পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ১৮ মার্চ, ২০২৪সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৪তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৭ (স্কুল পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ১৮ মার্চ, ২০২৪ · ৯৯ প্রশ্ন

.
সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
  1. ক) বিশেষ্য
  2. খ) অব্যয়
  3. গ) সর্বনাম
  4. ঘ) ক্রিয়া
সঠিক উত্তর:
খ) অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) অব্যয়
ব্যাখ্যা
ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
- অব্যয় শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলাের একবচন বা বহুবচন হয় না এবং সেগুলাের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।
- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনাে বাক্যের শােভা বর্ধন করে, কখনাে একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযােগ বা বিয়ােগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, অব্যয় কে শব্দের শ্রেণিবিভাগ থেকে বাদ দেয়া হয়েছে।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বাল্মিকী
  2. খ) বাল্মিকি
  3. গ) বাল্মীকি
  4. ঘ) বাল্মীকী
সঠিক উত্তর:
গ) বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাল্মীকি
ব্যাখ্যা
শুদ্ধ বানান = বাল্মীকি

বাল্মীকি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই 
অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘শকুনি মামা‘- এর অর্থ কোনটি?
  1. ক) কুৎসিত মামা
  2. খ) সৎ মামা
  3. গ) কুচক্রী মামা
  4. ঘ) পাতানো মামা
সঠিক উত্তর:
গ) কুচক্রী মামা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুচক্রী মামা
ব্যাখ্যা
শকুনি মামা - এর অর্থ- কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়। 
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সংশয়‘- এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নির্ভয়
  2. খ) প্রত্যয়
  3. গ) বিস্ময়
  4. ঘ) দ্বিধা
সঠিক উত্তর:
খ) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যয়
ব্যাখ্যা
• সংশয় শব্দের বিপরীত শব্দ প্রত্যয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীত শব্দ স্বাভাবিক।
- নির্ভয় শব্দের বিপরীত শব্দ ভয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘বক্তব্য‘- এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি
  1. ক) √বক্+তব্য
  2. খ) √বক্ত+অব্য
  3. গ) √বক্ত+ব্য
  4. ঘ) √বচ্+তব্য
সঠিক উত্তর:
ঘ) √বচ্+তব্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √বচ্+তব্য
ব্যাখ্যা
বক্তব্য (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √বচ্‌ + তব্য
অর্থ: 
- বলতে হবে বা বলার যোগ্য এমন। 
- আলোচ্য, উল্লেখ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘উপকারীর অপকার করে যে‘- নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) কৃতজ্ঞ
  2. খ) বেঈমান
  3. গ) কৃতঘ্ন
  4. ঘ) কৃতগ্ন
সঠিক উত্তর:
গ) কৃতঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃতঘ্ন
ব্যাখ্যা
উপকারীর অপকার করে যে-কৃতঘ্ন
উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ
উপকারীর উপকার যে স্বীকার করে না-অকৃতজ্ঞ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে?
  1. ক) ধ্বনিতত্ত্বে
  2. খ) অর্থতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) রূপতত্ত্বে
সঠিক উত্তর:
গ) বাক্যতত্ত্বে
উত্তর
সঠিক উত্তর:
গ) বাক্যতত্ত্বে
ব্যাখ্যা
বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়।
বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে,বাক্যতত্ত্বে তা বর্ননা করা হয়।

বাক্যতত্ত্বের অন্যান্য আলোচ্য বিষয়:
- কারক বিশ্লেষণ,
- বাক্যের যোগ্যতা,
- বাক্যের উপাদান লোপ,
- যতিচিহ্ন প্রভৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
বাড়ী বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
  1. ক) দাঁড়ি
  2. খ) সেমিকোলন
  3. গ) কোলন
  4. ঘ) কমা
সঠিক উত্তর:
ঘ) কমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কমা
ব্যাখ্যা
কমা (,) এর ব্যবহার:
১) বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে। যেমন- সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
২) পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে। যেমন- ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
৩) সম্বোধনের পরে কমা বসে। যেমন- রশিদ, এদিকে এসো।
৪) জটিল বাক্যের প্রত্যেকটি খন্ডবাক্যের পরে কমা বসে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
৫) কোন বাক্যে উদ্ধৃতি থাকলে, তার আগের খন্ডবাক্যের শেষে কমা (,) বসে। যেমন- আহমদ ছফা বলেন, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।’ তুমি বললে, ‘আমি কালকে আবার আসবো।’
৬) মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে। যেমন- ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
৭) ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে। যেমন- ৬৮, নবাবপুর রোড, ঢাকা- ১০০০।
8) ডিগ্রী পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়। যেমন- ডক্টর মুহম্মদ এনামুল হক, এম,এ, পি-এইচ,ডি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
‘সূর্য‘- এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) সুধাংশু
  2. খ) শশাঙ্ক
  3. গ) বিধু
  4. ঘ) আদিত্য
সঠিক উত্তর:
ঘ) আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আদিত্য
ব্যাখ্যা
• 'সূর্য' এর প্রতিশব্দ 'আদিত্য'
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ - রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

অন্যদিকে, 
সুধাংশু, শশাঙ্ক, বিধু = 'চাঁদ' এর প্রতিশব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ!‘- এ বাক্যের ‘কী‘ এর অর্থ কোনটি?
  1. ক) বিরক্তি
  2. খ) রাগ
  3. গ) ভয়
  4. ঘ) হুমকি
সঠিক উত্তর:
ক) বিরক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) বিরক্তি
ব্যাখ্যা
‘কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না।’—এখানে অব্যয়টি ব্যবহৃত হয়েছে বিরক্তি প্রকাশে।
তেমনিভাবে,
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' বাক্যের অব্যয় পদটি (কী) 'বিরক্তি' অর্থ প্রকাশ করে।

সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১১.
'The fire is out'- বাক্যটির অনুবাদ কী?
  1. ক) আগুন বাইরে
  2. খ) বাইরে আগুন
  3. গ) আগুন ছড়িয়ে পড়েছে
  4. ঘ) আগুন নিভে গেছে
সঠিক উত্তর:
ঘ) আগুন নিভে গেছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগুন নিভে গেছে
ব্যাখ্যা

Out
(adverb, preposition) (LIGHT/FIRE)
- If a light or fire is out, it is no longer shining or burning:

Example Sentence:
- When we got home, all the lights were out.
- Is that fire completely out?

সুতরাং, The fire is out এর অর্থ হবে - আগুন নিভে গেছে।

Source: Cambridge Dictionary.

১২.
‘বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর‘- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
  1. ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
  2. খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
  3. গ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
  4. ঘ) বিদ্বান মূর্খ অপেক্ষা অধিক শ্রেষ্ঠ।
সঠিক উত্তর:
খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
ব্যাখ্যা
সঠিক উত্তর খ) 
 
প্রদত্ত অপশনগুলোতে 'বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।' বাক্যটির শুদ্ধ রূপ হবে- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

মূর্খ বানানটি ভুল আছে।
এছাড়া,
শ্রেষ্ঠ (বিশেষণ) - অতি উৎকৃষ্ট; উত্তম; প্রধানতম; সর্বপ্রধান।
শ্রেষ্ঠতর (অশুদ্ধ) (বিশেষণ) - উত্তমতর; উৎকৃষ্টতর।

সূত্র: বাংলা একাডেমি অভিধান।

শ্রেষ্ঠতর (অশুদ্ধ) - এটার কারণ হচ্ছে 'শ্রেষ্ঠ' এর সঙ্গে 'তর' এর ব্যবহার বাহুল্য হয়ে যাবে। শ্রেষ্ঠ নিজেই অতিশয়ার্থবাচক (superlative).
প্রশ্নটি হায়াৎ মামুদের বই থেকে সরাসরি নেয়া হয়েছে।
১৩.
নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
  1. ক) কবিতায়
  2. খ) গানে
  3. গ) ছোটগল্পে
  4. ঘ) নাটকে
সঠিক উত্তর:
ঘ) নাটকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাটকে
ব্যাখ্যা
বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ঠ্যঃ
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয় পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৪.
‘অন্তরঙ্গ‘- এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) শত্রুতা
  2. খ) সম্পর্কহীন
  3. গ) বহিরঙ্গ
  4. ঘ) বৈরীভাব
সঠিক উত্তর:
গ) বহিরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) বহিরঙ্গ
ব্যাখ্যা
'‘অন্তরঙ্গ' এর বিপরীত শব্দ- বহিরঙ্গ

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ -'উগ্র'
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) মুহুর্ত
  2. খ) মূহুর্ত
  3. গ) মুহূর্ত
  4. ঘ) মুহূর্তূ
সঠিক উত্তর:
গ) মুহূর্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মুহূর্ত
ব্যাখ্যা
মুহূর্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √হুর্চ্ছ্‌+ত
অর্থ: 
- দিবানিশির ৩০ ভাগের ১ ভাগ, আটচল্লিশ মিনিট। 
- অতি অল্প সময়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
  1. ক) ক্রিয়া
  2. খ) অব্যয়
  3. গ) বিশেষ্য
  4. ঘ) বিশেষণ
সঠিক উত্তর:
ক) ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিয়া
ব্যাখ্যা
'সন্ধি' শব্দের অর্থ মিলন।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য :
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

• সন্ধির ক্ষেত্রে বর্জনীয় :
- বাংলা ক্রিয়াপদের সাথে সন্ধি করা যায় না।
- খাঁটি বাংলা শব্দের সাথে বিসর্গ সন্ধি করা যায় না।
- খাটি বাংলা শব্দের সাথে তৎসম শব্দের সন্ধি করা যায় না। এতে গুরুচণ্ডালী দোষ হয়। 

উৎসঃ ভাষা শিক্ষা-ড. হায়াৎ মাহমুদ
১৭.
‘হাতে দূর্বা গজানো‘ বাগধারাটির অর্থ কী?
  1. ক) ছন্নছাড়া
  2. খ) অলুক্ষণে
  3. গ) আলসেমির লক্ষণ
  4. ঘ) অতিশয় দূর্বল
সঠিক উত্তর:
গ) আলসেমির লক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) আলসেমির লক্ষণ
ব্যাখ্যা
হাড়ে দুর্বা গজানো: অত্যন্ত অলস হওয়া
উড়নচণ্ডী: অমিতব্যয়ী।
কুঁড়ের বাদশা: খুব অলস।
১৮.
‘শুভক্ষণে জন্ম যার‘- এক কথায় কী হবে?
  1. ক) ক্ষণজন্মা
  2. খ) শুভজন্মা
  3. গ) জন্মাধীর
  4. ঘ) শুভজন্মকাল
সঠিক উত্তর:
ক) ক্ষণজন্মা
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষণজন্মা
ব্যাখ্যা
‘শুভক্ষণে জন্ম যার‘- এক কথায় বলে = ক্ষণজন্মা

কিছু এক কথায় প্রকাশ- 
- যা আঘাত পায়নি = অনাহত।
- যা আহুত হয় নি = অনাহুত।
- যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
  1. ক) বাদী
  2. খ) দাত্রী
  3. গ) তাদৃশী
  4. ঘ) ডাইনী
সঠিক উত্তর:
ঘ) ডাইনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডাইনী
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দঃ
- সপত্নী,
- বিধবা,
- কুলটা,
- অর্ধাঙ্গিনী,
- ডাইনী,
- অসূর্যম্পশ্যা,
- অরক্ষণীয়া।
• নিত্য পুরুষবাচক কিছু শব্দঃ
- কবিরাজ,
- ঢাকী,
- কৃতদার,
- অকৃতদার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২০.
নিচের কোনটি ‘সৃষ্টি‘- এর প্রকৃতি ও প্রত্যয়?
  1. ক) সৃষ্ + টি
  2. খ) সৃশ্ + তি
  3. গ) সৃজ্ + তি
  4. ঘ) স্রী + ষ্টি
সঠিক উত্তর:
গ) সৃজ্ + তি
উত্তর
সঠিক উত্তর:
গ) সৃজ্ + তি
ব্যাখ্যা
'সৃষ্টি‘- এর প্রকৃতি ও প্রত্যয় = √সৃজ্ + তি
নিকটতম সঠিক উত্তর হিসেবে সৃজ্ + তি গ্রহণযোগ্য। 

সৃষ্টি  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √সৃজ্ + তি
অর্থ: 
- নতুন কোনো কিছুর উৎপাদন
- নির্মাণ
- বিশ্বজগৎ
- শিল্প
- স্বভাব
- রচনা
- উৎপাদিত বা নির্মিত বস্তু
- সূত্রপাত 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১.
নীলাম্বর কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-
নীল যে অম্বর = নীলাম্বর।
নীল যে আকাশ = নীলাকাশ।
নীল যে পদ্ম = নীলপদ্ম।
রক্ত যে কমল = রক্তকমল।

অতিরিক্ত আলোচনাঃ
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমনঃ
নীল অম্বর যার = নীলাম্বর।
দশ আনন যার = দশানন।
পদ্ম নাভিতে যার = পদ্মনাভ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) ষ্ণ= ষ + ণ
  2. খ) ষ্ণ= ষ + ঞ
  3. গ) ষ্ণ= ষ + ন
  4. ঘ) ষ্ণ= ষ + ঙ
সঠিক উত্তর:
ক) ষ্ণ= ষ + ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ষ্ণ= ষ + ণ
ব্যাখ্যা
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
 এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

অস্বচ্ছ যুক্তবর্ণ: 
ক্ত (ক্+ত), 
ক্ম (ক্+ম), 
ক্ষ (ক্+ষ), 
ক্ষ্ম (ক্+ষ্+ম),
ক্স (ক্+স), 
গু (গ্+উ),
গ্ধ (গ্+ধ), 
ঙ্গ (ঙ্+গ), 
জ্ঞ (জ+ঞ), 
ঞ্চ (ঞ+চ), 
ঞ্জ (ঞ+জ), 
ষ্ণ (ষ্+ণ)
হু (হ্+উ), 
হৃ (হ+ঋ), 
হ্ন (হ্+ন), 
হ্ম (হ্+ম) ইত্যাদি।
 
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
২৩.
মৌলিক শব্দ কোনটি?
  1. ক) আকাশ
  2. খ) শীতল
  3. গ) ঢাকাই
  4. ঘ) কান্না
সঠিক উত্তর:
ক) আকাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাশ
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা - মৌলিক শব্দ ও সাধিত শব্দ।

মৌলিক শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙ্গা যায় না, তাদেরকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, লাল, চাঁদ ইত্যাদি।

আকাশ = মৌলিক শব্দ
শীতল, ঢাকাই = প্রত্যযোগে গঠিত সাধিত শব্দ
কান্না = সন্ধিযোগে গঠিত সাধিত শব্দ

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২৪.
‘পেয়ারা‘ কোন ভাষা থেকে আগত?
  1. ক) হিন্দি
  2. খ) উর্দু
  3. গ) গ্রীক
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
পেয়ারা (বিশেষ্য) 
- পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় এমন মাঝারি আকৃতির চিরহরিৎ উদ্ভিদের অসংখ্য ছোট বীজবিশিষ্ট গোলাকৃতির ফল।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৫.
How did you come by you must watch? Here ‘come by‘ means-
  1. ক) quicken
  2. খ) get
  3. গ) mend
  4. ঘ) lose
সঠিক উত্তর:
খ) get
উত্তর
সঠিক উত্তর:
খ) get
ব্যাখ্যা
Come by
English Meaning: manage to acquire or obtain.
Bangla Meaning: পাওয়া / অর্জন করা
Ex. Sentence: The remoteness of the region makes accurate information hard to come by.
Bangla Meaning: ওই এলাকা অনেক দূরে হওয়ায় সঠিক তথ্য পাওয়া দুরুহ।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) quicken - ত্বরান্বিত করা
খ) get -  হওয়া/ পাওয়া
গ) mend - মেরামত করা
ঘ) lose - হারিয়ে ফেলা

সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Get শব্দটি ‘come by এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর - get

Source: Live MCQ Lecture.
২৬.
The children who play near the garden water the saplings. Here 'water' is a___.
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
গ) verb
উত্তর
সঠিক উত্তর:
গ) verb
ব্যাখ্যা
• কিছু কিছু  word  noun এবং verb উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Water - noun এবং verb উভয় হিসেবে ব্যবহৃত হওয়া একটি শব্দ। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যে Water একটি verb.
- কারন এর দ্বারা পানি দেয়া অর্থাৎ কার্য সম্পাদন বোঝানো হয়েছে।

Noun হিসাবে Water এর উদাহরণ - The water of this lake is pure
২৭.
The word 'ambiguous' is the synonym of___.
  1. ক) alien
  2. খ) certain
  3. গ) dubious
  4. ঘ) dangerous
সঠিক উত্তর:
গ) dubious
উত্তর
সঠিক উত্তর:
গ) dubious
ব্যাখ্যা
Ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশী।
খ) certain - নিশ্চিত; সন্দেহাতীত।
গ) dubious - সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ
ঘ) dangerous -  বিপজ্জনক; বিপৎসংকুল।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে dubious শব্দটি Ambiguous এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর হবে - dubious.

Source: Bangla Academy Dictionary.
২৮.
The antonym of the word 'dishearten' is---
  1. ক) discourage
  2. খ) encourage
  3. গ) develop
  4. ঘ) ameliorate
সঠিক উত্তর:
খ) encourage
উত্তর
সঠিক উত্তর:
খ) encourage
ব্যাখ্যা
Dishearten - হতাশ করা; নিরুৎসাহিত করা

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -
ক) discourage -  নিরুৎসাহিত করা; নিরুদ্যম করা বা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া
খ) encourage - উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা
গ) develop - পূর্ণতর; পক্বতর হওয়া
ঘ) ameliorate - অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে encourage শব্দটি Dishearten এর বিপরীত প্রকাশ করে।
তাই সঠিক উত্তর হবে - encourage.

Source: Bangla Academy Dictionary.
২৯.
What is the synonymous word of 'augment'
  1. ক) Beautify
  2. খ) Increase
  3. গ) Segment
  4. ঘ) Calm
সঠিক উত্তর:
খ) Increase
উত্তর
সঠিক উত্তর:
খ) Increase
ব্যাখ্যা
Augment - বাড়া; বৃদ্ধি পাওয়া; বর্ধিত হওয়া; বাড়ানো; বৃদ্ধি/সমৃদ্ধ করা

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Beautify - সুন্দর করা।
খ) Increase - বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয়; বাড়।
গ) Segment - কর্তিতাংশ; ছিন্নাংশ, বৃত্তাংশ,বিভাগ; ছেদ; কোয়া
ঘ) Calm - স্থির; শান্ত; নিস্তরঙ্গ

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Increase শব্দটি Augment এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর হবে -  Increase.

Source: Bangla Academy Dictionary.
৩০.
I saw him going to market. (Compoud)
  1. ক) I saw him and he was going to market
  2. খ) I saw him who was going to market
  3. গ) I saw him to go to market
  4. ঘ) I go to market which he was
সঠিক উত্তর:
ক) I saw him and he was going to market
উত্তর
সঠিক উত্তর:
ক) I saw him and he was going to market
ব্যাখ্যা
• Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।

অপশনে উল্লেখিত sentence গুলোর মধ্যে কেবল মাত্র - I saw him and he was going to market -বাক্যটিতে দুইটি clause রয়েছে এবং and দ্বারা যুক্ত হয়েছে।
তাই সঠিক compound sentence - I saw him and he was going to market
৩১.
I helped her solve the problem. (Passive)
  1. ক) She was helped solve them problem
  2. খ) The problem was solved by me
  3. গ) Her problem was solved by me
  4. ঘ) She was helped to solve the problem by me
সঠিক উত্তর:
ঘ) She was helped to solve the problem by me
উত্তর
সঠিক উত্তর:
ঘ) She was helped to solve the problem by me
ব্যাখ্যা
Help/See + object + infinitive/bare infinitive থাকলে passive voice এর বেলায় help/see এর জায়গায় এদের v3 form হবে এবং Help/see/teach এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।
structure:  obj.কে sub + was + verb3 + to + verb + obj + by + sub এর objective form হয়।
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - She was helped to solve the problem by me।
৩২.
Jerry was only four years old. (Negative)
  1. ক) Jerry was not four years old
  2. খ) Jerry was not more than four years old
  3. গ) No one but Jerry was four years old
  4. ঘ) None but Jerry was four years old
সঠিক উত্তর:
খ) Jerry was not more than four years old
উত্তর
সঠিক উত্তর:
খ) Jerry was not more than four years old
ব্যাখ্যা
Only যুক্ত affirmative sentence কে negative করার নিয়ম- 
• Only দিয়ে বয়স/ সংখ্যা ইত্যাদি নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে Not more than বসে।

• Only দিয়ে ব্যক্তিকে নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে None but বসে + বাকি অংশ।
• আর Only দিয়ে বস্তু বা ধারণাকে নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে Nothing but বসে।

প্রশ্নে যেহেতু only দিয়ে ব্যক্তির বয়স কে নির্দেশ করছে তাই সঠিক Negative form হবে - Jerry was not more than four years old.
৩৩.
Where there is a will there is_____.
  1. ক) a path
  2. খ) many ways
  3. গ) a way
  4. ঘ) a well- wisher
সঠিক উত্তর:
গ) a way
উত্তর
সঠিক উত্তর:
গ) a way
ব্যাখ্যা
Where there is a will there is a way. 
- এটি  একটি প্রবাদ বাক্য।
- অর্থ - ইচ্ছা থাকলেই উপায় হয়।

Source: Live MCQ Lecture.
৩৪.
The carry coal to -
  1. ক) Narayangonj
  2. খ) Newcastle
  3. গ) England
  4. ঘ) Lahore
সঠিক উত্তর:
খ) Newcastle
উত্তর
সঠিক উত্তর:
খ) Newcastle
ব্যাখ্যা
• The carry coal to - Newcastle.
English Meaning: to supply something to a place or person that already has a lot of that particular thing.
Bangla Meaning: তেলা মাথায় তেল দেওয়া।

Source: Live MCQ Lecture
৩৫.
Orthita as well as Obhinibesh (to be)____ attending the party.
  1. ক) are
  2. খ) is
  3. গ) have been
  4. ঘ) been
সঠিক উত্তর:
খ) is
উত্তর
সঠিক উত্তর:
খ) is
ব্যাখ্যা
as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়। 
প্রশ্নে উল্লেখিত বাক্যে as well as এর পুর্বে subject "Orthita" Third person singular  হওয়ায় এবং sentence টি present continuous tense এ থাকায় শূন্যস্থানে is বসবে। 
Complete Sentence: Orthita as well as Obhinibesh is  attending the party.
৩৬.
Alice went to market with a view to (to purchase)_____ a dress.
  1. ক) purchase
  2. খ) purchased
  3. গ) purchases
  4. ঘ) purchasing
সঠিক উত্তর:
ঘ) purchasing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) purchasing
ব্যাখ্যা
কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
অর্থাৎ with a view to + Verb+ ing 
যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।

সুতরাং সঠিক উত্তর - purchasing.
সম্পূর্ণ বাক্যটি হবে - Alice went to market with a view to purchasing a dress.
৩৭.
Rome was not built in a day. (Active)
  1. ক) The Romans did not build Rome in a day
  2. খ) People were not build Rome in a day
  3. গ) The Romans were not build Rome in a day
  4. ঘ) A day was not build by Rome
সঠিক উত্তর:
ক) The Romans did not build Rome in a day
উত্তর
সঠিক উত্তর:
ক) The Romans did not build Rome in a day
ব্যাখ্যা
“Rome was not built in a day.” - এখানে subject ‘Rome’ কিন্তু object দেয়া নেই বা object টা এখানে উহ্য আছে।
- Rome সাম্রাজ্য যেহেতু Roman রা তৈরি করেছে, তাই active করার সময় subject হিসেবে The Romans ব্যবহার করতে হবে।
- এ ধরনের past indefinite tense এ থাকা negative passive বাক্যকে Active বাক্যে রূপান্তর করার structure হবে -
structure: sub + did not + v1 + sub কে obj + ex.

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - The Romans did not build Rome in a day।
৩৮.
Money is sweeter than honey. (Negative)
  1. ক) Honey is not so sweet as money
  2. খ) Money is not as sweet as honey
  3. গ) Nothing is as sweet as money and honey
  4. ঘ) Honey is not sweeter than money
সঠিক উত্তর:
ক) Honey is not so sweet as money
উত্তর
সঠিক উত্তর:
ক) Honey is not so sweet as money
ব্যাখ্যা
Sentence এ যদি দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝায় তবে এই ধরণের বাক্যকে negative করতে হলে এই structure অনুসরণ করতে হয় -
২য় subject + verb + not + so + adjective + as + ১ম subject.
অর্থাৎ,
-  প্রথমে Object কে subject 
- auxiliary verb এবং তারপর not বসে 
- than এর পরিবর্তে so বসে
- adjective 
- এরপর as বসে
-  subject বসে  object হিসাবে।

সুতরাং, নিয়মানুসারে সঠিক উত্তর - Honey is not so sweet as money সঠিক।
৩৯.
Upoma came here late. Here 'late' is____
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) verb
  4. ঘ) noun
সঠিক উত্তর:
খ) adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) adverb
ব্যাখ্যা
• Upoma came here late. Here 'late' is an adverb.
- কারণ এখানে late শব্দটি came শব্দটিকে modify করেছে। 
- তাই late একটি adverb কারন যেসব শব্দ verb কে modify করে তাদেরকে adverb বলে।
৪০.
He gave me a dress which was expensive. (Simple)
  1. ক) He gave me a dress expensive
  2. খ) He gave me a dress and is was expensive
  3. গ) He gave me a expensive dress
  4. ঘ) He gave me an expensive dress
সঠিক উত্তর:
ঘ) He gave me an expensive dress
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He gave me an expensive dress
ব্যাখ্যা
- He gave me a dress which was expensive - ব্যাকটি একটি complex sentence. কারন এতে একটি principal clause এবং একটি subordinate clause আছে। -  - - - Simple sentence এ একটি মাত্র Finite verb থাকে।
- তাই সঠিক উত্তর হবে, He gave me an expensive dress.
৪১.
A wearer knows where____
  1. ক) a man goes
  2. খ) he is right
  3. গ) the shoe pinches
  4. ঘ) the pain disturbs
সঠিক উত্তর:
গ) the shoe pinches
উত্তর
সঠিক উত্তর:
গ) the shoe pinches
ব্যাখ্যা
Wearer -  পরিধানকারী।
Where the shoe pinches - ঠিক কোথায় অসুবিধা/কষ্ট/নিজের অভিজ্ঞতা থেকে দুঃখকষ্ট ইত্যাদি উপলব্ধি করা; ভুক্তভোগী হওয়া।
 সুতরাং, শূন্যস্থানে the shoe pinches বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। 
Complete Sentence: A wearer knows where the shoe pinches.
৪২.
তুমি কি জানো সে কোথায় থাকে?
  1. ক) Do you where does he live?
  2. খ) Do you know where he live?
  3. গ) Do you know where he is live?
  4. ঘ) Do you know where he lives?
সঠিক উত্তর:
ঘ) Do you know where he lives?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Do you know where he lives?
ব্যাখ্যা
• তুমি কি জানো সে কোথায় থাকে? - এর সঠিক translations হচ্ছে - Do you know where he lives?

এখানে Do you know হচ্ছে Principal Clause (Interrogative) আর Where he lives হচ্ছে Know এর Object বিধায় Sub-ordinate Clause (Noun Clause).
Sub-ordinate Clause সর্বদা Assertive Form এ বসে। অর্থাৎ Auxiliary Verb – Subject এর আগে বসবে না।
তাই সঠিক উত্তর (ঘ)।
৪৩.
তোমার বাবা কী করেন?
  1. What is your father?
  2. What is your father doing?
  3. What does your father?
  4. What your father does?
সঠিক উত্তর:
What is your father?
উত্তর
সঠিক উত্তর:
What is your father?
ব্যাখ্যা
তোমার বাবা কী করেন? - এটি একটি WH-question এবং present indefinite tense এ আছে। 
- এই ধরণের বাক্য গঠনের structure হচ্ছে - 
What + verb + subject.
তাই নিয়মানুসারে সঠিক বাক্য - What is your father?
৪৪.
How Karim has solved the problems_____?
  1. ক) really nice
  2. খ) actually wonderful
  3. গ) astounds us all
  4. ঘ) are really difficult
সঠিক উত্তর:
গ) astounds us all
উত্তর
সঠিক উত্তর:
গ) astounds us all
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  astounds us all.
astounds refers to amaze one with something.
শূন্যস্থানে astounds us all বসালে বাক্যটির অর্থ দাঁড়ায় -  করিম যেভাবে সমস্যার সমাধান করেছেন তা আমাদের সবাইকে অবাক করেছে।
৪৫.
What is the noun form of include?
  1. ক) Includement
  2. খ) Inclusion
  3. গ) Inclution
  4. ঘ) Includeness
সঠিক উত্তর:
খ) Inclusion
উত্তর
সঠিক উত্তর:
খ) Inclusion
ব্যাখ্যা
Include (verb transitive) অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা
এর noun form inclusion -  অন্তর্ভুক্তি।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Includement, Inclution, Includeness বলে কোনো শব্দ হয় না।

Source: Bangla Academy Dictionary.
৪৬.
The synonym of 'abandon' is____
  1. ক) try
  2. খ) join
  3. গ) keep with
  4. ঘ) leave
সঠিক উত্তর:
ঘ) leave
উত্তর
সঠিক উত্তর:
ঘ) leave
ব্যাখ্যা
Abandon - ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা,পরিত্যক্ত

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) try - চেষ্টা করা;
খ) join - মিলিত বা সংযুক্ত করা দুটি জিনিস বা প্রান্তকে দড়ি, রেখা, সেতু দ্বারা সংযুক্ত করা
গ) keep with - সম্পর্ক/বন্ধুত্ব বজায় রেখে চলা/  তাল রাখা
ঘ) leave - কোনো স্থান ত্যাগ করে যাওয়া

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে leave শব্দটি Abandon এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর হবে -  leave.

Source: Bangla Academy Dictionary.
৪৭.
A____________ in time saves nine.
  1. ক) money
  2. খ) penny
  3. গ) stitch
  4. ঘ) saving
সঠিক উত্তর:
গ) stitch
উত্তর
সঠিক উত্তর:
গ) stitch
ব্যাখ্যা
শূন্যস্থানের সঠিক উত্তর হবে titch
- A stitch in time saves nine হচ্ছে একটি proverb যার অর্থ সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
- It refers to timely action.
৪৮.
A man is known by the______ he keeps.
  1. ক) words
  2. খ) company
  3. গ) contribuation
  4. ঘ) relatives
সঠিক উত্তর:
খ) company
উত্তর
সঠিক উত্তর:
খ) company
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - company
এটি একটি প্রবাদ।
A man is known by the company he keeps.
বাংলা অর্থঃ সঙ্গ দেখে লোক চেনা যায়।
Source: Live MCQ Lecture
৪৯.
সে সাঁতারাতে জানে না -
  1. ক) He does not know swim.
  2. খ) He does not know to swimming.
  3. গ) He does not know how to swim.
  4. ঘ) He don't know swimming.
সঠিক উত্তর:
গ) He does not know how to swim.
উত্তর
সঠিক উত্তর:
গ) He does not know how to swim.
ব্যাখ্যা
সে সাঁতরাতে জানে না - Sentence টি Present Indefinite Tense হওয়ায় Subject ‘He’ (3rd person singular number) এর সাথে does বসবে।
এবং know how থাকলে verb in infinitive (to + verb) হয়।

সুতরাং, সঠিক বাক্যটি হবে - He does not know how to swim.
৫০.
মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে?
  1. ক) সসীম
  2. খ) অসীম
  3. গ) সংযোগ
  4. ঘ) ছেদ
সঠিক উত্তর:
খ) অসীম
উত্তর
সঠিক উত্তর:
খ) অসীম
ব্যাখ্যা
প্রশ্ন: মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
মৌলিক সংখ্যার সেট অসীম হয়।
৫১.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) π
  2. খ) √2
  3. গ) √11
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান: 
- অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
   যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √11= 3.31662............  ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।
৫২.
log28 এর মান নিচের কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: log28 এর মান নিচের কোনটি?

সমাধান:
log2
=log223  
= 3log2
= 3 × 1
= 3
৫৩.
5√5 এর 5 ভিত্তিক লগ কত?
  1. ক) √5
  2. খ) 2/3
  3. গ) 3/2
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 5√5 এর 5 ভিত্তিক লগ কত? 

সমাধান: 
 5√5 এর 5 ভিত্তিক লগ
= log55√5
= log55 +log5√5
= 1 + log551/2          
= 1 + (1/2)log55
= 1 + (1/2)
= (2 + 1)/2
= 3/2
৫৪.
(8x)0 + 8x0- এর মান নিচের কোনটি?
  1. ক) 8
  2. খ) 2
  3. গ) 16
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: (8x)0 + 8x0- এর মান নিচের কোনটি?

সমাধান: 
(8x)0 + 8x0
= 1 + 8 × 1
= 1 + 8
= 9
৫৫.
4x + 1 = 32 হলে x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 3/2
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে x এর মান কত?

সমাধান: 
4x + 1 = 32
(22)x + 1 = 25
22x + 2 =25
2x + 2 = 5
2x = 5 - 2
2x = 3
x = 3/2
৫৬.
দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84 সংখ্যা দুইটির একটি 42 হলে, অপরটি কত?
  1. ক) 7
  2. খ) 14
  3. গ) 21
  4. ঘ) 28
সঠিক উত্তর:
খ) 14
উত্তর
সঠিক উত্তর:
খ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84 সংখ্যা দুইটির একটি 42 হলে, অপরটি কত?

সমাধান: 
দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84 
একটি সংখ্যা 42

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
42 × অপর সংখ্যা = 7 × 84
অপর সংখ্যা =(7 × 84)/42
= 14
৫৭.
60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) 25%
  2. খ) 28%
  3. গ) 30%
  4. ঘ) 32%
সঠিক উত্তর:
গ) 30%
উত্তর
সঠিক উত্তর:
গ) 30%
ব্যাখ্যা
প্রশ্ন: 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?
সমাধান: 
পাস করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 

৬০ জনের মধ্যে পাস করে ১৮ জন 
১ জনের মধ্যে পাস করে ১৮/৬০ জন 
১০০ জনের মধ্যে পাস করে (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
৫৮.
(25/4)% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে?
  1. ক) 2 বছর
  2. খ) 5/2 বছর
  3. গ) 3 বছর
  4. ঘ) 4 বছর
সঠিক উত্তর:
গ) 3 বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) 3 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: (25/4)% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = (25/4)%
= (25/4)(1/100)
= 1/16
আসল P = 96 টাকা
মুনাফা I = 18 টাকা
সময় n = ? 
আমরা জানি,
I = Pnr
Pnr = I 
n = I/Pr
   = 18/{(96) × (1/16)}
   = 18/6
   = 3
৫৯.
কোন সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
  1. ক) xy বর্গ একক
  2. খ) (1/2)xy বর্গ একক
  3. গ) x2 + y2 বর্গএকক
  4. ঘ) (1/2) (x2 + y2) বর্গ একক
সঠিক উত্তর:
খ) (1/2)xy বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
খ) (1/2)xy বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) {ভূমি × উচ্চতা}
=(1/2)(x × y) 
=(1/2)xy
৬০.
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?
  1. ক) 180°
  2. খ) 360°
  3. গ) 270°
  4. ঘ) 720°
সঠিক উত্তর:
খ) 360°
উত্তর
সঠিক উত্তর:
খ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?

সমাধান: 
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ৩৬০°
৬১.
ঘনকের ধার ‍a একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. ক) √6a2
  2. খ) 6a2
  3. গ) a3
  4. ঘ) 6a
সঠিক উত্তর:
খ) 6a2
উত্তর
সঠিক উত্তর:
খ) 6a2
ব্যাখ্যা
প্রশ্ন: ঘনকের ধার ‍a একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a একক 
আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ একক
৬২.
বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?
  1. ক) সমদূরবর্তী
  2. খ) অসমদূরবর্তী
  3. গ) সমান্তরাল
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সমদূরবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) সমদূরবর্তী
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?

বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত: 
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
- বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা
৬৩.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ক) 40 মি.
  2. খ) 50 মি.
  3. গ) 60 মি.
  4. ঘ) 70 মি.
সঠিক উত্তর:
ঘ) 70 মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 70 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = ২৯৪
৩x/২ = ২৯৪
x =(২৯৪ × ২)/৩
x= ১৯৬
x = ১৪

আয়তাকার ঘরের প্রস্থ ১৪ মিটার
দৈর্ঘ্য = (৩ × ১৪)/২ মিটার
         = ২১ মিটার
আয়তাকার ঘরের পরিসীমা = ২(২১ + ১৪) মিটার 
= ২ × ৩৫ মিটার 
= ৭০ মিটার 
৬৪.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি?
  1. ক) 2 : 3
  2. খ) 3 : 4
  3. গ) 4 : 9
  4. ঘ) 9 : 4
সঠিক উত্তর:
ঘ) 9 : 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি?

