পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পার্ট-১) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ৩) বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। পার্ট-২) বাংলা সাহিত্য: টপিকসমূহ বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক। ২. অন্যান্য লেখকগণ: শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও সম-সাময়িক গুরুত্বপূর্ণ লেখক। পার্ট–১ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: বাংলাপিডিয়া, যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) কাঠমান্ডু
  2. খ) নয়াদিল্লি
  3. গ) ঢাকা
  4. ঘ) গুজরাট
সঠিক উত্তর:
ঘ) গুজরাট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুজরাট
ব্যাখ্যা
 • সার্ক:
- গঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান 
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত

• সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
.
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
  1. ক) মেঘনা
  2. খ) পদ্মা
  3. গ) কর্ণফুলী
  4. ঘ) যমুনা
সঠিক উত্তর:
গ) কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্ণফুলী
ব্যাখ্যা
 • কর্ণফুলী নদী :
- বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে অন্যতম কর্ণফুলী।
- মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল।
- বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী।
- পাহাড়ি এ নদী চট্টগ্রাম ও রাঙামাটি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- কর্ণফুলী নদীর প্রধান উপনদী হালদা, কাসালং, বোয়ালখালি, চেঙ্গী, শিলক, রাঙখিয়াং ইত্যাদি।
- রাঙামাটি জেলার কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
- এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
- দেশের প্রধান সমুদ্র বন্দরটি এই নদীর তীরে চট্টগ্রামে অবস্থিত। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
বাংলাদেশের হাওর অঞ্চলের সর্ব নিম্নভাগ হচ্ছে -
  1. ক) হাইল হাওর
  2. খ) হাকালুকি হাওর
  3. গ) টাংঙ্গুয়া হাওর
  4. ঘ) বুরবুক হাওর
সঠিক উত্তর:
গ) টাংঙ্গুয়া হাওর
উত্তর
সঠিক উত্তর:
গ) টাংঙ্গুয়া হাওর
ব্যাখ্যা
• হাওড় অঞ্চল:
- হাওড় অঞ্চল মূলত সিলেটের উত্তর পূর্বাংশের পাহাড়ি অঞ্চল ব্যতীত পুরো এলাকা জুড়ে বিস্তৃত।
এই অঞ্চলের আয়তন প্রায় ৪৫০৫.২০ বর্গ কি. মি.।
সসার আকৃতির নিম্নভূমি গত ২০০ বছরে প্রায় ৯ থেকে ১২ মিটার নিচে ডেবে গেছে।

