পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৮০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮১
সিলেবাস
ফুল মডেল টেস্ট (IBA Pattern)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৮১ প্রশ্ন

.
কোল ভাষার শব্দ কোনটি?
  1. ক) পেট
  2. খ) চুলা
  3. গ) কুড়ি
  4. ঘ) হাত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) কুড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) কুড়ি
ব্যাখ্যা
কোল ভাষা হতে বাংলা ভাষায় আগত শব্দ হলো কুড়ি। পেট তামিল ভাষা এবং চুলা মুণ্ডারি ভাষার শব্দ। তবে এই শব্দগুলো বাংলা ভাষায় খাটি বাংলা শব্দ হিসেবে পরিচিত। হাত তদ্ভব শব্দ যার সংস্কৃতরূপ হলো হস্ত। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
কোনটি অনুসর্গ নয়?
  1. ক) পরে
  2. খ) উপরে
  3. গ) বই
  4. ঘ) মতো
  5. ঙ) খানা
সঠিক উত্তর:
ঙ) খানা
উত্তর
সঠিক উত্তর:
ঙ) খানা
ব্যাখ্যা
যে শব্দসমূহ অন্য শব্দের সাথে যুক্ত না হয়ে কখনো বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয় কখনো অন্য শব্দের সঙ্গে প্রযুক্ত হয়ে অর্থবৈচিত্র্য ঘটায় তাদের অনুসর্গ বলে। বাংলা ভাষায় ব্যবহৃত অনুসর্গসমূহ হলো- দ্বারা, দিয়া, থেকে, চেয়ে, কর্তৃক, মাঝে, বই, ব্যতীত, অবধি, মতো, কারণ, জন্যে, হেতু, তবে, পরে, উপরে ইত্যাদি। খানা হলো পদাশ্রিত নির্দেশক। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
শ, স, ষ এগুলো কোন জাতীয় ধ্বনি?
  1. ক) ঘোষ মহাপ্রাণ
  2. খ) ঘোষ অল্পপ্রাণ
  3. গ) অঘোষ মহাপ্রাণ
  4. ঘ) অঘোষ অল্পপ্রাণ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) অঘোষ অল্পপ্রাণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অঘোষ অল্পপ্রাণ
ব্যাখ্যা
শ, স, ষ ধ্বনিগুলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি । বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণসমূহকে মহাপ্রাণ ধ্বনি এবং বর্গের প্রথম ও তৃতীয় বর্ণসমূহকে অল্পপ্রাণ ধ্বনি বলে। অন্যদিকে বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলোকে অঘোষ ধ্বনি এবং বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণগুলোকে ঘোষ ধ্বনি বলে। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
ষ-ত্ব বিধি অনুসারে কোনটি ভুল?
  1. ক) সৃষ্টি
  2. খ) পোষাক
  3. গ) বর্ষণ
  4. ঘ) ঔষধ
  5. ঙ) দ্বেষ
সঠিক উত্তর:
খ) পোষাক
উত্তর
সঠিক উত্তর:
খ) পোষাক
ব্যাখ্যা
ষ-ত্ব বিধি তৎসম শব্দে প্রযোজ্য। পোশাক শব্দটি ফারসি হওয়ায় এটিতে ষ হবে না। এটির শুদ্ধরূপ পোশাক। ঔষধ ও দ্বেষ শব্দে স্বভাবতই ষ হয়েছে। ঋ কারের পর ষ হয় বিধায় সৃষ্টি শব্দটি সঠিক। একই ভাবে র এরপর সংস্কৃত শব্দে ষ হয় বিধায় বর্ষণ সঠিক। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ কোনটি?
  1. ক) জন্ম-মৃত্যু
  2. খ) পথঘাট
  3. গ) ভয়ডর
  4. ঘ) চালচলন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) পথঘাট
উত্তর
সঠিক উত্তর:
খ) পথঘাট
ব্যাখ্যা
পথঘাট দ্বিরুক্ত শব্দটি ভিন্নার্থক শব্দযোগে গঠিত। এরূপ অলিগলি, ডালভাত, তালাচাবি ইত্যাদি। জন্ম-মৃত্যু বিপরীতার্থক এবং চালচলন ও ভয়ডর সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
আবডাল শব্দে আব উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অভাব
  2. খ) পুরনো
  3. গ) উৎকৃষ্ট
  4. ঘ) ক্ষুদ্র
  5. ঙ) অস্পষ্টতা
সঠিক উত্তর:
ঙ) অস্পষ্টতা
উত্তর
সঠিক উত্তর:
ঙ) অস্পষ্টতা
ব্যাখ্যা
আব উপসর্গটি খাঁটি বাংলা উপসর্গ। আবডাল শব্দে এটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। এরূপ আরো একটি উদাহরণ হলো আবছায়া। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
কোনটি ভিন্নার্থক?
  1. ক) ত্রিশঙ্কু অবস্থা
  2. খ) শ্যাম রাখি না কুল রাখি
  3. গ) শাঁখের করাত
  4. ঘ) দুই নৌকায় পা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ত্রিশঙ্কু অবস্থা, শ্যাম রাখি না কুল রাখি, শাঁখের করাত, দুই নৌকায় পা প্রত্যেকটি বাগধারার অর্থই হলো উভয় সংকট। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
.
অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) কৃশানু
  2. খ) হুতাশন
  3. গ) বিভাবসু
  4. ঘ) সর্বভুক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
অগ্নি শব্দের সমার্থক শব্দ হলো আগুন, বহ্নি, অনল, পাবক, হুতাশন, সর্বশুচি, সর্বভুক, বৈশ্বানর, বিভাবসু, কৃশানু, শিখা ইত্যাদি। (সূত্রঃ বিষয় বাংলা : সৌমিত্র শেখর)
.
Annexure শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
  1. ক) সংযোজন
  2. খ) মুলতবি
  3. গ) নির্ধারণ
  4. ঘ) সংলাপ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) সংলাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংলাপ
ব্যাখ্যা
Annexure শব্দটির সঠিক পরিভাষা হলো সংলাপ বা ক্রোড়পত্র। সংযোজন মানে Annexation। Adjournment অর্থ মুলতবি। Assessment অর্থ নির্ধারণ বা করনির্ধারণ।(সূত্রঃ বিষয় বাংলা : সৌমিত্র শেখর)
১০.
অপণা মাংসেঁ হরিণা বৈরী এটির পদ কর্তা কে?
  1. ক) কাহ্নপাদ
  2. খ) লুইপাদ
  3. গ) ভুকুসুপাদ
  4. ঘ) শবরপাদ
  5. ঙ) ডোম্বীপাদ
সঠিক উত্তর:
গ) ভুকুসুপাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুকুসুপাদ
ব্যাখ্যা
অপণা মাংসেঁ হরিণা বৈরী এটির রচয়িতা ভুসুকুপাদ। তিনি চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ ৮ টি পদ রচনা করেন। তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দেন। চর্যাপদে এরূপ ৬ টি প্রবাদ বাক্য রয়েছে। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১১.
'সত্যপীরের পাঁচালি' রচনা করেন?
  1. ক) ভারতচন্দ্র রায়গুণাকর
  2. খ) ফকির গরিবুল্লাহ
  3. গ) শেখ ফয়জুল্লাহ
  4. ঘ) জৈনুদ্দিন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা
মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর 'সত্যপীরের পাঁশালি' গ্রন্থের রচয়িতা। ফকির গরিবুল্লাহ রচনা করেন 'সত্যপীরের পুথি'। সত্যপীরবিজয় গ্রন্থের রচয়িতা শেখ ফয়জুল্লাহ। জৈনুদ্দিন রচনা করেন রসুলবিজয়। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১২.
অন্নদাশংকর রায় রচিত ভ্রমণ কাহিনী কোনটি?
  1. ক) দেশান্তর
  2. খ) পথে প্রবাসে
  3. গ) পালামৌ
  4. ঘ) দেশে বিদেশে
  5. ঙ) জলে ডাঙ্গায়
সঠিক উত্তর:
খ) পথে প্রবাসে
উত্তর
সঠিক উত্তর:
খ) পথে প্রবাসে
ব্যাখ্যা
অন্নদাশংকর রায় রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী হলো পথে প্রবাসে। দেশান্তর বুদ্ধদেব বসু এবং পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে এবং জলে ডাঙ্গায় সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৩.
