পরীক্ষা আর্কাইভ

Prabashi Kallyan Bank Ltd. (Officer General)

পরীক্ষাAUSTতারিখ২৪ নভেম্বর, ২০১৭সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Prabashi Kallyan Bank Ltd Officer General - 24.11.2017 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Prabashi Kallyan Bank Ltd. (Officer General)

AUST · ২৪ নভেম্বর, ২০১৭ · ৮০ প্রশ্ন

.
নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
  1. ক) যাত্রাবদল
  2. খ) মৌরীফুল
  3. গ) মেঘমল্লার
  4. ঘ) আরণ্যক
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-
- আরণ্যক (১৯৩৮),
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯)।

তার রচিত ছােটগল্পগ্রন্থগুলাের নাম:
- মেঘমল্লার (১৯৩১),
- মৌরীফুল (১৯৩২),
- যাত্রাবদল (১৯৩৪),
- কিন্নরদল (১৯৩৮)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'এক পয়সার বাঁশি' কাব্যের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জসীমউদ্‌দীন
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে তাঁর জন্মগ্রহণ করেন।
• তাঁর পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- রাখালী,
- বালুচর,
- রূপবতী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে,

জসীমউদ্‌দীন রচিত শিশুতোষ কাব্য-
- এক পয়সার বাঁশী,
- হাসু,
- ডালিমকুমার।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'মুসাফির' কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা

মুসাফির বা মোসাফির (বিশেষ্য) - সফরকারী; পথিক; আগন্তুক; পর্যটক।
এটি একটি আরবি শব্দ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

.
লালসালু কোন ধরনের উপন্যাস?
  1. ক) আঞ্চলিক
  2. খ) সামাজিক
  3. গ) ঐতিহাসিক
  4. ঘ) আধ্যাত্মিক
ব্যাখ্যা

- সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
- তিনি চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- এর মূলবিষয় হলো ধর্ম নিয়ে ব্যাক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা।
- অর্থাৎ, এটি একটি সামাজিক উপন্যাস।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কবি শামসুর রাহমানের জন্ম কত সালে?
  1. ক) ১৯২৭
  2. খ) ১৯২৯
  3. গ) ১৯২৮
  4. ঘ) ১৯৩০
ব্যাখ্যা

• আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬)।
• তিনি একজন নাগরিক কবি ছিলেন।
• পেশায় তিনি সাংবাদিক ছিলেন।
• মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- আমি অনাহারী,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আদিগন্ত নগ্ন পদধ্বনি,
- এক ধরনের অহংকার,
- শূন্যতার শোকসভা,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে।

তাঁর রচিত উপন্যাস-
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

.
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা

• প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)ঃ বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত।
- তিনি 'বীরবল' ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।
- তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
- 'বীরবলের হালখাতা' তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- তিনি মাসিক সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  1. ক) মহাভারত
  2. খ) রামায়ণ
  3. গ) জঙ্গনামা
  4. ঘ) চর্যাপদ
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোন জাতীয় শব্দে 'ষ' ব্যবহৃত হয় না?
  1. ক) তৎসম
  2. খ) সংস্কৃত
  3. গ) বিদেশি
  4. ঘ) তদ্ভব
অনির্ধারিত
ব্যাখ্যা


সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী।

অপশনগুলোর মধ্যে গ) বিদেশি ও ঘ) তদ্ভব - দুই ধরনের শব্দেই 'ষ' এর ব্যবহার নেই।
একাধিক উত্তর থাকায় বাতিল করা হলো। 

.
শব্দের আগে কোনটি বসে?
  1. ক) উপসর্গ
  2. খ) অনুসর্গ
  3. গ) প্রত্যয়
  4. ঘ) বিভক্তি
ব্যাখ্যা
  • বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম ই উপসর্গ।

    উপসর্গ ৩ প্রকার।
    যথা-
    - বাংলা উপসর্গ,
    - তৎসম উপসর্গ এবং
    - বিদেশী উপসর্গ।

    সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কবিতার নাম কি?
  1. ক) বিদ্রোহী
  2. খ) ছাড়পত্র
  3. গ) রাখালী
  4. ঘ) মুক্তি
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের -
- প্রথম প্রকাশিত কবিতা 'মুক্তি'।
- প্রথম প্রকাশিত প্রবন্ধ 'তুর্কমহিলার ঘোমটা খোলা'৷
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'যুগবাণী'৷
- প্রথম প্রকাশিত গ্রন্থ 'ব্যথার দান'৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
শিক্ষ্‌ + অন মিলে কী হবে?
  1. ক) শিক্ষণ
  2. খ) শিক্ষক
  3. গ) শিক্ষকন
  4. ঘ) শিক্ষন
ব্যাখ্যা

শিক্ষণ (বিশেষ্য):
১ শিক্ষাগ্রহণ; অধ্যয়ন (এ ছাড়া শিক্ষণ বিভাগ আছে-মনোজ বসু)।
২ শিক্ষাদান; অধ্যাপনা; তালিম।
শিক্ষণীয় (বিশেষণ) শেখার বা শেখাবার যোগ্য।
(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্‌+অন (ল্যুট্‌)

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১২.
'তুলসি বনের বাঘ' মানে কী?
  1. ক) কুড়ে
  2. খ) ভীতু
  3. গ) রোগা
  4. ঘ) ভণ্ড
ব্যাখ্যা

তুলসী বনের বাঘ - ভণ্ড, শয়তান৷
উদাহরণ : নাম শুভ হলে হবে কী, আসলে ও তুলসী বনের বাঘ৷

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৩.
সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কী চিহ্ন বসে?
  1. ক) কোলন
  2. খ) সেমিকোলন
  3. গ) হাইফেন
  4. ঘ) কমা
ব্যাখ্যা

পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরেই কমা বসবে।
যেমনঃ
- সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে কী বলে?
  1. ক) বিস্ময়বোধক বাক্য
  2. খ) বিবৃতিমূলক বাক্য
  3. গ) জিজ্ঞাসাবোধক বাক্য
  4. ঘ) অনুজ্ঞাবাচক বাক্য
ব্যাখ্যা

যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে।
যেমনঃ
- উঠে দাঁড়াও।
- চুপটি করে বস।
- শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষে এলে উঠে দাঁড়াবে।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আবিস্কার
  2. খ) পিচাস
  3. গ) পরিস্কার
  4. ঘ) পরিষ্কার
ব্যাখ্যা

পরিষ্কার [পোরিশ্‌কার্‌] (বিশেষ্য) - পরিচ্ছন্নতা; স্বচ্ছাত; নির্মলতা।
এটি একটি সংস্কৃত শব্দ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

১৬.
'বৈদগ্ধ্য' শব্দটির অর্থ হলো ---
  1. ক) জ্ঞান
  2. খ) বৈয়াকরণিক
  3. গ) পাণ্ডিত্য
  4. ঘ) দার্শনিক
ব্যাখ্যা

বৈদগ্ধ, বৈদগ্ধ্য [বোইদগ্‌ধো] (বিশেষ্য) - পাণ্ডিত্য; রসিকতা; রসবোধ; চতুরতা; নিপুণতা; চাতুর্য।
যেমনঃ
- এদেশে একালে শিক্ষিত লোকদের মধ্যে চিত্রবিদ্যার বৈদগ্ধ্য এবং আলেখ্য ব্যাখ্যানে নিপুণতা অতিশয় বিরল।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

১৭.
'ন্যায়পাল' এর ইংরেজি শব্দ কি?
  1. ক) Ombudsman
  2. খ) Omnibus
  3. গ) Justice
  4. ঘ) Ombusman
ব্যাখ্যা
Ombudsman - an official appointed to investigate individuals' complaints against a company or organization, especially a public authority; ন্যায়পাল।

সোর্সঃ অক্সফোর্ড ডিকশনারি।
১৮.
'অধ্যাদেশ' এর ইংরেজি প্রতিশব্দ কি?
  1. ক) Ordain
  2. খ) Order
  3. গ) Ordinance
  4. ঘ) Law
ব্যাখ্যা

Ordinance - an authoritative order; অধ্যাদেশ।
Ordain, order - আদেশ।
Law - আইন।

সোর্সঃ অক্সফোর্ড ডিকশনারি।

১৯.
Excise duty এর বাংলা কি?
  1. ক) অতিরিক্ত কর
  2. খ) অতিরিক্ত দায়িত্ব
  3. গ) অর্পিত দায়িত্ব
  4. ঘ) আবগারি শুল্ক
ব্যাখ্যা

Excise duty এর বাংলা অর্থ - আবগারি শুল্ক।
Bequest - অর্পিত দায়িত্ব।

সোর্সঃ অক্সফোর্ড ডিকশনারি।

২০.
বিশ্বজনের হিতকর। এক কথায় কি হবে?
  1. ক) বিশ্বহিতৈষী
  2. খ) বিশ্বজনীন
  3. গ) বিশ্বম্ভম্বর
  4. ঘ) বিশ্বমিত্র
ব্যাখ্যা

বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন।
সর্বজনের হিতকর - সর্বজনীন।

সোর্সঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২১.
Find the correct spelt word from the following -
  1. ক) Reannaisance
  2. খ) Renaisance
  3. গ) Renaissance
  4. ঘ) Rennaissance
ব্যাখ্যা

Renaissance - the revival of European art and literature under the influence of classical models in the 14th–16th centuries; নবজাগরণ।

