পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
সন্ধি ও সমাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মৃত্যু শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অন্ত
  2. খ) নিধন
  3. গ) স্বর্গলাভ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
মৃত্যু শব্দের সমার্থক শব্দ - নাশ, নিধন, স্বর্গলাভ, অন্ত, ইন্তেকাল, বিনাশ, মরণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
পাখি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) খেচর
  2. খ) অণ্ডজ
  3. গ) পতত্রী
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
পাখি শব্দের সমার্থক শব্দ - খেচর, অণ্ডজ, পতত্রী, পক্ষী, বিহগ, বিহঙ্গম, বিহঙ্গ, শকুন্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
প্রসারণ- শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সংক্ষেপণ
  2. খ) নিস্তেজ
  3. গ) বিকুঞ্চন
  4. ঘ) আকুঞ্চন
ব্যাখ্যা
আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। এখানে প্রসারনের প্রতিশব্দ হচ্ছে বিকুঞ্চন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোন শব্দযুগল ব্যাতিক্রম?
  1. ক) দ্বিপ-দ্বিজ
  2. খ) পক্ষী-বিহগ
  3. গ) হাতি-গজ
  4. ঘ) পশুরাজ-মৃগরাজ
ব্যাখ্যা
পক্ষী,বিহগ, দ্বিজ হলো পাখির সমার্থক শব্দ। হাতির সমার্থক শব্দ হলো দ্বিজ, গজ। পশুরাজ-মৃগরাজ হলো সিংহের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
উপমিত কর্মধারয় সমাস কোনটি?
  1. ক) সিংহপুরুষ
  2. খ) সিংহাসন
  3. গ) তুষারশুভ্র
  4. ঘ) অরুনরাঙা
ব্যাখ্যা
সিংহপুরুষ - পুরুষ সিংহের ন্যায়। চন্দ্রমুখ - মুখ চন্দ্রের ন্যায়। এদুটি উপমিত কর্মধারয় সমাস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'বিষাদসিন্ধু' শব্দটি কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
বিষাদসিন্ধু শব্দটি রূপক কর্মধারয় সমাস। বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
‘আকণ্ঠ’ শব্দটি কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) বহুব্রীহি
  3. গ) অলুক দ্বন্দ্ব
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে,তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমনঃ উপশহর, আকণ্ঠ, নির্জল।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা