পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা - ৪৫ --------------- ফুল মডেল টেস্ট - ৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়া কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. অন্যোন্য সমীভবন
  2. পরাগত সমীভবন
  3. অপিনিহিতি
  4. প্রগত সমীভবন
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পূর্বে উচ্চারিত হওয়া ‘ ই/ উ ’ আগে উচ্চারিত হওয়া।
যেমন:
- চারি > চাইর,
- মারি > মাইর।

অন্যদিকে,
প্রগত সমীভবন:
- পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে।
- অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন।
 যেমন:
- চক্র > চক্ক, 
- পক্ব > পক্ক,
- পদ্ম > পদ্দ,
- লগ্ন > লগ্গ ইত্যাদি।

পরাগত সমীভবন:
- পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন।
যেমন:
- তৎ + জন্য > তজ্জন্য,
- তৎ + হিত > তদ্ধিত,
- উৎ + মুখ >উন্মুখ ইত্যাদি।

অন্যোন্য সমীভবন:
- যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যোন্য সমীভবন।
যেমন:
- সংস্কৃত সত্য > প্রাকৃত সচ্চ,
- সংস্কৃত বিদ্যা > প্রাকৃত বিজ্জা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
অণুতে গঠিত হিমালয়। এখানে ‘অণুতে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে ৭মী
  2. করণে ৭মী
  3. কর্তায় ৭মী
  4. অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমন -
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
- লোকটা জাতিতে বৈষ্ণব।
- শিকারী বিড়াল গোঁফে চেনা যায়।
- অণুতে গঠিত হিমালয়। করণে ৭মী বিভক্তি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কথামৃত' এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. কথা + অমৃত
  2. কথাঃ + অমৃত
  3. কথা + মৃত
  4. কথাঃ + মৃত
সঠিক উত্তর:
কথা + অমৃত
উত্তর
সঠিক উত্তর:
কথা + অমৃত
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- নর + অধম = নরাধম,
- হিম + আলয় = হিমালয়,
- যথা + অর্থ = যথার্থ,
- বিদ্যা + আলয় = বিদ্যালয়,
- কথা + অমৃত = কথামৃত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'খেদ' শব্দের বিপরীত শব্দ -
  1. হর্ষ
  2. অখ্যাতনামা
  3. অখণ্ড
  4. আঘাট
সঠিক উত্তর:
হর্ষ
উত্তর
সঠিক উত্তর:
হর্ষ
ব্যাখ্যা
• 'খেদ' শব্দের বিপরীত শব্দ - হর্ষ / অখেদ।

অন্যদিকে, 
- 'খ্যাতনামা' শব্দের বিপরীত শব্দ - অখ্যাতনামা।
- 'খণ্ড' শব্দের বিপরীত শব্দ - অখণ্ড।
- 'ঘাট' শব্দের বিপরীত শব্দ - আঘাট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘কূল’ শব্দের সমার্থক শব্দ নয় -
  1. বেলাভূমি
  2. সৈকত
  3. তপন
  4. বালুকাবেলা
সঠিক উত্তর:
তপন
উত্তর
সঠিক উত্তর:
তপন
ব্যাখ্যা
‘কূল’ শব্দের সমার্থক শব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা -
  1. চিত্তরঞ্জন দাস
  2. সমরেশ বসু
  3. কাজী নজরুল ইসলাম
  4. অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• 'চিত্তনামা' কাব্যগ্রন্থটির রচয়িতা - কাজী নজরুল ইসলাম।

'চিত্তনামা' কাব্যগ্রন্থ:

- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে। 
- ১৩৩২ বঙ্গাব্দের ২ আষাঢ় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিং এ মৃত্যুবরণ করেন।
- এ মৃত্যুতে শোকাহত হয়ে কবি সমকালীন পত্রিকায় কবিতা লিখেন। 
- এসকল কবিতা নিয়ে 'চিত্তনামা' কাব্যগ্রন্থ বের করেন।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'রূপতত্ত্বের' আলোচ্য বিষয় নয় কোনটি?
  1. সমাস
  2. প্রত্যয়
  3. উপসর্গ
  4. যতিচিহ্ন
সঠিক উত্তর:
যতিচিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
যতিচিহ্ন
ব্যাখ্যা
• 'রূপতত্ত্বের' আলোচ্য বিষয় নয় - যতিচিহ্ন
যতিচিহ্ন - বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।

