পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ১২ English Exam - 3 (Language and Grammar) Topics: Part - 1 Parts of speech: - Preposition, Appropriate Preposition, Conjunction, interjection, Linkers Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words start with G, H & I]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
Bread is made _________ wheat.
  1. of
  2. from
  3. by
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - from.
Complete sentence: Bread is made from wheat.

• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood. 
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 

আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে। 
- The paper is made from wood.
- Glass is made from sand.

• এখানে Bread তৈরি করার পর এগুলোর উপাদান wheat আর দেখা যায় না বা উপাদান পরিবর্তন হয়।
.
She felt relieved ___________ she received the acceptance letter.
  1. whereas
  2. so
  3. but
  4. as soon as
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত প্রশ্ন গুলোর মধ্যে - 

ক) whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
গ) but - কিন্তু; তবে।
ঘ) as soon as - করতে না করতেই/ হতে না হতেই।

- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে as soon as বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।

Complete sentence: She felt relieved as soon as she received the acceptance letter.

Source: Bangla Academy Dictionary.
.
Which of the following is a Subordinating Conjunction?
  1. When
  2. and
  3. if
  4. Both ক ও গ
ব্যাখ্যা
• Conjunction
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
.
The child’s drawing resembles ________ a famous artwork by Van Gogh.
  1. to
  2. of
  3. with
  4. No preposition
ব্যাখ্যা
• কিছু কিছু verb এর পর preposition বসে না।
যেমন: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে। 

• resemble এর পর কোন preposition বসে না।
- তাই The child’s drawing resembles a famous artwork by Van Gogh.- এই বাক্যে কোন preposition বসবে না। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
The old mansion, once grand, was now beset _______ decay and overgrown weeds.
  1. to
  2. in
  3. on
  4. with
ব্যাখ্যা
• Beset with:
Meaning: বেষ্টিত। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Beset এর সাথে 'বেষ্টিত' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।

Complete sentence: The old mansion, once grand, was now beset with decay and overgrown weeds.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
.
'Gaily' means -
  1. Increase
  2. Happily
  3. Body movement
  4. Rude
ব্যাখ্যা
• Gaily:
English meaning: happily.
Bangla meaning: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।

Example:
- I could hear her gaily singing in her bedroom.
- She smiled and waved gaily, feeling wonderful.

Options,
ক) Increase: বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয়; বাড়।
ঘ) Rude: অভদ্র; অমার্জিত; রূঢ়।

Source: Cambridge Dictionary.
.
Choose the synonym of 'Hazard'.
  1. Lascar
  2. Useful
  3. Bunker
  4. Danger
ব্যাখ্যা
• Hazard: 
English meaning: something that is dangerous and likely to cause damage.
Bangla meaning: ঝুঁকি; বিপদ।

Options,
ক) Lascar: পূর্বভারতীয় দ্বীপপুঞ্জের নাবিক; ভারতীয় সৈনিকদল; লস্কর।

খ) Useful: দরকারি; কাজের; উপকারী; হিতকর; ব্যবহার্য; প্রয়োজনীয়

গ) Bunker: জাহাজের যে অংশে কয়লা বা জ্বালানি মজুত রাখা হয়, জ্বালানিকোঠা।

ঘ) Danger: বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।

উল্লিখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Hazard ও Danger দুটি সমার্থক শব্দ।

Source: Live MCQ Lecture.
.
________ I have always been interested in science, I never pursued it as a career.
  1. Whether
  2. Since
  3. Let alone
  4. As if ever
ব্যাখ্যা
Options,
ক) Whether: পরোক্ষ প্রশ্ন উপস্থাপনে ব্যবহৃত, যথার্থ শর্তাধীন উপবাক্য।

খ) Since: তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে

গ) That: কোথায়; কী অবস্থায়; কোন দিকে; কোন দিক থেকে; কী বিষয়ে

ঘ) As if ever: বিস্ময়সূচক; সন্দেহসূচক।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে 'Since' বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Since I have always been interested in science, I never pursued it as a career.
.
'Inane' means -
  1. Extremely silly
  2. Serious and profound
  3. Useful and informative
  4. Intelligent and thoughtful
ব্যাখ্যা
• Inane:
English meaning: extremely silly or with no real meaning or importance.
Bangla meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।

Example:
- He's always making inane remarks.
- There are too many inane quiz shows on television these days.

Source: Cambridge Dictionary.
১০.
Antonym of 'Homogeneous' -
  1. Different
  2. Fungible
  3. Equivalent
  4. None of these
ব্যাখ্যা
• Homogeneous (adjective)
English Meaning: Consisting of parts or having qualities that are the same.
Bangla Meaning: সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়; সমজাতিক; সমঘন; সমমাত্র।

Synonyms: Identical (এক; অভিন্ন), Similar (সদৃশ; অনুরূপ), Alike (একই রকম; সদৃশ), Equivalent (সমতুল্য), Fungible (বিনিময় যোগ্য)।
Antonyms: Heterogeneous (অসমসত্ত; বিষমসত্ত), Different (ভিন্ন; অন্য রকম), Dissimilar (অসদৃশ; বিসদৃশ), Diverse, (বৈচিত্র্যময়) Mixed (মিশ্রিত)। 

Example Sentence: 
1. We need to have homogeneous traffic if the problem of jams and slow-moving traffic is to be solved.
2. Cultivating a homogeneous workforce is not a strategy for success.

Source: Live MCQ Lecture.
১১.
What does the term "attaboy" generally express?
  1. Disappointment
  2. Encouragement or praise
  3. Confusion
  4. Anger
ব্যাখ্যা
• Interjection:
-Interjection is a big name for a little word. Interjections are short exclamations like Oh!, Um or Ah! They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  

• It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
মোট কথা আবেগ, অনূভুতি, কিংবা বিরক্তি, হতাশা, দু:খ,, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যাবহৃত হয়।

- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।

• Attaboy!
Meaning: used to praise someone, especially a man or boy, or to encourage them to continue.
- এটি কাউকে কোন কিছুর জন্য encourage/praise করতে ব্যবহার হয়।
- Used to encourage or express approval (to a man or boy)
- Also, it is used to praise someone, especially a man or boy, or to encourage them to continue:
১২.
Which of the following sentences correctly uses "fie"?
  1. Fie! I can't believe you did that!
  2. I'm so happy, fie!
  3. Fie on this wonderful day!
  4. Let’s go, fie!
ব্যাখ্যা
• Interjection:
-Interjection is a big name for a little word. Interjections are short exclamations like Oh!, Um or Ah! They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
মোট কথা আবেগ, অনূভুতি, কিংবা বিরক্তি, হতাশা, দু:খ,, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যাবহৃত হয়।

• Fie (interjection)
English meaning: used to express disgust or outrage.
Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.
- যেমন -Fie! That was a disgraceful performance.

অর্থ অনুসারে সঠিক বাক্যটি হলো:
- Fie! I can't believe you did that!

সেই অনুসারে অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।
১৩.
Choose the correct spelling.
  1. Grammartical
  2. Grammatical
  3. Grammertical
  4. Grammatecal
ব্যাখ্যা
• Grammatical:
English meaning: relating to grammar or obeying the rules of grammar.
Bangla meaning: ব্যাকরণগত; ব্যাকরণের নিয়মমাফিক।

Example:
At the bottom of each page of the dictionary is a panel with grammatical information.

Source: Cambridge Dictionary.
১৪.
________ we meet, we end up talking for hours.
  1. Although
  2. Whenever
  3. Perhaps
  4. Till
ব্যাখ্যা
Options,
ক) Although: যদিও; যদ্যপি। 

খ) Whenever: যেকোনো সময়েরই হোক না কেন; যখনই।

গ) Perhaps: হয়তো; সম্ভবত।

ঘ) Till: যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে Whenever বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Whenever we meet, we end up talking for hours.

Source: Accessible Dictionary.