পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
৪৫তম বিসিএস প্রস্তুতি: পরীক্ষা - ১: পরীক্ষার টপিক: ৪৩ ও ৪৪তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। ১. Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। ২. উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
নিম্নের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নাটক?
  1. ক) আলেয়া
  2. খ) সাজাহান
  3. গ) কুহেলিকা
  4. ঘ) রক্তকরবী
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের রচিত নাটক:
- ঝিলিমিলি 
- আলেয়া 
- পুতুলের বিয়ে (কিশোর নাটক) 
- মধুমালা (গীতিনাট্য) 
- ঝড় (কিশোর কাব্য-নাটক)
- পিলে পটকা, পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
১। বাঁধন-হারা,
২। মৃত্যুক্ষুধা ও
৩। কুহেলিকা।

অন্যদিকে,
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের 'সাজাহান'।
- রক্তকরবী রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক ৷

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'শহিদের মৃত্যু নেই।' এর অস্তিবাচক কোনটি?
  1. ক) শহিদেরা অমর
  2. খ) শহিদেরা মরণশীল
  3. গ) শহিদের মৃত্যু আছে
  4. ঘ) শহিদেরা আমৃত্যু
ব্যাখ্যা
 মূলভাব বা অর্থ অপরিবর্তিত রেখে এক শ্রেণীর বাক্যকে অন্য শ্রেণীর বাক্যে পরিবর্তন কারার নামই হলো বাক্য রূপান্তর।
নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর:
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে।

সূত্র: ১
বাক্য পরিবর্তিত হলেও মূল অর্থ অপরিবর্তিত থাকবে।
যেমন -
নেতিবাচক: সেটা কখনোই সফল হতে পারে না।
নেতিবাচক: সেটা সর্বদাই অসফল হয়।

সূত্র: ২
'না', 'নয়', 'নি', 'নেই', 'নহে' ইত্যাদি নঞর্থক পদ তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যা-বাচক ভাব ফুটিয়ে তুলতে হয়।
যেমন -
নেতিবাচক: কোথাও শান্তি ছিল না
অস্তিবাচক: সর্বত্র অশান্তি ছিলো।

সূত্র: ৩
প্রয়োজনমতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়।
যেমন -
নেতিবাচক: শহিদের মৃত্যু নেই।
অস্তিবাচক: শহিদেরা অমর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কর্ণফুলী' উপন্যাসে কোন উপজাতির কথা বলা হয়েছে?
  1. ক) সাঁওতাল
  2. খ) মারমা
  3. গ) চাকমা
  4. ঘ) মণিপুরি
ব্যাখ্যা
সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস কর্ণফুলী।
• তাঁর 'কর্ণফুলী' উপন্যাস পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- উপন্যাসে চাকমা উপজাতির কথা উল্লেখ করা হয়েছে। 
- আদিবাসী রাঙ্গামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় এ উপন্যাসে বর্ণিত।
- উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত চাকমাদের জীবন সংগ্রামের চিত্র এ উপন্যাসের উপজীব্য।
- এতে চাকমা ভাষা ব্যবহার করা হয়েছে।

 আলাউদ্দিন আল আজাদ নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- কর্ণফুলী,
- তেইশ নম্বর তৈলচিত্র,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- বিশৃঙ্খলা,
- স্বপ্নশীলা,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
চর্যাপদের দ্বিতীয় পদটির রচয়িতা কে?
  1. ক) কাহ্নপা
  2. খ) কুক্কুরি
  3. গ) ভুসুকুপা
  4. ঘ) সরহপা
ব্যাখ্যা
• কুক্কুরি পাদ ৩টি পদ রচনা করেছেন।
- তিনি ২, ২০ ও ৪৮ নং পদ রচনা করেন।
- ৪৮ নং পদটি খুঁজে পাওয়া যায়নি।

চর্যাপদের ২নং পদের রচয়িতা কুক্কুরী পা।
পদটি হলো:
“দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।।”

অর্থ্যাৎ, "মাদী কাছিম দোহন করে দুধ পাত্রে রাখা যাচ্ছে না। গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে।"
সুতুরাং, 'রুখের তেন্তুলি কুমীরে খাই' অর্থ - গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে।

• চর্যাপদের সর্বাধিক পদরচয়িতা কাহ্নপা।
- পদ রচনার সংখ্যাধিক্যের কারণে তাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়।
- তিনি রচনা করেছেন ১৩টি পদ।
- তার রচিত ২৪ নং পদটি পাওয়া যায়নি।

• চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদরচয়িতা ভুসুকুপা।
- তিনি ৮টি পদ রচনা করেছেন।

• চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদ রচয়িতা সরহপা।
- তিনি মোট ৪টি পদ রচনা করেন - ২২, ৩২, ৩৮, ৩৯ সংখ্যাক পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
.
"কামাল! তু নে কামাল কিয়া ভাই!' পঙ্‌ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) অগ্নি-বীণা
  2. খ) ফণি-মনসা
  3. গ) সর্বহারা
  4. ঘ) সাম্যবাদী
ব্যাখ্যা
আলোচ্য পঙ্‌ক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের 'কামাল পাশা' কবিতার অন্তর্গত 

কবিতাটি শুরু হয়েছে এভাবে- 

" ঐ খেপেছে পাগ্‌লি মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে জোর্‌সে সামাল সামাল তাই।
            কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো   কামাল! তু নে কামাল কিয়া ভাই! " 

• 'অগ্নি-বীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়ােল্লাস'।
- এ কাব্যে মােট ১২টি কবিতা আছে। 

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- 
- অগ্নিবীণা
- বিষের বাঁশি 
- ভাঙার গান 
- সাম্যবাদী
- সর্বহারা
- ঝিঙে ফুল
- ফণি-মনসা 
- জিঞ্জিরা
- প্রলয় শিখা ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বিজয়গুপ্ত কোন মঙ্গলকাব্য ধারার কবি
  1. ক) মনসামঙ্গল
  2. খ) চন্ডীমঙ্গল
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) ধর্মমঙ্গল
ব্যাখ্যা
• মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি বিজয়গুপ্ত - পদ্মাপুরাণ নামক মনসামঙ্গল কাব্য রচনা করে তিনি মঙ্গলকাব্যের ইতিহাসে অমর হয়ে আছেন।
- তিনি মনসামঙ্গলকাব্যের যে পুঁথি পাওয়া গেছে, প্রাপ্ত এই পুঁথিভিত্তিক প্রাচীনতম কবি।
এছাড়া, মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেব। তাঁর রচিত কাব্যের নামও পদ্মাপুরাণ।

• সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'৷
- মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত।
- তিনি ১৩শ শতকে জীবিত ছিলেন বলে অনুমান করা হয়।
- মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মাপুরাণ।

• আরও যাঁরা মনসামঙ্গল রচনা করেন তাঁরা হলেন পুরুষোত্তম, নারায়ণদেব (আনু. ১৫শ শতক), বিজয়গুপ্ত এবং বিপ্রদাস পিপিলাই বিজয়গুপ্তের মনসামঙ্গলই (১৪৯৪) সর্বাপেক্ষা পরিচিত এবং সাহিত্যিক গুণসম্পন্ন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
'খোদা' শব্দটি কোন দেশি শব্দ থেকে আগত?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) ফরাসি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
খোদা (বিশেষ্য) 
- ফারসি শব্দ 
অর্থ: আল্লাহ, বিধাতা, ঈশ্বর।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'কালো বরফ' উপন্যাসে কোন সময়কার কথা ব্যাপকভাবে ফুটে উঠেছে?
  1. ক) দেশভাগ
  2. খ) মনন্ত্বর
  3. গ) সামরিক শাসন
  4. ঘ) গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
• মাহমুদুল হক একজন বাংলাদেশি লেখক।
- তাঁকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে।
- তাঁর লেখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা চমকপ্রদ।

- তাঁর রচিত উপন্যাস হচ্ছে:
• কালো বরফ (এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে)
• জীবন আমার বোন (এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত)
• খেলাঘর (মুক্তিযুদ্ধ ভিত্তিক)
• অনুর পাঠশালা,
• নিরাপদ তন্দ্রা,
• অশরীরী,
• পাতালপুরী,
• মাটির জাহাজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট।
.
বেঁচে থাকতে ইচ্ছুক'কে এক কথায় কী বলে?
  1. ক) দিদৃক্ষা
  2. খ) জিঘাংসা
  3. গ) জিঘৃক্ষা
  4. ঘ) জিজীবিষু
ব্যাখ্যা
জিজীবিষু (বিশেষণ) অর্থ:  বেঁচে থাকতে ইচ্ছুক।

জিজীবিষা (বিশেষ্য): বেঁচে থাকার ইচ্ছা; জীবনের আকাঙ্খা (তখনকার মরণাতঙ্ক নিরুপম জিজীবিষার উত্তরসাক্ষ্য নয়-সুধীন্দ্রনাথ দত্ত)।
- জিঘাংসা = বধ করার ইচ্ছা।
- দিদৃক্ষা = দর্শনের ইচ্ছা।
- জিঘৃক্ষা = গ্রহণ করার ইচ্ছা, বশীকরণের ইচ্ছা। 

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১০.
'ধর্ম ও সত্যের জয়' প্রকাশ পায় মোহাম্মদ নজিবর রহমান রচিত কোন সামাজিক উপন্যাসে?
  1. ক) লালসালু
  2. খ) আনোয়ারা
  3. গ) সংশপ্তক
  4. ঘ) একটি তুলসি গাছের
ব্যাখ্যা
'আনোয়ারা' মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস।
- এটি তার রচিত প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস।
- এটি ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। 
- এ উপন্যাসের প্রতিপাদ্য ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামীনিষ্ঠা। 
- উপন্যাসের চরিত্র: আনোয়ারা, নুরুল এসলাম, খাদেম, আজিমুল্লাহ, গোলাপজান ইত্যাদি। 

লেখকের অন্যান্য রচনা: 
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি (১৯১৭) 
- পরিণাম (১৯১৮)
- গরীবের মেয়ে (১৯২৩)
- দুনিয়া আর চাই না (১৯২৪) ইত্যাদি।

অপরদিকে, '
 - দেশভাগের প্রেক্ষাপটে প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টি 'একটি তুলসী গাছের কাহিনী।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস  লালসালু। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ও পাকিস্তান প্রতিষ্ঠার পটভূমিতে শহীদুল্লা কায়সারের এক কালজয়ী উপন্যাস ‘সংশপ্তক' (১৯৬৫)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১১.
'অগ্নি'র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অরুন
  2. খ) শিখিন
  3. গ) পবন
  4. ঘ) অগ্নিসখ
ব্যাখ্যা
‘অগ্নি‘ শব্দের সমার্থক = শিখিন,।  

• অগ্নি শব্দের অন্যান্য সমার্থক শব্দ: অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, কৃশানু, , বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ = রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'ইন্দিবর' শব্দের অর্থ কী?
  1. ক) চাঁদ
  2. খ) নীলপদ্ম
  3. গ) জলাশয়
  4. ঘ) ইন্দ্রদেবের বর
ব্যাখ্যা
ইন্দিবর = নীল বর্ণের পদ্ম বা নীলপদ্ম। 
ইন্দিবর (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ইন্দি+বর
অর্থ: নীলপদ্ম, নীলোৎপল

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
A person or thing that is a perfect example of a particular quality or type is -
  1. ক) epitome
  2. খ) epithet
  3. গ) episode
  4. ঘ) epitaph
ব্যাখ্যা
Epitome (noun)
English Meaning: A person or thing that is a perfect example of a particular quality or type.
Bangla Meaning:  সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক
Examole sentence: she looked the epitome of elegance and good taste"

অন্য অপশন গুলোর মধ্যে - 
Epitaph
1. a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone.
2. Something by which a person, time, or event will be remembered.
Bangla Meaning: - সমাধিলিপি

Epithet
English Meaning: An adjective or phrase expressing a quality or attribute regarded as characteristic of the person or thing mentioned.
Bangla Meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা।

Episode
English Meaning: A`n event, a situation, or a period of time in someone's life, a novel, etc.
Bangla Meaning: কোনো সুদীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান।

Source: Oxford and Bangla Academy Dictionary.
১৪.
What is the synonym for the word 'deformation'?
  1. ক) Distortion
  2. খ) Unbending
  3. গ) Wholeness
  4. ঘ) Straightening
ব্যাখ্যা
Deformation (noun):
Meaning: The action or process of deforming or distorting/The result of a distorting process.
Bangla Meaning: আকৃতির বিকৃতি।

• Synonyms: distortion, malformation, contortion, buckling, twisting, warping, bending, disfigurement etc
• Antonyms: straightening, unbending, wholeness etc.

Source: Oxford, Merriam-Webster, Bangla Academy Dictionary.
১৫.
'Tom Jones' by Henry Fielding is a/an -
  1. ক) Gothic Novel
  2. খ) Picaresque Novel
  3. গ) Epistolary novel
  4. ঘ) Unusual Novel
ব্যাখ্যা
• Picaresque Novel:
- A novel that tells the story of a rascal or deceiver who chases adventure and duels with the evil villain. It is realistic in manner and satiric in aim. 
- এমন উপন্যাস যার নায়ক ভবঘুরে এবং বাউন্ডূলে টাইপ।
- হাস্যরসাত্মকধর্মী এই রচনায় অনেক গম্ভীর কথা ব্যাঙ্গাকারে উপস্থাপন করা হয়।
- Example: The history of Tom Jones by Henry Fielding.
- 1749 সালে এটি প্রথম প্রকাশিত হয়।

• Gothic Novel: অনেক সময়ই ভৌতিক উপাদান পাওয়া যায় এই উপন্যাসগুলোতে। পাশাপাশি দ্বন্দ্ব, সংঘাত কিংবা উন্মত্ততাও থাকে কাহিনীকে ঘিরে।
Example: Wuthering Heights by Emily Bronte. Great Expectations by Charles dickens.
• Epistolary novel: অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাসগুলো।
• Unusual Novel: There is no such categories of Novel in English Literature. 

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman
১৬.
What is adjective of the word 'Laugh'?
  1. ক) Laugh
  2. খ) Laughter
  3. গ) Laughable
  4. ঘ) Laughingly
ব্যাখ্যা
• Laugh (noun) (verb) - হাসা ; উপহাস করা
- এর adjective form হচ্ছে Laughable -হাস্যকর; হাস্যজনক; অসঙ্গত; উপহাস্য; উপহাসাম্পদ; পরিহসনীয়; মজাদার;

অন্যদিকে,
- Laughter (noun) - হাসি, উচচহাস্য
- Laughingly (adverb) - হাসতে হাসতে; তামাসাছলে;

Source: Bangla Academy dictionary.
১৭.
The girl burst ____ tears.
  1. ক) in
  2. খ) into
  3. গ) out
  4. ঘ) with
ব্যাখ্যা
Burst into tears (idiom):
English Meaning: to start to cry.
Bangla Meaning: - কান্নায় ভেঙ্গে পড়া।
 তাই সঠিক উত্তরটি হলো into।

Source: Merriam-Webster Dictionary.
১৮.
'Prometheus Unbound' is a play written by -
  1. ক) P.B Shelley
  2. খ) John Keats
  3. গ) William Wordsworth
  4. ঘ) Don Juan
ব্যাখ্যা
• Prometheus Unbound হচ্ছে  Romantic period এর বিখ্যাত কবি  P.B. Shelley রচিত একটি play. 
- এটি Four acts এ বিভক্ত একটি lyrical Drama.
- The work considered Shelley’s masterpiece.
- The Cenci তার আরেকটি five acts verse Tragedy.

তাঁর বিখ্যাত কবিতা সমুহ - 
- Adonais
- To a Skylark
- Ode to the West Wind
- Ozymandias etc.

Source: Britannica.
১৯.
William Wordsworth is known as -
  1. ক) The poet of Nature
  2. খ) The Lake Poet
  3. গ) The father of romantic age
  4. ঘ) all of the above
ব্যাখ্যা
• William Wordsworth (1770 -1850)
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় বলে তাকে The father od Romantic Age বলা হয়।
- যদিও Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ। 

তাঁর কয়েকটি উপাধি হচ্ছে - 
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২০.
'On the whole' can be the meaning of the phrase -
  1. ক) By halves
  2. খ) By and by
  3. গ) By and large
  4. ঘ) By all means
ব্যাখ্যা
'On the whole' can be the meaning of the phrase - By and large.

• By and large

English Meaning: on the whole / everything considered.
Bangla Meaning: সাধারণভাবে বলতে গেলে / সব কিছু বিবেচনায়
Ex. Sentence: Mammals have, by and large, bigger brains than reptiles
Bangla Meaning: স্তন্যপায়ীদের মস্তিষ্ক সাধারণত সরীসৃপদের মস্তিষ্কের চেয়ে বড় হয়।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
• By and by
English Meaning: before long / eventually / ultimately / shortly.
Bangla Meaning: অবশেষে / অনতিকাল মধ্যে / অবিলম্বে / দেখতে দেখতে

• By all means
English Meaning: of course / certainly (granting a permission).
Bangla Meaning: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বুঝাতে ; অবশ্যই, নিশ্চয়ই

• By halves
English Meaning: without being thorough or exhaustive.
Bangla Meaning: পুঙ্খানুপুঙ্খ ভাবে না করা / আংশিকভাবে কিছু করা

