ব্যাখ্যা
• চঞ্চল (বিশেষণ):
অর্থ:
- অস্থির; চলনশীল; চলমান।
- ছটফটে, চপল; অশান্ত।
- চ্যাকুল; উৎকণ্ঠিত; ব্যগ্র।
• 'চঞ্চল' এর স্ত্রীলিঙ্গ: চঞ্চলা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন
• চঞ্চল (বিশেষণ):
অর্থ:
- অস্থির; চলনশীল; চলমান।
- ছটফটে, চপল; অশান্ত।
- চ্যাকুল; উৎকণ্ঠিত; ব্যগ্র।
• 'চঞ্চল' এর স্ত্রীলিঙ্গ: চঞ্চলা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
• জ্ঞানদাস:
জ্ঞানদাস চৈতন্যোত্তর যুগে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ার কাঁদড়া গ্রামে এক মঙ্গল-ব্রাহ্মণ বংশে তাঁর জন্ম। এজন্য তিনি মঙ্গল ঠাকুর, শ্রীমঙ্গল, মদন-মঙ্গল প্রভৃতি নামেও পরিচিত ছিলেন।
- বৈষ্ণব সাধকদের মধ্যেও তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন।
- তিনি বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
- জ্ঞানদাসই প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
- তিনি বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুশ (মতান্তরে চারশ) পদ রচনা করেন।
- তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।
পদরচনায় তিনি বিদ্যাপতি ও চণ্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো করে সরল সুরে পদ রচনা করেন, যে কারণে পাঠক সহজেই তাঁর লেখায় আকৃষ্ট হয়। প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মুখ্য বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে জ্ঞানদাস মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
• ‘কর্ণফুলী’ উপন্যাস:
- আলাউদ্দিন আল আজাদ রচিত বিখ্যাত উপন্যাস কর্ণফুলী।
- উপন্যাসটির প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- এই উপন্যাসে বিশেষ অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপনের বর্ণনা রয়েছে।
- এটি মূলত পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় জীবন ও কর্ণফুলী নদীর তীরবর্তী মানুষের জীবন সংগ্রাম, প্রেম ও আকাঙ্ক্ষার এক অসাধারণ আখ্যান
• কাহিনি সংক্ষেপ:
- আলাউদ্দিন আল আজাদের 'কর্ণফুলী' পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- উপন্যাসের চরিত্র: আদিবাসি (ক্ষুদ্র-নৃগোষ্ঠী) রাঙামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় এ উপন্যাসে বর্ণিত।
- এই উপন্যাসে ইসমাইল চোরাকারবারি, উচ্চাভিলাসী। সে আদিবাসি তরুণী রাঙালিমার প্রতি আকৃষ্ট হয়।
• আলাউদ্দিন আল আজাদ:
- বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব।
- নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন।
লেখকের অন্যান্য উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- স্বপ্নশিলা,
- বিশৃঙ্খলা।
অন্যদিকে,
- 'অরণ্যবহ্নি' আদিবাসী সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেন এ উপন্যাস।
- সেলিনা হোসেন রচিত উপন্যাস ‘পোকামাকড়ের ঘড়বসতি’। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীর মধ্যে শাহপরি দ্বীপ নামক এক ছোটো দ্বীপের মানুষের, বিশেষ করে মাঝিদের সংগ্রামী জীবনের বাস্তব রূপায়ণ।
•'অরণ্য নীলিমা' উপন্যাস:
- আহসান হাবীবের রচিত উপন্যাস 'অরণ্য নীলিমা'।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তাঁর স্ত্রীর মনোজাগতিক সংকটক এ উপন্যাসের উপজীব্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'অতিমানব' শব্দের ‘অতি’ সংস্কৃত বা তৎসম উপসর্গ।
• তৎসম উপসর্গ ২০টি।
যথা-
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
'ঢেউ' এর সমার্থক শব্দ:
- ঊর্মি, তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।
অন্যদিকে,
- 'ঝটিকা' হচ্ছে ঝড় শব্দের সমার্থক শব্দ।
- 'সরোবর' হচ্ছে ‘জলাশয়’ শব্দের সমার্থক শব্দ।
- 'চপল' চঞ্চল শব্দের প্রতিশব্দ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• বোতাম - পর্তুগিজ ভাষার শব্দ।
মূল শব্দ: পর্তুগিজ ভাষায় মূল শব্দটি হলো 'বোতাও' (Botão), যা বাংলায় 'বোতাম' হিসেবে ব্যবহৃত হয়।
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
ইস্পাত, আনারস, গির্জা, ইস্তিরি, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, জানালা, বোতাম, তুরুপ, তোয়ালে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• আবুল মনসুর আহমদ - এ পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন না।
অন্যদিকে,
• আবুল হুসেন, আবদুল কাদির, এবং মুন্সি আহমদ আলী প্রত্যেকেই শিখা পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
• আবুল হুসেন ছিলেন এর প্রথম সম্পাদক, আবদুল কাদির এর প্রকাশনার দায়িত্বে ছিলেন, এবং মুন্সি আহমদ আলী এটি মুদ্রণের দায়িত্ব পালন করেন।
-----------------
শিখা পত্রিকা:
- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত।
- শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের।
- তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে।
মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
• ‘একাদশে বৃহস্পতি’ এর সমার্থক বাগধারা - চাঁদ-কপালে; যার অর্থ - ভাগ্যবান/ সৌভাগ্যের বিষয়।
অন্যদিকে,
‘একাদশে বৃহস্পতি’ এর বিপরীত বাগধারা - আটকপালে, অদৃষ্টের পরিহাস, ইঁদুর কপালে; যাদের অর্থ - মন্দভাগ্য।
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘আটাশে ছেলে’ বাগ্ধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগ্ধারাটির অর্থ = অপব্যয়ী।
- 'আঠারো আনা' বাগ্ধারাটির অর্থ = বাড়াবাড়ি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
• কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা “বাতায়ন পাশে গুবাক তরুর সারি” ।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বাতায়ন' :
- অর্থ: জানালা, গবাক্ষ
- এটি একটি তৎসম শব্দ (সংস্কৃত থেকে আগত)।
- প্রতিশব্দ: জানালা, গবাক্ষ, খিড়কি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি অভিধান।
উত্তর: ঘ) সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ভুল।
--------------------
• সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ভুল বা অশুদ্ধি:
একই বাক্যে একসাথে সাধু ও চলিত রীতির শব্দ ব্যবহার করলে বাক্য অশুদ্ধ হয়ে থাকে।
যেমন,
অশুদ্ধ বাক্য: তাহারা এইখানে এসেছিল।
শুদ্ধ বাক্য: তারা এখানে এসেছিল।
অশুদ্ধ বাক্য: অতঃপর তাহারা চলে গেল।
শুদ্ধ বাক্য: তারপর তারা চলে গেল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• ‘লৌকিক’ অর্থ- লোকসম্বন্ধীয়; সাংসারিক; পার্থিব।
- এর বিপরীতার্থক শব্দ হলো- পারত্রিক।
- পারত্রিক শব্দের অর্থ হলো- পরলোক সম্বন্ধীয়; আখেরাতের।
উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
অপিনিহিতি (Apenthesis):
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন,
– আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া » রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।
তেমনি,
'কন্যা' শব্দের অপিনিহিতি - 'কইন্যা'।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
- যথা:
- মন দিয়ে গড়া = মনগড়া,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- মধু দিয়ে মাখা= মধুমাখা ৷
- ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
- যথা:
- এক দ্বারা ঊন = একোন,
- বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন,
- জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য,
- পাঁচ দ্বারা কম = পাঁচ কম।
অন্যদিকে,
- বহুব্রীহি সমাসের উদাহরণ - অল্প প্রাণ যার = অল্পপ্রাণ।
- 'আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি' উপমিত কর্মধারয় সমাস।
- গ্রহের তুল্য = উপগ্রহ - অব্যয়ীভাব সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ব্যঞ্জন সন্ধিসাধিত শব্দ হচ্ছে — ‘শঙ্কা’।
সঠিক সন্ধি-বিচ্ছেদ: শম্ + কা = শঙ্কা।
অন্যদিকে,
- চার রাস্তার সমাহার =চৌরাস্তা- সমাস সাধিত শব্দ
- ‘হাত’ + ‘ল’ = হাতল (প্রত্যয় সাধিত শব্দ)।
- গোলাপ -মৌলিক শব্দ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• এমন কাঁচা লোক দিয়ে সব কাজ চলে না। - এখানে ‘কাঁচা’ শব্দটি 'আনাড়ি' অর্থে ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে,
• মেয়েটির একেবারেই কাঁচা বয়স। - এখানে ‘কাঁচা’ শব্দটি অপরিণত বয়স বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• কাঁচা আমগুলো গাছে ঝুলছে।- এখানে ‘কাঁচা’ শব্দটি অপরিপক্ক আম বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি।- এখানে ‘কাঁচা’ শব্দটি খাঁটি অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন (২য় খণ্ড)।
কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- গরু ঘাস খায়। - কর্তৃকারকে শূন্য বিভক্তি।
- 'গুণহীন চিরদিন থাকে পরাধীন।' - কর্তৃকারকে শূন্য বিভক্তি। ('কে থাকে পরাধীন? - গুণহীন)
- খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা – কর্তৃকারক)।
- মেয়েরা ফুল তোলে। (কারা তোলে? মেয়েরা – কর্তৃকারক)।
- পাছে লোকে কিছু বলে। ( ৭মী বিভক্তি)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ) ও বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• "বিরুদ্ধমত পোষণকারী।" এর বাক্য সংকোচন - বিবদমান।
অন্যদিকে,
• ‘প্রবেশ করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবিক্ষা।
• ‘বলার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবক্ষা।
• ‘বমন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবমিষা।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘লাজ’- বিশেষ্য পদ।
- ‘লাজ’ শব্দের অর্থ- লজ্জা, শরম।
- 'লাজ' এর বিশেষণ পদ: 'লাজুক'।
• "তাঁর কোনো লাজ নেই।" এখানে, ‘লাজ’ শব্দটি বিশেষ্য পদ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'রোহিণী'- বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত ''কৃষ্ণকান্তের উইল'' উপন্যাসের চরিত্র।
- রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস এবং চরিত্র সমূহ:
- দুর্গেশনন্দিনী - চরিত্র- আয়েশা, তিলোত্তমা,
- কপালকুণ্ডলা - চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার
- মৃণালিনী - চরিত্র- হেমচন্দ্র, মৃনালিনী, পশুপতি, মনোরমা।
- বিষবৃক্ষ - চরিত্র- কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'কৃষ্ণকান্তের উইল'' উপন্যাস।
• 'মিথ্যুক = মিথ্যা + উক; এখানে, 'মিথ্যুক' শব্দটি - বাংলা তদ্ধিতপ্রত্যয় 'উক' যোগে গঠিত হয়েছে।
• বাংলা তদ্ধিত প্রত্যয়:
- বাংলা নাম প্রকৃতির সাথে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে।
• উক-প্রত্যয়: বিশেষণ গঠনে:
- লাজ + উক = লাজুক,
- মিথ্যুক = মিথ্যা + উক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
• 'জাহান্নম হইতে বিদায়' উপন্যাস:
- শওকত ওসমানের 'জাহান্নম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত উপন্যাস।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
- এ রচনায় স্বাধীনতাকামী শরণার্থী বাঙালির চিত্র ফুটে উঠেছে।
- এই উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠেন।
- প্রচলিত ধারার উপন্যাসের মতো এই উপন্যাসের নায়ক কোন ব্যক্তি নয়, নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
- যে সময় সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল পাকিস্তানিরা, সে সময় শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে এমন গান: সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া তোমার আসামির মতো জবাব দিতে হবে।
- উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা।
- এই উপন্যাসে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে।
• উল্লেখযোগ্য চরিত্র:
- গাজী রহমান,
- এডভোকেট রেজা আলী,
- বামপন্থী নেতা কিরণ রায় প্রমুখ কয়েকটি চরিত্র আছে এই উপন্যাসে।
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ছিলেন।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- জননী,
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাংগী,
- পুরাতন খঞ্জর।
• তাঁর রচিত প্রবন্ধ:
- সংস্কৃতির চড়াই উৎরাই,
- মুসলিম মানসের রূপান্তর।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- ওটেন সাহেবের বাংলো,
- তারা দুই জন,
- ক্ষুদে সোশালিস্ট।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
• "হাবেদা মরুর কাহিনী" বাংলাদেশের প্রখ্যাত কবি ফররুখ আহমদ-এর একটি কাব্যগ্রন্থ, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়েছিল।
- ফররুখ আহমদের কবিতায় মুসলিম রেনেসাঁর অনুপ্রেরণা, আরব-ইরানের ঐতিহ্য এবং ইসলামের আদর্শের প্রকাশ লক্ষ্য করা যায়। "হাবেদা মরুর কাহিনী" কাব্যগ্রন্থেও এই ধারা পরিলক্ষিত হয়।
-------------------
• ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম।
- ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
- পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনিরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- হাতেমতায়ী,
- হাবেদা মরুর কাহিনী ইত্যাদি।
তাঁর শিশুতোষ রচনা।
- পাখির বাসা,
- হরফের ছড়া,
- ছড়ার আসর, ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; "হাবেদা মরুর কাহিনী" কাব্যগ্রন্থ এবং বাংলাপিডিয়া।
• "তোমাদের যা বলার ছিল/ বলছে কি তা বাংলাদেশ?" - কবিতাংশটুকু লিখেছেন - আসাদ চৌধুরী।
--------------------
'শহীদদের প্রতি' কবিতা,
– আসাদ চৌধুরী।
তোমাদের যা বলার ছিলো
বলছে কি তা বাংলাদেশ?
শেষ কথাটি সুরের ছিলো?
ঘৃণার ছিলো
নাকি ক্রোধের,
প্রতিশোধের,
কোনটা ছিলো?
নাকি কোনো সুখের
নাকি মনে তৃপ্তি ছিল,
দীপ্তি ছিল-
এই যাওয়াটাই সুখের। (সংক্ষেপিত)
কবি আসাদ চৌধুরী:
- ১৯৪৩ সালে বরিশালে জন্মগ্রহন করেন।
- তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান এবং ২০১৩ সালে একুশে পদক পান।
- ১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।
- তিনি কবি আল মাহমুদ পরিষদের সভাপতি ছিলেন।
উৎস: শহীদদের প্রতি – আসাদ চৌধুরী; বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
• I know that she is well.
- Here, the underlined word 'well' is- Adjective.
- সুস্থ থাকা, ভালো থাকা বুঝাতে 'well' adjective হিসেবে ব্যবহৃত হয়।
- এখানে বলা হয়েছে যে, সে ভালো আছে।
• Well (adjective)
- English Meaning: healthy; not ill.
- Bangla Meaning: সুস্থ; বেশ ভালো।
- আবার,
• Well (noun) - কূপ; কুয়া।
• Well (adverb) - (ভালোভাবে) verb কে modify করলে: The boys behave well.
• Well (interjection) - (বিস্ময় প্রকাশ): Well, who would have thought it.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
• The idiom "to keep your nose clean" means ঘ) to avoid getting into trouble.
• Keep your nose clean
- English Meaning: to avoid getting into trouble.
- Bangla Meaning: ঝামেলা এড়ানো।
অন্যদিকে,
ক) to get angry - রাগ করা।
খ) to avoid meeting people - মানুষের সাথে দেখা করা এড়িয়ে চলা।
গ) to mind one’s own business - হস্তক্ষেপ থেকে বিরত থাকা (refrain from prying or interfering).
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.
• Complete sentence: It was such a difficult job that Liza couldn't finish it alone.
- Bangla meaning: এটি এত কঠিন একটি কাজ ছিল যে লিজা একা শেষ করতে পারেনি।
• বাক্যে Such ............that দ্বারা কারণ ও ফলাফল বুঝায়।
- এ ধরনে বাক্যের সঠিক structure হলো: such + a/an + adjective + noun + that...
- "such" এর পরে article "a/an" প্রয়োজন।
- এখানে "such a difficult job" কারণ বোঝাচ্ছে যা "that" clause এর সাথে সম্পর্কিত (result clause), যার ফলে একটি নির্দিষ্ট পরিণতি হয় - that Liza couldn't finish it alone.
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- গ) such a difficult job.
অন্যদিকে,
ক) very a difficult job → Incorrect order. very এর পরে 'a' বসে না।
খ) such difficult a job → Wrong word order. such এর পরে 'a' বসবে।
ঘ) very difficult a job → Incorrect. “Very difficult a job” is not standard.
• The antonym of "Detest" is- Like.
• Detest (verb):
- English Meaning: Means to hate someone or something very much.
- Bangla Meaning: তীব্র ঘৃণা করা।
• Given options:
ক) Interest - আগ্রহ; আকর্ষণ; আসক্তি; অনুরাগ; স্পৃহা; আমোদ।
খ) Like - পছন্দ করা; সন্তোষজনক হওয়া; সদৃশ; অনুরূপ।
গ) Despise - অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা।
ঘ) Dislike - অপছন্দ করা।
• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The antonym of "Detest" is- Like.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
• Complete sentence: Mohi's fondness for fishing was well known.
- Bangla meaning: মহির মাছ ধরার প্রতি ভালোবাসা সুপরিচিত ছিল।
• Fondness for someone/something/doing something [noun]
- English Meaning: a liking for someone or something.
- Bangla Meaning: পছন্দ, অনুরাগ, কোনো কিছুর প্রতি ভালোলাগা।
- প্রশ্নটি appropriate preposition থেকে করা হয়েছে।
- কোনো কিছুর প্রতি ভালোলাগা/পছন্দ অর্থে 'Fondness for' ব্যবহৃত হয়।
• Note:
- Fond (adjective) - এর সাথে preposition হিসেবে of - এর ব্যবহার হয়।
- যেমন: I became fond of his face.
- সুতরাং, অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে- for.
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
• The correct spelling: খ) Precedence.
• Precedence (noun):
- English Meaning: the condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
- Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।
• Ex. Sentences:
- His desire for power soon took precedence over any other consideration.
- The order of precedence for titled nobility in Britain is duke, marquis, earl, viscount, baron.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
• Complete sentence: She is considering not going there.
- After considering, we use a gerund (-ing form).
- Correct structure: considering + not + gerund.
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে gerund (verb+ing) ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, Verb এর পরে infinitive (to+verb) ব্যবহার হয় না।
• তেমন কতগুলো Verb হচ্ছে:
- admit, anticipate, appreciate, avoid, complete, consider, dislike, discuss, defer, deny, enjoy, escape, finish, forget, imagine, mind, mention, pardon, postpone, practise, propose, recall, remember, recommend, regret, save, stop, suggest, understand, ইত্যাদি।
• The word 'Paramount' means - গ) Superior to all others.
• Paramount (adjective, noun)
- English Meaning: More important than anything else; superior to all others: supreme.
- Bangla Meaning: সর্বোচ্চ; শক্তি বা ক্ষমতায় শ্রেষ্ঠতর; অন্যতম প্রধান।
অন্যদিকে,
ক) Extremely showy - অতি আড়ম্বরপূর্ণ।
খ) Lacking in significance - অর্থহীন।
ঘ) Lacking strength - শক্তির অভাব।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
• Complete sentence: The teacher recommended that she study harder.
• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- সাধারণত advise, suggest, necessary, ask, command, recommend, demand, urge, propose, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।
- British English -এ should + base form ব্যবহৃত হয়ে থাকে।
• Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
• More examples:
- The doctor advised that he take more rest.
- The auditor recommended that the company revise its spending policies.
• The correct synonym of "Jumble" is- Chaos.
• Jumble (verb, noun)
- English Meaning: mix up in a confused or untidy way; an untidy collection or pile of things.
- Bangla Meaning: তালগোল পাকানো; মিশ্রিত করা বা হওয়া; তালগোল পাকানো অবস্থা।
• Given options:
ক) Dispose - শেষ করা; পরিত্যাগ করা; মীমাংসা করা; কার্যাদি সম্পাদন করা।
খ) Array - বিন্যস্ত করা; সজ্জিত করা।
গ) Chaos - নৈরাজ্য; বিশৃঙ্খলা; বিভ্রান্তি।
ঘ) Method - নিয়ম; শৃঙ্খলা।
• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The correct synonym of "Jumble" is- Chaos.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
• Complete sentence: The doctor advised me to give up smoking.
- The verb advise is commonly followed by an infinitive when there is a direct object.
- Structure: advise + someone + to + verb.
• কিছু Verb আছে যেগুলোর object -এর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, Verb + object + infinitive (to+verb) বসে।
- এসব Verb এর পরে Verb+ing ব্যবহার হয় না।
• তেমন কতগুলো Verb হচ্ছে:
- advise,
- allow,
- decide,
- command,
- demand,
- remind,
- request,
- arrange,
- agree,
- want,
- induce,
- invite,
- oblige,
- require,
- manage,
- refuse,
- ask, etc.
Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
• Complete sentence: Cynics believe that people who shrug off compliments do so in order to be praised twice.
- Bangla meaning: নিন্দুকরা বিশ্বাস করে যে যারা প্রশংসা এড়িয়ে যায়, তারা আসলে দুইবার প্রশংসিত হওয়ার জন্য এটি করে।
- এটি একটি cynical observation যে কেউ যখন বলে "না না, আমি তো তেমন কিছু করিনি" - তখন আসলে সে আরো প্রশংসা শুনতে চায়!
• Shrug off [phrasal verb]
- English Meaning: dismiss something as unimportant; ignore; set aside.
- Bangla Meaning: উপেক্ষা করা, গুরুত্ব না দেওয়া, হালকাভাবে নেওয়া।
অন্যদিকে,
ক) Give up = ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া।
গ) Despair of = হতাশ হওয়া, আশা ছেড়ে দেওয়া।
ঘ) Put on = পরা (কাপড়), ভান করা, আয়োজন করা।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
• If you “toot your own horn” that means- You boast about yourself.
• Toot one's own horn (also blow your own horn):
- English Meaning: talk boastfully about oneself or one's achievements; to tell people about your achievements, especially in a way that makes you appear too proud of yourself.
- Bangla Meaning: নিজের বা একজনের কৃতিত্ব সম্পর্কে দম্ভের সাথে কথা বলা; গর্ব করা।
- Ex. sentence:
- She's not one to go around tooting her own horn.
- We've had a very successful year, and I think we have a right to toot our own horn a little.
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.
• Complete sentence: He was under the impression that they too were supposed to be ready by 6 a.m.
- Bangla Meaning: তার ধারণা ছিল যে তাদেরও সকাল ৬টার মধ্যে প্রস্তুত থাকার কথা।
• Be supposed to -এর ব্যবহার:
- কারো কোনো কিছু করার কথা, কোথাও থাকা, কারো কাছ থেকে কোনো প্রত্যাশা ছিল/আছে ইত্যাদি বুঝাতে be verb + supposed to + verb এর base form বসে।
- Be supposed to is used to talk about obligations and arrangements.
- Structure: be verb + supposed to + base form of verb.
• "He was under the impression - "
- বাক্যের প্রথম অংশটি past tense-এ আছে।
- tense agreement অনুযায়ী এর পরের অংশেও past tense থাকতে হবে।
- আর Third person plural subject 'they'- এর সাথে were বসবে।
- তাই সঠিক উত্তর হবে- were supposed to be.
অন্যান্য অপশন,
ক) are supposed to be: Present tense — মূল clause-এর past tense (was)-এর সাথে মেলে না।
গ) have supposed to be: ব্যাকরণগতভাবে ভুল। "Be supposed to"-এর perfect form হয় have been supposed to, কিন্তু এখানে "have supposed to be" অসম্পূর্ণ এবং ভুল।
ঘ) was supposed to be: Singular (was) — subject they plural হওয়ায় ভুল।
• Correct sentence: ঘ) Many teachers are now questioning the necessity of formal exams.
• The necessity of (doing) something
- কোনো জিনিসের প্রয়োজনীয়তা (when something is necessary) বুঝাতে ব্যবহৃত হয়।
More examples:
- The report stresses the necessity of eating plenty of fresh fruit and vegetables.
আবার,
- "Necessity for" ব্যবহার করা যায় কিছু ক্ষেত্রে (যেমন: There is a necessity for change), তবে খুব কম ব্যবহৃত এবং অপ্রচলিত।
- যেমন: He emphasized the necessity for good planning and management.
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
• "To store and stock secretly" can be substituted by- Hoard.
• Hoard (noun, verb)
- English Meaning: a large amount of something that someone has saved and hidden; to store secretly or in large quantities.
- Bangla Meaning: সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার। মজুত/পুঞ্জীভূত করা।
- "To store and stock secretly" মানে গোপনে বা লুকিয়ে জিনিস (বিশেষ করে খাদ্য, টাকা বা সম্পদ) জমা করে রাখা বা মজুত করা।
- Hoard (verb) এর অর্থই হলো "গোপনে বা অতিরিক্ত পরিমাণে জমা করে রাখা" বা "to store secretly or in large quantities".
অন্যদিকে,
ক) Hail
- English Meaning: small, hard balls of ice that fall from the sky like rain; to call and attract the attention of someone.
- Bangla Meaning: শিলাবৃষ্টি; সম্ভাষণ জানানো; শুভেচ্ছা জানানো অভিনন্দিত করা, (দৃষ্টিআকর্ষণে) ডাক দেওয়া।
গ) Horde
- English Meaning: a large group of people; an army or tribe of nomadic warriors.
- Bangla Meaning: যাযাবর উপজাতি; (সাধারণত অবজ্ঞাসূচক) দল; পাল; দঙ্গল।
ঘ) Preserve
- English Meaning: to keep something as it is, especially in order to prevent it from decaying or being damaged or destroyed.
- Bangla Meaning: পচন থেকে রক্ষা করা; সংরক্ষণ করা।
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.
- Active voice: Who is disturbing the class?
- Passive voice: By whom is the class being disturbed?
• Who যুক্ত Interrogative Sentence -এর Active voice কে Passive voice করার নিয়ম:
- Who -এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- তারপর tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- Auxiliary Verb দুইটি হলে প্রথমটি subject -এর আগে এবং দ্বিতিয়টি subject -এর পরে বসে।
- Active voice -এর object টি passive voice -এর subject হিসেবে বসে।
- মূল verb -এর past participle + verb -এর সাথে সংযুক্ত preposition + (?) বসে।
• More examples:
- Active: Who is making this noise?
- Passive: By whom is this noise being made?
- Active: Who is calling me?
- Passive: By whom am I being called?
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
• "Jump out of your skin" refers to- To be extremely surprised by something.
• Jump/leap out of your skin (idiom)
- English Meaning: to be extremely surprised by something; to make a sudden sharp movement of your body because of surprise or fear.
- Bangla Meaning: কোনো কিছুতে অত্যন্ত অবাক হওয়া।
• Ex. sentence: The loud noise made me jump out of my skin.
- Bangla: তীব্র শব্দে আমি অত্যন্ত অবাক হয়েছিলাম।
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.
→ (Janata Bank- Officer RC 23)
• INDICTED : SENTENCED :: Guilty: Punished.
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ-
- INDICTED - (আইন সম্বন্ধীয়) (কাউকে) অভিযুক্ত করা।
- SENTENCED - দণ্ড; দণ্ডাদেশ; দণ্ডাজ্ঞা।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক)
- Arraigned - অভিযোগ দায়ের করা; বিচারের জন্য (কাউকে) আদালতে হাজির করা।
- Tried - ট্রায়াল করা; চেষ্টা করা।
খ)
- Guilty - দোষী; অপরাধী।
- Punished - শাস্তি বা দণ্ড দেওয়া।
গ)
- Impeached - প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা।
- Absolved - (দোষ, অনুতাপ, পাপবোধ, অঙ্গীকার, প্রতিশ্রুতি) মুক্তি দেওয়া; বিমুক্ত করা।
ঘ)
- Elected - নির্বাচিত, মনোনীত।
- Served - দায়িত্ব পালন করা; সেবা করা।
• Analogical Relation:
- INDICTED করলে বা হলে যেমন SENTENCED অর্থাৎ দণ্ডাদেশ দেয়া হয়, তেমনি যে guilty তাকে punished/শাস্তি বা দণ্ড দেওয়া হয়।
• সুতরাং, সঠিক analogy টি হচ্ছে- Guilty: Punished.
• Complete sentence: Although specific concerns may determine the intent of a research project, its results are often unanticipated.
- Bangla meaning: যদিও নির্দিষ্ট কিছু সমস্যা বা প্রশ্ন কোন গবেষণা প্রকল্পের উদ্দেশ্য নির্ধারণ করতে পারে, তার ফলাফল প্রায়ই অপ্রত্যাশিত হয়ে থাকে।
Options:
ক) beneficial
- উপকারী।
- ফলাফল উপকারী হতে পারে, কিন্তু "often" এবং "specific concerns determine intent" এর সাথে contrast হিসেবে এটি যুক্তিযুক্ত নয়।
খ) expensive
- ব্যয়বহুল।
- ফলাফল নিজে ব্যয়বহুল হয় না; গবেষণা প্রক্রিয়া হতে পারে।
গ) unanticipated
- অনপেক্ষিত; অপ্রত্যাশিত।
ঘ) spectacular
- অসাধারণ বা চমকপ্রদ।
- কিছু ফলাফল অসাধারণ হয়, কিন্তু "often" বলা যায় না; বেশিরভাগ গবেষণার ফলাফল সাধারণ হয়।
- বাক্যটি গবেষণার প্রকৃতি নিয়ে আলোচনা করছে। গবেষণার উদ্দেশ্য বা লক্ষ্য (intent) নির্দিষ্ট সমস্যা বা প্রশ্ন (specific concerns) দ্বারা নির্ধারিত হয়।
- কিন্তু গবেষণার ফলাফল প্রায়শই অপ্রত্যাশিত বা অপরিকল্পিত (unanticipated) হয় — অর্থাৎ যা গবেষক আশা করেননি, কিন্তু যা নতুন আবিষ্কার বা serendipity (আকস্মিক সাফল্য) নিয়ে আসে।
- সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- unanticipated.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
• Correct sentence: Fariya, along with her siblings, is planning a surprise party for their parents.
• along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে Fariya এবং her siblings - along with দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject 'Fariya' হলো singular তাই verb টি singular (is) হবে।
Example Sentence:
- Sabera, along with her siblings, is planning a surprise party for their parents.
- The professor, along with several students, is conducting research on climate change.
অন্যান্য অপশন,
ক) Fariya, along with her sibling, planning a surprise party for their parents.
- Missing auxiliary verb (“is” before “planning”).
খ) Fariya, along with her siblings, have been planning a surprise party for their parents.
- Subject (Fariya) is singular, কিন্তু verb “have been” হলো plural.
গ) Fariya, along with her siblings, are planning a surprise party for their parents.
- Subject “Fariya” is singular, কিন্তু verb “are” হলো plural.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
• Complete sentence: The dog growled at her and snapped at her ankles.
- Bangla meaning: কুকুরটি তার দিকে গর্জন করে উঠল এবং তার গোড়ালিতে আঘাত করল।
• Options:
ক) growled/growl
- কুকুরের গর্জন করা বা নিম্নস্বরে ভয় দেখানো শব্দ করা (low, menacing sound).
খ) laughed/laugh
- হাসা।
গ) grunted/grunt
- খিঁচানো বা গোঙানো শব্দ করা — সাধারণত শূকর বা মানুষের জন্য ব্যবহৃত হয়।
ঘ) endured/endure
- সহ্য করা।
- Snapped at her ankles মানে কুকুরটি তার গোড়ালিতে কামড়ানোর চেষ্টা করেছে (try to bite suddenly).
- দুটি ক্রিয়াই আক্রমণাত্মক আচরণ বোঝায় এবং কুকুরের প্রসঙ্গে যথাযথ।
- এটি একটি সাধারণ বর্ণনা যখন কুকুর কাউকে ভয় দেখায় বা আক্রমণ করতে চায়।
- সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- growled.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
• Complete sentence: Two other boys were accused of being accomplices in the attack.
- Bangla meaning: আরও দুই ছেলেকে আক্রমণে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।
- সঠিক preposition-টি হলো 'in'.
- Accomplice in means partner in a crime or wrongful act.
- "Accomplice in" হলো সঠিক collocation: Accomplice in (something) = কোনো কাজে/অপরাধে সহযোগী।
- Accomplice (noun) - (বিশেষত দুষ্কর্মের) সঙ্গী বা সহায়তাকারী; সহযোগী।
more examples:
- He was her accomplice in the murder.
- She became his accomplice in the robbery.
অন্যদিকে,
• "Accomplice to" কম প্রচলিত।
- সাধারণত "accomplice to a person" (কারো প্রতি সহযোগী) হিসেবে, কিন্তু crime-এর সাথে ব্যবহার হয় না।
• "Accomplice with someone" (কারো সাথে সহযোগী) অর্থে ব্যবহৃত হতে পারে, কিন্তু crime-এর আগে না।
• The correct answer: The repetition of initial consonant sounds.
• Alliteration (অনুপ্রাস):
- The repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।
- এটি একটি সাহিত্যকৌশল, যেখানে কোনো শব্দের প্রথম ধ্বনি বা বর্ণ এক বা একাধিক পরবর্তী শব্দে পুনরাবৃত্তি হয়। এটি সাধারণত কবিতা বা গদ্যের শৈলীতে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে সুর, ছন্দ এবং মানসিক প্রভাব তৈরি হয়।
- Alliteration শব্দ বা বাক্যাংশের ছন্দ ও সুর সৃষ্টি করে, যা পাঠক বা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে।
• Examples of Alliteration:
- 'The fair breeze blew, the white foam flew,
- The furrow followed free.'
- 'Puffs, powders, patches, Bibles, billet-doux' is an example of alliteration.
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ consonant sound এর repetition ঘটেছে।
Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
• The line "There's a divinity that shapes our ends" is spoken by Hamlet in Act 5, Scene 2 of Shakespeare's Hamlet.
• Full quotation:
- "There's a divinity that shapes our ends,
Rough-hew them how we will."
- অর্থাৎ, "আমরা যেভাবেই গড়ি না কেন,
একটি ঐশ্বরিক শক্তি আমাদের পরিণতি ঠিক করে দেয়।"
• Hamlet:
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• Famous quotations from Hamlet:
- "To be or not to be that is the question."
- "Frailty, thy name is woman."
- "Brevity is the soul of wit."
- "Listen to many, speak to a few."
- "There's a divinity that shapes our ends,
Rough-hew them how we will."
- "Though this be madness, yet there is method in't."
- "Conscience does make cowards of us all."
- "One may smile, and smile, and be a villain."
- "There is nothing either good or bad, but thinking makes it so."
- "There are more things in heaven and earth, Horatio,
Than are dreamt of in your philosophy."
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
• Notable Works (Plays):
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Julius Caesar,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest, etc.
Source: Britannica.
Question: A cricket team consists of 11 players. The captain is 24 years old, and the wicketkeeper is 1 years older than the captain. When these two players are excluded, the average age of the remaining players becomes one year less than the average age of the whole team. What is the average age of the team?
Solution:
Let,
the average age of the whole team is x years.
⇒ 11x - (24 + 25) = 9(x - 1)
⇒ 11x - 49 = 9x - 9
⇒ 11x - 9x = 40
⇒ 2x = 40
⇒ x = 20.
So, the average age of the team is 20 years.
Question: The total of three successive multiples of 3 is 117. Determine the greatest number.
Solution:
Let,
First multiple: 3x
Second multiple: 3(x + 1) = 3x + 3
Third multiple: 3(x + 2) = 3x + 6
ATQ,
3x + (3x + 3) + (3x + 6) = 117
⇒ 9x + 9 = 117
⇒ 9x = 108
⇒ x = 108/9
∴ x = 12
∴ The largest number = 3x + 6
= 3 × 12 + 6
= 36 + 6
= 42
Question: A seller bought 120 pens for 600 taka. How many pens does he need to sell for 600 taka to make a profit of 20%?
Solution:
Cost price of 120 pens = Tk. 600 Cost price per pen = 600 ÷ 120
= Tk. 5
∴ Selling price per pen for 20% profit = 5 × (120/100)
= 5 × 1.2
= Tk. 6
∴ Number of pens to be sold for Tk. 600
= 600 ÷ 6
= 100 pens
Question: If the diameter of a circle is 6π, then what is the ratio between radius and the circumference of the circle?
Solution:
Here,
The diameter of the circle is d = 6π
So the radius of the circle r = 3π
∴ Circumference of circle = 2. π. 3π
= 6π2
So the ratio between radius and Circumference of circle = 3π : 6π2
= 3π/6π2
= 1 : 2π
Question: A pipe can fill up an empty tank in 15 minutes. Another pipe flows out 10 liters of water per minute. If the two pipes are opened together and the empty tank is filled up in 30 minutes, how much water does the tank contain?
Solution:
Let the tank empty in x minute
ATQ,
(1/15) - (1/x) = 1/30
(1/15) - (1/30) = 1/x
1/30 = 1/x
x = 30
So the tank emptied by the other pipe in 30 minute
∴ The tank contain = 30 × 10 liter
= 300 liters
Question: Find the difference between the compound profit and the simple profit on Tk. 12,000 for 2 years at 25% per annum.
Solution:
Given that,
P = 12000 Tk
r = 25%
= 25/100
= 1/4
t = 2 years
We know,
The compound profit = P (1 + r)n - P
= 12000 (1 + 1/4)2- 12000
= (12000 × 25/16)- 12000
= 18750 - 12000
= 6750 Tk
and
Simple profit I = Prn
= 12000 × 1/4 × 2
= 6000
∴ The different between compound profit and simple profit = (6750 - 6000) Tk
= Tk 750
Question: In a right-angled triangle ABC, where B is 90° and tanC = 3/4, what is the length of the hypotenuse of triangle ABC?
Solution:
We know,
tanC = Perpendicular/Base
= 3/4
So,
Perpendicular of triangle ABC = 3
Base of triangle ABC = 4
By Pythagoras theorem,
(Hypotenuse)2 = (Perpendicular)2 + (Base)2
⇒ (Hypotenuse)2 = 32+ 42
⇒ (Hypotenuse)2 = 9 + 16
⇒ (Hypotenuse)2 = 25
∴ Hypotenuse = 5
Question: In the following arithmetic sequence: 5, 12, 19, 26, ...... what is the place of the term with a value of 145?
Solution:
Given,
n th term = 145
First term (a) = 5
Common difference (d) = 12 - 5 = 7
We know,
n th term = a + (n - 1)d
⇒ 145 = 5 + (n - 1) × 7
⇒ 145 = 5 + 7n - 7
⇒ 145 = 7n - 2
⇒ 145 + 2 = 7n
⇒ 147 = 7n
⇒ n = 147/7
∴ n = 21
∴ 21 th term holds the value of 145.
Question: If two men or four women or six boys can finish a job in 72 days, then find out the number of days in which that work can be done by one man, two women, and three boys?
Solution:
Given,
2 men = 4 women = 6 boys
1 man = 2 women = 3 boys
∴ 1 man + 2 women + 3 boys = (1 + 1 + 1) men
= 3 men
Here,
2 men can do in = 72 days
∴ 1 men can do in = (72 × 2) days
= 144 days
∴ 3 men can do in = (144 ÷ 3) days
= 48 days
Question: If the sum of 3 consecutive integers is 210, then the sum of the two smaller integer is-
Solution:
Let,
Three consecutive integers is, x - 1 , x, x + 1
ATQ,
x - 1 + x + x + 1 = 210
⇒ 3x = 210
∴ x = 70
The sum of the two smaller integer is = x - 1 + x
= 70 - 1 + 70
= 140 - 1
= 139
Question: What is the volume of a cylinder with diameter 8 unit and height 14 unit?
Solution:
Given,
Height = 14 unit
Diameter = 8 unit
∴ radius = 8 ÷ 2
= 4 unit
We know,
The volume of a cylinder = πr2h
= (22/7) × 42 × 14
= 22 × 16 × 2
= 704
Question: Speed of the boat and current are 12 and 4 km/h respectively. How much time will it take for the boat to travel 64 km downstream and then return the same distance upstream?
Solution:
We know,
Effective speed with the current = Actual speed + speed of stream
= (12 + 4) km/h
= 16 km/h
∴ Time taken to cover 64 km = (64 ÷ 16) hours
= 4 hours
Effective speed against the current = Actual speed - speed of stream
= (12 - 4) km/h
= 8 km/h
∴ Time taken to return 64 km = (64 ÷ 8) hours
= 8 hours
∴ Total time taken = (4 + 8) hours
= 12 hours
Question: A camp had provisions to support 560 soldiers for 20 days. After 12 days, 112 soldiers were reassigned to another camp. For how many days can the remaining soldiers continue without receiving more rations?
Solution:
After 12 days, there was support for 560 soldiers for 8 days.
Remaining persons = (560-112) = 448
Less soldiers, more days (inverse proportion)
Let the x is the required number of days
Then, 448 : 560 = 8 : x
Or, x = (560 × 8)/ 448 = 10
Hence, the required number of days is 10.
Question: A person buys certain number of gems at 20 per taka and an equal number at 30 per taka. He mixes them and sells them at 25 per taka. His gain or loss in the transaction is-
Solution:
The cost price of each gem is 20 per Tk. = Tk. 1/20
The price of each gem is 30 per Tk. = Tk. 1/30
∴ Average cost of gem = {(1/20) + (1/30)}/2
= (3 + 2)/(2 × 60)
= 5/120
= 1/24
The selling price of mixed gem = Tk. 1/25
∴ Loss = (1/24) - (1/25) = 1/600
Cost price 1/24 then loss Tk. 1/600
Cost price 1 then loss Tk. (1/600)/(1/24)
∴ Cost price 1 then loss Tk. {(1/600)/(1/24)} × 100
= 4%
∴ There is a loss of 4%
Question: The expense of 9 pens and 5 pencils is the same as the expense of 7 pens and 8 pencils. What is the ratio between the price of one pen and one pencil?
Solution:
Let,
The price of one pen X Tk.
The price of one pencil Y Tk.
ATQ,
9X + 5Y = 7X + 8Y
⇒ 9X - 7X = 8Y - 5Y
⇒ 2X = 3Y
⇒ X/Y = 3/2
∴ X : Y = 3 : 2
Question: A mixture contains two liquids 'A' and 'B' are in the ratio 4 : 1. If 10 litres of mixture is withdrawn and replaced with 10 litres of 'B', then the ratio becomes 2 : 3. What was the initial quantity of A?
Solution:
ধরি, মিশ্রণের প্রাথমিক পরিমাণ = 5x লিটার
A এর পরিমাণ = 4x লিটার
B এর পরিমাণ = x লিটার
∴ 10 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর,
A এর পরিমাণ = 4x - (4/5) × 10 = 4x - 8 লিটার
B এর পরিমাণ = x - (1/5) × 10 = x - 2 লিটার
আবার,
B তে 10 লিটার যোগ করার পর,
B এর পরিমাণ = x - 2 + 10 = x + 8 লিটার
∴ প্রদত্ত অনুপাত,
⇒ (4x - 8)/(x + 8) = 2/3
⇒ 12x - 24 = 2x + 16
⇒ 10x = 16 + 24
⇒ x = 40/10
⇒ x = 4
∴ A এর পরিমাণ = 4 × 4 = 16 লিটার
Question: If the sum of two numbers is 34 and their H. C. F and L. C. M are 2 and 144 respectively, the sum of the reciprocals of the two numbers is-
Solution:
Let the two numbers are, x and y then
x + y = 34
and xy = H. C. F × L. C. M = 2 × 144 = 288
Sum of their reciprocals = (1/x) + (1/y)
= (x + y)/xy
= 34/288
= 17/144
Question: A 280 metre long train crosses a platform thrice its length in 50 seconds. What is the speed of the train in km/hr?
Solution:
Given that,
Length of the train = 280 m
Length of the platform = 3 × 280 = 840 m
∴ Total distance to be covered
= Train length + Platform length
= 280 + 840
= 1120m
And, Time taken = 50 seconds
∴ Speed = Distance/Time
= 1120/50
= 22.4 m/s
= 22.4 × 3.6 ;[1 m/s = 3.6 km/h]
= 80.64 km/h
∴ The speed of the train is 80.64 km/h.
Question: x = 6, y = 4 and z = - 2, then x(y + z)/y(x + y + z) = ?
Solution:
Given that,
x =6, y = 4 and z = - 2
Then,
= x(y + z)/y(x + y + z)
= 6{4 + (- 2)}/{4(6 + 4 - 2)}
= 12/32
= 3/8
Question: If the clock in the mirror shows 5:25, what is the time on the real clock?
Solution:
∴ Actual time = 11:60 - time in the mirror
= 11:60 - 5:25
= 6:35
• ফরায়েজি আন্দোলন:
- ফরায়েজী আন্দোলন ঊনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন।
- ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার শাসশাইল গ্রামে ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেন।
- সেখানে তিনি ইসলাম ধর্মের ওপর লেখাপড়া করে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন।
- দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে,বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে।
- তাদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার,অনাচার প্রবেশ করেছে।
- ইসলাম ধর্মকে কুসংস্কার আর অনাচারমুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন।
- এই প্রতিজ্ঞার বশবর্তী হয়ে উনিশ শতকের প্রথমার্ধে তিনি এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন।
- হাজী শরীয়তউল্লাহর এই ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই 'ফরায়েজি আন্দোলন'।
- তিনি বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন মেনে নিতে পারেননি।
- তিনি ইংরেজ রাজত্বকে সমালোচনার চোখে দেখতেন।
- তিনি বিধর্মী-বিজাতীয় শাসিত দেশে জুমা এবং দুই ঈদের নামাজ বর্জনের জন্য তাঁর অনুসারী মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বোর্ড বই, নবম ও দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
• বিশ্ব বইয়ের রাজধানী-২০২৬:
- ২০০১ সাল থেকে ইউনেস্কো প্রতি বছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে মনোনীত করে।
- এ শহরগুলো ওই বছরজুড়ে বই, পাঠ ও জ্ঞান বিস্তারের জন্য নানা আয়োজন করে।
- সেই প্রেক্ষিতে মরক্কোর রাজধানী রাবাতকে ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
- শহরটিতে রয়েছে ৫৪টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং আফ্রিকার তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বই ও প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় এখানে।
উৎস: UNESCO ওয়েবসাইট।
ভূমিকম্প:
- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ২১ নভেম্বর, ২০২৫ ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়।
- রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
- এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর জেলার মাধবদী উপজেলায় মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।
- এ ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন এবং ছয় শতাধিক আহত হয়েছেন।
- রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ভবনে ফাটল দেখা দেয়।
উৎস: বিবিসি, বাসস।
⇒ চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার (১৭ অক্টোবর-২০২৫)-এ ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
- ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়।
- চুক্তি অনুযায়ী, পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে বিদেশি কোম্পানিটি।
- ৩৩ বছর মেয়াদি এ চুক্তির করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
• লালদিয়ার চুক্তির কিছু তথ্যের -
⇒ মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের। এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার। শর্ত পূরণ হলে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।
⇒ আট লাখ একক কনটেইনার ওঠানো–নামানো পর্যন্ত প্রতি একক কনটেইনারে বন্দর কর্তৃপক্ষ ২১ ডলার করে মাশুল পাবে। আর আট লাখের বেশি ৯ লাখ একক কনটেইনার ওঠানো–নামানো পর্যন্ত প্রতি একক কনটেইনারের জন্য ২৩ ডলার করে পাবে বন্দর। এই দুটি স্তর ছাড়া আরও একটি স্তর রয়েছে। যেমন ৯ লাখের বেশি কনটেইনার ওঠানো–নামানো হলে বন্দরকে আরেকটি স্তরে মাশুল দেবে এপিএম টার্মিনালস। তবে সেই হার কত, তা প্রকাশ করা হয়নি।
⇒ সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় একসঙ্গে তিনটি জাহাজ ভেড়ানোর তিন জেটির এই টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
⇒ চুক্তি স্বাক্ষরের পর ২৫০ কোটি টাকা ‘আপফ্রন্ট ফি’ (এককালীন ফি) পাবে বন্দর।
উৎস: প্রথম আলো।
- তাইওয়ান এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'টি-ডোম' ।
⇒ চীনের হামলার আশঙ্কায় নতুন এক বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে।
- তাইওয়ানের প্রেসিডেন্ট লাই বলেন, “প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির লক্ষ্য স্পষ্ট—শত্রুর হুমকি মোকাবেলা করা এবং নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা।”
অন্যদিকে,
- গোল্ডেন-ডোম হলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- আয়রন-ডোম ইসরায়েল এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- স্টীল-ডোম হলো তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
উৎস: রয়টার্স ও যুগান্তর।
⇒ পেরেস্ত্রইকা নীতি:
- পেরেস্ত্রইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন।
- আর্থিক ও সামাজিক সংস্কার করতে ১৯৮৫ সালে এই নীতি প্রবর্তন করেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ।
- ওই সময় দেশকে নতুন দিশায় নিয়ে যেতে যে পুনর্গঠন প্রকৃত শুরু করেছিলেন তিনি, সেটাই পেরেস্ত্রইকা।
- এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের আধারে এমন এক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে থাকবে একটি দক্ষ অর্থনীতি এবং সর্বোপরি একটি উন্নত বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও গণতান্ত্রিক সমাজ কাঠামো।
- শীতলযুদ্ধের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন মূলত ভারী শিল্প বিশেষত সামরিক শিল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল।
- ফলে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক বা এই ধরনের বিলাস দ্রব্যের উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি।
- একই সাথে বিশ্ববাণিজ্যে সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে পড়েছিল।
- বাণিজ্য কেবল পূর্ব ইউরোপ এবং সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গেই সীমাবদ্ধ ছিল।
- এই অবস্থার পরিবর্তন ঘটানোর উদ্দেশ্যে অর্থনৈতিক উদারীকরণ এর নীতি গৃহীত হয়।
উৎস: Britannica.
• নারী শ্রমিকদের অবদান ও অবস্থান:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪ দশমিক ২ শতাংশ নারী।
- ২০১৭ সালে এই হার ছিল মাত্র ৩৬ শতাংশ, অর্থাৎ গত এক দশকে নারীর অংশগ্রহণ বেড়েছে, কিন্তু তাঁদের কাজের মান ও মর্যাদা কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি।
- এই ৪৪ দশমিক ২ শতাংশের মধ্যে প্রায় ৯৬ দশমিক ৬ শতাংশ নারী অনানুষ্ঠানিক খাতে কর্মরত (বিশ্বব্যাংক, ২০২৪)।
- অর্থাৎ তাঁরা কৃষি, গৃহকর্ম, চা-বাগান, গৃহকেন্দ্রিক কাজ, দোকান বা ছোট উৎপাদন ইউনিটে কাজ করেন, যেগুলো শ্রম আইন বা সামাজিক সুরক্ষার আওতায় আসেনি।
উৎস: প্রথম আলো।
⇒ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে জলাশয়ের পানির ওপর স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতার ফ্লোটিং সোলার প্রজেক্ট, যা দেশের মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র।
⇒ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতে নবায়নযোগ্য টেকসই শক্তি ব্যবহারে ওয়ালটন আরেকটি নতুন মাইলফলক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন।
⇒ পরিবেশবান্ধব সবুজ উন্নয়ন নীতি অনুসরণ করে টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এ প্রজেক্ট গ্রহণ করে।
উৎস: ইত্তেফাক।
ICAO:
- ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর মহাসচিব- মিঃ জুয়ান কার্লোস সালাজার।
উল্লেখ্য,
⇒ বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
⇒ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় ৭ ডিসেম্বর।
⇒ সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।
উৎস: ICAO ওয়েবসাইট।
নোবেল পুরস্কার:
- নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল।
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয়দিন ব্যাপী নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- অর্থনীতিতে নোবেল পুরষ্কার ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি প্রথম রাগনার ফ্রিশ এবং জ্যান টিনবার্গেনকে প্রদান করা হয়, যারা সামষ্টিক অর্থনীতিতে বিশেষজ্ঞ ছিলেন।
• বর্তমানে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয় যথা-
১. চিকিৎসা।
২.পদার্থবিদ্যা।
৩. রসায়ন।
৪. সাহিত্য।
৫. শান্তি।
৬. অর্থনীতি।
উৎস: Nobel Academy ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
• নিকোলো ম্যাকিয়াভেলি:
- নিকোলো ম্যাকিয়াভেলি ইতালির ফ্লোরেন্স নগরীতে ১৪৬৯ খ্রিষ্টাব্দের ৩ মে জন্মগ্রহণ করেন নিকোলো।
- ইতালীয় রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে 'জাতীয় রাষ্ট্রের' প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা বলা হয়।
- আইন ও নৈতিকতার মধ্যে সর্বপ্রথম পার্থক্য নির্ণয় করেন।
- ১৫২৭ সালে ইতালির ফ্লোরেন্সে তিনি মারা যান।
→ নিকোলো ম্যাকিয়াভেলি "The Prince" গ্রন্থে করেছেন।
- ম্যাকিয়াভেলি "The Prince" গ্রন্থে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এবং শাসকদের নৈতিকতা ও কৌশল সম্পর্কে বিশ্লেষণ করেছেন।
⇒ তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম:
- The Prince,
- Discourses on Livy,
- The Life of Castruccio Castracani of Lucca,
- Florentine Histories,
- Lettera to Francesco Vettori,
- The Portable Machiavelli,
- The Complete Art of War ইত্যাদি।
উৎস: ব্রিটেনিকা ওয়েবসাইট।
ইউরোপীয় ইউনিয়নের বাজার:
- ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে।
- বাংলাদেশ থেকে বার্ষিক ২৫ বিলিয়ন ডলারেরও বেশি বা মোট রপ্তানির ৬০ শতাংশেরও বেশি পণ্য যায় ইইউতে।
• বর্তমানে বাংলাদেশ ইইউ-এর 'এভরিথিং বাট আর্মস' (ইবিএ) স্কিমের আওতায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, যা ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে।
- ২০২৯ সাল থেকে ১২ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশকে।
- এরপর বাংলাদেশ 'জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্সেস প্লাস' (জিএসপি প্লাস) যোগ্য হবে বলে আশা করা হচ্ছে।
- সম্প্রতি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
- ইইউর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখা এই উদ্যোগের মূল লক্ষ্য।
উৎস: ডেইলি স্টার বাংলা।
• ম্যাগেলান প্রণালী:
- আর্জেন্টিনা এবং চিলির আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত।
- এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সংযোগকারী চ্যানেল ।
- এটি ৩৫০ মাইল (৫৬০ কিমি) দীর্ঘ এবং ২-২০ মাইল (৩-৩২ কিমি) প্রশস্ত।
- এটি আটলান্টিক থেকে পশ্চিমে কেপ ভার্জেনেস এবং কেপ এস্পিরিটু সান্টোর মধ্যে বিস্তৃত , দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে যায় এবং ডেসোলাসিওন দ্বীপের কেপ পিলার অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর জন্য ব্রান্সউইক উপদ্বীপের দক্ষিণ প্রান্তে ফ্রোয়ার্ড কেপে উত্তর-পশ্চিমে বাঁক নেয়।
- প্রণালীর প্রধান বন্দর হলব্রান্সউইক উপদ্বীপে অবস্থিত পুন্টা এরিনাস ; বন্দরটি চিলির মাটনের একটি শিপিং পয়েন্ট।
উৎস: ব্রিটানিকা।
• বাংলাদেশে গণভোট:
- রাষ্ট্রের কোন গুরুত্বপুর্ন বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহন করা হয় তাকে গণভোট বা Referendum বলা হয়।
- বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার।
- এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট।
- প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে।
- দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৫ সালে।
- সর্বশেষ গণভোট ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।
• তৃতীয় গণভোট:
- তৃতীয় গণভোট ছিলো সাংবিধানিক গণভোট।
- অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে। -
- এটি সর্বশেষ গনভোট।
- সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।
- ফলাফল ৮৪.৩৮% হ্যাঁ ভোট।
উৎস: পৌরনীতি ও সুশাসন, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং গণভোট আইন ১৯৯১।
- এশিয়ার মধ্যে নবম বৃহৎ অর্থনীতির দেশ হলো বাংলাদেশ।
- মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।
- বাংলাদেশের জিডিপির আকার এখন ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৫০ কোটি ডলার।
- এটি ২০২৪ সালের হিসাবের ভিত্তিতে করা হয়।
⇒ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি এশিয়ার দেশগুলোর অর্থনীতির বিভিন্ন সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে, যা ২০২৫ বেসিক স্ট্যাটিসটিকস নামে পরিচিত। সেখানে বাংলাদেশের এই চিত্র পাওয়া গেছে।
উৎস: প্রথম আলো [লিংক]।
• ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ :
- ১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর প্রতিবাদ করেন।
- আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্রের প্রচেষ্টা হিসেবে বাংলা ভাষা সংস্কারের নামে ১৯৪৯ সালের মার্চ মাসে 'পূর্ব বাংলা ভাষা কমিটি' গঠন করা হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ জানায়।
- ১৯৫০ সালের ১১ই মার্চ আবদুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয়।
- ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক পঠিত মূলনীতি কমিটির সুপারিশে বলা হয়, উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে।
- দেশজুড়ে প্রতিবাদ সভা-সমাবেশ চলতে থাকে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৩,৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- জাতীয় মহাসড়ক: ৪২৯৪ কিলোমিটার।
- আঞ্চলিক মহাসড়ক: ৫০৪০ কিলোমিটার।
- রেলপথ: ৩২৫৪ কিলোমিটার।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
কলা প্রজাতন্ত্র নামে হন্ডুরাস দেশ পরিচিত।
• কলা প্রজাতন্ত্রের ইতিহাস :
- ১৯১০ সালে হন্ডুরাসে আমেরিকান মালিকানাধীন কুয়ামেল ফ্রুট কোম্পানি কলা চাষের জন্য জমি কিনেছিল।
- সেই সময় কলা ফলের উৎপাদনে ইউনাইটেড ফ্রুট কোম্পানির আধিপত্য ছিল, যারা যুক্তরাষ্ট্রে কলা রপ্তানি করত।
- ১৯১১ সালে কুয়ামেলের প্রতিষ্ঠাতা স্যামুয়েল জেমুরে ভাড়াটে লি ক্রিসমাসের সহায়তায় একটি অভ্যুত্থান পরিচালনা করেন।
- এই অভ্যুত্থান হন্ডুরান সরকারের স্থলাভিষিক্ত হয় ম্যানুয়েল বনিলার নেতৃত্বে একটি সামরিক সরকার,যিনি বিদেশী ব্যবসাগুলিকে ছাড় দিয়েছিলেন,
- যা ফলস্বরূপ দেশের কার্যত শাসক হিসেবে কাজ করেছিল।
- ফলস্বরূপ রাজনৈতিক অস্থিরতার ফলে অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়; হন্ডুরাসের বিদেশী ঋণ বৃদ্ধি পায়,
- যা বনিলার পুতুল সরকারকে আরও দুর্বল করে দেয় এবং কর্পোরেশনগুলিকে আরও ক্ষমতা দেয়।
- ১৯৩৩ সালে জেমুরে কুয়ামেল ভেঙে দেন এবং ইউনাইটেড ফ্রুটের নিয়ন্ত্রণ গ্রহণ করেন, যা ১৯৪০-এর দশকে সংস্কার না হওয়া পর্যন্ত হন্ডুরাসের বৃহত্তম নিয়োগকর্তা হয়ে ওঠে।
⇒ "ব্যানানা রিপাবলিক" শব্দটি ১৯০১ সালে আমেরিকান লেখক ও. হেনরি দ্বারা প্রবর্তিত হয়েছিল, যা পরবর্তীতে তার প্রথম বই " ক্যাবেজেস অ্যান্ড কিংস" (১৯০৪) -এ ব্যবহারের জন্য একটি ছোট গল্পে ব্যবহৃত হয়েছিল । লেখক ও. হেনরি ১৯০৪ সালে হন্ডুরাসের আদলে তৈরি একটি কাল্পনিক দেশকে বর্ণনা করার জন্য কলা প্রজাতন্ত্র শব্দটি ব্যবহার করেছিলেন।
⇒ কলা প্রজাতন্ত্র হিসেবে চিহ্নিত একটি দেশের অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এর শাসন কাঠামো দুর্বল , যার ফলে প্রায়শই সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দুর্নীতি দেখা দেয়। দারিদ্র্য সাধারণ, এবং সরকার, অথবা খুব ছোট উচ্চ শ্রেণী, সমস্ত সম্পদ নিয়ন্ত্রণ করে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের মাত্রা তাই সাধারণত বেশি।
উৎস: ব্রিটানিকা।
প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট অর্জন:
- বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
- ২৩ নভেম্বর, ২০২৫ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের সকালে স্পিন অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন।
- ক্যারিয়ারের মাত্র ৫৬তম টেস্টেই ২৫০ উইকেটের এই মাইলফলক স্পর্শ করলেন তাইজুল।
উল্লেখ্য,
- ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক।
- ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট।
উৎস: প্রথম আলো এবং ইত্তেফাক।
ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।
উৎস: Britannica.
• reCAPTCHA প্রযুক্তিটি প্রথমে Carnegie Mellon University-এর গবেষকদের দ্বারা তৈরি হলেও এটি জনপ্রিয়তা পায় যখন Google এটি অধিগ্রহণ করে এবং ব্যাপকভাবে ব্যবহার শুরু করে। reCAPTCHA মূলত ওয়েবসাইটকে বট ও স্বয়ংক্রিয় প্রোগ্রামের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় এবং একই সঙ্গে বই ও অন্যান্য নথি ডিজিটাল করার কাজে সহায়তা করে। বর্তমানে Gmail, YouTubeসহ Google-এর বিভিন্ন সেবায় reCAPTCHA ব্যবহৃত হচ্ছে। তাই দেওয়া অপশন গুলোর মধ্যে reCAPTCHA প্রবর্তন ও উন্নয়নের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত প্রতিষ্ঠান হলো খ) Google।
CAPTCHA:
- CAPTCHA এর পূর্ণরূপ Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.
- CAPTCHA হচ্ছে ইন্টারনেটে মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটগুলির মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত একটি নিরাপত্তা ব্যবস্থা।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বটগুলিকে ক্ষতিকারক বা বিঘ্নিত হতে পারে এমন কাজগুলি করা থেকে বিরত রাখতে, যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং ফর্ম বা সাইবার আক্রমণ শুরু করা।
- ক্যাপচা-এর প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন সিস্টেমের নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করা যেনো বটগুলিকে অপব্যবহার করা থেকে বিরত রাখা যায়।
ক্যাপচাগুলি কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
যেমন -
- User Registration and Login,
- Form Submissions,
- Preventing DDoS Attacks,
- Online Polls and Surveys,
- Web Scraping Prevention.
উৎস:
- ব্রিটানিকা।
- developers.google [link]
- Carnegie Mellon University [link]
• বাড়ি বা অফিসে Wi-Fi সিগন্যাল সম্প্রচার করার জন্য ব্যবহৃত ডিভাইসটি হলো Router (রাউটার), অর্থাৎ সঠিক উত্তর গ) Router। রাউটার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে প্রাপ্ত ইন্টারনেট সংযোগকে একাধিক ডিভাইসের মধ্যে বেতার (Wi-Fi) ও তারযুক্ত উভয় পদ্ধতিতে ভাগ করে দেয়। এটি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য স্মার্ট ডিভাইসকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়। সুইচ মূলত তারযুক্ত নেটওয়ার্কে ব্যবহৃত হয়, মডেম ইন্টারনেট সংযোগ গ্রহণ করে এবং ফায়ারওয়াল নিরাপত্তা নিশ্চিত করে, কিন্তু Wi-Fi সম্প্রচার করে না।
Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর জঙ্ক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিতার পর্যন্ত বিস্তৃত।
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।
- WiMAX IEEE এর IEEE 802.16 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
- Bluetooth IEEE এর IEEE 802.15 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
• ChatGPT-এর উত্তর তৈরি হয় মূলত প্রশিক্ষণের সময় শেখা ভাষাগত প্যাটার্ন ও উদাহরণের ওপর ভিত্তি করে, অর্থাৎ সঠিক উত্তর হলো ক) Patterns learned during training। বিপুল পরিমাণ বই, প্রবন্ধ ও কথোপকথনের ডেটা থেকে শব্দ, বাক্য গঠন ও অর্থের সম্পর্ক শেখানো হয়েছে। এটি কোনো random guesses করে না, বরং সম্ভাব্য সর্বোত্তম উত্তর নির্ধারণ করে। প্রতিটি উত্তরের সময় human monitoring in real time থাকে না, এবং এটি fixed scripts অনুসরণ করেও কথা বলে না। বরং শেখা প্যাটার্ন ব্যবহার করে নতুন ও প্রাসঙ্গিক উত্তর তৈরি করে।
ChatGPT (চ্যাটজিপিটি):
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- ChatGPT হলো একটি AI মডেল যা Natural Language Processing (NLP) প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষের ভাষা বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী প্রাকৃতিকভাবে উত্তর প্রদান করা।
- NLP এর মাধ্যমে এটি টেক্সট বিশ্লেষণ, ভাষা অনুবাদ, সারসংক্ষেপ তৈরি, প্রশ্নোত্তর, ও কথোপকথন পরিচালনা করতে পারে।
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
উৎস:
১। ব্রিটানিকা।
2। ওপেন এআই ওয়েবসাইট।
• CPU পরিচালনার দায়িত্ব যে অপারেটিং সিস্টেম কম্পোনেন্টের, সেটি হলো Process Scheduler (ঘ)। অপারেটিং সিস্টেমে একাধিক প্রোগ্রাম বা প্রক্রিয়া একই সময়ে চলতে চায়, কিন্তু CPU এক সময়ে সীমিত সংখ্যক কাজই করতে পারে। Process Scheduler ঠিক করে কোন প্রক্রিয়াটি কখন এবং কত সময়ের জন্য CPU ব্যবহার করবে। এটি বিভিন্ন scheduling algorithm ব্যবহার করে CPU time বণ্টন করে, যাতে সিস্টেমের কর্মক্ষমতা ও ন্যায্যতা বজায় থাকে। অন্যদিকে Device driver হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে, Memory manager মেমোরি ব্যবস্থাপনা করে এবং File system ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ করে।
• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).
• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।
• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
• SSL (Secure Sockets Layer) প্রোটোকলটি বর্তমানে আর ব্যবহৃত হয় না; এর পরিবর্তে TLS (Transport Layer Security) প্রোটোকলটি ব্যবহৃত হচ্ছে, যা আজকের দিনে সবচেয়ে বেশি প্রচলিত। TLS মূলত SSL-এর উন্নত ও নিরাপদ সংস্করণ। ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের সময় ব্যবহারকারীর তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি সুরক্ষিত রাখার জন্য TLS ব্যবহৃত হয়। HTTPS ও অন্যান্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় TLS গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে SSH নিরাপদ লগইনের জন্য, FTP ফাইল ট্রান্সফারের জন্য এবং HTTP সাধারণ ও অনিরাপদ ওয়েব যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর হলো খ) TLS।
• SSL:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।
• ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।
উৎস: kaspersky [লিংক]
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে MySQL হলো একটি RDBMS (Relational Database Management System)। RDBMS-এ ডেটা টেবিল আকারে সংরক্ষণ করা হয়, যেখানে সারি ও কলামের মাধ্যমে ডেটার মধ্যে সম্পর্ক (relation) স্থাপন করা যায়। MySQL-এ SQL ভাষা ব্যবহার করে ডেটা সংরক্ষণ, অনুসন্ধান ও ব্যবস্থাপনা করা হয় এবং এটি প্রাইমারি কী, ফরেন কী, নরমালাইজেশন ইত্যাদি রিলেশনাল ধারণা সমর্থন করে। অন্যদিকে Redis একটি ইন-মেমোরি key-value স্টোর, Cassandra একটি NoSQL wide-column ডাটাবেস এবং MongoDB একটি document-based NoSQL ডাটাবেস। তাই সঠিক উত্তর হলো ক) MySQL.
• ডাটাবেজ:
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে।
যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি।
- ডাটাবেজ এর ব্যবহার বর্তমানে কম্পিউটারের ব্যাপক প্রচলনের ফলে ব্যক্তিগত তথ্যাবলি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলি, হিসাব-নিকাশ ইত্যাদি কম্পিউটারে ডাটাবেজ আকারে সংরক্ষণ করে রাখা হয় এবং সমস্ত ডাটাবেজ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।
• ডাটাবেজের বিভিন্ন উপাদান:
- ডাটা (Data),
- রেকর্ড (Record),
- ফিল্ড (Field) ও
- ডাটা টেবিল (Data Table)।
• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।
• জনপ্রিয় RDBMS সফটওয়্যারসমূহ:
- Microsoft Access,
- Oracle,
- MySQL,
- SQL Server,
- Informix.
উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• HTTP status code 404 এর অর্থ হলো “Not Found”, অর্থাৎ ব্যবহারকারী যে ওয়েব পেজ বা রিসোর্সটি খুঁজছেন তা সার্ভারে পাওয়া যাচ্ছে না। সাধারণত এটি ঘটে যখন URL ভুলভাবে লেখা হয়, পেজটি মুছে ফেলা হয়, বা তার অবস্থান পরিবর্তন করা হয় কিন্তু নতুন ঠিকানায় রিডাইরেক্ট করা হয়নি। 404 ত্রুটি ক্লায়েন্ট সাইডের সমস্যা হিসেবে ধরা হয়, কারণ অনুরোধটি সার্ভারে পৌঁছালেও সার্ভার সেই নির্দিষ্ট রিসোর্স খুঁজে পায় না। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ক) Not Found সঠিক উত্তর। Bad Request মানে অনুরোধে ত্রুটি, Forbidden মানে প্রবেশাধিকার নেই, আর Server error সার্ভারের অভ্যন্তরীণ সমস্যাকে বোঝায়।
• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন 'টিম বার্নার্স-লি (Tim Berners Lee) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।
• কম্পিউটার চালু হলে BIOS (Basic Input/Output System) প্রথমে যে প্রক্রিয়াটি সম্পন্ন করে তা হলো Power-On Self-Test (POST), অর্থাৎ ঘ) সঠিক উত্তর। POST প্রক্রিয়ার মাধ্যমে BIOS কম্পিউটারের প্রধান হার্ডওয়্যার উপাদানগুলো যেমন RAM, প্রসেসর, কীবোর্ড, মনিটর ও স্টোরেজ ডিভাইস ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে। যদি কোনো হার্ডওয়্যারে সমস্যা থাকে, তবে BIOS সতর্ক সংকেত বা ত্রুটি বার্তা দেখায়। এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই BIOS অপারেটিং সিস্টেম লোড করার জন্য পরবর্তী ধাপে যায়। তাই নেটওয়ার্ক সংযোগ, অ্যান্টিভাইরাস চালানো বা অপারেটিং সিস্টেম লোড করার আগেই POST প্রক্রিয়া সম্পন্ন হয়।
• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটারে BIOS সংরক্ষিত থাকে - মাদারবোর্ডের ROM চিপে।
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।
উৎস: ব্রিটানিকা।
• SSDs (Solid State Drives) হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় বেশি শক-প্রতিরোধী, কারণ এগুলোর কোনো চলমান অংশ নেই। HDD-তে ঘূর্ণনশীল ডিস্ক এবং রিড/রাইট হেড থাকে, যা ঝাপসা বা আঘাতের সময় সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। SSD-তে ডেটা সংরক্ষণ করা হয় ফ্ল্যাশ মেমোরিতে, যা স্থির ও কম্প্যাক্ট, তাই কোনো ধরনের যান্ত্রিক ধাক্কা বা ঝাঁকুনিতে সহজে ক্ষতি হয় না। অন্য কোনো উপাদান যেমন অপটিক্যাল সেন্সর, বায়ু, বা শক্তিশালী ধাতু শক-প্রতিরোধের মূল কারণ নয়। তাই, SSD-এর প্রধান সুবিধা হল “no moving parts”, যা এটিকে HDD-এর তুলনায় অনেক বেশি টেকসই এবং নির্ভরযোগ্য করে।
- সঠিক উত্তর: খ) Have no moving parts.
• ভোলাটাইল বা উদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে।
- যেমন- RAM।
• নন-ভোলাটাইল মেমরি বা অনুদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে অনুদ্বায়ী স্মৃতি বা নন-ভোলাটাইল মেমরি বলে। যেমন- ROM।
• ধ্বংসাত্মক মেমরি:
- যদি কোনো মেমরি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে যায় তাহলে তাকে ধ্বংসাত্মক মেমরি বলা হয়।
- যেমন- চৌম্বক কোর মেমরি।
• অধ্বংসাত্মক মেমরি:
- যদি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে না যায় তাহলে তাকে অধ্বংসাত্মক মেমরি বলে।
- যেমন- চৌম্বক টেপ।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• VPN (Virtual Private Network) সাধারণত ব্যবহারকারীর IP ঠিকানা এবং অবস্থান (location) লুকায়। এটি একটি নিরাপদ সার্ভার ব্যবহার করে আপনার ইন্টারনেট ট্রাফিককে এনক্রিপ্ট করে, যার ফলে যে ওয়েবসাইটগুলো আপনি ভিজিট করেন তারা আপনার আসল IP বা ভৌগোলিক অবস্থান দেখতে পারে না। তবে, VPN সাধারণত আপনার Wi-Fi পাসওয়ার্ড, ব্রাউজার হিস্ট্রি, বা অপারেটিং সিস্টেম সরাসরি লুকায় না। ওয়েবসাইটগুলো এখনও আপনার ব্রাউজারে পাঠানো কুকিজ বা অন্যান্য ট্র্যাকিং ডেটার মাধ্যমে কিছু তথ্য পেতে পারে। তাই মূলত VPN ব্যবহারকারীর পরিচয় এবং অবস্থান গোপন রাখে, যা নিরাপদি এবং প্রাইভেসি বাড়ায়। সঠিক উত্তর: ঘ) Your IP address and location.
• VPN:
- VPN-এর পূর্ণরূপ Virtual Private Network.
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN.
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না।
তথ্যসূত্র - টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।