পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

পরীক্ষাবিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]তারিখ২২ জানুয়ারি, ২০২৬সময়50 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৪৬তম বিসিএস লিখিত মানসিক দক্ষতার মূল প্রশ্নের উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস] · ২২ জানুয়ারি, ২০২৬ · ৫০ প্রশ্ন

.
যদি M, N-এর মা হন এবং N, P-এর বাবা হন তাহলে M এবং P-এর সম্পর্ক কী?
  1. দাদী
  2. বোন
  3. চাচী
  4. মা
সঠিক উত্তর:
দাদী
উত্তর
সঠিক উত্তর:
দাদী
ব্যাখ্যা

প্রশ্ন: যদি M, N-এর মা হন এবং N, P-এর বাবা হন তাহলে M এবং P-এর সম্পর্ক কী?

সমাধান:
M = N-এর মা এবং N = P-এর বাবা → তাহলে M হচ্ছে P-এর বাবার মা অর্থাৎ দাদী।

.
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. Unbiased
  2. Fair
  3. Prejudiced
  4. Neutral
সঠিক উত্তর:
Prejudiced
উত্তর
সঠিক উত্তর:
Prejudiced
ব্যাখ্যা

প্রশ্ন: Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান: 
Impartial মানে হলো পক্ষপাতহীন বা নিরপেক্ষ।
এর বিপরীতার্থক শব্দ হবে পক্ষপাতদুষ্ট, অর্থাৎ Prejudiced। 
অন্য বিকল্পগুলোর অর্থ:
Unbiased = পক্ষপাতহীন 
Fair = ন্যায়সঙ্গত 
Neutral = নিরপেক্ষ 
তাই এরা সব Impartial-এর সমার্থক, বিপরীত নয়।

.
প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?
  1. Mental process
  2. Mental characteristics
  3. Mental health
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Mental process
উত্তর
সঠিক উত্তর:
Mental process
ব্যাখ্যা

প্রশ্ন: প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?

সমাধান:
প্রত্যক্ষণ (Perception), শিক্ষণ (Learning), আবেগ (Emotion) — এগুলো মনের কার্যকলাপ বা প্রক্রিয়া, যেগুলো মানুষ কীভাবে চিন্তা করে, অনুভব করে ও আচরণ করে তা নির্দেশ করে। এই ধরনের কার্যকলাপকে বলা হয় Mental process (মানসিক প্রক্রিয়া)।
Mental characteristics → মানসিক বৈশিষ্ট্য (যেমন বুদ্ধিমত্তা, মনোভাব ইত্যাদি)।
Mental health → মানসিক স্বাস্থ্য। 

.
বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন কে করেন?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রাজা রামমোহন রায়
  3. গিরীশচন্দ্র সেন
  4. বঙ্কিমচন্দ্র
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন কে করেন?

সমাধান:
• বাংলা ভাষায় যতি বাবিরাম চিহ্নের প্রচলন করেন- 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'
- তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়।
- বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতা কোথাও যতিচিহ্ন ব্যবহার হতো না।
- শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি ছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
  1. ৫ কেজি
  2. ৭.৫ কেজি
  3. ১০ কেজি
  4. ১২ কেজি
সঠিক উত্তর:
৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৫ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?


সমাধান:

এই সকল সমস্যায় ভারসাম্য রক্ষার জন্য উভয় পাশের ভর এবং দূরত্বের গুনফলকে সমান হতে হবে। 
অর্থাৎ, (১০ × ১) = (? × ২)
বা, ? = ১০/২
∴ ? = ৫ কেজি 
তাই নির্দেশিত স্থানে ৫ কেজি ওজন দিতে হবে।

.
STRANGE-এর বিপরীত------
  1. Similar
  2. Familiar
  3. Peculiar
  4. Obstinate
সঠিক উত্তর:
Familiar
উত্তর
সঠিক উত্তর:
Familiar
ব্যাখ্যা

প্রশ্ন: STRANGE-এর বিপরীত------

সমাধান:

STRANGE অর্থ - অচেনা, অজানা, অস্বাভাবিক।
এর বিপরীতার্থক শব্দ হলো FAMILIAR, যার অর্থ - পরিচিত, জানা।

Similar অর্থ - সদৃশ বা মিল আছে।
Peculiar অর্থ - অদ্ভুত। 
Obstinate অর্থ - একগুঁয়ে। 

.
৪০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ২৫ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
  1. ৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ২৫ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 400 মিটার
বেগ = 72 কিমি/ঘণ্টা
= 72 × (1000/3600)  মিটার/সেকেন্ড
= 20 মিটার/সেকেন্ড 

ট্রেন সেতু অতিক্রম করার সময় যে দূরত্ব অতিক্রম করে = বেগ × সময় = 20 × 25 = 500 মিটার

∴ সেতুর দৈর্ঘ্য = মোট দূরত্ব - ট্রেনের দৈর্ঘ্য
= 500 − 400
= 100 মিটার

.
একটি চিড়িয়াখানায় কিছু সিংহ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি সিংহ ছিল?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চিড়িয়াখানায় কিছু সিংহ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি সিংহ ছিল?

সমাধান:
ধরি,
সিংহের সংখ্যা = x
উটপাখির সংখ্যা = y

প্রশ্নমতে, 
মোট মাথা: x + y = 15...............(১)
মোট পা: 4x + 2y = 50...............(২)

সমীকরণ ২ থেকে সরলীকরণ করে পাই,  4x + 2y = 50
বা, 2x + y = 25
∴ y = 25 − 2x

সমীকরণ ১-এ বসাই,
x + (25 − 2x) = 15
বা, x + 25 − 2x = 15
বা, − x = 15 − 25
বা, − x = − 10
বা, x = 10

সুতরাং, সিংহের সংখ্যা = ১০টি।

.
নিচের সিরিজের পরবর্তী বর্ণ কোনটি?
A, C, F, J, ?
  1. K
  2. N
  3. O
  4. M
সঠিক উত্তর:
O
উত্তর
সঠিক উত্তর:
O
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজের পরবর্তী বর্ণ কোনটি?
A, C, F, J, ?

সমাধান: 
বর্ণমালায় বর্ণগুলোর স্থান সংখ্যা- A = 1; C = 3; F = 6; J = 10

এখন, 
C – A = 3 – 1 = 2
F – C = 6 – 3 = 3
J – F = 10 – 6 = 4
অর্থাৎ পার্থক্য ক্রমানুসারে বাড়ছে: 2, 3, 4, …
তাহলে পরবর্তী পার্থক্য = 5
J এর অবস্থান = 10 → 10 + 5 = 15

∴ বর্ণমালায় 15th বর্ণ = O

১০.
৩ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
  1. ৭.৫°
  2. ১৫.৫°
  3. ৩৭.৫°
  4. ৪৫.৫°
সঠিক উত্তর:
৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
৭.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)।/2
= ।(11 × 15 - 60 × 3)।/2 
= ।(165 -180)।/2
= 7.5°

১১.
This _____ has given us many ____ for improving our products?
  1. cliant, suggestions
  2. client, sugestions
  3. client, suggestions
  4. cliant sugestions
সঠিক উত্তর:
client, suggestions
উত্তর
সঠিক উত্তর:
client, suggestions
ব্যাখ্যা

প্রশ্ন: This _____ has given us many ____ for improving our products?

সমাধান:
প্রথম শূন্যস্থান: "This client" → client অর্থ গ্রাহক/ক্লায়েন্ট।
দ্বিতীয় শূন্যস্থান: "many suggestions" → suggestions অর্থ পরামর্শ।
অন্য বিকল্পগুলোতে বানান ভুল রয়েছে:
(ক) "cliant" - ভুল বানান
(খ) "sugestions" - ভুল বানান
(ঘ) "cliant sugestions" - দুইটাই ভুল বানান
সঠিক বাক্য:
This client has given us many suggestions for improving our products.

১২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি.। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ৯৬ বর্গ সে.মি.
  2. ১২০ বর্গ সে.মি.
  3. ১৯২ বর্গ সে.মি.
  4. ২৫৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১৯২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৯২ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি.। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আয়তক্ষেত্রের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই,
 কর্ণ= দৈর্ঘ্য + প্রস্থ
বা, ২০ = ১৬ + প্রস্থ
বা, ৪০০ = ২৫৬ + প্রস্থ
বা, প্রস্থ = ৪০০ - ২৫৬
বা, প্রস্থ = ১৪৪
বা, প্রস্থ = √১৪৪ 
∴ প্রস্থ = ১২ সে.মি.

আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ১৬ × ১২
= ১৯২ বর্গ সে.মি.।

১৩.
Car : Garage :: Airplane : ?
  1. Runway
  2. Hanger
  3. Terminal
  4. Sky
সঠিক উত্তর:
Hanger
উত্তর
সঠিক উত্তর:
Hanger
ব্যাখ্যা

প্রশ্ন: Car : Garage :: Airplane : ?

সমাধান: Car Garage-এ পার্ক করা বা রাখা হয়, তেমনি Airplane Hanger-এ রাখা হয়। (সঠিক বানান- Hangar)
Runway - উড্ডয়ন/অবতরণের পথ।
Terminal - যাত্রীদের ভবন।
Sky - আকাশ, উড়ার স্থান।

১৪.
চারজন মেয়ে খেলা দেখার জন্যে পাশাপাশি বসে আছে। জয়ার বামে স্মৃতি এবং ডানে তমা। জয়া ও তমার মাঝে রামিসা বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়?
  1. জয়া
  2. স্মৃতি
  3. তমা
  4. রামিসা
সঠিক উত্তর:
জয়া
উত্তর
সঠিক উত্তর:
জয়া
ব্যাখ্যা

প্রশ্ন: চারজন মেয়ে খেলা দেখার জন্যে পাশাপাশি বসে আছে। জয়ার বামে স্মৃতি এবং ডানে তমা। জয়া ও তমার মাঝে রামিসা বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়?