Source: Live MCQ Lecture.
২১.
Make it Comparative: Very few metals are as strong as iron.
  1. ক) Iron is strongest than most other metals.
  2. খ) Iron is the stronger than any other metals.
  3. গ) Iron is stronger than most other metals.
  4. ঘ) Iron is more stronger than most other metals.
ব্যাখ্যা
Very few যুক্ত Positive Degree কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম:-
Structure:
- প্রদত্ত Sentence-এর শেষের Subject
- Verb
- Positive Degree এর Comparative form
- than most other
- very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Iron is stronger than most other metals.
২২.
বাস্তব সংখ্যায় 1/(3x - 7) < 1/5 অসমতাটির সমাধান-
  1. ক) 3 < x
  2. খ) 6 < x
  3. গ) 4 < x
  4. ঘ) 5 < x
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় 1/(3x - 7) < 1/5 অসমতাটির সমাধান-

সমাধান:  
1/(3x - 7) < 1/5
বা, 3x - 7 > 5
বা, 3x > 7 + 5
বা, 3x > 12
x > 4

অসমতাটির সমাধান: x > 4
অন্যভাবে, 4 < x
২৩.
2log105 + log1032 - log108 = ?
  1. ক) 10
  2. খ) 5
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
2log105 + log1032 - log108 =?

সমাধান: 
2log105 + log1032 - log10
= log1052 + log1032 - log10
=  log1025 + log1032 - log108
= log10{(25 × 32)/8}
= log10{(25 × 32)/8}
= log10100
= log10102
= 2 log1010
 = 2
২৪.
A = {x ∈ N : 1 ≤ x < 6}, B = {x ∈ N : x বিজোড়  x ≤ 7} হলে A ∩ B = কত ? 
  1. ক) {2, 3, 5}
  2. খ) {3, 5,7}
  3. গ) {1, 3, 7}
  4. ঘ) {1, 3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 1 ≤ x < 6}, B = {x ∈ N : x বিজোড়  x ≤ 7} হলে A ∩ B = কত ? 
সমাধান: 
A = {x ∈ N : 1 ≤ x < 6}
B = {x ∈ N : x বিজোড়  x ≤ 7} 

A = {1, 2, 3, 4, 5}
B = {1, 3, 5, 7}

 A ∩ B ={1, 2, 3, 4, 5}  ∩  {1, 3, 5, 7}
 = {1, 3, 5}
২৫.
একটি ফাংশন f : R → R, f(x) = 3x - 1 দ্বারা সংজ্ঞায়িত হলে f-1(2) এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 3/2
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফাংশন f : R → R, f(x) = 3x - 1 দ্বারা সংজ্ঞায়িত হলে f-1(2) এর মান কত?

সমাধান: 
y = f(x) = 3x - 1 
y = 3x - 1 
y + 1 = 3x
3x = y + 1
x = (y + 1)/3 

y = f(x)
f- 1(y) = x
f- 1(y) = (y + 1)/3 
f- 1(2) = (2 + 1)/3 = 3/3 = 1
২৬.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৫৬°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
  1. ক) ১৫টি 
  2. খ) ১৬টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৫৬°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫৬°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৫৬°
                                                      = ২৪°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২৪°
                                                      = ১৫টি
২৭.
4x  + 41- x = 4 হলে, x = কত?
  1. ক) 2
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x  + 41- x = 4 হলে, x = কত?

সমাধান: 
4x  + 41- x = 4
4x + 41 .4 - x = 4
4x + 4/4x = 4 [ ধরি 4x  = a]
a + 4/a = 4
a2 + 4 = 4a
a2 - 4a + 4 =0
a - 2.a. 2 + 22 = 0
(a - 2)2 = 0
a - 2 = 0 
a = 2
4x = 2
22x = 2
2x = 1
x = 1/2
২৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
  1. ক) ৩√৩
  2. খ) √৩
  3. গ) ৬√২
  4. ঘ) ৯√৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি? 

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
=  (√৩/৪) × (৬)                 
=  ৯√৩
 
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ৬ × x
= ৩x 

প্রশ্নমতে,
৩x = ৯√৩
x  =৯√৩/৩
x  =৩√৩
২৯.
1/6 - 1/9 + 2/27 -..............ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. ক) 3/20
  2. খ) 1/10
  3. গ) - 2/3
  4. ঘ) 1/20
ব্যাখ্যা
প্রশ্ন: 1/6 - 1/9 + 2/27 -..............ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 1/6
এবং সাধারণ অনুপাত, r = (- 1/9)/(1/6) = - 2/3 < 0
সুতরাং ধারাটির অসীম পদের সমষ্টি,
S∞ = a/(1 - r)
= (1/6)/{1 - (- 2/3)}
= (1/6) / (1 + 2/3)
= (1/6) / (5/3)
= 1/10
৩০.
৪, ৬, ৯, ১৩, .......... ২৪ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬, ৯, ১৩, .......... ২৪ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

সমাধান: 
এখানে, 
১ম পদ = ৪ 
২য় পদ = ৪ +২ = ৬
৩য় পদ = ৬ + ৩ = ৯
৪র্থ পদ = ৯ + ৪ = ১৩ 
৫ম পদ = ১৩ + ৫ = ১৮
৬ষ্ঠ পদ = ১৮ + ৬ = ২৪
৩১.
পরম শূন্য তাপমাত্রা কোনটি?
  1. ক) ২৭৩°C
  2. খ) ০°C
  3. গ) -২৭৩°C
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রমাণ তাপমাত্রা : 
যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। 
সেলসিয়াস স্কেলে এটি 0°C এবং এস. আই. এককে বা পরম তাপমাত্রার স্কেলে এটি 273K.
 
পরম শূন্য তাপমাত্রা:
যে তাপমাত্রায় চার্লস বা গে-লুসাকের সূত্রানুসারে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 
এ পরম শূন্য তাপমাত্রা হলো -২৭৩°C
অর্থাৎ -২৭৩°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তত্বীয়ভাবে শূন্য হয়।
 
তাপমাত্রাকে শুরু বা শূন্য ধরে প্রতি ডিগ্রি তাপমাত্রার ব্যবধানকে এক ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে তাপমাত্রার স্কেল উদ্ভাবন করা হয়েছে তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে।
 
উৎস : পদার্থ ১ম পত্র, রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩২.
রূপা একটি-
  1. ক) প্যারাচুম্বক
  2. খ) ডায়াচুম্বক
  3. গ) ফেরােচুম্বক
  4. ঘ) অ্যান্টিফেরােচুম্বক
ব্যাখ্যা
- তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ।
- অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন প্রভৃতি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ।
- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি হলো ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৩৩.
টেলিফোনে কোন পদ্ধতিতে data transmission হয়?
  1. ক) Simplex
  2. খ) Full-Duplex
  3. গ) Half duplex
  4. ঘ) Triplex
ব্যাখ্যা
ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

হাফ-ডুপ্লেক্স: হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না। যেমন- ওয়াকি টকি।

ফুল-ডুপ্লেক্স: ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেমনঃ টেলিফোন।

উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৩৪.
নিচের কোনটি Wifi-এর IEEE standard?
  1. ক) IEEE 802.15
  2. খ) IEEE 802.1
  3. গ) IEEE 802.3
  4. ঘ) IEEE 802.11
ব্যাখ্যা
Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15
WIMAX এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16
৩৫.
নিচের কোনটি systern software নয়?
  1. ক) Linux
  2. খ) Android
  3. গ) Chrome
  4. ঘ) Apple iOS
ব্যাখ্যা
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম:
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক। 
এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। 
কম্পিউটারের আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার। 
 
বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো DOS, WINDOWS, UNIX, LINUX, Mac OS,Apple iOS, Android  ইত্যাদি। 
অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে। অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা এবং কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা। 
 
অন্যদিকে Google Chrome হলো ওয়েব ব্রাউজার।  
 
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
  1. ক) laaS
  2. খ) PaaS
  3. গ) QaaS
  4. ঘ) SaaS
ব্যাখ্যা
সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
১. Infrastructure-as-a Service (IaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয় ।
যেমন - অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) ।
২. Platform-as-a -Service (PaaS): এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা।
যেমন: গুগলের অ্যাপ ইঞ্জিনে ।
৩. Software-as-a Service (SaaS): সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।
যেমন: গুগল ডকস।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৭.
ফটোগ্রাফিক প্লেটে কোন যৌগের আবরণ থাকে?
  1. ক) AgCl
  2. খ) AgBr
  3. গ) NH4Cl
  4. ঘ) AgF
ব্যাখ্যা
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। 
সিলভার ব্রোমাইডের রাসায়নিক সংকেত হলো AgBr
 
Dry plate, in photography, glass plate coated with a gelatin emulsion of silver bromide. It can be stored until exposure, and after exposure it can be brought back to a darkroom for development at leisure. 
 