'লোকায়ত সমাজ ও বাঙালি সংস্কৃতি গ্রন্থটির রচয়িতা-
  1. ক) আহমদ ছফা
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) আবুল ফজল
  5. ঙ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
গ) আবু জাফর শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
- 'লোকায়ত সমাজ ও বাঙালি সংস্কৃতি' প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আবু জাফর শামসুদ্দীন।
- আহমদ ছফা রচিত প্রবন্ধগ্রন্থ হলো - বাঙালি মুসলমানের মন।
- আবুল ফজল রচিত প্রবন্ধ গ্রন্থ হলো - সমকালীন চিন্তা।
- আহমদ শরীফ ও এস ওয়াজেদ আলী রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ হলো যথাক্রমে - বিশ শতকের বাঙালি ও ভবিষ্যতের বাঙালি।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৪.
অগ্নিবীণা কাব্যের কবিতা নয কোনটি?
  1. ক) প্রলয়োল্লাস
  2. খ) কামাল পাশা
  3. গ) খেয়াপাড়ের তরণী
  4. ঘ) বিদ্রোহী
  5. ঙ) শিকল পড়ার গান
সঠিক উত্তর:
ঙ) শিকল পড়ার গান
উত্তর
সঠিক উত্তর:
ঙ) শিকল পড়ার গান
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয়। এতে মোট ১২ টি কবিতা রয়েছে। এগুলো হলো- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার পাশা, রণভেরী, শাত ইল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি ও মোহররম। শিকল পড়ার গান নজরুলের বিষের বাঁশি কাব্যের অন্তর্গত কবিতা। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৫.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এপিক উপন্যাস কোনটি?
  1. ক) ঘরে বাইরে
  2. খ) রাজর্ষি
  3. গ) নৌকাডুবি
  4. ঘ) গোরা
  5. ঙ) চোখের বালি
সঠিক উত্তর:
ঘ) গোরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোরা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দীর্ঘতম উপন্যাস হলো গোরা (১৯১০)। এটি উনবিংশ শতকের শেষ ভাগে ধর্মকেন্দ্রিক আন্দোলন, স্বদেশপ্রেম ও নারীমুক্তি আন্দোলনের পটভূমিতে রচিত । ঘরে বাইরে (১৯১৬) হলো রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস এবং চলিত ভাষায় রচিত প্রথম উপন্যাস। রাজর্ষি (১৮৮৭) তার ঐতিহাসিক উপন্যাস। চোখের বালি (১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। নৌকাডুবি (১৯০৬) তার সামাজিক উপন্যাস। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৬.
কাঞ্চনমালা উপন্যাসটি কার রচনা?
  1. ক) শামসুদ্দিন আবুল কালাম
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী
  4. ঘ) সেলিনা হোসেন
  5. ঙ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
ক) শামসুদ্দিন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
ক) শামসুদ্দিন আবুল কালাম
ব্যাখ্যা
কাঞ্চনমালা উপন্যাসটি শামসুদ্দিন আবুল কালাম রচিত। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রযেছে কাশবনের কন্যা, আলমগড়ের উপকথা, দুই মহল, জায়জঙ্গল, সমুদ্রবাসর, নবান্ন ও কাঞ্চনগ্রাম। তিনি মাহেনও পত্রিকার সম্পাদক ছিলেন। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৭.
লালসালু উপন্যাসের উপজীব্য কী?
  1. ক) দুর্ভিক্ষ
  2. খ) দেশ ভাগ
  3. গ) ধর্ম ব্যবসা
  4. ঘ) জেলে জীবন
  5. ঙ) শহুরে মধ্যবিত্ত
সঠিক উত্তর:
গ) ধর্ম ব্যবসা
উত্তর
সঠিক উত্তর:
গ) ধর্ম ব্যবসা
ব্যাখ্যা
লালসালু শব্দের অর্থ লাল কাপড়। সাধারণ মানুষের সরলতাকে কিভাবে ধর্ম ব্যবসার উপাদানরূপে ব্যবহার করা হয় তার লালসালু উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এরি ইংরেজি, ফরাসি, জার্মান, চেক সহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে- কাঁদো নদী কাঁদো, চাদের অমাবস্যা ও দি আগলি এশিয়ান। নয়নচারা এবং দুইতীর ও অন্যান্য গল্প তার বিখ্যাত দুটি গল্পগ্রন্থ। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৮.
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কবে?
  1. ক) ১৯৯৭
  2. খ) ২০০৩
  3. গ) ২০০৭
  4. ঘ) ২০১১
  5. ঙ) ২০০১
সঠিক উত্তর:
ঘ) ২০১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১১
ব্যাখ্যা
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে ম্যাচ খেলার মর্যাদা লাভ করে ২০১১ সালের ২৪ নভেম্বর। বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এই মর্যাদা লাভ করে। এর আগে ২০০৬ সালে থাইল্যান্ডের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ দল। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোমানা আহমেদ এবং বর্তমান কোচ ডেভিড ক্যাপেল। (সূত্রঃ বিসিবি ও দৈনিক প্রথম আলো, ২৫ নভেম্বর ২০১১)
১৯.
ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন কে?
  1. ক) ইসলাম খান
  2. খ) শায়েস্তা খান
  3. গ) মুর্শিদকুলি খান
  4. ঘ) আলীবর্দি খান
  5. ঙ) নবাব সিরাউদ্দৌলা
সঠিক উত্তর:
গ) মুর্শিদকুলি খান
উত্তর
সঠিক উত্তর:
গ) মুর্শিদকুলি খান
ব্যাখ্যা
১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর। এই নাম সম্রাট জীবিত থাকা পর্যন্ত বহাল ছিল। এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান। কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল। ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। পরবর্তী ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা বাংলার রাজধানী হিসেবে ছিলো এবং আছে। (সূত্রঃ ঢাকা জেলা ওয়েবসাইট)
২০.
পার্বত্য বান্দরবান জেলায় মোট কতটি উপজাতি বসবাস করে?
  1. ক) ৫ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ১১
  5. ঙ) ৩ টি
সঠিক উত্তর:
ঘ) ১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৫০ টি উপজাতি বসবাস করে। এর মধ্যে ১১ (বান্দরবান জেলা ওয়েবসাইট)/১২ (বাংলাপিডিয়া) টি উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। বান্দরবান জেলায় মোট ১১ টি অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল উপজাতিরই বান্দরবানে বসতি রয়েছে। এগুলো হলো মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খিয়াং, চাক, পাঙ্খন, তঞ্চঙ্গা। এদের মধ্যে মারমাদের সংখ্যা বেশি। (সূত্রঃ বান্দরবান জেলা ওয়েবসাইট)
২১.
'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারে হাইকোর্ট নির্দেশনা প্রদান করে কবে?
  1. ক) ২৩ নভেম্বর ২০১৮
  2. খ) ১৭ অক্টোবর ২০১৯
  3. গ) ৬ নভেম্বর ২০১৯
  4. ঘ) ১০ ডিসেম্বর ২০১৯
  5. ঙ) ১৭ ডিসেম্বর ২০১৯
সঠিক উত্তর:
ঘ) ১০ ডিসেম্বর ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ ডিসেম্বর ২০১৯
ব্যাখ্যা
৪ ডিসেম্বর ২০১৯ আইনজীবী ড. বশির আহমদের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বিত বেঞ্চ গত ১০ ডিসেম্বর ২০১৯ জয় বাংলা স্লোগানকে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভাষণের শুরু ও শেষে ব্যবহারের বিষয়ে অভিমত প্রদান করেন। এটি পূর্ণাঙ্গ রায় নয়। মৌখিক নির্দেশনা। (সূত্রঃ দৈনিক যুগান্তর, ১০ ডিসেম্বর ২০১৯)
