পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৮৬
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৬ প্রশ্ন

.
‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কার রচনা?
  1. বুদ্ধদেব বসু
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• ‘তৈলচিত্রের ভূত’ গল্প: 
- তৈলচিত্রের ভূত মানিক বেন্দ্যাপাধ্যায় রচিত একটি গল্প।
- গল্পটি মাসিক ‘মৌচাক’ পত্রিকায় ১৯৪১ খ্রিাষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।
- ডক্তার পরাশর এই গল্পের একটি চরিত্র।

⇒ মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিষ্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।

তাঁর রচিত সাহিত্যকর্ম: 
• উপন্যাস:
- জননী, 
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি, 
- পুতুলনাচের ইতিকথা, 
- শহরতলী, 
 - চিহ্ন, 
- চতুষ্কোণ, 
- সার্বজনীন, 
- আরোগ্য ইত্যাদি। 

• ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প, 
- প্রাগৈতিহাসিক, 
- সরীসৃপ, 
- সমুদ্রের স্বাদ, 
- হলুদ পোড়া, 
- আজ কাল পরশুর গল্প, 
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, 
- ফেরিওয়ালা ইত্যাদি। 

অন্যদিকে,
- "তেইশ নম্বর তৈলচিত্র" আলাউদ্দিন আল আজাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. পূজক
  2. কুসুমিত
  3. নন্দন
  4. দর্শনীয়
সঠিক উত্তর:
কুসুমিত
উত্তর
সঠিক উত্তর:
কুসুমিত
ব্যাখ্যা
⇒ তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। 

⇒ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে । 
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়:
- তেজঃ + বিন = তেজস্বী,
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক,
- কুসুম + ইত = কুসুমিত,
- সর্বজন + নীন = সর্বজনীন,
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

অন্যদিকে,
- 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়: √নন্দি+অন। 
- 'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়: √দৃশ্ + অনীয়।
- 'পূজক' এর সঠিক প্রকৃতি প্রত্যয়:√পূজ্ + অক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. অনূদীত
  2. অনূর্ধ্ব
  3. অনুভূতি
  4. অনূপ
সঠিক উত্তর:
অনূদীত
উত্তর
সঠিক উত্তর:
অনূদীত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - অনূদীত।

• শুদ্ধ বানান - অনূদিত।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [অনু+√বাদ্+ত]
অর্থ:
- অনুবাদ করা হয়েছে এমন,
- ভাষান্তরিত।

অন্যদিকে,
অনূপ, অনূর্ধ্ব এবং অনুভূতি শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘ন্যাড়া’ চরিত্রের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছায়াপাত ঘটেছে কোন গল্পে?
  1. ছবি
  2. মামলার ফল
  3. বিলাসী
  4. শ্রীকান্ত
সঠিক উত্তর:
বিলাসী
উত্তর
সঠিক উত্তর:
বিলাসী
ব্যাখ্যা
⇒ ‘বিলাসী’ গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচরণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে। গল্পের ন্যাড়া চরিত্র আসলে লেখক নিজেই।

অন্যদিকে,
⇒ 'ছবি' গল্পের ঘটনাস্থল ব্রহ্মদেশ। চিত্রকর বা-থিন এবং ধনীকন্যা মাশায়ের গভীর প্রেম এই গল্পের বিষয়বন্তু।
⇒ 'মামলার ফল' গল্পে দুই ভাইয়ের (শিবু ও শম্ভু) মামলায় নিঃসন্তান সঙ্গামণির অপত্য স্নেহ শিশু গয়ারামকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে।
⇒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র 'ইন্দ্রনাথ'।
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- উল্লেখযোগ্য চরিত্র: শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

=============
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনাপাওনা,
- বড়দিদি,
- বিরাজ বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- দত্তা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
‘রাজবন্দীর চিঠি’ গল্পটি কাজী নজরুল ইসলামের কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. শিউলিমালা
  2. রিক্তের বেদন
  3. ব্যথার দান
  4. চোখের চাতক
সঠিক উত্তর:
ব্যথার দান
উত্তর
সঠিক উত্তর:
ব্যথার দান
ব্যাখ্যা
⇒ কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

বিখ্যাত গল্পগ্রন্থগুলো হলো:
- ব্যথার দান, 
- রিক্তের বেদন ও
- শিউলিমালা।

⇒ 'ব্যথার দান' গল্পগ্রন্থ:
• 'ব্যথার দান' গল্পগ্রন্থ ছয়টি গল্প নিয়ে প্রকাশিত হয় ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।
• এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ; প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ তো বটেই।

• 'ব্যথার দান' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- ব্যথার দান,
- হেনা,
- অতৃপ্ত কামনা,
- বাদল-বরিষণে,
- ঘুমের ঘোরে,
- রাজবন্দীর চিঠি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. অদৃষ্টের পরিহাস
  2. আটকপালে
  3. ইঁদুর কপালে
  4. কড়ি কপালে
সঠিক উত্তর:
কড়ি কপালে
উত্তর
সঠিক উত্তর:
কড়ি কপালে
ব্যাখ্যা
⇒ ‘কড়ি কপালে’ বাগ্‌ধারার অর্থ - ভাগ্যবান।

অন্যদিকে,
• ‘অদৃষ্টের পরিহাস’ বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা/ভাগ্যের বিড়ম্বনা।
• ‘ইঁদুর কপালে’ বাগ্‌ধারাটির অর্থ - মন্দভাগ্য।
• ‘আটকপালে’ বাগ্‌ধারাটির অর্থ - হতভাগ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনির উচ্চারণস্থান নয় কোনটি?
  1. মূর্ধা
  2. তালু
  3. কণ্ঠনালীয়
  4. ওষ্ঠ
সঠিক উত্তর:
কণ্ঠনালীয়
উত্তর
সঠিক উত্তর:
কণ্ঠনালীয়
ব্যাখ্যা
• স্পৃষ্ট ব্যঞ্জনের উচ্চারণস্থান নয় - কণ্ঠনালীয়। 

⇒ স্পৃষ্ট ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। পথ, তল, টক, চর, কল শব্দের প, ত, ট, চ, ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি। 

- উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে এই পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা :
• ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
• দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
• মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
• তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
• কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
"মানুষ আছে তার দুই ভাবকে নিয়ে, একটা তার জীবভাব, আর একটা বিশ্বভাব"- উক্তিটির রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. প্রমথ চৌধুরী
  4. মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
⇒ "মানুষ আছে তার দুই ভাবকে নিয়ে, একটা তার জীবভাব, আর একটা বিশ্বভাব" -উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানুষের ধর্ম' প্রবন্ধের অন্তর্গত।

⇒ 'মানুষের ধর্ম' প্রবন্ধের অংশ:
"মানুষ আছে তার দুই ভাবকে নিয়ে, একটা তার জীবভাব, আর-একটা বিশ্বভাব। জীব আছে আপন উপস্থিতকে আঁকড়ে, জীব চলছে আশু প্রয়োজনের কেন্দ্র প্রদক্ষিণ করে। মানুষের মধ্যে সেই জীবকে পেরিয়ে গেছে যে সত্তা সে আছে আদর্শকে নিয়ে। এই আদর্শ অন্নের মতো নয়, বস্ত্রের মতো নয়। এ আদর্শ একটা আন্তরিক আহ্বান, এ আদর্শ একটা নিগূঢ় নির্দেশ। কোন্ দিকে নির্দেশ? যে দিকে সে বিচ্ছিন্ন নয়, যে দিকে তার পূর্ণতা, যে দিকে ব্যক্তিগত সীমাকে সে ছাড়িয়ে চলেছে, যে দিকে বিশ্বমানব।" 

তাছাড়া এই প্রবন্ধগ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ মানুষের ধর্ম সম্পর্কে বলেছেন -"যা আমাদের ত্যাগের দিকে তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম।"

=================
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ- 
- পঞ্চভূত 
- বিচিত্র প্রবন্ধ
- সাহিত্য
- কালান্তর
- সভ্যতার সংকট

উৎস: মানুষের ধর্ম প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রাধা কৃষ্ণের প্রেমকে মানবিক দৃষ্টিতে দেখেছেন কে?
  1. বিদ্যাপতি
  2. গোবিন্দদাস
  3. জ্ঞানদাস
  4. কাশীরাম দাস
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
⇒ বিদ্যাপতি:
• বিদ্যাপতি বিভিন্ন শাস্ত্রজ্ঞ ছিলেন, তবে সংস্কৃত কাব্য ও অলংকার শাস্ত্রে তাঁর পাণ্ডিত্য ছিল অসাধারণ। 
• তিনি ব্রজবুলি ভাষায় রাধা-কৃষ্ণের পাঁচশ’র বেশি পদ রচনা করেছেন।
• তাঁর পদাবলি তত্ত্ব দ্বারা আক্রান্ত নয়। রাধা-কৃষ্ণের প্রেমকে মানবিক দৃষ্টিতে দেখেছেন।
• তাঁর অসখ্য পদের মধ্যে রাধার বয়ঃসন্ধি, রাধার অভিসার, প্রেম বৈচিত্ত্য, বিরহ ও ভাবসম্মিলনের পদগুলো দৃষ্টি কেড়ে নেয়।

তাঁর রচিত রাধার বর্ষাবিরহ পদ-
এ সখি হামারি দুখের নাহি ওর। 
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্র জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'শেখ আজিজুর রহমান' এর সাহিত্যিক নাম কোনটি?
  1. শওকত আলী
  2. শামসুর রাহমান
  3. শওকত ওসমান
  4. শামসুদ্দীন আবুল কালাম
সঠিক উত্তর:
শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা
⇒ শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ছিলেন।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- জননী,
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- সমাগম,
- চৌরসন্ধি, 
- রাজা উপাখ্যান, 
- নেকড়ে অরণ্য, 
- পতঙ্গ পিঞ্জর, 
- রাজসাক্ষী, 
- জলাংগী, 
- পুরাতন খঞ্জর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘হরতাল’ শব্দে কয়টি অক্ষর রয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
⇒ হরতাল শব্দটি ২টি বদ্ধাক্ষর দ্বারা গঠিত।
যথা:
- (হর্) (তাল্) = হরতাল।

• অক্ষর (Syllable):

বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম অক্ষর (Syllable)। অক্ষর দু প্রকার। 
যথা: মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর।

⇒ মুক্তাক্ষর:
যখন একটি অক্ষরে একটিই বর্ণ থাকে, তখন তাকে মুক্তাক্ষর বলে। অযুগ্ন বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলে। একে স্বরান্ত অক্ষরও বলা হয়।
যেমন: ‘ভালোবাসো যদি বলিবে না কেন?’
এখানে (ভা) (লো) (বা) (সো) (য) (দি) (ব) (লি) (বে) (না) (কে) (ন) এই সবগুলোই (১২টি) মুক্তাক্ষর। 

- মুক্তাক্ষর U চিহ্ন দিয়ে বোঝানো হয়।
- মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করে ও তাকে প্রয়োজন মতো প্রলম্বিত করা চলে। 
যেমন: অপরিচিত। 

⇒ বদ্ধাক্ষর:
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে বদ্ধাক্ষর বলে। বদ্ধ অর্থ্যাৎ যুগ্মাস্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্ধাক্ষর বলে। 
যেমন: 'সোম বার দিনরাত হরতাল।
এখানে (সোম্) (বার্) (দিন্) (রাত) (হর্) (তাল্) এই সবগুলোই (৬টি) বদ্ধাক্ষর। 

বদ্ধাক্ষর (-) চিহ্ন দিয়ে বোঝানো হয়। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘ওরে, তুই যাবি নাকি সোহাগ তলীর গাঁ?’- বাক্যে ‘ওরে’ কোন পদ?
  1. অনুসর্গ
  2. যোজক
  3. বিশেষণ
  4. আবেগ
সঠিক উত্তর:
আবেগ
উত্তর
সঠিক উত্তর:
আবেগ
ব্যাখ্যা
⇒ ‘ওরে, তুই যাবি নাকি সোহাগ তলীর গাঁ?’- বাক্যে ব্যবহৃত ‘ওরে’ সম্বোধন আবেগ পদের উদাহরণ।

• আবেগ:
মনের নানা ভাব প্রকাশ করা হয় যেসকল শব্দ দিয়ে তাকে আবেগ বলে।

নিম্নে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো:
⇒ সিদ্ধান্ত আবেগ: এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি প্রকাশ করা হয়।
যেমন:
- বেশ, তবে যাওয়াই যাক।
- হুঁ, যুক্তিটা মন্দ মনে হচ্ছে না।

⇒ প্রশংসা আবেগ: এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- বাহ, চমৎকার লিখেছ।
- শাবাশ! খেলার মতো খেলা দেখালে।

⇒ বিরক্তি আবেগ: এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- ছি ছি! এরকম কথা মুখে মানায় না।
- কী জ্বালা! আর কতক্ষণ অপেক্ষা করব।

⇒ আতঙ্ক আবেগ: এ ধরনের শব্দ আতঙ্ক, যন্ত্রনা, কাতরতা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- উহ! কি বিপদে পরা গেল।
- আহ! কী বিপদ।

⇒ বিস্ময় আবেগ: এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার  ভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- আরে! তুমি আবার কখন এলে?
- অ্যাঁ, বলছ কী?

⇒ করুণা আবেগ: এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- আহা! বেচারার কত কষ্ট।
- হায়! হায়! এখন ওদের কে দেখবে!

⇒ সম্বোধন আবেগ: এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
যেমন:
- ওগো, তোরা সব জয়ধ্বনি কর।
- ওরে, তুই কোথায় চললি ?

⇒ অলংকার আবেগ: এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- যাকগে, ওসব কথা থাক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নব-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৩.
কোন ছন্দের ভাব ললিত মধুর?
  1. অমিত্রাক্ষর
  2. মাত্রাবৃত্ত
  3. অক্ষরবৃত্ত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
⇒ মাত্রাবৃত্ত ছন্দ: 
- এ ছন্দ ধ্বনি-প্রধান।
- ছন্দে ছয় মাত্রার পর্বই অধিক। 
- চার, পাঁচ, সাত, আট মাত্রার পর্বও এ ছন্দে পাওয়া যায়।
- এ ছন্দে সাধুভাষা বা সাধু ক্রিয়ার ব্যবহার বেশি হয়।
- এ ছন্দে স্বরবৃত্তের মতো ধ্বনি সংকোচন নেই, আছে ধ্বনি বিস্তার।
- এ ছন্দের ভাব ললিত মধুর।
- এ ছন্দের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর গীতিপ্রবণতা বা সুরনিষ্ঠতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
আধুনিক বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ সৃষ্টি করেন কে?
  1. রাজা রামমোহন রায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. উইলিয়াম কেরি
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
- বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দস্রোত’ সৃষ্টি করেন।
- তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন।
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। 
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।

================
উল্লেখ্য,
⇒ উইলিয়াম কেরি:
- উইলিয়াম কেরিকে বাংলা গদ্যের পথিকৃৎ বলা হয়।
- তিনি সুশৃঙ্খল গদ্যের পথকিৃৎরূপে বিদেশী ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে ১৮০১ সালে ‘ কথোপকথন’ গ্রন্থটি শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন।
- ‘কথোপকথন’ গ্রন্থটি ছিল ‍দ্বিভাষিক - এক পৃষ্ঠায় বাংলা, অপর পৃষ্ঠায় ইংরেজি।
- বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন এই গ্রন্থে বিধৃত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৫.
The noun form of 'Retrieve' is -
  1. Retriever
  2. Retribution
  3. Retrieved
  4. Retrieval
সঠিক উত্তর:
Retrieval
উত্তর
সঠিক উত্তর:
Retrieval
ব্যাখ্যা
• Retrieve [verb]
English meaning: to find and bring back something.
Bangla meaning: ফিরে পাওয়া

Options,
- Retriever: a large dog with thick black or light brown fur: noun: different word
- Retribution: deserved and severe punishment: different word
- Retrieved: past simple and past participle of retrieve
- Retrieval: the act or process of getting something back, especially money or something that has been lost: noun

Source: Cambridge & Accessible Dictionary.
১৬.
Choose the plural of 'Stratum'.
  1. Strata
  2. Stratum
  3. Stratumes
  4. Stratii
সঠিক উত্তর:
Strata
উত্তর
সঠিক উত্তর:
Strata
ব্যাখ্যা
• Stratum
English meaning: one of the parts or layers into which something is separated
Bangla meaning: শিলার অনুভূমিক স্তর; সামাজিক শ্রেণিবিভাগ বা স্তর
Plural form: Strata

Source: Accessible & Cambridge Dictionary.
১৭.
The term "Soft-soap" refers -
  1. To speak ill of others
  2. Someone who is soft hearted
  3. Flatter for self-motives
  4. Not harmful
সঠিক উত্তর:
Flatter for self-motives
উত্তর
সঠিক উত্তর:
Flatter for self-motives
ব্যাখ্যা
• Soft-soap
English meaning: to try to persuade someone to do what you want by saying pleasant things to them.
Bangla meaning: স্তাবকতা করা; তোষণ করা।

Source: Cambridge & Accessible Dictionary.
১৮.
She is well-versed ______ playing the piano, having taken lessons since she was a child.
  1. of
  2. to
  3. in
  4. after
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Versed in
Meaning: ব্যুৎপন্ন; দক্ষ; অভিজ্ঞ; প্রাজ্ঞ

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Versed এর সাথে 'দক্ষ' অর্থ বুঝাতে in বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে in বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে in বসবে।

Complete sentence: She is well versed in playing the piano, having taken lessons since she was a child.

Source: Accessible Dictionary.
১৯.
The baked cookies filled the kitchen with a delightful aroma. Here the underlined part -
  1. Preposition
  2. Participle
  3. Gerund
  4. None of these
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• The baked cookies filled the kitchen with a delightful aroma. Here the underlined part - Participle.