সমাধান:
দেওয়া আছে, 
জয়ার বামে স্মৃতি → স্মৃতি – জয়া
জয়ার ডানে তমা → জয়া – তমা
জয়া ও তমার মাঝে রামিসা → জয়া – রামিসা – তমা
পুরো ক্রম গঠন: স্মৃতি – জয়া – রামিসা – তমা
∴ বাম দিক থেকে দ্বিতীয় জয়া।

১৫.
সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক _______
  1. ধোঁয়ার
  2. তাপের
  3. অন্ধকারের
  4. আলোর
সঠিক উত্তর:
তাপের
উত্তর
সঠিক উত্তর:
তাপের
ব্যাখ্যা

প্রশ্ন: সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক _______

সমাধান:
সূর্য সৌরশক্তির উৎস (energy source)। অর্থাৎ সূর্য থেকে আমরা সৌরশক্তি পাই।
আগুন তেমনি তাপের উৎস (heat source)। অর্থাৎ আগুন থেকে আমরা তাপ পাই।

১৬.
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়-
  1. ড্যাশ
  2. কোলন
  3. সেমিকোলন
  4. কমা
সঠিক উত্তর:
ড্যাশ
উত্তর
সঠিক উত্তর:
ড্যাশ
ব্যাখ্যা

প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়-

সমাধান: 
অসম্পূর্ণ বাক্যের শেষে সাধারণত ব্যবহৃত হয় ড্যাশ (—)।
কোলন (:)- তালিকা বা ব্যাখ্যা শুরু করতে।
সেমিকোলন (;)- স্বাধীন বাক্যাংশ যুক্ত করতে।
কমা (,)- স্বল্প বিরতি। 

১৭.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ২১
  2. ২০
  3. ১৯
  4. ১৭
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 


সমাধান:

1 অক্ষর বিশিষ্ট ত্রিভুজ = a, b, c, d, e, f, g, h, i = 9টি
2 অক্ষর বিশিষ্ট ত্রিভুজ = bc, bd, ce, de, gh, gf, fi, hi = ৪টি
4 অক্ষর বিশিষ্ট ত্রিভুজ = bdfg, edfi = 2টি
বৃহৎ ত্রিভুজ (9 অক্ষর বিশিষ্ট) = 1টি
∴মোট ত্রিভুজ সংখ্যা = 9 + 8 + 2 + 1 = 20টি

১৮.
কোন বানানটি সঠিক?
  1. প্রতিতি
  2. প্রতীতী
  3. প্রতিতী
  4. প্রতীতি
সঠিক উত্তর:
প্রতীতি
উত্তর
সঠিক উত্তর:
প্রতীতি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান: 
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রতীতি (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- উপলব্ধ, জ্ঞান
- বিশ্বাস, প্রত্যয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

১৯.
Breeze : Gust : : Whisper : ?
  1. Microphone
  2. Ear
  3. Shout
  4. Noise
সঠিক উত্তর:
Shout
উত্তর
সঠিক উত্তর:
Shout
ব্যাখ্যা

প্রশ্ন: Breeze : Gust : : Whisper : ?

সমাধান:
Breeze (হালকা বাতাস) : Gust (তীব্র বাতাস) : : Whisper (হালকা কণ্ঠ) : Shout (তীব্র কণ্ঠ)।
Microphone- যন্ত্র, অসংলগ্ন। 
Ear- শোনার অঙ্গ, তীব্রতা নয়।
Noise- শব্দ। 

২০.
সংকুচিত স্প্রিং (Spring)-এ কী ধরনের শক্তি থাকে?
  1. স্থিতি শক্তি
  2. গতি শক্তি
  3. তাপীয় শক্তি
  4. মহাকর্ষীয় শক্তি
সঠিক উত্তর:
স্থিতি শক্তি
উত্তর
সঠিক উত্তর:
স্থিতি শক্তি
ব্যাখ্যা

প্রশ্ন: সংকুচিত স্প্রিং (Spring)-এ কী ধরনের শক্তি থাকে?

