পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
৪৫তম বিসিএস প্রস্তুতি: পরীক্ষা - ১০: পরীক্ষার টপিক: ১০ - ১৪তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। ১. Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। ২. উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) মূমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মূমুর্ষ
  4. ঘ) মুমূর্ষ
ব্যাখ্যা
'মুমূর্ষু'- বানানটি সঠিক। 
মুমূর্ষু (বিশেষণ)- মরণাপন্ন; মৃতপ্রায় ; মৃত্যুকাল আসন্ন এমন।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
.
'প্রত্যয়'- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) দ্বিধা
  2. খ) বিস্ময়
  3. গ) নির্ভয়
  4. ঘ) সংশয়
ব্যাখ্যা
'প্রত্যয়'- এর বিপরীতার্থক শব্দ-'সংশয়'

 
প্রত্যয় অর্থ - প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা   
সংশয় অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ।
.
নিচের কোনটি উপন্যাস নয়?
  1. ক) দুইবোন
  2. খ) শেষের কবিতা
  3. গ) শেষলেখা
  4. ঘ) মালঞ্চ
ব্যাখ্যা
- 'শেষলেখা' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ
- 'দুই বোন', 'শেষের কবিতা', 'মালঞ্চ'- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতিধর্মী উপন্যাস।  

অধ্যাপক মাহবুবুল আলম রচিত “বাংলা সাহিত্যের ইতিহাস” বই অনুসারে,
রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” প্রধানত গীতিধর্মী উপন্যাস। ‘মালঞ্চ’, ‘দুইবোন’ - উপন্যাস দুটিও একই ধরণের।

তার রচিত প্রথম উপন্যাস হল: বউ ঠাকুরানীর হাট।
এছাড়াও
তিনি রাজর্ষি, ঘরে বাইরে, চার অধ্যায়, গোরা, চোখের বালি ,নৌকাডুবি ইত্যাদি উপন্যাস রচনা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম। 
.
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
  1. ক) দিলরুবা
  2. খ) নূরনামা
  3. গ) সাত সাগরের মাঝি
  4. ঘ) জিঞ্জির
ব্যাখ্যা
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য 'সাত সাগরের মাঝি' কাব্যের উপজীব্য।

ফররুখ আহমদ
- ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে ।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য
- সাত সাগরের মাঝি (১৯৪৪),
- সিরাজাম মুনিরা (১৯৫২),
- নৌফেল ও হাতেম (১৯৬১),
- মুহূর্তের কবিতা (১৯৬৩),
- হাতেমতায়ী (১৯৬৬),
- হাবেদা মরুর কাহিনী (১৯৮১)
- পাখির বাসা (১৯৬৫),
- হরফের ছড়া (১৯৭০),
- ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ); বাংলাপিডিয়া।
.
কোনটি বিশেষণ বাচক শব্দ?
  1. ক) জীবনী
  2. খ) জীবিকা
  3. গ) জীবাণু
  4. ঘ) জীবন
ব্যাখ্যা

জীবনী বা আয়ু দান করে এমন অর্থে জীবনী বিশেষণ বাচক।
জীবন, জীবিকা ও জীবাণু বিশেষ্য বাচক শব্দ।
কিন্তু জীবনবৃত্তান্ত বা জীবন কাহিনী অর্থে 'জীবনী' বিশেষ্য বাচক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ।
.
গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
  1. ক) মড়াদাহ
  2. খ) শবদাহ
  3. গ) শবমড়া
  4. ঘ) শবপোড়া
ব্যাখ্যা
গুরুচণ্ডালী দোষমুক্ত- শবদাহ
বাংলা ভাষায় তৎসম শব্দ এবং দেশীয় শব্দের একসাথে ব্যবহার এর ফলে মাঝেমধ্যে গুরুচন্ডালী দোষ সৃষ্টি হয়। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
শবপোড়া-শব(তৎসম শব্দ) + পোড়া (দেশি শব্দ)
মড়াদাহ- মড়া(দেশি শব্দ)+ দহ(তৎসম শব্দ)
শবদাহ-শব(তৎসম শব্দ)+ দাহ(তৎসম শব্দ)
শবমড়া- শব(তৎসম শব্দ)+ মোড়া(দেশি শব্দ)

উৎসঃ ভাষা ও শিক্ষা - ড হায়াৎ মামুদ
.
Which is the verb form of the word 'Beautiful'?
  1. ক) Beautify
  2. খ) Beauty
  3. গ) Beauteous
  4. ঘ) Beautifully
ব্যাখ্যা
• Beautiful (adjective) - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
- এর verb form হচ্ছে - Beautify - সুন্দর করা।

অন্যদিকে,
• Beauty (noun) - সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য
•  Beauteous (adjective) -  সুন্দর; রূপবান; শোভাময়।
• Beautifully (adverb) - সুন্দর ভাবে।

Source: Bangla Academy Dictionary.
.
In English grammar Syntax is concerned with -
  1. ক) letter
  2. খ) word
  3. গ) speech
  4. ঘ) sentence
ব্যাখ্যা
• ইংরেজি ভাষাবিজ্ঞানে 'syntax' বাক্যের গঠন নিয়ে আলোচনা করে।
- 'Syntax' শব্দের অর্থ বাক্যতত্ত্ব।
- Syntax denotes rules for building sentences.
- সুতরাং Syntax is concerned with - sentence
.
T. S Eliot was born in which country?
  1. ক) Canada
  2. খ) England
  3. গ) Ireland
  4. ঘ) USA
ব্যাখ্যা
T. S. Eliot (Thomas Stearns Eliot)
-  He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

Best works:
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- Ash Wednesday etc.
• His well known plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Trail of a Judge etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
১০.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ১০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ৪০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ৪৮০ টাকা
  2. খ) ৪৯৮ টাকা
  3. গ) ৫২৮ টাকা
  4. ঘ) ৬২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ১০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ৪০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?


 সমাধান: 
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ৪০০ + ৪০০ এর ২০%
= ৪০০ + ৮০ টাকা 
= ৪৮০ টাকা

আবার,
১০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (৪৮০ + ৪৮০ এর ১০%)
= ৪৮০ + ৪৮০ এর ১০/১০০
= (৪৮০ + ৪৮)
= ৫২৮ টাকা।
১১.
ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
  1. ক) ২৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১৫ টাকা
  4. ঘ) ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?

সমাধান: 
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১২৫ টাকা 

১২৫ টাকায় খ এর বেতন কম ২৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (২৫ × ১০০)/১২৫
= ২০ টাকা
১২.
যদি (x - 6) (m + x) = x2 - 36 হয় তবে m এর মান কত?
  1. ক) 36
  2. খ) -36
  3. গ) 6
  4. ঘ) -6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 6) (m + x) = x2 - 36 হয় তবে m এর মান কত?

সমাধান:
(x - 6) (m + x) = x2 - 36
(x - 6) ( m + x) = x2 - 62
(x - 6) (m + x) = (x - 6) (x + 6)
m + x = x + 6
m = 6
১৩.
3a2 + 4a - 4 এর উৎপাদক হবে?
  1. ক) (a - 2) (3a - 2)
  2. খ) (a + 2) (3a - 2)
  3. গ) (a + 2) (3a + 2)
  4. ঘ) (a + 3) (a - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 3a2 + 4a - 4 এর উৎপাদক হবে?

সমাধান:
3a2 + 4a - 4
= 3a2 + 6a - 2a - 4
= 3a (a + 2) - 2(a + 2)
= (a + 2) (3a - 2)
১৪.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) ৫টি
  2. খ) ৭টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
সুষম বহুভুজের প্রতিটি বহি:স্থ কোণের পরিমাণ = (১৮০ - ১২০) ডিগ্রী = ৬০ ডিগ্রী।

∴ বাহুর সংখ্যা = ৩৬০/৬০ = ৬ টি।
১৫.
৩৭১০৭৯.৫২ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
  1. ক) ০.০৩৭১০৭৯৫২
  2. খ) ০.৩৭১০৭৯৫২
  3. গ) ৩৭.১০৭৯৫২
  4. ঘ) ৩.৭১০৭৯৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭১০৭৯.৫২ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

সমাধান:
আমরা জানি,
10,00,000 মিলিগ্রাম = 1 কিলোগ্রাম
371079.52 মিলিগ্রাম = 371079.52/10,00,000 কিলোগ্রাম
= 0.371079.52 কিলোগ্রাম
১৬.
81 এর 3 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 81 এর 3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
81 এর 3 ভিত্তিক লগারিদম = log381
= log334
= 4log33
= 4 . 1 
= 4
১৭.
১০টি সংখ্যার যোগফল ৪৪৮। এদের প্রথম ৪টির সংখ্যার গড় ৪২ এবং শেষের ৫টির সংখ্যার গড় ৪০। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৫৮
  4. ঘ) ৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৪৪৮। এদের প্রথম ৪টির সংখ্যার গড় ৪২ এবং শেষের ৫টির সংখ্যার গড় ৪০। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
 প্রথম ৪টির গড় ৪২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৪২
= ১৬৮

শেষ ৫ টির সংখ্যার গড় ৪০
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৪০
= ২০০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (১৬৮ + ২০০)
= ৩৬৮

∴পঞ্চম সংখ্যাটি = ৪৪৮ - ৩৬৮
= ৮০
১৮.
একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল তিনগুণ হয়। r এর মান কত?
  1. ক) n/(√3 - 1)
  2. খ) n/(√3 + 1)
  3. গ) 3n/(√3 - 1)
  4. ঘ) √3n
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল তিনগুণ হয়। r এর মান কত?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাসার্ধ (n + r) হলে বৃত্তের ক্ষেত্রফল = π(n + r)2

∴3 × πr2 = π(n + r)2
⇒3 × r2 = (n + r)2
⇒√3r = n + r
⇒√3r - r = n
⇒r(√3 - 1) = n
∴r = n/(√3 - 1)
১৯.
(.1 × .01 × .002)/(.2 × .02 × .002) এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1/8
  3. গ) 1/4
  4. ঘ) 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: (.1 × .01 × .002)/(.2 × .02 × .002) এর মান কত?

সমাধান: 
(.1 × .01 × .002)/(.2 × .02 × .002)
= (1 × 1 × 2)/(2 × 2 × 2)
= 1/4
২০.
2 টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. ক) 45°
  2. খ) 75°
  3. গ) 85°
  4. ঘ) 105°
ব্যাখ্যা
প্রশ্ন: 2 টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

সমাধান: 
উৎপন্ন কোণ = ।(11 M - 60 H)/2।°   [এখানে, M=30 মিনিট, H= 2 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 2)/2।°
= ।(330 - 120)/২।°
=।210/ 2।°
= 105°
২১.
‍a + 2 × {a - (a - 1)} - 1 = কত?
  1. ক) a - 1
  2. খ) a
  3. গ) 1
  4. ঘ) a + 1
ব্যাখ্যা
প্রশ্ন: ‍a + 2 × {a - (a - 1)} - 1 = কত?


সমাধান: 
a + 2 × {a - (a - 1)} - 1
= a + 2 × {a - a + 1} - 1
= a + 2 - 1
= a + 1
২২.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ১০ বছরে সুদে-আসলে পাঁচগুণ হবে?
  1. ক) ৪০%
  2. খ) ৩৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ১০ বছরে সুদে-আসলে পাঁচগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল, A  = ১০০ × ৫ = ৫০০ টাকা
সুদ, I = ৫০০ - ১০০ = ৪০০ টাকা

সুদের হার r = (১০০ × ৪০০)/(১০০ × ১০)
                   = ৪০%
২৩.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। দৈর্ঘ্য ৩২ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৬ বর্গমিটার
  2. খ) ৫১২ বর্গমিটার
  3. গ) ২৫৬ বর্গমিটার
  4. ঘ) ১০২৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। দৈর্ঘ্য ৩২ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে 
 দৈর্ঘ্য = ৩২ মিটার  
∴ বিস্তার= ৩২/২ = ১৬ মিটার।

∴ ক্ষেত্রফল = (৩২ × ১৬) বর্গমিটার।
= ৫১২ বর্গমিটার।
২৪.
পাখি ছাড়া 'বলাকা' কাঞ্চন কী নামে পরিচিত?
  1. ক) উন্নত জাতের ধানশস্য
  2. খ) উন্নত জাতের ভুট্টাশস্য
  3. গ) উন্নত জাতের ইক্ষুশস্য
  4. ঘ) উন্নত জাতের গমশস্য
ব্যাখ্যা
গমের উন্নত জাত:- সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, কাঞ্চন, আকবর, বরকত, অগ্রণী ইত্যাদি।
- কয়েকটি উন্নত জাতের ভুট্টাশস্য হল বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
- কয়েকটি  উন্নত জাতের ইক্ষুশস্য হল ঈশ্বরদী, লটারি, জাবাসি, মিশ্রিমালা, গেণ্ডারিয়া ইত্যাদি।
- কয়েকটি উন্নত জাতের ধানশস্য হল ময়না, মালা, আশা, প্রগতি, মুক্তা, প্রভৃতি। 

 সুত্র: কৃষি বাতায়ন।
২৫.
মিশুকের স্থপতি কে?
  1. ক) শামীম শিকদার
  2. খ) হামিদুর রহমান
  3. গ) হামিদুজ্জামান খান
  4. ঘ) মোস্তফা মনোয়ার
ব্যাখ্যা

- ১৯৮৫ সালের দ্বিতীয় সাব গেমস এর মাসকট মিশুক এর স্থপতি মোস্তফা মনোয়ার।
- এটি শাহবাগের শিশু পার্কের সামনে অবস্থিত , এটি মূলত হরিণ শাবকের ভাস্কর্য।
- দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের ডিরেক্টর ও ভিজুয়ালাইজার-এর দায়িত্ব পালন করেন মোস্তফা মনোয়ার।
- দ্বিতীয় সাফ গেমস-এর মাসকট ‘মিশুক’, ১০ ফুট উঁচু চলমান হরিণ শিশু এবং ষষ্ঠ সাফ গেমস-এর মাসকট ‘অদম্য’ একটি বড় বাঘরূপী জীবন্ত পাপেট নির্মাণ তাঁর বড় সাফল্য। 

উৎস: ইত্তেফাক আর্কাইভ।
২৬.
কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) গড়াই
  2. খ) যমুনা
  3. গ) আড়িয়াল খাঁ
  4. ঘ) তিস্তা
ব্যাখ্যা
- কুষ্টিয়া  গড়াই নদীর তীরে অবস্থিত।
অন্যদিকে,
- মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
- শীতলক্ষ্যা নদীর তীরে নারায়নগঞ্জ এবং নরসিংদী জেলা অবস্থিত।
- আড়িয়াল খাঁ নদের তীরে মাদারীপুর শহর অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।
২৭.
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯২১ সালে
  3. গ) ১৯৫৩ সালে
  4. ঘ) ১৯৬৮ সালে
ব্যাখ্যা
- রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহীর তিন মাইল পূর্বদিকে মতিহারে অবস্থিত।
- এটি ৬ জুলাই, ১৯৫৩ সালে স্থাপিত হয়।
- এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ড. ইতরাত হোসেন জুবেরি।

উৎস: RU Website এবং বাংলাপিডিয়া।
২৮.
দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে?
  1. ক) লর্ড কার্জন
  2. খ) লর্ড ক্লাইভ
  3. গ) জর্জ হ্যারিসন
  4. ঘ) লুই আইকান
ব্যাখ্যা
- ১৭৬৫ খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ বাংলার নবাব নজম - উদ্ - দৌলাকে কাঙ্ক্ষিত ৫৩ লক্ষ টাকা দেবার বিনিময়ে রাজস্ব আদায় এবং দেওয়ানি মামলার ভার গ্রহণ করলেন ।
- দেশ শাসনের দায়িত্ব আগের মতোই নবাবের হাতে রইলো। 
- এই ব্যবস্থা ইতিহাসে দ্বৈতশাসন নামে পরিচিত ।
- এই ব্যবস্থায় বাংলার নবাব সামান্য বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হলেন ।
- আর প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ইংরেজ কোম্পানি এদেশের প্রকৃত প্রভু হয়ে বসলেন ।
- নবাব ও কোম্পানির মধ্যে এই ক্ষমতা ভাগাভাগির ফলে দেশশাসন ও প্রজাসাধারনের মঙ্গল বিধানের দায়িত্ব কেউই পালন করত না।
- ফলে বাংলায় রাজনৈতিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও গোলযোগ দেখা দেয় ।
- ক্ষমতাহীন নবাব সেই বিশৃঙ্খলা দমনে ব্যর্থ হন ।
- কোম্পানি নিযুক্ত রাজস্ব বিভাগের দুই সহকারী রেজা খাঁ ও সিতাব রায়ের শোষণ ও অত্যাচারে প্রজাদের দুর্দশার অন্ত ছিল না ।
- পরিণতিতে ১৭৭০ খ্রিস্টাব্দে বা ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয় ।
- যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত ।

উৎস: বাংলাপিডিয়া।
২৯.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার রচয়িতা কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) আব্দুল গাফফার চৌধুরী
  3. গ) মাহবুব-উল-আলম চৌধুরী
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
- ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা 'এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।'
- এর রচয়িতা মাহবুব-উল-আলম চৌধুরী।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণের পর মাহবুব-উল-আলম চৌধুরী 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' কবিতাটি লিখেন
১৯৫০ সালে তিনি দাঙ্গাবিরোধী 'সীমান্ত' প্রকাশ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৩০.
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
  1. ক) যশোর
  2. খ) মেহেরপুর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিতি।
- ১০ এপ্রিল ঘোষিত মুজিবনগর সরকার ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- বৈদ্যনাথতলার পরিবর্তিত নাম মুজিবনগর বর্তমান মেহেরপুর জেলায় অবস্থিত।
- ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে মুজিবনগর প্রশাসনের সকল কর্মকান্ডের বৈধকরণ করা হয়।
- যুদ্ধকালীন বাংলাদেশের মৌলিক আইনের ভিত্তি ছিল এই স্বাধীনতার সনদ।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর দেশের সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত এটিই ছিল দেশের সংবিধান।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩১.
মুক্তিযুদ্ধে যশোর কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) ৭নং সেক্টর
  2. খ) ৫নং সেক্টর
  3. গ) ৬নং সেক্টর
  4. ঘ) ৮নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়। 
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়।
-  যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
- '৮ নং সেক্টর' এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
-  এই সেক্টরের হেডকোয়ার্টার ছিল কল্যানীতে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়?
  1. ক) জামালগঞ্জে
  2. খ) রানীগঞ্জে
  3. গ) বিজয়পুরে
  4. ঘ) টেকের হাট
ব্যাখ্যা
- চীনামাটি (White Clay or China Clay)  কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের  কর্দম; প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে।
- বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে।
- বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে।
- নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।
- এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।
- এ চীনামাটির সঙ্গে আমদানিকৃত উচ্চ মানসম্পন্ন কর্দম মিশিয়ে তা দেশের  সিরামিক শিল্প কারখানাগুলিতে ব্যবহূত হয়ে থাকে।

উৎস:  বাংলাপিডিয়া।
৩৩.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির প্রথম সুরকার কে?
  1. ক) মাহমুদুন্নবী
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আব্দুল গাফফার চৌধুরী
  4. ঘ) আব্দুল লতিফ
ব্যাখ্যা
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ - গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ
- গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ।
- গানটির রচয়িতা বা গীতিকার হলেন আব্দুল গাফফার চৌধুরী।

উৎস: বাংলাপিডিয়া।
৩৪.
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর বর্তমান সদস্য-
  1. ক) ১৭১ টি
  2. খ) ১৭২ টি
  3. গ) ১৭৩ টি
  4. ঘ) ১৭৫ টি
ব্যাখ্যা
• আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা-(IAEA)
- এর পূর্ণরুপ- International Atomic Energy Agency 
- জাতিসংঘ পরিবারের মধ্যে বিশ্বের "শান্তি ও উন্নয়নের জন্য পরমাণু" সংস্থা হিসাবে ব্যাপকভাবে পরিচিত, (IAEA) হল পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক কেন্দ্র। পারমাণবিক প্রযুক্তির নিরাপদ, সুরক্ষিত এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য সংস্থাটি তার সদস্য রাষ্ট্র এবং বিশ্বব্যাপী একাধিক অংশীদারদের সাথে কাজ করে।
- বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi
- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
- বর্তমান সদস্য- ১৭৫ টি
- সদস্য সংখ্যা- ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
৩৫.
আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে-
  1. ক) বেরিং
  2. খ) জিব্রাল্টার
  3. গ) বাবেল মান্দেব
  4. ঘ) দার্দানেলিস
ব্যাখ্যা

- বেরিং প্রণালি : এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
- বাবেল মান্দেব প্রণালি : আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে
- জিব্রাল্টার প্রণালি : আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- দার্দানেলিস প্রণালি : এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস
৩৬.
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কী?
  1. ক) ডাউনিং স্ট্রিট
  2. খ) হোয়াইট হল
  3. গ) হোয়াইট হাউজ
  4. ঘ) বাকিংহাম প্যালেস
ব্যাখ্যা
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বলা হয় 'বাকিংহাম প্যালেস'
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরক 'হোয়াইট  হল'
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন 'হোয়াইট হাউজ'
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়ের নাম ১০ নং ডাউনিং স্ট্রিট।

উৎস: ব্রিটানিকা।  
৩৭.
আলেকজান্দ্রিয়া কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ক) মিশর
  2. খ) ইয়েমেন
  3. গ) সুদান
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
- সুয়েজ, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ : মিশরের সমুদ্রবন্দর।
- এডেন : ইয়েমেনের সমুদ্রবন্দর।
- আকাবা : জর্ডানের সমুদ্রবন্দর।
- পোর্ট সুদান : সুদানের সমুদ্রবন্দর।

(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)