এখানে, If clause টি present form এ আছে বিধায় এটি 1st conditional হবে। 1st conditional এ first clause টি present indefinite tense হলে অপর clause টি future indefinite tense হবে। সুতরাং, বাক্যটি হবে - If the price is low, demand will increase.
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
ক
ক) ৭
খ
খ) ৫০
গ
গ) ৫১
ঘ
ঘ) ৬০
ব্যাখ্যা
আমরা জানি, ১ গজ = ৩ ফুট ১০০ গজ = (১০০ x ৩) ফুট =৩০০ ফুট।
মোট বৃক্ষের চারা প্রয়োজন হবে = (৩০০/৬) + ১ টি = ৫১ টি।
সুতরাং সর্বোচ্চ ৫১ টি চারা রোপণ করা যাবে।
৪.
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' পংক্তিটি কার?
ক
ক) মদনমোহন তর্কালংকার
খ
খ) কালিপ্রসন্ন সিংহ
গ
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ
ঘ) অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' পংক্তিটি কবি, সমাজসেবক মদনমোহন তর্কালঙ্কার এর। - পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’ হলেও প্রাপ্ত উপাধি ‘তর্কালঙ্কার’ হিসেবেই তিনি সুপরিচিত। আমার পণ মদনমোহন তর্কালঙ্কার
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভাল মনে। ভাইবোন সকলেরে যেন ভালবাসি, এক সাথে থাকি যেন সবে মিলেমিশি। ভাল ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে সকালে উঠিয়া এই বলি মনে মনে।
মদনমোহনের মৌলিক কাব্যগ্রন্থ - রসতরঙ্গিণী (১৮৩৪) ও - বাসবদত্তা (১৮৩৬)
- তিন খন্ডে প্রকাশিত তাঁর শিশু শিক্ষা (১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের উপযোগী একটি অনন্যসাধারণ গ্রন্থ; - ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ শিশুপাঠ্য এই বিখ্যাত কবিতাটি তাঁরই রচনা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫.
There is _____ milk in the bottle.
ক
ক) very little
খ
খ) small
গ
গ) very few
ঘ
ঘ) a little
ব্যাখ্যা
Uncountable noun এর ক্ষেত্রে little/a little এবং countable noun এর ক্ষেত্রে few/a few বসে। Milk যেহেতু uncountable noun সুতরাং এর পূর্বে determiner হিসেবে a little বসবে। a little = অল্প পরিমাণ।
৬.
ভৌগলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদ প্রাপ্ত হয়?
ক
ক) ১৭ আগস্ট ২০১৭
খ
খ) ২৭ জানুয়ারি ২০১৯
গ
গ) ১৭ জুন ২০২১
ঘ
ঘ) ১৭ নভেম্বর ২০১৬
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত ৯টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ লাভ করেছে। এগুলো হলো: - জামদানি (২০১৬-বিসিক) - ইলিশ (২০১৭-মৎস্য অধিদপ্তর) - ক্ষীরশাপাতি আম (২০১৯-কৃষি গবেষণা ইনস্টিটিউট) - ঢাকাই মসলিন (২০২০-তাঁত বোর্ড) - রাজশাহীর সিল্ক (২০২১-রেশম বোর্ড) - রংপুরের শতরঞ্জি (২০২১-বিসিক) - নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি (২০২১- নেত্রকোনা জেলা প্রশাসন) - দিনাজপুরের কাটারিভোগ (২০২১-BRRI) এবং - বাংলাদেশি কালিজিরা (২০২১-BRRI)। - World Intellectual Property Organization (WIPO) বিভিন্ন পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে। তবে এই সনদ সরাসরি WIPO প্রদান করে না। - WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে। - ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ উৎপাদকদের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়। এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়। (তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং WIPO ওয়েবসাইট)
৭.
এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
ক
ক) ৪
খ
খ) ৫
গ
গ) ৬
ঘ
ঘ) ৭
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়। এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।
এসডিজির লক্ষ্যসমূহ হলো: - প্রথম : দারিদ্র্য নির্মূল - দ্বিতীয় : ক্ষুধামুক্তি - তৃতীয় : সুস্বাস্থ্য - চতুর্থ : মানসম্মত শিক্ষা - পঞ্চম : লিঙ্গ সমতা - ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - দশম : বৈষম্য হ্রাস - একাদশ : টেকসই শহর ও জনগণ - দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন - ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ - চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান - পঞ্চদশ : স্থলভাগের জীবন - ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
৮.
'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা' বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
ক
ক) অজ্ঞাতকুলশীল
খ
খ) বংশপরিচয়হীন
গ
গ) কুলবংশহীন
ঘ
ঘ) অজ্ঞাতকূলীন
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা = অজ্ঞাতকুলশীল যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি যার কোনো তিথি নেই = অতিথি যার দুহাত সমান চলে = সব্যসাচী
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৯.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
ক
ক) 6
খ
খ) 3
গ
গ) 4
ঘ
ঘ) 5
ব্যাখ্যা
log232 = log225 = 5 × log22 = 5 × 1 = 5
১০.
What is an epic?
ক
ক) a novel
খ
খ) a long poem
গ
গ) a long prose composition
ঘ
ঘ) a romance
ব্যাখ্যা
An epic is a long narrative poem that tells in grand style the history and aspirations of a national hero.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
১১.
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
ক
ক) ৫০
খ
খ) ৬০
গ
গ) ৭০
ঘ
ঘ) ৮০
ব্যাখ্যা
মনে করি, সংখ্যাটি = x
প্রশ্নানুসারে, x এর 80% = 48 x এর 80/100 = 48 80x/100 = 48 4x/5 = 48 4x = 48 × 5 x = ( 48 × 5 )/4 x = 60
১২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক
ক) সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
খ
খ) সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
গ
গ) সূর্য পূর্বদিকে উদয় হয়।
ঘ
ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়।
ব্যাখ্যা
কিছু শুদ্ধ বাক্য- সে সব কথা বিস্তারিতভাবে বলল। পূর্বদিকে সূর্য উদিত হয়৷ 'গীতাঞ্জলি' পড়েছ কি? নদীর জল হ্রাস পেয়েছে৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
.০০০১ এর বর্গমূল কোনটি?
ক
ক) .০১
খ
খ) ১
গ
গ) .২
ঘ
ঘ) .১
ব্যাখ্যা
.০০০১ এর বর্গমূল = .০১
১৪.
'কার্যে বিরতি'-অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
ক
ক) হাত করা
খ
খ) হাত গুটান
গ
গ) হাত থাকা
ঘ
ঘ) হাত আসা
ব্যাখ্যা
হাত গুটান = কার্যে বিরতি Throw in one’s hand = নিরস্ত্র হওয়া; হাত গুটানো; কিছু করার অসামর্থ্য স্বীকার করা। -------- হাত করা = বশে আনা হাত থাকা = জড়িত থাকা হাত আসা = দক্ষ হওয়া
১৫.
চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
ক
ক) ৮৮৯৮
খ
খ) ৯৮৯৯
গ
গ) ৯৯৯৯
ঘ
ঘ) ৯১৯৯
ব্যাখ্যা
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯ তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
বিয়োগফল = ৯৯৯৯ - ১০০ = ৯৮৯৯
১৬.
৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
ক
ক) ১৯৬
খ
খ) ৯৮
গ
গ) ৯৬
ঘ
ঘ) ১৯২
ব্যাখ্যা
ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a. বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য =√2a বর্গক্ষেত্রের ক্ষেত্রফল=a2
পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
ক
ক) সালফেট ও নাইট্রেট
খ
খ) ফসফেট ও নাইট্রোজেন
গ
গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম
ঘ
ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস
ব্যাখ্যা
পানিতে ফসফেট ও নাইট্রোজেন এর আধিক্যে শ্যাওলা জন্মে।
১৮.
'আমার ঘরের চাবি পরের হাতে' -গানটির রচয়িতা কে?
ক
ক) লালন শাহ
খ
খ) হাসন রাজা
গ
গ) পাগলা কানন
ঘ
ঘ) রাধারমণ দত্ত
ব্যাখ্যা
বাউল সম্রাট লালন শাহ ১৭৭২ সালে ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে অন্য একটি মতে তার জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালীতে। তিনি প্রায় দুইহাজার বাউল গান রচনা করেন। কুষ্টিয়ার ছেউড়িয়াতে লালনের আখড়া অবস্থিত।
তাঁর রচিত কয়েকটি জনপ্রিয় গান- - আমার ঘরের চাবি পরের হাতে। - আমার ঘরখানায় কে বিরাজ করে। - খাচার ভিতর অচিন পাখি। - বাড়ির কাছে আরশিনগর। - সব লােকে কয় লালন কি জাত সংসারে। - সময় গেলে সাধন হবে না।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১৯.
একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
ক
ক) ৭২০
খ
খ) ১২০০
গ
গ) ৫০০
ঘ
ঘ) ৬০০
ব্যাখ্যা
1 ঘণ্টা = 60 মিনিট 72 কিলোমিটার =(72 × 1000) মিটার = 72000
60 মিনিটে ট্রেনটি যায় = 72000 মিটার ১ মিনিটে ট্রেনটি যায়= 72000/60 = 1200 মিটার
সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।
অতএব, সেতুটির দৈর্ঘ্য = (1200 - 700) মিটার = 500 মিটার
২০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
ক
ক) ৩১
খ
খ) ৩৯
গ
গ) ৭১
ঘ
ঘ) ৪১
ব্যাখ্যা
৩,৫,৬ এর ল.সা.গু = ৩০
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = ৩০+১ = ৩১
২১.
'অনির্বচনীয়' শব্দটির অর্থ
ক
ক) সুনিশ্চিত
খ
খ) নির্বাচনযোগ্য নয়
গ
গ) বর্ণনাতীত
ঘ
ঘ) অনিশ্চিত
ব্যাখ্যা
'অনির্বচনীয়' শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 'অনির্বচনীয়' শব্দের অর্থ : বর্ণনাতীত, অবর্ণনীয় [উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
২৩.
'To break the ice' means
ক
ক) to end the hostility
খ
খ) to end up partnership
গ
গ) to start quarreling
ঘ
ঘ) to start a conversation
ব্যাখ্যা
break the ice (Phrase) English Meaning: do or say something to relieve tension or get a conversation going in a strained situation or when strangers meet. Bangla Meaning: (লাক্ষণিক) আনুষ্ঠানিকতা, দ্বিধাসংকোচ কাটিয়ে ওঠা; সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা; কোনো নাজুক ব্যাপারে প্রথম পদক্ষেপ নেওয়া; প্রথম লজ্জার ভাব বা মৌনভাব কাটিয়ে ওঠা। Example Sentence: Perhaps next time, we should break the ice and make proper conversation.
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২৪.
'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
ক
ক) মেধা + বিন্
খ
খ) মেধা + বি
গ
গ) মেধা + বী
ঘ
ঘ) মেধা + আবী
ব্যাখ্যা
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয় হলোঃ - তেজঃ + বিন = তেজস্বী, - মেধা + বিন = মেধাবী, - মায়া + বিন = মায়াবী, - যশঃ + বিন = যশস্বী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২৫.
খনার বচনে প্রাধান্য পেয়েছে-
ক
ক) শিল্প
খ
খ) কৃষি
গ
গ) সাহিত্য
ঘ
ঘ) বিজ্ঞান
ব্যাখ্যা
- ডাক ও খনার বচন মধ্যযুগের একটি সাহিত্যধারা। - বুদ্ধ সমাজের ডাকের বচন এবং হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল। - ডাকের বচনে জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। - খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। - তাই মধ্যযুগের ডাক ও খনার বচন কৃষিকাজের জন্য উপযোগী ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কী কী?
ক
ক) ১০ ও ২৪
খ
খ) ১০ ও ১৬
গ
গ) ৭ ও ১১
ঘ
ঘ) ১২ ও ১৮
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুইটি ৫x ও ৮x
প্রশ্নমতে, (৫x + ২) : (৮x + ২) = ২:৩ বা, (৫x + ২)/(৮x + ২) = ২/৩ বা, ১৬x + ৪ = ১৫x + ৬ বা, ১৬x - ১৫x = ৬- ৪ ∴ x = ২
সুতরাং সংখ্যা দুইটি (৫×২) = ১০ এবং (৮×২) = ১৬।
২৭.
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
ক
ক) ষষ্ঠ
খ
খ) সপ্তম
গ
গ) চতুর্থ
ঘ
ঘ) পঞ্চম
ব্যাখ্যা
সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা - ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান - ৭ম।
মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - পঞ্চম। মাতৃভাষার দিক থেকে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন (চীনা)।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২ ও Ethnologue ওয়েবসাইট।
২৮.
The correct spelling is-
ক
ক) Assignment
খ
খ) Assignement
গ
গ) Asignment
ঘ
ঘ) Asignmment
ব্যাখ্যা
Assignment (আসাইনমান্ট্) (noun) (১) [Uncountable noun] বরাদ্দকরণ; ধার্যকরণ; নিয়োজন; স্বত্বনিয়োগ; [Countable noun] বরাদ্দ; (স্থান-, কাল-, কারণ-) নির্দেশ; নিয়োগ; স্বত্বনিয়োগ। (২) পাঠসংক্রান্ত কোনো বিশেষ বা নির্দিষ্ট বিষয় সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য শিক্ষার্থীদের প্রতি সংশ্লিষ্ট শিক্ষকের নির্দেশনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়?
ক
ক) সমুচ্চয়ী
খ
খ) অনুসর্গ
গ
গ) অনস্বয়ী
ঘ
ঘ) অনুকার
ব্যাখ্যা
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন- স্রোতের ধ্বনি- কল কল, বজ্রের ধ্বনি- কড় কড়, বাতাসের গতি- শন শন, নূপুরের আওয়াজ- রুম ঝুম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩০.
'রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়' কবিতার চরণে কোন রূপসার কথা বলেছেন-
শুদ্ধ বানানটি হলো 'ত্রিভুজ' ত্রিভুজ সংস্কৃত ভাষার শব্দ। 'ত্রিভুজ' অর্থ তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।
[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
অন্যান্য শব্দের শুদ্ধরূপ: - ভুবন - শূন্য - পুণ্য
৩৩.
'আবাহন' শব্দের বিপরীত কোনটি?
ক
ক) আরোহন
খ
খ) মিলন
গ
গ) বিসর্জন
ঘ
ঘ) ম্লান
ব্যাখ্যা
- ‘আবাহন’ এর অর্থ ‘আমন্ত্রণ’ - ‘আবাহন’ এর বিপরীত শব্দ ‘বিসর্জন’ - ‘বর্জন’ এর বিপরীত শব্দ ‘গ্রহণ’ - ‘অপচয়’ এর বিপরীত শব্দ ‘উপচয়’
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
৩৪.
নিচের কোনটি বিদেশি শব্দ?
ক
ক) কান
খ
খ) কাজ
গ
গ) কাঁচি
ঘ
ঘ) কলম
ব্যাখ্যা
'কলম' আরবি ভাষার শব্দ। ১ কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী; ঝরনাকলম। ২ নলখাগড়া পালক প্রভৃতির অগ্রভাগ ত্যারচা করে কেটে তৈরি লেখনী।
'কাঁচি' দেশি শব্দ। ১. কাঁচি শব্দের শব্দ কম ওজন বিশিষ্ঠ ২. ঠাসবুনন সম্পন্ন
(আবার 'কাঁচি' তুর্কি ভাষা থেকে আগত শব্দ। যার অর্থ - কাগজ বা কাপড় কাটার যন্ত্র বিশেষ)
কাজ / কাজ/ [স. কার্য >] ১. কর্ম, কার্য (কাজ করা )। ২. দরকার (রোজ গিয়ে কাজ নেই)। ৩. কৃত বিষয় (এটা নিশ্চয় ওর কাজ)। ৪. কর্তব্য (তোমার কাজ পড়াশোনা করা)। ৫. উদ্দেশ্য সিদ্ধি (ওষুধে কাজ হয়েছে)। ৬. কারুকার্য (রঙের কাজ)। ৭. সাধ্য (এ কাজ ওর আয়ত্তের বাইরে)। ৮. ব্যবহারযোগ্যতা (এটা কোনো কাজের নয়)।
কান [স. কর্ণ >] বি. ১ মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় সহায়ক মাথার দুইপাশে অবস্থিত স্থূল খাড়া বহিঃস্থ অঙ্গবিশেষ, কর্ণ, শ্রবণেন্দ্রিয়। ২ সেতার তানপুরা প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরবাঁধার জন্য তার জড়ানো গোলাকার চাবি বিশেষ।
[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
৩৫.
প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?
ক
ক) ৮১
খ
খ) ১০০০
গ
গ) ১০৯
ঘ
ঘ) ১০০
ব্যাখ্যা
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n2 ∴ প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল ১০2 = ১০০
৩৬.
কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
ক
ক) মধ্যপ্রাচ্য
খ
খ) দূরপ্রাচ্য
গ
গ) আমেরিকা
ঘ
ঘ) দক্ষিণ এশিয়া
ব্যাখ্যা
- ঘূর্ণিঝড় দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘সাইক্লোন’ নামে পরিচিত। - তবে, দূরপ্রাচ্যে ‘টাইফুন’ নামে এবং আমেরিকা অঞ্চলে ‘হ্যারিকেন’ নামে পরিচিত। - ঘূর্ণিঝড় হলো ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচন্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্ন-চাপ প্রক্রিয়া। - ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে।
(তথ্যসূত্র: সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী ও ব্রিটানিকা)
৩৭.
জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়-
ক
ক) ৪ মে
খ
খ) ২ এপ্রিল
গ
গ) ৪ এপ্রিল
ঘ
ঘ) ২ মে
ব্যাখ্যা
জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় - ২ এপ্রিল। এ বছর (২০২২) ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি।’
সূত্র: কালেরকণ্ঠ পত্রিকা।
৩৮.
Agomoni School is one of the best ____ in the city.
ক
ক) school
খ
খ) schools
গ
গ) of it
ঘ
ঘ) high school
ব্যাখ্যা
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun - plural হয় কিন্তু verb ও possessive singular হয়। Structure - One of the + superlative degree + plural noun + singular verb + extension. যেমনঃ One of my friends is a lawyer.
সে অনুসারে এখানে শূন্যস্থানে schools হবে।
৩৯.
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
ক
ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
খ
খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
গ
গ) ১৭ জানুয়ারি ১৯৬৮
ঘ
ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯
ব্যাখ্যা
গণআন্দোলনের মুখে শেষ পর্যন্ত আইয়ুব সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং শেখ মুজিবসহ সকল বন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়। পরদিন ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসম্বর্ধনা দেয়া হয় এবং শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
৪০.
The Principal will _____ the answer scripts.
ক
ক) look into
খ
খ) look over
গ
গ) look for
ঘ
ঘ) look at
ব্যাখ্যা
Look + over = পরীক্ষা করা। Look + at = তাকানো Look + after = দেখাশুনা করা। Look + for = খোঁজার চেষ্টা। Look + into = গভীর পর্যবেক্ষন। look upon = বিবেচনা করা। Look + down upon = খারাপ দৃষ্টিভঙ্গি। Look + upto = শ্রদ্ধা করা। Look + out for = আশা করা। Look + to = সতর্ক করা।
Correct Sentence: The Principal will look over the answer scripts.
৪১.
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
ক
ক) রাঙ্গামাটি
খ
খ) খাগড়াছড়ি
গ
গ) চট্টগ্রাম
ঘ
ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ (১ মে ১৯৪৯ – ৮ এপ্রিল ১৯৭১) জন্মস্থান: ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে৷ সমাধি স্থল: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে ৷
বীরশ্রেষ্ঠদের মধ্যে সবার আগে শহীদ হন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তিনি ১৯৭১ সালের ৮ এপ্রিল ১ নং সেক্টরে রাঙামাটি জেলার নানিয়ারচরের চিংড়ি খাল এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।
তথ্যসূত্র: প্রথম আলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৪২.
বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা-
ক
ক) IQ > 90
খ
খ) IQ >100
গ
গ) IQ >130
ঘ
ঘ) IQ >150
ব্যাখ্যা
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক। - ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ. - কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.
তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০
সাধারণত ১৩০ এর বেশি IQ থাকলে তাকে প্রতিভাবান ধরা হয়। তাই সঠিক উত্তর - IQ >130.
৪৩.
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক
ক) অহ + রহঃ
খ
খ) অহ + অঃহ
গ
গ) অহঃ + অহ
ঘ
ঘ) অহঃ + রহ
ব্যাখ্যা
'অহরহ' শব্দটি বিসর্গ সন্ধির উদাহরণ- অহরহ = অহঃ + অহ বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
I look forward to -
ক
ক) have heard from you soon.
খ
খ) see you soon.
গ
গ) hear for you soon.
ঘ
ঘ) hearing from you soon.
ব্যাখ্যা
কোনো বাক্যে - • mind, • cannot help, • could not help, • with a view to, • look forward to, • be used to, • get used to, • worth ইত্যাদি শব্দের পর কোনাে Verb আসলে উক্ত Verb- এর সাথে ing যুক্ত হয়। যেমনঃ - She is looking forward to going Europe. - I look forward to hearing from you soon. - Would you mind closing the door?
৪৫.
I water the plants. The word 'water is used as-
ক
ক) Verb
খ
খ) Adverb
গ
গ) Noun
ঘ
ঘ) Pronoun
ব্যাখ্যা
আলোচ্য বাক্যে ‘water’ শব্দটি দ্বারা ‘পানি দেওয়া’ বুঝানো হয়েছে। অর্থাৎ, একটি ক্রিয়া সম্পাদন করা বুঝাচ্ছে। অতএব, এটি একটি Verb।
৪৬.
Are you doing anything special ___ the weekend?
ক
ক) by
খ
খ) in
গ
গ) at
ঘ
ঘ) on
ব্যাখ্যা
সময় নির্দিষ্ট করে বুঝাতে at preposition ব্যবহৃত হয়। the weekend বা সাপ্তাহিক ছুটি যেহেতু নির্দিষ্ট সময় তাই এর পূর্বে at হবে। যেমন: What are you doing at the weekend? Are you doing anything special at the weekend?
৪৭.
৮, ১১, ১৭, ২৯, ৫৩, পরবর্তী সংখ্যাটি কত?
ক
ক) ৫৯
খ
খ) ১০১
গ
গ) ৭৫
ঘ
ঘ) ১০২
ব্যাখ্যা
৮, ১১, ১৭, ২৯, ৫৩, ধারটিতে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য ২গুণ করে বাড়ছে।
এখানে ১ম পদ = ৮ ২য় পদ =৮ + ৩ = ১১ ৩য় পদ =১১ + ৬ = ১৭ ৪র্থ পদ =১৭ + ১২ = ২৯ ৫ম পদ =২৯ + ২৪ = ৫৩ ষষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১
৪৮.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
ক
ক) ২০০ মিটার
খ
খ) ৫০০ মিটার
গ
গ) ৪০০ মিটার
ঘ
ঘ) ৩০০ মিটার
ব্যাখ্যা
ধরি, বাগানের দৈর্ঘ্য x মিটার বর্গাকার বাগানের ক্ষেত্রফল x² বর্গমিটার
1 হেক্টর = 10000 বর্গমিটার
প্রশ্নমতে x² = 10000 x = √(10000) ∴ x = 100
বাগানের পরিসীমা 4x মিটার = (4 × 100) " = 400 মিটার
৪৯.
'Once in a blue moon' means-
ক
ক) hourly
খ
খ) always
গ
গ) very rarely
ঘ
ঘ) nearly
ব্যাখ্যা
Once in a blue moon' অর্থ কদাচিৎ আবার very rarely অর্থও কদাচিৎ। So, 'Once in a blue moon' means - very rarely.
৫০.
‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?
ক
ক) মুনির চৌধুরী
খ
খ) হুমায়ুন আজাদ
গ
গ) মীর মশাররফ হোসেন
ঘ
ঘ) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা
‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের।
মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২): - তাঁর জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়। - মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর (১৮৩১) ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র (১৮৬৩) মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। - গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। - মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। - বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী (১৮৬৫) উপন্যাস প্রকাশিত হওয়ার চার বছর পর মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য রচনা হলো: - গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু (১৮৭৩), - বসন্তকুমারী নাটক (১৮৭৩), - জমিদার দর্পণ (১৮৭৩), - এর উপায় কি (১৮৭৫), - বিষাদ-সিন্ধু (১৮৮৫-১৮৯১), - সঙ্গীত লহরী (১৮৮৭), - গো-জীবন (১৮৮৯), - বেহুলা গীতাভিনয় (১৮৯৮), - উদাসীন পথিকের মনের কথা (১৮৯০), - তহমিনা (১৮৯৭), - টালা অভিনয় (১৮৯৭), - নিয়তি কি অবনতি (১৮৮৯), - গাজী মিয়াঁর বস্তানী (১৮৯৯), - মৌলুদ শরীফ (১৯০৩), - মুসলমানদের বাঙ্গালা শিক্ষা (দুই ভাগ ১৯০৩, ১৯০৮), - বিবি খোদেজার বিবাহ (১৯০৫), - হযরত ওমরের ধর্মজীবন লাভ (১৯০৫), - মদিনার গৌরব (১৯০৬), বাজীমাৎ (১৯০৮), - আমার জীবনী (১৯০৮-১৯১০), - আমার জীবনীর জীবনী বিবি কুলসুম (১৯১০) ইত্যাদি।
- তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসসুলভ কল্পনার আশ্রয়ও নেওয়া হয়েছে। - তাঁর জমিদার দর্পণ নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫১.
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক
ক) ব্যাংকক
খ
খ) থিম্পু
গ
গ) ঢাকা
ঘ
ঘ) দিল্লি
ব্যাখ্যা
- BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। - BIMSTEC সদরদপ্তর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় উদ্বোধন করা হয়। - এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ - ভারত, - বাংলাদেশ, - শ্রীলংকা, - নেপাল, - ভুটান, - মিয়ানমার, - থাইল্যান্ড।
সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট
৫২.
টর্নেডো শব্দটি এসেছে-
ক
ক) Toonida
খ
খ) Tunioda
গ
গ) Tonada
ঘ
ঘ) Tornada
ব্যাখ্যা
টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ 'Tonada'/Tronada থেকে, যার অর্থ হলো Thunder storm বা বজ্রঝড়। According to Oxford Dictionary, Mid 16th century (denoting a violent thunderstorm of the tropical Atlantic Ocean): perhaps an alteration of Spanish tronada ‘thunderstorm’ (from tronar ‘to thunder’) by association with Spanish tornar ‘to turn’. ------------------- ঝড়ের বেগ ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি হলে এটাকে টর্নেডো বলা হয়। - টর্নেডোর সবচেয়ে ক্ষতিকারক দিক হলো এটি হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচন্ড ধ্বংসযজ্ঞ করে ফেলতে পারে৷
- স্মরণকালের ভয়াবহ টর্নেডোর মধ্যে একটি হলো ১৯৬৯ সালের এপ্রিল মাসে ঢাকা জেলার ডেমরা থানায়। - ঐ টর্নেডোতে বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৬৪৪ কিলোমিটার।
উৎস: নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই, নবম অধ্যায় ও Oxford Dictionary।
অপশনে Tronada না থাকায় বোর্ড বইয়ে প্রদত্ত শব্দ Tonada এখানে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর।
৫৩.
একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
ক
ক) ৫৫৫০
খ
খ) ৪৭৫০
গ
গ) ৫০০০
ঘ
ঘ) ৫২৫০
ব্যাখ্যা
১৫% বৃদ্ধিতে, বর্তমান বেতন = (১০০+১৫)টাকা = ১১৫ টাকা
বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন =(১০০× ৫৭৫০)/১১৫ টাকা = ৫০০০ টাকা
৫৪.
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
ক
ক) ৯৭
খ
খ) ৮৩
গ
গ) ৮৭
ঘ
ঘ) ৯৩
ব্যাখ্যা
ধরি, রহিম ইংরেজিতে নম্বর পেয়েছে = x গণিতে নম্বর পেয়েছে = x + 14
প্রশ্নমতে x + x + 14 = 180 2x +14 = 180 2x = 180 - 14 2x = 166 x = 166/2 x= 83
গণিতে নম্বর পেয়েছে = 83 + 14 = 97
৫৫.
He came to Dhaka with a view to ___ a new place.
ক
ক) watch
খ
খ) Look
গ
গ) visit
ঘ
ঘ) visiting
ব্যাখ্যা
কোনো বাক্যে - • mind, • cannot help, • could not help, • with a view to, • look forward to, • be used to, • get used to, • worth ইত্যাদি শব্দের পর কোনাে Verb আসলে উক্ত Verb- এর সাথে ing যুক্ত হয়। যেমনঃ - He came to Dhaka with a view to visiting a new place. - I look forward to hearing from you soon. - Would you mind closing the door?
৫৬.
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
ক
ক) কোনটিই নয়
খ
খ) ৫৬
গ
গ) ৬০
ঘ
ঘ) ৩২
ব্যাখ্যা
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই ,
৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি হবে = ৫৬
৫৭.
Which of the following is the correct sentence?
ক
ক) He has said which is right.
খ
খ) What has he said is right.
গ
গ) What he has said is right.
ঘ
ঘ) He has said that what is right.
ব্যাখ্যা
কোন বাক্যের subject হিসেবে noun clause বসলে এক্ষেত্রে what, why, how এবং that দিয়ে বাক্যটি শুরু হয়৷ গ অপশনে 'What he has said' (সে যা বলেছে) হলো noun clause এবং এর পরে singular verb হিসেবে is বসেছে এবং সব শেষে object- right বসেছে। অপশনের বাকিগুলো গঠনগতভাবে ভুল।
৫৮.
'Leave no stone unturned' means-
ক
ক) try every possible means
খ
খ) heavy stone
গ
গ) rare stone
ঘ
ঘ) impossible
ব্যাখ্যা
Leave no stone unturned: Meaning: try every possible course of action in order to achieve something. (কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া) Example sentence: He left no stone unturned to achieve his objective.
Source: Oxford
৫৯.
x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
ক
ক) z/x < z/y
খ
খ) xz < yz
গ
গ) xz > yz
ঘ
ঘ) x/z > y/z
ব্যাখ্যা
x > y...….....(1) z < 0............(2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা (1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz.
৬০.
Choose the correct spelling
ক
ক) Achievment
খ
খ) Acheivment
গ
গ) Achievement
ঘ
ঘ) Achevement
ব্যাখ্যা
Achievement (noun): Meaning - A thing done successfully with effort, skill, or courage. বাংলা - অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ।
৬১.
Remove শব্দটির Noun
ক
ক) Remove
খ
খ) Removal
গ
গ) Re-movement
ঘ
ঘ) Removing
ব্যাখ্যা
সাধারণত শব্দের শেষে al থাকলে Adjective হলেও, remove- verb এর Noun Form হচ্ছে Removal. এ রকম আরো শব্দ হচ্ছে Trial, Disposal ইত্যাদি।
৬২.
নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
ক
ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
খ
খ) ত্রাণ ও পুনর্বাসন
গ
গ) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা
ঘ
ঘ) মেট্রোরেল ও রূপপুর প্রকল্প
ব্যাখ্যা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার অঙ্গীকার নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তৃতীয় মেয়াদে ২০১৪ সালে সরকার গঠনের পর দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র্য ও ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়। একই সাথে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছানো, নারীর ক্ষমতায়ন; ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট দশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ১০টি বিশেষ উদ্যোগ - সামাজিক নিরাপত্তা কর্মসূচি - পরিবেশ সুরক্ষা - নারীর ক্ষমতায়ন - সবার জন্য বিদ্যুৎ - আশ্রয়ণ - শিক্ষা সহায়তা - আমার বাড়ি আমার খামার - বিনিয়োগ বিকাশ - কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ - ডিজিটাল বাংলাদেশ
উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট
৬৩.
If I ___ you, I would not have done this.
ক
ক) are
খ
খ) was
গ
গ) am
ঘ
ঘ) were
ব্যাখ্যা
If যুক্ত clause টি যদি unreal past অর্থাৎ যদি হত (আসলে হয় নি) এমন অর্থ প্রকাশ করে তাহলে be verb এর স্থলে were বসে, এবং main clause টি past form (would) এ হয়।
were দিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করলে পুরো বাক্যটি হবে - If I were you, I would not have done this. বাক্যের অর্থ: আমি যদি তুমি হতাম তাহলে আমি এই কাজটি করতাম না। এ ধরণের sentence-কে বলা হয় Improbable Conditional Sentence। কারণ এই বাক্যের শর্তের কাজটি ঘটা কখনো সম্ভব নয় কারণ ‘আমি’ কখনো ‘তুমি’ হতে পারব না। এ ধরণের বাক্যের গঠণপ্রণালী হল: if+ Subject+ Verb-এর past participle, Subject+should/would+verb
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৬৪.
‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
ক
ক) শঙ্খ ঘোষ
খ
খ) শেখ মুজিবুর রহমান
গ
গ) শওকত আলী
ঘ
ঘ) মমতাজউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
“আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ। - এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ। - ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে। - ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু। - তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে।
(সূত্রঃ আমার দেখা নয়াচীন : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান)
৬৫.
কালবৈশাখীর ইংরেজি -
ক
ক) Dark Westerlies
খ
খ) West Westerlles
গ
গ) North Westerlies
ঘ
ঘ) Black Westerlics
ব্যাখ্যা
Northwester (noun) - বায়ুকোণাগত ঝড়; কালবৈশাখী।
North-westerly (noun) plural noun:north-westerlies A wind blowing from the north-west; a northwester.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford.
'বুড়ি হইলাম তর কারণে', 'আমার মাটির গাছে লাউ ধইরাছে'_এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা গীতিকবি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহিদুর রহমান। ওয়াহিদের রচিত গানের সংখ্যা দেড় হাজারের অধিক। তার গানের বিষয়বস্তু, পরমতত্ত্ব, দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, গুরুতত্ত্ব, আঞ্চলিক গান, পল্লীগীতি, মুর্শিদি, ভাটিয়ালি, মারফতি, পদাবলি, কীর্তন। আঞ্চলিক গান রচনায় তিনি ছিলেন বিশেষ আগ্রহী। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত তার গানের সংখ্যা শতাধিক। ‘পরাণের বন্ধুরে/ বুড়ি হইলাম তোর কারণে’ এবং ‘আমার মাটির গাছে লাউ ধরেছে/লাউটা বড় সোহাগী/লাউয়ের পিছে লাগছে বৈরাগী’ তার এ গান দুটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
সুত্রঃ কালের কণ্ঠ এবং সাপ্তাহিক পত্রিকা
৬৭.
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
ক
ক) পদ্মগোখরা
খ
খ) পদ্মপুরাণ
গ
গ) পদ্মাবতী
ঘ
ঘ) পদ্মরাগ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের রচিত গল্পগ্রন্থ 'শিউলিমালা' । গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)। 'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো: - পদ্ম-গোখরো, - জিনের বাদশা, - অগ্নি-গিরি, - শিউলিমালা
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৬৮.
UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে?
ক
ক) ১৯৯৭
খ
খ) ১৯৯৯
গ
গ) ২০০০
ঘ
ঘ) ২০০১
ব্যাখ্যা
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে এই দিনটি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি।
৬৯.
‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
ক
ক) গৌর + অব
খ
খ) গুরু + অব
গ
গ) গুরু+ ষ্ণ
ঘ
ঘ) গুরু + ঞ্চ
ব্যাখ্যা
১. যে শব্দের সঙ্গে ষ্ণ (অ)—প্রত্যয় যুক্ত হয়, তার মূল স্বরের বৃদ্ধি হয়। যথা— নগর+ষ্ণ=নাগর, মধুর +ষ্ণ=মাধুর্য।
বৃদ্ধি : (১) অ-স্থানে আ, (২) ই, ঈ-স্থানে ঐ, (৩) উ, ঊ-স্থানে ঔ এবং (৪) ঋ-স্থানে 'আর' হওয়াকে বৃদ্ধি বলে।
২. যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ-কারও ও-কারে পরিণত হয়। ও +অ সন্ধিতে ‘অব’ হয়। যথা— গুরু+ষ্ণ=গৌরব লঘু+ষ্ণ =লাঘব শিশু +ষ্ণ=শৈশব মধু +ষ্ণ=মাধব মনু + ষ্ণ =মানব
[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯- সংস্করণ]
৭০.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
ক
ক) ২১ মিটার
খ
খ) ৫৬ মিটার
গ
গ) ৭ মিটার
ঘ
ঘ) ১৪ মিটার
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্য ২১ মিটার আয়তক্ষেত্রের ছোট বাহুর দৈর্ঘ্য ২১/ ৩মিটার = ৭ মিটার
আয়তক্ষেত্রের পরিসীমা= ২ ( ৭ + ২১) মিটার = ৫৬ মিটার
বর্গের পরিসীমা = ৫৬ মিটার বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫৬/ ৪ মিটার = ১৪ মিটার
৭১.
Choose the correctly spelt word –
ক
ক) Buro
খ
খ) Beauro
গ
গ) Bureau
ঘ
ঘ) Burough
ব্যাখ্যা
Bureau (noun) (plural bureaux, bureaus [বিউ্যরোউজ্]) (১) (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো। (২) সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau. (৩) [America(n)] (সাধারণত) আয়নাসহ)) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।
Source: Accessible Dictionary by Bangla Academy
৭২.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি?
ক
ক) ৩০
খ
খ) ১৭
গ
গ) ১৯
ঘ
ঘ) ২৩
ব্যাখ্যা
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গ্রহণ করেছে। - এই অভিষ্টে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। - ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গৃহিত হয়। - এগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে। লক্ষ্যমাত্রাসমূহ হলো: - দারিদ্র্য নির্মূল - ক্ষুধামুক্তি - সুস্বাস্থ্য - মানসম্মত শিক্ষা - লিঙ্গ সমতা - বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - বৈষম্য হ্রাস - টেকসই শহর ও জনগণ - পরিমিত ভোগ ও উৎপাদন - জলবায়ু বিষয়ে পদক্ষেপ - সামুদ্রিক বাস্তুসংস্থান - স্থলভাগের জীবন - শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - অভিষ্টের জন্যে অংশীদারিত্ব। (সূত্রঃ SDG ওয়েবসাইট)
৭৩.
বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
ক
ক) বৈদেশিক বাণিজ্য
খ
খ) মুদ্র বা অর্থ
গ
গ) রাজস্ব কর
ঘ
ঘ) কেন্দ্রীয় সরকার
ব্যাখ্যা
• বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত বঙ্গবন্ধু ছয় দফা ঘোষিত হয় ১৯৬৬ সালে। • দফা গুলো হলোঃ - প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন। - দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, - তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা, - চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, - পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং - ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭৪.
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
ক
ক) ষষ্ঠ
খ
খ) সপ্তম
গ
গ) অষ্টম
ঘ
ঘ) নবম
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮। - বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন। - বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। - বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। - অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০২০-২০২৫।
তথ্যসূত্র- পরিকল্পনা কমিশন।
৭৫.
নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?
ক
ক) পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট
খ
খ) সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
গ
গ) বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ
ঘ
ঘ) বরিশাল, খুলনা ও সাতক্ষীরা
ব্যাখ্যা
সুন্দরবন বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি। বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ। সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সু্ন্দরবন অবস্থিত। সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ)
৭৬.
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
ক
ক) ২০১৩
খ
খ) ২০১০
গ
গ) ২০১১
ঘ
ঘ) ২০১২
৭৭.
Change the voice: 'Where did you see him?'
ক
ক) Where he has seen by you?
খ
খ) Where was he seen by you?
গ
গ) Where did he seen by you?
ঘ
ঘ) Where was he see by you?
ব্যাখ্যা
• Where যুক্ত Active voice থেকে Passive voice করার নিয়মঃ • where + be verb (tense অনুযায়ী) + subject + vpp + by + object + ? • Active voice: Where did you see him? • Passive voice: Where was he seen by you?
৭৮.
প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?
ক
ক) স্পিকার
খ
খ) জাতীয় সংসদ
গ
গ) রাষ্ট্রপতি
ঘ
ঘ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। প্রধান বিচারপতির সাথে পরামর্শপূর্বক অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন। বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
৭৯.
Learn the poem ___ heart.
ক
ক) by
খ
খ) within
গ
গ) in
ঘ
ঘ) with
ব্যাখ্যা
(Get) by-heart
English Meaning: To learn something in such a way that you can say it from memory. Bangla Meaning: মুখস্থ করা
তাই শূন্যস্থানে by বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।
Ex. Sentence: 1. To be successful in the BCS exam we have to get a lot of information by heart. Bangla Meaning: ১. বিসিএসে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক তথ্য মনে রাখতে হয়।
Ex. Sentence: 2. My father can still recite the poems he learned by heart at school. Bangla Meaning: ২. আমার বাবা তার স্কুলের কবিতা এখনো মুখস্থ আবৃত্তি করতে পারে।
Source: Live MCQ Lecture
৮০.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক
ক) ৯
খ
খ) ৮
গ
গ) ৪
ঘ
ঘ) ২
ব্যাখ্যা
যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং ১ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলক সংখ্যা বলে। যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।