রূপতত্ত্ব: 
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 

ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়  ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভূক্ত।  
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়: 
- বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, ধ্বনিসংযোগ বা সন্ধি, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য , ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে ।  
- বাক্যের নির্মান ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
- তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাতক্যত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'Tea' is a/an -
  1. Common noun
  2. Abstract noun
  3. Material noun
  4. Proper noun
সঠিক উত্তর:
Material noun
উত্তর
সঠিক উত্তর:
Material noun
ব্যাখ্যা
Material noun 
- যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং এর অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় না তাকে material noun বলে।
- Material noun যে বস্তুকে নির্দেশ করে তাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু ভিন্ন কোন উপায়ে পরিমাপ করা যায়।

Examples:
• tea (চা) 
• gold (সোনা)
• zinc (দস্তা)
• iron (লোহা)
• oil (তেল)
• water (পানি)
• salt (লবণ)
• sugar (চিনি)
• rice (চাল)
• Silver (রুপা)
• copper (তামা)
• glass (কাচ) 
.
What is the famine gender of the word 'earl'?
  1. lady
  2. queen
  3. countess
  4. heroine
সঠিক উত্তর:
countess
উত্তর
সঠিক উত্তর:
countess
ব্যাখ্যা
Earl শব্দটি উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যক্তির পদবি যার স্ত্রীবাচক শব্দ countess (আর্লের স্ত্রী); Earl এর দায়িত্বপ্রাপ্ত নারী। 

Gender:
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।

Types of Gender
Gender সাধারনত চার প্রকার।
• Masculine Gender ( পুং লিঙ্গ)
• Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
• Neuter Gender (ক্লীব লিঙ্গ)
• Common Gender (উভয় লিঙ্গ)

Feminine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে।
যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, Earl ইত্যাদি।  
১০.
'Do you enjoy teaching? the underlined word is a - 
  1. noun
  2. participle
  3. gerund
  4. pronoun
সঠিক উত্তর:
gerund
উত্তর
সঠিক উত্তর:
gerund
ব্যাখ্যা
Verb এর Present form এর সাথে ing যুক্ত হয়ে যদি তা একই সাথে Noun ও Verb এর কাজ করে তাকে gerund বলে। 
যেমন: 
Do you enjoy teaching
এ বাক্যে teaching হল একটি verb কারণ এর সাথে ing যুক্ত হয়েছে আবার এটি একটি noun কারণ এটি noun এর  subject হিসেবে বসেছে।

এখন যেহেতু  teaching শব্দটি verb ও noun উভয় কে নির্দেশ করছে সেহেতু এটি একটি gerund এর কাজ করছে।

Some examples in sentences:
- He enjoys watching television.
সে টিভি দেখা উপভোগ করে। 
- It started raining.
বৃষ্টি পড়তে শুরু করল। 
- I like fishing.
আমি মাছ ধরা পছন্দ করি। 
- I enjoy boating.
আমি নৌকা বেয়ে আনন্দ পাই। 
- I finished writing.
আমি লেখা শেষ করলাম। 
- They have given ap smoking.
তারা ধূমপান ত্যাগ করেছে। 
- He suggested to make a plan.
সে একটি পরিকল্পনা তৈরি করতে পরামর্শ দিয়েছিল। 
- The man recommends to complete the work.
লোকটি কাজটি শেষ করতে সুপারিশ করে। 
- The teacher stopped to teach the subject.
শিক্ষক বিষয়টি পড়ানো বন্ধ করলেন।
- The boy practices English to learn.
ছেলেটি ইংরেজি শিখতে চর্চা করে। 
১১.
'Arrow of God' is a famous novel by -
  1. Chinua Achebe
  2.  Alice Munro
  3. Tonny Morrison
  4. Franz Kafka
সঠিক উত্তর:
Chinua Achebe
উত্তর
সঠিক উত্তর:
Chinua Achebe
ব্যাখ্যা
• 'Arrow of God' is a famous novel by - Chinua Achebe. 
- 1964 সালে প্রকাশিত হয় Arrow of God.
- Chinua Achebe তৃতীয় উপন্যাস।
- থিংস ফল অ্যাপার্ট অ্যান্ড নো আরজার অ্যাট ইজ-এর পাশাপাশি, এটি আফ্রিকান ট্রিলজির অংশ হিসাবে বিবেচিত হয়, অনুরূপ সেটিংস এবং থিমগুলি ভাগ করে।

• Chinua Achebe is a Nigerian novelist.
- তিনি নাইজেরিয়ার একজন বিখ্যাত ঔপন্যাসিক হিসেবে সারাবিশ্ব ব্যাপী বিশেষ ভাবে পরিচিত।
- Chinua Achebe wrote some of the most extraordinary works of the 20th century.
- অনেকে তাঁকে 'Father of Modern African Literature' হিসেবে বিবেচনা করে থাকে।

• Achebe's best Works -
- Things Fall Apart (1958)
- No Longer at Ease
- Arrow of God
- A Man of the People
- Anthills of the Savannah.

Source: Britannica.
১২.
'Light up' means-
  1. Review
  2. Briefly
  3. Happy
  4. Secrecy
সঠিক উত্তর:
Happy
উত্তর
সঠিক উত্তর:
Happy
ব্যাখ্যা
Light up (phrasal verb)
English Meaning: if somebody’s eyes or face light up, or something lights them up, they show happiness or excitement. 
Bangla Meaning:  সুখী। (Happy) 
Example: 
- His eyes light up when she walked into the room.
- A smile light up her face.

Source: oxford learners dictionaries.
১৩.
Find out the incorrect spelling?
  1. Perspicacious
  2. Perspicasious
  3. Perspicaciously
  4. Perspicaciousness
সঠিক উত্তর:
Perspicasious
উত্তর
সঠিক উত্তর:
Perspicasious
ব্যাখ্যা
“perspicasious”
The word isn't in the dictionary.   

Perspicacious (adjective):

- English Meaning - Quick in noticing, understanding, or judging things accurately.
- Bangla Meaning (আনুষ্ঠানিক) বিচারবিবেচনার জন্য দ্রুত বোধশক্তিসম্পন্ন; স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন।

Other forms:
perspicaciously (adverb).
perspicaciousness (noun).

Example Sentence - His perspicacious grandfather had bought the land as an investment, guessing that there might be gold underground.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-webster.com.
১৪.
What she likes is strange. here the underlined part is a/an -
  1. Dependent clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• What she likes is strange. here the underlined part is a - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
They're always dependent clauses.
একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে-
1. subject হিসাবে
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে
4. Preposition এরপরে

• প্রশ্ন প্রদত্ত বাক্যে "What she likes" clause টি subject হিসাবে বসেছে, তাই এটি Noun clause.
১৫.
The past participle of 'exciting' is-
  1. excite
  2. excited
  3. execute
  4. exist
সঠিক উত্তর:
excited
উত্তর
সঠিক উত্তর:
excited
ব্যাখ্যা
• The past participle of 'exciting' is - excited.
এর present form হচ্ছে- excite. 
• অন্য অপশন গুলোর মধ্যে-
• Excite (verb)
English Meaning: cause (someone) to feel very enthusiastic and eager.
Bangla Meaning: আন্দোলিত করা; উত্তেজিত করা; আবেগকম্পিত করা।
• Execute (verb)
English meaning: to carry (something) out fully to put (something) completely into effect
Bangla Meaning: সম্পাদন করা; নির্বাহ করা। এর past এবং past participle form যথাক্রমে executed; executing.
• Exist (verb)
English Meaning: to continue to be
Bangla Meaning: অস্তিমান বা বিদ্যমান থাকা; অস্তিত্ব থাকা, টিকে থাকা।

- এর past এবং past participle form যথাক্রমে existed; existing.