উৎস: ব্রিটানিকা। 
৩৮.
নিচের কোনটি output device নয়?
  1. ক) Monitor
  2. খ) Speaker
  3. গ) Graphics pad
  4. ঘ) Printer
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।
আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন
ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম
সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৩৯.
'Vitamin B9' এর অপর নাম কি?
  1. ক) ফসফরিক এসিড
  2. খ) ফরমিক এসিড
  3. গ) ফলিক এসিড
  4. ঘ) এসকরবিক এসিড
ব্যাখ্যা
ফলিক এসিড ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত এক প্রকার বি ভিটামিন। 
ফলিক এসিডের অন্য নাম ভিটামিন বি ৯। 
এর কাজ:
- রক্তকণিকা তৈরিতে অংশ নেয়।
- বংশগতির অন্যতম উপাদান ডিএনএ (DNA) গঠনে কাজ করে।
- কোষ গঠন ও বিভাজনে কাজ করে।

 কলিজা, মাছ, মাংস, বাদাম, সবুজ শাক-সবজি ইত্যাদি এর ভালো উৎস।
 
Folate is the natural form of vitamin B9, water-soluble and naturally found in many foods. It is also added to foods and sold as a supplement in the form of folic acid; this form is actually better absorbed than that from food sources—85% vs. 50%, respectively. Folate helps to form DNA and RNA and is involved in protein metabolism.

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; https://www.hsph.harvard.edu/
৪০.
DNS Server এর উদ্দেশ্য কোনটি?
  1. ক) Hostname-কে MAC Addres-এ অনুবাদ করা।
  2. খ) SMTP কে TCP/IP Address-এ অনুবাদ করা।
  3. গ) Hostname-কে IP Address-এ অনুবাদ করা।
  4. ঘ) Email-কে IP Address-এ অনুবাদ করা।
ব্যাখ্যা
DNS এর পূর্ণরূপ Domain Name System। 
ডোমেন নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয়/ইউনিক আলফানিউমেরিক (ক্যারাক্টর বা নাম্বার সম্বলিত) ঠিকানা। 

Hostname হল একটি Host কম্পিউটারের জন্য বরাদ্দকৃত ডোমেন নেম। এর দ্বারা একটি কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায়। 
DNS Server মূলত Hostname-কে IP Address-এ অনুবাদ করে দেয়। 
একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
ইহা Hostname এর পরিবর্তে IP Address-এ রূপান্তর করে দেয়। 
তখনই কেবল ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করতে পারে।
৪১.
জাতিসংঘ সাধারণ পরিষদে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয় -
  1. ক) ২০০৮ সালে
  2. খ) ২০০৯ সালে
  3. গ) ২০১০ সালে
  4. ঘ) ২০১১ সালে
ব্যাখ্যা
• ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
৪২.
মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন -
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) এ এইচ এম কামরুজ্জামান
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।

• এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ
- স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী: এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ-বাণিজ্য মন্ত্রী: এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মুশতাক আহমেদ।

সূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
৪৩.
বর্তমানে ক্রিমিয়া কোন দেশের অন্তর্ভুক্ত?
  1. ক) ইউক্রেন
  2. খ) রাশিয়া
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) বেলারুশ
ব্যাখ্যা
• ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়

• ২৩ জুন, ১৯১৭ সালে ইউক্রেন গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেয়।
- ১৯১৮ সালে ইউক্রেনে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চার সদস্যের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন আত্মপ্রকাশ করে।
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড।
৪৪.
D-8 '(Developing Eight)' সংস্থার সদস্য দেশ কোনটি?
  1. ক) সুদান
  2. খ) নাইজেরিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) সোমালিয়া
ব্যাখ্যা
• ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)' সংস্থা প্রতিষ্ঠিত হয়।

• এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া ।

 • ডি-৮ সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো' কু জাফর কু সারী।
- ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এটি দক্ষিন-পশ্চিম এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, ৫টি জাতির সীমানা: উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সৌদি আরব এবং পশ্চিমে ইসরাইল ও ফিলিস্তিন অবস্থিত।

তথ্যসূত্র:- ডি-৮ ওয়েবসাইট এবং ওয়ার্ল্ড এটলাস।
৪৫.
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি অনুযায়ী বাংলাদেশ পানি প্রাপ্তির বিধান রয়েছে কত কিউসেক?
  1. ক) ৩০ হাজার
  2. খ) ৩২ হাজার
  3. গ) ৩৫ হাজার
  4. ঘ) ৩৭ হাজার
ব্যাখ্যা
• ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর অর্থাৎ ২০২৬ সালে এর মেয়াদ শেষ হবে।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া
৪৬.
বাংলাদেশের কৃষিতে 'সোনালিকা' কোন জাতের ফসল?
  1. ক) ধান
  2. খ) গম
  3. গ) ভুট্টা
  4. ঘ) যব
ব্যাখ্যা
• বাংলাদেশের কৃষিতে কয়েকটি উল্লেখযোগ্য গমের জাত:
- আকরব
- কাঞ্চন
- দোয়েল
- বলাকা
- সোনালিকা
- সৌরভ প্রভৃতি।

উৎস: বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
৪৭.
IUCN এর সদর দপ্তর -
  1. ক) দাভোস
  2. খ) জুরিখ
  3. গ) জেনেভা
  4. ঘ) গ্ল্যান্ড
ব্যাখ্যা
• International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

তথ্যসূত্র:- IUCN ওয়েবসাইট
৪৮.
'ওরাঁও' ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস নিচের কোন জেলায়?
  1. ক) রাজশাহী
  2. খ) নেত্রকোণা
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) বরগুনা
ব্যাখ্যা
• ওরাঁও বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এই নৃগোষ্ঠীর মানুষ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস।
- ওরাঁও জনগোষ্ঠী কুঁড়খ ভাষায় কথা বলে।
- এটি দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত একটি আদি ও কথ্য ভাষা।
- এ ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
- ওরাঁও জনগোষ্ঠীর মধ্যে কুঁডুখ ব্যতীত সাদরি ভাষাও প্রচলিত রয়েছে।

তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণী।
৪৯.
জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন -
  1. ক) সাঈদা মুনা তাসনীম
  2. খ) রাবাব ফাতিমা
  3. গ) রেজিনা আহমেদ
  4. ঘ) সাদিয়া ফয়জুননেসা
ব্যাখ্যা
• ১ ফেব্রুয়ারি ২০২২ জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
- জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
৫০.
দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয় কোনটি?
  1. ক) সাড়াদান
  2. খ) প্রতিরোধ
  3. গ) প্রশমন
  4. ঘ) পূর্বপ্রস্তুতি
ব্যাখ্যা
• দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান:
- দুর্যোগ প্রতিরোধ,
- দুর্যোগ প্রশমন এবং
- দুর্যোগের পূর্বপ্রস্তুতি ।
সুতরাং দুর্যোগকে কার্যত মোকাবেলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।

• দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে:
- সাড়াদান,
- পুনরুদ্ধার ও
- উন্নয়ন।

• অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
৫১.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর মেয়াদকাল -
  1. ক) ২০০০ থেকে ২০১৫ সাল
  2. খ) ২০১৬ থেকে ২০৩০ সাল
  3. গ) ২০১০ থেকে ২০৩০ সাল
  4. ঘ) ২০০৫ থেকে ২০২০ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত।
- ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়।
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎস: জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
৫২.
প্লাইস্টোসিন কালের ভূমিরূপ নিচের কোন জেলা?
  1. ক) সিলেট
  2. খ) টাঙ্গাইল
  3. গ) নোয়াখালী
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
• আজ থেকে প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়।
- ঐ সময়ে গঠিত ভূমিরূপ প্লাইস্টোসিন কালের ভূমি নামে পরিচিত।

• বাংলাদেশে অবস্থিত প্লাইস্টোসিন কালের ভূমিরূপগুলো হলো:
- রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার বরেন্দ্রভূমি।
- ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়।
- কুমিল্লা জেলার লালমাই পাহাড়।
- দেশের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ হলো প্লাইস্টোসিন কালে গঠিত ভূমিরূপ।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণী।
৫৩.
জাতিসংঘ গৃহীত দুর্নীতি রোধ বিষয়ক বৈশ্বিক চুক্তি নিচের কোনটি?
  1. ক) United Nations Convention Against Corruption
  2. খ) United Nations Covenant Against Corruption
  3. গ) United Nations Anti-Corruption Convention
  4. ঘ) United Nations Anti-Corruption Covenant
ব্যাখ্যা
• UNCAC (United Nations Convention Against Corruption) জাতিসংঘ গৃহিত দুর্নীতি রোধ বিষয়ক বৈশ্বিক কনভেনশন।
- এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহিত হয় এবং ১৪ ডিসেম্বর ২০০৫ সালে কার্যকর হয়।
- বাংলাদেশসহ ১৮৭টি দেশ এটির অংশীদার।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।