পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ৯ বিশ্ব সংস্কৃতি: সংস্কৃতি - পঞ্জিকা, দর্শন, ভাষা, সাহিত্য, আরবী সাহিত্য, গ্রন্থাগার, শিক্ষা, বিশ্ববিদ্যালয়, দৃশ্যকলা, কারু ও লোকশিল্প, চিত্র শিল্প রেনেসাঁস, গুহাশিল্প, সংগীত, নাটক, জাদুঘর, স্থাপত্য, প্রাসাদ ও ভবন, বিনোদন। এবং ধর্ম -ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট, জৈন, শিখ, খেলাধুলা গণমাধ্যম সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মাধ্যম, সম্প্রচার মাধ্যম, চলচ্চিত্র, সামাজিক সমস্যা [Live Class – 15 & 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
সামুরাই কোন দেশের যোদ্ধা?
  1. ইরান
  2. চীন
  3. জাপান
  4. কোরিয়া
ব্যাখ্যা
সামুরাই:   
- সামুরাই জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানী যোদ্ধা হিসেবে পরিচিত।
- এর অন্য নাম বুশি।
- জাপানী ক্রিয়াবাচক শব্দ সাবুরাই থেকে সামুরাই শব্দটির উৎপত্তি ঘটেছে।
- এর অর্থ হচ্ছে কাউকে সেবা করা।
- ইদো শাসনামলে সামুরাই শব্দটির সর্বশেষ প্রয়োগ হয়েছিল।
- বিখ্যাত অনুবাদক উইলিয়াম স্কট উইলসনের মতে, ১০ম শতকে জাপানী কবিতার প্রাথমিক সংকলন গ্রন্থ কোকিন ওয়াকাশু (৯০৫-৯১৪)-তে প্রাচীন ও আধুনিককালের সংমিশ্রণের গড়া জাপানী কবিতায় এর প্রথম উপস্থিতি লক্ষ্য করা যায়।

উৎস: ব্রিটানিকা।
.
নটিংহাম কার্নিভাল কোন মাসে আয়োজিত হয়?
  1. জানুয়ারি মাসে
  2. জুন মাসে
  3. আগস্ট মাসে
  4. অক্টোবর মাসে
ব্যাখ্যা
নটিংহাম কার্নিভাল
- সপ্তদশ দশকের শেষের দিকে ইতালি, ফ্রান্স, রাইনল্যান্ডের মতো মহাদেশীয় অঞ্চলগুলো হয়ে কার্নিভাল পৌঁছেছিল ইংরেজদের দেশে।
- ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত নটিংহাম কার্নিভাল ইউরোপের অন্যতম বড় কার্নিভাল।
- স্ট্রিট পার্টি হিসেবেও পরিচিতি পেয়েছে এটি।
- আগস্ট মাসে এই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে।
- কার্নিভালের থিমে থাকে জনপ্রিয় ক্যারিবিয়ান ছোঁয়া।
- গান, নাচ, বৈচিত্র্যময় পোশাক সব মিলিয়ে জমজমাট এই কার্নিভাল।

উৎস: ব্রিটানিকা।
.
'বায়তুল হিকমা' কোথায় অবস্থিত?
  1. রোম
  2. বাগদাদ
  3. মদীনা
  4. জেদ্দা
ব্যাখ্যা
• 'বায়তুল হিকমা'
- অষ্টম শতাব্দীতে নির্মিত ইসলামের ইতিহাসে প্রথম সাড়া জাগানো ও প্রভাবশালী জ্ঞানচর্চাকেন্দ্র বায়তুল হিকমা।
- যাকে হাউজ অব উইজডম বা জ্ঞানের ভান্ডার হিসেবে আখ্যায়িত করা হয়।
অনুবাদকেন্দ্র হিসেবে যাত্রাপথ শুরু হলেও ক্রমেই তা গবেষণাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানমন্দিরে পরিণত হয়েছিল।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল আব্বাসীয় শাসনামলে।
- খলিফা হারুন-অর-রশিদ আব্বাসীয় রাজধানী বাগদাদে এটি প্রতিষ্ঠা করেন এবং তার পুত্র খলিফা আল-মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে সেটির পূর্ণতা দান করেন।
- সিরিয়ান খ্রিষ্টান হুনায়ন ইবনে ইসহাককে বায়তুল হিকমার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- তত্কালীন মুসলিম সভ্যতার রাজধানী বাগদাদ ছিল পৃথিবীর শিক্ষা ও সংস্কৃতির লালনক্ষেত্র।
- আব্বাসীয় খলিফা আল মুনসুর সে সময় বইয়ের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন এবং বই সংগ্রহ করতেন।
- এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হারুন-অর-রশিদ বই সংগ্রহ করে সেটিকে একটি লাইব্রেরি হিসেবে গড়ে তুলেছিলেন।
- তখন এর নাম ছিল ‘খিজানাতুল হিকমাহ’। 
- বর্তমান ইরাকের বাগদাদে বায়তুল-হিকমা. প্রতিষ্ঠিত।

উৎস: বাংলাপিডিয়া।
.
'গ্রন্থসাহেব' কাদের গ্রন্থ?
  1. বৌদ্ধ
  2. জৈন
  3. শিখ
  4. সিনাগগ
ব্যাখ্যা
• গ্রন্থ সাহেব
- গ্রন্থ সাহেব  শিখদের পবিত্র ধর্মগ্রন্থ।
- এর অপর নাম আদিগ্রন্থ (First Book)। দশম গুরু গোবিন্দ সিং (১৬৬৬-১৭০৮) রচিত দশম পাদশাহী দা গ্রন্থ থেকে স্বতন্ত্রীকরণের জন্য এটি আদিগ্রন্থ নামে অভিহিত হয়।
- ভাই গুরুদাস গুরুমুখী লিপিতে এ গ্রন্থ প্রথম লিপিবদ্ধ করেন এবং এতে ‘জয়জয়ন্তী’  রাগ সংযোজন করেন তেগ বাহাদুর সিং।
- গ্রন্থটি আদ্যন্ত প্রাকৃত মাত্রাছন্দে ও মিত্রাক্ষরে রচিত। পঞ্চম গুরু অর্জুন সিং (১৫৬৩-১৬০৬) ১৬০১/৪ সালে গ্রন্থসাহেব সংকলন ও সম্পাদনা করেন।
- শিখরা দশজন গুরুর আদর্শ ও শিক্ষাকে অনুসরণ করে, যাঁদের মধ্যে শিখধর্মের প্রবর্তক  নানক প্রথম গুরু।
- প্রথম পঞ্চগুরুর শিক্ষা, চিন্তাচেতনা ও ধর্মীয় মতাদর্শ নিয়ে গ্রন্থসাহেব রচিত। গোবিন্দ সিং তাঁর পিতা নবম গুরু তেগ বাহাদুর সিং-এর (১৬২১-১৬৭৫) রচনাও এর সঙ্গে যুক্ত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
প্রধান আসমানি কিতাব কয়টি?
  1. ১০৪টি
  2. ৪টি
  3. ২১০টি
  4. ২১৪টি
ব্যাখ্যা
₻ প্রধান কিতাবসমূহ
আসমানী কিতাব ও নবীদের নামঃ
১. তাওরাত- হযরত মুসা (আ)।
২. যাবুর- হযরত দাউদ (আ)।
৩. ইনজিল- হযরত ঈসা (আ)।
৪. পবিত্র কুরআন- হযরত মুহাম্মাদ (সা)।

উৎস: প্রথম আলো।
.
ক্ষত্রিয় বলা হয় কাদের?
  1. যারা ধর্মকর্ম করে
  2. যারা কায়িক শ্রম করে
  3. যারা ব্যবসা বাণিজ্য করে
  4. যারা দেশ রক্ষা করে
ব্যাখ্যা
₻ 'ক্ষত্রিয়'
- 'যে দৃঢ়ভাবে আচার পালনকারী, সৎ কর্ম দ্বারা শুদ্ধধ, রাজনৈতিক জ্ঞান সম্পন্ন, অহিংস, ঈশ্বর সাধক, সত্যের ধারক ন্যায়পরায়ণ ,বিদ্বেষমুক্ত ধর্মযোদ্ধা,অসৎ এর বিনাশকারী সে ক্ষত্রিয়। (ঋগ্বেদ, ১০/৬৬/৮)
- 'ক্ষত্রিয়রা বেদ পড়বে, লোকরক্ষা ও রাজ্য বা দেশ পরিচালনায় নিযুক্ত থাকবে।" (মনুসংহিতা, ১/৮৯)
১) শৌর্য,
২) তেজ বা বীর্য,
৩) ধৈর্য,
৪) প্রজা প্রতিপালনের দক্ষতা,
৫) যুদ্ধে পশ্চাদপসরণ না করা,
৬) মুক্ত হস্তে দান করা,
৭) শাসন করার ক্ষমতা,এগুলি হল ক্ষত্রিয়ের স্বাভাবিক কর্ম। গীতা ১৮/৪৩

উৎস: ঋগ্বেদ ও মনুসংহিতা।
.
ক্যাথলিক চার্চের প্রধান পোপ কোন দেশের রাষ্ট্রপ্রধান?
  1. চিলি
  2. শ্রীলঙ্কা
  3. নেপাল
  4. ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
•  ভ্যাটিকান সিটি 
- রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ।
- তিনি এমন একটি পদের অধিকারী যা বিশ্বে অন্য কোনও ধর্মে নেই।
- বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ কোনও ধর্মেই এমন অনুক্রমিক কাঠামো নেই যার ফলে কোনও একজনকে নেতা মানা হয়। কিন্তু ক্যাথলিক ধর্মে এই কাঠামো রয়েছে। - পোপ এমন এক সংগঠনের নেতা যা প্রায় দুই হাজার বছর পুরনো।
- সারা বিশ্বের গির্জাগুলোর কর্তৃত্বের ক্ষেত্রে একটা ক্রমতন্ত্র (চেইন অব কমান্ড) মেনে চলা হয়।
- আর এই কর্তৃত্বতন্ত্রের নেতৃত্বের ভূমিকা ভ্যাটিকানের।
- সেই ভ্যাটিকানের শীর্ষ ব্যক্তি হিসেবে পোপ সারাবিশ্বে ক্যাথলিক আদর্শ বিস্তারে নির্দেশনা দিয়ে থাকেন।
- একটি স্বতন্ত্র রাষ্ট্র ভ্যাটিকানের মাধ্যমেই বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের প্রভাব দৃশ্যমান হয়।
- ভ্যাটিকান বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।
- ভ্যাটিকানের প্রধান হিসেবে পোপ যখন কোনও দেশ সফর করেন তিনি শুধু ধর্মীয় নেতা থাকেন না, তিনি একটি দেশেরও প্রধান।
- ক্যাথলিক চার্চের প্রধান পোপ  ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান। 

- এর ফলে বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের চেয়ে পোপের সফর অনন্য হয়ে ওঠে।
- ক্যাথলিক চার্চের প্রধান পোপ বসবাস করেন ভ্যাটিকান সিটিতে।  

উৎসঃ প্রথম আলো।
.
বিশ্বে প্রথম টেস্ট ম্যাচ খেলেন কোন দুই দল?
  1. অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
  2. ইংল্যান্ড ও নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া ও ভারত
  4. নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• প্রথম টেস্ট ম্যাচ
- ১৮৭৭ সালের মার্চের ১৫ থেকে ১৯ তারিখ মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন অজিরা।
- তখন কিন্তু টেস্ট ক্রিকেট ৫ দিনের হবে, তা নির্ধারিত ছিল না।
- প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রানের বড় স্কোর করে অস্ট্রেলিয়া।
- প্রথম ইনিংসে চার্লস ব্যানারম্যান ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির নজির তাঁর নামই রয়েছে।
- অন্য দিকে, ইংল্যান্ডের আলফ্রেড শ এবং জেমস সাউদারটন তিনটি করে উইকেট নেন।
- অজিদের ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯৬ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
- ইংল্যান্ডের ওপেনার হ্যারি জুপ এবং হ্যারি চার্লউদ যথাক্রমে ৬৩ ও ৩৬ রান করেন।
- এই ইনিংসে বল হাতে ৫টি উইকেট নেন বিলি মিডউইন্টার।
- তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট পান।
- এ ছাড়া টম গ্যারেটের খাতায় আসে দুটি উইকেট।
- অজিরা তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৪ রান করে এবং ইংল্যান্ডকে ১৫৪ রানের লক্ষ্য বেঁধে দেয়।
- কিন্তু লক্ষ্যে পৌঁছতে অক্ষম ইংল্যান্ড মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায়।
- এ ভাবেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচটি ৪৫ রানে জেতে অস্ট্রেলিয়া।

উৎস: প্রথম আলো।
.
অক্সফোর্ড ব্লু নামে খ্যাত কোন ক্রিকেটার?
  1. সাকিব আল হাসান
  2. বিরাট কোহলি
  3. জ্যাক ক্যালিস
  4. ইমরান খান
ব্যাখ্যা
অক্সফোর্ড ব্লু
- পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে " অক্সফোর্ড ব্লু" নামে ডাকা হয়। 

- মাত্র ১৬ বছর বয়সে লাহোরে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে ইমরানের।
- ঘরোয়া ক্রিকেটে লাহোর এ, লাহোর বি ও লাহোর গ্রিনসের পক্ষে খেলেছেন।
- পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পূর্বে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লুজ ক্রিকেট দল, ওরচেস্টারশায়ার, দাউদ ইন্ডাস্ট্রিজ, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং সাসেক্সের হয়েও খেলেছেন।
- এখানে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার পরিচয় হয়। 

উৎস: ব্রিটানিকা।
১০.
প্রাচ্যের হোমার বলা হয় কাকে?
  1. হাফিজ ইব্রাহিম
  2. আবুল কাসেম ফেরদৌসী
  3. ওমর খৈয়াম
  4. জালাল উদ্দিন রুমী
ব্যাখ্যা
• আবুল কাসেম ফেরদৌসী
- প্রাচ্যের ‘হোমার’ খ্যাত ফারসি সাহিত্যের শ্রেষ্ঠ কবি আবুল কাসেম ফেরদৌসী ছিলেন ইরানের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও গৌরবগাথার সার্থক রূপকার।
- যে কারণে তাঁর জীবনকাহিনী রূপকথার ন্যায় ছড়িয়ে পড়েছে।
- বিশ্ববিখ্যাত বীরত্বগাথা শাহনামা রচনার মাধ্যমে তিনি ইরানিদের জাতিসত্তা ও ফারসি ভাষার মর্যাদা ও বৈশিষ্ট্যকে সংরক্ষণ করেছেন।
- তাঁর এ কালোত্তীর্ণ বীরত্বগাথা শাহনামা গ্রন্থটি পৃথিবীর প্রসিদ্ধ ভাষাগুলোতে অনূদিত হয়েছে এবং অসংখ্য সাহিত্যামোদীর মনের খোরাক যুগিয়েছে।
- আবুল কাসেম ফেরদৌসি ৯৪০ খ্রিস্টাব্দে খোরাসানের তুস নগরীর অন্তর্গত তাবরানের বায নামক গ্রামে জন্মগ্রহণ করেন। 

উৎসঃ আবুল কাসেম ফেরদৌসি (১৩৭৪ সৌরবর্ষ): শাহনামেয়ে ফেরদৌসি, এনতেশারাতে তুস, তেহরান, ইরান।
১১.
ফিফার সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. বার্ন
  3. মন্ট্রেক্স
  4. জুরিখ
ব্যাখ্যা
• ফিফা :
- FIFA বা Fédération Internationale de Football Association অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

উৎস: ফিফা ওয়েবসাইট।
১২.
'আল আখবার' কোন দেশের পত্রিকা?
  1. মিশর
  2. ইরান
  3. পাকিস্তান
  4. সাইবেরিয়া
ব্যাখ্যা
বিভিন্ন দেশের বিখ্যাত কিছু পত্রিকা
• অ্যাকটা ডুরনা - বিশ্ব ইতিহাসের প্রথম পত্রিকা।
• ডেইলি ডন - পাকিস্তান
• আল আহরাম- মিশর
• হেরাল্ড ট্রিবিউন- যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক)
• ডেইলি মিরর - যুক্তরাজ্য (লন্ডন)
• দ্য ওয়াল স্ট্রিট জার্নাল - যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক)
• দ্য গার্ডিয়ান - যুক্তরাজ্য
• দ্য হাফিংটন পোস্ট - যুক্তরাষ্ট্র
• টাইমস -  যুক্তরাজ্য
• কায়হান - ইরান
• আল আখবার -  মিশর

আল আখবার মিশরের একটি বিখ্যাত পত্রিকা। 

উৎস: LIVE MCQ লেকচার।
১৩.
টাইটানিক চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ড্যানি বয়েল
  2. রোনাল্ড ম্যুর
  3. জেমস ক্যামেরন
  4. ডেবিট বয়েল
ব্যাখ্যা
টাইটানিক চলচ্চিত্র
- টাইটানিক ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ডিজাস্টার রোমান্টিক চলচ্চিত্র।
- এই সিনেমার পরিচালক, লেখক ও সহ-প্রযোজক হলেন বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন।
- মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও (জ্যাক ডসন) ও কেট উইন্সলেট (রোজ ডিউইট বিউকেটার)।
- উচ্চবিত্ত সমাজের মেয়ে রোজের সাথে টাইটানিক জাহাজে নিম্নবিত্ত সমাজের প্রতিভূ জ্যাকের প্রেম হয়।
- ১৯১২ সালে টাইটানিকের পরিণতির পটভূমিতে তাদের এই ট্র্যাজেডিই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে।

উৎস: ব্রিটানিকা।
১৪.
'বজ্র ড্রাগনের দেশ' নামে পরিচিত -
  1. সৌদি আরব
  2. নিউজিল্যান্ড
  3. ভুটান
  4. নেপাল
ব্যাখ্যা
• ভুটান 
- ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র।
- ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় 'দ্রুক ইয়ুল' বা 'বজ্র ড্রাগনের দেশ' নামে ডাকে।
- দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত।
- ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বের প্রথম দেশ।
- ভুটানের ২০১০ সালের তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধূমপান করা বা তামাক বিক্রি করা আইনত অবৈধ হয়েছে।

উৎসঃ LIVE MCQ লেকচার।
১৫.
ভারতের পিকাসো বলা হয় কাকে?
  1. সালভেদর দালি
  2. মকবুল ফিদা হুসেন
  3. সুভাষচন্দ্র বসু
  4. ছত্রপতি শিবাজি মহারাজ
ব্যাখ্যা
• মকবুল ফিদা হুসেন
- মকবুল ফিদা হুসেন (জন্ম: সেপ্টেম্বর ১৭, ১৯১৫; মৃত্যু: জুন ৯, ২০১১) একজন অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী।
- তিনি এম.এফ. হুসেন নামেই বেশী পরিচিত।
- চল্লিশ দশকের শেষের দিকে এম.এফ. হুসেন চিত্রশিল্পী হিসাবে প্রথম পরিচিতি লাভ করেন।
- তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখ শহরে।
- এর পরবতী কয়েক বছরে তাঁর চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- ১৯৬৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পদকে ভুষিত করে।
- ভারতের পিকাসো  হিসেবে ব্যাপক পরিচিত মকবুল ফিদা হুসেন। 
- এর পরের বছরই তিনি তাঁর প্রথম চলচ্চিত্র থ্রু দ্য আইজ অব আ পেইন্টার নির্মাণ করেন।
- এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদক প্রাপ্ত হয়।
- এছাড়া তার পরিচালিত গজ গামিনী চলচ্চিত্রে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত মূল ভূমিকায় অভিনয় করেন।
- মকবুল ফিদা হুসেন৷ ২০০৬ সালে থেকে তিনি কাতারে বসবাস শুরু করেন এবং ২০১০ সালে কাতারে নাগরিকত্ব গ্রহণ করেন৷
- ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ উপাধি গ্রহণ ছাড়াও তিনি রাজ্যসভার জন্য মনোনীত হয়েছিলেন।

উৎস: ব্রিটানিকা।