পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ১৩ আগস্ট, ২০২৪সময়55 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদের নাম: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (গ্রেড- ১০ম) [ATEO] পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৯.০৪.২০১৬ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ১৩ আগস্ট, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন?
  1. কুমিল্লা
  2. পতিসর
  3. খুলনা
  4. সাভার
ব্যাখ্যা
• বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের ভ্রমণ ও সাহিত্য:
- উত্তর ও পূর্ববঙ্গের প্রকৃতি অপরূপ রূপে প্রতিভাত হয় তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রে, যেগুলি ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়।
- জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ জমিদারি তদারকি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থান  শাহজাদপুর,  পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে ঘুরে বেড়ান।
- এই সূত্রেই শিলাইদহে গড়ে ওঠে একটি কবিতীর্থ।
- পদ্মাবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় পদ্মানদী, বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত, দরিদ্র জীবন এবং সেখানকার সাধারণ মানুষের হৃদয়লীলা কবিকে গভীরভাবে আলোড়িত করে, যা এ পর্বের গল্পে ও কবিতায় প্রতিফলিত হয়েছে।

• রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ পর্বের রচনা 'সোনার তরী'।
- এছাড়া চিত্রা, চৈতালি, কল্পনা, ক্ষণিকা, কথা ও কাহিনী কবির শিলাইদহ পর্বের রচনা।
- এ পর্বের কবিতায় জীবনের বাস্তব চিত্র এবং সৌন্দর্যবোধ, বর্তমান কাল ও প্রাচীন ভারত, সমকালীন সমাজ ও ইতিহাসের মহৎ আত্মত্যাগের কাহিনী একই সঙ্গে প্রকাশিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী?
  1. লাইলী মজনু
  2. শ্রীকৃষ্ণকীর্তন
  3. চর্যাপদ
  4. পদ্মাবতী
ব্যাখ্যা
• চর্যাপদ:
- প্রাচীন যুগের বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন হচ্ছে চর্যাপদ। 
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। 
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

- ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় পুথিখানি ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।
- আবার ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
.
কোনটি সুফিয়া কামালের কবিতা?
  1. নিমন্ত্রণ
  2. তাহারেই পড়ে মনে
  3. বনলতা সেন
  4. কবর
ব্যাখ্যা
- 'তাহারেই পড়ে মনে' কবিতাটি রচনা করেন — সুফিয়া কামাল।
- এটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রথম  প্রকাশিত হয়।

• তাহারেই পড়ে মনে- কবিতা:
- কবিতাটি প্রকাশিত হয় ১৯৩৫ সালে এবং প্রথম প্রকাশিত হয় মাসিক 'মোহাম্মদী' পত্রিকায়।
- কবিতার মূল বক্তব্য- কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ।
- 'তাহারেই পড়ে মনে' কবিতার স্তবক সংখ্যা ৫টি এবং পঙ্‌তি সংখ্যা ৩০টি। 
- কবিতায় মাঘ ও ফাল্গুন দুটি বাংলা মাসের নামের উল্লেখ রয়েছে।

অন্যদিকে,
• 'নিমন্ত্রণ' কবিতা: 
- 'নিমন্ত্রণ' কবিতাটি লিখেছেন - জসীম উদ্‌দীন।
- কবিতাটি তাঁর 'ধানখেত' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- গ্রন্থটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।

• 'বনলতা সেন' কবিতা:  
- 'বনলতা সেন' আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনাম গ্রন্থগুলির অন্যতম।
- এ কাব্যগ্রন্থের 'বনলতা সেন' কবিতাটি বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা।
- জীবনানন্দ দাশ তাঁর অশ্রুতপূর্ব উপমা প্রয়োগে এই কবিতাটি রচনা করেন।

'কবর' কবিতা: 
- 'কবর' কবিতাটি কবি জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
- এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ও বাংলাপিডিয়া।
.
'কোর্মা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. পর্তুগিজ
  3. তুর্কি
  4. হিন্দি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কোর্মা' শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। 

• 'কোর্মা' শব্দের অর্থ:
- তুর্কি পদ্ধতিতে দই-সহযোগে অল্প মসলায় রাঁধা মাছ মাংস প্রভৃতি। 

• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- বাবা,
- কোর্মা,
- খাতুন,
- উজবুক
- চাকু,
- তোপ,
- বাবুর্চি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'দ্ধ' যুক্তাক্ষরে কোন ২ বর্ণ রয়েছে?
  1. দ + ব
  2. দ + দ
  3. দ + ত
  4. দ + ধ
ব্যাখ্যা
• 'দ্ধ' যুক্তাক্ষরে ২টি বর্ণ রয়েছে।
যথা:
- 'দ্ + ধ = দ্ধ'।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ:
- ঞ্ঝ = ঞ্ + ঝ,
- ক্ষ = ক + ষ,
- হ্ম = হ + ম, 
- ষ্ণ = ষ + ণ,
- ঞ্চ = ঞ্ + চ 
- ঞ্জ = ঞ্ + জ 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
.
রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
  1. পরিশেষ
  2. শেষ লেখা
  3. জন্মদিনে
  4. পুনশ্চ
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে — শেষলেখা।

• 'শেষলেখা' কাব্য:
- 'শেষ লেখা' হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।
- এটি ১৯৪১ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত সর্বশেষ উল্লেখযোগ্য সৃষ্টি।
- এতে সর্বমোট পনেরোটি কবিতা রয়েছে।
- এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেন নি।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎপ্রীতি প্রকাশিত।

অন্যদিকে,
রবীন্দ্রনাথ ঠাকুরের, 
- ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪১ সালে।
- ‘পরিশেষ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩২ সালে।
- 'পুনশ্চ' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩২ সালে।
------------------------- 
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?
  1. পদ্মাবতী
  2. পদ্মরাগ
  3. সুলতানার স্বপ্ন
  4. মতিচূর
ব্যাখ্যা
• বেগম রোকেয়ার লিখিত গ্রন্থ নয় — পদ্মাবতী। 

উল্লেখ্য, 
- ‘পদ্মাবতী’ — কবি আলাওল রচিত গ্রন্থ।
আবার, 
- 'পদ্মাবতী'  — মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক৷
--------------------------------- 
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

তাঁর উলে­খযোগ্য রচনা:
- মতিচূর,
- সুলতানার স্বপ্ন, 
- পদ্মরাগ,
- অবরোধবাসিনী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'কাদম্বিনী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
  1. সমাপ্তি
  2. ছুটি
  3. জীবিত ও মৃত
  4. হৈমন্তি
ব্যাখ্যা
• 'জীবিত ও মৃত': 
- 'জীবিত ও মৃত' ১৮৯২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা ছোটগল্প।
- এটি রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য ছোটগল্প। গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছে অন্তর্ভুক্ত আছে।
- গল্পটি সাহিত্যের দুটি অনন্য রূপকে একত্রিত করেছে: অতিপ্রাকৃত গল্প এবং ব্যঙ্গাত্মক উপমা । তবে এটি কোনো নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়।
- গল্পটির প্রধান চরিত্র — কাদম্বিনী।
- কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃত। এতে জীবন এবং মৃত্যুর মধ্যে আটকে থাকার ধারণা চিত্রিত হয়েছে। সংক্ষেপে, এটি মৃত্যুর রহস্য নিয়ে কাজ করে।
- 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই'- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবিত ও মৃত' গল্প থেকে নেয়া।

