পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] ii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
United Nations University-এর প্রধানের উপাধি কী?
  1. মহাপরিচালক
  2. প্রশাসক
  3. পরিচালক
  4. রেক্টর
সঠিক উত্তর:
রেক্টর
উত্তর
সঠিক উত্তর:
রেক্টর
ব্যাখ্যা
UNU:
- UNU-এর পূর্ণরূপ: United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠিত হয়: ডিসেম্বর, ১৯৭২ সালে।
- একাডেমিক কাজ শুরু করে: সেপ্টেম্বর ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- এর প্রধানের উপাধি হলো রেক্টর।
- প্রথম ইউএনইউ কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম রেক্টর: ড. জেমস এম. হেস্টার।
- বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (৭ম)।
- লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৬৯ সালের বার্ষিক প্রতিবেদনে এর আনুষ্ঠানিক প্রস্তাব উত্থান করেন।
- ১৯৭২ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।

⇒ বিশ্বের প্রায় ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠানে এই ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- স্নাতকোত্তর পাঠদান কার্যক্রমের মাধ্যমে, ইউএনইউ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে।

উৎস: UNU ওয়েবসাইট।
.
UN HABITAT-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. সুইডেন
  2. কানাডা
  3. ডেনমার্ক
  4. এস্তোনিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: Anacláudia Rossbach. 
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

১৯৭৬ সালের ৩১ মে-১১ জুন কানাডার ভ্যাঙ্কুভারে নগরায়নের চ্যালেঞ্জকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার জন্য UN HABITAT-এর মানব বসতিতে জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত?
  1. UNDP
  2. UNEP
  3. UNAIDS
  4. UNFPA
সঠিক উত্তর:
UNAIDS
উত্তর
সঠিক উত্তর:
UNAIDS
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS-এর পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS.
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ জুলাই ১৯৯৪।
- কার্যক্রম শুরু করে: ১৯৯৬ সালে।
- এটি ECOSOC রেজোলিউশন 1994/24 -এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী প্রধান: উইনি বায়ানিমা।
- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০টি দেশে এর কার্যালয় রয়েছে।

⇒ বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হলো লাল ফিতা।
- বিশ্ব এইডস দিবসের প্রথম থিম ছিল “যোগাযোগ”।

অপরদিকে:
- UNDP-এর সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP-এর সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNFPA-এর সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: UNAIDS ওয়েবসাইট।
.
UNOPS-এর পূর্ণরুপ -
  1. United Nations Office for Population Services
  2. United Nations Office for People Services
  3. United Nations Office for Policy Services
  4. United Nations Office for Project Services
সঠিক উত্তর:
United Nations Office for Project Services
উত্তর
সঠিক উত্তর:
United Nations Office for Project Services
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS-এর পূর্ণরুপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা। (আগস্ট, ২০২৪)
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

উৎস: UNOPS ওয়েবসাইট।
.
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে কাজ করেছে?
  1. UNFPA
  2. UNDP
  3. UNCHR
  4. UNHCR
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- সম্প্রতি UNHCR-এর তথ্যমতে, যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।
- বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান।

এছাড়াও,
- বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে কাজ করেছে এই সংস্থা।

উৎস: UNHCR ওয়েবসাইট।
.
বিশ্ব খাদ্য কর্মসূচী-এর প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয় -
  1. কেনিয়ায়
  2. জিম্বাবুয়ে
  3. পূর্ব তিমুরে
  4. সুদানে
সঠিক উত্তর:
সুদানে
উত্তর
সঠিক উত্তর:
সুদানে
ব্যাখ্যা
WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme.
- এটি বিশ্ব খাদ্য কর্মসূচী।
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে করার অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার ২০২০ সালে লাভ করে।

উল্লেখ্য,
- প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয় ১৯৬৩ সালে সুদানে।

⇒ সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

উৎস: World Food Programm ওয়েবসাইট।
.
IOM কোন ধরনের সংস্থা?
  1. বিশ্ব আবহাওয়া সংস্থা
  2. আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
  3. সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  4. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
ব্যাখ্যা
IOM:
- IOM-এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ৬ ডিসেম্বর, ১৯৫১ সাল।
- বর্তমান সদস্য: ১৭৫টি দেশ।
- পর্যবেক্ষক সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: অ্যামি ই. পোপ।

উল্লেখ্য,
- বার্বাডোস ২৯ নভেম্বর, ২০২২ সালে IOM এর স্বীকৃতি লাভ করে।

⇒ IOM অভিবাসন ব্যবস্থাপনার চারটি ক্ষেত্রে কাজ করে:
i) অভিবাসন এবং উন্নয়ন,
ii) মাইগ্রেশন সহজতর,
iii) মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা,
iv) জোর করে অভিবাসন।

অন্যদিকে,
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- WMO বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

উৎস: IOM ওয়েবসাইট।
.
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মন্ট্রিল
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. অসলো
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা
CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান নির্বাহী প্রধান: রবার্ট ফ্লয়েড।

⇒ CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

⇒ বাংলাদেশ CTBT স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে (এশিয়ায় ১ম)।
- CTBT অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBT অনুমোদনকারী ৫৪ তম দেশ।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
.
UNIDIR-এর মূলমন্ত্র কী?
  1. One Vision, One Identity, One Community
  2. Friendship to all, malice towards none
  3. Building a carbon free world
  4. Building a more secure world
সঠিক উত্তর:
Building a more secure world
উত্তর
সঠিক উত্তর:
Building a more secure world
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR-এর পূর্ণরূপ: United Nations Institute for Disarmament Research.
- এটি জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১ অক্টোবর, ১৯৮০ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৫।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান পরিচালক: রবিন গেইস।

⇒ UNIDIR-এর সংবিধি জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৯তম অধিবেশনে, ১০২তম পূর্ণাঙ্গ সভায়, ১৭ ডিসেম্বর ১৯৮৪-এ অনুমোদিত হয়েছিল।

⇒ এটি জাতিসংঘের অধীনস্থ একটি স্বাধীন সংস্থা যারা নিরস্ত্রীকরণ বিষয়ে গবেষণা করে থাকে।
- সংস্থাটির মূলমন্ত্র: Building a more secure world.

উৎস: UNIDIR ওয়েবসাইট।
১০.
IAEA-এর কোন মহাপরিচালক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. মোহাম্মদ এল বারাদি
  3. ইউকিয়ো আমানো
  4. হ্যান্স ব্লিক্স
সঠিক উত্তর:
মোহাম্মদ এল বারাদি
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ এল বারাদি
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি মিশরের নাগরিক। 
- তিনি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- স্টারলিং কোল IAEA-এর প্রথম মহাপরিচালক।
- হ্যান্স ব্লিক্স IAEA-এর তৃতীয় মহাপরিচালক।
- ইউকিয়ো আমানো IAEA-এর পঞ্চম মহাপরিচালক।
- রাফায়েল মারিয়ানো গ্রসি বর্তমান এবং ৬ষ্ঠ মহাপরিচালক।

এছাড়াও,
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
১১.
United Nations High Commissioner for Refugees নিম্নের কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন নি?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯৮১ সালে
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৫১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫১ সালে
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- সম্প্রতি UNHCR-এর তথ্যমতে, যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।
- বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১২.
স্বল্পোন্নত দেশগুলির উন্নয়ন কাজে সমন্বয় করে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNIDO
  3. UNCTAD
  4. ITC
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।

⇒ জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- এই সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।

উৎস: UNDP ওয়েবসাইট।
১৩.
ITC- এর পূর্ণরূপ কী?
  1. International Trade Committee
  2. International Trade Centre
  3. International Trade Council
  4. International Trade Community
সঠিক উত্তর:
International Trade Centre
উত্তর
সঠিক উত্তর:
International Trade Centre
ব্যাখ্যা
ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী পরিচালক: পামেলা কোক-হ্যামিল্টন।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

উল্লেখ্য, 
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা 'WTO' এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

উৎস: ITC ওয়েবসাইট।