• হাওড় অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়।
যথা: মধ্যভাগ, সুসাং অঞ্চল, মেঘালয়, পাদভূমি অঞ্চল এবং সিলেটের মধ্যভাগের নিম্নভূমি।
- মধ্যভাগের উচ্চতা সমুদ্র সমতলের কাছাকাছি।
- এ অঞ্চলে বিল ও হাওড়ের বিন্যাস নদীর বিচ্ছিন্ন অংশ, প্রাকৃতিক বাঁধ, নিচু চর ইত্যাদির সমন্বয়ে গঠিত।
- উচু পাড়গুলিকে কান্দা বলে। সুসাং অঞ্চলে সুসাং পাদদেশিয় সমভূমি এবং পুরাতন ব্রহ্মপুত্র  প্লাবন ভূমির মাঝখানে নিম্নভূমি আছে যা বন্যার সময় গভীর পানিতে মগ্ন হয়।
- মেঘালয় পাদভূমির অঞ্চলে রক্ষা নদী থেকে লুবা নদী পর্যন্ত নিম্নাঞ্চল ও হাওড় অঞ্চলের অন্তর্গত। এখানে সর্বনিম্ন ভাগ হচ্ছে টাঙ্গুয়া হাওড় এলাকা
- মধ্য সিলেটের হাওড় সমূহের মধ্যে হাকালুকি হাওড় অন্যতম।
- জুরি ও কুশিয়ারা নদী বাহিত পলি দ্বারা এ হাওড় দ্রুত ভরাট হয়ে যাচ্ছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
চুনাপাথর পাওয়া যায়-
  1. ক) চাপাইনবাবগঞ্জ
  2. খ) পিরোজপুর
  3. গ) ঝালকাঠি
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
ক) চাপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) চাপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
• চুনাপাথর:
- চুনাপাথর: সুনামগঞ্জ জেলার টাকেরঘাট, লালঘাট ও বাগলিবাজার, সিলেট জেলার জাফলং, কক্সবাজার জেলার সেন্টমার্টিন, জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ, চট্টগ্রামের সীতাকুন্ড এবং চাপাইনবাবগঞ্জ জেলায় চুনাপাথর পাওয়া যায়।
- বাংলাদেশের চুনাপাথরের সম্ভাব্য মজুদের পরিমাণ ১২৯ মিলিয়ন টনের অধিক।
 - সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়।
 এছাড়া
গ্লাস, ব্রিসিং পাউডার, সাবান, কাগজ পেইন্ট প্রভৃতি শিল্পেও চুনাপাথর ব্যবহার করা হয়ে থাকে।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
.
সমূদ্র উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে কী বলে?
  1. ক) মহীসোপান
  2. খ) মহীঢাল
  3. গ) নিমজ্জিত শৈলশিলা
  4. ঘ) সমুদ্রখাত
সঠিক উত্তর:
ক) মহীসোপান
উত্তর
সঠিক উত্তর:
ক) মহীসোপান
ব্যাখ্যা
• মহীসোপান:
- পৃথিবীর মহাদেশসমূহের চারিদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের মধ্যে নেমে গেছে এরূপ সমূদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে ‘মহীসোপান’ বলে।
- মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার।
- মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। 
- মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
- ইউরোপের উত্তর-পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
  1. ক) ভাদ্র-অগ্রহায়ণ
  2. খ) শ্রাবণ-আশ্বিন
  3. গ) কার্তিক-ফাল্গুন
  4. ঘ) চৈত্র-বৈশাখ
সঠিক উত্তর:
গ) কার্তিক-ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্তিক-ফাল্গুন
ব্যাখ্যা
• রবি মৌসুম:
- ফসল উৎপাদনের জন্য সারাবছরকে দুইটি মৌসুমে ভাগ করা যায়।
যথাঃ রবি মৌসুম এবং খরিপ মৌসুম।
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- কার্তিক থেকে ফাল্গুন হচ্ছে রবি মৌসুম।
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য। চৈত্র থেকে আষাঢ় এবং শ্রাবণ থেকে আশ্বিন হলো খরিপ মৌসুম।

উৎসঃ কৃষি শিক্ষা, নবম- দশম শ্রেণি।
.
কোনটি 'ল্যাটিন আমেরিকান' রাষ্ট্র নয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) কানাডা
  4. ঘ) মেক্সিকো
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা
- ল্যাটিন আমেরিকা বিশটি সার্বভৌম রাষ্ট্র এবং বিভিন্ন অঞ্চল নিয়ে গঠিত।
- ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রে দক্ষিণে অবস্থিত সমস্ত পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষী রাষ্ট্রসমূহকে অন্তর্ভুক্ত করে।
- অন্তর্ভূক্ত রাষ্ট্রসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, পানামা, এল সালভাদর, গুয়েতেমালা, হুন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র।

- 'কানাডা' উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ।

সোর্সঃ worldatlas
.
‘হাজার হ্রদের দেশ’ বলা হয় কোন দেশকে?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) কানাডা
  3. গ) জাপান
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা

• হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড।

• অপরদিকে-
- সূর্যোদয়ের দেশ – জাপান
- হাজার দ্বীপের দেশ - ইন্দোনেশিয়া
- ম্যাপল পাতার দেশ – কানাডা।

সূত্র: ব্রিটানিকা

.
টারশিয়ারি যুগের অর্ন্তভুক্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
  1. ক) টিলা
  2. খ) জঙ্গল
  3. গ) পাহাড়
  4. ঘ) উচু ভূমি
সঠিক উত্তর:
ক) টিলা
উত্তর
সঠিক উত্তর:
ক) টিলা
ব্যাখ্যা
বাংলাদেশের ভূ-প্রকৃতি বর্ণনা
• ভূমির অবস্থা এবং গঠনের সময়ানুক্রমিক দিক হতে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায়। যথা -
১. টারশিয়ারী যুগের পাহাড়সমূহ,
২. প্লাইস্টোসিনকালের সোপান সমূহ এবং
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। পাহাড়গুলাে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগােত্রীয়। এ পাহাড়গুলাে বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলােকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-
(ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও
(খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

(ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
• রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
• দক্ষিণ-পূর্বের এ পাহাড়গুলাের গড় উচ্চতা ৬১০ মিটার।
• বান্দরবানের একটি শৃঙ্গের নাম তাজিনডং (বিজয়), যার উচ্চতা ১.২৮০ মিটার। এটিই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।।

(খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ 
• ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার ৫ উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলাের গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়।
উত্তরের পাহাড়গুলাে স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত।
• এগুলাের উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার।
• এ পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের ঢালে প্রচুর চা উৎপন্ন হয়।  

তথ্যসূত্র: বাণিজ্যিক ভূগোল, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. ক) ভোলা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) বান্দরবান
  4. ঘ) রাঙ্গামাটি
সঠিক উত্তর:
ঘ) রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাঙ্গামাটি
ব্যাখ্যা
• কাপ্তাই বাঁধ:
- কাপ্তাই বাঁধ বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত।
- কর্ণফুলী নদীকে ঘিরে সৃষ্ট কৃত্রিম কাপ্তাই হ্রদের উপর নির্মিত এটি।
- ১৯৬২ সালে চালু হয়।

- এটি মাটি ভরাট করে নির্মিত ৬৭০.৬ মিটার দীর্ঘ একটি বাঁধ।
 - বাঁধটি ৪৫.৭ মিটার উঁচু যা  সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬ মিটার (এম.এস.এল) উচ্চতার সমান।
- এর চূড়ার সর্বোচ্চ প্রস্থ ৭.৬ মিটার ও পাদদেশের প্রস্থ ৪৫.৭ মিটার। 

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
১১.
জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
  1. ক) একাদশীতে
  2. খ) অমাবস্যায়
  3. গ) পঞ্চমীতে
  4. ঘ) অষ্টমী
সঠিক উত্তর:
খ) অমাবস্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) অমাবস্যায়
ব্যাখ্যা
- পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। এ সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয় একে তেজকটাল বলে।

- আর অষ্টমীর তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাঁটা হয়। চন্দ্র পৃথিবীর নিকট থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি। কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয়, সূর্যের আকর্ষণের তা বেশি স্ফীত হতে পারে না। ফলে মরা কটাল হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১২.
‘শাত-ইল-আরব’কে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে যুদ্ধ চলেছিল?
  1. ক) সৌদি আরব ও ইরাক
  2. খ) ইরান ও ইরাক
  3. গ) সিরিয়া ও ইরান
  4. ঘ) ইরাক ও কুয়েত
সঠিক উত্তর:
খ) ইরান ও ইরাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান ও ইরাক
ব্যাখ্যা
‘শাত-ইল-আরব:
‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে। 
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ  হলেছিল
- তাঁর আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- এতে ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।

তথ্যসূত্র: হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
১৩.
'লিমা' কোন দেশের রাজধানী?
  1. ক) তুর্কেমেনিস্তান
  2. খ) আজারবাইজান
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) পেরু
সঠিক উত্তর:
ঘ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেরু
ব্যাখ্যা
লিমা পেরুর রাজধানী।

• অপরদিকে-
- ফিলিপাইনের রাজধানী- ম্যানিলা।
- আজারবাইজানের রাজধানী- বাকু।
- তুর্কেমেনিস্তানের রাজধানী- আশখাবাদ।

তথ্যসূত্র: ব্রিটানিকা
১৪.
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
  1. ক) অয়ন বায়ু
  2. খ) মৌসুমী বায়ু
  3. গ) নিয়ত বায়ু
  4. ঘ) প্রত্যয়ন বায়ু
সঠিক উত্তর:
গ) নিয়ত বায়ু
উত্তর
সঠিক উত্তর:
গ) নিয়ত বায়ু
ব্যাখ্যা
নিয়ত বায়ু:
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু।
- নিয়ত বায়ু তিন প্রকার। যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।
- কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয়- অয়ন বায়ু।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
১৫.
নিম্নের কোন দেশটি হর্ন অব আফ্রিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) সোমালিয়া
  2. খ) নাইজেরিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) ইরিত্রিয়া
সঠিক উত্তর:
খ) নাইজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইজেরিয়া
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ‘হর্ন অব আফ্রিকা’ হলো একটি উপদ্বীপ।
- হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
১। ইরিত্রিয়া
২। সোমালিয়া
৩। জিবুতি এবং
৪। ইথিওপিয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১৬.
নিচের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে?
  1. ক) সিলেট
  2. খ) গাজীপুর
  3. গ) রাজশাহী
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
গ) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহী
ব্যাখ্যা
বরেন্দ্রভূমি (Barind Tract):
- বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক।
- অবস্থান- বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমির অবস্থান।
- বরেন্দ্রভূমির নামকরণের পেছনে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। ‘বর’ শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ এবং ‘ইন্দ্র’ শব্দের অর্থ দেবতাদের রাজা। অর্থাৎ ইন্দ্রের বর বা ইন্দ্রের আশীর্বাদ থেকে সাধারণভাবে বরেন্দ্র শব্দটির উৎপত্তি।
- বরেন্দ্রভূমির অবস্থান গ্রীষ্মপ্রধান মৌসুমিমন্ডলে। কর্কটক্রান্তি এই ভূমির দক্ষিণে অবস্থান করছে। এই অঞ্চলের জলবায়ু সাধারণভাবে উষ্ণ ও আর্দ্র।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
১৭.
'ইঁদুর' কোন জাতীয় রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) গল্প
  3. গ) কাব্য
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
খ) গল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) গল্প
ব্যাখ্যা
- সোমেন চন্দের একটি উল্লেখযোগ্য গল্পের নাম 'ইঁদুর'

• সোমেন চন্দ:
- তিনি ছিলেন রাজনৈতিক কর্মী ও সাহিত্যিক।
- তাঁর পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ।
- ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে তিনি নিহত হন।
- তাঁর বিখ্যাত গল্প ‘ইঁদুর’ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
- তিনি রাজনৈতিক মতাদর্শের প্রতি দায়বদ্ধ থেকে বিভিন্ন গল্পে গণচেতনা ও অস্তিত্বের সংগ্রামের কথা বলেছেন।

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- সংকেত ও অন্যান্য গল্প।
- কলকাতা থেকে বনস্পতি।
- অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
'হুইটম্যানের কবিতা' কার অনুবাদগ্রন্থ?
  1. ক) সৈয়দ আলী আহসান
  2. খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
ক) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
- 'হুইটম্যানের কবিতা' সৈয়দ আলী আহসান বাংলায় অনুবাদ করেন।

• সৈয়দ আলী আহসান:
-  ১৯২০ সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
-  তাঁর পিতা সৈয়দ আলী হামেদ ছিলেন একজন স্কুল ইন্সপেক্টর।
- তিনি কর্মজীবনে ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ।
- একক সন্ধ্যায় বসন্ত।
- সহসা সচকিত।
- উচ্চারণ।
- আমার প্রতিদিনের শব্দ।
- সমুদ্রেই যাবো।

• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণাগ্রন্থ:
- কবিতার কথা।
- নজরুল ইসলাম।
- রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা।
- কবিতার কথা ও অন্যান্য বিবেচনা।

• তাঁর রচিত আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) সিকান্দার আবু জাফর
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
খ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
- 'বেণের মেয়ে' উপন্যাসটির রচয়িতা হলেন হরপ্রসাদ শাস্ত্রী

• হরপ্রসাদ শাস্ত্রী:
-  প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পন্ডিত ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
- বাংলা ভাষার প্রথমগ্রন্থ 'চর্যাপদ' নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধার করেন।
- বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে চর্যাপদ সম্পাদনা ও প্রকাশ করেন।

• তাঁর রচিত গ্রন্থ:
- বাল্মীকির জয়।
- মেঘদূত।
- কাঞ্চন বাংলা।
- প্রাচীন বাংলার গৌরব।
- বৌদ্ধধর্ম। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি।'- সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্য থেকে নেওয়া?
  1. ক) হরতাল
  2. খ) ছাড়পত্র
  3. গ) পূর্বাভাস
  4. ঘ) অভিযান
সঠিক উত্তর:
খ) ছাড়পত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) ছাড়পত্র
ব্যাখ্যা
- উল্লেখিত উক্তিটি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
- 'ছাড়পত্র' কাব্যটি কবির মৃত্যুর তিনমাস পর রচিত হয়।
- বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে এটি একটি স্মরণীয় গ্রন্থ।

• সুকান্ত ভট্টাচার্য:
- তিনি মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
- তাঁর পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন।
- ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং একই বছর 'আকাল' নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।

• তাঁর রচিত গ্রন্থ:
- ছাড়পত্র।
- পূর্বাভাস।
- মিঠেকড়া।
- অভিযান।
- ঘুম নেই।
- হরতাল।
- গীতিগুচ্ছ প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
'Original and Development of Bengali language' গ্রন্থটি রচনা করেন-
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) শহীদুল্লা কায়সার
  3. গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
- সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'Original and Development of Bengali language' গ্রন্থটি রচনা করেন।
- এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- সংক্ষেপে গ্রন্থটিকে ODBL বলে।

• সুনীতিকুমার চট্টোপাধ্যায়:
- তিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।
- পশ্চিমবঙ্গের হাওরায় ১৮৯০ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভাষাচার্য উপাধি দেন।

• তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
- বেঙ্গলি ফোনেটিক রিডার্স।
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা।
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ।
- ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
'পায়ের আওয়াজ পাওয়া যায়'- কাব্যনাট্যের রচয়িতা কে?
  1. ক) শওকত আলী
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) মমতাজ উদ্দীন আহমদ
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য
- সৈয়দ শামসুল হক এটি রচনা করেন।
- কাব্যনাট্যের উল্লেখযোগ্য চরিত্র: মাতব্বর, পির সাহেব, মাতব্বরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণদল ও মুক্তিযোদ্ধারা।

• সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হকের কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।
• সৈয়দ শামসুল হকের প্রবন্ধ: হৃৎকলমের টানে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২৩.
টেলিভিশনে প্রচারিত সেলিম আল দীনের প্রথম নাটক কোনটি?
  1. ক) মুনতাসীর ফ্যান্টাসি 
  2. খ) ঘুম নেই
  3. গ) হাতহদাই 
  4. ঘ) হরগজ
সঠিক উত্তর:
খ) ঘুম নেই
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘুম নেই
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর: ঘুম নেই।
১৯৭০ সালে বাংলাদেশ টেলিভিশনে এই নাটক প্রচারিত হয়। প্রযোজক-আতিকুল হক চৌধুরী।

মুনতাসির ফ্যান্টাসি: বিশ শতকের আশির দশকের স্বৈরশাসকের শাসন নিয়ে লিখিত।
হাত হদাই- নোয়াখালীর আঞ্চলিক ভাষায় রচিত।
হরগজ- মানিকগঞ্জ জেলার হরগজ নামক স্থানে ১৯৮৯ সালে সংগঠিত প্রলয়সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে লিখিত নাটক।
বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ বাংলা নাট্যকোষ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদন করেন সেলিম আল দীন। 

সেলিম আল দীনের কয়েকটি নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
- হরগজ
- বাসন
- কেরামতমঙ্গল
- কীর্তন খোলা
- হাতহদাই
- মুনতাসীর ফ্যান্টাসি
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- বনপাংশু,
- একটি মারমা রূপকথা,
- নিমজ্জন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
২৪.
নিচের কোনটি সিরাজুল ইসলাম চৌধুরী রচিত গল্প?
  1. ক) অন্বেষা
  2. খ) ভয় পেয়ো না, বেঁচে আছি
  3. গ) দ্বিতীয় ভুবন
  4. ঘ) ভালো মানুষের জগৎ
সঠিক উত্তর:
ঘ) ভালো মানুষের জগৎ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভালো মানুষের জগৎ
ব্যাখ্যা
• 'ভালো মানুষের জগৎ' সিরাজুল ইসলাম চৌধুরী রচিত গল্প। প্রকাশিত হয় ১৯৯০ সালে।

•  সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ:
- অন্বেষা,
- দ্বিতীয় ভুবন,
- নিরাশ্রয় গৃহী,
- আরণ্যক দৃশ্যাবলী,
- স্বাধীনতা ও সংস্কৃতি,
- বাঙালিকে কে বাঁচাবে,
- নেতা জনতা ও রাজনীতি,
- ভয় পেয়ো না, বেঁচে আছি।

• 'বাবুলের বেড়ে ওঠা' তাঁর রচিত ছোটদের উপন্যাস।

• দরজাটা খোলো তাঁর রচিত ছোটদের গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'কাশবনের কন্যা' উপন্যাসের রচয়িতা -
  1. ক) শামসুদ্দীন আবুল কালাম
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সিকান্দার আবু জাফর
সঠিক উত্তর:
ক) শামসুদ্দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
ক) শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
'কাশবনের কন্যা' উপন্যাসের রচয়িতা - শামসুদ্দীন আবুল কালাম। 

• কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম ‘আবুল কালাম শামসুদ্দীন’
- শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথাশিল্পী হিসেবে।
- তিনি অনেক গল্প ও  উপন্যাস রচনা করেছেন।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
- কাশবনের কন্যা
- আলমনগরের উপকথা,
- জায়জঙ্গল,
- সমুদ্রবাসর,
- কাঞ্চনগ্রাম ও
- কাঞ্চনমালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
সেলিনা হোসেন রচিত উপন্যাস -
  1. ক) একাত্তরের ঢাকা
  2. খ) স্বদেশ পরবাসী
  3. গ) নির্ভয় করো হে
  4. ঘ) নীল ময়ূরের যৌবন
সঠিক উত্তর:
ঘ) নীল ময়ূরের যৌবন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নীল ময়ূরের যৌবন
ব্যাখ্যা
সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 
১৯৭৬ সালে প্রকাশিত 'হাঙর নদী গ্রেনেড' সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 
- নির্ভয় করো হে 

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- যাপিত জীবন
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- ভালোবাসা প্রীতিলতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি?
  1. ক) যাত্রা
  2. খ) সমকাল
  3. গ) সমাচার দর্পণ
  4. ঘ) যুগবাণী
সঠিক উত্তর:
খ) সমকাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকাল
ব্যাখ্যা
- সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন।
- ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।

• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।

• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।

• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।

• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৮.
'দেশে বিদেশে' কোন জাতীয় রচনা?
  1. ক) ভ্রমণকাহিনী
  2. খ) কাব্য
  3. গ) উপন্যাস
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
ক) ভ্রমণকাহিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) ভ্রমণকাহিনী
ব্যাখ্যা
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী
- কাবুল শহরে অবস্থান ও ভ্রমণ করে যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছে তা এই গ্রন্থে তুলে ধরেছেন।

• সৈয়দ মুজতবা আলী:
-  তিনি ১৯০৪ সালে পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন।
- কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল 'দেশে-বিদেশে' ভ্রমণকাহিনী।

• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র।
- ময়ূরকণ্ঠী।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৯.
লালসালু উপন্যাস এর ফরাসি অনুবাদ কোনটি?
  1. ক) ল্য অরবরে সামস মায়েমেঁ
  2. খ) ট্রি উইথ আউট রুটস্‌
  3. গ) নাইট অফ নো মুন
  4. ঘ) ক্রাই রিভার ক্রাই
সঠিক উত্তর:
ক) ল্য অরবরে সামস মায়েমেঁ
উত্তর
সঠিক উত্তর:
ক) ল্য অরবরে সামস মায়েমেঁ
ব্যাখ্যা
- লালসালু উপন্যাস এর ফরাসি অনুবাদ হচ্ছে ল্য অরবরে সামস মায়েমেঁ
- সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র পত্নী অ্যান মেরি 'লালসালু' এর ফরাসি ভাষার অনুবাদক।

• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা।
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর।
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩০.
ছান্দসিক কবি বলা হয় কাকে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) আব্দুল কাদির
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সত্যেন সেন
সঠিক উত্তর:
খ) আব্দুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুল কাদির
ব্যাখ্যা
আবদুল কাদিরকে ছান্দসিক কবি বলা হয়।

আবদুল কাদির: কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক ও সম্পাদক।
- ১৯২৬ সালে 'মুসলিম সাহিত্য সমাজ' এর নেতৃত্বে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের তিনি প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেন।
- মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত ‘শিখা' পত্রিকার তিনি প্রকাশক ও লেখক (১৯২৭) ছিলেন।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
কবিতা :
- দিলরুবা (১৯৩৩),
- উত্তর বসন্ত (১৯৬৭)।

প্রবন্ধ:
- বাংলা কাব্যের ইতিহাস : মুসলিম সাধনার ধারা (১৯৪৪),
- কবি নজরুল (১৯৭০),
- কাজী আবদুল ওদুদ (১৯৭৬),
- লোকায়ত সাহিত্য (১৮৮৫)।


অন্যদিকে, সত্যেন্দ্রনাথ দত্ত “ছন্দের জাদুকর” এবং “ছন্দের রাজা” হিসেবে খ্যাত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷
৩১.
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’- এটি কার উক্তি?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) সমর সেন
  3. গ) সত্যেন সেন
  4. ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
- বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’- এটি 'পালামৌ' ভ্রমণকাহিনীতে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন।
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভ্রমণকাহিনী 'পালামৌ' যা ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা।

• সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ডেপুটি কালেক্টরেট যাদবচন্দ্র চট্টোপাধ্যায়।
- তিনি 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন ১২৮৪ থেকে ১২৮৯ বঙ্গাব্দ পর্যন্ত।
- তাঁর জনপ্রিয় গ্রন্থ ‘পালামৌ' যা 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রথমে প্রকাশিত হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- কণ্ঠমালা।
- মাধবীলতা।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- রামেশ্বরের অদৃষ্ট।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- যাত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।