পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বাংলা সাহিত্য সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন?
  1. বিজয়নগর
  2. সিংহল
  3. আরাকান
  4. উজানী নগর
ব্যাখ্যা

চন্ডীমঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র - ধনপতি সওদাগর।
- ধনপতি সওদাগর উজানী নগরের অধিবাসী ছিলেন |
- ভাড়ুদত্ত, ফুল্লরা, ধনপতি সওদাগর প্রভৃতি চন্ডীমঙ্গলের প্রধান চরিত্র |
- চন্ডী দেবীর কাহিনী অবলম্বনে রচিত চন্ডীমঙ্গল কাব্য দেশে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল |
- মানিক দত্ত চন্ডীমঙ্গলের আদি কবি |

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)

.
বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান-
  1. নাসিরুদ্দিন শাহ
  2. গিয়াসউদ্দিন আজম শাহ
  3. আলাউদ্দিন খলজী
  4. শাহ মুহাম্মদ সগীর
ব্যাখ্যা

মধ্যযুগের বাংলা অনুবাদ কাব্য সূচনা ঘটে ।
- রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কৃত্তিবাস ওঝা ।
- গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস বাংলায় ''রামায়ণ'' অনুবাদ করেন ।

- সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি ।
- তিনি তমসা নদীর তীরে বসে রামায়ণ রচনা করেন ।
- রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন চন্দ্রাবতী ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

.
‘লও তুমি যত পার, শাস্ত্রের সন্ধান’ কার লেখা?
  1. আব্দুল হাকিম
  2. শাহ গরীবুল্লাহ
  3. আলাওল
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা

''লও তুমি যত পার, শাস্ত্রের সন্ধান'' উক্তিটি ঈশ্বরচন্দ্র গুপ্তের |

- ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় |
- ঈশ্বরচন্দ্র গুপ্ত (৬ মার্চ ১৮১২ - ২৩ জানুয়ারি ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক ।

- তিনি সংবাদ প্রভাকর এর সম্পাদক |
কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক।

- তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগত মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল।

- তিনি ''গুপ্ত কবি'' নামেও পরিচিত ছিলেন।

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)

.
“গুলে বকাওলী’' গ্রন্থের রচয়িতা কে?
  1. সাবিরিদ খান
  2. মুহাম্মদ মুকিম
  3. আব্দুল হাকিম
  4. দৌলত উজির বাহরাম খান
ব্যাখ্যা

''গুলে বকাওলী'' গ্রন্থের রচয়িতা মুহাম্মদ মুকিম ও নওয়াজিস খান ।
গুলে বকাওলী গ্রন্থটি ইজ্জততুললাহ রচিত ''তাজূউলমুলক গুল-ই- বকা-গুলি'' এর অনুবাদ গ্রন্থ ।

-লাইলি-মজনু দৌলত উজির বাহরাম খান এর অনুবাদ গ্রন্থ।
এটি একটি ফারসি প্রেমাখ্যান ।

-নূরনামা, কারবালা ও শহরনামা আব্দুল হাকিমের রচনা ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

.
কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
  1. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
  2. রামবসু এবং ভোলা ময়রা
  3. সাবিরিদ খান এবং দাশরথি রায়
  4. আলাওল ও ভারতচন্দ্র
ব্যাখ্যা

কবিগান দুই পক্ষের বিতর্কের মাধ্যমে অনুষ্ঠিত হতো ।
- কবিওয়ালারা ছিল নিম্নবর্ণের হিন্দু ।

- কবি অন্যদের মধ্যে অন্যতম ছিলেন -গোঁজলা গুঁই, ভবানী বেনে, ভোলা ময়রা, হরু ঠাকুর, এন্টনি ফিরিঙ্গি, রামবসু প্রমুখ ।

- গোঁজলা গুঁই ছিলেন কবি গানের কবিগানের আদিগুরু ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর) ও লাল নীল দীপাবলি

.
আধুনিকতার লক্ষণ কি?
  1. ইংরেজি শিক্ষা
  2. দেশ বিদেশে ঘুরে বেড়ানো
  3. সহশিক্ষা
  4. স্বদেশ প্রেম ও মানবতাবাদ
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রাচীন বা আদি যুগ (৬৫০-১২০০ খ্রি:) পর্যন্ত
এই যুগের বৈশিষ্ট্য:
- ব্যক্তি ও সমাজ জীবন প্রধান
- ধর্ম গৌণ

মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রি:) এর বৈশিষ্ট্য:
- ধর্ম মুখ্য
- মানুষ হয়ে পড়ে গৌণ

আধুনিক যুগ(১৮০১- বর্তমান) এর বৈশিষ্ট্য:
- মানবিক আবেদন মুখ্য
- স্বদেশ প্রেম, মানবতাবোধ ও ব্যক্তি স্বাধীনতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।

.
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
  1. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রামনারায়ণ তর্করত্ন
  3. রাজা রামমোহন রায়
  4. রামরাম বসু
ব্যাখ্যা

রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে বাংলা প্রথম ব্যাকরণ (গৌড়ীয় ব্যাকরণ) গ্রন্থ রচনা করেন ।
এটি কোন বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ ।

রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।

তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ
- বেদান্তসার
- পথ্য প্রদান
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

.
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের উপন্যাস রচনা প্রথম প্রয়াস?
  1. কলিকাতা কমলালয়
  2. নববাবু বিলাস
  3. নববিবি বিলাস
  4. ফুলমণি ও করুণার বিবরণ
ব্যাখ্যা

উনিশ শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যে উপন্যাসের উদ্ভব ঘটে ।
- এর মূলে রয়েছে পাশ্চাত্য সাহিত্যের প্রভাব ।

- ফুলমণি ও করুণার বিবরণ ( ১৮৫২) উপন্যাস তৈরির একটি প্রচেষ্টা ।
- কাল গত দিক দিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের প্রয়াস হেনা ক্যাথারিন ম্যালেন্স রচিত ফুলমণি ও করুণার বিবরণ ।

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)

.
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’- এখানে রাঘব বলতে কাকে বোঝানো হয়েছে?
  1. ইন্দ্রজিৎ কে
  2. রাবনকে
  3. রামকে
  4. বিভীষণকে
ব্যাখ্যা

আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? এখানে রাঘব বলতে রামকে বোঝানো হয়েছে ।
উক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ (১৮৬১) কাব্যের অন্তর্গত ।

বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য এটি |
অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যের সর্গ সংখ্যা ৯ ।
এই মহাকাব্যের কাহিনীর উৎস সংস্কৃত মহাকাব্য রামায়ণ ।
প্রধান চরিত্র: মেঘনাদ (ইন্দ্রজিৎ), প্রমিলা, রাবণ, বিভীষণ ইত্যাদি ।

- অরিন্দম বলতে রাবণ পুত্র ইন্দ্রজিৎ কে বোঝায় ।
- যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে ছিলেন দাশরথি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

১০.
কোনটি যৌতুক প্রথা নিয়ে রচিত গল্প?
  1. ক্ষুধিত পাষাণ
  2. দেনা পাওনা
  3. দুই বিঘা জমি
  4. ছিন্নপত্র
ব্যাখ্যা

পণপ্রথা নিয়ে রচিত রবীন্দ্রনাথের প্রসিদ্ধ গল্প দেনা পাওনা ।
গল্পটির উপশহরের রামচন্দ্রের মিত্রের আদরের কন্যা হতভাগ্যা নিরুপমার মৃত্যু বর্ণিত হয়েছে এবং তার স্বামীর বিবাহের সংবাদ জানানো হয়েছে ।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প দেনাপাওনা অন্যতম চরিত্র নিরুপমা ।
নিরুপমা বাবা নিরুপমাকে বিবাহের জন্য ১০ হাজার টাকা পণ দিতে রাজি হন ।

নিরুপমার বড় ভাই ছিল ৫ জন ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

১১.
“গোরা’ একটি-
  1. উপন্যাস
  2. নাটক
  3. কবিতা
  4. ছোট গল্প
ব্যাখ্যা

গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস।
এটি ১৮৮০-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা।
এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম। এটি রাজনীতি এবং ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস ।

-তিনি মোট ১২ টি উপন্যাস রচনা করেন ।

তার অন্যান্য উপন্যাস গুলি হল:
- বউ ঠাকুরানীর হাট
- ঘরে বাইরে
- দুই বোন
- নৌকাডুবি
- যোগাযোগ
- চতুরঙ্গ
- চোখের বালি

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)

১২.
পথের দাবী উপন্যাসের পটভূমি কি?
  1. মানবিক সম্পর্কের জটিলতা
  2. প্রেম কাহিনী
  3. নারীর অধিকার
  4. ব্রহ্মদেশে বিপ্লবী আন্দোলন
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী উপন্যাস ১৯২৬ প্রকাশিত হয় ।
- এটি রাজনৈতিক উপন্যাস, যার পটভূমি ব্রহ্মদেশ ।
- এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র ।
- এই উপন্যাসে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন দেয়া হয়েছে ।
- এজন্য গ্রন্থটি প্রকাশের সাথে সাথে তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয় ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সারা জাগানো উপন্যাস গুলোর মধ্যে আছে:
- পরিণীতা
- বিরাজ বৌ
- পন্ডিত মশাই
- দেবদাস
- চরিত্রহীন
- গৃহদাহ
- দত্তা ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।

১৩.
“একটি তুলসী গাছের কাহিনী” গ্রন্থটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
  1. সোনার শিকল
  2. দুই তীর ও অন্যান্য গল্প
  3. নয়নচারা
  4. সুরঙ্গ
ব্যাখ্যা

“একটি তুলসী গাছের কাহিনী” গল্পটি “দুই তীর ও অন্যান্য গল্প “ গ্রন্থ থেকে নেয়া ।
- এই গ্রন্থের জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৬৫ সালে আদমজী পুরস্কার পান ।
- এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১) এবং একুশে পদক (১৯৮৩) লাভ করেন ।

তার অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
নাটক:
- তরঙ্গভঙ্গ
- বহিপীর ও
- সুরঙ্গ

- নয়নচারা তার অন্যতম একটি গল্পগ্রন্থ ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর) |

১৪.
"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটির রচয়িতা কে?
  1. জিয়া হায়দার
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. সৈয়দ শামসুল হক
  4. আব্দুল্লাহ আল মামুন
ব্যাখ্যা

- পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য |
- বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক |
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি |

সৈয়দ শামসুল হক রচিত নুরুলদীনের সারাজীবন মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য |
- এছাড়াও তিনি গণনায়ক ও ঈর্ষা নামে নাটক রচনা করেন |

- তার বিখ্যাত উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে গেরিলা নামে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে |
- নীল দংশন একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস |

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর) |

১৫.
তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
  1. চিলেকোঠার সেপাই
  2. খোয়াবনামা
  3. জঙ্গনামা
  4. দোজখের ওম
ব্যাখ্যা

খোয়াবনামা উপন্যাসে তেভাগা আন্দোলন, ১৯৪৩ এর মন্বন্তর, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ প্রভৃতি ঐতিহাসিক উপাদান উপন্যাসের নিখুঁতভাবে উপস্থাপিত হয়েছে ।
- উপন্যাসটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস ।
- ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত লেখকের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭) ।

আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গল্পগ্রন্থ:
- দুধে ভাতে উৎপাত
- দোজখের ওম
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল

গল্পগ্রন্থ: রেইনকোট, মিলির হাতে স্টেনগান ইত্যাদি

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)

১৬.
নিচের কোনটি সঠিক?
  1. নন্দিত নরকে - মুহম্মদ জাফর ইকবাল
  2. সংশপ্তক - জহির রায়হান
  3. হাঙ্গর নদী গ্রেনেড - নীলিমা ইব্রাহিম
  4. যদ্যপি আমার গুরু - আহমদ ছফা
ব্যাখ্যা

- আহমদ ছফা রচিত একটি প্রবন্ধ যদ্যপি আমার গুরু ।
- নন্দিত নরকে রচয়িতা হুমায়ুন আহমেদ ।
- সংশপ্তক উপন্যাসটি রচনা করেন শহীদুল্লাহ কায়সার ।
- হাঙ্গর নদী গ্রেনেড রচয়িতা সেলিনা হোসেন ।

আহমদ ছফা রচিত উপন্যাস :
- গাভী বিত্তান্ত
- ওঙ্কার
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।

১৭.
কোনটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মূলক উপন্যাস?
  1. তেইশ নম্বর তৈলচিত্র
  2. মৃগনাভি
  3. কর্ণফুলী
  4. নরকে লাল গোলাপ
ব্যাখ্যা

তেইশ নম্বর তৈলচিত্র আলাউদ্দিন আল আজাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস ।
- মৃগনাভি একটি গল্প গ্রন্থ ।
- কর্ণফুলী উপজাতিদের নিয়ে রচিত একটি উপন্যাস ।
- নরকে লাল গোলাপ মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক ।

আলাউদ্দিন আল আজাদ ১৯৩২ সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন ।
- তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন ।
- শহীদ মিনার সম্পর্কে লেখা বিখ্যাত কবিতা স্মৃতিস্তম্ভ ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

১৮.
“শহীদের ঝলকিত রক্তের বুদবুদ,
স্মৃতি গন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং ।” - লাইনগুলোর রচয়িতা কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. সিকান্দার আবু জাফর
  3. সৈয়দ শামসুল হক
  4. শামসুর রাহমান
ব্যাখ্যা

আলোচ্য পঙক্তিটি কবি শামসুর রাহমানের কবিতা ফেব্রুয়ারি ১৯৫২ থেকে নেয়া হয়েছে ।
শামসুর রহমান ১৯২৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ।
বাংলাদেশের সমকালীন কবিদের মধ্যে তাকে শ্রেষ্ঠ মনে করা হয় ।
তিনি ২০০৬ সালে মৃত্যুবরণ করেন ।
তার কাব্যগ্রন্থ :
- বন্দী শিবির থেকে (মুক্তিযুদ্ধভিত্তিক)
- একফোঁটা কোমল অনল
- নিজ বাসভূমে
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
- বিধ্বস্ত নীলিমা

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)

১৯.
কাজী নজরুল ইসলাম কত সালে ভারত সরকার থেকে পদ্মভূষণ পদক লাভ করেন?
  1. ১৯৬৯
  2. ১৯৭৬
  3. ১৯৪৫
  4. ১৯৬০
ব্যাখ্যা

১৯৬০ সালে তিনি ভারত সরকার থেকে পদ্মভূষণ পদক পান ।
১৯৬৯ সালে রবীন্দ্রভারতী থেকে ডি,লিট ডিগ্রী দেয়া হয় ।
১৯৭৬ সালে তিনি একুশে পদক লাভ করেন ।
১৯৪৫ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী উপাধি পান ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২০.
নুরু এবং মাহবুবার প্রণয় কাহিনী বর্ণিত হয়েছে কোন উপন্যাসে?
  1. যুগবাণী
  2. কুহেলিকা
  3. বাঁধনহারা
  4. ব্যথার দান
ব্যাখ্যা

বাঁধনহারা উপন্যাসে নুরু এবং মাহবুবার প্রেম কাহিনী রচিত হয়েছে ।
- নুরুর সাথে মাহবুবার প্রেম এবং পরে বিয়ের উদ্যোগ অনেক দূর এগিয়ে গেলেও হঠাৎ পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে ।
- বাঁধন হারা উপন্যাস ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত । এটি লেখকের প্রথম পত্র উপন্যাস।

কাজী নজরুল ইসলামের অন্যান্য উপন্যাস গুলো হল :
- মৃত্যুক্ষুধা (উপন্যাসটি কৃষ্ণনগরের চাঁদ সড়কের দারিদ্র হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের দুঃখ কষ্ট ভরা জীবন নিয়ে গড়ে উঠেছে ।)
- কুহেলিকা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।

২১.
সামাজিক বিপর্যয়ের কাহিনী অবলম্বনে করে উঠেছে কোনটি?
  1. পল্লীসমাজ
  2. লীলাবতী
  3. জামাই বারিক
  4. সধবার একাদশী
ব্যাখ্যা

সামাজিক বিপর্যয়ের কাহিনী অবলম্বনে করে উঠেছে সধবার একাদশী (প্রহসন) নাটকটি ।
- এই নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ।
- সধবার একাদশী বিখ্যাত সামাজিক নাটক ।
- উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল ।
- এই সামাজিক বিপর্যয় এর কাহিনী নিয়ে নাটকটির রচিত ।
- নাটকটির উল্লেখযোগ্য চরিত্র ;নিমচাঁদ ও কেনারাম ।

- তার রচিত নীলদর্পণ নাটকটি বেশ সাড়া জাগিয়েছিল।
- বিয়ে পাগলা বুড়ো ও জামাই বারিক তার রচিত প্রহসন ।

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
The Taming of The Shrew- নাটকটি বাংলা অনুবাদ করেন কে?
  1. নুরুল মোমেন
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. মুনীর চৌধুরী
ব্যাখ্যা

শেক্সপিয়রের The Taming of The Shrew বাংলাতে অনুবাদ করেন মুনীর চৌধুরী ।
এটি বাংলায় মুখরা রমণী বশীকরণ নামে প্রকাশ করেন ।
তিনি The Silver box (রূপার কৌটা) নাটকটি অনুবাদ করেন |
কেউ কিছু বলতে পারে না তার অনূদিত আরেকটি নাটক |

তার বিখ্যাত ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর( পানিপথের যুদ্ধ নিয়ে রচিত) |
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কবর |
তিনি এটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় রচনা করেন |

উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

২৩.
প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
  1. যশোর
  2. কুষ্টিয়া
  3. ঢাকা
  4. পাবনা
ব্যাখ্যা

প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন ।
- তার পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে ।
- প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিবাহ করেন ।
- তিনি জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতেন না।

তার প্রবন্ধ গ্রন্থ গুলোর মধ্যে রয়েছে:
- বীরবলের হালখাতা
- তেল-নুন-লাকড়ি
- রায়তের কথা
- সাহিত্যের খেলা

তার কাব্যগ্রন্থ - সনেট পঞ্চাশৎ ও পদচারণ ।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)

২৪.
“রানার” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. পূর্বাভাস
  2. হরতাল
  3. ঘুম নেই
  4. ছাড়পত্র
ব্যাখ্যা

সুকান্ত ভট্টাচার্য রচিত প্রশ্ন' কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত ।
কাব্যগ্রন্থটির উল্লেখযোগ্য কবিতা :
- ছাড়পত্র
- আঠারো বছর বয়স
- রানার
- হে মানবজমিন

সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)কিশোর কবি হিসেবে পরিচিত ।
- তিনি মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ছিলেন ।
- তিনি মাত্র ২১ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।
- ছাড়পত্র (১৯৪৭)
- পূর্বাভাস (১৯৫০)
- মিঠেকড়া (১৯৫১)
- অভিযান (১৯৫৩)
- ঘুম নেই (১৯৫৪)
- হরতাল (১৯৬২)
- গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৫.
নিচের কোন কবি বাংলা কবিতার 'পঞ্চপাণ্ডব'দের অন্তর্ভুক্ত?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) সবাই পঞ্চপান্ডবের অন্তর্ভূক্ত
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আধুনিক কবিতার স্রষ্টাদের মধ্যে ৫ জন কবিকে একসাথে পঞ্চপান্ডব বলে।
- তারা ত্রিশের দশকে রবীন্দ্র ধারার বাইরে কবিতা রচনা করে রবীন্দ্র বলয় ভেঙ্গে দিয়েছিলেন।
- তারা হলেন - জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত , বুদ্ধদেব বসু, বিষ্ণু দে এবং অমিয় চক্রবর্তী |

উৎস: লাল নীল দীপাবলি ও বাংলাপিডিয়া।