২২.
Which one of the following is the synonym of 'Propel'?
  1. ক) Modify
  2. খ) Jettison
  3. গ) Burst
  4. ঘ) Drive
ব্যাখ্যা
Propel - drive or push something forwards.
Similar: move, set in motion, get moving, drive, throw.
২৩.
Choose the correct sentence-
  1. ক) I shall set up for Dhaka.
  2. খ) I shall set out for Dhaka.
  3. গ) I shall set in for Dhaka.
  4. ঘ) I shall set upon for Dhaka.
ব্যাখ্যা

Set out - যাত্রা করা; বাহির হইয়া পড়া
I shall set out for Dhaka - আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব।

অর্থাৎ, অপশন (খ) সঠিক উত্তর।

২৪.
Which one of the following is opposite to the word 'facilitate'?
  1. ক) Hinder
  2. খ) Forward
  3. গ) Stop
  4. ঘ) Throw
ব্যাখ্যা

Facilitate - make (an action or process) easy or easier; সহজতর করা।
এর বিপরীত শব্দ:
Hinder - make it difficult for (someone) to do something or for (something) to happen; কঠিন করা।

২৫.
Fill in the gap with appropriate word : We should never cut ____ relationship with our friends.
  1. ক) down
  2. খ) of
  3. গ) up
  4. ঘ) off
ব্যাখ্যা

Cut off - বিচ্ছিন্ন করা।
বাক্যের অর্থ - আমাদের কখনই আমাদের বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়।
সুতরাং, শূন্যস্থানে off বসবে।

২৬.
Fill in the gap with appropriate word : In the morning, I prefer coffee ____ tea.
  1. ক) than
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) from
ব্যাখ্যা

Prefer (someone or something) to (someone or something else) অর্থাৎ যখন কোনকিছু/ কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় তখন prefer to বসে।
যেমনঃ
- I prefer coffee to tea.
- I prefer writing to reading.

২৭.
The antonym of 'recollect' is -
  1. ক) forget
  2. খ) misplace
  3. গ) compromise
  4. ঘ) settle
ব্যাখ্যা

Recollect - remember (something); call to mind; স্মরণ করা।
এর বিপরীত শব্দ হলোঃ
Forget - ভুলে যাওয়া।

২৮.
What do you mean by a 'herculean job'?
  1. ক) A very interesting job
  2. খ) A very easy job
  3. গ) A very comfortable job
  4. ঘ) A very difficult job
ব্যাখ্যা

Herculean - needing great strength and determination.
তাহলে Herculean job অর্থ A very difficult job.
Example:
- She faces the Herculean task of bringing up four children single-handedly.

২৯.
What is the Bengali meaning of the word 'innovation'?
  1. ক) আবিষ্কার
  2. খ) উদ্ভাবন
  3. গ) অনুসন্ধান
  4. ঘ) সৃষ্টি
ব্যাখ্যা
Innovation - the action or process of innovating; নবপ্রবর্তিত বস্তু; উদ্ভাবন।
Similar: change, alteration, revolution, upheaval.
৩০.
What is the antonym of 'acquaintance'?
  1. ক) Hostile
  2. খ) Indifferent
  3. গ) Ignorance
  4. ঘ) Familiar
ব্যাখ্যা

Acquaintance - knowledge or experience of something; জানাশোনা।
এর বিপরীত শব্দঃ
Ignorance - lack of knowledge or information; অজ্ঞতা।

৩১.
Choose the correct Bengali translation of 'Hit while the iron is hot'.
  1. ক) ঝোঁপ বুঝে কোপ মারা
  2. খ) গরম লোহায় আঘাত করা
  3. গ) ওজন বুঝে চলা
  4. ঘ) মাথা গরম করা
ব্যাখ্যা
Hit while the iron is hot অথবা Strike the iron while it is hot প্রবাদটির বাংলা অর্থ হলো - ঝোঁপ বুঝে কোপ মারা।
৩২.
Select the appropriate preposition: 'He is quick ____ figures'.
  1. ক) for
  2. খ) about
  3. গ) of
  4. ঘ) at
ব্যাখ্যা

- কোন বিষয়ে দক্ষ/চটপটে বোঝাতে At ব্যবহৃত হয়।
- Figures অর্থ পরিসংখ্যান বা পাটিগণিত।

বাক্যের অর্থঃ
- সে পরিসংখ্যান বা পাটিগণিতে চটপটে।
সুতরাং, শূন্যস্থানে At বসবে।

৩৩.
Fill in the blank with appropriate word : She availed herself ____ the opportunity.
  1. ক) for
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) from
ব্যাখ্যা

Avail of - সুযোগের সদ্ব্যবহার করা।
বাক্যের অর্থ - সে সুযোগের সদ্ব্যবহার করলো।
তাই শূন্যস্থানে of বসবে।

৩৪.
Find out the correctly spelt word.
  1. ক) Santimoneous
  2. খ) Sactimonious
  3. গ) Sanctimonious
  4. ঘ) Sanctemonious
ব্যাখ্যা
Sanctimonious - making a show of being morally superior to other people; পবিত্র।
৩৫.
Find the correct meaning of the quotation word: Show ''allegiance'' to your master.
  1. ক) Subject
  2. খ) Obligation
  3. গ) Loyalty
  4. ঘ) Servant
ব্যাখ্যা

Allegiance - loyalty or commitment to a superior or to a group or cause; আনুগত্য।
Similar: loyalty, faithfulness, fidelity, obedience.

৩৬.
Correct the sentence : ''Whoever objects to me'' going to the convention ought to state his position promptly.
  1. ক) Whoever objects to me
  2. খ) Whomever objects to me
  3. গ) Whomever objects to my
  4. ঘ) Whoever objects to my
ব্যাখ্যা

Ing-যুক্ত Verb-এর পূর্বে Pronoun -এর Possessive form বসে।
তাই সঠিক Sequence নিয়ে গঠিত বাক্য হলো:
- Whoever objects to my going to the convention ought to state his position promptly.

অর্থাৎ, Me এর স্থলে My বসবে।

৩৭.
What is the meaning of ''hard and fast''?
  1. ক) বাঁধাধরা
  2. খ) নিয়মমত
  3. গ) ঠিকমত
  4. ঘ) ভালোভাবে
ব্যাখ্যা
Hard and fast - (of a rule or a distinction made) fixed and definitive; বাঁধাধরা।
Example:
- There are no hard and fast rules about that.
৩৮.
Choose the correct sentence-
  1. ক) I wish I were them!
  2. খ) I wish I were he!
  3. গ) I wish I were his!
  4. ঘ) I wish I were him!
ব্যাখ্যা
To be verb (am, is, are, was, were) এর পরে Subjective Pronoun হয়।
আকাঙ্খা বুঝাতে wish শব্দটি ব্যবহৃত হলে এর পরের noun এর পর be verb টি were রূপে বসে। এবং were এর পর pronoun এর subjective form (he) বসে।
সুতরাং, I wish I were he ! সঠিক বাক্য।
৩৯.
Translate into Bengali: ''Silver tongue''.
  1. ক) রূপকথা
  2. খ) ভালো কথা
  3. গ) মিষ্টভাষী
  4. ঘ) রুপার কথা
ব্যাখ্যা
Silver tongue - a tendency to be eloquent and persuasive in speaking; মিষ্টভাষী।
৪০.
Translate into English: ''আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল''।
  1. ক) Rain begins as we started.
  2. খ) No sooner had we set out then it started raining.
  3. গ) Sooner we begins, the rain started.
  4. ঘ) No sooner had we set out than it started raining.
ব্যাখ্যা

- একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ আরম্ভ হওয়া বোঝাতে “No sooner had ..... than” ব্যবহৃত হয়।
- Structure: No sooner had + subject + verb (past participle) + than + subject + verb (past from).

অতএব,
- আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল - No sooner had we set out than it started raining.

৪১.
একজন বিনিয়োগকারী ২৫০০ টাকার কিছু অংশ ৫% ও বাকি অংশ ৬% লাভে বিনিয়োগ করেছেন। তিনি বছর শেষে ৮০ টাকা আয় করে থাকলে ৫% লাভে বিনিয়োগের পরিমাণ কত?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৯০০০ টাকা
  3. গ) ৮০০০ টাকা
  4. ঘ) ৭০০০ টাকা
ব্যাখ্যা

ধরি, ৫% লাভে বিনিয়োগ করেছিলেন  ক টাকা
⇒ ক×৫%×১ + ( ২৫০০ - ক)×৬%×১ = ৮০। 
⇒ ৫ক/১০০ + ( ২৫০০ -  ক)৬/১০০ = ৮০
⇒ ৫ক + ১৫০০০ - ৬ক = ৮০০০ 
⇒ ১৫০০০ - ক = ৮০০০
⇒ ক = ১৫০০০ - ৮০০০
⇒ ক = ৭০০০

৪২.
যদি ২/x = ৪ এবং ২/y = ৮ হয় (x - y) = কত?
  1. ক) ১/৪
  2. খ) ১/৮
  3. গ) ৩/৪
  4. ঘ) ৪
ব্যাখ্যা

দেয়া আছে, ২/x = ৪
⇒ ৪x = ২
⇒ x = ২/৪
⇒ x = ১/২
এবং, ২/y = ৮
⇒ ৮y = ২
⇒ y = ২/৮
⇒ y = ১/৪
∴ x - y = ১/২ - ১/৪
= (২ - ১) / ৪
= ১/৪

৪৩.
প্রদত্ত সিরিজের পরবর্তী সংখ্যাটি কত? ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ____?
  1. ক) ১৮
  2. খ) ২০
  3. গ) ২৩
  4. ঘ) ২১
ব্যাখ্যা

১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, .......... ধারাটি হতে দেখা যায় যে এই ধারাটি ফিবোনাক্কি ধারা।
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
∴ পরবর্তী সংখ্যাটি = ৮ + ১৩ = ২১

৪৪.
যদি একটি সংখ্যার ৫/১৫ অংশ ১০ এর সঙ্গে যোগ করলে হয় ২৮। সংখ্যাটি কত?
  1. ক) ৫৬
  2. খ) ৫৪
  3. গ) ১১৪
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক
প্রশ্নমতে,
৫ক/১৫ + ১০ = ২৮
⇒ ৫ক + ১৫০/১৫ = ২৮
⇒ ৫ক + ১৫০ = ৪২০
⇒ ৫ক = ৪২০ - ১৫০
⇒ ৫ক = ২৭০
⇒ ক = ২৭০/৫
⇒ ক = ৫৪

৪৫.
৮ জন ছাত্রছাত্রীর গড় বয়স ৮ বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তা হলে গড় ৭ বছর বাড়বে। শিক্ষকের বয়স বের কর?
  1. ক) ৭১ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৫৫ বছর
ব্যাখ্যা

৮ জন ছাত্র-ছাত্রীর মোট বয়স = (৮ × ৮) = ৬৪ বছর
শিক্ষকসহ ৮ জন ছাত্র-ছাত্রীর মোট বয়স = {৯×(৮+৭)} = ১৩৫ বছর।
∴ শিক্ষকের বয়স = ১৩৫ - ৬৪ = ৭১ বছর।

৪৬.
যদি ‍a + b = √5 ও a − b = √3 তবে a2 + b2 = ?
  1. ক) 2
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা

a2 + b2 = {(a + b)2 + (a − b)2}/2
= {(√5)2 + (√3)2}/2
= (5 + 3)/2
= 4

৪৭.
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ১২/১৭
  2. খ) ১১/১৪
  3. গ) ৫/৮
  4. ঘ) ১৫/২০
ব্যাখ্যা

১১/১৪ = ০.৭৮৫৭
৫/৮ = ০.৬২৫
১২/১৭ = ০.৭১
১৫/২০ = ০.৭৫
সুতরাং, বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে ১১/১৪

৪৮.
২% এর ভগ্নাংশ কত?
  1. ক) ১/২০
  2. খ) ১/২৫
  3. গ) ১/৫০
  4. ঘ) ১/৭৫
ব্যাখ্যা
২% = ২ × ১/১০০ = ১/৫০
৪৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x হলে x এর বিচারে এটির অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) 2x
  2. খ) 2√x
  3. গ) x√2
  4. ঘ) √(2x)
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x হলে এর বাহুর দৈর্ঘ্য = √x
সুতরাং এর অতিভূজ হবে = √2.√x = √(2x)

৫০.
যদি ১০০০ টাকার উপর ৬ মাসে লাভ হয় ৬০ টাকা, তবে লাভের শতকরা হার কত?
  1. ক) ৬%
  2. খ) ১২%
  3. গ) ৭%
  4. ঘ) ৯%
ব্যাখ্যা

লাভের হার, r = (I × ১০০)/Pn %
= (৬০ × ১০০)/(১০০০ × ১/২) %
= ১২%

৫১.
বার্ষিক শতকরা ৭% হারে লাভে কত টাকা জমা দিলে ১৮ মাস পরে ১০০০ টাকা হবে?
  1. ক) ৯০৩.৯৫ টাকা
  2. খ) ৯০৪ টাকা
  3. গ) ৯০৪.৯৮ টাকা
  4. ঘ) ৯০৪.৫৮ টাকা
ব্যাখ্যা

দেওয়া আছে, A = ১০০০
n = ১৮ মাস = ৩/২ বছর
r = ৭%

আমরা জানি, 
A = Pnr + p = P(nr + 1)
⇒ ১০০০ = p (৩/২ × ৭/১০০ + ১)
⇒ ১০০০ = p (২১/২০০ + ১)
⇒ ১০০০ = p×২২১ / ২০০
⇒ ২২১p = ২০০০০০
⇒ p = ২০০০০০/২২১
⇒ p = ৯০৪.৯৮

৫২.
প্রথম পাঁচ সংখ্যার নিয়মিত ধারাবাহিকতা হল ৪, ১০, ২২, ৪৬ এবং ৯৪। পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১৯০
  2. খ) ১৭৬
  3. গ) ১৮২
  4. ঘ) ১৫৪
ব্যাখ্যা

(৪ × ২) + ২ = ১০
(১০ × ২) + ২ = ২২
(২২ × ২) + ২ = ৪৬
(৪৬ × ২) + ২ = ৯৪
∴ পরবর্তী সংখ্যাটি হবে = (৯৪ × ২) + ২ = ১৯০

৫৩.
যদি একটি মেশিনের একটি পণ্য উৎপাদনে ১/২ মিনিট সময় লাগে, তবে ২ ঘন্টায় কয়টি পণ্য উৎপাদন করতে পারবে?
  1. ক) ২৪০
  2. খ) ৬০
  3. গ) ৮০
  4. ঘ) ৯০
ব্যাখ্যা

১/২ মিনিটে উৎপাদন করে ১ টি পণ্য
১ মিনিটে উৎপাদন করে (২ × ১) টি পণ্য
∴ ২ ঘন্টা বা ১২০ মিনিটে উৎপাদন করে (২ × ১২০) = ২৪০ টি পণ্য।

৫৪.
৩ জন জেলে মিলে ৮৮০ টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত ২ : ৪ : ৫ হলে কে কত মাছ পেল?
  1. ক) ১২০, ২৪০, ৩০০
  2. খ) ৬০, ২৪০, ৩৬০
  3. গ) ১২০, ১৮০, ৩৬০
  4. ঘ) ১৬০, ৩২০, ৪০০
ব্যাখ্যা

অনুপাতের রাশিসমূহের যোগফল = (২ + ৪ + ৫) = ১১
∴ ১ম জেলে মাছ পায় = (৮৮০ এর ২/১১) টি = ১৬০ টি
২য় জেলে মাছ পায় = (৮৮০ এর ৪/১১) টি = ৩২০ টি
৩য় জেলে মাছ পায় = (৮৮০ এর ৫/১১) টি = ৪০০ টি

৫৫.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা, যা প্রকৃত মূল্যের ৮০%। বাকী মূল্য সরকার ভর্তুকির দিলে তার পরিমাণ কত?
  1. ক) ৬ টাকা
  2. খ) ৭ টাকা
  3. গ) ১০ টাকা
  4. ঘ) ১২ টাকা
ব্যাখ্যা

৮০% সমান বইয়ের মূল্য ২৪ টাকা
১০০% সমান বইয়ের মূল্য = ২৪×১০০% / ৮০% = ৩০ টাকা।
∴ ভর্তুকির পরিমান = (৩০ - ২৪) টাকা = ৬ টাকা।

৫৬.
একটি বাক্সের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
  1. ক) ৮ ঘনমিটার
  2. খ) ৬ ঘনমিটার
  3. গ) ৫ ঘনমিটার
  4. ঘ) ৭ ঘনমিটার
ব্যাখ্যা

বাক্সটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্ত × উচ্চতা
= (৪ × ২ × ১) ঘন মিটার
= ৮ ঘন মিটার।

৫৭.
বার্ষিক ১০% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৬,০০০ টাকা হবে?
  1. ক) ৭ বছর
  2. খ) ৬ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৪ বছর
ব্যাখ্যা

আমরা জানি, I = pnr
বা, n = I/pr
= ৬০০০ / (১০,০০০ × ১/১০)
= ৬ বছর

৫৮.
যদি কিউব-ক এর সাইড ও কিউব-খ এর সাইডের অনুপাত ২ : ১, তা হলে এর তল দুটির অনুপাত কত?
  1. ক) ১ : ২
  2. খ) ২ : ১
  3. গ) ৪ : ১
  4. ঘ) ৩ : ১
ব্যাখ্যা

ধরি, কিউব ক এর সাইড ২x একক
এবং, কিউব খ এর সাইড x একক
∴ তল দুটির অনুপাত = ৬(২x) : ৬(x) = ২৪x : ৬x = ৪ : ১

৫৯.
একটি বর্গক্ষেত্রের কৌণিক দৈর্ঘ্য √১০ হলে বর্গক্ষেত্রটির আয়তন ক্ষেত্রফল কত?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ২০
  4. ঘ) ৮
ব্যাখ্যা

একটি বর্গক্ষেত্রের কৌণিক দৈর্ঘ্য √১০ হলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √১০/√২ [যেহেতু, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২a] 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√১০/√২)2 = ১০/২ = ৫

৬০.
(x + 8)(x - 7) এর গুণফল কত?
  1. ক) x2 − x + 56
  2. খ) x2 − 15x + 56
  3. গ) x2 + 15x − 56
  4. ঘ) x2 + x − 56
ব্যাখ্যা
(x + 8)(x - 7) = x(x - 7) + 8(x - 7) = x2 - 7x + 8x - 56 = x2 + x − 56
৬১.
পায়রা সমুদ্র বন্দরের অবস্থান কোথায়?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) পাবনা
  3. গ) বরিশাল
  4. ঘ) পটুয়াখালি
ব্যাখ্যা

পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর।
এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
Source: patuakhali.gov.bd

৬২.
জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ক) ১৯৩
  2. খ) ১৯০
  3. গ) ১৭৫
  4. ঘ) ২০০
ব্যাখ্যা

- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সর্বশেষ সদস্য হলো দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)।
- জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র দুইটি।
  যথাঃ ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন।
- তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো বর্তমানে নেই।
- কসোভো স্বাধীন রাষ্ট্র হলেও জাতিসংঘ স্বীকৃত বা এর সদস্য নয়।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৬৩.
বিবিএস এর সূত্র অনুযায়ী বাংলাদেশে বর্তমান দারিদ্রের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২০.৫%
  3. গ) ২৩.৩%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বাংলাদেশের দারিদ্র্য হার ২০.৫% এবং চরম দারিদ্র্য হার ১০.৫%

N.B: We've updated the info based on the main question.

৬৪.
সবচেয়ে ক্ষুদ্র গ্রহ কোনটি?
  1. ক) বৃহস্পতি
  2. খ) মঙ্গল
  3. গ) প্লুটো
  4. ঘ) ইউরেনাস
ব্যাখ্যা

- বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলে। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এ গ্রহে জীবের অস্তিত্ব নেই।
- সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ।
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
- প্লুটো গ্রহের মর্যাদা হারিয়েছে।
তাই অপশন অনুসারে ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল গ্রহ। |

উৎসঃ‌ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

৬৫.
বাংলাদেশের কোন জেলা আসামের অন্তর্গত ছিল?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) রংপুর
  4. ঘ) মৌলভীবাজার
ব্যাখ্যা

দেশভাগের পূর্বে বৃহত্তর সিলেট জেলা আসামের সাথে যুক্ত ছিলো।
কিন্তু সিলেট ছিলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। ফলে ভারত বা পাকিস্তানে যোগদান ইস্যুতে সিলেটে গণভোট হয়।
১৯৪৭ সালের ৬ ও ৭ জুলাই অনুষ্ঠিত গণভোটে সিলেটের অধিকাংশ জনগণ পাকিস্তানে যোগদানের পক্ষে রায় দিলে সিলেট দেশভাগের সময় পাকিস্তানে যোগ দেয়।
(সূত্রঃ বিবিসি বাংলা)

৬৬.
কাতালোনিয়া কোন দেশের শাসন থেকে মুক্তি চেয়েছে?
  1. ক) ইতালি
  2. খ) স্পেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা

- কাতালোনিয়া স্পেনের একটি স্বায়ত্ত্বশাসিত একটি অঞ্চল। এর রাজধানী বার্সেলোনা।
- স্পেনের অন্যতম সমৃদ্ধশালী অঞ্চল এটি।
- অনেক দিন ধরেই কাতালুনিয়ানরা নিজেদের স্বাধীনতার দাবি করে আসছিলো। 
- ২০১৭ সালে আয়োজিত এক গণভোটের মাধ্যমে কাতালুনিয়া স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়, তবে কেন্দ্র এই রায়কে অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে। 
উৎসঃ প্রথম আলো এবং বিবিসি

৬৭.
প্যারিস জলবায়ু চুক্তি থেকে কোন দেশ নিজেকে সরিয়ে নিয়েছিলো?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
ব্যাখ্যা

২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে COP-21 নামের সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির গৃহীত হয়। চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।যুক্তরাষ্ট্রসহ ১৯৫টি দেশ ও সংস্থা এতে স্বাক্ষর করে।
- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন ১ জুন, ২০১৭। যা ৪ নভেম্বর ২০২০ কার্যকর হয়।
- কিন্তু ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন ২০ জানুয়ারি, ২০২১। ১৯ ফেব্রুয়ারি, ২০২১ আনুষ্ঠানিকভাবে ঐ চুক্তিতে প্রত্যাবর্তন করে যুক্তরাষ্ট্র।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

N.B: We've updated the info based on the main question.

৬৮.
কোন দেশের নাগরিক ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে?
  1. ক) চীন
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা

The Nobel Prize in Literature for 2020 is awarded to the American poet Louise Glück “for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal”.

Source: nobelprize.org

N.B: We've updated the info based on the main question.

৬৯.
বিশ্ব সুনামি সতর্কতা দিবস কবে?
  1. ক) ৫ নভেম্বর
  2. খ) ৭ নভেম্বর
  3. গ) ১ নভেম্বর
  4. ঘ) ৪ নভেম্বর
ব্যাখ্যা

In December 2015, the UN General Assembly designated 5 November as World Tsunami Awareness Day, calling on countries, international bodies and civil society to raise tsunami awareness and share innovative approaches to risk reduction.

Source: UN

৭০.
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
  1. ক) তাজউদ্দীন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) ক্যাপ্টেন এম. মনসুর আলী
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী।
- ক্যাপ্টেন এম মনসুর আলী প্রথম অর্থমন্ত্রী।
- সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকার তথা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতি ছিলেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭১.
URL-এর পূর্ণরূপ কি?
  1. ক) Universal resource location
  2. খ) Unique resource location
  3. গ) Universal resource locator
  4. ঘ) Unique resource locator
অনির্ধারিত
ব্যাখ্যা

URL- এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator.
কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা। পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে।
প্রতিটি URL- এ থাকে ওয়েব প্রটোকল, ওয়েব সার্ভারের নাম, সার্ভারের ডিরেক্টরি/ ফোল্ডারের নাম এবং html ফাইল নাম।

৭২.
নিচের কোনটি বাংলা ফন্ট?
  1. ক) Malgun
  2. খ) BellMT
  3. গ) Gagidi
  4. ঘ) BenSen
ব্যাখ্যা

BenSen - বাংলা ইউনিকোড ফন্ট
Malgun - কোরিয়ান ফন্ট

৭৩.
৮ বিটস (bits) এ কি হয়?
  1. ক) Bit
  2. খ) Byte
  3. গ) kilobyte
  4. ঘ) Megabyte
ব্যাখ্যা

বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক।

(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৭৪.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেসকো কি হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ক) ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ
  2. খ) ওয়ার্ল্ড ওয়ার হেরিটেজ
  3. গ) ওয়ার্ল্ড হিসট্রিক্যাল হেরিটেজ
  4. ঘ) ওয়ার্ল্ড মেমোরি হেরিটেজ
ব্যাখ্যা

১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ ইউনেস্কো ‘ডকুমেন্টারি হেরিটেজ' হিসেবে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে' এ অন্তর্ভুক্ত করে।
(সূত্র: ডয়েচভেলে)

৭৫.
CRT হল একটি -
  1. ক) Bus
  2. খ) Printer
  3. গ) Keyboard
  4. ঘ) Monitor
ব্যাখ্যা

CRT এর পূর্ণরূপ হলাে Cathode Ray Tube। ক্যাথোড রে টিউবযুক্ত মনিটরকে সিআরটি মনিটর বলা হয়।
এলসিডি মনিটরের তুলনায় এ ধরনের মনিটরে বেশি বিদ্যুৎ খরচ হয়।
LED মনিটর LCD মনিটরের উন্নত ভার্সন। LCD মনিটর অপেক্ষা LED মনিটরে বিদ্যুৎ খরচ ৪০% কম।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল), (২০২১ সংস্করণ)

৭৬.
Trojan Horse হল একটি -
  1. ক) ব্রাউজার
  2. খ) মেমরি
  3. গ) ভাইরাস
  4. ঘ) ইন্সট্যান্ট মেসেজিং
ব্যাখ্যা

VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায়- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)।
- ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
- ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

৭৭.
ROM কোন ধরনের স্মৃতি?
  1. ক) স্থায়ী
  2. খ) অস্থায়ী
  3. গ) র‍্যানডম
  4. ঘ) সহায়ক
ব্যাখ্যা

রম (ROM):

রম হচ্ছে কম্পিউটারের নিজস্ব স্মৃতি কেন্দ্র। কম্পিউটার রম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে।
রমের স্মৃতিতে সংরক্ষিত কোন তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না।
এজন্য রমকে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বলা হয়।
কম্পিউটারের রম যত বেশি হবে কম্পিউটার তত কঠিন কার্যপ্রক্রিয়া অতি দ্রুত সম্পাদন করতে পারবে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৭৮.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 'অসমাপ্ত আত্মজীবনী' কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ২০১৪
  2. খ) ২০১৩
  3. গ) ২০১২
  4. ঘ) ২০১৫
ব্যাখ্যা

‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার প্রথম আত্মজীবনীমূলক বই।
- ২০১২ সালের জুন মাসে বইটি প্রথম প্রকাশিত হয়।
এটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইংরেজি অনুবাদ করেছেন ড. ফকরুল আলম।
প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বর্তমান পর্যন্ত বইটি ১৪টি ভাষায় অনূদিত হয়েছে।
বঙ্গবন্ধু রচিত অপর দুটি বই হলো:
- ‘কারাগারের রোজনামচা’ (২০১৭)
- ‘আমার দেখা নয়াচীন’ (২০২০)।

(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং দৈনিক ইত্তেফাক)

৭৯.
এগুলোর মধ্যে কোনটির সর্বোচ্চ ভ্যালু?
  1. ক) Giga-byte
  2. খ) Mega-byte
  3. গ) Tera-byte
  4. ঘ) Exa-byte
ব্যাখ্যা

বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক।

(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৮০.
WTO-এর হেড অফিস কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা

- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। ১৯৪৭ সালের ৩০ অক্টোবর GATT স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ WTO এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- WTO বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।
- সংস্থাটির প্রথম নারী/আফ্রিকান ও বর্তমান মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া)।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)