• Participle:
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

•  সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন Bake- Baked.
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: Burn - Burnt 
- সুতরাং, এই বাক্যে baked হচ্ছে past participle.
২০.
Change the voice: I am to make a design.
  1. A design has to be made by me.
  2. A design had to be made by me.
  3. A design was to be made by me.
  4. A design is to be made by me.
সঠিক উত্তর:
A design is to be made by me.
উত্তর
সঠিক উত্তর:
A design is to be made by me.
ব্যাখ্যা
♦ Active voice থেকে passive voice করার নিয়ম:
• Active voice এর object টি passive voice এর subject হয়।
• Tense অনুযায়ী auxiliary verb বসে।
• তারপর মূল verb এর past participle হয়।
• Active voice এর subject টি passive voice এর object হয়।
• তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

Active voice: I am to make a design.
Passive voice: A design is to be made by me.
২১.
We are so ethically and morally challenged, that we are ______ to the trampling of the truth.
  1. striped
  2. taciturned
  3. inured
  4. dulceted
সঠিক উত্তর:
inured
উত্তর
সঠিক উত্তর:
inured
ব্যাখ্যা
♦ Inure (verb-transitive)
English Meaning: If you become inured to something unpleasant, you become familiar with it and able to accept and bear it.
Bangla Meaning: oneself/somebody to (সাধারণত passive) অভ্যস্ত করা: inured to ridicule; inured to fatigue.

Synonyms: Adjust (মানিয়ে নেওয়া), Familiarize (পরিচিত করানো), Habituate (অভ্যস্ত করানো), harden (শক্ত করা), Indurate (মানিয়ে নেয়া)। 
Antonyms: Sensitize (সংবেদনশীল/সূক্ষ্মবেদী করা), Neglect (অবহেলা করা), Soften (নরম করা), Weaken (দূর্বল করা), Destabilize (অস্থিতিশীল করা)। 

Other Forms: Inurement (noun).

Example Sentence: 
1. We are so ethically and morally challenged, that we are inured to the trampling of the truth.
2. He was inured to the cold.

Options,
- Dulcet (সুমিষ্ট; সুমধুর)
- Striped (ডোরা-ডোরা)
- Taciturn (অল্পবাদী; মিতবাক)

Source: Live MCQ Lecture.
২২.
Which of the following words has the same meaning as 'Belie'?
  1. Contradict
  2. Watertight
  3. Penetrable
  4. Reveal
সঠিক উত্তর:
Contradict
উত্তর
সঠিক উত্তর:
Contradict
ব্যাখ্যা
Belie (verb-transitive)
English Meaning: To represent something falsely or to hide something.
Bangla Meaning: 
(১) ভ্রান্ত বা অসত্য ধারণা দেওয়া।
(২) প্রমাণ করতে বা প্রতিশ্রুতি রক্ষা করতে অসমর্থ হওয়া।

Synonyms: Contradict (অস্বীকার করা), Disprove (ভুল বা মিথ্যা প্রমাণ করা), Misrepresent (অসত্য/অতথ্য বিবরণ দেওয়া), Negate, (নাকচ করা) Nullify (বাতিল করা)। 
Antonyms: Reveal (ফাঁস করা; জানিয়ে দেওয়া), Testify to (সাক্ষ্য প্রদান), Prove (প্রমাণ করা), Show (প্রদর্শন করা), Demonstrate (প্রতিপাদন করা)। 

Other Forms: Belier (noun).

Example Sentence: 
1. Her calm face belied the terror she was feeling.
2. This statement belies my intentions.

Options,
- Penetrable (বলপূর্বক অনুপ্রবেশযোগ্য)
- Watertight (জলরোধক)

Source: Live MCQ Lecture.
২৩.
Johan got Alex ________ the bedroom.
  1. cleaned
  2. to clean
  3. has cleaned
  4. cleaning
সঠিক উত্তর:
to clean
উত্তর
সঠিক উত্তর:
to clean
ব্যাখ্যা
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে get এর structure - 
- Subject + get (any tense) + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- Subject + get (any tense) + ব্যক্তিবাচক object +infinitive (to + v1)  এই structure টি ব্যবহৃত হয়।

• Causative Verb হিসাবে 'Get' এর  নিয়মানুযায়ী - শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to clean.
- Complete Sentence: Johan got Alex to clean the bedroom.
২৪.
After ______ in the coding competition, Thomas received a job offer from a prominent software development company.
  1. being participates
  2. participates
  3. had participated
  4. having participated
সঠিক উত্তর:
having participated
উত্তর
সঠিক উত্তর:
having participated
ব্যাখ্যা
• Structure হলো -
- After + having/ being + Past participle.

Example:
- Rahim returned home after having spent six days at Cox's Bazar.
- After being told these stories, I started thinking. 

Complete sentence: After having participated in the coding competition, Thomas received a job offer from a prominent software development company.
২৫.
Change it into simple: It is sure that Tommy has made it.
  1. Sure is that Tommy has made it.
  2. Tommy has made it.
  3. Surely, Tommy has made it.
  4. Tommy had made it sure.
সঠিক উত্তর:
Surely, Tommy has made it.
উত্তর
সঠিক উত্তর:
Surely, Tommy has made it.
ব্যাখ্যা
• Complex to simple: 

• Complex sentence এ it is certain, it is surely, it is sudden থাকলে Simple sentence এ
- it is surely এর পরিবর্তে surely হবে + এর পরের relative pronoun টি বাদ যাবে + বাকি sentence টি বসবে।

Complex: It is sure that Tommy has made it.
Simple: Surely, Tommy has made it.

• অন্য দিকে, 
- it is certain এর পরিবর্তে certainly হবে
- it is sudden এর পরিবর্তে suddenly হবে.

যেমন:
Complex: It is certain that he will come here.
Simple: Certainly, he will come here.

Complex: It was sudden that he lost his mobile.
Simple: Suddenly, he lost his mobile.
২৬.
The discovery of _____ Titanic's wreckage ______ 1985 by a joint American-French expedition provided new insights into the events leading to its sinking.
  1. A, on
  2. An, on
  3. The, in
  4. Zero article, in
সঠিক উত্তর:
The, in
উত্তর
সঠিক উত্তর:
The, in
ব্যাখ্যা
• Definite Article 'the' এর ব্যবহার: 
- নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
- যেমন: The Andamans, The Himalayas, The Titanic.

• সালের আগে সবসময় preposition 'In' বসে।

তাই, Complete Sentence - The discovery of the Titanic's wreckage in 1985 by a joint American-French expedition provided new insights into the events leading to its sinking.
২৭.
The little girl was ______, so her mother took her out of the restaurant.
  1. acting in
  2. acting over
  3. acting on
  4. acting up
সঠিক উত্তর:
acting up
উত্তর
সঠিক উত্তর:
acting up
ব্যাখ্যা
• Act up একটি phrasal verb.
- English Meaning: To behave badly/ to operate badly:
- Bangla Meaning: খারাপ আচরণ করা/ খারাপভাবে কাজ করা।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - acting up.
- Correct sentence: The little girl was acting up, so her mother took her out of the restaurant.

Options,
• act on something: to do something as a reaction to a particular thing such as an instruction, a feeling, or some information

Source: Cambridge Dictionary.
২৮.
It is ____ whom the panel _______ chosen.
  1. he, has
  2. he, have
  3. him, has
  4. him, have
সঠিক উত্তর:
he, has
উত্তর
সঠিক উত্তর:
he, has
ব্যাখ্যা
• Be verb যেমন - (am, is , are, was, were) ইত্যাদি এর পর সবসময় pronoun এর subjective form ব্যবহৃত হয়।
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।

• প্রদত্ত বাক্যে whom এর পূর্বে  'he' subjective form এ বসবে এবং সে অনুযায়ী verb হবে singular অর্থাৎ has.
- Complete sentence: It is he whom the panel has chosen.
২৯.
Jim had hardly any money left in his bank Here 'hardly any' means-
  1. None
  2. Little
  3. A few
  4. A little
সঠিক উত্তর:
Little
উত্তর
সঠিক উত্তর:
Little
ব্যাখ্যা
• Jim had hardly any money left in his bank Here 'hardly any' means- little.

• নগণ্য বা নেই বললেই চলে এমন (almost no) অর্থে Countable Noun এর পূর্বে few এবং Uncountable Noun এর পূর্বে little বসে।
- 'money' Uncountable Noun, এর পূর্বে little বসে।


- Few means - some, not many, hardly any.
- Little means - not much, hardly any, almost no.
- তবে little অর্থে very little এবং few অর্থে very few ব্যবহার করা যায়।
=================

•  little, the little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
৩০.
As I was ill, I couldn't attend the school picnic. The underlined part is -
  1. Adverbial clause of supposition
  2. Adverbial clause of result
  3. Adverbial clause of reason
  4. Adverbial clause of purpose
সঠিক উত্তর:
Adverbial clause of reason
উত্তর
সঠিক উত্তর:
Adverbial clause of reason
ব্যাখ্যা
As I was ill, I couldn't attend the school picnic. The underlined part is - Adverbial clause of reason.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Adverbial clause of reason
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
- প্রদত্ত বাক্যে 'As I was ill' দ্বারা reason নির্দেশ করছে বিধায় এটি Adverbial clause of reason.

• As I was ill, I couldn't attend the school picnic.
- 'কেন school picnic attend করিনি' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'As I was ill'
- তাই এটি Adverbial clause of reason.
৩১.
Who is the central figure of the novel 'Wuthering Heights'?
  1. Una
  2. Harper
  3. Jane
  4. Heathcliff
সঠিক উত্তর:
Heathcliff
উত্তর
সঠিক উত্তর:
Heathcliff
ব্যাখ্যা
♦ Wuthering Heights: 
- Emily Bronte রচিত।
- এটি তার রচিত শ্রেষ্ঠ সাহিত্যকর্ম।
- এটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে।
- প্রেম এবং প্রতিহিংসার অভূতপূর্ব সংমিশ্রণ এই উপন্যাসে দেখা যায়। 
- Heathcliff এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।

• Characters:
- Heathcliff (central figure)
- Lockwood,
- Edger Linton,
- Cathay Linton etc. 

• Emily Bronte: 
- Charlotte Bronte এর ছোট বোন। 
- “Wuthering Heights” উপন্যাসকে ঘিরেই মূলত: তার পরিচতি। 
- ত্রিশ বছর বয়সেই মৃত্যু বরণ করেন। 

• Notable Works
- Poems by Currer, Ellis and Acton Bell
- Wuthering Heights.
৩২.
Choose the correct sentence.
  1. Sarah attached a photograph of the property as an annex on the rental agreement.
  2. Sarah attached a photograph of the property as an annex at the rental agreement.
  3. Sarah attached a photograph of the property as an annex of the rental agreement.
  4. Sarah attached a photograph of the property as an annex to the rental agreement.
সঠিক উত্তর:
Sarah attached a photograph of the property as an annex to the rental agreement.
উত্তর
সঠিক উত্তর:
Sarah attached a photograph of the property as an annex to the rental agreement.
ব্যাখ্যা
• Annex to:
Meaning: সংযোজিত করা
Example: The new laboratory is an annex to the research facility, dedicated to specialized experiments.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'সংযোজিত করা' অর্থ বোঝাতে Annex এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Correct sentence: Sarah attached a photograph of the property as an annex to the rental agreement.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৩৩.
Who wrote the poem 'The Dream'?
  1. Robert Frost
  2. John Keats
  3. Walt Whitman
  4. John Donne
সঠিক উত্তর:
John Donne
উত্তর
সঠিক উত্তর:
John Donne
ব্যাখ্যা
♦ The Dream:
- রচনা করেন John Donne.
- এটি একটি poem.
- It was first printed in 1633, two years after Donne's death.

• John Donne:
- তিনি একজন English poet.
- He is the leading English poet of the Metaphysical school.
- Donne is often considered the greatest love poet in the English language.
- He is also noted for his religious verse.
- He is from the Jacobean period.

• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে - 
- Good Morrow
- The Canonization
- The Flea 
- The Sun Rising 
- A Valediction: Forbidding Mourning.
- The Apparition.
৩৪.
Literary work 'Pygmalion' is a/an -
  1. play
  2. poem
  3. novel
  4. short story
সঠিক উত্তর:
play
উত্তর
সঠিক উত্তর:
play
ব্যাখ্যা
Pygmalion
- It is a romance comedy written by - G. B Shaw.
- It is a romance play in five acts. 
- এই নাটকটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
- The play is a humane comedy about love and the English class system.
- অর্থাৎ, ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম ভালোবাসা এই নাটকের বিষয়বস্তু।

• George Bernard Shaw (1856 – 1950):
- তার পুরো নাম George Bernard Shaw. 
- তিনি 'Modern period' এর নাট্যকার। 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)***
- Major Barbara (Social satire)***
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy) ***
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy)***
- Man and Superman; (Comedy play)***
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)***
- St. Joan of Arc etc.

[N. B *** refers to the most important]
৩৫.
Among them which of the following is authored by William Congreve?
  1. All About Love
  2. Women in Love
  3. All for Love
  4. Love for Love
সঠিক উত্তর:
Love for Love
উত্তর
সঠিক উত্তর:
Love for Love
ব্যাখ্যা
♦ Love for Love:
- It is a play written by - William Congreve.
- এটি মুলত একটি comedy play.
- William Congreve ছিলেন Restoration Period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- He wrote some of the most popular plays in English literature.

• William Congreve:
- তিনি একজন English dramatist.
- তিনি comedy of manners এর জন্য বিখ্যাত।
- তিনি Restoration period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- He wrote some of the most popular plays in English literature.

• Notable works:
- Love for Love,
- The Double-Dealer,
- The Mourning Bride,
- The Way of the World.

Options,
- All for Love: John Dryden
- Women in Love: D.H. Lawrence
- All About Love: Stephanie Laurens 

Source: Britannica, Live MCQ Lecture.
৩৬.
They organized a fast to draw attention to the issue of hunger. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• They organized a fast to draw attention to the issue of hunger. The underlined part is - Noun.

• সাধারণত Article, Preposition এর পর একটি word বসলে সেটি Noun হয়।
- Article এবং Preposition এর মাঝখানে একটি মাত্র word থাকলে সেটি noun হবে।
- আবার Article এবং Preposition এর মাঝখানে দুইটি word থাকলে শেষেরটি noun এবং এর পূর্বের টি Adjective হবে।

• They organized a fast to draw attention to the issue of hunger.
- এখানে 'fast' হলো noun কারণ এটি Article 'a' ও Preposition 'to' এর মাঝে একমাত্র শব্দ।
৩৭.
কোনো আসল ৮% সরল সুদে ৬ বছরে সুদাসলে ১৭৭৬ টাকা হলে আসল কত?
  1. ১২০০ টাকা
  2. ১২৫০ টাকা
  3. ১৩০০ টাকা
  4. ১৩৫০ টাকা
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৮% সরল সুদে ৬ বছরে সুদাসলে ১৭৭৬ টাকা হলে আসল কত?

সমাধান: 
 ১০০ টাকার ১ বছরের সুদ ৮টাকা
∴ ১০০ টাকার ৬ বছরের সুদ = ৮ × ৬ = ৪৮ টাকা
∴ ১০০ টাকা ৬ বছরে সুদে আসলে হবে, (১০০ + ৪৮) = ১৪৮ টাকা।


সুদাসল ১৪৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৪৮ টাকা
∴ সুদাসল ১৭৭৬ টাকা হলে আসল (১০০ × ১৭৭৬)/১৪৮
= ১২০০ টাকা।
৩৮.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?
  1. ১৯%
  2. ৩৬%
  3. ২০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr

২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r

ক্ষেত্রফল হবে = π(০.৮r) 
= ০.৬৪πr

∴ ক্ষেত্রফল কমে = πr - ০.৬৪πr
= ০.৩৬πr

∴ ক্ষেত্রফল ৩৬% কমে।
৩৯.
কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯১ জন বাংলায় এবং ৭৭ জন গণিতে পাস করেছে। ৭০ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯১ জন বাংলায় এবং ৭৭ জন গণিতে পাস করেছে। ৭০ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান: 
শুধু বাংলায় পাস করেছে = (৯১ - ৭০) জন।
= ২১ জন।

শুধু গণিতে পাস করেছে = (৭৭ - ৭০) জন।
= ৭ জন।

∴ উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭০ + ২১ + ৭) জন।
= (১০০ - ৯৮) জন।
= ২ জন।
৪০.
একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ৮০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। দ্রব্যের ক্রয়মূল্য কত টাকা?
  1. ৩০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪৪০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ৮০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। দ্রব্যের ক্রয়মূল্য কত টাকা?

সমাধান: 
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ১০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১১০ - ৯০) = ২০ টাকা।

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা।

∴ দ্রব্যের ক্রয়মূল্য ৪০০ টাকা
৪১.
(x + y, 0) = (1, x - y) হলে (x, y) এর মান কত?
  1. (1, 0)
  2. (1/2, 1/2)
  3. (0, 1)
  4. (1/4, 1/4)
সঠিক উত্তর:
(1/2, 1/2)
উত্তর
সঠিক উত্তর:
(1/2, 1/2)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y, 0) = (1, x - y) হলে (x, y) এর মান কত?

সমাধান:
x + y = 1 .......... (1)
x - y = 0 ........... (2)

(1) + (2) হতে পাই,
x + y + x - y = 1
⇒ 2x = 1
∴ x = 1/2

(1) নং এ x এর মান বসাই,
y = 1 - (1/2)
∴ y = 1/2

∴(x, y) = (1/2, 1/2) 
৪২.
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২০° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ৩৫°
  2. ৪০°
  3. ৫৫°
  4. ৬০°
সঠিক উত্তর:
৩৫°
উত্তর
সঠিক উত্তর:
৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২০° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত? 

সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী। সুতরাং, অপর দুটি কোণের সমষ্টি ৯০°

অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ ক
অপর কোণ ক + ২০°

শর্তমতে,
ক + ক + ২০° = ৯০°
⇒ ২ক = ৭০°
∴ ক = ৩৫°

∴ ক্ষুদ্রতম কোণটির মান = ৩৫°
৪৩.
একটি থলিতে 6 টি নীল বল, 9 টি হলুদ বল এবং 13 টি সবুজ বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি হলুদ না হবার সম্ভবনা কত?
  1. 12/19
  2. 9/28
  3. 19/28
  4. 11/14
সঠিক উত্তর:
19/28
উত্তর
সঠিক উত্তর:
19/28
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 6 টি নীল বল, 9 টি হলুদ বল এবং 13 টি সবুজ বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি হলুদ না হবার সম্ভবনা কত?

সমাধান: 
নীল বল আছে 6টি। হলুদ বল আছে 9টি। 
সবুজ বল আছে 13টি। 

হলুদ হওয়ার সম্ভাবনা = 9/(6+9+13) = 9/28
হলুদ না হওয়ার সম্ভাবনা = 1 - 9/28 = 19/28
৪৪.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ৫৬
  2. ৯৭
  3. ১৩৮
  4. ১৫৪
সঠিক উত্তর:
১৩৮
উত্তর
সঠিক উত্তর:
১৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?

সমাধান:
৪০ থেকে ১০০ পর্যন্ত,
বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮
৪৫.
x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 1/x = 1

এখন 
 x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)
= 13 + 3.1
= 1 + 3
= 4
৪৬.
0.8 + 0.08 + 0.008 + .......... ধারাটির অসীমতক সমষ্টি কত?
  1. 0
  2. 1
  3. 1/9
  4. 8/9
সঠিক উত্তর:
8/9
উত্তর
সঠিক উত্তর:
8/9
ব্যাখ্যা
প্রশ্ন: 0.8 + 0.08 + 0.008 + .......... ধারাটির অসীমতক সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 0.8 = 8/10
সাধারণত অনুপাত, r = 0.08/0.8
= 1/10 < 1

সুতরাং অসীমতক সমষ্টি = a/(1 - r)
= 8/10 ÷ (1 - 1/10)
= 8/10 ÷ 9/10
= 8/9
৪৭.
১ ব্রিটিশ থার্মাল ইউনিট =_________ জুল।
  1. ১০০০ জুল
  2. ১০২৫ জুল
  3. ১০৫৫ জুল
  4. ১১০০ জুল
সঠিক উত্তর:
১০৫৫ জুল
উত্তর
সঠিক উত্তর:
১০৫৫ জুল
ব্যাখ্যা
কয়লার জ্বালানি মান বা ক্যালরিফিক মান: 
- কয়লার জ্বালানি মানকে ক্যালরিফিক মান (calorific value) বলে। 
- এ ক্যালরিফিক মান BTU এককে প্রকাশ করা হয়। 
- এক পাউন্ড কয়লাকে পোড়ালে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাকে সে কয়লার তাপ উৎপাদন ক্ষমতা বা জ্বালানি মান বলে। 
- কয়লার জ্বালানি মানকে BTU তাপ এককে প্রকাশ করা হয়। 
যেমন- বড় পুকুরিয়া কয়লার ক্যালরিফিক মান হলো 11040 BTU/Ib. 
- রেলওয়ে লোকোমোটিভ ও বয়লারের জ্বালানিরূপে পিট কয়লা ব্যবহার করা হয়। 

ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU): 
- এক পাউন্ড পানির (453.59 g) তাপমাত্রা 1° ফারেনহাইট (1°F) বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ-শক্তির প্রয়োজন হয়, তাকে এক ব্রিটিশ থার্মাল ইউনিট (IBTU) বলে। 
- ক্যালরিফিক মান (1 BTU) = 1055 J = 252.145 (calorie)

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
৪৮.
কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট ০ হবে কোন গেইটের ক্ষেত্রে?
  1. অর গেইট
  2. অ্যান্ড গেইট
  3. নট গেইট
  4. ক ও গ উভয় ক্ষেত্রে
সঠিক উত্তর:
অর গেইট
উত্তর
সঠিক উত্তর:
অর গেইট
ব্যাখ্যা
♦ মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট মূলত কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা:
১. অর গেইট (OR Gate),
২. অ্যান্ড গেইট (AND Gate) এবং
৩. নট গেইট (NOT Gate)। 

• অর গেইট:
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট 1 হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট ০ হবে। 

• অ্যান্ড গেইট:
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
- সবগুলো ইনপুট 1 হলে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে; অন্যথায় আউটপুট 0 হবে। 

• নট গেইট:
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট হবে 1.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
নিচের কোনটি নেটওয়ার্ককে নিরাপত্তা প্রদান করে?
  1. রাউটার
  2. সুইচ
  3. ফায়ারওয়াল
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
ব্যাখ্যা
কম্পিউটার ফায়ারওয়াল কম্পিউটারে সুরক্ষা প্রদান করে। 

• ফায়ারওয়াল:
- কম্পিউটার সিস্টেমকে সম্ভাব্য সব আক্রমণ থেকে রক্ষা করতে ফায়ারওয়াল প্রযুক্তি একটি উত্তম ব্যবস্থা।
- ফায়ারওয়ালকে সঠিকভাবে কনফিগার করার মাধ্যমে কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচানো সম্ভব। 
- ফায়ারওয়াল কম্পিউটারকে আক্রমণাত্মক সফ্টওয়্যার থেকে রক্ষা করে। 
 
• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• সুইচ:
- নেটওয়ার্কিং করার জন্য বর্তমানে হারের পরিবর্তে ব্যাপকভাবে সুইচ ব্যবহৃত হয়।
- কার্যক্রমের দিক থেকে হাব এর সাথে সুইচের তেমন কোনো পার্থক্য নেই তবে সুইচের বুদ্ধিমত্তা রয়েছে।
- সুইচ কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না, সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের MAC (Media Access Control) অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়।
- শুধু তাই নয় দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যামপ্লিফাই (বর্ধিত) করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। 
- সুইচে পোর্টের সংখ্যা ৪, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে।
- এতে ডেটা ফিল্টারিং (প্রকৃত সিগনাল থেকে নয়েজ সিগনাল বাদ দেয়া) করা সম্ভব তবে ব্যবহারের দিক থেকে একটু জটিল।
- একটি সুইচ দিয়ে একটি LAN তৈরি করা যায়, একাধিক LAN তৈরি সম্ভব নয়। 

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উৎস:
১. Kaspersky Website.
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
ডেটা কমিউনিকেশনে টুইস্টেড পেয়ার ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য কত?
  1. ১০০০ মিটার
  2. ৫০০ মিটার
  3. ৩০০ মিটার
  4. ১০০ মিটার
সঠিক উত্তর:
১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিটার
ব্যাখ্যা
• টুইস্টেড পেয়ার ক্যাবল:
- দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়।
- পেঁচানো পরিবাহী তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
- এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহৃত হয়।
- প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রংয়ের (সাদা) তার থাকে।
- অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের। তার সমূহ সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়।
- জোড়ার তার দুটির এক একটির পুরুত্ব হয় 0.4 মিঃ মিঃ থেকে 0.9 মিঃ মিঃ।
- টুইস্টেড পেয়ার ক্যাবল দুই প্রকার। যথা:

১। ইউটিপি (UTP-Unshielded Twisted pair):
- ইউটিপি ক্যাবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমষ্টি যা প্লাস্টিক আবরনে মোড়ানো থাকে।
- তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে।

২। এসটিপি (STP-Shield Twisted pair):
- এসটিপি ক্যাবলের বাইরে জ্যাকেট বা ফেসিং থাকে এবং তারের মধ্যে একটি শিল্ড (Shield) বা শক্ত আবরণ থাকে।

- টুইস্টেড পেয়ার ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ১০০ মিটার।
- কো-অ্যাক্সিয়াল ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ২০০-৫০০ মিটার।
- ফাইবার অপটিক ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ২-১০০ কিলোমিটার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫১.
Zoom এর প্রতিষ্ঠাতা কে?
  1. লিন্ডা ইয়াকারিনো
  2. পল অ্যালেন
  3. এরিক ইউয়ান
  4. পল বছিট
সঠিক উত্তর:
এরিক ইউয়ান
উত্তর
সঠিক উত্তর:
এরিক ইউয়ান
ব্যাখ্যা
• জুম (Zoom):
- ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: এরিক ইউয়ান (চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)
- সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ১০০ জন ভিডিও কানফারেন্সিং-এ জয়েন করতে পারে।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ৪০ মিনিট ভিডিও কানফারেন্সিং চালু রাখা যায়।

উৎস: ব্রিটানিকা।
৫২.
এমবেডেড সিস্টেমে কোন মেমরি স্টোরেজ ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
  1. ROM
  2. DRAM
  3. EEPROM
  4. Hard Disk
সঠিক উত্তর:
DRAM
উত্তর
সঠিক উত্তর:
DRAM
ব্যাখ্যা
• Low Cost এর কারনে পিসি এবং এমবেডেড সিস্টেমে DRAM ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

♦ ডাইনামিক র‍্যাম (DRAM):
- DRAM-এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর (MOSFET - Metal Oxide Semiconductor Field Effect Transistor) ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।
- সাধারণ SRAM-এর তুলনায় এ ধরনের মেমরির স্মৃতি কোষ আকারে ছোট এবং দামেও সস্তা।
- DRAM-এর আরো সুবিধা হলো প্রতি আইসিতে বিটের সংখ্যা বেশি, বিট প্রতি খরচও কম এবং বিদ্যুৎ শক্তি কম লাগে।
- এসব কারণে DRAM- এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
- মেইনফ্রেম, মিনিফ্রেম এবং মাইক্রোকম্পিউটারের প্রধান মেমরি হিসেবে সাধারণত DRAM ব্যবহৃত হয়ে থাকে।
- DRAM-এর ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে হয়ে যায় বলে প্রায় 72ns পর পর প্রত্যেক স্মৃতি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।একে Refreshing বলে।
- DRAM দুই ধরনের হয়। যথা-
(১) SDRAM (Synchronous DRAM) ও
(2) ASDRAM (Asynchronous DRAM)।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. [Link]
৫৩.
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

সমাধান:
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে ছিলেন।
কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ ফিরালেন।
এরপর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ আবার পূর্ব দিকে আপনার মুখ ফিরালেন। তাই আপনার মুখ এখন পুর্বদিকে আছে।
৫৪.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন চিত্রটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
প্রতি সারিতে একটি ভরাট ত্রিভুজ, অর্ধবৃত্ত ও একটি আয়ত রয়েছে। আবার প্রতি সারিতে মোট নয়টি পদ বা দন্ড রয়েছে।
এই হিসেবে ৩য় সারিতে একটি ত্রিভুজের অভাব এবং (৯ - ৫) = ৪টি পদের অভাব।
তাই প্রশ্নবোধক স্থানে ৪টি পদের উপর একটি ত্রিভুজ থাকতে হবে।

1 নং চিত্রটি সঠিক উত্তর হবে।
৫৫.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

প্রশ্ন:
চিত্র অনুসারে,
ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC
সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
৫৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 9
  2. 17
  3. 15
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
বিমানের দুই হাতলের সংখ্যার পার্থক্যের তিনগুণ হলো বিমানের লেজের সংখ্যাটি।
8 - 3 = 5 ⇒ 5 × 3 = 15

6 - 2 = 4 ⇒ 4 × 3 = 12

9 - 3 = 6 ⇒ 6 × 3 = 18
৫৭.
একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
  1. ১৮০ জন
  2. ২৪০ জন
  3. ৩০০ জন
  4. ৩৬০ জন
সঠিক উত্তর:
১৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?

সমাধান:
মনে করি, প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারী আছে y জন।

আন্ডারগ্রাজুয়েট কর্মচারী = y এর ৪০% = ৪০y/১০০
অবশিষ্ট কর্মচারীর সংখ্যা = ১ - ৪০y/১০০ = ৬০y/১০০
অবশিষ্ট কর্মচারীর মধ্যে, 
গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা = ৬০y/১০০ এর ৫০% = ৩০y/১০০

প্রশ্নানুসারে,
y - ৪০y/১০০ - ৩০y/১০০ = ১৮০
বা, (১০০y - ৪০y - ৩০y)/১০০ = ১৮০
বা, ৩০y/১০০ = ১৮০
বা, ৩y/১০ = ১৮০
বা, y = ১৮০ × ১০/৩
∴ y = ৬০০

সুতরাং গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা
= ৩০y/১০০
= ৩০ × ৬০০/১০০
= ১৮০
৫৮.
নিচের আয়নার কোন শব্দটির প্রতিফলন?
  1. TENSION
  2. RELATION
  3. NATIONAL
  4. RELATIVE
সঠিক উত্তর:
RELATION
উত্তর
সঠিক উত্তর:
RELATION
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের আয়নার কোন শব্দটির প্রতিফলন?


সমাধান:

৫৯.
'শিশু স্বর্গ' প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে?
  1. নিতুন কুন্ড
  2. কামরুল হাসান
  3. এস এম সুলতান
  4. জয়নুল আবেদিন
সঠিক উত্তর:
এস এম সুলতান
উত্তর
সঠিক উত্তর:
এস এম সুলতান
ব্যাখ্যা
শিশু স্বর্গ:
- বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠান 'শিশু স্বর্গ'।
- এস এম সুলতান তার জীবনের সঞ্চয় দিয়ে শিশুদের জন্যে একটি নৌকা তৈরি করে এতে 'শিশু স্বর্গ' নামে ভ্রাম্যমাণ চিত্রাঙ্কন প্রতিষ্ঠান খোলেন।
- পরবর্তীতে নড়াইলের মাছিমদিয়ায় এস এম সুলতানের গ্রামে বাংলাদেশ সরকার সুলতান কমপ্লেক্স তৈরি করে।
- সেখানে 'শিশু স্বর্গ' নামে শিশুদের চিত্রাঙ্কন শেখার একটি স্কুল প্রতিষ্ঠা করে।
- এছাড়া এস এম সুলতান চারুপীঠ এবং নন্দকানন নামে আরো দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।

উৎস: নড়াইল জেলা ওয়েবসাইট ও সমকাল।
৬০.
কৃষকের পণ্য অনলাইনে বিক্রির বন্দোবস্ত করতে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক তৈরি করা ওয়েবসাইটের নাম কী?
  1. বাজার
  2. সদাই
  3. বেচাকেনা ডট কম
  4. স্বপ্ন
সঠিক উত্তর:
সদাই
উত্তর
সঠিক উত্তর:
সদাই
ব্যাখ্যা
সদাই:
- কৃষকের পণ্য অনলাইনে বিক্রির বন্দোবস্ত করতে কৃষি বিপণন অধিদপ্তর ‘সদাই’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে।
- কৃষক এবং ভোক্তাদের জন্য আলাদা দুটি মোবাইল অ্যাপও তৈরি করেছে তারা।
- কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘অনলাইনভিত্তিক কৃষি বিপণনব্যবস্থা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক প্রকল্প ২০২০ সালের জুনে শুরু হয়।
- এই প্রকল্পের আওতায় ২০ লাখ টাকা ব্যয়ে ‘সদাই’ ওয়েবসাইট ও দুটি অ্যাপ বানানো হয়, যা ইতিমধ্যে কৃষি বিপণন অধিদপ্তর বুঝে পেয়েছে।

উৎস: প্রথম আলো।
৬১.
"যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” - গানটির গীতিকার কে?
  1. মলয় কুমার
  2. কামরুজ্জামান বাবু
  3. হাসান মতিউর রহমান
  4. নজরুল ইসলাম বাবু
সঠিক উত্তর:
হাসান মতিউর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হাসান মতিউর রহমান
ব্যাখ্যা
• "যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই!” - গানটির গীতিকার হাসান মতিউর রহমান।

- হাসান মতিউর রহমান হলেন বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক।
- হাসান মতিউর রহমান দেশে বিদেশে ৩৫০টির বেশি পুরস্কার পেয়েছেন।
- এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ এই গানটির জন্য প্রাপ্ত পুরস্কার।
- গানটি গেয়েছেন শিল্পী মলয় কুমার ও সাবিনা ইয়াসমিন।

উৎস: দৈনিক প্রথম আলো ও জাগো নিউজ।
৬২.
নিচের কোনটি ভাষা আন্দোলনের মুখপত্র হিসেবে পরিচিত?
  1. সাপ্তাহিক ইত্তেফাক
  2. সাপ্তাহিক বাংলা
  3. সাপ্তাহিক ধূমকেতু
  4. সাপ্তাহিক সৈনিক
সঠিক উত্তর:
সাপ্তাহিক সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
সাপ্তাহিক সৈনিক
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলনের মুখপত্র ছিল- 'সাপ্তাহিক সৈনিক' পত্রিকা। 
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমুদ্দিন মজলিশ' -এর উদ্যোক্তা গণ এই পত্রিকার প্রকাশক ছিলেন।
- সেই অর্থে এটি তমুদ্দিন মজলিসেরও মুখপত্র।
- সাপ্তাহিক সৈনিক -এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। 
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - শাহেদ আলী। 
- পরে এর সম্পাদক ছিলেন - আবদুল গফুর ও সানাউল্লাহ নুরী।

অন্যদিকে,
- তমুদ্দিন মজলিসের উদ্যোগে আরো একটি মাসিক পত্রিকা প্রকাশিত হতো যার নাম - 'মাসিক দ্যুতি'।
- মাসিক দ্যুতি - ভাষা আন্দোলনের স্বপক্ষে কাজ করলেও সে অর্থে এটিকে ভাষা আন্দোলনের মুখপত্র বলা যায় না।
- এছাড়াও, 'দৈনিক আজাদ' পত্রিকাও ভাষা আন্দোলনে বাংলা ভাষার পক্ষে বিভিন্ন নিবন্ধ প্রকাশ করতো।
- বাংলা ভাষার পক্ষের আরো কয়েকটি পত্রিকা হচ্ছে - ইনসাফ, মিল্লাত, ইত্তেহাদ, ইত্তেফাক, ঢাকা প্রকাশ, সীমান্ত ইত্যাদি।
- 'মর্নিং নিউজ' উর্দুর পক্ষে নিউজ প্রকাশ করে বাংলা ভাষার তীব্র বিরোধিতা করতো। 

উৎস: বাংলাপিডিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত স্মারকগ্রন্থ ও প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৬৩.
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন?
  1. তাজউদ্দিন আহমেদ
  2. শেখ মুজিবুর রহমান
  3. সৈয়দ নজরুল ইসলাম
  4. সার্জেন্ট জহুরুল হক
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। 
- তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৬৪.
ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের কোন জাতটি লবণাক্ততা সহিষ্ণু?
  1. ব্রি ধান - ৫৭
  2. ব্রি ধান - ৬৬
  3. ব্রি ধান - ৭১
  4. ব্রি ধান - ৪৭
সঠিক উত্তর:
ব্রি ধান - ৪৭
উত্তর
সঠিক উত্তর:
ব্রি ধান - ৪৭
ব্যাখ্যা
- ২০০৬ সালে জাতটি চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে।
- ব্রি ধান ৪৭ বাংলাদেশের লবণাক্ত এলাকায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য অনুমোদন করা হয়েছে।

জাতের বৈশিষ্ট্য
- এটি লবণাক্ততা সহিষ্ণু জাত।
- গাছের উচ্চতা ১০৫ সেমি।
- ডিগ পাতা চওড়া, লম্বা ও খাড়া।
- চাল মাঝারি মোটা এবং পেটে সাদা দাগ আছে।
- এ জাতটি চারা অবস্থায় উচ্চ মাত্রা (১২-১৪ ডিএস/মিটার) লবণাক্ততা সহনশীল।
- বয়স্ক অবস্থায় নিম্ন হতে মধ্যম মাত্রা (৬ ডিএস/মিটার) লবণাক্ততা সহনশীল।
- এ জাতের জীবনকাল ১৫২ দিন। 

→ ৪টি খরা সহনশীল আমন ধানের জাত যথা ব্রি ধান - ৫৬, ব্রি ধান - ৫৭, ব্রি ধান -৬৬, ব্রি ধান -৭১।
→ দুটি জিংক সমৃদ্ধ জাত ব্রি ধান- ৬২ এবং ব্রি ধান- ৭২।

সূত্র: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। 
৬৫.
নিচের কোন অঞ্চলে হাজংদের বসবাস রয়েছে?
  1. রাজশাহী
  2. রংপুর
  3. ময়মনসিংহ
  4. পটুয়াখালী
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
হাজং:
- হাজং  বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
- এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে।
- তবে প্রধান বসবাস শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি এলাকায়।
- নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের আদিনিবাস উত্তর বার্মায়।
- প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজংদের পূর্বপুরুষের দলটি তাদের আদিনিবাস ত্যাগ করে ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় প্রথমে প্রবেশ করে। 

ক্ষুদ্র জাতি গোষ্ঠী:
- রাজবংশী উপজাতির বসবাস রংপুর।
- বাংলাদেশে মনিপুরী, খাসিয়া উপজাতি বাস করে সিলেট অঞ্চলে।
- রাঙ্গামাটিতে বাস করে চাকমা, মারমা, তনচংগা সহ বেশ কয়েকটি উপজাতির অংশবিশেষ।
- রাখাইন উপজাতিরা বসবাস করে পটুয়াখালীতে।
- সাওতাল - রাজশাহী, রংপুর।

সূত্র: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৬৬.
আইন ও সালিশ কেন্দ্র (আসক) কী ধরনের সংস্থা?
  1. রাজনৈতিক সংস্থা
  2. সামাজিক সংস্থা
  3. মানবাধিকার সংস্থা
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা
• আইন ও সালিশ কেন্দ্র (আসক):
- আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি জাতীয় আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থা,
- যা বিশেষ করে নারী, শ্রমজীবী ​​শিশু এবং শ্রমিকদের আইনি ও সামাজিক সহায়তা প্রদান করে।
- এর লক্ষ্য হল সাম্য, সামাজিক ও লিঙ্গ ন্যায়বিচার এবং আইনের শাসনের ভিত্তিতে একটি সমাজ গঠন করা।
- ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।

সূত্র: আসক ওয়েবসাইট।
৬৭.
১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেলের কততম জন্মদিন পালিত হয়েছে?
  1. ৬১তম
  2. ৫৮তম
  3. ৫৯তম
  4. ৬০তম
সঠিক উত্তর:
৬০তম
উত্তর
সঠিক উত্তর:
৬০তম
ব্যাখ্যা
- ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। 

• শেখ রাসেল:

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন।
- বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’।
- এই নামকরণে মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
- শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের।
- কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট।
- তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে তিনি নিজেই বন্দি হয়ে যান।

- শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়।
- তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

সূত্র - শেখ রাসেল ওয়েবসাইট।
৬৮.
সর্বজনীন পেনশন কর্মসূচির কোন পেনশন স্কিমটি দরিদ্র সীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য প্রযোজ্য?
  1. সুরক্ষা
  2. প্রগতি
  3. সমতা
  4. প্রবাস
সঠিক উত্তর:
সমতা
উত্তর
সঠিক উত্তর:
সমতা
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন কর্মসূচি:
- ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- পেনশন কর্মসূচি চালুর আগে পাঁচটি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) হয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের।
- এগুলো হচ্ছে নির্বাচন কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড।
- চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে চারটি পেনশন কর্মসূচি চালু করা হয়েছে।

৪টি স্কিম:
• প্রবাস: 
- এটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য।
- এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে।

• প্রগতি:
- এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য।

• সুরক্ষা:
- এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য।
- অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
- এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন।

• সমতা:
- এই স্কিমে চাঁদার হার একটিই: এক হাজার টাকা।
- তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে পাঁচশ টাকা আর বাকি পাঁচশো দেবে সরকার।
- মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম।
- স্কিম ভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা, সর্বোচ্চ চাঁদা ১০ হাজার টাকা।
- সমতা স্কিমে ১ হাজার টাকার মধ্যে চাঁদাদাতা ৫০০ টাকা প্রদান করবেন এবং সরকার থেকে ৫০০ টাকা ভর্তুকি দেয়া হবে। 

উৎস: সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ।
৬৯.
কোন দেশ সম্প্রতি 'হিউম্যান কম্পোস্টিং' দাফনের বিকল্পকে বৈধ করেছে?
  1. ইতালি
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মানব কম্পোস্টিং:
- হিউম্যান কম্পোস্টিং, যা প্রাকৃতিক জৈব হ্রাস নামেও পরিচিত, একটি দাফন পদ্ধতি যা মানবদেহকে পুষ্টি সমৃদ্ধ মাটিতে হ্রাস করার সাথে জড়িত।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া মানব কম্পোস্টিংকে  ৬টি রাজ্য বৈধতা দেয়।
- মানব কম্পোস্টিং এর প্রতিষ্ঠাতা ক্যাটরিনা স্পেড।
- ক্যাটরিনা স্পেড ধারণাটি প্রকাশ করেন ২০১৩ সালে।

উৎস: দ্য গার্ডিয়ান পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৭০.
'ইয়াল্টা সম্মেলনের' উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল -
  1. জাতিসংঘের মহাসচিব নিয়োগ সংক্রান্ত
  2. জাতিসংঘের সদস্য দেশ গ্রহণ সংক্রান্ত
  3. জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
  4. আন্তর্জাতিক আদালত গঠন সংক্রান্ত
সঠিক উত্তর:
জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন।
- এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
- এই সম্মেলনের উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল - জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়া।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৭১.
ইন্তিফাদা কী?
  1. বর্ণবাদী আন্দোলন
  2. সামরিক ঘাঁটি
  3. গণঅভ্যুত্থান
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
গণঅভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
• ইন্তিফাদা:
- ফিলিস্তিনী গণঅভ্যুত্থানকে ইন্তিফাদা হিসেবে অভিহিত করা হয়েছে।
- ফিলিস্তিনী জনগণের উপর ইহুদী অত্যাচারের ও দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণরা এই ইন্তিফাদার নাম দিয়েছিলেন।
- এই ইন্তিফাদা একাধিক সময়ে পরিচালিত হয়েছে।
- পশ্চিম তীর ও গাঁজা এলাকা দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণ প্রথম ইন্তিফাদা পরিচালনা করে ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত।
- দ্বিতীয় ইন্তিফাদা পরিচালিত হয় ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত।
- প্রথম ইন্তিফাদার কারণে মাদ্রিদে ১৯৯১ সালে ফিলিস্তিন সংক্রান্ত শান্তি আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত অসলোতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- এমনকি পিএলও ইসরাইলকে স্বীকৃতিও দিয়েছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৭২.
'দ্য গোল্ডেন নোটবুক' এর লেখক কে?
  1. মার্গারেট অ্যাটউড
  2. সিলভিয়া প্লাথ
  3. ভার্জিনিয়া উলফ
  4. ডরিস লেসিং
সঠিক উত্তর:
ডরিস লেসিং
উত্তর
সঠিক উত্তর:
ডরিস লেসিং
ব্যাখ্যা
• ডরিস লেসিং:
- জন্ম: ২২ অক্টোবর, ১৯১৯ সালে।
- ২০০৭ সালে নোবেল পুরস্কার  লাভ করেন।
- 'দ্য গোল্ডেন নোটবুক' ১৯৬২ সালে প্রকাশিত হয়েছে।
- উপন্যাসটিতে নারী ঔপন্যাসিক আনা উলফের সঙ্কট উপস্থাপন করা হয়েছে।
- মৃত্যু:  ১৭ নভেম্বর ২০১৩ সালে।

উল্লেখযোগ্য কাজ:
- Children of Violence,
- The Cleft,
- The Golden Notebook,
- The Grass Is Singing, 
- The Memoirs of a Survivor, 
- The Sweetest Dream,
- Time Bites.

উৎস:ব্রিটানিকা.কম।[লিঙ্ক]
৭৩.
'GreenPeace'র সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ফ্রান্সে
  2. জার্মানিতে
  3. জাপানে
  4. নেদারল্যান্ডসে
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসে
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসে
ব্যাখ্যা
• গ্রীনপিস:
- গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদ স্বরূপ লংমার্চের মাধ্যমে গ্রীনপিস জন্মলাভ করে।
- নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে।

উৎস: গ্রীনপিসের ওয়েবসাইট।
৭৪.
কমনওয়েলথ ভুক্ত ইউরোপীয় সদস্য দেশ কোনটি?
  1. সাইপ্রাস
  2. যুক্তরাজ্য
  3. মাল্টা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- কমনওয়েলথের ইউরোপীয় সদস্য দেশ - সাইপ্রাস, মাল্টা, যুক্তরাজ্য।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৭৫.
UNIDIR এর সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. প্রতিষ্ঠাকাল ১৯৮৪ সালে
  2. সদরদপ্তর বার্ন, সুইজারল্যান্ড
  3. শিল্পোন্নয়ন বিষয়ক কার্যক্রম
  4. নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
সঠিক উত্তর:
নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR - এর পূর্ণরূপ The United Nations Institute for Disarmament Research.
- এটি জাতিসংঘের অধীনস্থ একটি স্বাধীন সংস্থা যারা নিরস্ত্রীকরণ বিষয়ে গবেষণা করে থাকে
- সংস্থাটির মূলমন্ত্র - For a more stable and secure world।
- প্রতিষ্ঠাকাল - ১৯৮০ সাল।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: UNIDIR ওয়েবসাইট।
৭৬.
Greatest Happiness Principle নীতির প্রবক্তা কে?
  1. জেরেমি বেন্থাম
  2. কার্ল মার্ক্স
  3. বার্ট্রান্ড রাসেল
  4. ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর:
জেরেমি বেন্থাম
উত্তর
সঠিক উত্তর:
জেরেমি বেন্থাম
ব্যাখ্যা
জেরেমি বেন্থাম:
- জেরেমি বেন্থাম একজন ব্রিটিশ দার্শনিক ও তাত্বিক।
- তিনি ১৭৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ১৮৩২ সালের ৬ জুন মারা যান।
- জেরেমি বেন্থাম Greatest Happiness Principle নীতির (১৭৮৯) প্রবক্তা।
- এই নীতির অর্থ হলো কোন কিছু বা কোন কাজকে উদ্দেশ্য নয়, বরং ফলাফল দ্বারা মূল্যায়ন করতে হবে।
- তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে The Principles of Morals and Legislation.

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৭৭.
বিশ্বের কোন দেশের নিকট সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্র:
- ১৯৪৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পরমাণু বোমার পরিক্ষা চালায়। 
- ইসরাইল ঘোষিত পরমাণু শক্তিধর রাষ্ট্র নয়।
- বর্তমান বিশ্বে মোট নয়টি দেশের নিকট পরমাণু অস্ত্র রয়েছে। দেশগুলো হলো:
- রাশিয়া – ৫,৮৮৯টি,
- যুক্তরাষ্ট্র – ৫,২৪৪টি,
- চীন – ৪১০টি,
- ফ্রান্স – ২৯০টি,
- যুক্তরাজ্য – ২২৫টি,
- পাকিস্তান – ১৭০টি,
- ভারত – ১৬৪টি,
- ইসরাইল – ৯০টি,
- উত্তর কোরিয়া – ৩০টি।

উৎস: SIPRI ওয়েবসাইট।[লিঙ্ক]
৭৮.
যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?
  1. NASA
  2. UKSA
  3. ROSCOSMOS
  4. ISRO
সঠিক উত্তর:
UKSA
উত্তর
সঠিক উত্তর:
UKSA
ব্যাখ্যা
UKSA:
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- UKSA এর পূর্ণরূপ: United Kingdom Space Agency (UK Space Agency)।
- প্রসপেরো, গ্রেট ব্রিটেন কর্তৃক উৎক্ষেপিত প্রথম এবং একমাত্র আর্থ স্যাটেলাইট।

অন্যদিকে -
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ISRO।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।

উৎস: UKSA ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭৯.
ইন্টারপোল (Interpol) এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. The International Criminal Police Organization
  2. The International Criminal Police Commission
  3. The International Criminal Police
  4. The International Police
সঠিক উত্তর:
The International Criminal Police Commission
উত্তর
সঠিক উত্তর:
The International Criminal Police Commission
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- পূর্ণরূপ: The International Criminal Police Organization. 
- প্রতিষ্ঠাকালীন নাম: The International Criminal Police Commission (ICPC).  
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।

উৎস: ইন্টারপোল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৮০.
কোন সভ্যতার লোকেরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?
  1. মিসরীয় সভ্যতা
  2. গ্রিক সভ্যতা
  3. রোমান সভ্যতা
  4. সিন্ধু সভ্যতা
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল। 
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।

এছাড়াও,
- সিন্ধুনদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল একই সভ্যতার অন্তর্গত।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।
-  সিন্ধুবাসীদের মধ্যে খুব জনপ্রিয় ছিল- মাতৃপূজা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
নিচের কোন দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত নয়?
  1. তুর্কমেনিস্তান
  2. ইয়েমেন
  3. কাতার
  4. ইরান
সঠিক উত্তর:
তুর্কমেনিস্তান
উত্তর
সঠিক উত্তর:
তুর্কমেনিস্তান
ব্যাখ্যা
- মধ্যপ্রাচ্যের দেশ নয় - তুর্কমেনিস্তান।
- তুর্কমেনিস্তান হলো মধ্য এশিয়ার দেশ।

• মধ্যপ্রাচ্যে:
- মধ্যপ্রাচ্যে ১৮টি দেশ রয়েছে।
- এগুলো হলো: বাহরাইন, সাইপ্রাস, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়ান আরব রিপাবলিক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৮২.
আমাজনের বেশিরভাগ অংশ রয়েছে কোন দেশে?
  1. ইকুয়েডর
  2. ভেনেজুয়েলা
  3. ব্রাজিল
  4. পেরু
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
আমাজান:
- এটি বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান অঞ্চল।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ৯ টি দেশজুড়ে এর অবস্থান। 
- আমাজনের বেশিরভাগ অংশ রয়েছে - ব্রাজিলে (৬৪%)।
- আমাজন ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা নামে নয়টি দেশে বিস্তৃত। 
=========
- আমাজন নদী নীল নদের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৮৩.
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের নাম কী?
  1. গ্রেট বেরিয়ার রিফ
  2. মার্শাল দ্বীপপুঞ্জ
  3. কুড়িল দ্বীপপুঞ্জ
  4. দিয়াগো গার্সিয়া
সঠিক উত্তর:
কুড়িল দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কুড়িল দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
• কুড়িল দ্বীপপুঞ্জ:
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুড়িল দ্বীপপুঞ্জ ও শাখালিন দ্বীপপুঞ্জ।
- কুড়িল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- কুড়িল দ্বীপপুঞ্জের অবস্থান জাপানের হোক্কাইডো দ্বীপের ঠিক উত্তরে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয়।
- বিতর্কিত কুড়িল দ্বীপপুঞ্জের চারটির মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় দ্বীপ কুনাশির।
- চারটি দ্বীপের সমন্বয়ে এই কুড়িল দ্বীপপুঞ্জকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসাবে অভিহিত করে। 
- এমনকি এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসান ঘোষণা হওয়া শান্তিচুক্তিতেও স্বাক্ষর করেনি।

উৎস: Britannica.
৮৪.
“Principles of Political Economy”- গ্রন্থের লেখক কে?
  1. জন স্টুয়ার্ট মিল
  2. সক্রেটিস
  3. বার্ট্রান্ড রাসেল
  4. এরিস্টটল
সঠিক উত্তর:
জন স্টুয়ার্ট মিল
উত্তর
সঠিক উত্তর:
জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
• John Stuart Mill:
- জন স্টুয়ার্ট মিল (১৮০৬-১৮৭৩)।
- ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের প্রবক্তা।

• তার রচিত গ্রন্থসমূহ:
- “A System of Logic”,
- “Autobiography”,
- “Considerations on Representative Government”,
- “Essays on Some Unsettled Questions of Political Economy”,
- “Examination of Sir William Hamilton’s Philosophy”,
- “On Liberty”,
- “Principles of Political Economy”,
- “The Subjection of Women”,
- “Utilitarianism”,

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮৫.
রাজনৈতিক অধিকার কোনটি?
  1. নির্বাচনের অধিকার
  2. শিক্ষা লাভের অধিকার
  3. চলাফেরার স্বাধীনতা
  4. মত প্রকাশের অধিকার
সঠিক উত্তর:
নির্বাচনের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচনের অধিকার
ব্যাখ্যা
• রাজনৈতিক অধিকার (Political Rights):
- নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে থাকে তাকেই রাজনৈতিক অধিকার বলে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক অধিকার স্বীকৃত।

রাজনৈতিক অধিকারসমূহ নিম্নরূপ:
→ স্থায়ীভাবে বসবাসের অধিকার,
নির্বাচনের অধিকার,
→ আবেদন করার অধিকার,
→ সরকারি চাকরি লাভের অধিকার,
→ বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার,
→ সরকারের সমালোচনা করার অধিকার,
→ ভোট প্রধানের অধিকার।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৮৬.
মূল্যবোধ শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি?
  1. নৈতিক জীবনযাপন
  2. দুর্নীতি রোধ করা
  3. সামাজিক অবক্ষয় রোধ করা
  4. ধর্মীয় অনুশাসন শিক্ষা
সঠিক উত্তর:
সামাজিক অবক্ষয় রোধ করা
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক অবক্ষয় রোধ করা
ব্যাখ্যা
• মূল্যবোধ:
- সামাজিক মূল্যবোধের অনুপস্থিতি বা নেতিবাচক পরিবর্তনই হলো সামাজিক অবক্ষয় বা সামাজিক মূল্যবোধের অবক্ষয়।
- তাই মূল্যবোধ শিক্ষার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণী।