পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
'Archaeology' এর বাংলা পরিভাষা -
  1. স্থপতি
  2. স্থাপত্য
  3. প্রত্নতত্ত্ব
  4. অভিজাততন্ত্র
ব্যাখ্যা
• 'Archaeology' এর বাংলা পরিভাষা - প্রত্নতত্ত্ব

অন্যদিকে,
- 'Architecture' এর বাংলা পরিভাষা - স্থাপত্যবিদ্যা / স্থাপত্য।
- 'Architect' এর বাংলা পরিভাষা - স্থপতি।
- 'Aristocracy' এর বাংলা পরিভাষা - অভিজাততন্ত্র / আভিজাত্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. শশীভূষণ কি আসে নাই?
  2. হস্তীটি অপরিসীম স্থুল।
  3. মাদকাসক্তি ভালো নয়।
  4. কালীদাস বিখ্যাত কবি।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: মাদকাসক্তি ভালো নয়।

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: কালীদাস বিখ্যাত কবি।
শুদ্ধ বাক্য: কালিদাস বিখ্যাত কবি।

অশুদ্ধ বাক্য: হস্তীটি অপরিসীম স্থুল।
শুদ্ধ বাক্য: হস্তীটি অত্যন্ত স্থূল।

অশুদ্ধ বাক্য: শশীভূষণ কি আসে নাই?
শুদ্ধ বাক্য: শশিভূষণ কি আসে নাই?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
  1. অনাটন
  2. দৌর্বল্য
  3. নিরপরাধী
  4. সমূলসহ
ব্যাখ্যা
• 'দৌর্বল্য' - শব্দটির প্রয়োগ শুদ্ধ।

অন্যদিকে,
• 'অনাটন'
- শব্দটির সন্ধি বিষয়ক অপপ্রয়োগ হয়েছে।
- এর শুদ্ধরূপ: অনটন।

• 'নিরপরাধী'
- শব্দটির সমাস-ঘটিত অপপ্রয়োগ হয়েছে।
- এর শুদ্ধরূপ: নিরপরাধ।

• 'সমূলসহ'
- শব্দটির সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ হয়েছে।
- এর শুদ্ধরূপ: সমূল / মূলসহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. আশিবিষ
  2. মুমূর্ষু 
  3. শ্রদ্ধাঞ্জলি
  4. শূন্য 
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'আশিবিষ'
- এর শুদ্ধরূপ - 'আশীবিষ'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
এর অর্থ:
- যার দাতে বিষ থাকে,
- সাপ।

অন্যদিকে,
- শূন্য, শ্রদ্ধাঞ্জলি এবং মুমূর্ষু - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
  1. অশ্রু
  2. আয়ত্তাধীন
  3. বিবিধ
  4. সঠিক
ব্যাখ্যা
• 'আয়ত্তাধীন' সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ।
- এর শুদ্ধরূপ: আয়ত্ত / অধীন।

অন্যদিকে,
- অশ্রু,
- বিবিধ,
- সঠিক।
শব্দ গুলোর সঠিক প্রয়োগ হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Barter' এর বাংলা পরিভাষা -
  1. সেনানিবাস
  2. বাঁধ
  3. বাহক
  4. বিনিময়
ব্যাখ্যা
• 'Barter' এর বাংলা পরিভাষা - বিনিময়

অন্যদিকে,
- 'Barrack' এর বাংলা পরিভাষা - সেনানিবাস।
- 'Barrage' এর বাংলা পরিভাষা - বাঁধ।
- 'Bearer' এর বাংলা পরিভাষা - বাহক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. দরিদ্রতা
  2. ইদানিংকাল
  3. দারিদ্র্য
  4. ক ও গ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - দরিদ্রতা এবং দারিদ্র্য
- দরিদ্রতা এবং দারিদ্র্য উভয়ই বিশেষ্য পদ।

অন্যদিকে,
- 'ইদানিংকাল' এর শুদ্ধ বানান - ইদানীং।
- এটি একটি অব্যয় পদ।
এর অর্থ:
- আজকাল,
- সম্প্রতি,
- অধুনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. চাঞ্চল্যতা
  2. প্রসার
  3. সারল্য
  4. সখ্য
ব্যাখ্যা
• 'চাঞ্চল্যতা' - শব্দে অপপ্রয়োগ ঘটেছে।
- এর শুদ্ধ প্রয়োগ হবে: চাঞ্চল্য / চঞ্চলতা। এটি প্রত্যয়জনিত অপপ্রয়োগের উদাহরণ।

অন্যদিকে,
- সখ্য, সারল্য এবং প্রসার - শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ ঘটেছে।

তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ:
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
- বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  4. কেবল গায়ের জোরে সব কাজ হয় না।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: কেবল গায়ের জোরে সব কাজ হয় না।

অন্যদিকে,
অশুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রতিদ্বন্দ্বীতা
  2. প্রতিদন্দ্বিতা
  3. প্রতিদ্বন্দীতা
  4. প্রতিদ্বন্দ্বিতা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'প্রতিদ্বন্দ্বিতা'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
এর অর্থ:
- পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ,
- প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরিক্ষা,
- প্রতিযোগিতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'উত্যক্ত' কী কারণে অশুদ্ধ?
  1. উপসর্গ
  2. প্রত্যয়
  3. বিভক্তি
  4. সন্ধি
ব্যাখ্যা
প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
- প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:
অশুদ্ধ - শুদ্ধ:
→ উত্যক্ত - উত্ত্যক্ত,
→ একত্রিত - একত্র,
→ পুজ্য - পূজ্য,
→ বাহ্যিক - বাহ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'Envoy' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বার্তাবহ
  2. রাষ্ট্রদূত
  3. দূত
  4. ক ও গ
ব্যাখ্যা
• 'Envoy' এর বাংলা পরিভাষা - দূত
- 'Messenger' এর বাংলা পরিভাষা - বার্তাবহ / সংবাদ-বাহক / দূত।

অন্যদিকে,
- 'Ambassador' এর বাংলা পরিভাষা - রাষ্ট্রদূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ব্যতিত
  2. প্রাণিবিদ্যা
  3. নুন্যতম
  4. আইনজীবি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'প্রাণিবিদ্যা'
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- প্রানীবিষয়ক শাস্ত্র।

অন্যদিকে,
- 'আইনজীবি' এর শুদ্ধরূপ - আইনজীবী।
- 'নুন্যতম' এর শুদ্ধরূপ - ন্যূনতম।
- 'ব্যতিত' এর শুদ্ধরূপ - ব্যতীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
কোন বানানটি অশুদ্ধ?
  1. আকাঙক্ষা
  2. ভাগিরথী
  3. অমাবস্যা
  4. দুরাকাঙক্ষা
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'ভাগিরথী'
- এর শুদ্ধরূপ - 'ভাগীরথী'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- গঙ্গানদীর অন্য নাম।

অন্যদিকে,
- দুরাকাঙক্ষা, আকাঙক্ষা এবং অমাবস্যা - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
কোন শব্দে সন্ধিজনিত অপপ্রয়োগ ঘটেছে?
  1. বিপদোদ্ধার
  2. অদ্যাবধি
  3. উপর্যুক্ত
  4. পৃথগন্ন
ব্যাখ্যা
• 'বিপদোদ্ধার' এটি সন্ধিজনিত অপপ্রয়োগ।
- শব্দের শুদ্ধরূপ - বিপদুদ্ধার।

অন্যদিকে,
- অদ্যাবধি,
- উপর্যুক্ত এবং
- পৃথগন্ন।
শব্দ গুলোর সঠিক প্রয়োগ হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১৬.
একটি বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে কোন চিহ্ন ব্যবহার হয়?
  1. বিকল্পচিহ্ন
  2. ত্রিবিন্দু
  3. বন্ধনী
  4. উদ্ধারচিহ্ন
ব্যাখ্যা
বিকল্পচিহ্ন (/):
- একটি বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্পচিহ্ন ব্যবহার হয়।
যেমন:
- শুদ্ধ/অশুদ্ধ চিহ্নিত করো।

অন্যদিকে,
ত্রিবিন্দু (...):
বাক্যের বা উদ্ধিৃতির কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহৃত হয়।
যেমন -
- তিনি রেগে গিয়ে বললেন, "তার মানে তুমি একটা ...।"
- আমাদের ঐক্যের বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।

বন্ধনী:
- অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয়।
- বন্ধনী তিন প্রকার: ১) প্রথম বন্ধনী ( ), ২) দ্বিতীয় বন্ধনী { }, ৩) তৃতীয় বন্ধনী [ ]।

উদ্ধারচিহ্ন (‘ ’):
- কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধারচিহ্নের ব্যবহার হয়।
- উদ্ধারচিহ্ন দুই রকম: একক দ্বৈত।
যেমন:
- ‘সিরাজউদৌল্লা’ একটি ঐতিহাসিক নাটক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
  2. আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
  3. সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
  4. মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
শুদ্ধ বাক্য: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।

অন্যদিকে,
- আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
- সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
- আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
'Abatement' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিরত হওয়া
  2. উপশম
  3. বিলোপ
  4. আত্নীকরণ
ব্যাখ্যা
• 'Abatement' এর বাংলা পরিভাষা - উপশম

অন্যদিকে,
- 'Abolition' এর বাংলা পরিভাষা - বিলোপ।
- 'Absorption' এর বাংলা পরিভাষা - আত্নীকরণ।
- 'Abstain' এর বাংলা পরিভাষা - বিরত হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. আমি সন্তোষ হলাম।
  2. অশ্রুতে বুক ভেসে গেল।
  3. ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর।
  4. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: অশ্রুতে বুক ভেসে গেল।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর।
শুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।