২২.
মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন কে?
  1. ক) খন্দকার মুশতাক আহমেদ
  2. খ) তাজউদ্দিন আহমেদ
  3. গ) এএইচএম কামরুজ্জামান
  4. ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
  5. ঙ) মনোরঞ্জন ধর
সঠিক উত্তর:
গ) এএইচএম কামরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
গ) এএইচএম কামরুজ্জামান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়কমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। মনোরঞ্জন ধর ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৩.
বাংলাদেশে ভোটার হওয়ার যোগ্যতা বিষয়ে সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে?
  1. ক) ১১৯ (১)
  2. খ) ১২০
  3. গ) ১২২ (১)
  4. ঘ) ১২২ (২)
  5. ঙ) ১২৩ (২)
সঠিক উত্তর:
ঘ) ১২২ (২)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২২ (২)
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১২২ নং অনুচ্ছেদের ২ নং দফায় বাংলাদেশের কোন নাগরিকের ভোটার হওয়ার যোগ্যতা বিষয়ে বলা হয়েছে। ভোটার হওয়ার যোগ্যতা সমূহ হলো- বাংলাদেশের নাগরিক হওয়া, বয়স ১৮ হওয়া, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হওয়া, ১৯৭২ সালের যোগসাজশকারী আইনের অধীন কোন অপরাধে দণ্ডিত না হওয়া। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
২৪.
মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর 'ডক্টর অব লজ' সম্মাননা প্রদান করবে কোন বিশ্ববিদ্যালয়?
  1. ক) রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়
  2. খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  3. গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  4. ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  5. ঙ) কলকাতা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর 'ডক্টর অব লজ' সম্মাননা প্রদান করবে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তাকে ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘটে সমর্থন দান করায় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিস্কার করে। ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধুর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। (সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
২৫.
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) জয়দেবপুর, গাজীপুর
  2. খ) সাভার, ঢাকা
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) ফার্মগেট, ঢাকা
  5. ঙ) ফরিদপুর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা’র যাত্রা শুরু হয় ১৯৬১ সালে ঢাকায় তদানীন্তন আনবিক শক্তি কমিশনের একটি ছোট্ট রেডিও ট্রেসার ল্যাবরেটরিতে। পরবর্তীতে ১৯৭২ সালে পরমাণু কৃষি ইনস্টিটিউট বা ইনা গড়ে উঠে যা ১৯৭৫ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। ১৯৮৪ সালে এটির নামকরণ করা হয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা। এটি কৃষি মন্ত্রনালয়ের অধীন একটি আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধনই এর মূল লক্ষ্য। (সূত্র:বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ওযেবসাইট)
২৬.
CEDAW সনদ কবে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৭
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৮১
  5. ঙ) ১৯৮৯
সঠিক উত্তর:
গ) ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৯
ব্যাখ্যা
CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) সনদকে বলা হয় নারীদের বিল অব রাইটস। এটি ১৯৭৯ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর। এই সনদে একটি প্রস্তাবনা ও ৩০ টি অনুচ্ছেদ রয়েছে। জাতিসংঘের ১৮৯ টি দেশ সিডও সনদ অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও অনুমোদন করেনি। এছাড়া জাতিসংঘভুক্ত ইরান, পালাউ, সোমালিয়া, সুদান ও টোঙ্গা এটি সিডও সনদ অনুমোদন করেনি। (সূত্রঃ UN এবং OHCHR ওয়েবসাইট)
২৭.
'অর্ডার অব জুলফিকার' কোন দেশের সর্বোচ্চ সামরিক খেতাব?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) পাকিস্তান
  4. ঘ) তুরস্ক
  5. ঙ) মিশর
সঠিক উত্তর:
ক) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরান
ব্যাখ্যা
'অর্ডার অব জুলফিকার' ইরানের সর্বোচ্চ সামরিক খেতাব। এটি ১৯২১ সালে চালু হয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ২০১৯ সালে একমাত্র ব্যক্তি হিসেবে ইরানি কমান্ডার কাশেম সুলাইমানি এই সম্মাননা লাভ করেন। পাকিস্তানের সর্বোচ্চ সামরিক খেতাব হলো 'নিশান-ই-হায়দার'। (সূত্রঃ ফ্রি ইরান নিউজ এবং পাকিস্তান সেনাবাহিনী ওয়েবসাইট)
২৮.
ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে?
  1. ক) রঞ্জন গগৈ
  2. খ) জিটি নানাবতী
  3. গ) অরবিন্দ বোবদে
  4. ঘ) মনোজ মুকুন্দ নভরণ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অরবিন্দ বোবদে
উত্তর
সঠিক উত্তর:
গ) অরবিন্দ বোবদে
ব্যাখ্যা
ভারতের বর্তমান ৪৭ তম প্রধান বিচারপতি হলেন শারদ অরবিন্দ বোবদে। গত ১৭ নভেম্বর ২০১৯ তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। তার পূর্বে ভারতের প্রধান বিচারপতি ছিলেন রঞ্জণ গগৈ। মনোজ মুকুন্দ নভরণ ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান। (সূত্রঃ দৈনিক যুগান্তর, ১৮ নভেম্বর ২০১৯)
২৯.
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের নির্বাচনি প্রতীক কী?
  1. ক) হাতি
  2. খ) গাধা
  3. গ) ঈগল
  4. ঘ) পায়রা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) গাধা
উত্তর
সঠিক উত্তর:
খ) গাধা
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের নির্বাচনি প্রতীক বা মার্কা হল গাধা। এটি ১৮২৮ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। পার্টির প্রতিষ্ঠাতা এন্ড্রু জনসন এই প্রথম ব্যবহার করেন। ডেমোক্র্যাটিক পার্টি ১৮২৮ সালের ৮ জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান চেয়ারপার্সন টম পেরেজ। অন্যদিকে রিপাবলিকা পার্টি ১৮৬০ সালে আব্রাহাম লিঙ্কনের সময় থেকে তাদের প্রতীক হিসেবে হাতি ব্যবহার করে আসছে। (সূত্রঃ বিবিসি নিউজ এবং ডেমোক্র্যাটিক পার্টি ওয়েবসাইট)
৩০.
নিচের সংগঠনগুলো মধ্যে সবচেয়ে পুরনো কোনটি?
  1. ক) ITU
  2. খ) UPU
  3. গ) Indian Congress
  4. ঘ) ILO
  5. ঙ) Boyes Scout
সঠিক উত্তর:
ক) ITU
উত্তর
সঠিক উত্তর:
ক) ITU
ব্যাখ্যা
এদের মধ্যে সবচেয়ে পুরনো সংগঠন হলো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন বা ITU। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি রাষ্ট্র এবং প্রায় ৯০০ কোম্পানি। UPU, Indian Congress, ILO এবং Boyes Scout প্রতিষ্ঠিত হয় য়থাক্রমে ১৮৭৪, ১৮৮৫, ১৯১৯ এবং ১৯০৮ সালে। (সূত্রঃ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
৩১.
বিশ্ব গণিত দিবস কবে পালিত হয়?
  1. ক) ১৬ অক্টোবর
  2. খ) ৪ অক্টোবর
  3. গ) ৯ আগস্ট
  4. ঘ) ১৪ মার্চ
  5. ঙ) ২৭ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ঘ) ১৪ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক গণিত দিবস হলো ১৪ মার্চ। গত ২৬ নভেম্বর ২০১৯ ইউনেস্কো ১৪ ই মার্চ বিশ্ব পাই (π) দিবসকে বিশ্ব গণিত দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস। ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। (সূত্রঃ ম্যাথইউনিয়ন, ব্রিটানিকা, ইউএন এবং এফএও ওয়েবসাইট)
৩২.
কোন ফুটবলার ২০১৯ ব্যালন ডি'অর লাভ করেন?
  1. ক) ক্রিস্টিয়ানো রোনালদো
  2. খ) মোহাম্মদ সালাহ
  3. গ) কিলিয়ান এমবাপ্পে
  4. ঘ) লিওনেল মেসি
  5. ঙ) ভ্যান ডাইক
সঠিক উত্তর:
ঘ) লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লিওনেল মেসি
ব্যাখ্যা
২০১৯ সালে ব্যালন ডি'অর লাভ করেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২ ডিসেম্বর ২০১৯ প্রদান করা হয় ২০১৯ সালের ব্যালন ডি'অর। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো মেসি এ পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১৯ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন মেসি। ব্যালন ডি'অর ফ্রান্স ফুটবল থেকে দেওয়া হয় ১৯৫৬ সাল থেকে। (সূত্রঃ FIFA ওযেবসাইট এবং দৈনিক কালেরকণ্ঠ, ৩ ডিসেম্বর ২০১৯)
৩৩.
আমিষের উপাদান নয় কোনটি?
  1. ক) কার্বন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) নাইট্রোজেন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত। আমিষের একক হল অ্যামাইনো এসিড। আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামাইনো এসিড পাওয়া গেছে যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড। (সূত্র: বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৪.
কালটার (Culter) রাসায়নিক পদার্থ কোন গাছে ব্যবহার করা হয়?
  1. ক) আনারস
  2. খ) কলা
  3. গ) আম
  4. ঘ) পেয়ারা
  5. ঙ) আমলকি
সঠিক উত্তর:
গ) আম
উত্তর
সঠিক উত্তর:
গ) আম
ব্যাখ্যা
কালটার হলো হরমোন জাতীয় এক প্রকার রাসায়নিক পদার্থ। এটি আম গাছে স্প্রে করা হয়। এতে আম দ্রুত পরিপক্ব হয় কিন্তু না পেকে দীর্ঘদিন গাছের মধ্যে থাকে ৷ আম, কলা, টমেটো, পেঁপে দ্রুত পাকানোর জন্যে রিপেন (Ripen) এবং ইথিলিন (Ethylene) বাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এসব পদার্থ প্রয়োগের পর তা দ্রুত বা ২/৩ দিনের মধ্যে বাজারজাত করলে ফলের মধ্যে এসব পদার্থের কার্যকারিতা থেকে যায়। ৭/৮ দিন পর বাজারজাত করলে এসব পদার্থের কার্যকারিতা অনেকাংশে নষ্ট হয়ে যায়। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৫.
রক্তের প্রধান উপাদান কোনটি?
  1. ক) এরিথ্রোসাইট
  2. খ) প্লাজমা
  3. গ) থ্রম্বোসাইট
  4. ঘ) লিউকোসাইট
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) প্লাজমা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লাজমা
ব্যাখ্যা
রক্তের প্রধান উপাদান হলো রক্তরস বা প্লাজমা। সমগ্র রক্তের ৫৫% রক্তরস এবং বাকি ৪৫% হলো রক্তকনিকা। রক্তররসের ৯০% হলো পানি এবং বাকি ১০% হলো বিভিন্ন জৈব ও অজৈব উপাদান। রক্তকনিকা ৩ প্রকার। যথা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকনিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকনিকা এবং থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৬.
থার্মোসেটিং প্লাস্টিকসের ধর্ম কোনটি?
  1. ক) তাপ দিলে নরম হয়
  2. খ) ঠাণ্ডা অবস্থায় শক্ত থাকে
  3. গ) গলিত অবস্থায় আকার পরিবর্তনযোগ্য
  4. ঘ) তাপ দিলে শক্ত হয়
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) তাপ দিলে শক্ত হয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাপ দিলে শক্ত হয়
ব্যাখ্যা
থার্মোসেটিংস প্লাস্টিকস হলো প্লাস্টিকের একটি ধরন যাকে তাপ দিলে নরম হয় না বরং পুড়ে গিয়ে আরো শক্ত হয়। এদেরকে একবারের বেশি নির্দিষ্ট আকার দেওয়া যায় না। মেলামাইন, বাকেলাইট ইত্যাদি কয়েকটি থার্মোসেটিংস প্লাস্টিকের উদাহরণ। বাকেলাইট দিয়ে ফ্রাইং প্যানের হাতল, বৈদ্যুতিক সকেট ইত্যাদি তৈরী করা হয়। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৭.
কোন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহৃত হয় না?
  1. ক) ডাক্তারি যন্ত্রপাতি জীবাণু মুক্ত করা
  2. খ) ফসিলের ইতিহাস জানা
  3. গ) কৃষি পোকামাকড় দমনে
  4. ঘ) খাদ্যদ্রব্য সংরক্ষণে
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কোন মৌলের যেসব পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে সংশ্লিষ্ট মৌলের আইসোটোপ বলে। এই আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় ও জীবাণু ধ্বংস করা, কৃষিক্ষেত্রে পোকামাকড় ধ্বংস করা, খাদ্যদ্রব্য সংরক্ষণ, ফসিলের বয়স নির্ণয় ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। (সূত্রঃ বিজ্ঞান : অষ্টম শ্রেণী)
৩৮.
ওজনের একক কী?
  1. ক) কিলোগ্রাম
  2. খ) গ্রাম
  3. গ) নিউটন
  4. ঘ) কুইন্টাল
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) নিউটন
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউটন
ব্যাখ্যা
কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বলে। ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন। কিলোরগ্রাম হলো ভরের একক। ১০০ কিলোগ্রাম সমান ১ কুইন্টাল। কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম। (সূত্রঃ বিজ্ঞান : অষ্টম শ্রেণী)
৩৯.
অ্যামোনিয়ামের সংকেত কোনটি?
  1. ক) NH3
  2. খ) NH4
  3. গ) NO3
  4. ঘ) N2H4
  5. ঙ) N2H3
সঠিক উত্তর:
খ) NH4
উত্তর
সঠিক উত্তর:
খ) NH4
ব্যাখ্যা
কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কোন মৌল বা যৌগের সংকেত লিখার সময় যোজনীর ব্যবহার করতে হয়। অ্যামোনিয়ামের সংকেত হলো NH4 । NH3. হলো অ্যামোনিয়ার সংকেত। (সূত্রঃ বিজ্ঞান : অষ্টম শ্রেণী)
৪০.
অক্সালিক এসিড থাকে কিসে?
  1. ক) আমলকি
  2. খ) তেঁতুল
  3. গ) টমেটো
  4. ঘ) আনারস
  5. ঙ) আঙুর
সঠিক উত্তর:
গ) টমেটো
উত্তর
সঠিক উত্তর:
গ) টমেটো
ব্যাখ্যা
অক্সালিক এসিড বিদ্যমান থাকে টমেটোতে। আমলকিতে থাকে এসকরবিক এসিড বা ভিটামিন সি। তেঁতুলে থাকে টারটারিক এসিড। আনারস ও আপেলে থাকে ম্যালিক এসিড। আঙুর, কমলা ও লেবুতে থাকে সাইট্রিক এসিড। এসিডের ধর্ম হলো এরা টকস্বাদযুক্ত এবং নীল লিটমাসকে লাল করে। (সূত্রঃ বিজ্ঞান : অষ্টম শ্রেণী)
৪১.
আসকি সারণিতে বিশেষ ক্যারেক্টার বুঝায় কত থেকে কত?
  1. ক) ০-৩১
  2. খ) ৩২-৬৪
  3. গ) ৬৫-৯৬
  4. ঘ) ৯৭-১২৭
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩২-৬৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২-৬৪
ব্যাখ্যা
১৯৬৫ সালে রবার্ট বিমার ৭ বিটের আসকি কোড উদ্ভাবন করেন যা দ্বারা ১২৮ টি অদ্বিতীয় কোডকে নির্দিষ্ট করা যায়। পরবর্তীতে আসকি কোড ৮ বিটে উন্নীত হয় যা দিয়ে ২৫৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আসকি কোড সারণিতে ০ থেকে ৩১ এবং ১২৭ হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার, ৩২ থেকে ৬৪ হচ্ছে বিশেষ ক্যারেক্টার, ৬৫ থেকে ৯৬ হচ্ছে বড় হাতের অক্ষর ও কিছু চিহ্ন এবং ৯৭ থেকে ১২৭ হচ্ছে ছোট হাতের অক্ষর ও কিছু চিহ্ন। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪২.
ডেটা এনক্রিপশনের অংশ নয় কোনটি?
  1. ক) Plaintext
  2. খ) Ciphertext
  3. গ) Encryption Algorithm
  4. ঘ) Key
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
এনক্রিপশন হলো মেসেজ, ডাটা বা তথ্য কে এনকোড করার এমন একটি বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে পারে না । এর ফলে অনুমোদনহীনদের কাছে মেসেজ, ডাটা বা তথ্য দুর্বোধ্য হয়ে থাকে। এনক্রিপশনের চারটি মূল অংশ রয়েছে। যথাঃ Plaintext, Ciphertext, Encryption Algorithm এবং Key। Plaintext হলো এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে। Ciphertext হলো এনক্রিপ্ট করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না। Encryption Algorithm হলো গাণিতিক ফর্মূলা যা Plaintext থেকে Ciphertext করার জন্য বা Ciphertext থেকে Plaintext প্রিন্ট করার জন্য প্রয়োজন। Key হলো গোপন কোড যা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন।(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৩.
কোনটি সঠিক নয় ?
  1. ক) WiFi - Wireless Fidelity
  2. খ) PLA- Portable Line Aray
  3. গ) DSL-Digital Subscribers Line
  4. ঘ) NIC- Network Interface Card
  5. ঙ) MAC- Media Access Control
সঠিক উত্তর:
খ) PLA- Portable Line Aray
উত্তর
সঠিক উত্তর:
খ) PLA- Portable Line Aray
ব্যাখ্যা
Wifi- Wireless Fidelity. DSL- Digital Subscriber Line. NIC- Network Interface Card MAC- Media Access Control. PLA- Programmable Logic Array. (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী)
৪৪.
আউটসোর্সিং কাজের জন্যে ব্যবহৃত ওয়েবসাইট নয় ?
  1. ক) www.upwork.com
  2. খ) www.elance.com
  3. গ) www.freelancer.com
  4. ঘ) www.rakuten.com
  5. ঙ) www.guru.com
সঠিক উত্তর:
ঘ) www.rakuten.com
উত্তর
সঠিক উত্তর:
ঘ) www.rakuten.com
ব্যাখ্যা
www.rakuten.com হলো জাপানভিত্তিক একটি ই-কমার্স সাইট বা অনলাইনে কেনা-বেচার সাইট। বাকি সবগুলো অনলাইন আউটসোর্সিং সাইট। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী এবং Rakuten.com)
৪৫.
Dropbox কী?
  1. ক) আউটসোর্সিং সাইট
  2. খ) এন্টি ভাইরাস
  3. গ) ই-কমার্স সাইট
  4. ঘ) ক্লাউডিং সেবাদাতা
  5. ঙ) সামাজিক মাধ্যম
সঠিক উত্তর:
ঘ) ক্লাউডিং সেবাদাতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লাউডিং সেবাদাতা
ব্যাখ্যা
Dropbox হলো একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী ড্রপবক্স ইনকর্পোরেশন। এটি ক্লায়েন্ট বা গ্রাহকদের ফাইল স্টোরেজ, সফটওয়্যার শেয়ার, ফাইল সিনক্রোনাইজেশন সুবিধা ইত্যাদি প্রদান করে থাকে। এটি ২০০৮ সালে যাত্রা শুরু করে। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী এবং ড্রপবক্স ওয়েবসাইট)
৪৬.
ইন্টারনেট ব্যবস্থায় তথ্য আদান-প্রদানের রীতিনীতি বা শৃঙ্খলা কী নামে পরিচিত?
  1. ক) নেটওয়ার্ক
  2. খ) প্রটোকল
  3. গ) সার্ভার
  4. ঘ) টপোলজি
  5. ঙ) ক্লাউডিং
সঠিক উত্তর:
খ) প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রটোকল
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবস্থায় বিভিন্ন কম্পিউটারের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শেয়ারি ইত্যাদি বিষয়াদি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্যে প্রতিষ্ঠিত বিধি বা নিয়মই হলো প্রটোকল। কয়েকটি জনপ্রিয় প্রটোকল হল IP (Internet Protocol), TCP (Transmission Control Protocol), FTP (File Transfer Protocol), POP (Post Office Protocol), SMTP (Simple Mail Transfer Protocol) ইত্যাদি। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪৭.
Baidu একটি?
  1. ক) ওপেন সোর্স অপারেটিং সিস্টেম
  2. খ) সার্চ ইঞ্জিন
  3. গ) ইমেইল সেবাদাতা
  4. ঘ) স্মার্টফোন
  5. ঙ) ক্লাউডিং সেবাদাতা
সঠিক উত্তর:
খ) সার্চ ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
খ) সার্চ ইঞ্জিন
ব্যাখ্যা
Baidu হলো প্রথম চীনা সার্চ ইঞ্জিন। এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। সার্চ ইঞ্জিনের ই-কমার্স সেবা, ওয়েব সফটওয়্যার বাজারজাতকরণ, অনলাইন পেমেন্ট সেবা ইত্যাদি ব্যবসাও রয়েছে প্রতিষ্ঠানটির। এটির সদর দপ্তর চীনের বেইজিং এ অবস্থিত। (সূত্রঃ ফরবেস ডটকম)
৪৮.
মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ কোনটি?
  1. ক) রাম স্লট
  2. খ) পাওয়ার সংযোগ স্লট
  3. গ) রম
  4. ঘ) চীপসেট
  5. ঙ) ইউএসবি পোর্ট
সঠিক উত্তর:
ঘ) চীপসেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীপসেট
ব্যাখ্যা
মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হলো সহায়ক চীপসেট। এটি সিপিইউ এর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করে থাকে। এই চীপসেটের উপরই মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা বা বৈশিষ্ট্য নির্ভর করে। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সপ্তম শ্রেণী)
৪৯.
এমএস ওয়ার্ড প্রোগ্রামে বানান ভুল চিহ্নিতকরণের শর্টকার্ট কীবোর্ড কী কোনটি?
  1. ক) F12
  2. খ) Ctrl + K
  3. গ) Ctrl + F2
  4. ঘ) F7
  5. ঙ) F5
সঠিক উত্তর:
ঘ) F7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) F7
ব্যাখ্যা
Ctrl + K দ্বারা এমএস ওয়ার্ড ডকুমেন্টে কোন হাইপার লিংক এটাচ করা হয়। Ctrl + F2 প্রিন্ট প্রিভিউ ওপেন করতে ব্যবহৃত হয়। F5 কী কোন কিছু খোজে পাওয়া ও রিপ্লেস করতে ব্যবহৃত হয়। F12 কোনকিছু নতুন নামে সেইভ করতে ব্যবহার হয়। F7 শর্টকার্ট কী বানান ও গ্রামাটিক্যাল ভুল চেক করতে ব্যবহৃত হয়। (সূত্রঃ মাইক্রোসফট ওয়েবসাইট)
৫০.
Which one of the following is a prime number?
  1. ক) 161
  2. খ) 221
  3. গ) 373
  4. ঘ) 437
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) 373
উত্তর
সঠিক উত্তর:
গ) 373
ব্যাখ্যা

