উত্তর
ব্যাখ্যা
• রয়টার্স:
- রয়টার্স লন্ডন ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা ।
- পল জুলিয়াস রয়টার ১৮৫১ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে।
- রয়টার্সের পূর্ব সদর দপ্তর লন্ডনে অবস্থিত ছিল।
উল্লেখ্য,
- ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর বর্তমানে এটি থমসন রয়টার্সের একটি বিভাগ হিসেবে বিবেচিত হয়।
- বর্তমানে রয়টার্স সংবাদ সংস্থার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত।
- ১৬টি ভাষায় সংবাদ পরিবেশনের জন্য বিশ্বজুড়ে ২০০টি স্থানে প্রায় ২,৫০০ সাংবাদিক এবং ৬০০ ফটোসাংবাদিক নিয়ে রয়টার্স বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা হিসেবে পরিচিত।
উৎস: রয়টার্স অফিসিয়াল ওয়েবসাইট।