উত্তর
ব্যাখ্যা
• “The Diary of Anne Frank” is an example of Non-fiction.
- "The Diary of Anne Frank” হলো Anne Frank-এর ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনঘটনার লেখা ডায়েরি।
- এটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে লেখা, কল্পনা বা গল্প নয়। তাই এটি Non-fiction সাহিত্য হিসেবে শ্রেণীবদ্ধ।
• The Diary of Anne Frank (The Diary of a Young Girl):
- এটি একটি বিখ্যাত ডায়েরি, যা আনা ফ্রাঙ্ক নামক এক ইহুদি কিশোরী লিখেছিলেন।
- তিনি ও তাঁর পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, নেদারল্যান্ডসে নাৎসি জার্মান দখলের সময় প্রায় দুই বছর (১৯৪২–১৯৪৪) গোপনে লুকিয়ে ছিলেন।
- এটি একটি ব্যক্তিগত ডায়েরি, যেখানে অ্যানে তাঁর ভয়, আশা, কষ্ট, প্রেম এবং এক কিশোরীর দৃষ্টিতে যুদ্ধকালীন সময়ের বর্ণনা করেছেন।
- লেখাগুলো অ্যামের্স্টারডামের একটি গোপন আশ্রয়স্থল থেকে লেখা, যেখানে তাঁর পরিবার ও আরও কয়েকজন মিলে নাৎসিদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিলেন।
• অন্যদিকে,
ক) Fiction (কল্পকাহিনী)
- কল্পনার ওপর ভিত্তি করে লেখা সাহিত্য।
- চরিত্র, ঘটনা, এবং পরিস্থিতি লেখকের সৃজনশীলতার ফল।
- Example: Pride and Prejudice.
গ) Criticism (সাহিত্য সমালোচনা)
- সাহিত্যকর্মের বিশ্লেষণ, মূল্যায়ন ও ব্যাখ্যা করা।
- উদ্দেশ্য: সাহিত্যকর্মের গুণাগুণ, ভাবার্থ, এবং শৈলী বোঝা।
- Example: An Essay on Criticism (Alexander Pope).
ঘ) Drama (নাটক)
- অভিনয়ের জন্য লেখা সাহিত্য।
- সংলাপ এবং ক্রিয়াকলাপের মাধ্যমে গল্প উপস্থাপন করা হয়।
- Example: Hamlet, Macbeth (Shakespeare).