437 > 22
All prime numbers less than 22 are : 2, 3, 5, 7, 11, 13, 17, 19
161 is divisible by 7, and 221 is divisible by 13
373 is not divisible by any of the above prime numbers.
Therefore 373 is prime

৫১.
The difference between 4/5 of a number and 45% of the number is 56. What is 65% of the number?
  1. ক) 96
  2. খ) 104
  3. গ) 112
  4. ঘ) 120
  5. ঙ) None of these
অনির্ধারিত
ব্যাখ্যা
লাইভ পরীক্ষায় 4/5 এর বদলে 45 লেখা ছিল। তাই, উত্তর বাতিল করা হল।

Let the number be x
According to question, (4/5)x − (45x/100) = 56
⇒ (16x/20) − (9x/20) = 56
⇒ 7x/20 = 56
⇒ x = (56×20)/7
⇒ x = 8×20 = 160
∴ 65% of x = (65/100)×160 = 104

৫২.
If three number are 2a, 5a and 7a, what will be their LCM?
  1. ক) 70a
  2. খ) 65a
  3. গ) 75a
  4. ঘ) 70a³
  5. ঙ) 73a
সঠিক উত্তর:
ক) 70a
উত্তর
সঠিক উত্তর:
ক) 70a
ব্যাখ্যা

The given three numbers are 2a, 5a and 7a
LCM of 2a, 5a and 7a = 2 × 5 × 7 × a = 70a

৫৩.
The cost of 6 pens and 3 pencils is Tk 84. One-third of the cost of one pen is equal to the cost of one pencil. What is the total cost of 4 pens and 5 pencils?
  1. ক) Tk 66
  2. খ) Tk 68
  3. গ) Tk 72
  4. ঘ) Tk 78
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
খ) Tk 68
উত্তর
সঠিক উত্তর:
খ) Tk 68
ব্যাখ্যা

Cost of one pen = X
Cost of pencil = X/3
6X + 3(X/3) = 84
6X+X = 84
7X = 84
X = 12
4 pens = 4X = 48
5 pencils = 5(X/3) = 20
Total cost = 68

৫৪.
3/8 is what part of 1/12?
  1. ক) 3/7
  2. খ) 1/12
  3. গ) 4/3
  4. ঘ) 2/9
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
ঙ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঙ) None of these
ব্যাখ্যা

(1/12)×x = 3/8
x = (3/8)÷(1/12)
x = (3/8)×12
x = 9/2
3/8 is 9/2 th part of 1/12

৫৫.
Three numbers are in the ratio of 3 : 4 : 6 and their product is 1944. The largest of these numbers is:
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 18
  4. ঘ) 24
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) 18
উত্তর
সঠিক উত্তর:
গ) 18
ব্যাখ্যা

Let the numbers be 3x, 4x and 6x
Then, 3x × 4x × 6x = 1944
⇔ 72x³ = 1944 ⇔ x³ = 27
⇔ x = 3
∴ Largest number = 6x = 18

৫৬.
The average of the ages of a man and his daughter is 34 years. If the respective ratio of their ages four years from now is 14 : 5,what is daughter's present age?
  1. ক) 10 years
  2. খ) 12 years
  3. গ) 18 years
  4. ঘ) Cannot be determined
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
ঙ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঙ) None of these
ব্যাখ্যা

Average age of man and his daughter = 34 years
Their total age = (34 × 2) years = 68 years
Let man's age be x years. Then, daughter age = (68 - x) years
∴ (x+4)/(68−x+4) = 14/5 ⇒ 5(x+4) = 14(72−x)
⇒ 5x+20 = 1008−14x
⇒ 19x = 988
⇒ x = 52
∴ Daughter's present age = (68-52) years = 16 years.

৫৭.
A shopkeeper purchased 70 kg of potatoes for Tk 420 and sold the whole lot at the rate of Tk 6.50 per kg. What will be his gain percent?
  1. ক) 4(1/6)%
  2. খ) 6(1/4)%
  3. গ) 8(1/3)%
  4. ঘ) 20%
  5. ঙ) 2(1/2)%
সঠিক উত্তর:
গ) 8(1/3)%
উত্তর
সঠিক উত্তর:
গ) 8(1/3)%
ব্যাখ্যা

C.P. of 1 kg = Tk (420/70) = Tk 6.
S.P. of 1 kg = Tk 6.50.
∴ Gain % = ((0.50/6)×100)% = (25/3)% = 8(1/3)%

৫৮.
Two numbers are in the ratio 3 : 5. If 9 is subtracted from each, the new numbers are in the ratio 12 : 23. The larger number is:
  1. ক) 27
  2. খ) 33
  3. গ) 49
  4. ঘ) 55
  5. ঙ) Cannot be determined
সঠিক উত্তর:
ঘ) 55
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 55
ব্যাখ্যা

Let the numbers be 3x and 5x.
Then, (3x-9)/(5x - 9) = 12/23
⇒ 23(3x-9) = 12(5x-9)
⇒ 69x-207 = 60x-108
⇒ 9x = 99
⇒ x = 11.
∴ Larger number = (5×11) = 55.

৫৯.
A wall of 100 meters can be built by 7 men or 10 women in 10 days. How many days will 14 men and 20 women take to build a wall of 600 metres?
  1. ক) 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 30
  5. ঙ) 35
সঠিক উত্তর:
ক) 15
উত্তর
সঠিক উত্তর:
ক) 15
ব্যাখ্যা

Let the required number of days be x
7 men ≡ 10 women
⇒ 14 men ≡ 20 women
(14 men and 20 women) ≡ (20+20) women = 40 women
More length, More days (Direct proportion)
More women, Less days (Indirect proportion)
Length 100:600 & Women 40:10 }::10:x
∴ 100 × 40 × x = 600 × 10 ×10
⇔ x = (600×10×10)/(100×40) = 15.

৬০.
A man complete a journey in 10 hours. He travels first half of the journey at the rate of 21 km/hr and second half at the rate of 24 km/hr. Find the total journey in km.
  1. ক) 220 km
  2. খ) 224 km
  3. গ) 230 km
  4. ঘ) 234 km
  5. ঙ) 240 km
সঠিক উত্তর:
খ) 224 km
উত্তর
সঠিক উত্তর:
খ) 224 km
ব্যাখ্যা

Let the total distance be x km. Then,
((1/2)x)/21 + ((1/2)x)/24 = 10 ⇒ (x/21)+(x/24) = 20
⇒ 15x = 168×20 ⇒ x = (168×20)/15 = 224 km.

৬১.
Two vessels A and B contain milk and water mixed in the ratio 8 : 5 and 5 : 2 respectively. The ratio in which these two mixtures be mixed to get a new mixture containing 69(3/13)% milk, is-
  1. ক) 2 : 7
  2. খ) 3 : 5
  3. গ) 5 : 2
  4. ঘ) 5 : 7
  5. ঙ) 3 : 7
সঠিক উত্তর:
ক) 2 : 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 : 7
ব্যাখ্যা

Let cost of 1 litre milk be Tk 1
Milk in 1 litre mixture in A = 8/13 litre
C.P. of 1 litre mixture in A = Tk 8/13
Milk in 1 litre mixture in B = 5/7 litre
C.P. of 1 litre mixture in B = Tk 5/7
Milk in 1 litre of final mixture = (900/13)×(1/100)×1 = 9/13 litre
Mean price = Tk 9/13
By the rule of alligation, we have:

∴ Required ratio = 2/91 : 1/13 = 2 : 7

৬২.
At what rate percent of simple interest will a sum double itself in 12 years?
  1. ক) 8(1/4)%
  2. খ) 8(1/3)%
  3. গ) 8(1/2)%
  4. ঘ) 8(1/5)%
  5. ঙ) 8(1/8)%
সঠিক উত্তর:
খ) 8(1/3)%
উত্তর
সঠিক উত্তর:
খ) 8(1/3)%
ব্যাখ্যা

Let sum = Tk x. Then, S.I. = Tk x.
∴ Rate = (100×S.I.)/P×T = (100×x)/(x×12)% = 25/3 % = 8(1/3)%

৬৩.
The difference between the length and breadth of a rectangle is 23 m. If its perimeter is 206 m, then its area is:
  1. ক) 1520 m²
  2. খ) 2420 m²
  3. গ) 2480 m²
  4. ঘ) 2520 m²
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
ঘ) 2520 m²
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2520 m²
ব্যাখ্যা

We have: (l - b) = 23 and 2(l + b) = 206 or (l + b) = 103
Solving the two equations, we get: l = 63 and b = 40
∴ Area = (l x b) = (63 x 40) m² = 2520 m²

৬৪.
Questions 81-85: Read each sentence to find out whether there is any grammatical error or idiomatic error in it. If there is no error, choose ‘No error’.
There’s a new Oriental restaurant in town, isn’t it?
  1. ক) a
  2. খ) new
  3. গ) in town
  4. ঘ) isn’t it
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ঘ) isn’t it
উত্তর
সঠিক উত্তর:
ঘ) isn’t it
ব্যাখ্যা
Here, “isn’t it” should be “isn’t there”. When there appears in the subject position of a sentence, it is also used in the tag question.
৬৫.
Buying clothes are often a very time-consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her.
  1. ক) are
  2. খ) a very time-consuming
  3. গ) because those
  4. ঘ) are rarely the ones
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ক) are
উত্তর
সঠিক উত্তর:
ক) are
ব্যাখ্যা
Here, “are” should be “is”. Use a singular verb when a [verb+ing] is the subject.
৬৬.
Us students would rather not attend night classes in the summer, but we often have to.
  1. ক) Us students
  2. খ) would rather not attend
  3. গ) we
  4. ঘ) have to
  5. ঙ) no error
সঠিক উত্তর:
ক) Us students
উত্তর
সঠিক উত্তর:
ক) Us students
ব্যাখ্যা
We students is the subject of the sentence.
৬৭.
Children enjoy telling & listening to ghosts stories, especially on Halloween night.
  1. ক) telling & listening
  2. খ) ghosts stories
  3. গ) especially
  4. ঘ) on Halloween night
  5. ঙ) no error
সঠিক উত্তর:
খ) ghosts stories
উত্তর
সঠিক উত্তর:
খ) ghosts stories
ব্যাখ্যা
Here, “ghosts” should be “ghost”. Ghost is an adjective in this sentence modifying the noun stories and thus cannot be in the plural form.
৬৮.
At the rate the clerks were processing the applications, Harry figured that it will take four hours for his to be reviewed.
  1. ক) processing
  2. খ) will take
  3. গ) his
  4. ঘ) to be reviewed
  5. ঙ) no error
সঠিক উত্তর:
খ) will take
উত্তর
সঠিক উত্তর:
খ) will take
ব্যাখ্যা
Here, “will take” should be “would take”. The correct sequence of tenses is “were ……… would take”.
৬৯.
Questions 86-90: Choose the answer that best expresses the same meaning of the given word.
LAUDABLE
  1. ক) a person or thing that is mysterious
  2. খ) not able to be seen through
  3. গ) wastefully extravagant
  4. ঘ) deserving praise and commendation
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
ঘ) deserving praise and commendation
উত্তর
সঠিক উত্তর:
ঘ) deserving praise and commendation
ব্যাখ্যা
Laudable – adj. – deserving praise and commendation.
৭০.
PHILANTHROPIC
  1. ক) a willingness to take bold risks
  2. খ) someone who are very eager or determined to do something
  3. গ) seeking to promote the welfare of others
  4. ঘ) showing a lack of respect
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
গ) seeking to promote the welfare of others
উত্তর
সঠিক উত্তর:
গ) seeking to promote the welfare of others
ব্যাখ্যা
Philanthropic – adj. – seeking to promote the welfare of others.
৭১.
MALLEABLE
  1. ক) easily influenced
  2. খ) adding something of inferior quality
  3. গ) exist in a reasonable and logical way
  4. ঘ) remove the moisture from (something)
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
ক) easily influenced
উত্তর
সঠিক উত্তর:
ক) easily influenced
ব্যাখ্যা
Malleable – adj. – easily influenced; pliable.
৭২.
PEDANT
  1. ক) quality of being correct
  2. খ) to feel drained of energy
  3. গ) typically some who has recently died
  4. ঘ) a person who makes an excessive display of learning
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
ঘ) a person who makes an excessive display of learning
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a person who makes an excessive display of learning
ব্যাখ্যা
Pedant – noun – a person who makes an excessive display of learning.
৭৩.
FERVID
  1. ক) unpleasant mixture of sounds
  2. খ) intensely enthusiastic or passionate
  3. গ) change rapidly and unpredictably
  4. ঘ) refusing to change one’s opinion
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
খ) intensely enthusiastic or passionate
উত্তর
সঠিক উত্তর:
খ) intensely enthusiastic or passionate
ব্যাখ্যা
Fervid – adj. – intensely enthusiastic or passionate
৭৪.
The door opened automatically. The verb in this sentence is-
  1. ক) Transitive verb
  2. খ) Linking verb
  3. গ) Helping verb
  4. ঘ) Verbal noun
  5. ঙ) None of them
সঠিক উত্তর:
ঙ) None of them
উত্তর
সঠিক উত্তর:
ঙ) None of them
ব্যাখ্যা
The door opened automatically. The verb in this sentence is an intransitive verb. Because it has no object.
৭৫.
He didn't ask me ______; he kept me standing at the door.
  1. ক) for
  2. খ) out
  3. গ) after
  4. ঘ) in
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
ঘ) in
উত্তর
সঠিক উত্তর:
ঘ) in
ব্যাখ্যা
Ask in- ভিতরে আসতে বলা।
৭৬.
Compliant is a/an-
  1. ক) verb
  2. খ) noun
  3. গ) adjective
  4. ঘ) noun
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
গ) adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) adjective
ব্যাখ্যা
Compliant (adjective) অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।
৭৭.
For each question (Questions 16 to 20), select the word(s)/phrase(s) that appropriately fill(s) in the gap(s).
The company has so little money that it ______ ______ operate anymore.
  1. ক) can’t hardly
  2. খ) can hardly
  3. গ) mustn’t hardly
  4. ঘ) must hardly
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
খ) can hardly
উত্তর
সঠিক উত্তর:
খ) can hardly
ব্যাখ্যা
Hardly is negative and is always used with a positive verb.
৭৮.
His father does not approve of __________ to the banquet without dressing formally.
  1. ক) his going
  2. খ) him to go
  3. গ) her going
  4. ঘ) her to go
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
ক) his going
উত্তর
সঠিক উত্তর:
ক) his going
ব্যাখ্যা
Use a possessive adjective and gerund after a preposition.
৭৯.
The professor is thinking _______ to the conference on aerodynamics next month.
  1. ক) to meet with
  2. খ) at attending
  3. গ) for joining
  4. ঘ) of going
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
ঘ) of going
উত্তর
সঠিক উত্তর:
ঘ) of going
ব্যাখ্যা
Think of or think about + [verb + ing].
৮০.
The policeman ordered the suspect ________ his hands from the hood of the car.
  1. ক) to don’t remove
  2. খ) not to remove
  3. গ) doesn’t remove
  4. ঘ) haven’t remove
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
খ) not to remove
উত্তর
সঠিক উত্তর:
খ) not to remove
ব্যাখ্যা
Negative Indirect Commands: subject + verb + complement + not + [verb infinitive]
৮১.
Because they had spent _________ time considering the new contract, the students lost the opportunity to lease the apartment.
  1. ক) too many
  2. খ) a little
  3. গ) too much
  4. ঘ) a few
  5. ঙ) none of them
সঠিক উত্তর:
গ) too much
উত্তর
সঠিক উত্তর:
গ) too much
ব্যাখ্যা
As used in this sentence, time is an uncountable noun.