অন্যদিকে,
রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিছু উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
- তাঁর 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র 'মৃন্ময়ী'।
- তাঁর 'শাস্তি' ছোটগল্পের নায়িকা 'চন্দরা'।
- তাঁর 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র 'সুরবালা'। 
- পোস্টমাস্টার গল্পের চরিত্র হলো 'রতন'। 
- ছুটি ছোটগল্পের চরিত্র: ফটিক।
- হৈমন্তি ছোটগল্পের চরিত্র- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং জীবিত ও মৃত, রবীন্দ্রনাথ ঠাকুর।
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ?
  1. ১৪ শতক
  2. ১৫ শতক
  3. ১৭ শতক
  4. ১৯ শতক
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে জন্মগ্রহণ করেন।
- সে হিসেবে, তিনি উনিশ শতকের সাহিত্যিক। 
----------------------------- 
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।
- তার আত্মজীবনীর নাম বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের গীতিকার কে?
  1. গৌরী প্রসন্ন মজুমদার
  2. গোবিন্দ হালদার
  3. গাফফার চৌধুরী
  4. আব্দুল লতিফ
ব্যাখ্যা
• "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির-  
- গীতিকার - আবদুল গাফফার চৌধুরী।
- প্রথম সুরকার - আবদুল লতিফ।
- প্রথম শিল্পী - আবদুল লতিফ।
- পরিবর্তিত সুরকার - আলতাফ মাহমুদ।
-----------------------
আবদুল গাফ্‌ফার চৌধুরী:
- ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন। 
- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি -গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'ডানপিটা শওকত'।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'কৃষ্ণপক্ষ'। 
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম 'চন্দ্রদ্বীপের উপাখ্যান'। 

• আবদুল গাফ্‌ফার চৌধুরী রচিত উপন্যাস:
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম),
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

• গল্পগ্রন্থ:
- সম্রাটের ছবি,
- কৃষ্ণপক্ষ,
- সুন্দর হে সুন্দর।

• শিশুতোষ গ্রন্থ:
- ডানপিটে শওকত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'স্বাধীন' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. স + ধিন
  2. শ + অধিন
  3. স্ব + অধিন
  4. স্ব + অধীন
ব্যাখ্যা
• স্বাধীন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = স্ব + অধীন। 

• সন্ধির নিয়ম:
- প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদেরপ্রথম
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
অ + অ = আ,
নব + অন্ন = নবান্ন।
স্ব + অধীন = স্বাধীন। 
এরূপ-
হিমাচল, হিতাহিত, প্রাণাধিক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১২.
মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি?
  1. বীরঙ্গনা কাব্য
  2. মেঘনাদবধ কাব্য
  3. কৃষ্ণকুমারী
  4. শর্মিষ্ঠা
ব্যাখ্যা
• মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।
--------------------------- 
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী, 
- মায়া-কানন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৩.
জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি?
  1. বিষের বাঁশি
  2. মানসী
  3. রাখালী
  4. চিত্রা
ব্যাখ্যা
• 'রাখালী' কাব্যগ্রন্থ :
- জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ এটি।
- এই কাব্যে ১৯টি কবিতা আছে।
- বিখ্যাত 'কবর' কবিতাটি এই কাব্যের অন্তর্গত।
- এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে 'রাখালী'।

অন্যদিকে,
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ — বিষের বাঁশি।
- 'মানসী', 'চিত্রা' — রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। 
---------------------- 
• জসীম উদ্‌দীন:
- ১৯০৩ সালের ১লা জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে তাঁর জন্ম।
- তাঁর পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক।
- জসীম উদ্‌দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী।
- ‘পল্লীকবি’ হিসেবে তাঁর বিশেষ ও স্বতন্ত্র পরিচিতি রয়েছে।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নকশী কাঁথার মাঠ।
- সোজন বাদিয়ার ঘাট।
- মাটির কান্না।
- ভয়াবহ সেই দিনগুলিতে।
- বালুচর।
- রাখালী (তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে)।
- রূপবতী ইত্যাদি।

• তাঁর রচিত নাটক: 
- পদ্মাপাড়।
- বেদের মেয়ে।
- পল্লীবধূ।
- মধুমালা।
- গ্রামের মায়া ইত্যাদি।

• শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী।
- হাসু।
- ডালিম কুমার।

• তাঁর রচিত ভ্রমণকাহিনী:
- চলে মুসাফির।
- হলদে পরীর দেশ।
- যে দেশে মানুষ বড়।
• তাঁর রচিত উপন্যাস: বোবা কাহিনী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
  1. গাছপাকা
  2. বিদ্যালয়
  3. সিংহাসন
  4. দিলদরিয়া
ব্যাখ্যা
• 'বিদ্যালয় 'শব্দটি সমাসবদ্ধ শব্দ নয়।
- এটি সন্ধিবদ্ধ শব্দ (বিদ্যা + আলয়) । 

অন্যদিকে, 
- গাছে পাকা = গাছপাকা - (৭মী তৎপুরুষ সমাস),
- সিংহ চিহ্নিত আসন=সিংহাসন — (মধ্যপদলোপী কর্মধারয় সমাস),
- দিল রূপ দরিয়া — দিলদরিয়া (রূপক কর্মধারয় সমাস)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
  1. ময়নামতি
  2. পথের পাঁচালী
  3. গেরিলা
  4. নয়নমণি
ব্যাখ্যা
• গেরিলা:
- গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
- এটি 'জাতীয় চলচ্চিত্র পুরষ্কার' পেয়েছে।
- নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
- সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি।
- যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান।

অন্যদিকে, 
• 'পথের পাঁচালী' উপন্যাস:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।

• ‘ময়নামতি’:
কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাক ও অভিনেত্রী কবরী অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘ময়নামতি’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পূর্বকালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।

• নয়নমণি: 
 ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।

উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, প্রথম আলো, ১৮ ডিসেম্বর ২০২১, বিভিন্ন জাতীয় পত্রিকা রিপোর্ট।
১৬.
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. শামসুর রাহমান
  4. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্তএকজন মহাকবি, নাট্যকার। 
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।

উল্লেখ্য,
 'অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'নূরলদীনের সারাজীবন' কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. নৃত্যনাট্য
  2. কাব্যনাটক
  3. গীতিনাট্য
  4. উপন্যাস
ব্যাখ্যা
• নূরলদীনের সারাজীবন:
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নূরলদীনের সারা জীবন।
- রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরুলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নুরুলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।
- ১৪ টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত।
-------------------
• সৈয়দ শামসুল হক:
- সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নূরলদীনের সারাজীবন,
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।

তাঁর রচিত উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুপম দিন,
- খেলারাম খেলে যা,
- নীল দংশন,
- স্তব্ধতার অনুবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. মুহূর্ত
  2. মুহুর্ত
  3. মূহুর্ত
  4. মুহর্ত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 শুদ্ধ বানান:
'মুহূর্ত' (বিশেষ্য)
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: √হুর্চ্ছ্‌ + ত
- মুহূর্ত শব্দের অর্থ - দিবানিশির ৩০ ভাগের এক ভাগ, আট চল্লিশ মিনিট, অতি অল্প সময়।

আরো কিছু সঠিক বানান:  
- মুমূর্ষু, 
- ভূষণ,
- অন্তঃসার, 
- অদ্ভুত, 
- রাবণ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৯.
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি?
  1. সারেং বউ
  2. খেলারাম খেলে যা
  3. চিলেকোঠার সেপাই
  4. রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
ব্যাখ্যা
• 'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তাঁর রচিত একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
- এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি অঙ্কিত হয়েছে। 

অন্যদিকে, 
• ‘সারেং বউ’ উপন্যাসের রচয়িতা শহীদুল্লাহ কায়সার। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে এ উপন্যাসে।
• ‘খেলারাম খেলে যা’ সৈয়দ শামসুল হকের উপন্যাস।
• 'রুদ্ধদ্বার মুক্তপ্রাণ' উপন্যাসটি সত্যেন সেন রচিত। প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
------------------------------- 
• আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৮২), 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ (১৯৯৫) ও কলকাতার ‘আনন্দ পুরস্কার’ (১৯৯৬) লাভ করেন।
- তিনি ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই, 
- খােয়াবনামা।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- অন্য ঘরে অন্য স্বর, 
- খোঁয়ারি, 
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম। 

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২০.
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?
  1. শিউলিমালা
  2. অগ্নিবীণা
  3. রুদ্রমঙ্গল
  4. ব্যথার দান
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

• ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধগ্রন্থ:
- ‘রুদ্র-মঙ্গল’কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ।
- গ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়। 
- কাজী নজরুল ইসলামের 'রুদ্রমঙ্গল' প্রবন্ধগ্রন্থে মোট আটটি প্রবন্ধ রয়েছে।

অন্যদিকে,
• কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ- শিউলিমালা।
• 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
• কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত  গল্পগ্রন্থের নাম 'ব্যথার দান'। 

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
হুমায়ুন আজাদের রচনা কোনটি?
  1. শঙ্খনীল কারাগার
  2. নুরজাহান
  3. লাল নীল দীপাবলি
  4. হিমু
ব্যাখ্যা
• হুমায়ুন আজাদ রচিত বাংলা সাহিত্য বিষয়ক গ্রন্থ- ‘লাল নীল দীপাবলি।

অন্যদিকে, 
• বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস - শঙ্খনীল কারাগার।
• দ্বিজেন্দ্রলাল রায় রচিত বিখ্যাত ঐতিহাসিক নাটক- নূরজাহান
• বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন -এর সুদীর্ঘ উপন্যাস 'নূরজাহান'।

• 'হিমু সিরিজ এর রচয়িতা- হুমায়ূন আহমেদ।
- 'হিমু সিরিজ':
- ময়ূরাক্ষী, দরজার ওপাশে, হিমু , পারাপার, এবং হিমু , হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি , একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা, তোমাদের এই নগরে, সে আসে ধীরে, চলে যায় বসন্তের দিন, হিমু মামা, আঙুল কাটা জগলু, হলুদ হিমু কালো র‌্যাব, আজ হিমুর বিয়ে, হিমু রিমান্ডে, হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য, হিমুর মধ্যদুপুর, হিমুর বাবার কথামালা , হিমুর নীল জোছনা, হিমু এবং একটি রাশিয়ান পরী, হিমুর আছে জল, হিমু এবং হার্ভার্ড পিএইচ.ডি বল্টু ভাই প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

২২.
'ভাত' কোন ধরনের শব্দ?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. খাঁটি বাংলা
  4. বিদেশি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'ভাত' তদ্ভব শব্দ। 
- 'ভাত' শব্দটি তৎসম 'ভক্ত থেকে আগত; যার অর্থ - রাঁধা চাল; খাওয়ার যোগ্য সিদ্ধ করা চাল; অন্ন।

আবার,
'ভাত' অর্থ -  আলোকিত; দীপ্ত; উদ্ভাসিত; যা তৎসম বা সংস্কৃত শব্দ।

উল্লেখ্য, তদ্ভব শব্দগুলােকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।
প্রশ্নের অপশনে একইসাথে "তদ্ভব এবং খাঁটি বাংলা" থাকায় আমরা - উত্তর হিসেবে 'ভাত' শব্দটি তৎসম গ্রহণ করছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

২৩.
'নীপ' শব্দের অর্থ কোনটি?
  1. কেয়া
  2. টগর
  3. কদম
  4. শিউলি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- নীপ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় - √নী+প। 
অর্থ -
- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালে ফোটে এমন অদংখ্য পুষ্পমঞ্জরি সংবলিত গোলাকার, সাদাটে হলুদাভ মৃদুগন্ধ ফুল, 
- কদমফুল বা তার গাছ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৪.
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি কোন কবির?
  1. বুদ্ধদেব বসু
  2. অমিয় চক্রবর্তী
  3. বিষ্ণুদে
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• রূপসী বাংলা (কাব্যগ্রন্থ):
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'।
- 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
- কবিতাগুলির গঠন সনেটের। বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু।
- 'আবার আসিব ফিরে' রূপসী বাংলা কাব্যের বিখ্যাত কবিতা।
----------------------- 
জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

জীবনানন্দ দাশের উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর' এই শাশ্বত বাণী রচনা করেছেন কে?
  1. নজরুল
  2. রবীন্দ্রনাথ
  3. রজনীকান্ত
  4. অতুলপ্রসাদ
ব্যাখ্যা
• 'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর' — রবীন্দ্রনাথ ঠাকুর এই শাশ্বত বাণী রচনা করেছেন।

• রচনাটির অংশবিশেষ: 
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
ধরণী’পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে ॥ (সংক্ষেপিত)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, রবীন্দ্র সংগ্রহ, Tagor web.
২৬.
What does 'apartheid' refer to?
  1. Apart
  2. Distance
  3. Discrimination
  4. Dialogue
ব্যাখ্যা
• Apartheid:
English meaning: in the past in South Africa, a system under which people of different races were kept separate by law, and white people were given more political rights and educational and other advantages/ a policy or system of segregation or discrimination on grounds of race.

Bangla meaning: (দক্ষিণ আফ্রিকা) বর্ণবৈষম্য (নীতি); বর্ণবাদ (নীতি); ইউরোপীয় এবং অ–ইউরোপীয়দের পৃথকীকরণ।

Options,
ক) Apart: (১) দূর। (২) একান্তে; একদিকে।

খ) Distance:  দূরত্ব।

গ) Discrimination: পার্থক্যকরণের ক্ষমতা; পার্থক্যকরণ; বৈষম্য।

ঘ) Dialogue: সংলাপ; কথোপকথন।

অপশন বিবেচনা করে দেখা যায়, 'apartheid' refer to - Discrimination.

Source: Accessible Dictionary.
২৭.
The word 'manifestation' means-
  1. presentation
  2. right
  3. change
  4. sign
অনির্ধারিত
ব্যাখ্যা
Manifestation এর অর্থ 'sign' ও 'presentation' দুটোই হয়, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Manifestation
English meaning: a sign of something existing or happening.
Bangla meaning: স্পষ্টকরণ; প্রকাশ।

Other options,
ক) presentation: উপহার; নিবেদন; উপস্থাপন।

খ) right: (১) (স্বভাব-চরিত্র ইত্যাদি ক্ষেত্রে) সৎ; আইনানুগ: This is right and that is wrong. He was right in his decision. (২) সত্য; নির্ভুল; সন্তোষজনক।

গ) change: পরিবর্তন করা বা হওয়া; বিনিময় করা; টাকা ভাঙ্গানো।

Synonyms: sign, symptom, indication, mark, symptom, evidence, proclamation, revelation, demonstration, example, presentation, exhibition.

Source: Accessible, Collin & Cambridge Dictionary.
২৮.
Substitution for a cardiologist will be -
  1. nerve specialist
  2. eye specialist
  3. heart specialist
  4. bone specialist
ব্যাখ্যা
Options,

ক) Nerve specialist: Neurologist: a doctor who studies and treats diseases of the nerves.

খ) Eye specialist: Ophthalmologist: a doctor who treats eye diseases.

গ) Heart specialist: cardiologist: a doctor who specializes in treating diseases of the heart.

ঘ) Bone specialist: Orthopedist: a doctor who specializes in the treatment of bones that have not grown correctly or that have been damaged.

Source: Cambridge Dictionary.
২৯.
Choose the correct sentence?
  1. He has zest in music.
  2. He has zest to music.
  3. He has zest for music.
  4. He has zest at music.
ব্যাখ্যা
• zest (noun)
English Meaning: a piece of the peel of citrus fruit (such as an orange or lemon) used as flavouring.
Bangla Meaning: প্রবল উৎসাহ ও আনন্দ, উচ্ছ্বাস।

- ‘রুচি’ অর্থ প্রকাশ করতে zest এর পরে appropriate preposition হিসেবে for বসে।

Correct sentence: He has zest for music.

Source: Applied English Grammar And Composition - by P C Das.
৩০.
What is the steering of a car used for?
  1. Speeding
  2. Stopping
  3. Changing
  4. Directing
ব্যাখ্যা
• Steer:
English meaning: to control the direction of a vehicle.
Bangla meaning: কোনো জাহাজ, নৌকা বা যানের দিকনির্দেশ করা।

So, the steering of a car is used for - Directing.

Source: Cambridge Dictionary.
৩১.
Write down the adjectival form of the word 'cartoon'?
  1. cartoonist
  2. cartoon boy
  3. cartoonier
  4. cartoonish
ব্যাখ্যা
• Cartoon: [noun]
English meaning: a drawing, especially in a newspaper or magazine, that tells a joke or makes a humorous political criticism.
Bangla meaning: প্রসঙ্গাদি নিয়ে কৌতুকাত্মক বা ব্যঙ্গাত্মক চিত্রাঙ্কন; ব্যঙ্গচিত্র।

ক) Cartoonist: a person who draws cartoons: noun.
গ) Cartoonier: wrong word.
ঘ) Cartoonish: in the style of a cartoon (= a simple, usually humorous drawing made using lines): adjective.

Source: Cambridge Dictionary.
৩২.
What will be the appropriate article in the blank of the sentence? I see you are ____ Wordsworth.
  1. a
  2. an
  3. the
  4. none
ব্যাখ্যা
 • সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না। 
- কিন্তু, কখনো কখনো a/an, 'one like' বা এর মত একজন অর্থে article হিসেবে Proper noun এর পূর্বে বসে।
-  এখানে Wordsworth বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং wordsworth এর মত যে কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে Wordsworth হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে a/an/the ব্যবহৃত হয়।

Complete sentence: I see you are a Wordsworth.
৩৩.
Which of the following is the right spelling?
  1. Sunami
  2. Tshunami
  3. Shunami
  4. Tsunami
ব্যাখ্যা
• Tsunami
English meaning: an extremely large wave caused by a violent movement of the earth under the sea.
Bangla meaning: সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

Example:
- In 2004 an earthquake triggered a tsunami that destroyed entire communities in Indonesia and other countries around the Indian Ocean.
- She left the area after she lost her house and her family in the tsunami.

Source: Cambridge & Accessible Dictionary.
৩৪.
Fill in the blank with appropriate preposition. He takes pride ____ his wealth.
  1. on
  2. in
  3. at
  4. upon
ব্যাখ্যা
• Take pride in something/someone (phrase): 
English Meaning - To feel very pleased about something or someone you are closely connected with. 
Bangla Meaning - গৌর করা; দর্প করা। 

Example Sentences:
1. If you don't take professional pride in your work, you're probably in the wrong job.
2. She took pride in her ability to inspire loyalty.

Complete Sentence: He takes pride in his wealth. 

Source: Cambridge Dictionary. 
৩৫.
Which word can be used both as verb and noun?
  1. Waste
  2. Ear
  3. Pretend
  4. Famous
ব্যাখ্যা
Options,

ক) Waste:
English meaning:
- an unnecessary or wrong use of money, substances, time, energy, abilities, etc. [noun]
- to use too much of something or use something badly when there is a limited amount of it. [verb]

খ) Ear: 
English meaning: either of the two organs, one on each side of the head, by which people or animals hear sounds, or the piece of skin and tissue outside the head connected to this organ. [noun]

গ) Pretend: 
English meaning: to behave as if something is true when you know that it is not, especially in order to deceive people or as a game. [verb]

ঘ) Famous:
English meaning: 
- known and recognized by many people. [adjective]

অপশন বিবেচনা করে দেখা যায়, the word that can be used both as verb and noun is - Waste.

Source: Cambridge Dictionary.
৩৬.
Identity the parts of speech of the word 'vivid'
  1. adverb
  2. noun
  3. verb
  4. adjective
ব্যাখ্যা
• Vivid: [adjective]
English meaning: brightly colored or (of descriptions or memories) producing clear, powerful, and detailed images in the mind.
Bangla meaning: উজ্জ্বল; তীব্র; সুতীব্র।

Example: 
- She was wearing a vivid pink shirt.

Source: Cambridge & Accessible Dictionary.
৩৭.
Who is the writer of 'Arms and the Man'?
  1. William Shakespeare
  2. George Bernard Shaw
  3. Somerset Maugham
  4. Ben Jonson
ব্যাখ্যা
• Arms and the Man:
- এটি George Bernard Shaw লিখিত three acts এর নাটক।
- এটি 1898 সালে প্রকাশিত হয়।
- এই নাটকটির settings হলো Bulgaria এর Petkoff household.
- It satirizes romantic ideas concerning war and heroism.

• George Bernard Shaw:
- একজন বিখ্যাত আইরিশ Playwright and a Critic।
- তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উপাধি হলো - The greatest modern English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House,
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: Britannica.
৩৮.
Robert Frost is a poet of ____
  1. USA
  2. England
  3. Ireland
  4. Scotland
ব্যাখ্যা
• Robert Frost: 
- In full, Robert Lee Frost, American/ USA poet.
- যিনি New England এর গ্রামীণ জীবনের চিত্রায়নের জন্য অনেক প্রশংসিত ছিলেন।
- তিনি তাঁর লেখায় American Nwe England এর মানুষজনের জীবনের চিত্র খুব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন।
-  তাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি বলা হয়। 
- তিনি ‘Nature poet’, ‘Regional poet’ নামে পরিচিত। 
- তিনি চারবার পুলিজাৎর পুরস্কার লাভ করেন। 

• Best Poems:
- Road not Taken,
- Mending Wall,
- Stopping by Woods on a Snowy Evening,
- Christmas Trees,
- A Boy’s Will,
- North of Boston,
- Nothing Gold Can Stay,
- After Apple-picking,
- Home Burial.

Source: Britannica
৩৯.
Public universities are funded by ___
  1. World bank
  2. Government
  3. Private Sector
  4. Other doners
ব্যাখ্যা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থায়ন:
- ‘পাবলিক’ প্রতিষ্ঠান মানেই জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠান।
- একটি পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক কলেজ হল একটি বিশ্ববিদ্যালয় বা কলেজ যা রাষ্ট্রের মালিকানাধীন বা সরকার থেকে উল্লেখযোগ্য তহবিল গ্রহণ করে।
- পাবলিক বিশ্ববিদ্যালয় চলে মূলত সরকারি অর্থায়নে।
- বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণার বিকাশ এবং মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি করা।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৪০.
Complete the sentence: If you had informed me before, I ___ you.
  1. would met
  2. will have met
  3. would have met
  4. would meet
ব্যাখ্যা
• Third conditional এর নিয়মানুযায়ী - 
Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
তাই পরবর্তী clause এ - would/could/might + have + V3 + extension. ব্যবহৃত হয়।

তাই নিয়মানুযায়ী শূন্যস্থানে would have met বসবে।

Complete sentence: If you had informed me before, I would have met you.
৪১.
The new rule is advantageous ____ us.
  1. for
  2. of
  3. to
  4. with
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Advantageous:
English meaning: something that is advantageous helps you or is useful to you.
Bangla meaning: লাভজনক; উপকারক; সুবিধাজনক।

• advantageous for sb:
- How can we make economic growth more advantageous for small communities?
• advantageous to/for sb:
- Pre-selling is advantageous to both customers and stores.

Complete sentence: The new rule is advantageous to/for us.

Source: Cambridge Dictionary.
৪২.
What is the meaning of the underlined phrase in the sentence?
To look quickly through a book is an important study skill.
  1. Skim
  2. Outline
  3. Summarize
  4. Paraphrase
ব্যাখ্যা
• Look through something/To look quickly through
English meaning: to read something quickly.
Bangla meaning: একনজরে তাড়াতাড়া পড়ে দেখা।

Example: I've looked through some catalogues.

Options,
ক) Skim: to read or consider something quickly in order to understand the main points, without studying it in detail.

খ) Outline: the main shape or edge of something, without any details.

গ) Summarize: to express the most important facts or ideas about something or someone in a short and clear form.

ঘ) Paraphrase: A paraphrase of something is the same thing written or spoken using different words, often in a simpler and shorter form that makes the original meaning clearer.

অপশন বিবেচনা করে দেখা যায়, the meaning of the underlined phrase 'To look quickly through' is - Skim.

Source: Cambridge Dictionary.
৪৩.
Choose the correct sentence:
  1. Either they or I are wrong
  2. Either they or I is wrong
  3. Either they or I am wrong
  4. Either they or I were wrong
ব্যাখ্যা
• Either ….. Or / Neither …… nor এর ক্ষেত্রে verb টি সবসময় নিকটবর্তী subject অর্থাৎ or/ nor এর পরের subject অনুসারে বসে।
- সে অনু্যায়ী or এর পরের subject ‘I’ অনুসারে verb ‘am’ হবে।

Correct sentence: Either they or I am wrong.
-------------------------

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
৪৪.
The witness cut a poor ____ in this cross examination.
  1. show
  2. quality
  3. figure
  4. picture
ব্যাখ্যা
• Cut a poor figure:
English meaning: to appear or behave badly.
Bangla meaning: খারাপ ব্যবহার করা।

Complete sentence: The witness cut a poor figure in this cross examination.

Source: Collins Dictionary.
৪৫.
She did not buy it ___ the price was so high.
  1. although
  2. despite
  3. because
  4. because of
ব্যাখ্যা
• বাক্যটি পরিপূর্ণ করতে এমন একটি শব্দ বাছাই করতে হবে যা শুন্যস্থানটি পূর্ণ করবে এবং বাক্যটিকে অর্থপূর্ণ করবে।

অপশন গুলোর অর্থ:
ক) although: যদিও; যদ্যপি।

খ) despite: সত্ত্বেও।

গ) because: সে-কারণে; কেননা; যেহেতু।

ঘ) because of: জন্য; দরুন।

অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে because বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। যদিও 'because' ও 'because of' একই ধরনের অর্থ বহন করে, কিন্তু এখানে because of বসবে না কারণ because of এর পরে সাধারণত একটি noun phrase বসে থাকে সম্পূর্ণ noun clause নয়।

Complete sentence: She did not buy it because the price was so high.
৪৬.
The word 'mandatory' means -
  1. preference
  2. optional
  3. choiceable
  4. obligatory
ব্যাখ্যা
• Mandatory:
English meaning: Something that is mandatory must be done, or is demanded by law.
Bangla meaning: আদেশব্যঞ্জক; কর্তৃত্বব্যঞ্জক; বাধ্যতামূলক।

Options,
ক) preference: বিশেষ অনুরাগ/অভিরুচি।

খ) optional: ইচ্ছানুযায়ী বেছে নেওয়া যায় বা বাদ দেওয়া যায় এমন; ঐচ্ছিক।

গ) choiceable: wrong word.

ঘ) obligatory: আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।

So, The word 'mandatory' means - obligatory.

Source: Accessible Dictionary.
৪৭.
The phrase, 'I caught sight of her' means
  1. he caught her sight
  2. he saw her
  3. he overlooked her
  4. he threatened her
ব্যাখ্যা
Catch sight of:   
• English Meaning: to see something only for a moment.
• Bangla Meaning: নজরে পড়া / ক্ষণিকের জন্য দেখতে পাত্তয়া।   

Ex. Sentence: I caught sight of someone with red hair and knew it was you.
Bangla Meaning: লাল চুলের একজনকে এক নজর দেখেই বুঝেছিলাম যে এটা তুমি।

Correct answer: he saw her.

Source: Live MCQ lecture. 
৪৮.
What is meant by BSTI?
  1. Bangladesh Standard Telling Institution
  2. Bangladesh System Testing Institution
  3. Bangladesh Science and Technology Institution
  4. Bangladesh Standards Testing Institution
ব্যাখ্যা
BSTI:
- BSTI এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution.
- BSTI বাংলাদেশের একমাত্র সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা।
- এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- BSTI বিভিন্ন পণ্যের অনুমোদন, মান ও পরিমাণ পর্যবেক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।

তথ্যসূত্র - BSTI ওয়েবসাইট।
৪৯.
The word 'pesticide' means-
  1. matricide
  2. fratricide
  3. insecticide
  4. raticide
ব্যাখ্যা
• Pesticide:
English meaning: a chemical substance used to kill harmful insects, small animals, wild plants, and other unwanted organisms.
Bangla meaning: কীটনাশক।

Options,
ক) Matricide: মাতৃহত্যা, মাতৃহন্তা বা মাতৃহন্ত্রী।

খ) Fratricide: ভ্রাতৃহন্তা; ভগ্নিহন্তা; ভ্রাতৃহত্যা বা ভগ্নিহত্যা।

গ) Insecticide: কীটনাশক গুঁড়া।

ঘ) Raticide: ইঁদুর মারা বিষ।

অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'pesticide' means- insecticide.

Source: Cambridge Dictionary.
৫০.
What is the antonym of the word 'ignorance'?
  1. Wisdom
  2. Wise
  3. Light
  4. Knowledge
ব্যাখ্যা
• Ignorance:
English meaning: lack of knowledge, understanding, or information about something.
Bangla meaning: অজ্ঞতা; অজ্ঞানতা; অনভিজ্ঞান; অনভিজ্ঞতা।

Options,
ক) Wisdom: জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।

খ) Wise: জ্ঞানী; প্রাজ্ঞ; অভিজ্ঞ; বিচক্ষণ।

গ) Light: (১) (স্থান) আলোকবিশিষ্ট; উজ্জ্বল: a light room. (২) (রং) হালকা; লঘু; ফিকে; গাঢ় নয় এমন।

ঘ) Knowledge: জ্ঞান; অবগতি।

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of the word 'ignorance' - Wisdom.

Source: Accessible Dictionary.
৫১.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ৩/৫
  4. ১৩/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
২/৩ = ০.৬৬
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭২
৩/৫ = ০.৬
১৩/২৭ = ০.৪৮
৫২.
(.১ × .০১ × .০০১)/(.২ × .০২ × .০০২) এর মান কত?
  1. ১/৮০
  2. ১/৮০০
  3. ১/৮০০০
  4. ১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: (.১ × .০১ × .০০১)/(.২ × .০২ × .০০২) এর মান কত?

সমাধান:
(.১ × .০১ × .০০১)/(.২ × .০২ × .০০২)
= ১/৮
৫৩.
২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ অপেক্ষা বড় যেসব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক বা উৎপাদক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
২৫ থেকে ৫৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩ = ৭ টি।
৫৪.
১/২ , ৫/৬ , ৩/৪ , ৫/১২ এর গড় কত?
  1. ৫/৪
  2. ৪/৫
  3. ৫/৮
  4. ৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ , ৫/৬ , ৩/৪ , ৫/১২ এর গড় কত?

সমাধান:
সংখ্যাগুলোর সমষ্টি = (১/২) + (৫/৬) + (৩/৪) + (৫/১২)
= (৬ + ১০ + ৯ + ৫)/১২
= ৩০/১২
= ৫/২

∴ সংখ্যাগুলোর গড় = (৫/২)/৪
= (৫/২) × (১/৪)
= ৫/৮
৫৫.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
  1. ৫৪
  2. ৪৪
  3. ৩৬
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
 (ক/২) + ৬ = ২ক/৩
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
৫৬.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুটি হলো-
  1. ২৩ ও ২৪
  2. ২১ ও ২২
  3. ২২ ও ২৩
  4. ২৪ ও ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুটি হলো-

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = ক - ১

প্রশ্নমতে,
- (ক - ১) = ৪৭
⇒ ক - ক + ২ক - ১ = ৪৭
⇒ ২ক = ৪৮
∴ ক = ২৪

∴ বড় সংখ্যাটি ২৪
ছোট সংখ্যাটি = ২৪ - ১ = ২৩
৫৭.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ সংখ্যা দুইটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?
  1. ২৪
  2. ৩২
  3. ১৬
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ. সা. গু × ল.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ. সা. গু.
গ.সা.গু. = ১৫৩৬/৯৬ = ১৬
৫৮.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কত?
  1. ৭ ও ১১
  2. ১২ ও ১৮
  3. ১০ ও ২৪
  4. ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
মনেকরি
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
বা, ১৬ক + ৪ = ১৫ক + ৬
বা, ১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০ ও ৮ × ২ = ১৬
৫৯.
১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার?
  1. ০.০৯২৯
  2. ৭.৩২
  3. ৬.৪৫
  4. ৬৪.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. 
∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সে.মি.
= ৬.৪৫ বর্গ সে.মি.।
৬০.
  1. 3
  2. 1/3
  3. 3.
  4. 1/5
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

= log5(5)1/3
= (1/3)log55
= (1/3) × 1
= 1/3
৬১.
  1. 20/3
  2. 10/3
  3. - 10/3
  4. - 20/3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৬২.
1° সমান কত রেডিয়ান?
  1. 180/π
  2. π
  3. π/180
ব্যাখ্যা
প্রশ্ন: 30° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে-

সমাধান:
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি
1° = (π/2) × 90 রেডিয়ান
   = π/180 রেডিয়ান
৬৩.
a - 1/a = 3 হলে a4 + 1/a4 = ?
  1. 109
  2. 119
  3. 129
  4. 116
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 3 হলে a4 + 1/a4 = ?

সমাধান:
দেওয়া আছে
 a - 1/a = 3

এখানে
a4  + 1/a4
= (a2)2 + (1/a2)2
= (a2 + 1/a2)2 - 2.a2.1/a2
= {(a - 1/a)2 + 2.a.1/a}2 - 2
= {(3)2 + 2}2 - 2
= (9 + 2)2 - 2
= (11)2 - 2
= 121 - 2
= 119
৬৪.
x + y = 12 ও x - y = 2 হলে xy এর মান কত?
  1. 25
  2. 30
  3. 35
  4. 45
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 ও x - y = 2 হলে xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + y = 12
x - y = 2

আমরা জানি
4xy = (x + y)2 - (x - y)2
বা, 4xy = (12)2 - 22
বা, 4xy = 144 - 4
বা, 4xy = 140
∴ xy = 35
৬৫.
a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে a : b : c হলো-
  1. 3 : 7 : 6
  2. 20 : 35 : 30
  3. 24 : 42 : 20
  4. 20 : 35 : 42
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে a : b : c হলো-

সমাধান:
a : b = 4 : 7 = 4 × 5 : 7 × 5 = 20 : 35
b : c = 5 : 6 = 5 × 7 : 6 × 7 = 35 : 42
a : b : c = 20 : 35 : 42

৬৬.
9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক ৪ হলে মধ্যম অঙ্কটি কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক ৪ হলে মধ্যম অঙ্কটি কত?

সমাধান:
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে।
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে।

এখন,
3 + 6 + 8 = 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়
3 + 7 + 8 = 18, যা 9 দ্বারা বিভাজ্য 
3 + 8 + 8 = 19, যা 9 দ্বারা বিভাজ্য নয়
3 + 9 + 8 = 20, যা 9 দ্বারা বিভাজ্য নয়
৬৭.
  1. 3/4
  2. - 10
  3. 4/3
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

বা, 4(y + 1) = 3(y - 2)
বা, 4y + 4 = 3y - 6
বা, 4y - 3y = - 4 - 6
∴ y = - 10
৬৮.
  1. 4
  2. 2
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৬৯.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

সমাধান:

ত্রিভুজের যেকোন বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ যে কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান।
∠CBD = ∠A + ∠C
∠BAF = ∠B + ∠C
∠ACE = ∠A + ∠B

বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি = ∠CBD + ∠BAF + ∠ACE 
= ∠A + ∠C + ∠B + ∠C + ∠A + ∠B
= 2(∠A + ∠B + ∠C)
= 2 × 180° [ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°]
= 360° 
৭০.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 2 : 3
  2. 9 : 4
  3. 4 : 9
  4. 6 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 3x/2 এবং 2x/2

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x/2)2 : π(2x/2)2
= 9πx2/4 : 4πx2/4
= 9 : 4
৭১.
13 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. 34 সে.মি.
  2. 28 সে.মি.
  3. 1৪ সে.মি.
  4. 24 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 13 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান: 

বৃত্তের ব্যাসার্ধ OB = 13  সে.মি
বৃত্তের কেন্দ্র O হতে AB এর দূরত্ব OC = 5 সে.মি. 

ΔOCB এ 
OC2 + BC2 = OB2
52 + BC2 = 132
25 + BC2 = 169
BC2 = 169 - 25 
BC2 = 144
BC2 = 122
BC = 12

AB = 2 BC
AB = 2 × 12 = 24 সে.মি.
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
৭২.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে-
  1. √3a2/2
  2. 3a2/√2
  3. 4a2/√3
  4. √3a2/4
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয়, তবে ক্ষেত্রফল হবে - 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
৭৩.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 32°
  2. 42°
  3. 48°
  4. 38°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 6°

এখন
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°

ক্ষুদ্রতম কোণ 42°
৭৪.
A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে। ∠AOB = ?
  1. 90°
  2. 120°
  3. 180°
  4. 270°
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে। ∠AOB = ?

সমাধান:
A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে A, B ও O বিন্দুত্রয় সমরেখ।
∠AOB = 180° বা সরলকোণ
৭৫.
একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. 11%
  2. 12%
  3. 20%
  4. 21%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বাহুর দৈর্ঘ্য = 10 একক
তাহলে ক্ষেত্রফল = (10)2 = 100 বর্গ একক

10% বৃদ্ধি করা হলে বাহুর নতুন দৈর্ঘ্য = 10 + 10 এর 10%
= 10 + 10 এর 10/100
= 11 একক
নতুন ক্ষেত্রফল = (11)2 = 121 বর্গ একক

ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = 121 - 100 = 21 বর্গ একক
∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে = (21 × 100)/100
= 21%
৭৬.
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
  1. নরসিংদী
  2. বরিশাল
  3. রাঙামাটি
  4. বান্দরবান
ব্যাখ্যা
রাঙামাটি জেলা:
- আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি।
- বিস্তৃত পাহাড়, ঝর্ণা, নদী, হ্রদ, বনানীর অপরূপ সমাহারে গড়ে ওঠা বাংলাদেশের একটি জেলা হচ্ছে জেলা রাঙ্গামাটি।
- এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা।
- রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি।
- দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা।
- এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৭.
সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি কত ডিগ্রি তাপামাত্রায় ফোটে?
  1. ১০০° সেন্টিগ্রেড
  2. ১০৮° সেন্টিগ্রেড
  3. ৯৯° সেন্টিগ্রেড
  4. ২১২° সেন্টিগ্রেড
ব্যাখ্যা
- বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীর আর বর্ণহীন। 
- পানির ঘনত্ব তাপমাত্রার ওপরে নির্ভর করে। 
- পানির ঘনত্ব সবচেয়ে বেশি ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর সেটি হচ্ছে ১ গ্রাম/ সি.সি বা ১০০০ কেজি/মিটার কিউব। 
- যে তাপমাত্রায় বরফ গলে যায়, সেটিই হচ্ছে বরফের গলনাংক। 
- বরফের গলনাংক ০° সেলসিয়াস। 
- বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলে। 
- পানির স্ফুটনাংক হলো ১০০° সেলসিয়াস, এই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৮.
কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী?
  1. রুপা
  2. পাথর
  3. সোনা
  4. লোহা
ব্যাখ্যা
পরিবাহিতা: 
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। 
অর্থাৎ, কোনো পরিবাহীর স্থির তাপমাত্রায় দুই প্রান্তের বিভব পার্থক্য V থাকা অবস্থায় এর ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হলে ও'মের সূত্রানুসারে, 
I ∝ V 
বা, I = GV 
এখানে, G একটি সমানুপাতিক ধ্রুবক। 
- একে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা (conductance) বলে। 
- পরিবাহীতায় একক সিমেন্স (Siemens)। একে সংক্ষেপে S দিয়ে প্রকাশ করা হয়। 
- একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তত বেশি। 
- আবার একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত কম তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর রোধ তত বেশি। 
- প্রকৃতপক্ষে কোনো পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তার রোধের মানের বিপরীত সংখ্যা। 
- উপাদান, তাপমাত্রা এবং আকার আকৃতির উপর পরিবাহীর তড়িৎ পরিবাহিতা নির্ভর করে। 
- তাপমাত্রা বৃদ্ধি পেলে সকল পরিবাহীর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। 
- সকল ধাতুই উত্তম পরিবাহী কিন্তু একই আকার আকৃতির সকল ধাতুর তড়িৎ পরিবাহিতা সমান নয়। 
যেমন- রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। 
- অপরদিকে জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদির তড়িৎ পরিবাহিতা সাধারণ তাপমাত্রায় খুবই কম। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
কোন গ্যাস অগ্নি নির্বাপক?
  1. কার্বন মনোঅক্সাইড
  2. হাইড্রোজেন
  3. কার্বন ডাই-অক্সাইড
  4. মিথেন
ব্যাখ্যা
- একটি নিরাপদ অগ্নিনির্বাপক যন্ত্রের উপাদান হচ্ছে তরল কার্বন ডাই-অক্সাইড। 
- যখন নির্বাপক যন্ত্রের ভাল্ব খোলা হয় তখন কার্বন ডাই-অক্সাইড সম্প্রসারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড গ্যাসে পরিণত হয়। 
- যেহেতু কার্বন ডাই-অক্সাইড অক্সিজেনের চেয়ে ভারী তাই এটি জ্বালানীর চারপাশ থেকে অক্সিজেনকে সরিয়ে দেয়। 
- অক্সিজেনের অভাবে আগুন আর জ্বলতে পারে না। 

উৎস: National Emergency Service, 999.gov.bd
৮০.
বাংলাদেশের বৃহত্তম সেতু কোনটি?
  1. পদ্মা সেতু
  2. মেঘনা সেতু
  3. বঙ্গবন্ধু সেতু
  4. গড়াই সেতু
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২ ও যুগান্তর, ২৪ জুন ২০২২।
৮১.
বাংলা গদ্যের জনক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. প্যারিচাঁদ মিত্র
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• বাংলা গদ্যের জনক:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
- তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।
----------------------- 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর পৈত্রিক পদবি 'বন্দ্যোপাধ্যায়'।
- তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।
- তাঁর প্রকৃত নাম- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামেও স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা, 
- সীতার বনবাস, 
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮২.
কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
  1. লুৎফর রহমান
  2. হামিদুর রহমান
  3. পাভেল রহমান
  4. আতাউর রহমান
ব্যাখ্যা
শহীদ মিনার:
- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে।
- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে।
- ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি।
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র - ঢাকা জেলা ওয়েবসাইট।
৮৩.
তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি?
  1. সায়ানইড
  2. নিকোটিন
  3. আয়োডিন
  4. কার্বাইড
ব্যাখ্যা
ধুমপান: 
- ধুমপান হচ্ছে তামাক জাতীয় দ্রব্যাদি বিশেষ উপায়ে প্রক্রিয়াজাত করে আগুন দিয়ে পুড়িয়ে শ্বাসের সাথে তার ধোঁয়া শরীরে গ্রহণ প্রক্রিয়া। 
- ধুমপায়ী যে অবস্থায় জলন্ত সিগারেট বা বিড়ি থেকে উদ্ভূত ধোঁয়াকে ইচ্ছাকৃতভাবে মুখে টেনে সরাসরি ফুসফুসে প্রবেশ করায় তাকে সক্রিয় ধুমপান বলে। 
- অপরদিকে ধুমপানের সময় ধোঁয়ার যে অংশ চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে এবং অনৈচ্ছিকভাবে মানুষের দেহে নিশ্বাসের মাধ্যমে প্রবেশ করে তাকে নিষ্ক্রিয় ধুমপান বলে। 
- ধুমপানে সৃষ্ট ধোয়াতে প্রায় ৫০০ ধরনের রাসায়নিক পদার্থ থাকে। 
- তামাকের মধ্যে ক্ষতিকর উপাদানগুলো হলো নিকোটিন, টার ও কার্বন মনো-অক্সাইড। 

ধুমপানের প্রভাব: 
১। সিগারেট বা বিড়ির ধোঁয়ায় বিদ্যমান বিষাক্ত নিকোটিন ও টার ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে; কার্বন মনোক্সাইড শ্বাসনালীতে ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। 
২। ধুমপানের ধোঁয়া ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীর ক্ষতিগ্রস্ত করে এবং আয়তন বেড়ে যায়। 
৩। ধোয়ার প্রভাবে অ্যালভিওলাসের প্রাচীর ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে ফলে শ্বসনতল কমে গিয়ে গ্যাস বিনিময়ে মারাত্মক সমস্যার সৃষ্টি করে এ অবস্থাকে এমফাইসিমা বলে। 
৪। কার্বন মনোক্সাইড এর বৃদ্ধি ঘটে এবং রক্তের O2 পরিবহন ক্ষমতা হ্রাস করে। ধমনি গাত্রে কোলেস্টেরল জমতে সাহায্য করে। এতে উচ্চ রক্তচাপ হয়। 
৫। ধুমপান এর ফলে গলবিল ও অন্ননালীতে ক্যান্সার সৃষ্টি করে। মুখ, গলা ও খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি ধুমপায়ীদের অধুমপায়ীর চেয়ে ৫-১০ গুণ বেশি। 
৬। ধুমপায়ী মহিলাদের বন্ধ্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 
৭। ধুমপান পরিবেশ দূষণ ঘটায় এবং অধুমপায়ীদের শ্বাস গ্রহণে ব্যাঘাত সৃষ্টি করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
ভেটো কী?
  1. ল্যাটিন শব্দ - 'আমি মানি না'
  2. ইংরেজি শব্দ - 'আমার সমর্থন আছে'
  3. গ্রিক শব্দ - 'আমি নিরপেক্ষ'
  4. ফ্রেঞ্চ শব্দ - 'আমি ভোট দিলাম'
ব্যাখ্যা
ভেটো:
- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়াল্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদেশকে এই সম্মেলনে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো একটি ল্যাটিন শব্দ। ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
৮৫.
বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ কে করেন?
  1. রাজা রামমোহন রায়
  2. স্যার জগদীশচন্দ্র বসু
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা
•  বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন — গিরিশচন্দ্র সেন।

• গিরিশচন্দ্র সেন:
- নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক।
- তিনি 'সুলভ সমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক এবং 'মাসিক মহিলা' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন।
- কুরআনের বঙ্গানুবাদ বাংলা সাহিত্যে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।

• তাঁর রচিত গ্রন্থ:
⇒ তাপসমালা:
- গিরিশচন্দ্রের বিখ্যাত গ্রন্থ তাপসমালা।
- এটি ৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত, যা শেখ ফরীদুদ্দীন আত্তারের ফারসি ভাষায় রচিত তায্কেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত।

⇒ তত্ত্বরত্নমালা:
- গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হলো তত্ত্বরত্নমালা।
- এটি শেখ ফরীদুদ্দীন আত্তারের মানতেকুত্তায়েব ও মওলানা জালালউদ্দীন রূমীর মসনবী শরীফ নামক প্রখ্যাত ফারসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত।
- এতে নীতিকথা ও শিক্ষণীয় বিষয় ছোট ছোট গল্পের আকারে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

 এছাড়াও তিনি হাদিস-পূর্ব বিভাগ শিরোনামে মিশ্কাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৮৬.
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
  1. ৫৫০
  2. ৩৫০
  3. ৩০০
  4. ৩৩০
ব্যাখ্যা
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশের সংবিধান।
৮৭.
বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী?
  1. চন্দ্রিমা উদ্যান
  2. সোহরাওয়ার্দী উদ্যান
  3. রমনা পার্ক
  4. সাফারী পার্ক
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহ -
১. ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর।
২. মধুপুর জাতীয় উদ্যান, টাংগাইল এবং ময়মনসিংহ।
৩. রামসাগর জাতীয় উদ্যান, দিনাজপুর।
৪. হিমছড়ি জাতীয় উদ্যান, কক্সবাজার।
৫. লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার।
৬. কাপ্তাই জাতীয় উদ্যান, পার্বত্য চট্টগ্রাম।
৭. নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী।
৮. মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান, কক্সবাজার।
৯. সাতছড়ি জাতীয় উদ্যান, হবিগঞ্জ।
১০. খাদিমনগর জাতীয় উদ্যান, সিলেট।
১১. বারইয়াঢালা জাতীয় উদ্যান, চট্টগ্রাম।
১২. কুয়াকাটা জাতীয় উদ্যান, পটুয়াখালী।
১৩. নবাবগঞ্জ জাতীয় উদ্যান, দিনাজপুর।
১৪. সিংড়া জাতীয় উদ্যান, দিনাজপুর।
১৫. কাদিগড় জাতীয় উদ্যান, ময়মনসিংহ।
১৬. আলতাদিঘী জাতীয় উদ্যান, নওগাঁ।
১৭. বিরগঞ্জ জাতীয় উদ্যান, দিনাজপুর।
১৮. শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান, কক্সবাজার।
১৯. জাতীয় উদ্ভিদ উদ্যান, ঢাকা।
২০. ধর্ম পুর জাতীয় উদ্যান, দিনাজপুর।

তথ্যসূত্র - বন অধিদপ্তর এর ওয়েবসাইট। (লিংক)
৮৮.
সেন্টমার্টিন কি?
  1. বাংলাদেশের একটি দ্বীপ
  2. বাংলাদেশের একটি উপজেলা
  3. ভারতের একটি অঙ্গরাজ্য
  4. ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র
ব্যাখ্যা
সেন্টমার্টিন দ্বীপ:
- সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।

• টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার।

• কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে,
সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

• সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে,
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার।

• দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে,
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

• উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

তথ্যসূত্র - টেকনাফ উপজেলা ওয়েবসাইট, কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
৮৯.
পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি?
  1. অ্যামিবা
  2. তেলাপোকা
  3. বাদুরা
  4. বানর
ব্যাখ্যা
- এই প্রশ্নের সঠিক উত্তর নির্ধারণ করা কঠিন, কারণ পৃথিবীর প্রথম সৃষ্ট জীব সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। 
তবে অপশনে দেওয়া সবগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাব্য উত্তর হলো- অ্যামিবা। 
কারণ- 
- অ্যামিবা একটি এককোষী জীব, যা জটিল বহুকোষী জীবের তুলনায় অনেক সরল। 
- প্রাথমিক জীবনের বিকাশ সম্ভবত এককোষী জীব দিয়ে শুরু হয়েছিলো। 
- আর তেলাপোকা, বাদুড় ও বানর সবগুলোই জটিল বহুকোষী প্রাণী, যা অনেক পরে বিবর্তিত হয়েছে। 
৯০.
GMT কী?
  1. পৃথিবীর মধ্যভাগের সময়
  2. পৃথিবীর মানমন্দির
  3. সময় আবিষ্কারের স্থান
  4. একটি শহর
ব্যাখ্যা
গ্রিনিচ মান সময়: 
- গ্রিনিচ মান মন্দির যুক্তরাজ্য অবস্থিত। 
- Greenwich Mean Time (GMT) একটি আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। 
- বাংলাদেশের সাথে GMT এর পার্থক্য +৬ ঘন্টা। 
- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় ৬ ঘণ্টা আগে। 
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। 
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা। 
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচ এর থেকে এগিয়ে থাকে। 

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯১.
বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কবে প্রথম প্রকাশিত হয়?
  1. জুন ২০১১
  2. জুলাই ২০১১
  3. জুন ২০১২
  4. জানুয়ারি ২০১৩
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী:
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় জুন, ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।
- এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।
- বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষায়ও এই বইয়ের অনুবাদ হয়েছে। বাংলাদেশে এই বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
- এছাড়া ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে ভারতে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে এবং পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান থেকে। এছাড়া পাকিস্তানে উর্দু ভাষাতেও এর অনুবাদ বের হবার কথা রয়েছে।
- ইংরেজিতে এই বইয়ের ভাষান্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ফকরুল আলম।

তথ্যসূত্র - অসমাপ্ত আত্মজীবনী, দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০ এবং বিবিসি বাংলা, ১৯ জুন ২০১২।
৯২.
মুজিবনগর- এর পূর্বনাম কী ছিল?
  1. মেহেরপুর
  2. চন্দ্রনাথ
  3. স্বরূপকাঠি
  4. বৈদ্যনাথ তলা
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
৯৩.
সংসদ ভবনের স্থপতি কে?
  1. এফ আর রহমান
  2. মাজহারুল ইসলাম
  3. লুই আই কান
  4. মৃণাল হক
ব্যাখ্যা
জাতীয় সংসদ ভবন:
- জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
- এটি রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত।
- ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯৬৪ সালে ১৫ মিলিয়ন ডলারের অনুমিত ব্যয় ধরে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয়।
- সমস্ত সুবিধাদিসহ ৩২ মিলিয়ন ডলারের পরিবর্তিত ব্যয়ে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৮২ সালে।
- কমপ্লেক্সটির মধ্যে অন্তর্ভুক্ত আছে মূল সংসদ ভবন, সংসদ সদস্য, মিনিস্টার ও সেক্রেটারিদের হোস্টেল, অর্থিতি ভবন ও কমিউনিটি বিল্ডিং।
- মাটির উপরে কাঠামোটির উচ্চতা ৪৯.৬৮ মিটার। মূল ভবন কমপ্লেক্সটির নয়টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত।
- কেন্দ্রীয় ব্লকটি ৩৫৪ আসন ধারণক্ষম অ্যাসেম্বলি কক্ষ নিয়ে গঠিত।
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তার এটির উদ্বোধন করেন।
- ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৯৪.
বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
  1. ১০ জানুয়ারি ১৯৭২
  2. ১০ জুন ১৯৭২
  3. ১৬ ডিসেম্বর ১৯৭২
  4. ১৭ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৯৫.
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
  1. কামরুল হাসান
  2. কাইয়ুম চৌধুরী
  3. জয়নুল আবেদীন
  4. মুর্তজা বশীর
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২ ও দৈনিক কালের কন্ঠ, ২ মার্চ ২০২৩।
৯৬.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
  1. স্যার এ. এফ রহমান
  2. পি. জে. হার্টজ
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমণ্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে।
- ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্রছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি. জে. হার্টজ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ করেছে।

তথ্যসূত্র - ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৯৭.
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
  1. হালদা নদী
  2. চলন বিল
  3. পশুর নদী
  4. মেঘনা নদী
ব্যাখ্যা
হালদা নদী:
- হালদী নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
- বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে হালদা নদী।
- চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
- এটি খাগড়াছড়ি (বাদনাতলী) থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
- সম্প্রতি সরকার এই নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করেছে।

তথ্যসূত্র - মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৯৮.
তিয়েন ইয়েনমেন স্কয়ার কোথায়?
  1. ইস্তানবুল
  2. তাসখন্দ
  3. বেইজিং
  4. কুনসিং
ব্যাখ্যা
চীন:
- মুদ্রার নাম- ইউয়ান।
- ভাষার নাম- মান্দারিন।
- আইনসভার নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস।
- বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
- আধুনিক চীনের জনক সান ইয়াৎ সেন।
- গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং।
- গ্রেট হল অবস্থিত বেইজিং, চীনে।
- 'তিয়েন ইয়েনমেন' স্কয়ার অবস্থিত বেইজিং চীন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৯৯.
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
  1. ৪০ তম
  2. ৪৪ তম
  3. ৪১ তম
  4. ২৮ তম
ব্যাখ্যা
বারাক ওবামা:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৮ সালে মাত্র ৪৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তথ্যসূত্র - Britannica.com
১০০.
কোন বিষয়ে অবদান রাখার জন্য এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার প্রদান করা হয়েছে?
  1. স্থাস্থ্য বিষয়ক
  2. নারী উন্নয়ন বিষয়ক
  3. প্রতিবন্ধী কল্যাণ বিষয়ক
  4. পরিবেশ বিষয়ক
ব্যাখ্যা
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয়।
- ২০১৫ সালে পরিবেশ বিষয়ক অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার প্রদান করা হয়েছে।

তথ্যসূত্র - UNEP ওয়েবসাইট।