১.
'পল্লীসাহিত্য' প্রবন্ধের রচয়িতা-
সঠিক উত্তর: গ
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
উত্তর
সঠিক উত্তর: গ
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা
• 'পল্লীসাহিত্য' প্রবন্ধের রচয়িতা- 'ড. মুহম্মদ শহীদুল্লাহ্'।
• মুহম্মদ শহীদুল্লাহ্:
- শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ মুহম্মদ শহীদুল্লাহ্ এর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
- ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্র বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন।
- তাঁর সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে।
• 'পল্লীসাহিত্য' প্রবন্ধ:
১৯৩৮ খ্রিষ্টাব্দে কিশােরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনী’র একাদশ অধিবেশনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ সভাপতিত্ব করেন।
- এ সম্মেলনে সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন, তারই পুনর্লিখিত রূপ এই পল্লিসাহিত্য প্রবন্ধটি।
- আলােচ্য প্রবন্ধে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলার পল্লিসাহিত্যের বিশেষ কয়েকটি দিক সম্পর্কে আলােচনা করেছেন।
- লেখক এই প্রসঙ্গে বলেছেন যে, একদিন এক বিরাট পল্লিসাহিত্য বাংলাদেশে ছিল, আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলাে সংগ্রহ করা নিতান্ত প্রয়ােজন।
- বাংলাদেশের লােকসংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লিসাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত আবশ্যক।
- প্রবন্ধটি আবহমান কালের বাঙালি, বাংলাদেশ, লােকসাহিত্য ও সংস্কৃতির প্রতি সকলকে সচেতন হতে উৎসাহিত করে।
• তার উল্লেখযোগ্য রচনা হলো:
-ভাষা ও সাহিত্য,
-বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,
-দীওয়ানে হাফিজ,
-রুবাইয়াত-ই-ওমর খৈয়াম,
-নবী করিম মুহাম্মাদ,
-ইসলাম প্রসঙ্গ,
-বিদ্যাপতি শতক,
-বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড),
-বাংলা ভাষার ব্যাকরণ,
-ব্যাকরণ পরিচয়,
-বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,
-মহররম শরীফ,
-টেইল ফ্রম দি কুরআন,
-Buddhist Mystic Songs (১৯৬০),
-Hundred Sayings of the Holy Prophet,
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া, মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ)।