পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
[For iPad Mania] --------------------------- বিষয় - নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন টপিকসমূহ: 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals. উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির পৌরনীতি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], জাতিসংঘসহ সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
'ভুল' ও 'শুদ্ধ' এর পার্থক্য নির্ণয় হয় কোন গুণের মাধ্যমে?
  1. ক) সততা
  2. খ) মূল্যবোধ
  3. গ) কর্তব্যবোধ
  4. ঘ) সদাচার
ব্যাখ্যা
মূল্যবোধ:
- মূল্যবোধ নির্ধারিত হয় আচরনের মাধ্যমে।
- অর্থাৎ মূল্যবোধের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ' ভাল ও মন্দ- এর পার্থক্য নির্ধারণ করতে পারে।
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়।
- জন্মের পর থেকেই মানুষ মূল্যবোধের শিক্ষা লাভ করতে শুরু করে যা আমৃত্যু চলে।
- তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ শিক্ষারও পরিবর্তন ঘটে।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
'সৎ গুণই জ্ঞান' উক্তিটি কার?
  1. ক) সক্রেটিস
  2. খ) প্লেটো
  3. গ) এরিস্টটল
  4. ঘ) জোনাথান হেইট
ব্যাখ্যা
- সক্রেটিস বলেছেন, 'সৎ গুণই জ্ঞান' (Virtue is knowledge)।
- তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না।
- ন্যায় বোধের উৎস হচ্ছে 'জ্ঞান' (knowledge) এবং অন্যায়বোধের উৎস হচ্ছে 'অজ্ঞতা' (ignorance)।

অন্যদিকে -
- জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
  1. ক) UNESCO
  2. খ) UNDP
  3. গ) UNHCR
  4. ঘ) UNICEF
ব্যাখ্যা
UNDP:
- UNDP
১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক পলিসির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
- সংস্থাটির মতে, 'যে শাসনে আইন- শৃঙ্খলা রক্ষিত থাকে, সম্পদ ও অধিকার রক্ষার্থে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়, বিনিয়োগে উৎসাহিত হয়, মৌলিক পরিকাঠামো প্রতিষ্ঠিত হয়, দরিদ্রকে সেবা প্রদান করা হয় এবং সর্বোপরি জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় তাকে সুশাসন বলে।'
- UNDP সুশাসনের ৯টি উপাদানের উল্লেখ করে।
- এগুলো হলো:
•স্বচ্ছতা,
• আইনের শাসন,
• সকলের অংশগ্রহণ,
• সংবেদনশীলতা,
• সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য,
• সমতা,
• ন্যায্যতা,
• জবাবদিহিতা এবং
• কৌশলগত লক্ষ্য।

উৎস: UNDP এর ওয়েবসাইট।
.
কোনটি সুশাসনকে বাধাগ্রস্ত করে?
  1. ক) বিচার বিভাগের স্বাধীনতা
  2. খ) প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা
  3. গ) আইনের শাসনের অনুপস্থিতি
  4. ঘ) শক্তিশালী সামরিক বাহিনী
ব্যাখ্যা
সুশাসনকে বাধাগ্রস্থ করে:
- বাক স্বাধীনতায় হস্তক্ষেপ,
- রাজনৈতিক স্থিতিশীলতার অভাব,
- জবাবদিহিতার অভাব,
- আমলাতন্ত্রের অদক্ষতা,
- আইনের শাসনের অভাব,
- সরকারের অদক্ষতা,
- দুর্নীতি,
- রাজনৈতিক অঙ্গীকারের অভাব,
- স্বজনপ্রীতি,
- রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ,
- বিচার বিভাগের স্বাধীনতার অভাব,
- সংবাদ মাধ্যমের  স্বাধীনতার অভাব, 
- স্থানীয় সরকার কাঠামোর দূর্বলতা,
- দারিদ্র্য ইত্যাদি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
মূল্যবোধ কোনটির পরীক্ষা করে?
  1. ক) ভাল-মন্দ
  2. খ) ন্যায়-অন্যায়
  3. গ) নৈতিকতা-অনৈতিকতা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মূল্যবোধ:
- মূল্যবোধ হচ্ছে সেসব আচার-আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি, যা সমাজজীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজজীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে।
- মূল্যবোধ মানুষের আচার-ব্যবহার, ধ্যান-ধারণা, চাল-চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি স্বরুপ।
- মূল্যবোধ সমাজে যোগসূত্র হিসেবে কাজ করে।
- এর প্রধান বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা।
- মূল্যবোধ থেকে ব্যক্তি নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন পেয়ে থাকে।
- ফলে সে ন্যায়, অন্যায়, ভালো, মন্দ, উচিত, অনুচিতের পার্থক্য করে তার নিজের ভালো বা মঙ্গলের চেষ্টা করে।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কী ধরণের কর্তব্য?
  1. ক) সামাজিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) নৈতিক
  4. ঘ) আইনগত
ব্যাখ্যা
নৈতিক কর্তব্য (Moral Duty):
- ব্যক্তি ও সমাজের নীতিবোধ থেকে যে কর্তব্য জন্ম নেয় এবং যা নাগরিক পর স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে তাকে নৈতিক কর্তব্য বলে।
- উদাহরণ: বাবা-মা ও শিক্ষককে শ্রদ্ধা করা, ভিক্ষুককে ভিক্ষা দেয়া, দরিদ্রকে সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, দুর্যোগ মোকাবিলার জন্য রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থ দান করা ইত্যাদি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সরকারি চাকরিতে সততার মাপকাঠি কোনটি?
  1. ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
  2. খ) ঊর্ধবতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন
  3. গ) দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা
  4. ঘ) নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ব্যাখ্যা
সরকারি চাকরিতে সততার মাপকাঠি:
- নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা সরকারি চাকরিতে সততার মাপকাঠি।

