পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৬ নভেম্বর, ২০২২সময়17 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (সিলেট বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৭.০৯.২০০৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৬ নভেম্বর, ২০২২ · ৪০ প্রশ্ন

.
সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় কত সালে?
  1. ক) 1991
  2. খ) 1992
  3. গ) 1993
  4. ঘ) 1994
ব্যাখ্যা
• ১৯৯০ সালে বাংলাদেশ বাধ্যতামূলক প্রাথমিক আইন সংসদে পাস করে।
- ১৯৯২ সালে প্রতি জেলার একটি করে থানায় পরীক্ষামূলকভাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথমে চালু করা হয়।
- ১৯৯৩ সালে সারাদেশে তা সম্প্রসারণ করা হয়।

সূত্র: স্কুল অব এডুকেশন, সিএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'UCEF'- এর কার্যক্রম কিসের সাথে জড়িত?
  1. ক) শিক্ষা
  2. খ) স্বাস্থ্য
  3. গ) বিচার বিভাগ
  4. ঘ) স্থানীয় শাসন
ব্যাখ্যা
• Underprivileged Children's Educational Programme (UCEP) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয়  এনজিও।
- এর লক্ষ্য দরিদ্র ও কর্মজীবী শিশুকিশোরদের সাধারণ শিক্ষাদানের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা
- ইউসেপ এসক্যাপের তালিকাভুক্ত একটি মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
- ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে।
- তখন এলাকার মা ও শিশুর স্বাস্থ্যসেবার জন্য নিউজিল্যান্ড থেকে লিন্ডসে অ্যালেন চেইনী নামে একজন সেবাকর্মী একটি ব্রিটিশ ত্রাণ কার্যক্রম নিয়ে এ দেশে আসেন।
- ত্রাণ তৎপরতার পাশাপাশি গৃহহীন ও দরিদ্র শিশুদের শিক্ষাদানের জন্য তাঁর আহবানে সাড়া দিয়ে ডেনমার্ক সরকার আর্থিক সহায়তাসহ একটি তিনবছর মেয়াদি প্রকল্প অনুমোদন করে।
- শুরুর দিকে ইউসেপ কমিউনিটি স্কুলের মডেল অনুযায়ী দরিদ্র ও কর্মজীবী শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে। স্কুলবহির্ভূত দরিদ্র শিশুদের জন্য ইউসেপ মডেল সমাদৃত হয়।
- ইউসেপ ১৯৮৩ সালে সাধারণ শিক্ষাদান কর্মসূচির সাথে প্রশিক্ষণ কার্যক্রম চালু করে এবং এ লক্ষ্যে ঢাকায় একটি কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করে।
- এই সময়ের মধ্যে ইউসেপের শিক্ষা কার্যক্রম চট্টগ্রাম এবং খুলনা শহরে সম্প্রসারিত হয়।
- সমাজকল্যাণ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১-এর অধীনে ১৯৯০ সালে ইউসেপ একটি জাতীয় এনজিও হিসেবে নিবন্ধিত হয়।

সূত্র: UCEP ও বাংলাপিডিয়া
.
মুরংদের উৎসবের নাম কী?
  1. ক) বিজু
  2. খ) ডাকা
  3. গ) ওরেং
  4. ঘ) মুৎসলং
অনির্ধারিত
ব্যাখ্যা
- মুরং একটি আদিবাসী জনগোষ্ঠী। 
- এরা পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রাচীন এবং বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম জাতি। 
- নারী-পুরুষ উভয়ের কান ফুটো করার রীতি আছে ম্রো সমাজে। এই রীতিকে ম্রোদের ভাষায় বলে ‘রইক্ষারাম’। 
- ম্রোদের ধর্মীয় বিধি-নিষেধ সংবলিত কোনো ধর্মগ্রন্থ নেই। 
- তাদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ‘ছিয়াছত-প্লাই’ অর্থাৎ গো-হত্যা উৎসব। 
- জুমচাষ শেষে ফসল তোলার পর অবস্থাপন্ন ম্রো পরিবার ছিয়াছত-প্লাই উৎসবের আয়োজন করে থাকে। 
- ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে সাধারণত এ উৎসব অনুষ্ঠিত হয়।
 
- মুরংদের একটি জনপ্রিয় উৎসব ‘কুমলাং’। জমি চাষ করার আগে তারা এ উৎসব পালন করে।
- পহেলা বৈশাখের উৎসবকে ম্রোরা বলে ‘সাংগ্রান’। জুমের নতুন ফসল ঘরে তোলার আনন্দে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপনের সঙ্গে সঙ্গে শুরু হয় সাংগ্রানের প্রস্তুতি।
- মুরংরা ‘চাম্পুয়া’ নামে আরেকটি উৎসব পালন করে থাকে। 

সূত্র: বাংলাপিডিয়া, কালেরকন্ঠ, যুগান্তর, আরটিভি 
.
What is the verb of the word Dark?
  1. ক) Darkest
  2. খ) Darken
  3. গ) Darkly
  4. ঘ) Darky
ব্যাখ্যা
• Dark এর সঠিক verb - Darken
- Dark (noun) অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
- Dark (adjective) (darker, darkest) আঁধার; অন্ধকার।
- Darken (verb transitive), (verb intransitive) অন্ধকার করা বা হওয়া।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
.
Which is the correct Article? Metre is ________ unit of length.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- শব্দের শুরুতে e/u এর উচ্চারন 'ইউ' এর মতো হলে তার পূর্বে  'A' বসবে।
- Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে।
- যেমন: a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.

- এখানে unit এর উচ্চারণ 'ইউ' এর মতো বলে তার পূর্বে  'A' বসবে।
- Complete sentence: Metre is a unit of length.
.
Which is right?
  1. ক) He & myself went out.
  2. খ) Myself & he went out.
  3. গ) I & he went out.
  4. ঘ) He & I went out.
ব্যাখ্যা
• বাক্যে subject হিসাবে subjective pronoun হয়।
- উক্ত বাক্যে He & I হলো subjective pronoun।
- কোনো sentence এ একাধিক pronoun বসলে '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে। সেই সাথে verb এর plural form হবে।
যেমন: You, he and I are present .
তাই, সঠিক উত্তর: He & I went out.

কিন্তু মনে রাখতে হবে,
দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে।
অর্থাৎ first person+ second person+ third person + verb এর plural form
যেমন: I, you and he are guilty.
.
চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
- 'বীরবলের হালখাতা' তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ।
- এটি ১৯০২ সালে প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘বাংলা ভাষার ইতিবৃত্ত’- কার লেখা?
  1. ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  2. খ) মুহাম্মদ আব্দুল হাই
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
• ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ,
- ভাষা ও সাহিত্য
- বাঙ্গালা ব্যাকরণ
- বাংলা সাহিত্যের কথা
- বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।
এছাড়া তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘শতাব্দী’ কোন সমাস?
  1. ক) দ্বিগু সমাস
  2. খ) বহুব্রীহি সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা
শত অব্দের সমাহার = শতাব্দী; দ্বিগু সমাসের উদাহরণ। 

• সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন -
- তিন কালের সমাহার = ত্রিকাল,
- চৌরাস্তার সমাহার = চৌরাস্তা,
- তিন মাথার সমাহার = তেমাথা,
- শত অব্দের সমাহার = শতাব্দী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

[পুরাতন সংস্করণের বইগুলোতে 'দ্বিগু' আলাদা সমাস থাকলেও ২০২১ এর সংস্করণে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।]
১০.
‘রিকশা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) জাপানি
  2. খ) চীনা
  3. গ) ইংরেজি
  4. ঘ) ঊর্দু
ব্যাখ্যা
‘রিকশা’ শব্দটি জাপানি ভাষা থেকে আগত। 

রিকশা (বিশেষ্য) 
- জাপানি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান; rickshaw

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, কামরার দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ক) ৩০, ১৪
  2. খ) ২০, ৬
  3. গ) ১২, ১০
  4. ঘ) ২৪, ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, কামরার দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান: 
কামরার দৈর্ঘ্য = x
কামরার প্রস্থ = y 

কামরার ক্ষেত্রফল xy=120..........(1)
 কামরার পরিসীমা 2(x + y) = 44
                             (x + y) = 22  .............(2)

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
(x - y)2 = 222 - 4 × 120
(x - y)2 = 484 - 480
(x - y)2 =4
(x - y)2 = 22
x - y = 2...........................(3)

(2) + (3) ⇒
x + y + x - y = 22 + 2
2x = 24
x = 12

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই 
12 + y = 22
y = 22 -12
y = 10

কামরার দৈর্ঘ্য = 12 ফুট
কামরার প্রস্থ = 10 ফুট
১২.
২৫ সের চাল যে দরে ক্রয় করা যায় ২০ সের চাউল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ২৫%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ সের চাল যে দরে ক্রয় করা যায় ২০ সের চাউল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান: 
২৫ সের চালের ক্রয়মূল্য ক টাকা 
১ সের চালের ক্রয়মূল্য ক/২৫ টাকা 

২০ সের চালের বিক্রয়মূল্য ক টাকা 
১ সের চালের বিক্রয়মূল্য ক/২০ টাকা 

লাভ = (ক/২০) - (ক/২৫)
        = (৫ক - ৪ক)/১০০
         = ক/১০০
 ক/২৫ টাকায় লাভ হয় ক/১০০ টাকা 
১ টাকায় লাভ হয় (ক/১০০)/( ক/২৫) টাকা 
১০০ টাকায় লাভ হয় {(ক/১০০) × ( ২৫/ক) × ১০০} টাকা
                                =২৫ টাকা
১৩.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ক) ৯ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান: 
 পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
 পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৪৫ × ২) বছর
                                             = ৯০ বছর 

পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি =(৩৬ × ৩) বছর
                                                             = ১০৮ বছর
পুত্রের বয়স = (১০৮ - ৯০)বছর
                   = ১৮ বছর
১৪.
a + b = 2, a - b = 0 হলে ‍a/b কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 2, a - b = 0 হলে ‍a/b কত?

সমাধান: 
দেয়া আছে,
a + b = 2................(1)
a - b = 0................(2)

(1) + (2) ⇒
a + b + a - b = 2 + 0
2a = 2
a = 1

(1) নং হতে পাই,
1 + b = 2
b = 2 - 1
b = 1

এখন 
a/b = 1/1 = 1
১৫.
(-1) × (-1) × (-1) + (-1) × (-1) = ?
  1. ক) 0
  2. খ) 6
  3. গ) 2
  4. ঘ) -1
ব্যাখ্যা
প্রশ্ন: (-1) × (-1) × (-1)  +  (-1) × (-1) = ?

সমাধান: 
(-1) × (-1) × (-1) + (-1) × (-1)
= - 1 + 1 
= 0
১৬.
কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ১৪১
  2. খ) ১৪৪
  3. গ) ১৪৭
  4. ঘ) ২৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪

∴ সংখ্যাটি  = ১৪৪ - ৩ = ১৪১
১৭.
ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
  1. ক) মাছ
  2. খ) পাখি
  3. গ) কেঁচো
  4. ঘ) সাপ
ব্যাখ্যা
- কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে।
- এরা মাটির নিচে বাস করে।
- কেঁচো মাটির উর্বরা শক্তির জন্য বিশাল আশীর্বাদ।
- এরা ফসলের জমি ওলট-পালট করে উপরের মাটি নিচে ও নিচের মাটি উপরে তুলে আনে।
- তাই কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৮.
বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত?
  1. ক) ৭-১৬ বছর
  2. খ) ৬-১৮ বছর
  3. গ) ১১-১৪ বছর
  4. ঘ) ৭-১৫ বছর
ব্যাখ্যা
• বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা ৭-১৬ বছর। 
• সাবালকত্ব প্রাপ্তির পূর্বপর্যন্ত সময়কালীন মানব সন্তানকে শিশু বলা হয়।
- জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে শিশুর বয়স ১৮ বছর ধরা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানে ১৬ বছরের নিচে ছেলে-মেয়েদেরকে শিশু ধরা হয়েছে কিন্তু ২০১১ সালের জাতীয় শিশু নীতি অনুযায়ী ১৮ বছরের নিচে কিশোর-কিশোরীকে শিশু হিসেবে গণ্য করা হয়।

• বাংলাদেশের দন্ডবিধির ৮২ ধারা অনুযায়ী সাত বৎসরের কমবয়স্ক শিশু দ্বারা সংঘটিত কোন অপরাধই অপরাধ বলে গণ্য হবে না।
- ৮৩ ধারা অনুসারে ৭ বছরের বেশি এবং ১২ বছরের কম বয়সের শিশুর দ্বারা কৃত কোন কিছুই অপরাধ বলে গণ্য হবে না যদি উক্ত অপরাধের ব্যাপারে যে শিশুর বোধশক্তি এতদূর পরিপক্কতা লাভ করেনি যে, সে স্বীয় আচরণের প্রকৃতি ও পরিণতি বিচার করতে পারে। - ১৮৬০ সনের দন্ডবিধির ২৬১ ধারা অনুসারে যদি কেউ ১৪ বছরের কম বয়সের ছেলে বা ১৬ বছরের কম বয়সের মেয়েকে তার অভিভাবকের সম্মতি ছাড়া ছিনিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে যায় তবে তাকে বলা হয় শিশু অপহরণ।

সূত্র: বাংলাপিডিয়া
 
১৯.
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাদটি কোথায় অবস্থিত?
  1. ক) আরব সাগর
  2. খ) জাপান সাগর
  3. গ) বঙ্গোপসাগর
  4. ঘ) পীত সাগর
ব্যাখ্যা
• সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)  খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।

সূত্র: বাংলাপিডিয়া
২০.
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে?
  1. ক) বান্দরবান
  2. খ) সিলেট
  3. গ) পঞ্চগড়
  4. ঘ) রাঙামাটি
ব্যাখ্যা
• বাংলাদেশের রাঙামাটি জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে।

• ভারত ও মিয়ারমার বাংলাদেশের সীমান্তবর্তী দুটি দেশ।
- এ দুটি দেশের সাথে বাংলাদেশের মোট ৩২ টি জেলার সীমানা রয়েছে। 
- ভারতের সাথে ৩০ টি জেলা এবং মিয়ানমারের সাথে তিনটি জেলার সীমানা রয়েছে।
- মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন
২১.
BANBEIS- কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৭
  4. ঘ) ১৯৮০
ব্যাখ্যা
• স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নির্দেশনায় গঠিত ড. মুহাম্মদ কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনের ১৯৭৪ সালে প্রণীত সুপারিশের প্রেক্ষিতে স্বাধীন ১৯৭৭ সালে বাংলাদেশে পৃথক একটি শিক্ষাতথ্য সংস্থা হিসেবে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)’ প্রতিষ্ঠা করা হয়।

সূত্র: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
২২.
'Out & Out' means -
  1. ক) Not at all
  2. খ) Brave
  3. গ) Thoroughly
  4. ঘ) Whole heartldly
ব্যাখ্যা
• The term 'Out and Out' means thoroughly.
• Out and out অর্থ সম্পূর্ণ, পুরোপুরি, পুরোদস্তুর।
• Thoroughly (adverb) সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে ইত্যাদি।

অন্যদিকে,
• Not at all = স্বাস্থ্যসম্পর্কিত জিজ্ঞাসা ইত্যাদির শিষ্টাচারমূলক জবাব হিসেবে ব্যবহৃত ‘আদৌ না’: ‘ Thank you very much’ - ‘Not at all’ (ও কিছু না)।
• Brave (adjective) (braver, bravest) সাহসী; নির্ভীক: a brave deed.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary
২৩.
'Maiden Speech' Means -
  1. ক) Late speech
  2. খ) Early Speech
  3. গ) Final Speech
  4. ঘ) First Speech
ব্যাখ্যা
• Maiden speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ।
- তাই, সঠিক উত্তর: First Speech.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary
২৪.
'First language' means the _______ language.
  1. ক) important
  2. খ) main
  3. গ) natural
  4. ঘ) official
ব্যাখ্যা
• The term 'First language' বলতে mother tongue বা মাতৃভাষাকে বোঝায়।
- জন্মের পর শিশু যে ভাষা শিখে, তাই First language বা Natural language.
২৫.
Man cannot live alone. The word 'alone' used here is ______.
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Pronoun
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
• উক্ত বাক্যে Alone শব্দটি Adverb হিসাবে ব্যবহৃত হয়েছে।
• কারণ শব্দটি verb কে modify করেছে বলে এটি Adverb.

• Alone (adverb) অর্থ (= by oneself/itself) নিজে নিজে; একা একা; কারো সাহায্য ছাড়া।
• Man cannot live alone অর্থ মানুষ একা বসবাস করতে পারে না।
২৬.
ইন্দোচীনের অর্ন্তভুক্ত নয় কোন দেশটি?
  1. ক) লাওস
  2. খ) কম্বোডিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
• ইন্দোচীনের অর্ন্তভুক্ত দেশ ৩টি। যথা: ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া
- ইন্দোচীনকে French Indochina বলা হয়।
- এদেশ গুলো French Union এর অর্ন্তভুক্ত ছিল।

সূত্র: Britannica
২৭.
লাল বাগের কেল্লা স্থাপন করেন কে?
  1. ক) শায়েস্তা খান
  2. খ) শাহ সুজা
  3. গ) টিপু সুলতান
  4. ঘ) ইসলাম খান
ব্যাখ্যা
• লালবাগ দুর্গের (সম্রাট আওরঙ্গজেবের নামানুসারে আওরঙ্গাবাদ দুর্গ নামে অভিহিত) সম্প্রসারণ করেন।
- লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে। 
- শাহজাদা মুহম্মদ আজম এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন, তবে তিনি এটি সম্পূর্ণ করে যেতে পারেন নি।
-  শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করেন
- দুর্গের প্রাচীরঘেরা প্রাঙ্গণে শায়েস্তা খান বিবি পরীর সমাধি নির্মাণ করেন। 
- ইরান দুখ্ত নামে পরিচিত বিবি পরী ছিলেন শায়েস্তা খানের কন্যা।
- শাহজাদা আজমের সঙ্গে তাঁর বাগদান হয়েছিল, কিন্তু তার অকালে মৃত্যু হয়েছিল।
- প্রিয় কন্যার সমাধি নির্মাণের জন্য শায়েস্তা খান প্রচুর অর্থব্যয় করে উত্তর ভারত থেকে দামি নির্মাণ-সামগ্রী আমদানি করেছিলেন।
- এ সমাধি ঢাকার এবং শায়েস্তা খানের আমলের স্থাপত্যশিল্পের এক চমৎকার নিদর্শন।

সূত্র: বাংলাপিডিয়া ও ঢাকা জেলার ওয়েবসাইট
২৮.
`Horns of Africa'- তে অবস্থিত কোন দেশটি?
  1. ক) গ্রীণল্যান্ড
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) ইথিওপিয়া
ব্যাখ্যা
• 'Horns of Africa'- তে অবস্থিত দেশগুলো Djibouti, Eritrea, Ethiopia, and Somalia.
- Horns of Africa এর দেশগুলো Eastern Africa বা পূর্ব আফ্রিকার অংশ।
- Horns of Africaকে Somali peninsula বা সোমালিয়া উপদ্বীপও বলা হয়।

সূত্র: World Atlas ও Britannica
২৯.
কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
  1. ক) দশানন
  2. খ) সিংহাসন
  3. গ) চৌরাস্তা
  4. ঘ) চাঁদ বদন
ব্যাখ্যা
দশ আনন যার = দশানন; বহুব্রীহি সমাসের উদাহরণ- 

বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী,
পদ্মনাভ = পদ্ম নাভিতে যার ইত্যাদি।

অন্যদিকে,
সিংহ চিহ্নিত আসন=সিংহাসন - মধ্যপদলোপী কর্মধারয় সমাস
চৌরাস্তার সমাহার = চৌরাস্তা - দ্বিগু সমাস [পুরাতন সংস্করণের বইগুলোতে 'দ্বিগু' আলাদা সমাস থাকলেও ২০২১ এর সংস্করণে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।]
বদন চাঁদের ন্যায় = চাঁদবদন - উপমিত কর্মধারয় সমাস

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩০.
কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?
  1. ক) ধূমকেতু
  2. খ) অগ্নিবীণা
  3. গ) বজ্রবাণী
  4. ঘ) বঙ্গদর্শন
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা -
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন ।

অন্যদিকে,
'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
'বঙ্গদর্শন(১৮৭২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা।
‘বঙ্গবাণী' আবদুল হাকিম রচিত কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
৩১.
The correct meaning of `a man of letter' is-
  1. ক) a postman
  2. খ) a scholar
  3. গ) a bad man
  4. ঘ) a good man
ব্যাখ্যা
• A man of letters অর্থ বিদ্বান বা পণ্ডিত ব্যক্তি; সাহিত্যিক।
- a man, usually a writer, who knows a lot about literature.
- তাই, সঠিক উত্তর A scholar.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩২.
জাতিসংঘ দিবস কোনটি?
  1. ক) ২৪ অক্টোবর
  2. খ) ২২ অক্টোবর
  3. গ) ২৪ নভেম্বর
  4. ঘ) ২২ নভেম্বর
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ কার্যকর হয়। 
- ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল।
- প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশন্স তৈরি হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সেটি বিশ্বকে রক্ষা করতে ব্যর্থতা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রেক্ষাপটই জাতিসংঘের মতো সংস্থার ভিত্তি রচনা করেছিলো।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং বিবিসি।
৩৩.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৯৫
ব্যাখ্যা
• প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে

• প্রথম (১৯৭৩-৭৮) এবং দ্বিতীয় (১৯৮০-৮৫) পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে বিশ্বব্যাংকের সহায়তায় দেশের ৮টি অঞ্চলে ৪৪টি থানায় International Development Agency (IDA)-এর অধীনে সার্বজনীন প্রাথমিক শিক্ষা (Universal Primary Education) প্রবর্তিত হয়।
- এছাড়া প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উপানুষ্ঠানিক শিক্ষার (Non-formal Education) জন্য একটি ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়, যেমন গণবিদ্যালয়, সাক্ষরতা বিদ্যালয়, ফিডার স্কুল (Feeder School) যা প্রাথমিক শিক্ষার অগ্রসরকল্পে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

• এছাড়া, বিদ্যমান প্রাথমিক শিক্ষা কার্যক্রম অন্তর্বর্তীকালীন দ্বি-বার্ষিক পরিকল্পনায়ও (১৯৭৮-৮০) অপরিবর্তিত ছিল।
- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের সময়ে প্রাথমিক শিক্ষার সফল উন্নয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও প্রতিষ্ঠিত হয়।

সূত্র: বাংলাপিডিয়া
 
৩৪.
১৫ জন লোক একটি কাজ সম্পন্ন করে ৩ ঘন্টায়, ৫ জন লোক ঐ কাজ কত ঘন্টায় শেষ করবে?
  1. ক) ১২
  2. খ) ৯
  3. গ) ৬
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

সমাধান: 
১৫ জন লোক একটি কাজ করে ৩ ঘণ্টায় 
১ জন লোক একটি কাজ করে ৩ × ১৫ ঘণ্টায়
৫ জন লোক একটি কাজ করে (৩ × ১৫)/৩ ঘণ্টায়
                                     = ৯ ঘণ্টায়
৩৫.
ড. মুহাম্মদ ইউনুছ কোন বিষয়ে নোবেল পান?
  1. ক) অর্থনীতি
  2. খ) রসায়ন
  3. গ) পদার্থ
  4. ঘ) শান্তি
ব্যাখ্যা
• ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর গ্রামীণ ব্যাংক।
- যেটি ক্ষুদ্র ঋণদান কর্মসূচির মাধ্যমে পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের অভাবমুক্ত করার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেছে।
- বাঙালী হিসেবে তৃতীয় এবং বাংলাদেশি প্রথম ব্যক্তি হিসেবে তাঁর এ পুরস্কার প্রাপ্তিতে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি গৌরবান্বিত হয়েছে।

সূত্র: nobleprize.org
৩৬.
সম্প্রতি কোন মাদক দ্রব্যটি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে?
  1. ক) হেরোইন
  2. খ) মরফিন
  3. গ) ক্যালষ্ট্রোবে
  4. ঘ) ইয়াবা
ব্যাখ্যা
• বাংলাদেশে ২০০২ সালে প্রথম ইয়াবার ব্যবহার শুরু হয়, এরপর থেকে তা বাড়ছেই। মিয়ানমারে তৈরি হওয়া এই মাদকদ্রব্যটি দেশের দক্ষিণ পূর্বের নাফ নদী পার হয়ে চোরাচালান হয়ে বাংলাদেশে আসে।

• বাংলাদেশে লাখ লাখ মানুষ ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে- যে দ্রব্যটি তৈরি হয় মেথাম্ফেটামিন এবং ক্যাফেইনের সংমিশ্রণে। লাল বা গোলাপি রঙের ট্যাবলেট আকারের এই মাদকটি খুব সস্তায় বিক্রি হয়।

সূত্র: বিবিসি বাংলা
৩৭.
পৃথিবীর বৃহৎ হীরক খনি কোথায়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
- পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকার দ্য কিম্বার্লি মাইন। 
- যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়। পরিত্যক্ত হবার পর জায়গাটির নাম দেয়া হয়েছে 'দ্য বিগ হোল কিম্বার্লি'। 
- দক্ষিণ আফ্রিকায় যতো পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোলকে কেন্দ্র করে।
 
উৎস : সময়নিউজ 
৩৮.
বর্তমান বিশ্বের বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) ভারত
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র।
• জ্বালানি ব্যবহারকারী বিশ্বের বৃহত্তম ১০টি দেশ। ( billion kWh) 
China — 145.46
United States — 87.79
India — 31.98
Russia — 28.31
Japan — 17.03
Canada — 13.63
Germany — 12.11
Iran — 12.03
Brazil — 12.01
South Korea — 11.79

সুত্র: worldpopulationreview 
 
৩৯.
Mother loves me. Here `Loves' is an example of the-
  1. ক) Transitive Verb
  2. খ) Intransitive Verb
  3. গ) Simple Verb
  4. ঘ) Auxiliary Verb
ব্যাখ্যা
• বাক্যের অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করতে যে verb এর একটি Object এর প্রয়োজন হয়, তাকে Transitive Verb বলে  ৷
Example : Mother loves. বাক্যটির অর্থ পরিপূর্ণ নয়। বাক্যে love এর ভাব পূর্ণরূপে প্রকাশের জন্য এখানে একটা Object এর প্রয়োজন। 
Mother loves me. এখানে love transitive verb এর object me যা বাক্যটির অর্থ পূর্ণরূপে প্রকাশে সাহায্য করছে।

অন্যদিকে,
 •  Intransitive verb বাক্যের অর্থ/ভাব পূর্ণরূপে প্রকাশ করতে  পারে।
- তাই, Intransitive verb এর object প্রয়োজন হয় না।
যেমন:
They are running.
The girl is crying.
৪০.
মানবদেহে মোট কশেরুকা কয়টি?
  1. ক) ৩০টি
  2. খ) ৩২টি
  3. গ) ৩৩টি
  4. ঘ) ৩৫টি
ব্যাখ্যা
মেরুদন্ড : অ্যাটলাস অস্থি থেকে কক্কিক্স অস্থি পর্যন্ত বিস্তৃত দন্ডাকৃতির যে গঠন মানবদেহের কেন্দ্রীয় অক্ষ গঠন করে তাকে মেরুদন্ড বা শিরদাঁড়া বলে।
- ৩৩টি অসম আকৃতির সীমিত সঞ্চালনক্ষম অস্থিখন্ডক সমন্বয়ে মেরুদন্ড গঠিত। এ সকল অস্থিখন্ডককে কশেরুকা বলে।
- কশেরুকাগুলো কোমলাস্থি নির্মিত চাকতি দ্বারা পরস্পর যুক্ত থাকে।
এদের সিমফাইসিস স্থির অবস্থায় বা চলমান অবস্থায় এটি দেহের ভারসাম্য রক্ষা করে।

সূত্রঃ প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।