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The Synonym of 'Patriot' is -
  1. criminal
  2. traitor
  3. partisan
  4. tout
সঠিক উত্তর:
partisan
উত্তর
সঠিক উত্তর:
partisan
ব্যাখ্যা
• 'Patriot' - দেশপ্রেমিক; স্বদেশানুরাগী; স্বদেশের প্রবল সমর্থক বা ভক্ত।

অন্য অপশন গুলোর মধ্যে-
• partisan - কোন দল বা, ব্রতের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি। 
• tout - টাউট; দালাল; যে ব্যক্তি পয়সার বিনিময়ে রেসের ঘোড়া, ফুটবল খেলার টিকিট, হোটেল ইত্যাদি সংক্রান্ত খবর সরবরাহ করে।
• traitor - বিশ্বাসঘাতক।
• criminal - অপরাধ সম্পর্কিত।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে partisan শব্দটি Patriot শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
১৭.
The boy came here yesterday who needs money. The underlined part of the sentence is a/an -
  1. Principal Clause
  2. Noun Clause
  3. Adverbial Clause
  4. Adjective Clause
সঠিক উত্তর:
Principal Clause
উত্তর
সঠিক উত্তর:
Principal Clause
ব্যাখ্যা
- যে Clause অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে।
- যেমন, এখানে "The boy came here yesterday" clause টি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে বিধায় এটি principal clause.

Independent Clause or Principal Clause
- যে Clause-এ একটি Subject এবং একটি Finite Verb থাকে এবং পৃথকভাবে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal  বা Independent Clause বলে। 
যেমন:  Shammi takes care of her mother.
 
- এখানে Sentence-এ একটি Subject “Shammi” এবং একটি Finite Verb “takes care” আছে।
- এবং Sentence-টি অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে,
- তাই এই Clause বা বাক্যাংশ-কে Principal বা Independent Clause বলে।
১৮.
The opposite word of 'Delete' is -
  1. Delay
  2. Trap
  3. Injure
  4. Insert
সঠিক উত্তর:
Insert
উত্তর
সঠিক উত্তর:
Insert
ব্যাখ্যা
• 'Delete' - লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ-
Delay -  বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা।
Insert - নিবিষ্ট/নিবেশিত/সন্নিবিষ্ট/নিহিত করা; ঢোকানো।
Trap - ফাঁদ; (লাক্ষণিক) কাউকে প্রতারণা করার পরিকল্পনা; অনিচ্ছুক ব্যক্তিকে কিছু করতে অথবা বলতে বাধ্য করার কৌশল।
Injure - আহত/আঘাত করা; ক্ষতি/অনিষ্ট করা; ব্যথা দেওয়া; ব্যথিত করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যায়, The opposite of the word 'Delete' is Insert.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
What __________ at the moment?
  1. do you do
  2. are you doing
  3. have you done
  4. did you do
সঠিক উত্তর:
are you doing
উত্তর
সঠিক উত্তর:
are you doing
ব্যাখ্যা
• The correct form of verb is - are you doing.
- Complete sentence: What you are you doing at this moment?
• At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে present continuous tense indicator বা নির্দেশক।
অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continious Tense:
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
• Present Continuous tense টির WH question যুক্ত interrogative বাক্যের গঠন:
wh question + am/is/are + sub + verb + ing + extension + question mark.
২০.
Pass away means-
  1. Fall
  2. Disappear
  3. Die
  4. Erase
সঠিক উত্তর:
Die
উত্তর
সঠিক উত্তর:
Die
ব্যাখ্যা
• Pass away:
English Meaning - To die.
Bangla Meaning - মারা যাওয়া।

• Other options,
- Disappear :অদৃশ্য হওয়া; দৃষ্টির বাইরে চলে যাওয়া।
- Erase : মুছে ফেলা; নিশ্চিহ্ন করে দেওয়া।
- Fall :পতন; পড়ে যাওয়ার ক্রিয়া। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২১.
'The Cloud' is written by -
  1. Coleridge
  2. Shelley
  3. Wordsworth
  4.  Keats
সঠিক উত্তর:
Shelley
উত্তর
সঠিক উত্তর:
Shelley
ব্যাখ্যা
• The Cloud
- এটি Shelley রচিত একটি myth-maker. 
- কবিতার অর্থ এই যে, প্রকৃতি কখনো শক্তিশালী, কখনো ভয়ংকর, কিন্তু গৌরবময় ও সুন্দরও।
- এর গভীরতর অর্থ হলো, মানুষ তার স্বতঃস্ফূর্ত আবেগ নিয়ে  পরিবর্তিত প্রকৃতি ও পরিবর্তনশীল আবহাওয়ার অনুরূপ।

• P.B. Shelley:
- তাঁর পুরো নাম Percy Bysshe Shelley.
- তিনি রোমান্টিক যুগের অন্যতম একজন কবি।
• Some notable work:
- The Cloud, 
- Adonais,
- Mont Blanc,
- Ode to the West Wind,
- Ozymandias,
- Peter Bell the Third,
- Prometheus Unbound,
- Queen Mab,
- Rosalind and Helen,
- The Cenci,
- The Masque of Anarchy.

Source: Britannica.
২২.
Select the plural number ______.
  1. index
  2. goose
  3. issue
  4. quarters
সঠিক উত্তর:
quarters
উত্তর
সঠিক উত্তর:
quarters
ব্যাখ্যা
- প্রদত্ত option গুলোর মাঝে একমাত্র plural number হলো quarters যার singular number হলো quarter (১/৪, চার ভাগের এক ভাগ)।
- তাছাড়া index, goose এবং issue এর plural form হচ্ছে- যথাক্রমে, indices, geese এবং issues. 

Number 
- Number বা বচন শব্দটি noun বা pronoun-কে বোঝায় এবং ব্যক্ত করে যে noun/ pronounটি সংখ্যায় এক না একাধিক।
- The word number denotes to noun or pronoun and states whether the noun/ pronoun is one or more than one.

Number এর প্রকারভেদ 
• Generally, the number is of two types:
- Singular Number (একবচন)
- Plural Number (বহুবচন)

Singular Number:
- Singular Number বা একবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় এক।
- Singular Number denotes to such noun/pronoun which is one in number.
Example:
Pen (কলম)
Lion (সিংহ)
Eye, etc.

Plural Number:
- Plural Number বা বহুবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় একাধিক।
- Plural Number denotes to such noun/pronoun which is more than one in number.
Example:
Pens (কলমগুলো)
Lions (সিংহগুলো)
Eyes, etc.
২৩.
Choose the countable noun from below:
  1. Dream
  2. Salt
  3. Man
  4. Thought
সঠিক উত্তর:
Man
উত্তর
সঠিক উত্তর:
Man
ব্যাখ্যা
Countable Noun (গণনাযোগ্য বিশেষ্য) :
যে সকল Noun কে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাদেরকে Countable Noun বলে ।
যেমন:
- Man,
- Cow,
- Boy
- Girl,
- Pen,
- Book,
- Box,
- Key,
- Coin,
- Fan,
- Watch,
- Fish,
- Goat,
- Dog,
- Pencil,
- Shirt,
- City,
- Flower,
- Tree,
- Doll ,
- Pot,
- Banana,
-Car,
- Bus,
- Train  ইত্যাদি ।

Uncountable Noun (অগণনাযোগ্য বিশেষ্য):  
যে সকল Noun কে সংখ্যা দিয়ে গণনা করা যায় না তাদেরকে Uncountable Noun বলে ।
যেমন -
- Rice,
- Wheat,
- Silver,
- Sand,
- Oil,
- Honey,
- Water,
- Gee,
- Butter,
- Milk,
- Flour  ইত্যাদি ।
২৪.
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? 
  1. ২০%
  2. ১৮%
  3. ১৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? 

সমাধান: 
২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা 
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা 
= ৮০ টাকা 

∴ চালের ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)% 
= ২০%।
২৫.
একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে?
  1. সমকোণী
  2. সমবাহু
  3. স্থূলকোণী
  4. সূক্ষ্মকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x 
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
২৬.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
  1. ৯ টাকা
  2. ১০ টাকা
  3. ১১ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান: 
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা 
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা
= ১০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা

এখন, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = (১১০ × ১০)/১০০ টাকা 
= ১১ টাকা 

∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
২৭.
3x3 + 2x2 - 21x - 20 রাশির একটি উৎপাদক হচ্ছে -
  1. x + 1
  2. x + 2
  3. x - 1
  4. x - 2
সঠিক উত্তর:
x + 1
উত্তর
সঠিক উত্তর:
x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x3 + 2x2 - 21x - 20 রাশির একটি উৎপাদক হচ্ছে - 

সমাধান: 
ধরি, 
P(x) = 3x3 + 2x2 - 21x - 20 

এখানে, 
P(-1) = 3(-1)3 + 2(-1)2 - 21. (-1) - 20 
= -3 + 2 + 21 - 20 
= 23 - 23 
= 0 
∴ (x + 1), P(x) এর একটি উৎপাদক।
২৮.
সামান্তরিকের ভূমি 36 মি এবং উচ্চতা 4 মি হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 122 বর্গমিটার
  2. 288 বর্গমিটার
  3. 72 বর্গমিটার
  4. 144 বর্গমিটার
সঠিক উত্তর:
144 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
144 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ভূমি 36 মি এবং উচ্চতা 4 মি হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
 = 36 × 4
 = 144 বর্গমিটার
২৯.
৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 
  1. ১২৫ টাকা
  2. ১৩৫ টাকা
  3. ১৩০ টাকা
  4. ১৪০ টাকা
সঠিক উত্তর:
১৩৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 

সমাধান: 
অনুপাতসমূহের যোগফল = ২ + ৪ + ৫ 
= ১১ 

∴ বৃহত্তম অংশ = (৫/১১) × ৪৯৫ টাকা = ২২৫ টাকা 
এবং 
ক্ষুদ্রতম অংশ = (২/১১) × ৪৯৫ টাকা = ৯০ টাকা

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২২৫ - ৯০) টাকা 
= ১৩৫ টাকা।
৩০.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 
  1. ৭/১২
  2. ৩/৪
  3. ১১/১৮
  4. ৫/৯
সঠিক উত্তর:
৫/৯
উত্তর
সঠিক উত্তর:
৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 

সমাধান: 
(ক) ৭/১২ = ০.৫৮ (বৃহত্তম), 
(খ) ৩/৪ = ০.৭৫ (বৃহত্তম), 
(গ) ১১/১৮ = ০.৬১ (বৃহত্তম) এবং 
(ঘ) ৫/৯ = ০.৫৫ (ক্ষুদ্রতম)। 

∴ ক্ষুদ্রতম ভগ্নাংশটি হলো = ৫/৯।
৩১.
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরে মিলিত হবে? 
  1. ১০০ মিটার
  2. ২৫০ মিটার
  3. ৩০০ মিটার
  4. কখনোই নয়
সঠিক উত্তর:
কখনোই নয়
উত্তর
সঠিক উত্তর:
কখনোই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরে মিলিত হবে? 

সমাধান: 
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না। 

সমান্তরাল রেখা (Parallel Line): 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 
- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়। 
৩২.
৫টি সংখ্যার গড় ৬০, ১০টি সংখ্যার গড় ৩০ এবং ১৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত? 
  1. ২৫
  2. ২৮
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ৬০, ১০টি সংখ্যার গড় ৩০ এবং ১৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
৫টি সংখ্যার গড় ৬০ 
৫টি সংখ্যার সমষ্টি = ৬০ × ৫ = ৩০০

১০টি সংখ্যার গড় ৩০ 
১০টি সংখ্যার সমষ্টি = ১০ × ৩০ = ৩০০

১৫টি সংখ্যার গড় ২০
১৫টি সংখ্যার সমষ্টি = ২০ × ২০ = ৩০০

৩০টি সংখ্যার সমষ্টি =(৩০০ + ৩০০ + ৩০০) =৯০০
৩০টি সংখ্যার গড় = ৯০০/৩০ = ৩০
৩৩.
UNICEF কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয় কোনটি?
  1. ICSID
  2. IDA
  3. IBRD
  4. IBCD
সঠিক উত্তর:
IBCD
উত্তর
সঠিক উত্তর:
IBCD
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- IBCD বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩৫.
স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH কত?
  1. 6.6
  2. 7.4
  3. 7.8
  4. 8.2
সঠিক উত্তর:
7.4
উত্তর
সঠিক উত্তর:
7.4
ব্যাখ্যা
pH:
- পাকস্থলীতে স্বাভাবিকের তুলনায় এসিডের মাত্রা বেড়ে যাওয়ার অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
- কোনো দ্রবণের pH মান নির্ণয়ের জন্য যে পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয় তাকে pH মিটার বলে।
- মাটির pH সাধারণত 4-8 হয়ে থাকে।
- স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH = 7.45
- বিশুদ্ধ পানির pH 20°-27°C তাপমাত্রায় 7
- মূত্রে pH-এর মান 7-এর কম থাকে অর্থাৎ মূত্র মৃদু অম্লীয় প্রকৃতির।
- মানুষের জিহ্বার লালার pH 6.6 এর কাছাকাছি হলে খাদ্য দ্রব্য হজমে তা বেশি কার্যকরি ভূমিকা রাখতে পারে।
- পাকস্থলীতে খাদ্য দ্রব্য হজম করার জন্য উপযোগী pH হল 2। 

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত কোনটি?
  1. লাহোর প্রস্তাব
  2. ৭ মার্চের ভাষণ
  3. ২১ দফা
  4. ৬ দফা
সঠিক উত্তর:
৬ দফা
উত্তর
সঠিক উত্তর:
৬ দফা
ব্যাখ্যা
ছয় দফা:
- ৬ দফা বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ৭ জুন ছয় দফা দিবস। 
- ছয় দফা দাবি ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত। 
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৩৭.
g-এর মান সর্বোচ্চ -
  1. পৃথিবীর কেন্দ্রে
  2. বিষুব অঞ্চলে
  3. ভূপৃষ্ঠের অভ্যন্তরে
  4. মেরু অঞ্চলে
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
ব্যাখ্যা
অভিকর্ষজ ত্বরণ g-এর মান:
- পৃথিবী পৃষ্ঠের উপর বা পৃষ্ঠ সংলগ্ন কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়াশীল তাকে অভিকর্ষ বলে।
- অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে ভূ-পৃষ্ঠে পড়ন্ত বস্তুর ত্বরণ বা বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে g দ্বারা প্রকাশ করা হয়।
- বিষুব রেখা বরাবর g-এর মান সর্বনিম্ন প্রায় 9.78 ms-2.
- মেরু বিন্দুতে সর্বোচ্চ 9.83 ms-2.
- এভারেষ্ট শৃঙ্গে g-এর মান 9.81 ms-2
- ভূ-পৃষ্ঠে বিভিন্ন স্থানে g-এর মান বিভিন্ন বলে 45° অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মানকে আদর্শ ধরা হয়। 
- হিসাবের সুবিধার্থে আদর্শমান ধরা হয় 9.81 ms-2.

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
বর্তমানে বাংলাদেশে প্রচলিত সরকারি নোট কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ব্যাংক নোট:
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট। 
- সরকারি নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।