সমাধান:
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2

ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ 3x এবং 2x 
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x)2 : π(2x)2
= 9πx2 : 4πx2
= 9 : 4
৬৫.
a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে, এর ‍a : b : c এর মান কোনটি?
  1. ক) 4 : 7 : 5
  2. খ) 5 : 6 : 7
  3. গ) 20 : 35 : 42
  4. ঘ) 20 : 30 : 37
সঠিক উত্তর:
গ) 20 : 35 : 42
উত্তর
সঠিক উত্তর:
গ) 20 : 35 : 42
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে, এর ‍a : b : c এর মান কোনটি?

সমাধান: 
a : b = 4 : 7 = 20 : 35
b : c = 5 : 6 = 35 : 42

a : b  : c = 20 : 35 : 42
৬৬.
250 এর 10% এর মান কত?
  1. ক) 25
  2. খ) 50
  3. গ) 100
  4. ঘ) 75
সঠিক উত্তর:
ক) 25
উত্তর
সঠিক উত্তর:
ক) 25
ব্যাখ্যা
প্রশ্ন: 250 এর 10% এর মান কত?

সমাধান:
250 এর 10% 
250 এর 10/100
= 25
৬৭.
ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?
  1. ক) x/y ঘন্টা
  2. খ) y/x ঘন্টা
  3. গ) xy ঘন্টা
  4. ঘ) x + y ঘন্টা
সঠিক উত্তর:
খ) y/x ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) y/x ঘন্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?

সমাধান: 
x মাইল দূরত্ব অতিক্রম করে 1 ঘণ্টায়
1 মাইল দূরত্ব অতিক্রম করে 1/x ঘণ্টায়
y মাইল দূরত্ব অতিক্রম করে y/x ঘণ্টায়
৬৮.
a + b, a2 - b2 এবং ‍a3 + b3 এর গ.সা.গু কত?
  1. ক) a2-b2
  2. খ) a - b
  3. গ) (a + b)2
  4. ঘ) a + b
সঠিক উত্তর:
ঘ) a + b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a + b, a2 - b2 এবং ‍a3 + b3 এর গ.সা.গু কত?
সমাধান: 
১ম রাশি = a + b
২য় রাশি = a2 - b2
              = (a + b)(a - b)
৩য় রাশি = a3 + b3
=(a + b)(a2 - ab + b2)

নির্ণেয় গ.সা.গু = (a + b)
৬৯.
a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) ab = cd
  2. খ) ac = bd
  3. গ) ad = bc
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ad = bc
উত্তর
সঠিক উত্তর:
গ) ad = bc
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
a, b, c, d ক্রমিক সমানুপাতিক হলে,
আমরা পাই, 
a : b = c : d 
a/b = c/d
ad = bc
৭০.
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ক) n2 - 1
  2. খ) n2
  3. গ) n2 + 1
  4. ঘ) n2 + 2
সঠিক উত্তর:
খ) n2
উত্তর
সঠিক উত্তর:
খ) n2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান: 
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n2
৭১.
(a-1)-1 এর মান নিচের কোনটি?
  1. ক) 1/a
  2. খ) a2
  3. গ) a
  4. ঘ) 1/a2
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
প্রশ্ন: (a - 1) - 1 এর মান নিচের কোনটি?

সমাধান: 
(a - 1) - 1 
= 1/(a - 1
= 1/(1/a)
= 1× (a/1)
= a
৭২.
বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?
  1. ক) 360°
  2. খ) 270°
  3. গ) 180°
  4. ঘ) 0°
সঠিক উত্তর:
ক) 360°
উত্তর
সঠিক উত্তর:
ক) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?

সমাধান: 
 বৃত্তের কেন্দ্রের কোণ 360° ডিগ্রির সমান।
৭৩.
sinθ = 4/5 হলে, ‍secθ এর মান কোনটি?
  1. ক) 5/4
  2. খ) 4/9
  3. গ) 3/5
  4. ঘ) 5/3
সঠিক উত্তর:
ঘ) 5/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5/3
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, ‍secθ এর মান কোনটি?

সমাধান: 
sinθ = 4/5
(sinθ)2 = (4/5)2
sin2θ = 16/25
1 - cos2θ =16/25
1 - (16/25) = cos2θ
(25 - 16)/25 = cos2θ
9/25 = cos2θ
(3/5)2 = cos2θ
cosθ = 3/5
1/secθ =3/5
secθ = 5/3
৭৪.
x > 0 এবং x2 = 4x হলে, x এর মান কোনটি?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x > 0 এবং x2 = 4x হলে, x এর মান কোনটি?

সমাধান: 
x > 0 এবং
 x2 = 4x
x2 - 4x = 0
x(x - 4) = 0

হয় 
x = 0 [গ্রহণযোগ্য নয়, কারণ x > 0]

অথবা 
x - 4 = 0
x = 4
৭৫.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  1. ক) কফি আনান
  2. খ) উ থান্ট
  3. গ) দ্যাগ হ্যামারশোল্ড
  4. ঘ) বুট্রোস ঘালি
সঠিক উত্তর:
খ) উ থান্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) উ থান্ট
ব্যাখ্যা
- মিয়ানমারের উ থান্ট ছিলেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব। 
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- উল্লেখ্য, নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৭৬.
চিকুনগুনিয়ার বাহক কোনটি?
  1. ক) অ্যানোফিলিস
  2. খ) কিউলেক্স
  3. গ) এডিস
  4. ঘ) সকল ধরণের মশা
সঠিক উত্তর:
গ) এডিস
উত্তর
সঠিক উত্তর:
গ) এডিস
ব্যাখ্যা
চিকুনগুনিয়া রোগটির জন্য Aedes aegypti মশাটি দায়ী। 

চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়ায়। ১৯৫২ সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এই রোগ ছড়ানোর কথা জানা যায়। সেখানকার কিমাকোন্ডি ভাষা থেকে চিকুনগুনিয়া নামটি এসেছে। স্থানীয়ভাবে এর অর্থ হলো ‘মোচড়ানো’। রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা হওয়ায় এই রোগের এমন নাম হয়েছে।

লক্ষণ- 
সংক্রামক মশা কামড়ানোর চার থেকে সাত দিনের মধ্যে দেহে চিকুনগুনিয়ার উপসর্গ দেখা যায়। এটি হলে সাধারণত হঠাৎ করে তীব্র জ্বর (১০৪° ফারেনহাইট) শুরু হয়। সেই সাথে শরীরের অস্থি সন্ধিতেও ব্যথা অনুভূত হয়। এছাড়া চিকুনগুনিয়ার আর যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে রয়েছে, মাংস পেশি ও মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ও চামড়ায় ফুসকুড়ি। অস্থি সন্ধির ব্যথা খুব তীব্র হতে পারে যা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

চিকিৎসা-
চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণের চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরলজাতীয় খাবার খেতে হবে এবং প্রয়োজনে জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল ট্যাবলেট এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ খেতে হবে।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
৭৭.
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
  1. ক) কাজী খসরু
  2. খ) কামরুল হাসান
  3. গ) স্বপন-কুমার
  4. ঘ) এএনএ সাহা
সঠিক উত্তর:
ঘ) এএনএ সাহা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এএনএ সাহা
ব্যাখ্যা
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন সাহা।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম - লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
- বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দু'টি করে মোট চারটি তারকা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৮.
দেশের প্রথম ইলেক্ট্রনিক বই কোনটি?
  1. ক) একুশ ই বুক
  2. খ) স্বাধীনতা ই বুক
  3. গ) বাংলাদেশ ই ‍বুক
  4. ঘ) ডিজিটাল ই বুক
সঠিক উত্তর:
ক) একুশ ই বুক
উত্তর
সঠিক উত্তর:
ক) একুশ ই বুক
ব্যাখ্যা
- দেশের প্রথম ইলেক্ট্রনিক বুক 'একুশ ই-বুক'।
- এটি ২০১৬ সালে প্রকাশিত হয়। 
 
উৎস : সময় নিউজ 
৭৯.
WIPO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাসেলস
  2. খ) জেনেভা
  3. গ) লণ্ডন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
- WIPO (World Intellectual Property Organization) হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- ১৯৬৭ সালের ১৪ জুলাই WIPO কনভেনশন গৃহীত হয় যা ১৯৭০ সালে কার্যকর হয়।
- ১৯৭৪ সালে WIPO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। - বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি দেশ এবং স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র ফিলিস্তিন।
- বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাং।

তথ্যসত্র : WIPO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৮০.
‘মংডু‘ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
  1. ক) বাংলাদেশ-মায়ানমার
  2. খ) বাংলাদেশ-ভারত
  3. গ) মিয়ানমার-চীন
  4. ঘ) ভারত-মিয়ানমার
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ-মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ-মায়ানমার
ব্যাখ্যা
- মংডু হলো বাংলাদেশ-মায়ানমারের  সীমান্ত এলাকা। 
- মিয়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ ঘেঁষা শহর মংডু।
 
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।
তার মধ্যে -
- ভারতের সাথে ৩০টি জেলার এবং
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
 
রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।
 
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৮১.
২০১৮ সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) বেইজিং, চীন
  2. খ) জাকার্তা, ইন্দোনেশিয়া
  3. গ) নয়াদিল্লি, ভারত
  4. ঘ) তেহরান, ইরান
সঠিক উত্তর:
খ) জাকার্তা, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) জাকার্তা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- ২০২২ সালে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় - চীনের হাংঝু শহরে। 
- ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই গেইমস অনুষ্ঠিত হয়। 
- এর পূর্বে ২০১৮ সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার জাকার্তায়
 
উৎস : এশিয়ান গেইমস ওয়েবসাইট
৮২.
'বাংলাদেশ স্কয়ার' কোন দেশে অবস্থিত?
  1. ক) ভারতে
  2. খ) ইরানে
  3. গ) নাইজেরিয়ায়
  4. ঘ) লাইবেরিয়া
সঠিক উত্তর:
ঘ) লাইবেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাইবেরিয়া
ব্যাখ্যা
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।
- এটি একটি শিক্ষা এবং বিনোদন কেন্দ্র। এখানে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, বাচ্চাদের জন্য আছে খেলার মাঠ।

উৎস : United Nations Office for the Coordination of Humanitarian Affairs
৮৩.
দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
  1. ক) সিলেট
  2. খ) বরিশাল
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
চট্রগ্রামের ফটিকছড়িতে ২৩ জানুয়ারি ২০১৪,দেশের প্রথম ডিজিটাল স্বয়ংসম্পূর্ণ ভূমি কার্যালয় চালু হয়।
- নিখুঁত ও নির্ভুল ভূমি ব্যবস্থাপনা, কাজের স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজস্ব আদায় বাড়বে। এ ছাড়া, নামজারি, নথি হালনাগাদ করা এবং কম সময়ে ভূমি সম্পর্কে সঠিক তথ্য ও খতিয়ান পাওয়া যাবে।

- খুলনায় চালু করা হয়েছে দেশের প্রথম ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক। এটির কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে,খাসজমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কার্যক্রম আরো সহজ এবং এতে স্বচ্ছতা আনার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে জেলা প্রশাসন।

উৎস: প্রথম আলো আর্কাইভ।
৮৪.
‘বর্ণালী‘ ও ‘শুভ্র‘ কী?
  1. ক) উন্নত জাতের ভুট্টা
  2. খ) উন্নত জাতের গম
  3. গ) উন্নত জাতের আম
  4. ঘ) উন্নত জাতের চাল
সঠিক উত্তর:
ক) উন্নত জাতের ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নত জাতের ভুট্টা
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) - কর্তৃক উদ্ভাবিত ভুট্টার জাতঃ
খৈ ভুট্টা, মোহর, বর্ণালী, শুভ্রা, বারি হাইব্রিড ভুট্টা ইত্যাদি। 

ব্র্যাক কর্তৃক উদ্ভাবিত জাতঃ
উত্তরণ, বিপ্লব, শক্তি, প্যাসিফিক ইত্যাদি।
এছাড়াও রয়েছে -
সুপার সাইন, কোহিনুর, ডন, প্রফিট, শাহী ইত্যাদি ভুট্টার জাত।

উৎসঃ কৃষি তথ্য সার্ভিস।
৮৫.
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো -
  1. ক) আইসোটোন
  2. খ) আইসোটোপ
  3. গ) আইসোবার
  4. ঘ) রাসায়নিক পদার্থ
সঠিক উত্তর:
খ) আইসোটোপ
উত্তর
সঠিক উত্তর:
খ) আইসোটোপ
ব্যাখ্যা
- ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। 
- যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলা হয়। 
- ক্যান্সারের চিকিৎসায় সাধারনত কোবাল্ট-৬০ (60Co) আইসোটোপটি ব্যবহৃত হয়।
- টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসােটোপ 60Co ব্যবহার করা হয়।
- 60Co থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে।

 উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই, নবম শ্রেণির রসায়ন বিজ্ঞান।
৮৬.
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
  1. ক) ইয়ানুমেল ম্যাখোঁ
  2. খ) আটেলা মার্কেল
  3. গ) ম্যালকম
  4. ঘ) জাস্টিন ট্রুডো
সঠিক উত্তর:
ক) ইয়ানুমেল ম্যাখোঁ
উত্তর
সঠিক উত্তর:
ক) ইয়ানুমেল ম্যাখোঁ
ব্যাখ্যা
ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি দেশ।
- দেশটির বর্তমান প্রেসিডেন্ট - ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron)।
- তার রাজনৈতিক দলের নাম - La République En Marche!
- তিনি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
- ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম - জিন কাসটেক্স (Jean Castex)

উৎস: ব্রিটানিকা.কম
৮৭.
জ্যাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?
  1. ক) চর্বি
  2. খ) ভিটামিন
  3. গ) শর্করা
  4. ঘ) আমিষ
সঠিক উত্তর:
ক) চর্বি
উত্তর
সঠিক উত্তর:
ক) চর্বি
ব্যাখ্যা
- জাঙ্ক ফুড হচ্ছে একধরনের খাদ্য, যাতে চর্বি, লবণ, কার্বনেট প্রভৃতি ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে।
- ফাস্টফুড অসম্পৃক্ত চর্বি বা ট্রান্স ফ্যাটসমৃদ্ধ। এ ধরনের চর্বি রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দিয়ে ধমনিতে ব্লক সৃষ্টি করে।
-  পাশাপাশি উচ্চমাত্রার লবণ, টেস্টিং সল্ট বা মনো সোডিয়াম গ্লুটামেট ও কৃত্রিম রং থাকায় ফাস্টফুড উচ্চ রক্তচাপ এবং ক্যানসারের ঝুঁকি তৈরি করে। সমান ঝুঁকি থাকে ডুবো তেলে ভাজা ফাস্টফুডেও।
-  ওজন বাড়ার সমস্যা, ডায়াবেটিস, হৃদরোগ, পেটের সমস্যাসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরির প্রধান কারণ ফাস্টফুড। 
 
উৎস : প্রথম আলো  
৮৮.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা দেখুন)
বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মার্কিন ডলার) -
  1. ক) ১২৬০ ডলার
  2. খ) ১৩১৪ ডলার
  3. গ) ১৩৬০ ডলার
  4. ঘ) ১২৩০ ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা
- World Economic Outlook হলো আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিল (IMF) প্রকাশিত একটি রিপোর্ট।
- এই রিপোর্টে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও গতিধারার সাম্প্রতিক ও মধ্যমেয়াদী বিশ্লেষণ থাকে।
- IMF এর অর্থনীতিবিদরা এই বিশ্লেষণ করে থাকে। বছরে সাধারণত দুইবার এই রিপোর্ট প্রকাশ করা হয়।
 
সম্প্রতি ২০২২ সালের অক্টোবর মাসের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ।
 
'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২২' প্রতিবেদন অনুসারে, 
- চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে - ৭ দশমিক ২ শতাংশ। 
- ২০২৩ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমবে ৬ শতাংশ । 
- ২০২৩ সালে মূল্যস্ফীতিও বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে এবং ২০২৭ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। 

(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট, প্রথম আলো)
৮৯.
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য-
  1. ক) ১১ গজ
  2. খ) ১৭ গজ
  3. গ) ২২ গজ
  4. ঘ) ২১ গজ
সঠিক উত্তর:
গ) ২২ গজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ গজ
ব্যাখ্যা
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য ২২ গজ। 
ক্রিকেটের ২২ গজ মাপের পিচ তৈরিতে ব্যবহৃত হয় বিশেষ কিছু মাটি। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ তৈরি হয় বুলি মাটি দিয়ে।
ক্রিকেটে প্রতিটি স্টাম্পের দৈর্ঘ্য ৭১.১২ সেমি বা ২৮ ইঞ্চি। 
 
উৎস : প্রথম আলো, ক্রিকেট ভিক্টরিয়া ওয়েবসাইট 
৯০.
বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর‘- এর সময়কাল-
  1. ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
  2. খ) ১৭৬০ খ্রিস্টাব্দ
  3. গ) ১৭৬৫ খ্রিস্টাব্দ
  4. ঘ) ১৭৫৬ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
- রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে।
- ফলে বাংলায় এক অভূতপর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- এর ফল হিসেবে ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এ দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া।
৯১.
স্ক্যানার কি ধরণের ডিভাইস?
  1. ক) ইনপুট
  2. খ) মেমোরি
  3. গ) আউটপুট
  4. ঘ) প্রসেসিং
সঠিক উত্তর:
ক) ইনপুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ইনপুট
ব্যাখ্যা
- কম্পিউটারের স্ক্যানার হলো ইনপুট ডিভাইস।
- যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে।
- বহুল ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি।
-------------------------------------------------------------------------------------------

ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৯২.
ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
  1. ক) ৫৩ টি
  2. খ) ৫৪ টি
  3. গ) ৫৫ টি
  4. ঘ) ৫৬ টি
সঠিক উত্তর:
খ) ৫৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৪ টি
ব্যাখ্যা
বাংলাদেশ হিমালয় থেকে উৎসরিত ৩টি বৃহৎ নদী: গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলল দ্বারা সৃষ্টি হয়েছে। এটি পৃথিবীর একটি অন্যতম বৃহৎ বদ্বীপ।
- বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে।
- এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
- আবহমানকাল ধরে নদীমাতৃক বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এসকল নদীর পানিকে ঘিরে।
- এ তিনটি নদীর অববাহিকার মোট আয়তন প্রায় ১.৭২ মিলিয়ন বর্গকিলোমিটার, যার মাত্র ৭ শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এসকল নদীর অন্যান্য অববাহিকাভূক্ত দেশ হচ্ছে ভারত, নেপাল, ভূটান ও চীন।

উৎস: যৌথ নদী কমিশন ওয়েবসাইট
৯৩.
সমতট জনপথ কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী অঞ্চলে
  2. খ) কুমিল্লা অঞ্চলে
  3. গ) ঢাকা অঞ্চলে
  4. ঘ) সিলেট অঞ্চলে
সঠিক উত্তর:
খ) কুমিল্লা অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
খ) কুমিল্লা অঞ্চলে
ব্যাখ্যা
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

তথ্যসূত্র : বাংলাদেশ স্টাডিজ , বিবিএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪.
বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা‘- এর চিত্রকর কে?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) এসএম সুলতান
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) রফিকুন্নবী
সঠিক উত্তর:
গ) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) কামরুল হাসান
ব্যাখ্যা
তিন কন্যা পটুয়া কামরুল হাসানের একটি বিখ্যাত চিত্রকর্ম। এটি ১৯৮৩ সালে আঁকা হয়।
- কামরুল হাসানের অন্যান্য কর্মের মধ্যে ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের ইয়াহিয়া খানের পোস্টার এবং ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ শিরোনামে এরশাদের পোস্টার সর্বাধিক আলোচিত।
- এছাড়া তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীকেরও ডিজাইনার।

(সূত্র: বাংলাপিডিয়া)
৯৫.
যশোর জেলায় অবস্থিত বিল কোনটি?
  1. ক) হাইল
  2. খ) ভবদহ
  3. গ) পাথর চাওলি
  4. ঘ) আড়িয়াল
সঠিক উত্তর:
খ) ভবদহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ভবদহ
ব্যাখ্যা
যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত - ভবদহ বিল।
অন্যদিকে,
- আড়িয়াল বিল অবস্থিত - মুন্সীগঞ্জ জেলায় ও
- বাইক্কা বিল, হাইল বিল অবস্থিত - মৌলভীবাজার জেলায়।

উৎসঃ সংশ্লিষ্ট জেলাগুলোর ওয়েবসাইট।
৯৬.
কোন উপজাতির ধর্ম ইসলাম?
  1. ক) রাখাইন
  2. খ) মারমা
  3. গ) পাঙন
  4. ঘ) খিয়াং
সঠিক উত্তর:
গ) পাঙন
উত্তর
সঠিক উত্তর:
গ) পাঙন
ব্যাখ্যা
- বাংলাদেশ বর্তমানে ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে। 
- এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিই ধর্মীয়ভাবে মুসলমান। 
- এরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে। 
 
অপরদিকে, 
রাখাইন, মারমা, খিয়াংদের ধর্ম বৌদ্ধ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও মৌলভীবাজার জেলা।
৯৭.
সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
  1. ক) স্পিকার
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) বিরোধী দলীয় নেত্রী
সঠিক উত্তর:
গ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে, সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি।
- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৯৮.
পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?
  1. ক) ভারত ও প্রশান্ত মহাসাগর
  2. খ) আটলান্টিক ও ভারত মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
  4. ঘ) আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৯৯.
লাফিং গ্যাসের সংকেত কোনটি?
  1. N2O5
  2. N2O3
  3. N2O
  4. Cu2O
সঠিক উত্তর:
N2O
উত্তর
সঠিক উত্তর:
N2O
ব্যাখ্যা
লাফিং গ্যাসের অপর নাম নাইট্রাস অক্সাইড (N2O)। 
কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন (CCl3NO2)
 
Nitrous oxide (N2O), also called dinitrogen monoxide, laughing gas, or nitrous, one of several oxides of nitrogen, a colourless gas with pleasant, sweetish odour and taste, which when inhaled produces insensibility to pain preceded by mild hysteria, sometimes laughter. 
 
উৎস: ব্রিটানিকা।