসী।
- কাওলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে সরকারি-বেসরকারি অংশীদারত্বে।
- তিন ধাপে প্রকল্পটি সম্পন্ন হচ্ছে।

উৎস: ৯ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।
.
সম্প্রতি এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে -
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা:
- খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে।
- বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল।
- ৪৩তম এফএও কনফারেন্সে ১৯৪টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে ৬ জুলাই, ২০২৩-এ এফএও কাউন্সিলের সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএওর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্যরাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে।
- এফএও কাউন্সিলের সদস্যপদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রোমের বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে।
- ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ৪৩তম কনফারেন্স ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

উৎস: ৮ জুলাই, ২০২৩, প্রথম আলো।

.
বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিমুখী বিদ্যুৎ চুক্তির মেয়াদ কত বছর?
  1. ক) ১০ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২৫ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিমুখী বিদ্যুৎ চুক্তি:
- হিমালয়ের দেশ নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে দীর্ঘমেয়াদি চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ।
- এ চুক্তির মেয়াদ হবে ২৫ বছর।
- এর মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত হয়েছে।
- বাংলাদেশ থেকে নেপালের বিদ্যুৎ আসবে ভারত হয়ে।
- যখন ভারত-বাংলাদেশ ও নেপালের মধ্যে এ নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে; তখনই বিদ্যুৎ আমদানির চুক্তিটি স্বাক্ষরিত হবে।
- বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যকার এ ত্রিপক্ষীয় চুক্তিতে এনভিভিএনকেও রাখা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

উৎস: ৯ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।
.
'কৃষ্ণসাগর শস্য চুক্তি' স্বাক্ষর করেছে কোন দুই দেশ?
  1. ক) ফ্রান্স-রাশিয়া
  2. খ) ইউক্রেন-রাশিয়া
  3. গ) রাশিয়া-যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া-পোল্যান্ড
ব্যাখ্যা
কৃষ্ণসাগর শস্য চুক্তি:
- রাশিয়া ও ইউক্রেন শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো পুনরায় চালু করতে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে।
- জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দুই মাসের আলোচনার পর চুক্তির আয়োজন করা হয়।
- তুরস্ক ন্যাটোর একটি সদস্য এবং তাদের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সুসম্পর্ক আছে।
- এছাড়া তুরস্ক কৃষ্ণ সাগরের দিকে যাওয়া প্রণালীগুলো নিয়ন্ত্রণ করে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ইস্তাম্বুল।
- এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের ৩টি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা, চেরনোমোর্স্ক ও ইজুনি থেকে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক খাদ্য রপ্তানির পথ উন্মুক্ত হয়।

উৎস: ১২ জুলাই, ২০২৩, প্রথম আলো।
.
উজবেকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি -
  1. ক) শাভকাত মির্জিয়োয়েভ
  2. খ) আব্দুল্লা আরিপভ
  3. গ) ইসলাম করিমভ
  4. ঘ) গুলনারা করিমোভা
ব্যাখ্যা
উজবেকিস্তান:
- উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ।
- এর রাজধানী তাশখন্দ।
- উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থলবেষ্টিত দেশ রয়েছে।
- উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভ

অন্যদিকে -
- আব্দুল্লা আরিপভ উজবেকিস্তানের প্রধানমন্ত্রী।

উৎস: State Department.gov.com
.
সম্প্রতি কোন দেশে বিবিসির নিবন্ধন বাতিল করা হয়েছে?
  1. ক) তুরস্ক
  2. খ) সুইডেন
  3. গ) ইসরায়েল
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
- সিরিয়া যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির পক্ষে কাজ করা ২ স্থানীয় সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে।
- মিথ্যে ও রাজনৈতিক মদদপুষ্ট সংবাদ প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
- তাদের বিরুদ্ধে সিরিয়া সংক্রান্ত ‘ব্যক্তিগত মতামত নির্ভর, মিথ্যে তথ্য ও প্রতিবেদন প্রকাশের’ সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। 

উৎস:  জুলাই ৯, ২০২৩, The Daily Star বাংলা।
১০.
বাংলাদেশে টাকা-রুপি কার্ড চালু হবে -
  1. ক) সেপ্টেম্বর, ২০২৩
  2. খ) অক্টোবর, ২০২৩
  3. গ) নভেম্বর, ২০২৩
  4. ঘ) ডিসেম্বর, ২০২৩
ব্যাখ্যা
বাংলাদেশে টাকা-রুপি কার্ড:
- সাম্প্রতিক ডলার সংকটের কারণে ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক এবার সরাসরি রুপি ব্যবহার করে আমদানি-রফতানির মূল্য লেনদেনের কথা জানিয়েছে।
- ১১ জুলাই, ২০২৩ থেকে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আনুষ্ঠানিকভাবে রুপির ব্যবহার শুরু করেছে বাংলাদেশ।
- যা ব্যবসার খরচ কমাবে।
- বাড়াবে প্রতিযোগিতা সক্ষমতা।
- ঢাকায় দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
- একটি পাইলট কর্মসূচি হিসেবে এই লেনদেন চালু হচ্ছে।
- আপাতত শুধুমাত্র রূপিতে লেনদেন হবে, পর্যায়ক্রমে টাকায়ও লেনদেন চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
- এখন বাংলাদেশের কোনও ব্যবসায়ী ভারতের সাথে আমদানি বা রফতানির ক্ষেত্রে রুপিতে এলসি খুলতে চাইলে তা করতে পারবেন।
- এতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের পুরোটাই হতো মার্কিন ডলারে।
- প্রাথমিকভাবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (আইসিআইসিআই) ব্যাংক রুপিতে বাণিজ্য লেনদেনের নিষ্পত্তিতে অংশ নিচ্ছে।
- বাংলাদেশী ব্যাংকগুলো ভারতের দুই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে।
- টাকা-রুপির বিনিময় মূল্য নির্ধারিত হবে, ডলারের বিপরীতে দুই মুদ্রার দর বিবেচনায় নিয়ে।
- ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ‘টাকা-রুপি’ ডুয়েল কারেন্সি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। 

উৎস: ১১ জুলাই ২০২৩, দৈনিক ইনকিলাব।
১১.
কত তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবপিডিয়ার মোড়ক উন্মোচন করেন?
  1. ক) ৯ জুলাই, ২০২৩
  2. খ) ১০ জুলাই, ২০২৩
  3. গ) ১১ জুলাই, ২০২৩
  4. ঘ) ১২ জুলাই, ২০২৩
ব্যাখ্যা
মুজিবপিডিয়াl:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়ার’ মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তাঁর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত রয়েছে।
- মুজিবপিডিয়ার অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। 
- ১০ জুলাই, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
- এ সময় মুজিবপিডিয়ার প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির প্রযোজনা প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। 

উৎস: ১০ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।
১২.
সম্প্রতি কোন দেশ 'সাংহাই কো-অপারেশনের' স্থায়ী সদস্য হয়?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) সৌদি আরব
  4. ঘ) তাইওয়ান
ব্যাখ্যা
সাংহাই কো-অপারেশন:
- সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই চুক্তি মূলত আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতাকে উদ্দেশ্য করে গঠিত।
- এটি ৯টি এশীয় রাষ্ট্রের সম্মিলিত জোট।
- ২০০১ সালে সাংহাইতে চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- ৯ জুন ২০১৭, আস্তানায় একটি শীর্ষ সম্মেলনে ভারত এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সংস্থায় পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছিল। 
- সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নতুন স্থায়ী সদস্যদেশ হলো ইরান।
- ৪ জুলাই, ২০২৩ তারিখে ইরান স্থায়ী সদস্য হয়।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ জোটের অন্য নেতারা যোগ দিয়েছিলেন।

উৎস: ৫ জুলাই, ২০২৩, প্রথম আলো।
১৩.
বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন -
  1. ক) নাজনীন সুলতানা
  2. খ) নূরুন নাহার
  3. গ) ইসমাত বেগম
  4. ঘ) জেবুন্নাহার
ব্যাখ্যা
নূরুন নাহার:
- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে ৩ জুলাই, ২০২৩ তারিখে যোগ দিয়েছেন নূরুন নাহার।
- আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন।
- ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১২ এপ্রিল, ২০২৩ তারিখে তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
- তিনি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর। 

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংকের ১ম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

উৎস: ৪ জুলাই, ২০২৩, প্রথম আলো।
১৪.
নিচের কোন সংস্থাটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য?
  1. ক) ASEAN
  2. খ) UNESCO
  3. গ) EU
  4. ঘ) NATO
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি সংস্থা, যা ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টা‍য় নেতৃত্ব দেয়।
- খাদ্য ও কৃষি সংস্থা ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ২টি। 
- খাদ্য ও কৃষি সংস্থা এর বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ।
- এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন (EU) খাদ্য ও কৃষি সংস্থা- এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট।
১৫.
কোন গ্রহটিকে 'মহাকাশের বিশাল আয়না' বলে উল্লেখ করা হচ্ছে?
  1. ক) টাইটান ৪১৫৪৫এ
  2. খ) এলটিটি৯৭৭৯বি
  3. গ) হাইসিয়ান এক্সোপ্ল্যানেট
  4. ঘ) হেরিস ২০১৭৪৫এফ
ব্যাখ্যা
এলটিটি৯৭৭৯বি:
- ‘মহাকাশে অতিকায় আয়না’র খোঁজ পেলেন বিজ্ঞানীরা।
- ২৬৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এক গ্রহ (Exoplanet) আবিষ্কার করেছে নাসা (NASA)।
- টাইটেনিয়াম ও সিলিকেট দিয়ে তৈরি এই গ্রহের ধাতব মেঘের কারণেই তা দূর থেকে আয়নার মতো ঝকঝক করে।
- তাই তাকে 'মহাকাশের বিশাল আয়না' ডাকা হচ্ছে।
- ২০২০ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সুদূর মহাকাশে এই গ্রহটির সন্ধান পেয়েছিল।
- বিজ্ঞানীরা জানিয়েছেন, এলটিটি৯৭৭৯বি নামের এই গ্রহটি তার ‘সূর্য’কে প্রদক্ষিণ করে মাত্র ১৯ ঘণ্টায়।
- এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ নামের জার্নালে।
- গ্রহটির আকাশের ধাতব মেঘ থেকে টাইটেনিয়ামের বৃষ্টি হয়।
- পৃথিবীর থেকে ৪.৭ গুণ বড় ওই প্রায় ‘জ্বলন্ত’ গ্রহটি সূর্যের থেকে পৃথিবীর দূরত্বের ৬০ গুণ কাছাকাছি অবস্থিত তার নক্ষত্রের।
- তার আকাশে ভেসে বেড়ায় ধাতব মেঘ।
- সেই কারণেই সেটি দূর থেকে আয়নার মতো আলো প্রতিফলিত করে।

উৎস: ১২ জুলাই ২০২৩, দৈনিক ইনকিলাব।
১৬.
'বানৌজা শের-ই-বাংলা' উদ্বোধন করা হয় -
  1. ক) ৯ জুলাই, ২০২৩
  2. খ) ১০ জুলাই, ২০২৩
  3. গ) ১১ জুলাই, ২০২৩
  4. ঘ) ১২ জুলাই, ২০২৩
ব্যাখ্যা
বানৌজা শের-ই-বাংলা:
- আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পটুয়াখালীর কলাপাড়ায় নৌ বাহিনীর জন্য নৌ ঘাঁটি ‘বানৌজা শের-ই-বাংলা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১২ জুলাই, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘাঁটির উদ্বোধন করেন।
- এ সময় ৪টি পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন ও ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করা হয়।
- খুলনা শিপইয়ার্ড লিমিটেড নির্মিত পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনগুলো হলো শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিব্বুল্লাহ, শহীদ আখতার উদ্দিন।
- চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) হলো বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইন।
- প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এসব জাহাজে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু হচ্ছে।
- নবনির্মিত এলসিইউ সমূহ আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে চট্টগ্রাম থেকে ভাসানচরে স্থানান্তর ও তাদের নিত্য প্রয়োজনীয় রসদ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থাকবে।
- নবনির্মিত এ সব জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এ অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ রোধ, চোরাচালান দমন, মানবপাচার রোধ, জলদস্যুতা এবং মাদক পাচার রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে ভূমিকা রাখবে।

উল্লেখ্য,
- ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির নামফলক উন্মোচন করেন।

উৎস: ১২ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।