পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২০ জুন, ২০২৩সময়40 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল - চট্টগ্রাম পদের নাম: পোস্টাল অপারেটর (গ্রেড-১৫) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭.০৬.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২০ জুন, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
‘মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) মোজাম্মেল হক
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
খ) মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) মোজাম্মেল হক
ব্যাখ্যা
'মোজাম্মেল হক'-  ছিলেন 'মোস্‌লেম ভারত' পত্রিকার সম্পাদক।  

• মোস্‌লেম ভারত:
- ‘মোসলেম ভারত’ মাসিক সাহিত্য সাময়িকী হিসেবে ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- পত্রিকার প্রথম সংখ্যা ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হয়।
- ধর্মবর্ণ নির্বিশেষে খ্যাতিমান লেখকদের লেখা এতে প্রকাশিত হতো।
- পত্রিকার প্রতি সংখ্যার প্রথম পাতার শীর্ষে রবীন্দ্রনাথের একটি বাণী সংকলিত হতো।  
- নজরুলের কবিপ্রতিভার বিকাশে ‘মোসলেম ভারত’ পত্রিকা বিরাট ভূমিকা পালন করে।
- নজরুলের কবিপ্রতিভার বিকাশে মোসলেম ভারত বিরাট ভূমিকা পালন করে।
- কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস বাঁধনহারার প্রথম কিস্তি মোসলেম ভারতের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
মঙ্গলকাব্যের কবি নন কে?
  1. ক) কানাহরি দত্ত
  2. খ) দাশু রায়
  3. গ) ভারতচন্দ্র রায়গুণাকর
  4. ঘ) মানিক দত্ত
সঠিক উত্তর:
খ) দাশু রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) দাশু রায়
ব্যাখ্যা
• দাশু রায়- মঙ্গলকাব্যের কবি নন। 

• মঙ্গলকাব্য: 
- মঙ্গলকাব্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা।
- দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য।
- মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চন্ডী ও ধর্মঠাকুর।
- এঁদের মধ্যে মনসা ও চন্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি।
- এই তিনজনকে কেন্দ্র করে মঙ্গলকাব্যের প্রধান তিনটি ধারা গড়ে উঠেছে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল।

• মঙ্গলকাব্যে ৬২ জন কবির সন্ধ্যান পাওয়া যায়।
- এদের মধ্যে উল্লেখযোগ্য হলো কানাহারি দত্ত,মানিক দত্ত, ভারতচন্দ্র রায়গুণাকর, দ্বিজমাধম,ঘনরাম চক্রবর্তী প্রমুখ।

তাদের মধ্যে,  
- কানাহরি দত্ত মনসামঙ্গল ধারার কবি ছিলেন।
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত।


উৎস : বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. সৌমিত্র শেখর।
.
‘বিজুরি' শব্দের প্রতিশব্দ কি?
  1. ক) চপলা
  2. খ) মেঘ
  3. গ) গগন
  4. ঘ) ছায়া
সঠিক উত্তর:
ক) চপলা
উত্তর
সঠিক উত্তর:
ক) চপলা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘বিজুরি' শব্দের অর্থ- 'বিদ্যুৎ', বিদ্যুৎ; তড়িৎ; চঞ্চলা; চপলা; সৌদামিনী। 
'চপলা' শব্দের অর্থ- 'বিদ্যুৎ'। 

সুতরাং, ‘বিজুরি' শব্দের প্রতিশব্দ: 'চপলা'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘সপ্তমে চড়া' বাগধারাটির অর্থ কী?
  1. ক) প্রচণ্ড উত্তেজনা
  2. খ) রাশভারী
  3. গ) প্রবল আনন্দিত
  4. ঘ) অপ্রত্যাশিত বিপদ
সঠিক উত্তর:
ক) প্রচণ্ড উত্তেজনা
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রচণ্ড উত্তেজনা
ব্যাখ্যা
‘সপ্তমে চড়া' বাগধারাটির অর্থ: 'প্রচণ্ড উত্তেজনা'। 
বাক্য গঠন: এসব দুর্নীতি দেখে তাঁর মেজাজ সপ্তমে চড়ে গেল। 

অন্য, অপশনে, 
‘রাশভারি' বাগধারাটির অর্থ- গম্ভীর প্রকৃতি। 
বিনা মেঘে বজ্রপাত বাগধারাটির অর্থ:- অপ্রত্যাশিত বিপদ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি বঙ্গকামরূপি ভাষা থেকে সৃষ্ট ভাষা?
  1. ক) অসমিয়া
  2. খ) উড়িয়া
  3. গ) হিন্দী
  4. ঘ) ব্রজবুলি
সঠিক উত্তর:
ক) অসমিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অসমিয়া
ব্যাখ্যা
ভারতীয় আর্যভাষাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। যথা- 
ক) প্রাচীন ভারতীয় আর্যভাষা (খ্রিষ্টপূর্ব ১২০০ থেকে ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ)।
খ) মধ্য ভারতীয় আর্যভাষা বা প্রাকৃত ভাষা (খ্রিষ্টপূর্ব ৫০০ থেকে ৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)।
গ) নব্য ভারতীয় আর্যভাষা বা বাংলা, হিন্দি, সিদ্ধি, মারাঠি, মৈথিলী, ভোজপুরি, উড়িয়া, অসমিয়া ইত্যাদি (৯৫০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত)।

• প্রাচীন ভারতীয় গৌড়ীয় অপভ্রংশ থেকে বিহারি, প্রাচীন উড়িয়া, বঙ্গ- কামরূপী ভাষার উৎপত্তি।
- 'বাংলা ও অসমিয়া' ভাষা বঙ্গকামরূপি ভাষা থেকে সৃষ্ট ভাষা।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
তালব্য বর্ণ কোনগুলো?
  1. ক) এ, ঐ
  2. খ) ই, ঈ
  3. গ) উ, ঊ
  4. ঘ) ও. ঔ
সঠিক উত্তর:
খ) ই, ঈ
উত্তর
সঠিক উত্তর:
খ) ই, ঈ
ব্যাখ্যা
• তালব্য ধ্বনি:
জিভের পাতা উঁচু করে অগ্রতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য ধ্বনি বলা হয়। 

স্বরবর্ণের মধ্যে তালব্য বর্ণ হচ্ছে - ই, ঈ।
ব্যঞ্জণ বর্ণে তালব্য ধ্বনি - চ, ছ, জ, ঝ, ঞ
এ, ঐ - কণ্ঠ তালব্য ধ্বনি।
উ, ঊ - ওষ্ঠ্য ধ্বনি।
ও, ঔ - কণ্ঠৌষ্ঠ ধ্বনি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. ক) পাউরুটি
  2. খ) দারোগা
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) কার্তুজ
সঠিক উত্তর:
ক) পাউরুটি
উত্তর
সঠিক উত্তর:
ক) পাউরুটি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পাউরুটি'- পর্তুগিজ শব্দ।
'পাউরুটি' বলতে বোঝায়- বিশেষ পদ্ধতিতে তৈরি রুটিবিশেষ। 

অন্য অপশনে,
'দারোগা'- ( ফারসি) অর্থ- থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর।  
'ওলন্দাজ'- ফরাসি শব্দ। 
'কার্তুজ'- পর্তুগিজ শব্দ (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে)।
তবে, মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই অনুসারে 'কার্তুজ' ফরাসি শব্দ দেয়া আছে।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 

.
কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) কারণ যোজক
  2. খ) বিকল্প যোজক
  3. গ) সাপেক্ষ যোজক
  4. ঘ) সাধারণ যোজক
সঠিক উত্তর:
গ) সাপেক্ষ যোজক
উত্তর
সঠিক উত্তর:
গ) সাপেক্ষ যোজক
ব্যাখ্যা

• সাপেক্ষ যোজক:
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

• বিকল্প যোজক:
এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন: চা না-হয় কফি খান।

• বিরোধ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না ।

• কারণ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

সাধারন যোজক:
এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন: করিম ও রহিম এ কাজটি করেছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

.
“দূর! এ কথা কি বলতে আছে?” এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে?
  1. ক) বিস্ময়
  2. খ) অলংকার
  3. গ) করুণা
  4. ঘ) বিরক্তি
সঠিক উত্তর:
খ) অলংকার
উত্তর
সঠিক উত্তর:
খ) অলংকার
ব্যাখ্যা
• "দূর পাগল! এ কথা কি বলতে আছে?" বাক্যটিতে 'দূর' অলংকার আবেগে'র প্রয়োগ ঘটেছে।

• মনের নানা ভাব প্রকাশ করা হয় যে সব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয়।

• অলংকার আবেগ: 
- অলংকার আবেগে এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্যতা ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করে।
- এবং সংশয়, অনুরোধ, মিনতি  ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার আবেগ ব্যবহৃত হয়।
- যেমন: যাকগে, ওসব কথা থাক।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
গুণহীন চিরদিন থাকে পরাধীন” কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় শূন্য
  2. খ) কর্মে শূন্য
  3. গ) করণে শূন্য
  4. ঘ) অপাদানে শূন্য
সঠিক উত্তর:
ক) কর্তায় শূন্য
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্তায় শূন্য
ব্যাখ্যা
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। 

গুণহীন চিরদিন থাকে পরাধীন”- বাক্যে 'গুণহীন' কর্তৃকারকে শূন্য বিভক্তি।
কারণ, ক্রিয়াকে 'কে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'গুণহীন'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১.
‘স্বখাত সলিল’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) বিনা দোষে শাস্তি পাওয়া
  2. খ) স্বীয় কর্মের ফল ভোগ করা
  3. গ) গভীরে যাওয়া
  4. ঘ) দুঃখে কষ্টে পড়া
সঠিক উত্তর:
খ) স্বীয় কর্মের ফল ভোগ করা
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বীয় কর্মের ফল ভোগ করা
ব্যাখ্যা
‘স্বখাত সলিল’ বাগধারাটির অর্থ- 'স্বীয় কর্মের ফল ভোগ করা'।
বাক্য গঠন: পাচারকারীদের দলে নাম লিখিয়ে লোকটি স্বখাত সলিলে ডুবে মরল।  

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারাটির অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারাটির অর্থ = ভণ্ড।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) রশীদ করিম
  2. খ) শওকত ওসমান
  3. গ) জহির রায়হান
  4. ঘ) হেলাল হাফিজ
সঠিক উত্তর:
ক) রশীদ করিম
উত্তর
সঠিক উত্তর:
ক) রশীদ করিম
ব্যাখ্যা
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা- 'রশীদ করীম'। 

• 'উত্তম পুরুষ' উপন্যাস: 
- উত্তম পুরুষ উপন্যাসটি ১৯৬১ সালে প্রকাশিত হয়। 
- উপন্যাসটি আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়। 

• উপন্যাসটির উল্লেখযোগ্য কিছু চরিত্র :
- শাকের
- সেলিনা
- অণিমা
- শেখর,

রশীদ করীমের  অন্যান্য উপন্যাস :
- আমার যত গ্লানি
- প্রসন্ন পাষাণ
- মায়ের কাছে যাচ্ছি,
- লান্সবক্স,
- সোনার পাথর বাটি ইত্যাদি। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে' এর বাক্য সংকোচন কি?
  1. ক) সয়ম্ভু
  2. খ) জগদ্ধাত্রী
  3. গ) যুধিষ্ঠির
  4. ঘ) রবাহুত
সঠিক উত্তর:
ক) সয়ম্ভু
উত্তর
সঠিক উত্তর:
ক) সয়ম্ভু
ব্যাখ্যা
‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে' এর বাক্য সংকোচন: 'সয়ম্ভু'। 

অন্য অপশনে, 
- 'যুদ্ধে স্থির থাকেন যিনি' এর বাক্য সংকোচন: 'যুধিষ্ঠির'। 
- 'বিশ্বের ধাত্রী বা পালনকর্ত্রী' এর বাক্য সংকোচন: 'জগদ্ধাত্রী'। 
- 'রব শুনে এসেছে যে' এর বাক্য সংকোচন: 'রবাহুত'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ভোজন করার ইচ্ছা এর বাক্য সংকোচন- বুভুক্ষা।
- 'বাস করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবৎসা,
- 'জয় করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- জিগীষা,
- জানবার ইচ্ছা এর বাক্য সংকোচন- জিজ্ঞাসা,
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- বুভুক্ষা,
- 'দেখবার ইচ্ছা' এর বাক্য সংকোচন- দিদৃক্ষা,
- প্রবেশ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১৪.
‘বন্ধু বিয়োগ’ কাব্যটির রচয়িতা কে?
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) কাদম্বরী দেবী
সঠিক উত্তর:
ক) বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
•  বিহারীলাল চক্রবর্তী:
- তিনি ১৮৩৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত।
- বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ রচনা সারদামঙ্গল কাব্যটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আখ্যায়িত করেছেন ‘ভোরের পাখি’ বলে।

• বিহারীলালের রচনাবলির মধ্যে রয়েছে-
- স্বপ্নদর্শন।
- সঙ্গীতশতক।
- বন্ধুবিয়োগ।
- প্রেম প্রবাহিণী।
- নিসর্গ সন্দর্শন।
- বঙ্গসুন্দরী।
- সারদামঙ্গল উল্লেখযোগ্য। 


 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৫.
“যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে” কোন কবিতার চরণ?
  1. ক) আমি কিংবদন্তির কথা বলছি
  2. খ) লোক লোকান্তর
  3. গ) রক্তে আমার অনাদি অস্থি
  4. ঘ) কবিতা, তোমার দরজায়
সঠিক উত্তর:
ক) আমি কিংবদন্তির কথা বলছি
উত্তর
সঠিক উত্তর:
ক) আমি কিংবদন্তির কথা বলছি
ব্যাখ্যা
“যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে”- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণ। 

• 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা: 
• 'আমি কিংবদন্তীর কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।

• আবু জাফর ওবায়দুল্লাহ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: 
- সাতনরী হার (প্রথম প্রকাশিত),
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত কবিতা: 
- 'আমি কিংবদন্তির কথা বলছি',
- 'মাগো, ওরা বলে',
- কোন এক মাকে ইত্যাদি।

আমি কিংবদন্তির কথা বলছি- কবিতা
আবু জাফর ওবায়দুল্লাহ

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
আমি উচ্চারিত সত্যের মতো
স্বপ্নের কথা বলছি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, আমি কিংবদন্তির কথা বলছি- কবিতা। 
১৬.
বাংলাদেশের কোন স্মৃতিবিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান?
  1. ক) সখিপুর
  2. খ) টুনির হাট
  3. গ) ব্যারিস্টার বাজার
  4. ঘ) কালিগ্রাম
সঠিক উত্তর:
ঘ) কালিগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালিগ্রাম
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশ: 
 - ১৮৯০ সালের সেপ্টেম্বরে তিনি সত্যেন্দ্রনাথের সঙ্গে দ্বিতীয় বার বিলেত যান একমাসের জন্য।
- অক্টোবর মাসে ফিরে আসার পর পিতার আদেশে তাঁকে জমিদারি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে হয়।
- এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিচিত্র পথ খুঁজে পায়।
- এতদিন তিনি যে কাব্য, নাটক আর উপন্যাস লিখেছেন, তার সবই ছিল ভাবমূলক এবং বিশুদ্ধ কল্পনার বস্ত্ত।
- এবার তিনি লোকজীবনের কাছাকাছি যাওয়ার সুযোগ পান এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে দরিদ্র মানুষের সাধারণ জীবন পর্যবেক্ষণ করেন। কবি কল্পনার জগৎ থেকে নেমে আসেন বাস্তব পৃথিবীর প্রত্যক্ষ জীবনে।
- ফলে রচিত হয় বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ গল্পগুচ্ছের  গল্পগুলি।
- এছাড়া উত্তর ও পূর্ববঙ্গের প্রকৃতি অপরূপ রূপে প্রতিভাত হয় তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রে, যেগুলি ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়।
- জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ জমিদারি তদারকি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থান  শাহজাদপুর,  পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে ঘুরে বেড়ান।

উৎস: বাংলাপিডিয়া। 
১৭.
‘রোজা' কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'রোজা'- ফারসি ভাষার শব্দ। 

• 'রোজা' বলতে বোঝায় ইসলাম ধর্মীয় বিধি অনুসারে সকালে সূর্য ওঠার আগে পুব- আকাশে প্রথম আলোর রেখা ফোটার সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৮.
‘ধার্য” শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √ধৃ+য্য
  2. খ) √ধৃ+য
  3. গ) √ধার+য
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘ধার্য' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয়: '√ ধারি + য'।  

• ‘ধার্য'- সংস্কৃত শব্দ।
যার অর্থ- ধারণযোগ্য; ধারণীয়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৯.
‘জীবন বীমা' কোন সমাস?
  1. ক) উপমান কর্মধারয়
  2. খ) উপমিত কর্মধারয়
  3. গ) রূপক কর্মধারয়
  4. ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
সঠিক উত্তর:
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা
• মধ্যপদলােপী কর্মধারয়:
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে।

যেমন: 
- জীবন হানির আশঙ্কায় যে বীমা /জীবন-আশঙ্কায় বীমা = জীবনবিমা,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে শূন্য
  2. খ) অপাদানে শূন্য
  3. গ) কর্তায় শূন্য
  4. ঘ) করণে শূন্য
সঠিক উত্তর:
ঘ) করণে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করণে শূন্য
ব্যাখ্যা
• করণ কারক: 
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- বাক্যের ক্রিয়া পদকে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ বা 'কীসের সাহায্যে' প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাই করণ কারক।

যেমন: 
- 'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা'। বাক্যটিতে 'রাস্তা' শব্দটি করণ কারকে শূন্য বিভক্তি।
- কারণ, বাক্যের ক্রিয়াপদ 'চলেছি' কে 'কীসের সাহায্যে' প্রশ্ন করলে পাওয়া যায় - রাস্তা।

• সহজ কথায়, যন্ত্র সহায়ক বা উপায় বোঝালে করণ কারক হবে। এখানে রাস্তার সাহায্যে যাচ্ছে। মানে সহায়ক হচ্ছে রাস্তা তাই এটি অধিকরণ না হয়ে করণ কারক হবে। 
প্রশ্নের ক্রিয়ার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে “চলেছি” অর্থাৎ বাক্যের কর্তা কিন্তু থেমে নেই, সে নীল আকাশের নিচে রাস্তা ব্যবহার করে তার গন্তব্যস্থলে যাচ্ছে। তার মানে, এখানে ‘রাস্তা’ কর্তার গন্তব্যস্থলে যাওয়ার একটি মাধ্যম অর্থাৎ করণ কারক।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ)। 
২১.
১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৮ কিমি ও ১২ কিমি বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ২ মিনিট
  3. গ) ৩ মিনিট
  4. ঘ) ৪ মিনিট
সঠিক উত্তর:
খ) ২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৮ কিমি ও ১২ কিমি বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেন দুটির মোট দৈর্ঘ্য = ১২০ + ৮০ = ২০০ মিটার

গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে,
 আপেক্ষিক গতিবেগ = ( ১৮ - ১২) কি.মি /ঘন্টা
= ৬ কি.মি/.ঘন্টা

৬০০০ মিটার অতিক্রম করে ৬০ মিনিটে
১ মিটার অতিক্রম করে ৬০/৬০০০ ঘন্টায়
২০০ মিটার অতিক্রম করে (২০০ × ৬০)/৬০০০ মিনিটে
= ২ মিনিটে
২২.
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, ? প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ১৫
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, ? প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?

সমাধান:
এখানে 
২টি সিরিজ বিদ্যামান
১ম সিরিজ = ৩, ৯, ২৭, ৮১, ২৪৩
২য় সিরিজ = ১০, ৮, ৬, ৪, ২ [যা ২ করে কমছে]
২৩.
৪, ৩, ৯, ১৯, ৩,...............অনুক্রমের পরের সংখ্যাটি হলো-
  1. ক) ৩
  2. খ) ৯
  3. গ) ২৯
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
ঘ) ৩৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৩, ৯, ১৯, ৩,...............অনুক্রমের পরের সংখ্যাটি হলো-

সমাধান:
প্রশ্নটি ভুল আছে। প্রশ্নটি হওয়ার কথা ছিল ৪, ৩, ৯, ৩, ১৯, ৩, ....................
প্রদত্ত সংশোধিত ধারাটি ধরে আমরা সমাধান করে দিচ্ছি।

এখানে, ২টি সিরিজ বিদ্যমান।
১ম সিরিজ = ৪, ৯, ১৯, ৩৯ .......................[যা পার্থক্য দ্বিগুণ করে বাড়ছে]
২য় সিরিজ = ৩, ৩, ৩, ৩,..................

অর্থাৎ সঠিক উত্তর হবে: ৩৯
২৪.
রফিক একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
  1. ক) ৯৬%
  2. খ) ৯৫%
  3. গ) ১০০%
  4. ঘ) ৯৮%
সঠিক উত্তর:
ক) ৯৬%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৬%
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক 

 ভুলের পরিমাণ = ক × ৫ - ক/৫
= (২৫ক - ক)/৫
=২৪ক/৫

৫ক এর জন্য পরিবর্তন হয়েছে = ২৪ক/৫ 
১ এর জন্য পরিবর্তন হয়েছে = ২৪ক/৫ × ৫ক
১০০ এর জন্য পরিবর্তন হয়েছে = (২৪ক × ১০০)/(৫ × ৫ক)
= ৯৬

ভুলের কারণে ফলাফল ৯৬ শতাংশ পরিবর্তিত হয়েছে।
২৫.
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৮√২ সেমি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১৩.৮৫৬ সেমি
  2. খ) ১৩.৫৮৬ সেমি
  3. গ) ১৩.৬৫৮ সেমি
  4. ঘ) ১৩.৮৬৫ সেমি
সঠিক উত্তর:
ক) ১৩.৮৫৬ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩.৮৫৬ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৮√২ সেমি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, ঘনকের ধার, a
ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √২ক এবং 

প্রশ্নানুসারে,
√২ক = ৮√২
∴ ক = ৮


কর্ণের দৈর্ঘ্য = √৩ × ৮
= ১৩.৮৫৬
২৬.
ত্রিভুজের যে কোন দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা-
  1. ক) বৃহত্তর
  2. খ) ক্ষুদ্রতর
  3. গ) সমান
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ক্ষুদ্রতর
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষুদ্রতর
ব্যাখ্যা
আমরা জানি,
- ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
- ত্রিভুজের যে কোন দুই বাহুর অন্তর বা ব্যবধান তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
২৭.
১৮ মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে ৪৫° কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা কত?
  1. ক) ১২.৭২৮ (প্রায়)
  2. খ) ১২.৭৮২ প্রায়
  3. গ) ১২.৮৭২ (প্রায়)
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১২.৭২৮ (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২.৭২৮ (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে ৪৫° কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা কত?

সমাধান:

মইয়ের দৈর্ঘ্য AC = 18মিটার
দেওয়ালটির উচ্চতা AB =?
ভূমির সঙ্গে উৎপন্ন কোণ ∠ACB = 45°

sin∠ACB = লম্ব/অতিভুজ 
sin45° = AB/AC
1/√2 = AB/18
AB = 18/√2
AB = 12.728
২৮.
দৈনিক ৮ ঘণ্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। কত ঘণ্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ৭
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দৈনিক ৮ ঘণ্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। কত ঘণ্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?

সমাধান:
৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটে দৈনিক ৮ ঘন্টায়
৪৭ জন কৃষক ১ দিনে ৩২ বিঘা জমির ধান কাটে দৈনিক ৮ × ৫৪ ঘন্টায়
৪৭ জন কৃষক ১ দিনে ১ বিঘা জমির ধান কাটে দৈনিক (৮ × ৫৪)/৩২ ঘন্টায়
১ জন কৃষক ১ দিনে ১ বিঘা জমির ধান কাটে দৈনিক (৮ × ৫৪ × ৪৭)/৩২ ঘন্টায়
১৪১ জন কৃষক ১ দিনে ১ বিঘা জমির ধান কাটে দৈনিক (৮ × ৫৪ × ৪৭)/(৩২ × ১৪১) ঘন্টায়
১৪১ জন কৃষক ৪৮ দিনে ১ বিঘা জমির ধান কাটে দৈনিক (৮ × ৫৪ × ৪৭)/(৩২ × ১৪১ × ৪৮) ঘন্টায়
১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটে দৈনিক (৮ × ৫৪ × ৪৭ × ৯৬)/(৩২ × ১৪১ × ৪৮) ঘন্টায়
= ৯ ঘণ্টা
২৯.
P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. ক) 3/4
  2. খ) 1/3
  3. গ) 5/6
  4. ঘ) 4/3
সঠিক উত্তর:
গ) 5/6
উত্তর
সঠিক উত্তর:
গ) 5/6
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/3, P(B) = 3/4 

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/3 + 3/4) - (1/3 × 3/4)
= 1/3 + 3/4 - 1/4
= (4 + 9 - 3)/12
 = 10/12
 = 5/6
৩০.
30% of 10 is 10% of which ?
  1. ক) 30
  2. খ) 40
  3. গ) 60
  4. ঘ) 600
সঠিক উত্তর:
ক) 30
উত্তর
সঠিক উত্তর:
ক) 30
ব্যাখ্যা
 Question: 30% of 10 is 10% of which ?

Solution:
30% of 10 = 10% of x
⇒ (30/100) × 10 = (10/100) × x
⇒ 3 = x/10
So, x = 30
৩১.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ১৫তম পদটি-
  1. ক) ১৪০
  2. খ) ১৪৮
  3. গ) ১৪২
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
গ) ১৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ১৫তম পদটি-

সমাধান:
আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d।

এখানে, ৬তম পদ ৫২।
সুতরাং a + (৬ - ১) × ১০ = ৫২
বা, a + ৫০ = ৫২
বা, a = ২
সুতরাং, ১৫ তম পদ = ২ + (১৫ - ১) ×‌ ১০
= ২ + ১৪০
= ১৪২
৩২.
ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-
  1. ক) ৯০° অপেক্ষা বৃহত্তর
  2. খ) ১৮০° অপেক্ষা বৃহত্তর
  3. গ) ৯০° অপেক্ষা ক্ষুদ্রতর
  4. ঘ) ১৮০° অপেক্ষা ক্ষুদ্রতর
সঠিক উত্তর:
খ) ১৮০° অপেক্ষা বৃহত্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০° অপেক্ষা বৃহত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-

সমাধান: 
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।


ΔABC এর BC বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো এবং বহিঃস্থ কোণ ∠ABD  ও ∠ACE উৎপন্ন হলো। 
বহিঃস্থ কোণ ∠ABD = ∠A + ∠C
বহিঃস্থ কোণ ∠ACE = ∠A + ∠B

এখন 
∠ABD  + ∠ACE = ∠A + ∠C + ∠A + ∠B
= (∠A + ∠C + ∠B) + ∠A
= 180° + ∠A
ত্রিভুজের যে কোন বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ  কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
৩৩.
log2 (1/32) এর মান কত?
  1. ক) - 5
  2. খ) - 1/5
  3. গ) - 1
  4. ঘ) 1/32
সঠিক উত্তর:
ক) - 5
উত্তর
সঠিক উত্তর:
ক) - 5
ব্যাখ্যা
প্রশ্ন: log2 (1/32) এর মান কত?

সমাধান:
 log2 (1/32)
= log2(1/25)
= log2(2- 5)
= - 5 log22
= - 5 × 1
= - 5
৩৪.
৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
  1. ক) ৭
  2. খ) ১৫
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?

সমাধান:
৬ টি সংখ্যার সমষ্টি = ৮.৫ × ৬ = ৫১
এবং ১ টি বাদে বাকি ৫ টি সংখ্যার সমষ্টি = ৭.২ × ৫ = ৩৬
 বাদ দেয়া সংখ্যাটি = ৫১ - ৩৬
= ১৫
৩৫.
৮.০০০১ - ০.১ - ০.০১ = কত?
  1. ক) ৭.০৮৯১
  2. খ) ৭.৮৯০১
  3. গ) ৭.০০৮৯
  4. ঘ) ৭.৭০০৯
সঠিক উত্তর:
খ) ৭.৮৯০১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭.৮৯০১
ব্যাখ্যা
প্রশ্ন: ৮.০০০১ - ০.১ - ০.০১ = কত?

সমাধান:
৮.০০০১ - ০.১ - ০.০১
= ৮.০০০১ - ০.১১
= ৭.৮৯০১
৩৬.
বাংলাদেশ কবে LDC হতে উত্তরণ করবে?
  1. ক) ২০২৩
  2. খ) ২০২৪
  3. গ) ২০২৬
  4. ঘ) ২০৩০
সঠিক উত্তর:
গ) ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২৬
ব্যাখ্যা
LDC (Least Developed Countries):

- বাংলাদেশ ২০২৬ সালে LDC হতে উত্তরণ করবে।
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।
- এ পর্যন্ত মোট ৭টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৩৭.
‘জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?
  1. ক) খান আতাউর রহমান
  2. খ) গাজী মাজহারুল আনোয়ার
  3. গ) গৌরিপ্রসন্ন মজুমদার
  4. ঘ) গোবিন্দ হালদার
সঠিক উত্তর:
খ) গাজী মাজহারুল আনোয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজী মাজহারুল আনোয়ার
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের গান:

- জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা বা গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার।
- গানটির সুরকার হলেন আনোয়ার পারভেজ।

এছাড়াও,
- গোবিন্দ হালদার একটি ফুলকে বাচাবো বলে, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্বদিগন্তে সূর্য উঠেছে প্রভৃতি গানের রচয়িতা।
- সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
- জনতার সংগ্রাম চলবেই গানটি সিকান্দার আবু জাফর রচিত।
- সালাম সালাম হাজার সালাম গানটি ফজলে এ খোদা রচিত।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক প্রণোদনা : গান, দৈনিক ভোরের কাগজ, ৩০ মে ২০১৯।
৩৮.
What is FDI?
  1. ক) Foreign Donor Investment.
  2. খ) Foreign Direct Investment
  3. গ) Future Development Index.
  4. ঘ) Foreign Development Investment
সঠিক উত্তর:
খ) Foreign Direct Investment
উত্তর
সঠিক উত্তর:
খ) Foreign Direct Investment
ব্যাখ্যা
FDI:
- FDI  এর পূর্ণরূপ - Foreign direct investment.
- FDI হলো একটি দেশে অবস্থিত একটি কোম্পানি দ্বারা অন্য দেশে অবস্থিত কোম্পানিতে বিনিয়োগ করা।
- সহজ ভাষায় এফডিআই হলো একটি বিনিয়োগ যখন একটি ফার্ম, পার্টি, কোম্পানি বা ব্যক্তি ব্যবসার জন্য তাদের অর্থ বিদেশে বিনিয়োগ করে বা অন্য দেশে একটি ব্যবসায়িক সত্তায় মালিকানা নিয়ন্ত্রণ করে।
- বিদেশী সরাসরি বিনিয়োগ সাধারণত এমন দেশগুলিতে করা হয় যেখানে মুক্ত অর্থনীতি, উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা এবং অপেক্ষাকৃত সস্তা হারে দক্ষ কর্মী বাহিনী রয়েছে।

উৎস: Investpedia.com
৩৯.
‘জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?
  1. ক) খান আতাউর রহমান
  2. খ) গাজী মাযহারুল আনোয়ার
  3. গ) গৌরিপ্রসন্ন মজুমদার
  4. ঘ) গোবিন্দ হালদার
সঠিক উত্তর:
খ) গাজী মাযহারুল আনোয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজী মাযহারুল আনোয়ার
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের গান:

- জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা বা গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার।
- গানটির সুরকার হলেন আনোয়ার পারভেজ।

এছাড়াও,
- গোবিন্দ হালদার একটি ফুলকে বাচাবো বলে, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্বদিগন্তে সূর্য উঠেছে প্রভৃতি গানের রচয়িতা।
- সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
- জনতার সংগ্রাম চলবেই গানটি সিকান্দার আবু জাফর রচিত।
- সালাম সালাম হাজার সালাম গানটি ফজলে এ খোদা রচিত।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক প্রণোদনা : গান, দৈনিক ভোরের কাগজ, ৩০ মে ২০১৯।
৪০.
বিবিসি বাংলার শ্রোতা জরিপে কোন গানটি প্রথম স্থান লাভ করে?
  1. ক) মানুষ মানুষের জন্য
  2. খ) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
  3. গ) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
  4. ঘ) পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল
সঠিক উত্তর:
গ) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
উত্তর
সঠিক উত্তর:
গ) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
ব্যাখ্যা
বাংলা গানের শ্রোতা জরিপ:

- বিবিসি বাংলার শ্রোতা জরিপে প্রথম স্থান লাভ করে 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গানটি।
- গানটির রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

অন্যদিকে,
• ২য় স্থানে রয়েছে 'মানুষ মানুষের জন্যে'।
- গানটি সুরকার ও শিল্পী - ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর -গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়।
• ৩য় স্থানে রয়েছে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।
- গানটির গীতিকার - আবদুল গাফফার চৌধুরী ও সুরকার - আলতাফ মাহমুদ।
• ৪র্থ স্থানে রয়েছে 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই'।
- শিল্পী -মান্না দে, গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার - সুপর্ণকান্তি ঘোষ।
• ৫ম স্থানে রয়েছে 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা'।
- গানটির সুরকার - আপেল মাহমুদ, গীতিকার - গোবিন্দ হালদার।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ৩ মে ২০০৬।
৪১.
১৬ই ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকায় রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন-
  1. ক) জেনারেল মানেকশ ও জেনারেল নিয়াজী
  2. খ) জেনারেল জ্যাকব ও ইয়াহিয়া খান
  3. গ) জেনারেল দলবীর সিং ও জুলফিকার আলী ভুট্টো
  4. ঘ) জেনারেল নিয়াজী ও জেনারেল জগজিৎ সিং অরোরা
সঠিক উত্তর:
ঘ) জেনারেল নিয়াজী ও জেনারেল জগজিৎ সিং অরোরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেনারেল নিয়াজী ও জেনারেল জগজিৎ সিং অরোরা
ব্যাখ্যা
পাকিস্তানের আত্নসমর্পণ:

- ১৬ই ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকায় রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজী  ও  জেনারেল জগজিৎ সিং অরোরা।
- ১৯৭১ সালের ৬ - ১৬ ডিসেম্বর যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়।
- ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
- পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।
- ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
- বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
  1. ক) ঝিলংজা, কক্সবাজার
  2. খ) কুয়াকাটা, পটুয়াখালী
  3. গ) ইনানী, কক্সবাজার
  4. ঘ) পায়রা, পটুয়াখালী
সঠিক উত্তর:
ক) ঝিলংজা, কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
ক) ঝিলংজা, কক্সবাজার
ব্যাখ্যা
সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন:
- সাবমেরিন কেবল হলো সাগরের তলদেশের স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল।
- এটি টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়।
- বাংলাদেশে সর্বপ্রথম ২০০৬ সালে সাবমেরিন ক্যাবলে যোগ দেয়।
- বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয় কক্সবাজারে।

অন্যদিকে,
- দ্বিতীয়টি স্থাপন করা হয় পটুয়াখালীতে।
- SE-ME-WE ১৩ টি দেশের ১৯ ল্যান্ডিং স্টেশন এর সাথে যুক্ত থাকবে।
- বাংলাদেশের স্টেশন হবে কালাপাড়া, কুয়াকাটা, পটুয়াখালী।
- এর দৈর্ঘ্য ২০ হাজার কিলোমিটার।

উৎস: সমকাল ও যুগান্তর
৪৩.
‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্ক' কোথায় অবস্থিত?
  1. ক) বেজপাড়া, যশোর
  2. খ) সাভার, ঢাকা
  3. গ) কালিয়াকৈর, গাজীপুর
  4. ঘ) জিরানী, সাভার
সঠিক উত্তর:
ক) বেজপাড়া, যশোর
উত্তর
সঠিক উত্তর:
ক) বেজপাড়া, যশোর
ব্যাখ্যা
সফটওয়্যার টেকনোলোজি পার্ক:

- ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্ক' বেজপাড়া, যশোর অবস্থিত।
- ২০১৭ সালের ১০ ডিসেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইটি পার্কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর মাধ্যমে দেশের আইসিটি খাতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়।
- “শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক" করতে সরকারের ব্যয় হয়েছে ৩১০ কোটি টাকা।
- বেসরকারি প্রতিষ্ঠান টেক সিটি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
- বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক।
- শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রয়েছে ডেটা সংরক্ষণের জন্য দেশের দ্বিতীয় সার্ভার স্টেশন।
- গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত প্রথম সার্ভার স্টেশনে কোনো সমস্যা হলে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এখান থেকেই উদ্ধার করা যাবে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইট।
৪৪.
'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
  1. ক) দক্ষিণ এশিয়া
  2. খ) দক্ষিণ পূর্ব এশিয়া
  3. গ) আফ্রিকা
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
খ) দক্ষিণ পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ পূর্ব এশিয়া
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব:

- দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য 'ডমিনো' তত্ত্বটি প্রযোজ্য ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব" অন্যতম।
- কোনো একটি রাষ্ট্রে যদি সাম্যবাদীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সাম্যবাদীদের দখলে চলে যাবে।
- সাম্যবাদের প্রসার ঠেকানো ছিল ডমিনো তত্ত্বের মূল কথা।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় "ভিয়েতনাম যুদ্ধ" ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।

তথ্যসূত্র - History.com
৪৫.
CDP কতটি সূচকের ভিত্তিতে LDC এর তালিকা করে?
  1. ক) ৬টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
ঘ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩টি
ব্যাখ্যা
• CDP ৩টি সূচকের ভিত্তিতে LDC এর তালিকা করে।

Committee for Development Policy (CDP):
- ১৯৬৫ সালে CDP প্রতিষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) একটি সহযোগী স্বাধীন ফোরাম।
- CDP স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দিয়ে থাকে।
- এর সদস্য সংখ্যা ২৪।
- এই কমিটি স্বল্পোন্নত দেশের তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে উত্তরণ হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে।
- তিন বছর পরপর LDC ভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়।

LDC-তে অন্তর্ভুক্তি ও উত্তরণ:
- স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হচ্ছে,
- মাথাপিছু মোট জাতীয় আয় (GNI)।
- মানব সম্পদ সূচক (HAI) পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি।
- আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI): প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি।
- একটি দেশ যেকোনো দুটি সূচক অর্জন করতে পারলে LDC থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৪৬.
কোনটিকে সপ্তম টিকা বলা হয়?
  1. ক) কোভিড ১৯ এর টিকা
  2. খ) রোটা ভাইরাসের টিকা
  3. গ) গুটি বসন্তের টিকা
  4. ঘ) হেপাটাইসিস বি এর টিকা
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

সপ্তম টিকা:
- পোলিও টিকাকে সপ্তম টিকা বলা হয়।

অন্যদিকে,
- পোলিও রোগের টিকা ওপিভি (Oral Polio Vaccine)।
- যক্ষার টিকা - বিসিজি।
- ডিফথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্কারের টিকা - ডিপিটি।
- হাম রোগের টিকা - এমএমআর ভ্যাকসিন।

তথ্যসূত্র - Britannica.com

৪৭.
কোনটি নির্ভুল নয়?
  1. ক) কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে বলে ROM
  2. খ) .mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন
  3. গ) ‘কম্পিউটার বাগ' হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
  4. ঘ) RAM চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি
সঠিক উত্তর:
ঘ) RAM চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) RAM চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি
ব্যাখ্যা
RAM চিপ: 
- RAM চিপ হলো একটি ডিভাইস যাতে ট্রানজিস্টর থাকে এবং হার্ডওয়্যারে RAM বাস্তবায়নের অনুমতি দেয়। 
- র‌্যাম চিপ প্রথম বাজারে আসে 1960 সালের শেষের দিকে এবং বানিজ্যিকভাবে Intel 1103 ছিলো প্রথম DRAM চিপ, যা 1970 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইন্টেল কোম্পানি আবিষ্কার করে। 

রম (ROM):
- ROM-এর পূর্ণ অর্থ হলো Read Only Memory.
- এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমরি (Non-Volatile Memory)। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
- কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 

ভিডিও:
- একই সাথে সাউন্ড ও চলমান চিত্র সমৃদ্ধ কন্টেন্টই ভিডিও। ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে চলমান চিত্র ফুটে ওঠে। 
- যেকোনো মুভি, অ্যানিমেশন, কার্টুন ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত।
- ভিডিও কন্টেন্টের ফরম্যাটগুলো হলো: .mp4, .mpg, .avi, .mov ইত্যাদি। 

কম্পিউটার বাগ:
- পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যার উন্নয়নের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের পর সফটওয়্যার বাস্তবায়ন করা হয়।
- এ ধাপে প্রোগ্রাম কোডিং করার পর প্রোগ্রামটি রান করতে হয়ে। রান করার ফলে প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা ধরা পড়ে। অর্থাৎ এ অংশে প্রোগ্রামকে টেস্টিং বা পরীক্ষা করা হয় কোনো ভুল আছে কি না এবং থাকলে তা সংশোধন করা হয়।
- প্রোগ্রামের ভুলকে বাগ (Bug) এবং প্রোগ্রামের ভুল বা ত্রুটিসমূহ খুঁজে বের করে তা সংশোধন করার পদ্ধতিকে ডিবাগিং (Debugging) বলে। তাই প্রোগ্রাম বাস্তবায়নে দুটি ধাপ গুরুত্বপূর্ণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Techopedia.
৪৮.
Wimax কি?
  1. ক) অনাকাঙ্ক্ষিত ই-মেইল
  2. খ) উন্মুক্ত অপারেটিং সিস্টেম
  3. গ) তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি
  4. ঘ) এক ধরনের কম্পিউটার ভাইরাস
সঠিক উত্তর:
গ) তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি
ব্যাখ্যা
Wimax:

- তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি হচ্ছে Wimax.
- এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে।
- WiMAX এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- এর স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪৯.
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
নিউ সিল্ক রোড:

- চীন নিউ সিল্ক রোড এর প্রবক্তা।
- সিল্ক রোড' হলো চীনের চালু করা বাণিজ্য পথ।
- প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত।
- সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে।
- দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়।
- ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে।

তথ্যসুত্র - Britannica.com
৫০.
'Green house' is a-
  1. ক) Green coloured house
  2. খ) House in the green
  3. গ) Gas
  4. ঘ) House in which green is grown
সঠিক উত্তর:
গ) Gas
উত্তর
সঠিক উত্তর:
গ) Gas
ব্যাখ্যা
গ্রীন হাউজ গ্যাস:

- গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস।
- কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে -
• জলীয় বাষ্প।
• কার্বন ডাই অক্সাইড।
• নাইট্রাস অক্সাইড।
• মিথেন।
• ওজোন।
• ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি।
- কার্বন ডাই সালফাইড (CS2 ) এবং কার্বনিল সাইফাইড (COS) পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস।

তথ্যসূত্র - ভূগোল, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry.
৫১.
He has no authority _____ his son.
  1. ক) in
  2. খ) over
  3. গ) at
  4. ঘ) to
সঠিক উত্তর:
খ) over
উত্তর
সঠিক উত্তর:
খ) over
ব্যাখ্যা
♦ Authority over:
Meaning: আধিপত্য।
Example: Now he has the authority over my own children legally. 

Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'আধিপত্য' অর্থ বোঝাতে Authority এর পর over বসে। 
- তাই শূন্যস্থানে over বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

অপর দিকে,
- 'কোন কিছুতে বিশেষজ্ঞ' অর্থে Authority এর পর on বসে।
Example: Dr. Shahidullah had authority on Bengali language.

- 'অধিকার' অর্থে Authority এর পর for বসে।
Example: What is your authority for such a statement?

- 'ক্ষমতা' অর্থে Authority এর পর to বসে।
Example: Only the secretary has authority to make payments.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৫২.
Which one is masculine gender?
  1. ক) Administarix
  2. খ) Dona
  3. গ) Colt
  4. ঘ) Witch
সঠিক উত্তর:
গ) Colt
উত্তর
সঠিক উত্তর:
গ) Colt
ব্যাখ্যা
♦প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
• Administarix: এই শব্দটি ভুল,
- শুদ্ধ শব্দটি হলো Administratrix: [Feminine gender]
- Meaning: পরিচালিকা।
- Masculine gender: Administrator.

• Dona: [Feminine gender]
- Meaning: মহাশয়া।
- Masculine gender: Done.

• Colt: [Masculine gender]
- Meaning: অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ।
- Feminine gender: বাচ্চা ঘোটকী।

• Witch: [Feminine gender]
Meaning: ডাইনি।
Masculine gender: Wizard.

• উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, এখানে Colt শব্দটি Masculine gender এ আছে, আর বাকি সব গুলো Feminine gender.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৫৩.
What is the meaning of 'out and out'?
  1. ক) বাহিরে
  2. খ) সম্পূর্ণ বাহিরে
  3. গ) পুরোপুরি
  4. ঘ) অনেক দূরে
সঠিক উত্তর:
গ) পুরোপুরি
উত্তর
সঠিক উত্তর:
গ) পুরোপুরি
ব্যাখ্যা
♦ Out and out:
- English meaning: complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing.
- Bangla meaning: সম্পূর্ণ, পুরোপুরি, পুরোদস্তুর.।
- Example: The whole project was an out-and-out disaster.

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Out and out এর অর্থ 'পুরোপুরি'।
- বাকি অপশন গুলোর কোনটিই সঠিক নয়।

Source: Cambridge & Accessible Dictionary.
৫৪.
The book belongs _____ me.
  1. ক) at
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
♦ Belong to:
Meaning: অধিকারী হওয়া।
Example: You shouldn't take what doesn't belong to you.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'কোন কিছুর অধিকারী হওয়া' অর্থে Belong এর সাথে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
- Complete sentence: The book belongs to me.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো সঠিক নয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৫৫.
Had I been rich I (help) her.
  1. ক) would help
  2. খ) will help
  3. গ) would have helped
  4. ঘ) will have helped
সঠিক উত্তর:
গ) would have helped
উত্তর
সঠিক উত্তর:
গ) would have helped
ব্যাখ্যা
♦ Had + subject + verb এর past participle থাকলে,
 would have + verb এর past participle form ব্যবহৃত হয় ।
Structure: Had + subject + verb এর past participle +would have + past participle.

• সুতরাং, সঠিক উত্তর হবে - would have helped.
- Complete sentence: Had I been rich I would have helped her.
৫৬.
‘He left me yesterday' - Correct passive form of the sentence is-
  1. ক) I was left by him yesterday.
  2. খ) I have been left by him yesterday.
  3. গ) I had been left by him yesterday.
  4. ঘ) I was left with him yesterday.
সঠিক উত্তর:
ক) I was left by him yesterday.
উত্তর
সঠিক উত্তর:
ক) I was left by him yesterday.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,
- Active voice এর object টির passive voice এ Subjective form এ বসবে।
- Tense ও person অনুযায়ী auxiliary verb বসবে।
- মূল verb এর past participle form বসবে।
- by বসবে।
- Active voice এর subject টির objective form বসবে।
- বাকি অংশ বসবে।

• সেই অনুসারে সঠিক passive form হবে I was left by him yesterday.
- উল্লেখিত বাকি অপশন গুলো ভুল।
৫৭.
নিষ্ফল হওয়া বুঝাতে কোন Phrase-টি ব্যবহৃত হয়?
  1. ক) come to grief
  2. খ) come to blow
  3. গ) end in smoke
  4. ঘ) fall short
সঠিক উত্তর:
গ) end in smoke
উত্তর
সঠিক উত্তর:
গ) end in smoke
ব্যাখ্যা
♦ End in smoke:
English meaning: to come to nothing, to be destroyed or ruined.
Bangla meaning: নিষ্ফল বা ব্যর্থ।

• অন্য অপশন গুলোর মধ্যে - 

• Come to grief: have an accident; meet with disaster.
• Come to blow: start fighting after a disagreement.
• Fall short: fail to meet an expectation or standard.

• অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, 'নিষ্ফল হওয়া' বুঝাতে 'End in smoke' phrase টি ব্যবহৃত হয়।
৫৮.
What is the assertive form of 'Had I the wings of a bird'?
  1. ক) I wish I had the wings of a bird.
  2. খ) I had the wings of a bird.
  3. গ) I should have the wings of a bird.
  4. ঘ) May I have the wings of a bird.
সঠিক উত্তর:
ক) I wish I had the wings of a bird.
উত্তর
সঠিক উত্তর:
ক) I wish I had the wings of a bird.
ব্যাখ্যা
• Exclamatory sentence এর শুরুতে auxiliary verb থাকলে বুঝতে হবে এখানে If উহ্য আছে।
- অতএব, Had I the wings of a bird মূলত ছিল "If I had the wings of a bird!"

- If থাকলে Assertive করতে হলে, 
- If এর পরিবর্তে I wish বসে।
- বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসবে।

তাই, সঠিক উত্তর, I wish I had the wings of a bird.
৫৯.
'I know that he will come here soon'- The sentence is a ____
  1. ক) simple sentence
  2. খ) complex sentence
  3. গ) compound sentence
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
খ) complex sentence
উত্তর
সঠিক উত্তর:
খ) complex sentence
ব্যাখ্যা
♦ Complex sentence:
- কোন sentence এ একটি principal clause ও এক বা একাধিক subordinate clause থাকলে তাকে বলে Complex sentence.
- প্রদত্ত বাক্যটিতে 'I know that he will come here soon'
- 'I know' ও 'that he will come here soon' বাক্যের দুটি অংশ।

• 'I know' অর্থ 'আমি জানি'।
- এটি পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটি principal clause.

• 'that he will come here soon' অর্থ 'যে সে শীঘ্রই এখানে আসবে'।
- এর দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না তাই এটি subordinate clause.

- তাই বাক্যটি একটি Complex sentence.
৬০.
Which sentence is correct?
  1. ক) He asked me did I pass.
  2. খ) He asked me if I passed.
  3. গ) He asked me if I have passed.
  4. ঘ) He asked me if I had passed.
সঠিক উত্তর:
ঘ) He asked me if I had passed.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He asked me if I had passed.
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত বাক্য গুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায়,
- এগুলো হলো Indirect speech এ আছে।

- Reporting verb, simple past এর হলে এবং Reported Speech - এর verb present perfect tense এ থাকলে indirect speech এ পরিবর্তনের জন্য Reported speech - এর verb form past perfect tense এ হবে।
৬১.
His new book will come ____ next week.
  1. ক) round
  2. খ) in
  3. গ) out
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) out
উত্তর
সঠিক উত্তর:
গ) out
ব্যাখ্যা
• Come round: 
- সোজা পথের পরিবর্তে ঘুরে আসা;
- অনানুষ্ঠানিক সাক্ষাৎকারে আসা;
- পুনরায় আসা; 
- আরোগ্য লাভ করা; সংজ্ঞা ফিরে পাওয়া;
-  মত পরিবর্তন করে অন্য মত গ্রহণ করা: to come round to other way of thinking.
- He will come round soon

• Come in:
- ভেতরে আসা

• Come out:
- দৃষ্টিগোচর হওয়া; আবির্ভূত হওয়া;
- প্রকাশিত হওয়া;
- জানাজানি হওয়া; 
- ধর্মঘট করা (শ্রমিক): Workers have come out again.

• Come to/get to/reach the point  মূলপ্রসঙ্গে/বিষয়ে আসা।

• প্রশ্ন প্রদত্ত বাক্যটির শূন্যস্থানে 'প্রকাশিত হয়' বসলে বাক্যের অর্থটি পরিপূর্ণ হবে।
- তাই অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় Come এর সাথে out বসলে তা 'প্রকাশিত হওয়া' অর্থ প্রকাশ  করলে।

Source: Accessible Dictionary.
৬২.
Which is the correct passive form of the sentence? "Let him read the novel"
  1. ক) The novel is read by him.
  2. খ) Let the novel be read by him.
  3. গ) Let the novel should read by him.
  4. ঘ) He read the novel.
সঠিক উত্তর:
খ) Let the novel be read by him.
উত্তর
সঠিক উত্তর:
খ) Let the novel be read by him.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• Let + ব্যক্তিবাচক object (me, us, you, them, him, her) যুক্ত Imperative sentence এর ক্ষেত্রে Active voice কে passive করার নিয়ম:
- প্রথমে Let বসবে।
- Object টির Subjective form বসবে।
- be বসবে।
- মূল verb এর past participle বসবে।
- by বসবে।
- প্রদত্ত ব্যক্তিবাচক object টি বসবে।

• সেই অনুসারে সঠিক উত্তর, Let the novel be read by him.
- আর প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো ভুল।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৬৩.
A major concern among archaeologists today is the preservation of archaeological site, ____ are threatened by development.
  1. ক) of which many
  2. খ) many of which
  3. গ) many of them
  4. ঘ) which many
সঠিক উত্তর:
খ) many of which
উত্তর
সঠিক উত্তর:
খ) many of which
ব্যাখ্যা
♦ Many of which:
- Meaning: যাদের মধ্যে।

• Complete sentence: A major concern among archaeologists today is the preservation of archaeological site, many of which are threatened by development.
৬৪.
'Androcracy' refers to-
  1. ক) a social system dominated by male
  2. খ) a social system dominated by female
  3. গ) a social system dominated by democratic value
  4. ঘ) a social system dominated solely by democrats
সঠিক উত্তর:
ক) a social system dominated by male
উত্তর
সঠিক উত্তর:
ক) a social system dominated by male
ব্যাখ্যা
♦ Androcracy:
English meaning: political and social supremacy of men.

Source: Merriam-Webster Dictionary.
৬৫.
The antonym of 'Colossal' is-
  1. ক) Great
  2. খ) Gigantic
  3. গ) Tiny
  4. ঘ) Poor
সঠিক উত্তর:
গ) Tiny
উত্তর
সঠিক উত্তর:
গ) Tiny
ব্যাখ্যা
♦ Colossal:
Meaning: প্রকাণ্ড; বিশাল।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
- Great: আকার, পরিমাণ বা মাত্রায় সাধারণের ঊর্ধ্বে, বড়-মস্ত
- Gigantic: বিশালাকার; প্রকাণ্ড; দানবীয়
- Tiny: অতি ক্ষুদ্র; পুঁচকে।
- Poor: দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।


অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, Colossal এর antonym হলো - Tiny.
৬৬.
The Synonym of 'Fidelity' is-
  1. ক) Inquest
  2. খ) Repent
  3. গ) Praise
  4. ঘ) Loyalty
সঠিক উত্তর:
ঘ) Loyalty
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Loyalty
ব্যাখ্যা
♦ Fidelity:
English meaning:  loyalty to a person, organization, or set of beliefs.
Bangla meaning: আনুগত্য; বিশ্বস্ততা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Inquest: তথ্য জানার জন্য সরকারি অনুসন্ধান, বিশেষত যে মৃত্যু স্বাভাবিক কারণে নাও হতে পারে তার সম্বন্ধে অনুসন্ধান; বৃত্তান্তবিচার। 
- Repent: অনুতপ্ত হওয়া
- Praise:  প্রশংসা
- Loyalty: বিশ্বাসী ও অনুগত।

• অপশনের অর্থ গুলো বিবেচনা করলে দেখা যায়, Fidelity শব্দটির অর্থের সাথে Loyalty শব্দটির অর্থের মিল আছে।
- তাই, The Synonym of 'Fidelity' is - Loyalty.
৬৭.
Which one is incorrectly spelled?
  1. ক) supersticious
  2. খ) Hallucination
  3. গ) Assassination
  4. ঘ) inaguration
অনির্ধারিত
ব্যাখ্যা
Right Answer is ক & ঘ

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো:
- Supersticious: এই বানানটি ভুল, এর সঠিক বানান superstitious.
Meaning: কুসংস্কারাচ্ছন্ন
- Hallucination: 
Meaning: দৃষ্টিভ্রম

- Assassination:
Meaning: গুপ্তহত্যা।

- Inaguration: এই বানানটি ভুল, এর সঠিক বানান Inauguration.
Meaning: অভিষেক।

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, এখানে ক & ঘ দুইটি বানান ভুল।
- তাই প্রশ্নটি বাতিল করা হলো।
৬৮.
‘এক ঝাঁক মৌমাছি’- ইংরেজি কি?
  1. ক) a swarm of bees
  2. খ) a troop of bees
  3. গ) a group of bees
  4. ঘ) a collection of bees
সঠিক উত্তর:
ক) a swarm of bees
উত্তর
সঠিক উত্তর:
ক) a swarm of bees
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
- Swarm: প্রচুর সংখ্যায় উপস্থিত থাকা; ঝাঁক/দল বেঁধে চলা
- Troop: দল পাল(a troop of school children)
- Group: গোষ্ঠী, দল, উপদল, শ্রেণি, শাখা
- Collection: সংগৃহীত বস্তু

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, ‘এক ঝাঁক মৌমাছি’ এর ইংরেজি 'a swarm of bees ' হওয়াটাই সর্বাধিক যুক্তিযুক্ত।
- কারণ ঝাঁক বোঝাতে Swarm শব্দটিই সর্বাধিক গ্রহযোগ্য।

Source: Accessible Dictionary.
৬৯.
A rolling stone gathers no moos.' The complex form of the sentence is-
  1. ক) Since a stone is rolling, it gathers no moss.
  2. খ) Though a stone rolls, it gathers no moss.
  3. গ) A stone what rolls gathers no moss.
  4. ঘ) A stone that rolls gathers no moss.
সঠিক উত্তর:
ঘ) A stone that rolls gathers no moss.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A stone that rolls gathers no moss.
ব্যাখ্যা
• Participle যুক্ত simple sentence - কে complex করতে হলে,
- participle অংশকে subordinate clause - এ রুপান্তরিত করতে হয় 
- বাকি অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে।
- প্রদত্ত বাক্যে ' rolling' হচ্ছে present participle , যার subordinate clause হলো ' A stone which /that rolls যা (ঘ) option - এ উল্লেখ আছে।

• তাই সঠিক উত্তর, A stone that rolls gathers no moss.
- প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো ভুল।
৭০.
‘অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে'- বাক্যটির ইংরেজি কি?
  1. ক) Too much care has downed the boy.
  2. খ) Too much indulgence has spoiled the boy.
  3. গ) Too many indulgence has spoiled the boy.
  4. ঘ) Too much indulgence has got the boy down.
সঠিক উত্তর:
খ) Too much indulgence has spoiled the boy.
উত্তর
সঠিক উত্তর:
খ) Too much indulgence has spoiled the boy.
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে,
- care: সতর্কতা; সাবধানতা; যত্ন
- Indulgence: প্রশ্রয়; আশকারা
- Spoiled: অকেজো করা; ক্ষতিগ্রস্ত করা; নষ্ট করা

• অর্থ গুলো বিবেচনা করে দেখা যায়, সঠিক বাক্যটি হবে, Too much indulgence has spoiled the boy.
- উল্লেখিত প্রশ্নে বাকি অপশন গুলো গ্রহণযোগ্য নয়।

Source: Accessible Dictionary.