অন্যদিকে -
- যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা, দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা ও ঊর্ধবতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন করা ইত্যাদির মাধ্যমে সততা নিশ্চিত হয় না।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সুশাসনের পূর্বশর্ত কী?
  1. ক) আইনের শাসন
  2. খ) বিচার বিভাগের স্বাধীনতা
  3. গ) জবাবদিহিতা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সুশাসনের পূর্বশর্ত:
- যেকোন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো সুশাসন।
- সুশাসন প্রতিষ্ঠার কিছু পূর্বশর্ত রয়েছে।
- সুশাসনের পূর্বশর্ত গুলো হলো:
• আইনের শাসন,
• স্বচ্ছতা,
• জবাবদিহিতা,
• গ্রহণযোগ্যতা,
• দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্ৰশাসন,
• অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা,
• স্বাধীন প্রচারমাধ্যম,
• দায়বদ্ধতা,
• ক্ষমতার বিকেন্দ্রীকরণ,
• রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা,
• অংশগ্রহণের সুযোগ উন্মুক্ততা,
• বাকস্বাধীনতা,
• বিচার বিভাগের স্বাধীনতা,
• বৈধতা প্রভৃতি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো -
  1. ক) সুশাসন
  2. খ) নৈতিকতা
  3. গ) রাষ্ট্র
  4. ঘ) সমাজ
ব্যাখ্যা
সভ্যতা:
- ম্যাকাইভার এবং পেজের মতে আমরা যা তা হলো সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তা হলো সভ্যতা।
- স্কটের মতে 'সভ্যতা হচ্ছে একটি উচ্চতর জটিল বিষয় যা সংস্কৃতির সাথে আপেক্ষিকতার আলোকে তুলনা করা হয়।'
- বটোমোরের মতে 'সভ্যতা হলো কতকগুলো নির্দিষ্ট মানবগোষ্ঠীর অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহের সমন্বয়'।
- সভ্যতা হলো উন্নত জীবনধারা তথা সংস্কৃতির উন্নত ধরন।
- সমাজ সভ্যতার প্রতিচ্ছবি।
- সমাজের প্রতিচ্ছবি বিশ্লেষণ করেই সভ্যতার সম্পর্কে ধারনা পাওয়া যায়।

উৎস: সমাজবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বিশ্ব ব্যাংক এর ধারণা অনুযায়ী সুশাসনের ৩য় স্তম্ভ -
  1. ক) স্বচ্ছতা
  2. খ) দায়িত্বশীলতা
  3. গ) অংশগ্রহণ
  4. ঘ) আইনি কাঠামো
ব্যাখ্যা
সুশাসন (Good Governance):
- সুশাসনের অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
- 'সুশাসন' ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা।
- ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।
- এ চারটি স্তম্ভ হলো:
১। দায়িত্বশীলতা,
২। স্বচ্ছতা,
৩। আইনি কাঠামো
৪। অংশগ্রহণ।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১১.
নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে?
  1. ক) আইনের শাসনের অভাব
  2. খ) স্বজনপ্রীতি
  3. গ) দারিদ্র্য
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সুশাসন প্রতিষ্ঠায় বাধা:
- সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে -
• বাক স্বাধীনতায় হস্তক্ষেপ,
• সহিংসতা,
• জবাবদিহিতার অভাব,
• আমলাতন্ত্রের অদক্ষতা,
• আইনের শাসনের অভাব,
• সরকারের অদক্ষতা,
• দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা,
• রাজনৈতিক অঙ্গীকারের অভাব,
• পরমতসহিষ্ণুতার অভাব,
• ব্যক্তিপূজা,
• সামরিক হস্তক্ষেপ,
• স্বজনপ্রীতি,
• বিচার বিভাগের পরাধীনতা,
• জনঅংশগ্রণের অভাব,
• অকার্যকর জাতীয় সংসদ,
• দারিদ্র্য,
• স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা,
• জনসচেতনতার অভাব,
• সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব,
• সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১২.
Legitimacy হলো -
  1. ক) আইনের শাসন
  2. খ) বৈধতা
  3. গ) স্বচ্ছতা
  4. ঘ) জবাবদিহিতা
ব্যাখ্যা
- Legitimacy হলো বৈধতা।

অন্যদিকে -
- Transparency হলো স্বচ্ছতা।
- Rule of Law হলো আইনের শাসন।
- Accountability হলো জবাবদিহিতা।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৩.
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়?
  1. গণতান্ত্রিক
  2. সামাজিক
  3. অর্থনৈতিক
  4. রাজনৈতিক
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG):
- MDG এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন  লক্ষ্যমাত্রা।
- ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit ) অনুষ্ঠিত হয়।
- তখন ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তা অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
- জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা। 
- দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হেব দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য। 
- এজন্যই MDG- এর লক্ষ্য অর্জনে সুশাসনের সামাজিক বিষয়ের উপর গুরুত্ব দেয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১৪.
সামাজিক অবক্ষয় রোধ করে -
  1. ক) পারিবারিক শিক্ষা
  2. খ) ধর্মীয় শিক্ষা
  3. গ) মূল্যবোধের শিক্ষা
  4. ঘ) উচ্চ শিক্ষা
ব্যাখ্যা
মূল্যবোধ শিক্ষা:
- মূল্যবোধ শিক্ষা হলো শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ প্রভৃতি সম্পর্কিত শিক্ষা।
- মূল্যবোধের শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় দেখা দেয়।
- সেজন্যে ব্যভিচার, রাহাজানি, মাদকাসক্ততা, ইভটিজিং প্রভৃতি সামাজিক অবক্ষয়জনিত কর্মকাণ্ড রোধ করতে মূল্যবোধ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণী।