বিষয় - গাণিতিক যুক্তি
টপিক - পাটিগণিত
[বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা]
সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
-------------------------
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন
১.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
ক
৩ জন
খ
৬ জন
গ
৫ জন
ঘ
৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
সমাধান: বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ.সা.গু। ∴ ৩০ ও ৩৬ এর গ.সা.গু = ৬
∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
২.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
ক
৩৬
খ
৬৩
গ
৩৫
ঘ
৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
সমাধান: ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, (x/২) + ৬ = ২x/৩ বা, (২x/৩) - (x/২) = ৬ বা, (৪x - ৩x)/৬ = ৬ বা, x/৬ = ৬ ∴ x = ৩৬
∴ সংখ্যাটি = ৩৬ ।
৩.
একজন ছাত্র ২০ টি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে ৫০% নম্বর পেল। ৮০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর সঠিক করতে হবে?
ক
১৮ টি
খ
২৪ টি
গ
২৮ টি
ঘ
৩২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ২০ টি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে ৫০% নম্বর পেল। ৮০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর সঠিক করতে হবে?
সমাধান: ৫০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ২০ টি প্রশ্নের ∴ ১% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ২০/৫০ টি প্রশ্নের ∴ ৮০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = (২০ × ৮০)/ ৫০ টি প্রশ্নের = ৩২ টি প্রশ্নের
∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ৩২ টি।
৪.
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
ক
5/3
খ
2/7
গ
9/4
ঘ
7/2
ব্যাখ্যা
পূর্ণ সংখ্যা (Integers): শূন্য সহ সকল ধনাত্বক ও ঋণাত্বক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন: .............., - 3, - 2, - 1, 0, 1, 2, 3 .......... ইত্যাদি। সাধারণত পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ, Z = {.........., - 3, - 2, - 1, 0, 1, 2, 3 .......... ইত্যাদি} ।
ভগ্নাংশ সংখ্যা (Fractional Number): দুইটি পূর্ণ সংখ্যা p ও q যদি সহমৌলিক হয় এবং q ≠ 0, q ≠ 1 হয় তবে p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। যেমন: 1/2, 2/3, 5/6,- 5/2 ইত্যাদি। p < q হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন: 1/3, 2/3, 2/7, ......... ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং 3/2, 5/3, 7/2, 9/4, ............ ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ।
মূলদ সংখ্যা (Rational Number): দুইটি পূর্ণ সংখ্যা p ও q এবং q ≠ 0 হলে, আকারের সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যার সেটকে সাধারণত Q দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ, Q = {p/q | p,q ∈ Z এবং q ≠ 0, p ও q সহমৌলিক} ।
অমূলদ সংখ্যা (Irrational Number): যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যার সেটকে সাধারণত Q' দ্বারা প্রকাশ করা হয়। যেমন: π, √2, √3, √(5/2) ইত্যাদি অমূলদ সংখ্যা।
৫.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
ক
১৫৮০
খ
১৭৬০
গ
১৬৮০
ঘ
১৬৪০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
সমাধান: ধরি, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১
প্রশ্নমতে, x - ১ + x + x + ১ = ১২৩ বা, ৩x = ১২৩ বা, x = ১২৩/৩ ∴ x = ৪১ তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৪০, ৪১ এবং ৪২
দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত?
ক
২০
খ
১০
গ
৩০
ঘ
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত?
সমাধান: ধরি, বড় সংখ্যাটি = x ছোট সংখ্যাটি = ২x/৩
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু ⇒ x. (২x/৩) = ৬০ × ১০ ⇒ ২x২ = ৬০০ × ৩ ⇒ x২ = ১৮০০/২ ⇒ x২ = √৯০০ ∴ x = ৩০ বড় সংখ্যাটি = ৩০
∴ ছোট সংখ্যাটি = (৩০ × ২)/৩ = ২০ ।
৭.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
ক
৫০০১
খ
৫০৫০
গ
৫৫০১
ঘ
৫৫৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
সমাধান: আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হলো: n (n + 1)/2 ∴ ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = {১০০ × (১০০ + ১)}/২ = (১০০ × ১০১)/২ = ৫০৫০ ।
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । সংখ্যা দুটি কত?
ক
৪৫, ৬০
খ
৫০, ৪০
গ
৬০, ৫০
ঘ
৭০, ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । সংখ্যা দুটি কত?
সমাধান: মনে করি, সংখ্যা দুটি ৩ক ও ৪ক ∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক
শর্তমতে, ১২ক = ১৮০ বা, ক = ১৮০/১২ ∴ ক = ১৫ সুতরাং ৩ক = ৩ × ১৫ = ৪৫ এবং ৪ক = ৪ × ১৫ = ৬০
∴ সংখ্যা দুটি ৪৫ ও ৬০ ।
১০.
x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
ক
xy
খ
x + y
গ
xy + 2
ঘ
x + y + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
সমাধান: দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।
ধরি, বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, ক) x + y + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)। খ) xy = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা)। গ) xy + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 (বিজোড় সংখ্যা)। ঘ) x + y = (3 + 5) = 8 (জোড় সংখ্যা)।
১১.
৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?
ক
১২
খ
১০
গ
১৫
ঘ
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?
সমাধান: আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু
∴ লব ৩ ও ৪ এর ল.সা.গু = ১২ হর ৪ ও ৭ এর গ.সা.গু = ১
∴ ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু = ১২/১ = ১২ ।
১২.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
ক
১২ মিটার
খ
১৮ মিটার
গ
২০ মিটার
ঘ
১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
সমাধান: ধরি, বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = x মিটার
প্রশ্নমতে, x - (x/৪ + ৩x/৫) = ৩ বা, x - (৫x + ১২x)/২০ = ৩ বা (২০x - ১৭x)/২০ = ৩ বা, ৩x/২০ = ৩ বা, ৩x = ৬০ বা, x = ৬০/৩ ∴ x = ২০
∴ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ২০ মিটার।
১৩.
নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
ক
৫১০০৫৬
খ
৩২২৫৬৯
গ
২১৪১৩৩
ঘ
৯৫২২১৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
সমাধান: আমরা জানি, একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।
এখানে, ৫১০০৫৬ সংখ্যাটির শেষ দুইটি অঙ্ক অর্থাৎ ৫৬ যা ৪ দ্বারা বিভাজ্য। (৫৬ ÷ ৪) = ১৪ (৫১০০৫৬ ÷ ৪) = ১২৭৫১৪ যা ৪ দ্বারা বিভাজ্য একটি সংখ্যা।
১৪.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
ক
২/৩
খ
২/৫
গ
৩/৪
ঘ
৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
সমাধান: ভগ্নাংশটির লব x হলে হর হবে (৭ - x) ∴ ভগ্নাংশটি = x/(৭ - x)
শর্তমতে, x + ১ = ৭ - x বা, x + x = ৭ - ১ বা, ২x = ৬ বা, x = ৬/২ ∴ x = ৩
∴ নির্ণেয় ভগ্নাংশটি = ৩/(৭ - ৩) = ৩/৪
১৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক
১২১
খ
২৪১
গ
১৮১
ঘ
৩৬১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
সমাধান: ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. এর সঙ্গে ১ যোগ করলে নির্ণেয় সংখ্যা পাওয়া যায়। ∴ ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু. = ১৮০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১৮০ + ১) = ১৮১ ।
১৬.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের ল.সা.গু কত?
ক
২৫৫
খ
২২৫
গ
৫২৫
ঘ
৪৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের ল.সা.গু কত?
সমাধান: ধরি, দুটি সংখ্যার গ.সা.গু = x দুটি সংখ্যার ল.সা.গু = ২৫x
আমরা জানি, দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল ∴ ২৫x × x = ২০২৫ ⇒ ২৫x২ = ২০২৫ ⇒ x২ = ৮১ ⇒ x২ = ৯২ ∴ x = ৯
∴ ল.সা.গু = ২৫ × ৯ = ২২৫ ।
১৭.
একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?
ক
৩০ লিটার
খ
৪০ লিটার
গ
৬০ লিটার
ঘ
৫০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার?
সমাধান: ২০ লিটার পানি দ্বারা পূর্ণ হয় জলাধারের {(৩/৫) - (১/৫)} অংশ = ২/৫ অংশ
জলাধারের ২/৫ অংশের ধারণক্ষমতা = ২০ লিটার ∴ জলাধারের ১ বা সম্পূর্ণ অংশের ধারণক্ষমতা = (২০ × ৫)/২ লিটার = ৫০ লিটার।
∴ জলাধারটির ধারণক্ষমতা = ৫০ লিটার।
১৮.
১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
ক
২০
খ
২৪
গ
২৮
ঘ
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
সমাধান: ১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭ = ২৪ × ৩২ × ৭১ এখানে, ২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১ ।
এখন, প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। ∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১) = ৫ × ৩ × ২ = ৩০