সমাধান: 
যে শক্তি কোন বস্তুর অবস্থার কারণে সঞ্চয় হয়, তাকে বলা হয় স্থিতি শক্তি (Potential Energy)। সংকুচিত বা প্রসারিত স্প্রিং-এর ক্ষেত্রে, স্প্রিং পুনরায় তার প্রাথমিক আকারে ফিরে আসার চেষ্টা করে, এ জন্য এটি স্থিতি শক্তি জমা রাখে। এই শক্তি স্প্রিং-এর স্থিতিস্থাপকতা থেকে আসে।

২১.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ২/৯
  2. ৫/৮
  3. ৭/১২
  4. ১/৫
সঠিক উত্তর:
১/৫
উত্তর
সঠিক উত্তর:
১/৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান: 
দশমিকে রূপান্তর করে তুলনা- 
২/৯ = ০.২২২
৫/৮ = ০.৬২৫
৭/১২ = ০.৫৮৩
১/৫ = ০.২ 

∴ ক্ষুদ্রতম = ০.২ = ১/৫

২২.
একটি ব্যাগে ৩টি লাল, ৫টি নীল এবং ২টি সবুজ বল আছে। ব্যাগটি থেকে একটি বল দৈবচয়িতভাবে তুললে বলটি নীল হবার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৩
  3. ৩/১০
  4. ১/৫
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে ৩টি লাল, ৫টি নীল এবং ২টি সবুজ বল আছে। ব্যাগটি থেকে একটি বল দৈবচয়িতভাবে তুললে বলটি নীল হবার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট বলের সংখ্যা = 3 + 5 + 2 = 10
∴ দৈবচয়িতভাবে তুললে নীল বলের সম্ভাবনা, P(নীল) = (নীল বলের সংখ্যা)/(মোট বলের সংখ্যা)
= 5/10
= 1/2

২৩.
সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। She was so ____ that she did not ever raise her voice in argument.
  1. timid
  2. aggressive
  3. excited
  4. rude
সঠিক উত্তর:
timid
উত্তর
সঠিক উত্তর:
timid
ব্যাখ্যা

প্রশ্ন: সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন।
She was so _____ that she did not ever raise her voice in argument.

সমাধান:
সঠিক হবে timid, যার অর্থ লাজুক, শান্ত স্বভাব।
বাক্যটি হবে- She was so timid that she did not ever raise her voice in argument.
বাক্যের অর্থ: সে এত লাজুক/ভীতু ছিল যে তর্কে কখনো কণ্ঠস্বর উঁচু করেনি।
aggressive = আক্রমণাত্মক।
excited = উত্তেজিত।
rude = অভদ্র।

২৪.
৪, ৩, ৭, ২, ৮-এর মধ্যক কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৪, ৩, ৭, ২, ৮-এর মধ্যক কত?

সমাধান:

সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই- ২, ৩, ৪, ৭, ৮ 
এখানে মোট ৫টি সংখ্যা আছে , যার মধ্যের সংখ্যাটি হলো তৃতীয়টি।
তৃতীয় সংখ্যা: ৪
সুতরাং, মধ্যক = ৪ 

২৫.
GAMES-এর কোড যদি হয় HBNFT তাহলে SPORTS-এর কোড কোনটি হবে?
  1. RQNOSR
  2. TQPSUT
  3. RONQSR
  4. TOQSUT
সঠিক উত্তর:
TQPSUT
উত্তর
সঠিক উত্তর:
TQPSUT
ব্যাখ্যা

প্রশ্ন: GAMES-এর কোড যদি হয় HBNFT তাহলে SPORTS-এর কোড কোনটি হবে?

সমাধান: 
GAMES → HBNFTG এই ক্ষেত্রে কোডিং প্যাটার্নটি থেকে দেখা যাচ্ছে, প্রথম শব্দে যে বর্ণটি আছে, ২য় শব্দটিতে ঐস্থানে তার পরের বর্ণটি এসেছে।   
G → H (+1)
A → B (+1)
M → N (+1)
E → F (+1)
S → T (+1)  

SPORTS শব্দটির ক্ষেত্রেও একইভাবে হবে। অর্থাৎ,
S → T (+1)
P → Q (+1)
O → P (+1)
R → S (+1)
T → U (+1)
S → T (+1)

∴ শব্দটি হবে- T Q P S U T

২৬.
একটি তারের ব্যাস (diameter) বৃদ্ধি করলে এর রোধ (resistance)_______
  1. উঠানামা করবে
  2. বাড়বে
  3. কমে যাবে
  4. একই থাকবে
সঠিক উত্তর:
কমে যাবে
উত্তর
সঠিক উত্তর:
কমে যাবে
ব্যাখ্যা

প্রশ্ন : একটি তারের ব্যাস (diameter) বৃদ্ধি করলে এর রোধ (resistance)_______

সমাধান: 
আমরা জানি, 
একটি তারের রোধ R নির্ভর করে, R = ρL/A
​যেখানে,
ρ = প্রতিরোধকতা
L = দৈর্ঘ্য
A = তারের পৃষ্ঠক্ষেত্রফল

এখন, তারের ব্যাস d বৃদ্ধি পেলে, এর ক্ষেত্রফল, A = π(d/2)2 বাড়ে।
রোধের সূত্র থেকে দেখা যায়, A বাড়লে R কমে যায়।

∴ ব্যাস বৃদ্ধি করলে রোধ কমে যাবে।

২৭.
উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
  1. দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
  2. অতীত সম্পর্কে চিন্তা করার জন্য
  3. সবসময় সঠিক পরিকল্পনা করে কাজ করার জন্য
  4. ধীরে ধীরে সমস্যার সমাধান করার জন্য
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
ব্যাখ্যা

প্রশ্ন: উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

সমাধান:
উপস্থিত বুদ্ধি (Presence of mind) হলো জরুরি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

২৮.
একটি বর্গের ক্ষেত্রফল ২৫ বর্গ সে.মি. হলে এর পরিসীমা কত?
  1. ১০ সে.মি.
  2. ২০ সে.মি.
  3. ২৫ সে.মি.
  4. ৩০ সে.মি.
সঠিক উত্তর:
২০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল ২৫ বর্গ সে.মি. হলে এর পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের ক্ষেত্রফল, বাহু = ২৫ বর্গ সে.মি. 
বা, বাহু = √২৫ = ৫ সে.মি.

∴ পরিসীমা = (৪ × বাহু) সে.মি.
= ৪ × ৫
= ২০ সে.মি.।

২৯.
যদি (a - b) = 6 এবং (a + b) = 10 হয়, তাহলে (a2 - b2) = কত
  1. 30
  2. 40
  3. 60
  4. 136
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (a - b) = 6 এবং (a + b) = 10 হয়, তাহলে (a2 - b2) = কত

সমাধান:
আমরা জানি,  
a2 - b2 = (a - b)(a + b)
= 10 × 6
= 60 

৩০.
১ থেকে ৭৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৪
  4. ৩৮
সঠিক উত্তর:
৩৮
উত্তর
সঠিক উত্তর:
৩৮
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৭৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
আমরা জানি, 
ক্রমিক সংখ্যা ক্ষেত্রে গড় = (প্রথম সংখ্যা + শেষ সংখ্যা)/২
= (১ + ৭৫)/২
= ৩৮ 

৩১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:

প্রথম ক্ষেত্রে- 


দ্বিতীয় ক্ষেত্রে-
 

এবং তৃতীয় ক্ষেত্রে- 

৩২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. তার সাংস্কৃতি নেই
  2. তার সাংস্কৃত নেই
  3. তার সংস্কৃতি নেই
  4. তার সংস্কিতি নেই
সঠিক উত্তর:
তার সংস্কৃতি নেই
উত্তর
সঠিক উত্তর:
তার সংস্কৃতি নেই
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক বানান: "সংস্কৃতি" (saṁskṛti)। 

(ক) সাংস্কৃতি: ভুল, "সাং" অতিরিক্ত।
(খ) সাংস্কৃত: ভুল, "সাংস্কৃত" মানে সংস্কৃত ভাষা, এখানে অর্থহীন।
(ঘ) সংস্কিতি: ভুল, "কৃ" এর পরিবর্তে "কি"।

৩৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ১০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
একদম বামের চিত্র, (১৪ + ১৬ + ৩০)/৬ = ১০
মাঝের চিত্রে, (১৬ + ২৪ + ৪০)/৮ = ১০ 
অর্থাৎ, উপরের সংখ্যাগুলোর যোগফলকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে ১০ পাওয়া যাবে। 

তাই, একদম ডানের চিত্রের ক্ষেত্রে, উপরের সংখ্যাগুলোর যোগফল = (৪০ + ৪৫ + ১৫) = ১০০
এখন এই যোগফলকে শুধুমাত্র ১০ দ্বারা ভাগ করলেই ১০ পাওয়া যাবে।
তাই প্রশ্নবোধক স্থানে ১০ বসবে।

৩৪.
যখন গ্রিনিচ মান সময় (GMT) রাত ৮ : ০০ টা, তখন ৬০° দক্ষিণ অক্ষাংশে স্থানীয় মান কত?
  1. দুপুর ১২ টা
  2. সকাল ৮ টা
  3. রাত ৮ টা
  4. ভোর ৪ টা
সঠিক উত্তর:
রাত ৮ টা
উত্তর
সঠিক উত্তর:
রাত ৮ টা
ব্যাখ্যা

প্রশ্ন: যখন গ্রিনিচ মান সময় (GMT) রাত ৮:০০ টা, তখন ৬০° দক্ষিণ অক্ষাংশে স্থানীয় মান কত?

সমাধান:
 
স্থানীয় মান সময় (Local Mean Time, LMT) নির্ভর করে অক্ষাংশে নয়, দেশের দ্রাঘিমাংশে (longitude)।
কিন্তু এখানে শুধুমাত্র ৬০° দক্ষিণ অক্ষাংশ বলা হয়েছে, কোন দ্রাঘিমাংশের তথ্য নেই। অতএব, দক্ষিণ বা উত্তর অক্ষাংশ দ্বারা GMT-এর সাথে সময়ের পার্থক্য নির্ধারণ করা যায় না। তাই সেখানেও একই সময় নির্দেশ করবে। অর্থাৎ  রাত ৮ : ০০ টা।

৩৫.
A contest always has _____
  1. victory
  2. applause
  3. opponents
  4. umpire
সঠিক উত্তর:
opponents
উত্তর
সঠিক উত্তর:
opponents
ব্যাখ্যা

প্রশ্ন: A contest always has ____ 

সমাধান:

Contest-এর সংজ্ঞা: যেখানে দুই বা ততোধিক পক্ষ (opponents) প্রতিদ্বন্দ্বিতা করে।

victory: হতে পারে, কিন্তু সবসময় নয় (ড্র হতে পারে)।

applause: ঐচ্ছিক, সব প্রতিযোগিতায় নেই।

opponents: প্রতিযোগিতার মূল উপাদান – প্রতিদ্বন্দ্বী।

umpire: কিছু খেলায় আছে, সব প্রতিযোগিতায় নয়।

৩৬.
নিচের কোন শব্দটি অন্যগুলো থেকে ভিন্ন?
  1. Conservative
  2. Peculiar
  3. Conventional
  4. Traditional
সঠিক উত্তর:
Peculiar
উত্তর
সঠিক উত্তর:
Peculiar
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যগুলো থেকে ভিন্ন?

সমাধান:
Conservative, Conventional, Traditional – সবই সনাতন/প্রচলিত ধারণা বোঝায়।
Peculiar- অদ্ভুত/বিশেষ – অস্বাভাবিক বোঝায়। 

৩৭.
নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত? ১,৪,২,৫,৩,৬,৪,৭,৫,৯,৬
  1. ১০
  2. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১,৪,২,৫,৩,৬,৪,৭,৫,৯,৬

সমাধান:

প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে সিরিজটি দুটি আলাদা উপ-সিরিজে বিভক্ত, যা পর্যায়ক্রমে (alternate) অবস্থানে রয়েছে:
বিজোড় অবস্থান (১ম, ৩য়, ৫ম, ৭ম, ৯ম, ১১তম): ১, ২, ৩, ৪, ৫, ৬ এটি ক্রমবর্ধমান সংখ্যা যা ১ থেকে শুরু করে +১ করে বাড়ছে।

জোড় অবস্থান (২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম, ১০ম): ৪, ৫, ৬, ৭, ৯ এটিও ক্রমবর্ধমান সংখ্যা যা ৪ থেকে শুরু করে +১ করে বাড়ছে, কিন্তু ১০ম অবস্থানে (যা ৯) ভুল—এখানে ৮ হওয়া উচিত ছিল।

সঠিক সিরিজ হওয়া উচিত: ১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৮, ৬

সুতরাং, ভুল সংখ্যাটি ৯ (১০ম অবস্থানে), যা ৮-এর পরিবর্তে আছে।

৩৮.
বস্তুর স্থায়িত্ব (Stability) নির্ধারিত হয় এর-
  1. উচ্চতা
  2. ভারকেন্দ্র
  3. ওজন
  4. রং
সঠিক উত্তর:
ভারকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ভারকেন্দ্র
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুর স্থায়িত্ব (Stability) নির্ধারিত হয় এর- 

সমাধান: 
বস্তুর স্থায়িত্ব (Stability) বলতে বোঝায় যে, বস্তুটি কোনো বাহ্যিক বল প্রয়োগে সহজে উল্টে যাবে না বা তার ভারসাম্য বজায় থাকবে। এটি নির্ভর করে ভারকেন্দ্র (Centre of Gravity)-এর উচ্চতা এবং ভূমির উপর ভিত্তি (Base)-এর প্রস্থের উপর। ভারকেন্দ্র যত নিচে থাকবে, স্থায়িত্ব তত বেশি এবং ভারকেন্দ্র উঁচুতে হলে স্থায়িত্ব কমে যাবে। 
উচ্চতা- সরাসরি নয়, তবে ভারকেন্দ্রের সাথে সম্পর্কিত।
ওজন- স্থায়িত্বে সাহায্য করে না সরাসরি। 
রং- স্থায়িত্বের সাথে কোনো সম্পর্ক নেই।

৩৯.
কোন উপাদান একটি গাড়ির বিভিন্ন উপাদানের মধ্যে ঘর্ষণ হ্রাস করে?
  1. চেইন
  2. এ্যাক্সেল
  3. বিয়ারিং
  4. বেল্ট
সঠিক উত্তর:
বিয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
বিয়ারিং
ব্যাখ্যা

প্রশ্ন: কোন উপাদান একটি গাড়ির বিভিন্ন উপাদানের মধ্যে ঘর্ষণ হ্রাস করে?

সমাধান: 
গাড়ির বিভিন্ন উপাদানের মধ্যে ঘর্ষণ হ্রাস করার জন্য বিশেষভাবে ব্যবহৃত উপাদান হলো বিয়ারিং।
বিয়ারিং (Bearing)- এটি ঘূর্ণায়মান অংশগুলোর (যেমন চাকা, অ্যাক্সেল) মধ্যে ঘর্ষণ কমায় এবং মসৃণ ঘূর্ণন নিশ্চিত করে।
চেইন- শক্তি স্থানান্তর করে, ঘর্ষণ কমায় না।
অ্যাক্সেল- ঘূর্ণনের অক্ষ, নিজে ঘর্ষণ কমায় না।
বেল্ট- শক্তি প্রেরণ করে, ঘর্ষণ হ্রাসকারী নয়।

৪০.
টম এবং হ্যারি এক ডজন মাছ ধরলো। হ্যারি টমের চাইতে দিগুণ বেশি মাছ ধরলো। টম কয়টি মাছ ধরলো?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: টম এবং হ্যারি এক ডজন মাছ ধরলো। হ্যারি টমের চাইতে দিগুণ বেশি মাছ ধরলো। টম কয়টি মাছ ধরলো?

সমাধান:
 
টম এবং হ্যারি মোট এক ডজন মাছ ধরেছে, অর্থাৎ মোট মাছ = ১২টি।
হ্যারি টমের চেয়ে দিগুণ মাছ ধরেছে।

ধরি,
টম ধরেছে xটি মাছ।
তাহলে হ্যারি ধরেছে 2xটি মাছ।

প্রশ্নমতে,
x + 2x = ১২
বা, 3x = ১২
∴ x = ৪

সুতরাং, টম ধরেছে ৪টি মাছ। 

৪১.
যদি = ৫ হয়, তাহলে =?
  1. ১০
  2. ১২
  3. ১৪
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা

প্রশ্ন: যদি = ৫ হয়, তাহলে =?

সমাধান:
= ৫ হয়েছে কারণ, এখানে মোট ৫ টি বর্গক্ষেত্র রয়েছে।
তাই,  = হবে যতটি বর্গক্ষেত্র রয়েছে। 
এখানে ৩টি কলাম ও ৩টি সারি রয়েছে। তাই এখানে বর্গের সংখ্যা হবে = ১ + ২ + ৩ = ১ + ৪ + ৯ = ১৪টি।
তাই = ১৪টি।

৪২.
২৪, ১৬-এর কত শতাংশ?
  1. ১১০%
  2. ১২৫%
  3. ১৫০%
  4. ১৬০%
সঠিক উত্তর:
১৫০%
উত্তর
সঠিক উত্তর:
১৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ২৪, ১৬-এর কত শতাংশ?

সমাধান:
২৪, ১৬-এর কত শতাংশ = (২৪/১৬) × ১০০% 
= ১.৫ × ১০০%
= ১৫০% 

৪৩.
IQ-এর অর্থ কী?
  1. Intelligence Quality
  2. Intellectual Quotient
  3. Intelligence Quotient
  4. Intellectual Query
সঠিক উত্তর:
Intelligence Quotient
উত্তর
সঠিক উত্তর:
Intelligence Quotient
ব্যাখ্যা

প্রশ্ন: IQ-এর অর্থ কী?

সমাধান:
IQ মানে Intelligence Quotient।
এটি মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের একটি স্কোর, যা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয়।

৪৪.
আইকনিক মেমোরি (Iconic memory) এবং হ্যাপটিক মেমোরি (haptic memory) কীসের সাথে সম্পর্কিত?
  1. স্বাদ ও স্পর্শ
  2. শ্রবণ ও দর্শন
  3. দৃষ্টিশক্তি ও স্পর্শ
  4. দৃষ্টিশক্তি এবং স্বাদ
সঠিক উত্তর:
দৃষ্টিশক্তি ও স্পর্শ
উত্তর
সঠিক উত্তর:
দৃষ্টিশক্তি ও স্পর্শ
ব্যাখ্যা

প্রশ্ন: আইকনিক মেমোরি (Iconic memory) এবং হ্যাপটিক মেমোরি (haptic memory) কীসের সাথে সম্পর্কিত?

সমাধান: 
আইকনিক মেমোরি (Iconic Memory)- এটি দৃষ্টিশক্তি (Visual Sense)-এর সাথে সম্পর্কিত।
এটি চোখে দেখা ছবি বা দৃশ্যের অতি স্বল্পকালীন (কয়েকশ মিলিসেকেন্ড) স্মৃতি।

হ্যাপটিক মেমোরি (Haptic Memory)- এটি স্পর্শ (Tactile Sense)-এর সাথে সম্পর্কিত।
স্পর্শের অনুভূতি সংক্ষিপ্ত সময়ের জন্য মনে রাখা।

সুতরাং, দুটিই দৃষ্টিশক্তি এবং স্পর্শ-এর সাথে সম্পর্কিত।

৪৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. Cylinder
  2. Prism
  3. Circle
  4. Sphere
সঠিক উত্তর:
Circle
উত্তর
সঠিক উত্তর:
Circle
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Cylinder (সিলিন্ডার) → ৩-মাত্রিক (3D) আকার
Prism (প্রিজম) → ৩-মাত্রিক (3D) আকার
Circle (বৃত্ত) → ২-মাত্রিক (2D) আকার
Sphere (গোলক) → ৩-মাত্রিক (3D) আকার

∴ ভিন্নটি হলো ২-মাত্রিক আকার — Circle।

৪৬.
একটি নিয়মিত পেন্টাগনের কয়টি আবর্তনীয় প্রতিসাম্য রেখা থাকে?
  1. ১০
  2. অগণিত
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নিয়মিত পেন্টাগনের কয়টি আবর্তনীয় প্রতিসাম্য রেখা থাকে?

সমাধান:

একটি নিয়মিত পেন্টাগন (Regular pentagon) এর প্রতিসাম্য রেখা (lines of symmetry) = ৫টি
আবর্তনীয় প্রতিসাম্য (rotational symmetry) রেখা = ঘূর্ণন করলে এটি নিজেকে ৫ বার পুনরায় মিলে যায়, অর্থাৎ ৫টি অবস্থানে। 

অতএব, আবর্তনীয় প্রতিসাম্য রেখার সংখ্যা = ৫।

৪৭.
একটি ভোজসভার শেষে ১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?
  1. ১০
  2. ২৫
  3. ৪৫
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভোজসভার শেষে ১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?

সমাধান:

১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করছে।
তাহলে, মোট ব্যক্তি, n = 10
একটি করমর্দনে দুজন ব্যক্তি যুক্ত থাকে। তাহলে, r = 2

∴ মোট করমর্দন সংখ্যা = nC
= 10C
= n(n - 1)/2
= (10 × 9)/2
= 45

৪৮.
রুমা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর ১৫ কি.মি. পূর্ব দিকে যায়। এরপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে সে কত কি.মি. দূরে আছে?
  1. ১৫ কি.মি.
  2. ২০ কি.মি.
  3. ২৫ কি.মি.
  4. ৩০ কি.মি.
সঠিক উত্তর:
২৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: রুমা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর ১৫ কি.মি. পূর্ব দিকে যায়। এরপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে সে কত কি.মি. দূরে আছে?

সমাধান:

চিত্র হতে দেখা যাচ্ছে, রুমা উত্তর বরাবর মোট দূরত্ব যায় = (১০ + ১০) = ২০ কি.মি.
এবং পূর্ব দিকে যায় = ১৫ কি.মি.
দেখা যাচ্ছে, এটি একটি সমকোনী ত্রিভুজ গঠন করে। 
পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, অতিভুজ = √(২০ + ১৫) = ২৫
∴ সে যাত্রাস্থান থেকে সে ২৫ কি.মি. দূরে আছে। 

৪৯.
নিচের কোন বানানটি ভুল?
  1. Necessary
  2. Influence
  3. Prosparity
  4. Happiness
সঠিক উত্তর:
Prosparity
উত্তর
সঠিক উত্তর:
Prosparity
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি ভুল?

সমাধান:
Necessary → সঠিক
Influence → সঠিক
Prosparity → ভুল (সঠিক বানান: Prosperity)
Happiness → সঠিক

সুতরাং, ভুল বানানটি Prosparity।

৫০.
আমি যদি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭ : ৪৫ থেকে বিকাল ৩ : ৩০ পর্যন্ত কাজ করি, তাহলে প্রতি সপ্তাহে আমার কত ঘণ্টা কাজ করা হবে?
  1. ৩৭ ঘণ্টা ৩০ মিনিট
  2. ৩৭ ঘণ্টা ৪৫ মিনিট
  3. ৩৮ ঘণ্টা ১৫ মিনিট
  4. ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
সঠিক উত্তর:
৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: আমি যদি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭ : ৪৫ থেকে বিকাল ৩ : ৩০ পর্যন্ত কাজ করি, তাহলে প্রতি সপ্তাহে আমার কত ঘণ্টা কাজ করা হবে?

সমাধান:

আমি সপ্তাহে কাজ করি = রবি থেকে বৃহস্পতিবার = ৫ দিন 
এক দিনে কাজ করি = সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত 
= সকাল ৭:৪৫ থেকে ১৫:৩০         [৩ : ৩০ = ১৫ ঘণ্টা ৩০ মিনিট (২৪ ঘণ্টা ফরম্যাটে)] 
= ১৫:৩০ - ৭:৪৫
= ৭ ঘণ্টা ৪৫ মিনিট

এখন, একদিনে ৭ ঘণ্টা ৪৫ মিনিট
৫ দিনে করি = ৭ ঘণ্টা × ৫ = ৩৫ ঘণ্টা
৪৫ মিনিট × ৫ = ২২৫ মিনিট = ৩ ঘণ্টা ৪৫ মিনিট

∴ মোট = ৩৫ + ৩.৪৫ = ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট