পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR. Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা। সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
Asian Development Bank এর সদরপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জাকার্তা
  2. খ) টোকিও
  3. গ) সিউল
  4. ঘ) ম্যানিলা
সঠিক উত্তর:
ঘ) ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ম্যানিলা
ব্যাখ্যা
Asian Development Bank (ADB) ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।

সদরদপ্তর অবস্থিত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়

বর্তমান মোট সদস্য সংখ্যা ৬৮টি। এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের। প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।

বর্তমান ১০ম প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। প্রথম প্রেসিডেন্ট ছিলেন তাকেশি ওয়াতানাবে। এডিবি'র প্রেসিডেন্ট অঘোষিতভাবে জাপান থেকে নির্বাচিত হয়ে থাকে।

বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: ADB ওয়েবসাইট)
.
New Development Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) লি জিকুয়ান
  2. খ) মাসাতসুগু আসাকাওয়া
  3. গ) মার্কোস ট্রায়োজা
  4. ঘ) এম ভি কামাথ
সঠিক উত্তর:
গ) মার্কোস ট্রায়োজা
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কোস ট্রায়োজা
ব্যাখ্যা
New Development Bank (NDB) এর বর্তমান প্রেসিডেন্ট হলেন ব্রাজিলের মার্কোস প্রাডো ট্রায়োজা। তিনি NDB এর দ্বিতীয় প্রেসিডেন্ট।

NDB ২০১৫ সালে BRICS জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

NDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি। বর্তমান সদস্য ৭টি। এছাড়া উরুগুয়ে ও মিশরের সদস্যপদ প্রক্রিয়াধীন রয়েছে।

(তথ্যসূত্র: NDB ওয়েবসাইট)
.
কতটি দেশ AFTA চুক্তির সদস্য?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ঘ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০টি
ব্যাখ্যা
AFTA (ASEAN Free Trade Area) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।

AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
.
COMESA কী ধরনের জোট?
  1. ক) সামরিক
  2. খ) মুক্ত বাণিজ্য
  3. গ) সমুদ্র নিরাপত্তা
  4. ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর:
খ) মুক্ত বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) মুক্ত বাণিজ্য
ব্যাখ্যা
COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট। এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে।

সদরদপ্তর অবস্থিত জাম্বিয়ার লুসাকায়। বর্তমান মহাসচিব চেলসি এমপান্দু।

মোট সদস্য সংখ্যা ২১টি
এগুলো হলো:
- বুরুন্ডি
- কমোরোস
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- জিবুতি
- মিশর
- ইরিত্রিয়া
- ইসোয়াতিনি
- ইথিওপিয়া
- কেনিয়া
- লিবিয়া
- মাদাগাস্কার
- মালাউয়ি
- মরিশাস
- রুয়ান্ডা
- সিচেলিস
- সোমালিয়া
- সুদান
- তিউনিসিয়া
- উগান্ডা
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে।

(তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট)
.
নিচের কোন দেশটি RCEP চুক্তির অংশীদার নয়?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) ইন্দোনিশয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ঘ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত
ব্যাখ্যা
The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।

RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি।
এগুলো হলো:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট)
.
বিশ্ব অর্থনৈতিক ফোরাম নিচের কোন রিপোর্টটি প্রকাশ করে থাকে?
  1. ক) ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট
  2. খ) গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট
  3. গ) ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট
  4. ঘ) গ্লোবাল ইনোভেশন ইনডেক্স
সঠিক উত্তর:
খ) গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট
ব্যাখ্যা
World Economic Forum (WEF) প্রকাশিত রিপোর্টসমূহ:
- গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট
- গ্লোবাল রিস্ক রিপোর্ট
- সোশ্যাল মবিলিটি ইনডেক্স
- গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট
- দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স

অন্যদিকে,
- ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট : UNCTAD
- ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট : World Bank
- গ্লোবাল ইনোভেশন ইনডেক্স : WIPO.

(তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
.
নিচের কোন দেশটি BENELUX এর সদস্য?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) বেলজিয়াম
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।

এটির সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।

বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।

(তথ্যসূত্র: BENELUX ওয়েবসাইট)
.
আসিয়ান কোন অঞ্চলের জোট?
  1. ক) এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
  2. খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
  3. গ) মধ্য আমেরিকা
  4. ঘ) ককেশাস অঞ্চল
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা
ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।

আসিয়ানের সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। সংস্থাটির বর্তমান চেয়ারপার্সন কম্বোডিয়া।

আসিয়ান জোটের বর্তমান সদস্য সংখ্যা দশটি
এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।

সর্বশেষ ৩৮তম ও ৩৯তম আসিয়ান সামিট ব্রুনাইয়ের বন্দর সেরি বেগওয়ানে ২০২১ সালের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রথম আসিয়ান সামিট ১৯৭৬ সালের ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
.
২০২৩ সালে কোন দেশে G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) ভারত
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
২০২৩ সালে ১৮তম G-20 (Group of Twenty) সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
১৬তম জি-২০ সম্মেলন ২০২১ সালের ৩০-৩১ অক্টোবর ইতালির রাজধানী রোম শহরে অনুষ্ঠিত হয়।

- ১৭তম জি-২০ সম্মেলন : ২০২২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে
- ১৯তম জি-২০ সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম যা ১৯৯৯ সালে গঠিত হয়।

জি-২০ভুক্ত দেশ/সংস্থাসমূহ হলো:
- আর্জেন্টিনা
- অস্ট্রেলিয়া
- ব্রাজিল
- কানাডা
- চীন
- ফ্রান্স
- জার্মানি
- জাপান
- ভারত
- ইন্দোনেশিয়া
- ইতালি
- মেক্সিকো
- রাশিয়া
- দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরব
- দক্ষিণ কোরিয়া
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- তুরস্ক এবং
- ইউরোপিয়ান ইউনিয়ন।

(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)
১০.
নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়?
  1. ক) নরওয়ে
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর:
ক) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) নরওয়ে
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য ২৭টি
এগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- জার্মানি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- ইতালি
- ডেনমার্ক
- আয়ারল্যান্ড
- গ্রিস
- পর্তুগাল
- স্পেন
- অস্ট্রিয়া
- ফিনল্যান্ড
- সুইডেন
- সাইপ্রাস
- চেকিয়া (চেক প্রজাতন্ত্র)
- এস্তোনিয়া
- হাঙ্গেরি
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
- মাল্টা
- পোল্যান্ড
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- ‍বুলগেরিয়া
- রোমানিয়া এবং
- ক্রোয়েশিয়া।

নরওয়ে, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, লিচেনস্টাইন প্রভৃতি ইউরোপিয়ান দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১১.
নিচের কোন দেশটি OPEC এর সদস্য নয়?
  1. ক) ইকুয়েডর
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
ব্যাখ্যা
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।

এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়। OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। বর্তমান সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সানুসি বারকিন্দু (নাইজেরিয়া)

বর্তমান সদস্য সংখ্যা ১৩টি
এগুলো হলো:
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।

ইকুয়েডর ১৯৭৩ সালে প্রথম OPEC এ যোগ দেয় এবং ১৯৯২ সালে সদস্যপদ ত্যাগ করে। পরবর্তীতে ২০০৭ সালে পুনরায় ওপেকে যোগ দিয়ে ২০২০ সালের ১ জানুয়ারি ওপেক সদস্যপদ ত্যাগ করে।

ইকুয়েডর ব্যতীত কাতার (১ জানুয়ারি ২০১৯) এবং ইন্দোনেশিয়া (নভেম্বর ২০১৬) ওপেকের সদস্যপদ ত্যাগ করেছে। এছাড়া, ওপেকের বর্তমান সদস্য গ্যাবন ১৯৯৫-২০১৬ সময়ে ওপেকের সদস্যপদ ত্যাগ করেছিলো।

(তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট)
১২.
Economic Cooperation Organization এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) তেহরান
  3. গ) জেনেভা
  4. ঘ) বাকু
সঠিক উত্তর:
খ) তেহরান
উত্তর
সঠিক উত্তর:
খ) তেহরান
ব্যাখ্যা
Economic Cooperation Organization (ECO) হলো প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।

এটির বর্তমান সদস্য সংখ্যা ১০টি
এগুলো হলো:
- তুরস্ক
- আজারবাইজান
- পাকিস্তান
- ইরান
- আফগানিস্তান
- তাজিকিস্তান
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- তুর্কমেনিস্তান
- উজবেকিস্তান।

ECO ১৯৬৪ সালে তুরস্ক, ইরান ও পাকিস্তানের সমন্বয়ে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয় যা ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।

ECO এর সদরদপ্তর অবস্থিত তেহরানে। বর্তমান চেয়ারম্যান তুর্কমেনিস্তান এবং সেক্রেটারি জেনারেল তাজিকিস্তানের খুসরভ নজিরি।

(তথ্যসূত্র: Economic Cooperation Organization ওয়েবসাইট)
১৩.
আরব উপদ্বীপের কোন দেশটি GCC এর সদস্য নয়?
  1. ক) কুয়েত
  2. খ) কাতার
  3. গ) ওমান
  4. ঘ) ইয়েমেন
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।

এটি ১৯৮১ সালে গঠিত হয়। সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত। বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ আল হাজরাফ

GCC এর সদস্য সংখ্যা ৬টি
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

(তথ্যসূত্র: GCC ওয়েবসাইট)
১৪.
সর্বশেষ G-7 শীর্ষ সম্মেলন কোথায় কখন অনুষ্ঠিত হয়?
  1. ক) কর্নওয়াল, ১১-১৩ জুন ২০২১
  2. খ) রোম, ৩০-৩১ অক্টোবর ২০২১
  3. গ) ওসাকা, ১৪-১৫ জুলাই ২০২১
  4. ঘ) ওয়াশিংটন ডিসি, ২-৩ জানুয়ারি ২০২২
সঠিক উত্তর:
ক) কর্নওয়াল, ১১-১৩ জুন ২০২১
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্নওয়াল, ১১-১৩ জুন ২০২১
ব্যাখ্যা
সর্বশেষ ৪৭তম জি-৭ শীর্ষ সম্মেলন ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কার্বিস বে তীরবর্তীতে কর্নওয়ালে অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম বিদেশ (যুক্তরাজ্য) সফর করেন।

৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন ২০২২ সালে জুনে জার্মানিতে অনুষ্ঠিত হবে। জার্মানি ২০২২ সালে জি-৭ জোটের চেয়ারম্যান (১ জানুয়ারি ২০২২ থেকে) হিসেব দায়িত্ব পালন করছে।

(তথ্যসূত্র: ডয়েচভেলে ওয়েবসাইট)
১৫.
কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
  1. ক) কমলেশ শর্মা
  2. খ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  3. গ) অ্যাগনেস ক্যালামর্ড
  4. ঘ) আর্নল্ড স্মিথ
সঠিক উত্তর:
খ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
ব্যাখ্যা
কমনওয়েলথের বর্তমান মহাসচিব হলেন ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। তিনি সংস্থাটির প্রথম নারী মহাসচিব।
অন্যদিকে,
- আর্নল্ড স্মিথ (কানাডা) : কমনওয়েলথের প্রথম মহাসচিব
- কমলেশ শর্মা (ভারত) : কমনওয়েলথের পঞ্চম মহাসচিব
- অ্যাগনেস ক্যালামার্ড : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব।

(তথ্যসূত্র: কমনওয়েলথ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১৬.
OECD এর বর্তমান সদস্য কতটি?
  1. ক) ৩৬টি
  2. খ) ৩৭টি
  3. গ) ৩৮টি
  4. ঘ) ৪১টি
সঠিক উত্তর:
গ) ৩৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৮টি
ব্যাখ্যা
OECD (Organisations for Economic Co-operation and Development) ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

বর্তমান সদস্য সংখ্যা ৩৮টি। সর্বশেষ সদস্য কোস্টারিকা (২৫ মে ২০২১)

OECD সংস্থার উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করা।

(তথ্যসূত্র: OECD ওয়েবসাইট)
১৭.
ইসলামিক সহযোগিতা সংস্থার বর্তমান মহাসচিব কে?
  1. ক) আহমেদ আবুল ঘেইত
  2. খ) হোসাইন ইব্রাহিম তাহা
  3. গ) ইউসুফ আল ওথাইমিন
  4. ঘ) নায়েফ আল হাজ্জরাফ
সঠিক উত্তর:
খ) হোসাইন ইব্রাহিম তাহা
উত্তর
সঠিক উত্তর:
খ) হোসাইন ইব্রাহিম তাহা
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর বর্তমান মহাসচিব হলেন শাদের নাগরিক হোসাইন ইব্রাহিম তাহা। তিনি গত ১৭ নভেম্বর ২০২১ ওআইসি এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে,
- আহমদে আবুল ঘেইত : আরব লীগের মহাসচিব
- ইউসুফ আল ওথাইমিন : ওআইসির সদ্যসাবেক মহাসচিব
- নায়েফ আল হাজ্জরাফ : জিসিসির বর্তমান মহাসচিব।

(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
১৮.
ইউরোপিয়ান পার্লামেন্টের মোট আসন কতটি?
  1. ক) ৬৫০টি
  2. খ) ৬৯৫টি
  3. গ) ৭০৫টি
  4. ঘ) ৭৫০টি
সঠিক উত্তর:
গ) ৭০৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০৫টি
ব্যাখ্যা
ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান মোট আসন ৭০৫টি
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচবছরের জন্যে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। ২০১৯ সালে সর্বশেষ ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত Common Assembly of the European Coal and Steel Community ১৯৬২ সালে ইউরোপিয়ান পার্লামেন্ট নামকরণ করা হয়। ১৯৭৯ সাল থেকে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছেন।

দেশভিত্তিক ইউরোপিয়ান পার্লামেন্টের আসন:
- জার্মানি : ৯৬টি (সর্বোচ্চ)
- ফ্রান্স : ৭৯টি
- ইতালি : ৭৬টি
- মাল্টা, লুক্সেমবার্গ ও সাইপ্রাস : ৬টি করে (সর্বনিম্ন)।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদরদপ্তর অবস্থিত ফ্রান্সের স্ট্রাসবার্গে। এখানে ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশন বসে। এছাড়া লুক্সেমবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রশাসনিক অফিস অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা বিভিন্ন পলিটিক্যাল গ্রুপে বিভক্ত। ন্যূনতম ২৩ জন সদস্য এবং এক-চতুর্থাংশ সদস্য দেশের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি গ্রুপ গঠিত হতে পারে। কোন পার্লামেন্ট সদস্য কেবল একটি গ্রুপের সদস্য হতে পারে। ইউরোপিয়ান পার্লামেন্টে বর্তমানে সাতটি পলিটিক্যাল গ্রুপ রয়েছে। কোন পলিটিক্যাল গ্রুপের সদস্য নয় এরকম সদস্যরা নন-এটাচ মেম্বার নামে অভিহিত।

ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি

(তথ্যসূত্র: ইউরোপিয়ান পার্লামেন্ট ওয়েবসাইট)
১৯.
ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ভাষা কতটি?
  1. ক) ৩টি
  2. খ) ৯টি
  3. গ) ২৪টি
  4. ঘ) ২৭টি
সঠিক উত্তর:
গ) ২৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪টি
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ভাষা ২৪টি
এগুলো হলো:
- বুলগেরিয়ান
- ক্রোয়েশিয়ান
- চেক
- ডেনিশ
- ডাচ
- ইংলিশ
- এস্তোনিয়ান
- ফিনিশি
- ফ্রেঞ্চ
- জার্মান
- গ্রিক
- হাঙ্গেরিয়ান
- আইরিশ
- ইতালিয়ান
- লাটভিয়ান
- লিথুয়ানিয়ান
- মাল্টিজ
- পোলিশ
- পর্তুগিজ
- রোমানিয়ান
- স্লোভাক
- স্লোভেনিয়ান
- স্পেনিশ
- ‍সুইডিশ।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
২০.
APEC এর বর্তমান সদস্য কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
ঘ) ২১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১টি
ব্যাখ্যা
APEC (Asia Pacific Economic Co-operation) হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।

-এটির বর্তমান সদস্য ২১টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।

এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯। সর্বশেষ এপেক শীর্ষ সম্মেলন ২০২১ সালের ৮-৯ নভেম্বর নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত হয়।
পরবর্তী সম্মেলন ২০২২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: এপেক ওয়েবসাইট)
২১.
কোন সম্মেলনের মাধ্যমে ইসলামি সহযোগিতা সংস্থা গঠিত হয়?
  1. ক) জেদ্দা সম্মেলন
  2. খ) রাবাত সম্মেলন
  3. গ) লাহোর সম্মেলন
  4. ঘ) বান্দুং সম্মেলন
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
ব্যাখ্যা
OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন ২০১৯ সালের ৩১ মে সৌদি আরবের মক্কাতে অনুষ্ঠিত হয়।
OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
২২.
বাংলাদেশ কমনওয়েলথের কোন সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
  1. ক) লন্ডন সম্মেলন
  2. খ) সিডনি সম্মেলন
  3. গ) ডারবান সম্মেলন
  4. ঘ) অটোয়া সম্মেলন
সঠিক উত্তর:
ঘ) অটোয়া সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অটোয়া সম্মেলন
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩৪তম দেশ হিসেবে কমনওয়েলথে যোগ দিয়েছিলো। আন্তর্জাতিক কোন সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ২-১০ আগস্ট কানাডার অটোয়ায় কনওয়েলথ সম্মেলনে সর্বপ্রথম যোগ দেয়। ১৯৭৫ সালের ২৯ এপ্রিল-৬ মে জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত ২০তম কমনওয়েলথ সম্মেলনে বঙ্গবন্ধু সর্বশেষ অংশগ্রহণ করেন।

(তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
২৩.
Asian Development Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) হারুহিকো কুরুদা
  2. খ) মাসাতসুগু আসাকাওয়া
  3. গ) তাকেশি ওয়াতানাবে
  4. ঘ) লি জিকুয়ান
সঠিক উত্তর:
খ) মাসাতসুগু আসাকাওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
Asian Development Bank (ADB) এর বর্তমান ১০ম প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (১৭ জানুয়ারি ২০২০ থেকে)। ADB এর প্রেসিডেন্ট সাধারণত জাপান থেকে নির্বাচিত হয়ে থাকে। প্রথম প্রেসিডেন্ট ছিলেন তাকেশি ওয়াতানাবে।

Asian Development Bank (ADB) ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
সদরদপ্তর অবস্থিত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।

বর্তমান মোট সদস্য সংখ্যা ৬৮টি। এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের। প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট)
২৪.
সার্ক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) কাঠমুন্ডু
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ
ব্যাখ্যা
সার্কের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রসমূহ:
- সার্ক কৃষি সেন্টার : ঢাকা (১৯৮৯)
- সার্ক শক্তি কেন্দ্র : ইসলামাবাদ (২০০৬)
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র : কলম্বো (২০০৯)
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র : কাঠমুণ্ডু (১৯৯২)
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র : গুজরাট, ভারত (পুনর্গঠিত-২০১৬)
- সার্ক বিশ্ববিদ্যালয় : নয়াদিল্লি (২০০৭)
- সার্ক ডেভেলপমেন্ট ফান্ড : থিম্পু, ভুটান (২০১০)

(তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট)
২৫.
১৪তম BRICS সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
২০২২ সালে ১৪তম BRICS সামিট চীনে অনুষ্ঠিত হবে। ১৩তম BRICS সামিট ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হয়।
২০০৬ সালের সেপ্টেম্বরে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মাধ্যমে ব্রিক গঠিত হয়। ২০১২ সালে এটিতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়।

(তথ্যসূত্র: BRICS Information Portal)
২৬.
জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. ক) নিকোলাস মাদুরো
  2. খ) ইলিহান আলিয়েভ
  3. গ) নরেন্দ্র মোদী
  4. ঘ) ইউয়েরি মুসেভিনি
সঠিক উত্তর:
খ) ইলিহান আলিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইলিহান আলিয়েভ
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) বর্তমান চেয়ারপার্সন হলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ। তিনি ২০১৯-২০২২ মেয়াদে ন্যামের সভাপতির দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর ১৮তম ন্যাম সম্মেলন আজারবাইজানে অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৯তম সম্মেলন উগান্ডায় অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: ন্যাম আজারবাইজান ওয়েবসাইট এবং আনাদুলু এজেন্সি)