পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ আগস্ট, ২০২২সময়40 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ রেলওয়ে - ০৫.০৮.২০২২ পদের নাম: সহকারী স্টেশন মাস্টার (গ্রেড-১৫)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ আগস্ট, ২০২২ · ৭০ প্রশ্ন

.
Which one is a correct sentence?
  1. ক) Rahim is as tall as me.
  2. খ) Rahim is as tall as mine.
  3. গ) Rahim is as tall as I.
  4. ঘ) Rahim is as tall as his.
সঠিক উত্তর:
গ) Rahim is as tall as I.
উত্তর
সঠিক উত্তর:
গ) Rahim is as tall as I.
ব্যাখ্যা

তুলনা বুঝাতে যখন positive degree ব্যবহার করা হয় তখন 
Sub-1 + verb + so/as + Positive form of adjective + as + sub-2 এর subjective form বসে। 

এখানে, I হচ্ছে subjective form. তাই সঠিক উত্তর গ।

Me = Objective form of 'I'.
Mine = Double Possessive form of 'I'.
His = Possessive/ Double Possessive form of 'He'. 

.
'Ballad' is-
  1. ক) A kind of short narrative poem.
  2. খ) A kind of condoling poem.
  3. গ) A kind of short love poem.
  4. ঘ) A rhyme verse
সঠিক উত্তর:
ক) A kind of short narrative poem.
উত্তর
সঠিক উত্তর:
ক) A kind of short narrative poem.
ব্যাখ্যা
A narrative poem that tells a story through dialogue and action is called ballad.

Ballad is mainly of two types:
 - The Folk or Popular balled; and
 - The Literary Ballad.

[Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.]
.
'May Allah help you'. It is an -
  1. ক) optative sentence
  2. খ) Exclamatory sentence
  3. গ) Assertive sentence
  4. ঘ) none of the above
সঠিক উত্তর:
ক) optative sentence
উত্তর
সঠিক উত্তর:
ক) optative sentence
ব্যাখ্যা
• সাধারণত ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence ব্যবহার হয়।
• structure of optative Sentence: may/wish + subject + verb + extension.
• Example:
- May Allah help you.
- Wish you a great success.
- May god speed up your recovery.
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নিরহংকারী
  2. খ) নিরহংকার
  3. গ) নিরহ:কারী
  4. ঘ) নি:হংকারী
সঠিক উত্তর:
খ) নিরহংকার
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরহংকার
ব্যাখ্যা
নিরহংকার (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = নির্‌+অহংকার
অর্থ: দাম্ভিক নয় এমন, অহংকারশূন্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়-
  1. ক) ৯ ডিসেম্বর
  2. খ) ১০ ডিসেম্বর
  3. গ) ১১ ডিসেম্বর
  4. ঘ) ৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন।
  1. ক) 7/9
  2. খ) 3/4
  3. গ) 7/10
  4. ঘ) 5/8
সঠিক উত্তর:
ক) 7/9
উত্তর
সঠিক উত্তর:
ক) 7/9
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশটির লব= x
ভগ্নাংশটির হর=y 
ভগ্নাংশটি = x/y

১ম শর্তমতে 
(x + 1)/(y + 1) = 4/5
5x + 5 = 4y + 4
5x - 4y = 4 - 5 
5x - 4y = - 1 .................... (1)

(x - 5)/(y - 5) = 1/2
2x - 10 = y - 5 
2x - y = - 5 + 10 
2x - y = 5 
y = 2x - 5 ...................(2)

(1) নং সমীকরণ হতে পাই, 
5x - 4(2x - 5) = - 1
5x - 8x + 20 = - 1
- 3x = - 21 
x = 7
(2) নং সমীকরণ হতে পাই,
y = 2 × 7 - 5 
   = 14 - 5
   = 9

ভগ্নাংশটি = 7/9
.
‘সুনাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
  1. ক) সমাসবদ্ধ পদ বলে
  2. খ) দেশি শব্দ বলে
  3. গ) তৎসম শব্দ বলে
  4. ঘ) বিদেশী শব্দ বলে
সঠিক উত্তর:
ক) সমাসবদ্ধ পদ বলে
উত্তর
সঠিক উত্তর:
ক) সমাসবদ্ধ পদ বলে
ব্যাখ্যা
তৎসম শব্দের বানানে ণ - এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।

বাংলা, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় না৷
তাছাড়া সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে 'ন' হয়।

যেমন- ত্রিনয়ন, সুনাম, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
Choose the correct translation of the proverb: চোরে চোরে মাসতুতো ভাই।
  1. ক) Two thieves are cousins.
  2. খ) Birds of the same feather flock together.
  3. গ) Morning shows the day.
  4. ঘ) Better late than never.
সঠিক উত্তর:
খ) Birds of the same feather flock together.
উত্তর
সঠিক উত্তর:
খ) Birds of the same feather flock together.
ব্যাখ্যা
• Birds of a feather flock together.
- চোরে চোরে মাসতুতো ভাই।

• Morning shows the day.
- সকাল বেলাতেই দিনের প্রকৃতি বুঝা যায়/ উঠতি মূল পত্তনেই বোঝা যায়।

• Better late than never.
- একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো।
.
নিচের কোনগুলো তালব্য বর্ণ?
  1. ক) এ ঐ
  2. খ) ই ঈ
  3. গ) উ ঊ
  4. ঘ) ও ঔ
সঠিক উত্তর:
খ) ই ঈ
উত্তর
সঠিক উত্তর:
খ) ই ঈ
ব্যাখ্যা
স্বরবর্ণের মধ্যে তালব্য বর্ণ হচ্ছে - ই, ঈ।
ব্যঞ্জণ বর্ণে তালব্য ধ্বনি - চ, ছ, জ, ঝ, ঞ, স, শ।
এ, ঐ - কণ্ঠ তালব্য ধ্বনি।
উ, ঊ - ওষ্ঠ্য ধ্বনি।
ও, ঔ - কণ্ঠৌষ্ঠ ধ্বনি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ -
  1. ক) প্রতি + বর্তন
  2. খ) প্রতি + আবর্তন
  3. গ) প্রত্যা + বর্তন
  4. ঘ) প্রতি: + আবর্তন
সঠিক উত্তর:
খ) প্রতি + আবর্তন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রতি + আবর্তন
ব্যাখ্যা
প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ = প্রতি + আবর্তন

সুত্র: ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য বা য () ফলা হয়।
য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন:
ই + এ = য্‌ + এ  প্রতি + এক = প্রত্যেক।
ই + উ = য + উ  অতি + উক্তি = অত্যুক্তি।
ই + অ= য + অ  অতি + অন্ত = অত্যন্ত।
ই + আ = য + আ  ইতি + আদি = ইত্যাদি।
ঈ + অ = য + আ  নদী + অম্বু = নদ্যম্বু।
ঈ + আ = হ্ + আ  মসী + আধার = মস্যাধার ।

এরূপ- অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার, যদ্যপি, আদ্যন্ত, প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
He runs fast. Here the underlined word is-
  1. ক) an adverb
  2. খ) a noun
  3. গ) a pronoun
  4. ঘ) an adjective
সঠিক উত্তর:
ক) an adverb
উত্তর
সঠিক উত্তর:
ক) an adverb
ব্যাখ্যা
এখানে fast দ্বারা run - verb কে modify করা হয়েছে।
তাই এটি adverb.
More specifically, এটি যেহেতু verb সংঘটিত হওয়ার ধরণ (দ্রুত দৌড়ায়) বুঝাচ্ছে তাই এটি Adverb of Manner.
১২.
দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
  1. ক) EU
  2. খ) IDB
  3. গ) ADB
  4. ঘ) IFRC
সঠিক উত্তর:
ঘ) IFRC
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IFRC
ব্যাখ্যা
আইএফআরসি (IFRC) দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য শেখ হাসিনাকে পুরস্কৃত করে।
২০১৬ সালে শেখ হাসিনার হাতে  ক্রেস্ট ও সনদ তুলে দেন আইএফআরসি-এর মহাসচিব আলহাজআস সাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআরসি এর এশিয়া প্যাসেফিক অঞ্চলেরপরিচালক জেভিয়ার ক্যাসেলানোস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজআহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান সাংসদ হাবিবে মিল্লাত।

অনুষ্ঠানে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০০ কোটি দুর্যোগ পীড়িত জনগোষ্ঠীকেঅধিক দুর্যোগ-সহনশীল করে গড়ে তোলার বৈশ্বিক প্রচেষ্টায় শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন আলহাজ আস সাই।
 
উৎস: বিডিনিউজ২৪
১৩.
একটি ট্রেন ৫০ মাইল/ঘণ্টা বেগে ১০ মাইল ভ্রমণ করে। কত বেগে ফেরত আসলে তার আসা-যাওয়ার মোট সময় ২০ মিনিট হবে?
  1. ক) ৫৫ মাইল/ঘণ্টা
  2. খ) ৭৫ মাইল/ঘণ্টা  
  3. গ) ৬৫ মাইল/ঘণ্টা  
  4. ঘ) ৬০ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ৭৫ মাইল/ঘণ্টা  
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫ মাইল/ঘণ্টা  
ব্যাখ্যা
ধরি, 
ট্রেনটির ফেরত আসার বেগ = ক মাইল/ঘণ্টা 

প্রশ্নমতে,
(১০/৫০) + ১০/ক = ২০/৬০
১০(১/৫০) + (১/ক) = ১/৩
(১/৫০) + (১/ক) = ১/৩০
১/ক = (১/৩০) - (১/৫০)
১/ক = (৫ - ৩)/১৫০
১/ক = ২/১৫০ 
১/ক = ১/৭৫ 
ক = ৭৫

ট্রেনটির ফেরত আসার বেগ = ৭৫ মাইল/ঘণ্টা
১৪.
২০২৬ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
  2. খ) ঘানা-কেনিয়া-মিশর
  3. গ) বলিভিয়া-পেরু-আর্জেন্টিনা
  4. ঘ) জাপান-দঃ কোরিয়া-চীন 
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
ব্যাখ্যা
২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি স্বাগতিক দেশে অনুষ্ঠিত হবে। দেশগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র
- কানাডা এবং
- মেক্সিকো।

২৩তম বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিবে।
২০২২ সালের ২২তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।

(সূত্র: ফিফা ওয়েবসাইট)
১৫.
He divided the money ____ the two children.
  1. ক) among
  2. খ) between
  3. গ) is between
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) between
উত্তর
সঠিক উত্তর:
খ) between
ব্যাখ্যা
দুইয়ের মধ্যে বুঝাতে between, এবং দুইয়ের অধিক এর মধ্যে বুঝাতে among বসে।
যেমন:
- Distribute these mangoes between Arif and Babu.
- He divided the money between the two children.
- Bangladesh will win among 30 countries.
১৬.
'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হবে?
  1. ক) অপদার্থ
  2. খ) পাগলামি
  3. গ) অপব্যয়ী
  4. ঘ) প্রায় সম্পূর্ণ
সঠিক উত্তর:
ঘ) প্রায় সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা
'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ = প্রায় সম্পূর্ণ।
উদাহরণ: ঊনকোটি চৌষট্টি আয়োজন করার পর সব স্থগিত করা হল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়?
  1. ক) ১২০১ - ১২৫০
  2. খ) ১২০১ - ১২৭৫
  3. গ) ১২৫০ - ১৩০০
  4. ঘ) ১২০১ - ১৩৫০
সঠিক উত্তর:
ঘ) ১২০১ - ১৩৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০১ - ১৩৫০
ব্যাখ্যা
বাংলা সাহিত্যকে তিন যুগে ভাগ করা হয়েছে।
যথা -
- প্রাচীন যুগ (৬৫০ - ১২০০ খ্রিষ্টাব্দ),
- মধ্যযুগ (১২০১ - ১৮০০ খ্রিষ্টাব্দ) এবং
- আধুনিক যুগ (১৮০১ খ্রিষ্টাব্দ - বর্তমান)।
- মধ্যযুগের প্রথম ১৫০ বছর (১২০১ - ১৩৫০ খ্রিস্টাব্দ) অন্ধকার যুগ ছিল।
- ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত দেড়শো বছর সময়ের মধ্যে সাহিত্যকর্মের মধ্যে পরিচয় পাওয়া যায় না বলে সে সময়টাকে বলা হয় অন্ধকার যুগ৷

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
  1. ক) মাগুরা
  2. খ) ঝিনাইদহ
  3. গ) যশোর
  4. ঘ) খুলনা 
সঠিক উত্তর:
গ) যশোর
উত্তর
সঠিক উত্তর:
গ) যশোর
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।
- ৬ ডিসেম্বর ১৯৭১ সালে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়।
- ৭ ডিসেম্বর মাগুরা জেলা শত্রুমুক্ত হয়।

উৎসঃ যশোর জেলার ওয়েবসাইট।
১৯.
একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১২০° হলে, ঐ বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে?
  1. ক) ১২০°
  2. খ) ১৪০°°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
গ) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০°
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

বৃত্তের পরিধিস্থ কোণ = কেন্দ্রস্থ কোণ/২ = ১২০°/২ = ৬০°
২০.
করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
  1. ক) ছাত্ররা বল খেলে।
  2. খ) ডাক্তার ডাক।
  3. গ) হামিদ বই পড়ে।
  4. ঘ) বৃষ্টি পড়ে।
সঠিক উত্তর:
ক) ছাত্ররা বল খেলে।
উত্তর
সঠিক উত্তর:
ক) ছাত্ররা বল খেলে।
ব্যাখ্যা
'ছাত্ররা বল খেলে' = করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ।

• করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক। 
• করণ কারকে বিভক্তির ব্যবহার:
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা' বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি - রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি - গ্যাসে গাড়ি চলে।

- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
Fill in the gap. Birds fly ___  in the sky.
  1. ক) random
  2. খ) at large
  3. গ) at a stitch
  4. ঘ) are long
সঠিক উত্তর:
খ) at large
উত্তর
সঠিক উত্তর:
খ) at large
ব্যাখ্যা
At large
English Meaning: at liberty / free
Bangla Meaning: স্বাধীন

Ex. Sentence:
Corrupted govt. officials are still at large.
Bangla Meaning: দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা এখনো মুক্ত অবস্থায় আছে।

• Birds fly at large in the sky.
বাক্যটির অর্থ - পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
২২.
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
  1. ক) ২০.৩০ কি.মি.
  2. খ) ২০.২০ কি.মি.
  3. গ) ২০.১০ কি.মি.
  4. ঘ) ২০.৪০ কি.মি.
সঠিক উত্তর:
গ) ২০.১০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০.১০ কি.মি.
ব্যাখ্যা
- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
- এটির মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।
- স্টেশন সংখ্যা ১৬টি।
- যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- কাজের উদ্বোধন : ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
- অর্থায়ন: Japan International Cooperation Agency (JICA)।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা Dhaka Mass Transit Company Limited.

(সূত্র: DMTCL ওয়েবসাইট)
২৩.
'The door opened automatically'. The verb in this sentence is-
  1. ক) Transitive verb
  2. খ) Linking verb
  3. গ) Intransitive verb
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
গ) Intransitive verb
ব্যাখ্যা

যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।

উপরের বাক্যে open - verb এর কোন object নেই এবং এর পরে adverb - 'automatically' বসেছে।
তাই verb-টি একটি intransitive verb.

২৪.
'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারের-
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) যৌগিক
  4. ঘ) মিশ্র
সঠিক উত্তর:
খ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল
ব্যাখ্যা
• জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।

• জটিল বাক্যে ‘বলে’ শব্দটি ব্যবহারের নিয়ম:
জটিল বাক্যে একটি বাক্য আরেকটি বাক্যের সঙ্গে সাপেক্ষ অবস্থায় থাকবে। এখানে ‘বলে’ অনুসর্গ দুটি বাক্যকে একটির সঙ্গে আরেকটির সাপেক্ষ অবস্থা সৃষ্টি করেছে। ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে বসে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের নির্ভরশীলতা বা সাপেক্ষ অবস্থা বুঝিয়েছে। যদি ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হতো তবে সেটি সরল বাক্য হতো।
অব্যশই অব্যশই মনে রাখতে হবে : বলে দ্বারা যদি ক্রিয়া না বোঝায় তবে ধরে নিতে হবে সেটি ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয়নি ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবশ্যই বাক্যটি জটিল বাক্য হবে। প্রসঙ্গত ক্রিয়াবাচক অনুসর্গগুলো দেখে নেই।
[ক্রিয়াজাত অনুসর্গ : ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : বলে, করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : ভালো করে পড়াশুনা করো। মন দিয়ে কাজ করো।]
• কয়েকটি উদাহরণ লক্ষ করি, যে উদাহরণগুলো প্রতিযোগিতমূলক পরীক্ষায় এসেছে।
- ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।’ [৩৩তম বিসিএস]
- মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। [৩২তম বিসিএস]
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
সূত্র: মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ।
২৫.
I wish I ____ go travelling around the world.
  1. ক) can
  2. খ) shall
  3. গ) with
  4. ঘ) could
সঠিক উত্তর:
ঘ) could
উত্তর
সঠিক উত্তর:
ঘ) could
ব্যাখ্যা
I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয়।
তাই এখানে can এর past form হিসেবে could বসবে।
I wish I could go travelling around the world.
- আমি যদি সারা বিশ্বে ঘুরতে যেতে পারতাম।

ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish-এরপর যদি be verb আসে তাহলে সেটি were হয়।
- I wish I were back home in Sylhet.
- I wish I were you!
২৬.
a + b = √7 এবং a - b = √5 হলে, 8ab(a2 + b2) = কত?
  1. ক) 48
  2. খ) 36
  3. গ) 24
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 24
উত্তর
সঠিক উত্তর:
গ) 24
ব্যাখ্যা
দেয়া আছে 
a + b = √7
a - b = √5 
এখন,
8ab(a2 + b2) = 4ab. 2(a2 + b2)
                  = {(a+b)2 - (a - b)2 }.{(a + b)2 + (a - b)2 }
                  = {(√7)2 - (√5)2}.{(√7)2 + (√5)2}
                  = (7 - 5) .( 7 + 5)
                  = 24
২৭.
The mob ___ dispersed.
  1. ক) is
  2. খ) have
  3. গ) has
  4. ঘ) was
সঠিক উত্তর:
গ) has
উত্তর
সঠিক উত্তর:
গ) has
ব্যাখ্যা
Mob (noun) - বিশেষত দুষ্কৃতি বা হামলার উদ্দেশ্য সমবেত উচ্ছৃঙ্খল জনতা; জনসংকুল:
এটি একটি collective noun.
Collective noun সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়। তাই The mob এর পরে verb ও singular হবে।
Passive সে হিসেবে এখানে has বসবে।
২৮.
কোন কোম্পানী বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবন করেছে?
  1. ক) বেক্সিমকো
  2. খ) স্কয়ার
  3. গ) অপসোনিন
  4. ঘ) গ্লোব বায়োটেক
সঠিক উত্তর:
ঘ) গ্লোব বায়োটেক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লোব বায়োটেক
ব্যাখ্যা
- বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা হলো বঙ্গভ্যাক্স।
- শুরুতে এটির নাম ছিলো ব্যানকোভিড (ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ)।
- গত ২ জুলাই ২০২০ গ্লোব বায়োটেক এই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর ২০২০ টিকাটিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে টিকাটি মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।
গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের অপর দুটি টিকা হলো হলো:
- ডিএনএ প্লাসমিড
- এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর।

(তথ্যসূত্র: গ্লোব বায়োটেক ও সমকাল)
২৯.
'বরখেলাপ' শব্দে বর কোন ধরনের উপসর্গ?
  1. ক) তৎসম
  2. খ) খাঁটি বাংলা
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
ঘ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফারসি
ব্যাখ্যা
'বরখেলাপ' শব্দে 'বর' ফারসি উপসর্গ। 
ফারসি উপসর্গ 'বর' মন্দ অর্থে ব্যবহৃত হয়। 
যেমন: বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
Robert Frost is a famous-
  1. ক) British poet
  2. খ) Irish novelist.
  3. গ) American poet
  4. ঘ) American novelist
সঠিক উত্তর:
গ) American poet
উত্তর
সঠিক উত্তর:
গ) American poet
ব্যাখ্যা
Robert Frost: 
- In full, Robert Lee Frost, American poet.
- He was much admired for his depictions of the rural life of New England.
- His command of American colloquial speech, and his realistic verse portraying ordinary people in everyday situations.

Legendary/Best Poems:
- Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- After Apple-picking
- Home Burial.

Source: Britannica
৩১.
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
  1. ক) মুজতবা আলী
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) দীনেশরঞ্জন দাশ
  4. ঘ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) দীনেশরঞ্জন দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) দীনেশরঞ্জন দাশ
ব্যাখ্যা
১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়।
- এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
- রবীন্দ্র-রোম্যান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে এ পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। 
- সাত বছর এ পত্রিকাটি টিকে ছিল।

 'কল্লোল' পত্রিকায় নিয়মিত লিখতেন
- অচিন্ত্যকমার সেনগুপ্ত,
- শৈলজানন্দ মুখােপাধ্যায়,
- বুদ্ধদেব বসু,
- প্রেমেন্দ্র মিত্র,
- মানিক বন্দোপাধ্যায় প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
'BARD' এর পূর্ণরুপ কী?
  1. ক) Bangladesh Academy for Regional Development.
  2. খ) Bangladesh Administrative Regional Development.
  3. গ) Bangladesh Administration Regional Development.
  4. ঘ) Bangladesh Academy for Rural Development.
সঠিক উত্তর:
ঘ) Bangladesh Academy for Rural Development.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bangladesh Academy for Rural Development.
ব্যাখ্যা
- BARD এর পূর্ণরূপ Bangladesh Academy for Rural Development.
- BARD বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। 
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে যা ১৯৫৯ সালের ২৭ মে প্রতিষ্ঠিত হয়।
- বার্ড বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।\
- এটির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।

উৎসঃ বার্ড ওয়েবসাইট
৩৩.
৯০ সংখ্যাটি কোন সংখ্যার (২০০/৩)%? 
  1. ক) ১৮০
  2. খ) ২২৫
  3. গ) ২৭০
  4. ঘ) ১৩৫
সঠিক উত্তর:
ঘ) ১৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৫
ব্যাখ্যা
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর (২০০/৩)% = ৯০
ক এর ২০০/(৩ × ১০০) = ৯০
২ক/৩ = ৯০ 
২ক = ৯০ × ৩ 
ক = (৯০ × ৩)/২ 
ক = ১৩৫
৩৪.
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
  1. ক) মাগধী প্রাকৃত
  2. খ) গৌড়ীয় প্রাকৃত
  3. গ) মহারাষ্ট্রী প্রাকৃত
  4. ঘ) অর্থ মাগধী প্রাকৃত
সঠিক উত্তর:
খ) গৌড়ীয় প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) গৌড়ীয় প্রাকৃত
ব্যাখ্যা
ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, ভারতীয় ভাষা থেকেই বৈদিক এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। 
খ্রিষ্টপূর্ব আটশ অব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই আদিম প্রাকৃত ভাষার সৃষ্টি। 
আনুমানিক দুইশ খ্রিষ্টপূর্ব অব্দে এই ভাষা থেকেই গৌড়ীয় প্রাকৃত এবং আনুমানিক চারশ অব্দে গৌড়ী পাকৃত থেকে গৌড়ী অপভ্রংশের সৃষ্টি। 
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় অপভ্রংশ হয়ে বঙ্গকামরূপী ভাষার মাধ্যমে ৬৫০ খ্রিষ্টাব্দে বাংলা ভাষা স্বতন্ত্ররূপ পরিগ্রহ করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
Change the voice : Who is calling me?
  1. ক) By whom am I called?
  2. খ) By whom I am called?
  3. গ) By whom I am begin called?
  4. ঘ) Whom am i called by?
অনির্ধারিত
ব্যাখ্যা
Who যুক্ত present continuous বাক্যকে passive voice এ রুপান্তর করার structure -
By whom + be verb + obj এর subjective form + being + v3 + ?
সুতরাং প্রদত্ত বাক্যের পরিবর্তিত voice: By whom am I being called?

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৩৬.
Which of the following is always feminine?
  1. ক) Fowl
  2. খ) Foal
  3. গ) Spouse
  4. ঘ) Shrew
সঠিক উত্তর:
ঘ) Shrew
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Shrew
ব্যাখ্যা
• কতগুলো Feminine Noun এর কোনো Masculine form নেই। যেমন:
- Shrew,
- Nurse,
- Virgin,
- Amazon,
- Brunette,
- Siren,
- Laundress,
- Blonde,
- Coquette,
- Flirt,
- Prude,
- Termagant ইত্যাদি।


• কতগুলো Masculine Noun এর কোনো Feminine form নেই। যেমন:
- Captain,
- Judge,
- Knight,
- Squire,
- Parson,
- Coward ইত্যাদি।
৩৭.
Choose the indirect speech of the sentence. He said me "thank you".
  1. ক) me ‘thank you'
  2. খ) He thanked you
  3. গ) He thank you
  4. ঘ) He thanked me
সঠিক উত্তর:
ঘ) He thanked me
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He thanked me
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী thank you থাকলে যে নিয়মে indirect করতে হয়, তা হচ্ছে- reporting verb এর sub + thank + sub এর obj form।
যেমন: He said to me, ‘Thank you’. এর indirect narration হবে He thanked me.

The teacher said, "Thank you, my boys". এর indirect narration হবে The teacher thanked the boys.
৩৮.
রংধনুতে নিচের কোন রংটি অনুপস্থিত ?
  1. ক) বেগুনী
  2. খ) কালো
  3. গ) হলুদ
  4. ঘ) লাল
সঠিক উত্তর:
খ) কালো
উত্তর
সঠিক উত্তর:
খ) কালো
ব্যাখ্যা
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই।
রংধনুতে ৭টি রং থাকে।
এগুলো হলো বেনীআসহকলা- বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল
রংধনুতে কালো রং অনুপস্থিত। 

উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৯.
স্বপ্নের পদ্মা সেতু কত তারিখে উদ্ধোধন করা হয়?
  1. ক) ২৩ জুন, ২০২২
  2. খ) ২৪ জুন, ২০২২
  3. গ) ২৫ জুন, ২০২২
  4. ঘ) ২৬ জুন, ২০২২
সঠিক উত্তর:
গ) ২৫ জুন, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ জুন, ২০২২
ব্যাখ্যা
২৫ জুন ২০২২ মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৪০.
'খিস্তিখেউর' কোন ভাষার শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) বাংলা
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
খ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে 'খিস্তিখেউর' শব্দটি নেই। তবে 'খিস্তি' ও 'খেউর' আলাদা আলাদা শব্দ রয়েছে।
অভিধান অনুসারে, 'খিস্তি' বাংলা শব্দ এবং 'খেউর' সংস্কৃত 'ক্ষেত্র' থেকে উৎপন্ন তদ্ভব শব্দ।
তদ্ভব শব্দকে যেহেতু খাঁটি বাংলা শব্দ বলা হয়, সে হিসেবে 'খিস্তিখেউর' বাংলা ভাষার শব্দ।

 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 

৪১.
'চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চন্ডী' কার স্ত্রী?
  1. ক) জগন্নাথ
  2. খ) বিষ্ণু
  3. গ) প্রজাপতি
  4. ঘ) শিব
সঠিক উত্তর:
ঘ) শিব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিব
ব্যাখ্যা
চণ্ডীমঙ্গল কাব্যের 'চণ্ডী' দেবতা শিবের স্ত্রী ছিলেন।

চণ্ডীমঙ্গল কাব্য:
'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। তিনি চতুর্দশ শতকের কবি।
- চন্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবতী। তিনি ষোল শতকের কবি।

চণ্ডীমঙ্গল কাব্যের দুটি কাহিনী রয়েছে।
যথা -
- কালকেতু ও ফুল্লরার কাহিনী
- ধনপতি - লহনা - খুলনার কাহিনী।

- চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল প্রমুখ।

উৎস: লাল নীল দীপাবলি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪২.
Choose the correct antonym for : 'oblige'
  1. ক) bind
  2. খ) require
  3. গ) bother
  4. ঘ) ensure
সঠিক উত্তর:
গ) bother
উত্তর
সঠিক উত্তর:
গ) bother
ব্যাখ্যা
Oblige - নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা; কোনোকিছু করতে বাধ্য হওয়া; অনুগ্রহ করা।
Bother - বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা; অসুবিধা ঘটানো; উদ্বিগ্ন হওয়া; তকলিফ করা।
• Bind - বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা।
• Require - দরকার পড়া/হওয়া; চাওয়া। নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
• Ensure - নিশ্চিত করা, নিরাপদ করা, আশ্বস্ত করা।

Source: Accessible Dictionary by Bangla Academy
৪৩.
Who is the wirter of the 'Harry Potter' series?
  1. ক) J.K. Rowling
  2. খ) Roald Dohl
  3. গ) Pally Watson
  4. ঘ) Ronald Jacques
সঠিক উত্তর:
ক) J.K. Rowling
উত্তর
সঠিক উত্তর:
ক) J.K. Rowling
ব্যাখ্যা
J.K Rowling:
- In full, Joanne Kathleen Rowling, (born July 31, 1965, Yate, near Bristol England).
- British author, creator of the popular and critically acclaimed Harry Potter series.
- We are only strong as we are united as weak as we are divided’ is a quote by J.K. Rowling.

Harry Potter Books:
- Harry Potter and the Philosopher’s Stone
- Harry Potter and the Prisoner of Azkaban.
- The Cuckoo’s Calling, Lethal White.
- The Tales of Beedle the Bard
- Harry Potter and the Half-Blood Prince.
- Harry Potter and the Cursed Child.
- Harry Potter and the Deathly Hallows
- Quidditch Through the Ages
- Harry Potter and the Order of the Phoenix.

Source: Britannica.com
৪৪.
মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে। রিতা সে কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ক) ৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬
ব্যাখ্যা
মিতা একটি কাজ করতে পারে ১০ দিনে
মিতা১ দিনে করতে পারে ১/১০ অংশ।

রিতা ঐ কাজ ১৫ দিনে করতে পারে
রিতা ১ দিনে করতে পারে ১/১৫ অংশ।

দুজনে একত্রে ১ দিনে করতে পারে (১/১০) + (১/১৫)
                                               = (৩ + ২)/৩০
                                               = ৫/৩০ অংশ
                                               = ১/৬ অংশ

 দুজনে একত্রে ১/৬ অংশ কাজ করতে পারে = ১ দিনে 
সম্পূর্ণ বা ১ অংশ কাজ করতে পারে (৬/১)/১ = ৬ দিনে
৪৫.
বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রীনিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ-
  1. ক) ৭%
  2. খ) ৮%
  3. গ) ১%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ঘ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০%
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায় এক-দশমাংশ।
- অর্থাৎ ১০ শতাংশ সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায়।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪৬.
উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) রূপতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) পদক্রম
সঠিক উত্তর:
খ) রূপতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) রূপতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি।
যথা:
- ধ্বনিতত্ত্ব,
- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব,
- বাক্যতত্ত্ব বা পদক্রম ও
- অর্থতত্ত্ব।

রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব:
ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে বলে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব।

এর আলোচ্য বিষয় হলো:
- শব্দগঠন,
- প্রত্যয়,
- উপসর্গ,
- পদপরিচয়,
- লিঙ্গ,
- পুরুষ,
- বচন,
- শব্দ ও ধাতুরূপ,
- সমাস,
- কারক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৭.
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে
  1. ক) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
  2. খ) ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
  3. গ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
  4. ঘ) উত্তরসাগর ও আলান্টিক মহাসাগরকে
সঠিক উত্তর:
ঘ) উত্তরসাগর ও আলান্টিক মহাসাগরকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উত্তরসাগর ও আলান্টিক মহাসাগরকে
ব্যাখ্যা
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে: উত্তর সাগর আটলান্টিক মহাসাগর। 
পৃথক করেছে: ইংল্যান্ড ও ফ্রান্স 
 
উৎস: ব্রিটানিকা 
৪৮.
A Sonnet is a poem having  ____ lines.
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 15
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 14
উত্তর
সঠিক উত্তর:
খ) 14
ব্যাখ্যা
Sonnet: A lyric poem of fourteen iambic pentameter lines.

Types of Sonnet:

Italian or Petrarchan Sonnet: Named for the Italian Renaissance lyrical poet Francesco Petrarch, this sonnet pattern consists of an eight-line Octave with the rhyme scheme ABBA ABBA, followed by a six-line Sestet that follows one of two rhyme schemes, CDE CDE or CDC CDC.

English or Shakespearean Sonnet: Named for William Shakespeare and a variation of the Italian sonnet, this sonnet pattern consists of three four-line Quatrains and a concluding couplet with the rhyme scheme ABAB CDCD EFEF GG.

Spenserian: Named for the English poet Edmund Spenser, a contemporary of William Shakespeare, this sonnet pattern is a variation of the Shakespearean sonnet and features a more challenging rhyme scheme, ABAB BCBC CDCD EE.

Miltonic: Named for the English poet John Milton, this sonnet pattern is considered an evolution of the Shakespearean sonnet. Milton used the Petrarchan form as well and expanded the traditional limits of rhyme and length in composing many of his sonnets. In addition, Miltonic sonnets often address themes of internal struggles and conflict rather than external world themes.

Occitan Sonnets:  These sonnets appeared in Italy in the 13th century with ABABABAB, CDCDCD rhyme scheme and were written for singing.

Caudate Sonnets: These sonnets comprise a total of fourteen lines with a coda. Francesco Berni first wrote these poems and popularized them.

Curtal Sonnets: Written by Manley Hopkins, these sonnets comprise eleven lines with amendments to Petrarchan standards.


Source: literarydevices.net (Link)
৪৯.
বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয়ে যোগকরে যে ধাতু গঠিত হয় তাকে বলে
  1. ক) মৌলিক ধাতু
  2. খ) সংযোগমূলক ধাতু
  3. গ) নাম ধাতু
  4. ঘ) প্রযোজক ধাতু
সঠিক উত্তর:
গ) নাম ধাতু
উত্তর
সঠিক উত্তর:
গ) নাম ধাতু
ব্যাখ্যা
বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয়ে যোগকরে যে নতুন ধাতু গঠিত হয় তাকে বলে তা-ই নাম ধাতু। 
যেমন -
- সে ঘুমাচ্ছে। এখানে, 'ঘুম্‌' থেকে নাম ধাতু 'ঘুমা'।
- 'আমাকে ধমকিও না'। এখানে, 'ধমক্‌' থেকে নাম ধাতু 'ধমকা। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৫০.
'Jaws of Death' is an example of
  1. ক) Personification
  2. খ) Metaphor
  3. গ) Irony
  4. ঘ) Satire
অনির্ধারিত
ব্যাখ্যা
বাক্যে প্রয়োগ অনুসারে এটা metaphor এবং personification দুটিই হয়। তবে বাক্যে প্রয়োগ ছাড়া শুধু phrase দেয়া থাকলে নির্দিষ্ট করে এই দুইটি থেকে একটা গ্রহণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে দুটিই সঠিক উত্তর হয়।
তাই উত্তর তুলে দেয়া হয়েছে।
===============
As a metaphor,
"jaws of death" refers to a situation or circumstance that is extremely dangerous, potentially lethal, or otherwise threatening to a person's well-being or survival. The metaphor suggests that the danger is as ominous and all-encompassing as a set of jaws that could consume or devour the person.

As a personification,
"jaws of death" can be seen as giving human-like qualities to an abstract concept, in this case, the concept of death. By personifying death as having jaws, the metaphor implies that death is an active and malevolent force that seeks to consume and destroy life.
৫১.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈঘ্য ক একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক বর্গ একক

দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য = ২ক একক
নতুন ক্ষেত্রফল = (২ক) = ৪ক বর্গ একক


একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল ৪গুণ বৃদ্ধি পাবে।
৫২.
আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) সৌদি আরবে
  2. খ) জর্ডান
  3. গ) মিশর
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
ঘ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুরস্ক
ব্যাখ্যা
- আয়া সোফিয়া তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। 
- তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা নাকচ করার পর এ স্থাপনাকে মসজিদ হিসেবে মুসলিমদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
- ১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, এরও পর একে জাদুঘরে রূপান্তর করা হয়।
- সর্বশেষ ২৪ জুলাই ২০২০ তারিখে তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর প্রথমবারের মতো জুমার নামাজ আদায় হয়।

উৎসঃ বিবিসি নিউজ।
৫৩.
কত জন বালিকাকে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ১৫
  2. খ) ২৫
  3. গ) ৫
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
বালিকার সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু 
১২৫ = ৫ × ৫ × ৫
১৪৫ = ৫ × ২৯

∴ গ. সা. গু. = ৫

বালিকার সংখ্যা = ৫ জন
৫৪.
√1 + √1 এর বর্গ কত?
  1. ক) √2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) √4
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
√1 + √1
= 1 + 1
= 2
2 এর বর্গ  = (2)2 = 4
৫৫.
The plural number of Bureau.
  1. ক) Bureax
  2. খ) Bureaux
  3. গ) Burase
  4. ঘ) Bureas
সঠিক উত্তর:
খ) Bureaux
উত্তর
সঠিক উত্তর:
খ) Bureaux
ব্যাখ্যা
Bureau (noun)
Plural - bureaux, bureaus.
Bangla Meaning:
১. (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
২. সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau.
৩ [America(n)] (সাধারণত) আয়নাসহ)) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।

Source: Accessible Dictionary by Bangla Academy
৫৬.
২ + ৪ + ৮ + ১৬ + ........... ধারাটির ১০ম পদ কত?
  1. ক) ৩১২
  2. খ) ২৮৮
  3. গ) ১০২৪
  4. ঘ) ১০২৮
সঠিক উত্তর:
গ) ১০২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২৪
ব্যাখ্যা
১ম পদ a = 2
সাধারন অনুপাত, r = 4/2 = 2,
এটি একটি গুণোত্তর ধারা
পদসংখ্যা, n = 10
এখানে, r > 1

১০ তম পদ = arn - 1
                  = 2 × 210 - 1
                  = 2 × 29
                  = 2 × 512
                 = 1024
৫৭.
যদি a + b + c = 12, a + b = 4 এবং a + c = 7 হয়, তাহলে a2 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 4
  4. ঘ) 0
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
দেয়া আছে, 
a + b + c = 12................(1)
a + b = 4....................(2)
a + c = 7.....................(3)

এখন 
a + b + a + c = 4 + 7
2a  + b + c = 11 ....................... (4)

(4)নং থেকে (1)নং বিয়োগ করে পাই, 
2a  + b + c - (a + b + c) = 11 - 12
a = - 1

a2 = (- 1)2
a2 =1
৫৮.
মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে?
  1. ক) সব্যসাচী হাজরা
  2. খ) মুস্তফা মনোয়ার
  3. গ) হাসেম খান
  4. ঘ) শিল্পী শাহাবুদ্দিন
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
উত্তর
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
- মুজিববর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা যা ২০২০ সালের ১০ জানুয়ারি উন্মোচন করা হয়।
- স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর লোগোর কনসেপ্ট ও ডিজাইন করেন রামেন্দু মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী।

উৎসঃ দৈনিক পত্রিকা
৫৯.
একটি ত্রিভুজের দু'টি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° । ত্রিভুজটি কোন ধরণের?
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
সঠিক উত্তর:
খ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকোণী
ব্যাখ্যা
ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ।
ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাপ = ১৮০° - (৫৫ + ৩৫)° = ৯০°

অতএব, ত্রিভুজটি সমকোণী
৬০.
কোন আসল ৩ বছরে সরল মুনাফাসহ ৪৬০ টাকা এবং ৫ বছরে সরল মুনাফাসহ ৬০০ টাকা হলে শতকরা মুনাফার হার কত?
  1. ক) ২৮%
  2. খ) ২৪%
  3. গ) ২৬%
  4. ঘ) ২২%
সঠিক উত্তর:
ক) ২৮%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৮%
ব্যাখ্যা
আসল + ৫বছরের সুদ = ৬০০ টাকা
আসল + ৩বছরের সুদ= ৪৬০ টাকা
∴ ২ বছরের সুদ = ১৪০ টাকা
৩ বছরের সুদ = (১৪০ × ৩)/২ = ২১০টাকা

আসল = (৪৬০ - ২১০) = ২৫০ টাকা
২৫০ টাকার ৩ বছরের সুদ ২১০ টাকা
১ টাকার ১বছরের সুদ ২১০/(২৫০ × ৩) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (২১০× ১০০)/(২৫০ × ৩)
                                       = ২৮%
৬১.
এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে?
  1. ক) ২০টি
  2. খ) ৩১টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৩৩টি
সঠিক উত্তর:
গ) ৩২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২টি
ব্যাখ্যা
- ১ লাখ ৪৪ হাজার ৬৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য ছিল এশিয়ার ৩২টি দেশকে ইউরোপের সঙ্গে যুক্ত করা। 
- নেটওয়ার্কটি তৈরির জন্য ২০০৩ সালে ব্যাংককে একটি আন্তঃসরকার চুক্তি গৃহীত হয়েছিল। 
- বাংলাদেশ ২০০৯ সালে আঞ্চলিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হাইওয়ে নেটওয়ার্কে সংযুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
 
উৎস: দ্য  বিজনেস স্ট্যান্ডার্ড 
৬২.
4x + 4x + 4x + 4x এর মান কত?
  1. ক) 2a + 1
  2. খ) 22x + 2
  3. গ) 2ax
  4. ঘ) 44x
সঠিক উত্তর:
খ) 22x + 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 22x + 2
ব্যাখ্যা
4x + 4x + 4x + 4= 4. 4x
                            = (22).(22)x
                            = 22. 22x
                            = 22 + 2x
৬৩.
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
  1. ক) ছেড়াতার
  2. খ) চাকা
  3. গ) বাকী ইতিহাস
  4. ঘ) কী চাহ শঙ্খচিল
সঠিক উত্তর:
ঘ) কী চাহ শঙ্খচিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কী চাহ শঙ্খচিল
ব্যাখ্যা
মমতাজউদ্দীন আহমেদ রচিত 'কি চাহ শঙ্খচিল’ নাটকে তিনি মুক্তিযুদ্ধপরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া না পাওয়ার বেদনা, হারানাের বেদনা মূর্তি নির্মাণ করেছেন।
আজকাল যে বীরাঙ্গনাদের (বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ধর্ষিত ও নির্যাতিত নারীদের জন্য একটি খেতাব) নিয়ে কথা হয় তাঁরই একটি চিত্র চিত্রিত হয়েছে এই নাটকে।
- আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাস্তবে বীরাঙ্গনার অবস্থার নাটকীয় উপস্থাপনা দেখা যায় নাটকটিতে।

মমতাজউদ্দীন আহমেদ (১৯৩৫-২০১৯) রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটক:
- বর্ণচোর
- বকুলপুরের স্বাধীনতা
- কী চাহ শঙ্খচিল
- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি।

উৎস: কি চাহ শঙ্খচিল, মমতাজউদ্দীন আহমেদ এবং বাংলাপিডিয়া।
৬৪.
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১১টি
  2. খ) ৯টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ঘ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০টি
ব্যাখ্যা
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০টি। সংখ্যাগুলো হলো: ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১।
৬৫.
নিচের কোনটি গণনাবাচক শব্দ?
  1. ক) কুড়ি
  2. খ) তেরই
  3. গ) দ্বাদশ
  4. ঘ) তেসরা
সঠিক উত্তর:
ক) কুড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) কুড়ি
ব্যাখ্যা
পরিমাণ বা গণনা বাচক সংখ্যা
একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তা-ই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।
যেমন— যেমন- এক, দই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বার, বিশ, কুড়ি, সপ্তাহ ইত্যাদি।



উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৬৬.
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন কবে?
  1. ক) ৭ আগস্ট
  2. খ) ৮ আগস্ট
  3. গ) ৯ আগস্ট
  4. ঘ) ১০ আগস্ট
সঠিক উত্তর:
খ) ৮ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ আগস্ট
ব্যাখ্যা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিবের জন্মদিন ৮ অগাস্ট
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। 
- ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 
- প্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক দেওয়া হয়। 
 
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২; বাংলা ট্রিবিউন।
৬৭.
Don't make a noise while your father ____
  1. ক) is being sleep
  2. খ) asleep
  3. গ) is sleeping 
  4. ঘ) has slept
সঠিক উত্তর:
গ) is sleeping 
উত্তর
সঠিক উত্তর:
গ) is sleeping 
ব্যাখ্যা
Subordinate clause এর শুরুতে while থাকলে সেটির সাথে tense অনুযায়ী present continuous বা past continuous tense হয়।

যেমন-
- Do not make a noise while your father is sleeping.
- The phone rang while I was doing the dishes.
- They arrived while we were having dinner.
৬৮.
'লালসালু' উপন্যাসে কোন অঞ্চলের জীবন চিত্র প্রতিফলিত হয়েছে?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) সিলেট
  3. গ) নোয়াখালী
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
গ) নোয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
গ) নোয়াখালী
ব্যাখ্যা
• 'লালসালু' উপন্যাসে নোয়াখালী অঞ্চলের মানুষের জীবন চিত্র প্রতিফলিত হয়েছে।

• ‘লালসালু’ উপন্যাস:
• ‘লালসালু’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস। ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।
• এই উপন্যাসে একদিকে যেমন বাংলার গ্রামজীবনের বাস্তব প্রকৃতি ধরা পড়েছে তার সৌন্দর্য, মাধুর্য ও কঠোরতা নিয়ে; তেমনই রূপায়িত হয়েছে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন।
• ধর্ম ব্যবসায়ী মজিদ অর্থ ও প্রভাব বৃদ্ধির সঙ্গে অল্পবয়সী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। সে গ্রামের মোড়লদেরও প্রভাবিত করে। পাশের গ্রামে অন্য পিরের আগমন হলে, নিজের দাপট খর্ব হবে বিবেচনায়, তাকে মারধর দিয়ে উচ্ছেদ করে।
• তবে স্বল্পবয়সী স্ত্রী জমিলা কর্তৃক মজিদ লাঞ্ছিত হয়। উপন্যাসে জমিলা বিদ্রোহিণী, প্রতিবাদের প্রতীক।
• 'লালসালু'র একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
• উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।
• ঔপন্যাসিক ধর্মব্যবসায়ীদের উপলক্ষ করে লিখেছেন: 'খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে।'
• উপন্যাসটি 'Tree Without Roots' নামে ইংরেজিতে অনূদিত হয়ে (১৯৬৭) খ্যাতি অর্জন করে।
• ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরির ‘লালসালু'র ফরাসি অনুবাদের নাম- ল্য অরবরে সামস মায়েমে (১৯৬১)।

-----------------------
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- উজান মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৯.
কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে?
  1. ক) এমন সুখের মরণ কে মরতে পারে ?
  2. খ) এমন কষ্টের মরণ কেউ কি চায়?
  3. গ) এমন সুখের মরণ কে না চায়?
  4. ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) এমন সুখের মরণ কে মরতে পারে ?
উত্তর
সঠিক উত্তর:
ক) এমন সুখের মরণ কে মরতে পারে ?
ব্যাখ্যা
বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদটিকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে।
যেমন -
আর কত খেলে খেলবে।
এখানে 'খেল' ধাতু থেকে ক্রিয়াপদ 'খেলবে' এবং কর্মপদ 'খেলা' উভয়ই গঠিত হয়েছে।
তাই 'খেলা' পদটি সমধাতুজ বা ধাত্বর্থক কর্ম।
- সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে।
যেমন:
- এমন সুখের মরণ কে মরতে পারে?
- বেশ এক ঘুম ঘুমিয়েছি।
- আর মায়াকান্না কেঁদো না গো বাপু।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৭০.
কোনটি উপমিত কর্মধারয় সমাস?
  1. ক) নরসিংহ
  2. খ) কাজল-কালো
  3. গ) নদীমাতৃক
  4. ঘ) যাচ্ছেতাই
সঠিক উত্তর:
ক) নরসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ক) নরসিংহ
ব্যাখ্যা
উপমিত কর্মধারয় সমাস:
প্রত্যক্ষ বস্তুর সাথে পরােক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় বা উপমিত।
যেমন-
- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র,
- পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ,
অনুরূপভাবে, নর সিংহের ন্যায় = নরসিংহ
- চরণ কোমলের ন্যায় = চরণকোমল,
- অধর কোমলের ন্যায় = অর্ধকোমল,
- ফুল বাবুর ন্যায় = ফুলবাবু,
- ফুল কুমারীর ন্যায় = ফুলকুমারী,
- কর কমল সদৃশ =করকমল,
- পদ পল্লবের ন্যায় = পদপল্লব ইত্যাদি।

কাজলের ন্যায় কালো = কাজলকালো = উপমান কর্মধারয় সমাস।
নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক = বহুব্রীহি সমাস।


উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।