পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৩ মার্চ, ২০২৪সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২৭.০৬.২০১৫ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৩ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) বর্ণ
  2. খ) শব্দ
  3. গ) অক্ষর
  4. ঘ) ধ্বনি
ব্যাখ্যা

ভাষার মূল ভিত্তি - ধ্বনি।
ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি
ভাষার মূল উপকরণ - বাক্য।
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
কোনটি ''ক্ষুধার্ত'' শব্দের সন্ধি বিচ্ছেদ?
  1. ক) ক্ষুধা + আর্ত
  2. খ) ক্ষুৎ + ঋর্ত
  3. গ) ক্ষুধ + আর্ত
  4. ঘ) ক্ষুধা + ঋত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম অনুযায়ী ‘আ + ঋ = আর’ হয়।
সুতরাং, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত;
ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
এরূপ, শীতার্ত, ভয়ার্ত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-
  1. ক) সংগ্রাম
  2. খ) অসমাপ্ত আত্মজীবনী
  3. গ) বাংলাদেশ ও আমি
  4. ঘ) আমার জীবনী
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়।
এই বইটি ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি ও হিন্দী ভাষায় অনূদিত হয়েছে।
২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি ছিল অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। সেই খাতায় শেখ মুজিব ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় এই আত্মজীবনীমূলক লেখাকে গ্রন্থে রূপান্তরিত করা হয়।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন
.
নিচের কোন শব্দটি ভুল?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) শ্রদ্ধাঞ্জলি
  3. গ) অভ্যন্তরীণ
  4. ঘ) মুহর্মুহূ
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী স্বায়ত্তশাসন, শ্রদ্ধাঞ্জলি, অভ্যন্তরীণ বানানগুলো সঠিক৷
তবে ‘মুহর্মুহূ’ এর সঠিক বানান - মুহুর্মুহু।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'শশাঙ্ক' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) চাঁদ
  2. খ) খরগোস
  3. গ) সমুদ্র
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা
শশাঙ্ক শব্দটি একটি বিশেষ্য।
এর অর্থ হলো - চন্দ্র; চাঁদ; শশধর ইত্যাদি৷
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) রশীদ করিম
  2. খ) শওকত ওসমান
  3. গ) জহির রায়হান
  4. ঘ) শহীদুল্লা কায়সার
ব্যাখ্যা
উত্তম পুরুষ (১৯৬১) উপন্যাসটির রচয়িতা হলেন রশীদ করিম (১৯২৫-২০১১)।
তার অন্যান্য উপন্যাসঃ আমার যত গ্লানি, প্রসন্ন পাষাণ, সোনার পাথর বাটি, বড়ই নিঃসঙ্গ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
আদালত শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) বাংলা
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলােকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়।
যথা-
১. ধর্মসংক্রান্ত শব্দ : আল্লাহ্, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গােসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মােক্তার, রায় ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির বোর্ড বই।

.
বজ্রে তোমার বাজে বাঁশী?’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় শূন্য
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) করণে ১মা
ব্যাখ্যা

অপাদান কারকঃ
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে।
যেমন - গাছ থেকে পাতা পড়ে। পাপে বিরত হও। বুধবার থেকে পরীক্ষা শুরু হবে। ইত্যাদি।

অনুরূপভাবে, বজ্রে তোমার বাজে বাঁশি। এখানে ‘বজ্রে’ শব্দটিতে ৭মী বিভক্তি ‘এ’ থাকায় তা অপাদানে ৭মী।
এরকম আরো উদাহরণ (৭মী বিভক্তি) -
বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। ইত্যাদি।
অপাদান কারকে বিভিন্ন বিভিক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. জাহান্নম হইতে বিদায়
  2. জননী
  3. কর্ণফুলী
  4. সূর্য দীঘল বাড়ি
ব্যাখ্যা
'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস।
একজন নারীর জননী জীবনের নানা স্তর নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় ‘জননী’ উপন্যাস রচনা করেন।
'কর্ণফুলী' উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ।
আবু ইসহাক রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫) যা বাংলাদেশের গ্রামজীবনের বিশ্বস্ত দলিল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
তালব্যবর্ণ কোনগুলো?
  1. ক) এ, ঐ
  2. খ) ই, ঈ
  3. গ) উ, ঊ
  4. ঘ) ও, ঔ
ব্যাখ্যা

স্বরবর্ণের মধ্যে তালব্য বর্ণ হচ্ছে - ই, ঈ।
ব্যঞ্জণ বর্ণে তালব্য ধ্বনি - চ, ছ, জ, ঝ, ঞ, স, শ।
এ, ঐ - কণ্ঠ তালব্য ধ্বনি।
উ, ঊ - ওষ্ঠ্য ধ্বনি।
ও, ঔ - কণ্ঠৌষ্ঠ ধ্বনি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১১.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. ক) আভাস
  2. খ) অজানা
  3. গ) গরমিল
  4. ঘ) বেমালুম
ব্যাখ্যা
প্রশ্নে বোঝানো হয়েছে খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ।
খাঁটি বাংলা উপসর্গ হলো ২১টি৷ যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।
'অ' উপসর্গটি '' না অর্থে, নিন্দিত অর্থে এবং ক্রমাগত অর্থে'' ব্যবহৃত হতে পারে৷
যেমনঃ অকাজ, অকেজো, অপয়া, অকাট, অকাল, অগোছালো (নিন্দিত অর্থে)৷
অচিন, অচেনা, অজানা, অথৈ, অখুশি, অদেখা, অবাঙালি, অমিল (না অর্থে)।
অঝোর, অঝোরে, অঘোরে (ক্রমাগত অর্থে)৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১২.
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
  1. ক) দিল্লি
  2. খ) আগ্রা
  3. গ) ইয়াঙ্গুন
  4. ঘ) লাহোর
ব্যাখ্যা
শেষ মুঘল সম্রাট ছিলেন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। সেখানেই ১৮৬২ সালে তার ‍মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বিবিসি
১৩.
‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অনির্মল
  2. খ) পঙ্কিল
  3. গ) অপরিস্কার
  4. ঘ) নোংরা
ব্যাখ্যা
নির্মল শব্দের অর্থ - মলিনতাশূন্য; ময়লাহীন; অমলিন; বিশুদ্ধ।
এবং পঙ্কিল শব্দের অর্থ - মলিন; কর্দমাক্ত; কলুষিত। অর্থাৎ নির্মল শব্দের বিপরীত শব্দ হলো মলিন/পঙ্কিল৷
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মূহর্ত
  2. খ) মুহূর্ত
  3. গ) মুহুর্ত
  4. ঘ) মুহর্ত
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে 'মুহূর্ত' বানানটি সঠিক৷
১৫.
‘কর্ম সম্পাদনে পরিশ্রমী’ বাক্যের সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. ক) কর্মনিষ্ঠ
  2. খ) কর্মোদ্যমী
  3. গ) কর্মঠ
  4. ঘ) কর্মী
ব্যাখ্যা
কর্ম সম্পাদনে পরিশ্রমী - কর্মঠ৷
কর্মনিষ্ঠ - কর্মে নিষ্ঠা আছে এমন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
আটকপালে এর অর্থ কোনটি?
  1. ক) জ্ঞানী
  2. খ) কারারুদ্ধ
  3. গ) হতভাগ্য
  4. ঘ) সৌভাগ্যবান
ব্যাখ্যা

আটকপাল - হতভাগ্য
অষ্টকপাল - হতভাগ্য
ইঁদুর কপালে - মন্দভাগ্য
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৭.
কোনটি বাংলা ধাতু?
  1. ক) কৃ
  2. খ) মাগ্‌
  3. গ) গম্‌
  4. ঘ) কাট্‌
ব্যাখ্যা
বাংলা ধাতু - কাট্, আঁক, কহ্, কর, কাঁদ, কেন্, ঘষ্, দেখ্, ধর্, পড়্, শুন্, থাক্, হাস্ ইত্যাদি
এবং সংস্কৃত ধাতু- কৃ, মাগ্, গম্, ধৃ, গঠ্‌, স্থা ইত্যাদি।
ফির্‌, চাহ্‌, ঠেল্‌, ডাক্‌, ভিজ্‌ ইত্যাদি বিদেশি ধাতু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
১৮.
জায়া ও পতি সমাস করলে কি হয়?
  1. ক) পতি-পত্নী
  2. খ) দম্পতি
  3. গ) জায়া-পতি
  4. ঘ) স্বামী-স্ত্রী
ব্যাখ্যা
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রধান্য থাকে এবং সংযোজক অব্যয় লোপ পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন- জায়া ও পতি = দম্পতি, পিতা ও পুত্র = পিতাপুত্র, আয় ও ব্যয় = আয়-ব্যয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী৷
১৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সুশ্রুষা
  2. খ) শুশ্রূষা
  3. গ) সুশ্রুসা
  4. ঘ) শুশ্রুষা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে 'শুশ্রূষা' বানানটি সঠিক৷ এর অর্থ - পরিচর্যা বা সেবা করা।
২০.
মৃতের মত অবস্থা যার-
  1. ক) মৃতবৎ
  2. খ) আনমনা
  3. গ) জীবন্মৃত
  4. ঘ) মুমূর্ষু
ব্যাখ্যা
মৃতের মত অবস্থা যার - মুমূর্ষু।
জীবিত থেকেও যে মৃত - জীবন্মৃত৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
২১.
গবেষণা-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?
  1. ক) গবে + ষণা
  2. খ) গো + এষণা
  3. গ) গ + এষণা
  4. ঘ) গব + এষণা
ব্যাখ্যা
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়।
যেমনঃ নে + অন = নয়ন, নৈ + অক = নায়ক, শে + অন = শয়ন;
পো + অন = পবন, গো + এষণা = গবেষণা, নৌ + ইক = নাবিক, পো + ইত্র = পবিত্র, গো + আদি = গবাদি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
২২.
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
  1. ক) নরসিংদী
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) মুন্সীগঞ্জ
  4. ঘ) দাউদকান্দি
ব্যাখ্যা
বাংলাদেশের প্রাচীনতম নগরী ছিলো উয়ারি-বটেশ্বর। আনুমানিক প্রায় আড়াইহাজার বছর আগে নরসিংদী জেলার উয়ারি-বটেশ্বরে নগর সভ্যতার বিকাশ ঘটে।
এটি দ্বিতীয় ভারতীয় সভ্যতার অন্তর্গত। উয়ারি-বটেশ্বর ছিলো একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
২৩.
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
  1. ক) স্থাবর
  2. খ) অরণ্য
  3. গ) সমুদ্র
  4. ঘ) পর্বতই
ব্যাখ্যা
জঙ্গম (বিশেষণ) - গতিশীল; স্থাবরের বিপরীত; চলমান; সচল।
জঙ্গম এর বিপরীত শব্দ - স্থাবর (বিশেষণ), যার অর্থ - নিশ্চল; স্থানান্তরিত করার অযোগ্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৪.
Which one is Reflexive pronoun?
  1. ক) each
  2. খ) myself
  3. গ) who
  4. ঘ) he
ব্যাখ্যা

Reflexive pronouns end in -self or -selves. They refer back to the subject forms of personal pronouns.
Reflexive pronouns are: myself, yourself, himself, herself, itself, oneself, ourselves, yourselves, themselves.
Source: dictionary.cambridge.org

২৫.
To read between the lines means-
  1. ক) to read carefully
  2. খ) to grasp the hidden meaning
  3. গ) to concentrate
  4. ঘ) to suspect
ব্যাখ্যা
To read between the lines - look for or discover a meaning that is implied rather than explicitly stated; grasp the hidden meaning.
Source: Oxford
২৬.
He was taken to task-এর বাংলা হলো-
  1. ক) সে কাজ নিয়েছিল
  2. খ) তাকে তিরস্কার করা হয়েছিল
  3. গ) তাকে কাজ দেয়া হয়েছিল
  4. ঘ) তাকে কাজের জন্য বলা হয়েছিল
ব্যাখ্যা
Cambridge ডিকশনারি অনুযায়ী Take someone to task for something এর অর্থ হলো to criticize someone বা কাউকে তিরস্কার করা।
সুতরাং, ‘He was taken to task'- এর সঠিক বাংলা হবে - 'তাকে তিরস্কার করা হয়েছিলো'।
২৭.
Fill in the blank : You should ___ swimming.
  1. ক) take up
  2. খ) take off
  3. গ) start up
  4. ঘ) get off
ব্যাখ্যা

From MacMillan Dictionary:
Take up:
to start doing something regularly as a habit, job, or interest
Examples:
I took up smoking when I was at school.
Chris has taken up jogging.

Start up:
Meaning: to bring a business, organization, or project into existence
Examples:
The Agency helps over 1,000 firms start up each year.
She left the company last year to start up her own business.

More...

Take up (PHRASAL VERB):
take something ↔ up
to become interested in a new activity and to spend time doing it.
Example: Roger took painting up for a while, but soon lost interest.
She took up tennis at the age of 11.
You should take up swimming.
Source: Oxford and Longman Dictionary of Contemporary English.

২৮.
Which one is the correct sentence?
  1. ক) Neither roads are led to the railway station.
  2. খ) Neither of the roads lead to the railway station.
  3. গ) Neither of the roads leads to the railway station.
  4. ঘ) Neither of the roads are leading to the railway station.
ব্যাখ্যা

One of, each of, either of, neither of যুক্ত বাক্যে Plural noun/pronoun থাকলেও verb হবে singular.
Neither of the roads leads to the railway station.
Each of the buildings is surrounded by high metal fencing.
Each of the horses has won major international races.

২৯.
Which is adjective?
  1. ক) special
  2. খ) laugh
  3. গ) crime
  4. ঘ) miser
ব্যাখ্যা
Special শব্দটি যখন স্বাভাবিকের চেয়ে উন্নত বোঝায় অর্থাৎ তা যখন কোনো noun কে modify করে তখন তা adjective.
Special শব্দটিকে noun হিসেবেও ব্যবহার করা যায়।
Laugh এবং Crime দুটি শব্দকেই verb এবং noun হিসেবে ব্যবহার করা যায়।
Miser হচ্ছে noun.
Source: Oxford
৩০.
‘Paradise Lost’ attempted to -
  1. ক) Explain why good and evil are necessary
  2. খ) Justify the ways of man to God
  3. গ) Justify the ways of God to man
  4. ঘ) Show that the Satan and God have equal power
ব্যাখ্যা
Paradise Lost is an attempt to make sense of a fallen world: to “justify the ways of God to men”.
Source: BBC Culture
৩১.
‘Duchess’ is feminine of -
  1. ক) Earl
  2. খ) Dramatist
  3. গ) Dutchman
  4. ঘ) Duke
ব্যাখ্যা
Duchess - The wife or widow of a duke.
Source: Oxford
৩২.
Choose the correct sentence.
  1. ক) He lives here for five months.
  2. খ) He is living here for five months.
  3. গ) He has been living here for five months.
  4. ঘ) He live here for five months.
ব্যাখ্যা
পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে present perfect continuous tense হয়।
Period of time বুঝাতে for এবং point of time বুঝাতে since ব্যবহার হয় এবং verb-টি Present perfect continuous tense হয় - অর্থাৎ have / has been + ing হয়।
যেমনঃ He has been living here for five months. He is working for six hours.
৩৩.
‘Salt of life’ stands for-
  1. ক) sorrows of life
  2. খ) saline water
  3. গ) sodium chloride
  4. ঘ) valuable things
ব্যাখ্যা
The salt of the earth - someone who is ordinary but good and honest; angel; jewel, treasure, gem; valuable.
Source: Cambridge
৩৪.
Which word is not a noun?
  1. ক) Defame
  2. খ) Indemnity
  3. গ) Articulation
  4. ঘ) Simulation
ব্যাখ্যা
Defame (verb) - damage the good reputation of (someone); slander or libel.
Indemnity (noun) - security or protection against a loss or other financial burden.
Articulation (noun) - the formation of clear and distinct sounds in speech.
Simulation (noun) - imitation of a situation or process.
Source: Oxford
৩৫.
Which one is correct: He said to me ''May you be happy''
  1. ক) He told that I might be happy.
  2. খ) He reported that I might be happy.
  3. গ) He said that I might be happy.
  4. ঘ) He wished that I might be happy.
ব্যাখ্যা
Optative sentence হলে indirect speech করার সময় ‍said এর পরিবর্তে wished / prayed হবে। এবং reporting verb অনুসারে অনুসারে tense এর পরিবর্তন হয়।
এখানে তাই সঠিক indirect speech হবে - He wished that I might be happy.
He said to me, “May you have wealth.’’ – বাক্যটির indirect speech হবে - He wished me that I might have wealth.
৩৬.
Article is used based on-
  1. ক) stress
  2. খ) spelling
  3. গ) sound
  4. ঘ) pronunciation
ব্যাখ্যা

বাজারের অনেক বইয়ে উত্তরটি ভুল দেওয়া থাকতে পারে, আমরা যথাযথ রেফারেন্স সহ উল্লেখ করলাম।
British Council এর প্রথম ব্যাখ্যাটা একটু খেয়াল করে পড়লেই Pronunciation এর সঙ্গে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে।
A বা An এর ব্যাবহার ঠিক করা হয় পরবর্তী শব্দটি কোন ধ্বনি (Sound) দিয়ে শুরু হচ্ছে তার উপর ভিত্তি করে। যেন ফলশ্রুতিতে উচ্চারণ (Pronunciation) সহজ হয়।

We use ‘a’ when the word that follows it begins with a consonant sound. We use ‘an’ when it's followed by a vowel sound. This makes pronunciation easier.
Source: British Council

Choosing between the indefinite articles a and an is determined by the sound of the following word. If the word begins with a consonant sound you would use a, such as "a dog" and "a balloon," as well as "a one" and "a unicorn." If the word begins with a vowel sound, use an, such as in "an honorable man," and with spoken acronyms like "an FBI agent." Words like historic, with a pronounced "H," can use either a or an.
Source: Merriam-Webster Dictionary

We use 'a' in front of consonant sounds and 'an' in front of vowel sounds. So, for instance, someone asked whether to use 'a' or 'an' before the abbreviation ‘MBA’. The answer is ‘an’ because the sound of the first letter is /em/, so it begins with a vowel sound, even though the letter itself is a consonant.
Source: Cambridge Dictionary Blog

The choice of the article is based upon the phonetic (sound) quality of the first letter in a word, not on the orthographic (written) representation of the letter.
Source: Purdue University

We use ‘a’ before a consonant sound.
Example: A car, a house, a big truck, a wheel.
Warning: Some words that begin with a vowel letter in writing have a consonant sound.
Example: a university, a one-year-old child. 

We use ‘an’ before a vowel sound.
Example: An apple, an old shoe, an orchestra, an umbrella.
Warning: Some words that begin with a consonant letter in writing have a vowel sound.
Example: an hour, an MP3 player.
Source: Cambridge Dictionary

৩৭.
Fill in the blank: He had written the book before he ____.
  1. ক) has retired
  2. খ) will be retired
  3. গ) retired
  4. ঘ) had retired
ব্যাখ্যা
Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে।
যেমনঃ The patient had died before the doctor came, He had written this book before he retired.
৩৮.
Correct passive form of - ‘I have to do it.’-
  1. ক) It has to be done to me.
  2. খ) It has to be done by me.
  3. গ) It is to be done by me.
  4. ঘ) Let it be done by me.
ব্যাখ্যা
Have to / has to ব্যবহৃত active voice কে passive voice এ পরিবর্তনের ক্ষেত্রে – active voice এর object টি subject হবে + have to/ has to + be + vpp + by + subject এর object form বসবে।
সুতরাং সঠিক passive বাক্যটি হবে – It has to be done by me.
৩৯.
‘The baby is always smiling’ এর বাংলা অনুবাদ হলে-
  1. ক) শিশুটি সবসময় হাসছে।
  2. খ) শিশুটি সবসময় হাসে।
  3. গ) শিশুটির মুখ হাসিতে ভরা।
  4. ঘ) শিশুটির মুখে হাসি লেগেই আছে।
ব্যাখ্যা
‘The baby is always smiling’ এর সঠিক বাংলা অনুবাদ - শিশুটির মুখে হাসি লেগেই আছে।
৪০.
Choose the correctly spelt word.
  1. ক) Suname
  2. খ) Sunamee
  3. গ) Tsunami
  4. ঘ) Sunami
ব্যাখ্যা
Tsunami - a long, high sea wave caused by an earthquake or other disturbance.
Source: Oxford
৪১.
What is the antonym of ‘hybrid’?
  1. ক) simple
  2. খ) productive
  3. গ) purebred
  4. ঘ) raised
ব্যাখ্যা
Antonyms for ‘hybrid’ is - blooded, full-blood, full-blooded, purebred, thoroughbred.
Source: Merriam-Webster
৪২.
Fill in the blank: The climate is congenial ____ health.
  1. ক) to
  2. খ) for
  3. গ) with
  4. ঘ) on
ব্যাখ্যা
Congenial (adjective) - pleasant in a way that makes you feel comfortable and relaxed congenial atmosphere/surroundings/environment.
Congenial to - The summers out here are not congenial to the average North European. The climate is congenial to health.
Source: Longman Dictionary of Contemporary English
৪৩.
Choose the correct sentence.
  1. ক) He speaks English like English.
  2. খ) He is speaks the English like English.
  3. গ) He speaks English like the English.
  4. ঘ) He speaks the English like the English.
ব্যাখ্যা
English শব্দটি যখন একটি ভাষা বোঝায় তখন এর পূর্বে the বসে না।
The English দ্বারা ইংরেজ জাতিকে নির্দেশ করে।
সুতরাং, সঠিক বাক্যটি হবে - He speaks English like the English.
৪৪.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?
  1. ক) ৩২
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
আমরা জানি,
দুটি সংখ্যার গ. সা. গু = দটি সংখ্যার গুণফল / সংখ্যা দুটির ল. সা. গু
= ১৫৩৬ / ৯৬
= ১৬
৪৫.
শতকরা বার্ষিক ১৫% সুদে ৮,০০০ টাকায় ৬ মাসের সুদ কত?
  1. ক) ৬০০ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৫০০ টাকা
ব্যাখ্যা
I = pnr
= ৮০০০ × ৬/১২ × ১৫/১০০
∴ I = ৬০০
৪৬.
১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২, শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যা কত?
  1. ক) ৫০
  2. খ) ৬২
  3. গ) ৬৪
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

প্রথম চারটির সমষ্টি = (৫২ × ৪) = ২০৮
শেষ ৫টির সমষ্টি = (৩৮ × ৫) = ১৯০
তাহলে এই নয়টি সংখ্যার যোগফল হয় = (২০৮ + ১৯০) = ৩৯৮
দেয়া আছে, ১০টি সংখ্যার যোগফল ৪৬২
সুতরাং, পঞ্চম সংখ্যাটি (৪৬২ - ৩৯৮) = ৬৪

৪৭.
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?
  1. ক) ২৯ দিনে
  2. খ) ৩০ দিনে
  3. গ) ২৭ দিনে
  4. ঘ) ২৮ দিনে
ব্যাখ্যা

৬০ জন লোক একটি কাজ শেষ করতে পারে ১৮ দিনে
সুতরাং, ৩৬ জন লোক সে কাজ শেষ করতে পারবে = (৬০ × ১৮) / ৩৬ = ৩০ দিনে

৪৮.
৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনক এর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ সে.মি.
  2. খ) ৭ সে.মি.
  3. গ) ৭.৫ সে.মি.
  4. ঘ) ৬.৫ সে.মি.
ব্যাখ্যা

ঘনকের আয়তন = (বাহু)
∴ ১ম ঘনকের আয়তন = ৩ = ২৭ ঘন সে.মি.
২য় ঘনকের আয়তন = ৪ = ৬৪ ঘন সে.মি.
৩য় ঘনকের আয়তন = ৫ = ১২৫ ঘন সে.মি.
∴ তিনটি ঘনকের মোট আয়তন = (২৭ + ৬৪ + ১২৫) = ২১৬ ঘন সে.মি.
∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য x হলে, x = ২১৬
বা, x = √২১৬ = ৬ 

৪৯.
১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
  1. ক) ৪০%
  2. খ) ২৫%
  3. গ) ৮০%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা
১২০ জনে ৩০ জন ফেল করলে পাশ করে (১২০ - ৩০) = ৯০ জন।
সুতরাং, পাশের হার = (৯০ × ১০০) / ১২০ = ৭৫%
৫০.
৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ১২
  2. খ) ৪
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

চতুর্থ সমানুপাতিক x হলে
3 × x = 9 × 4
⇒ x = (9 × 4) / 3
∴ x = 12

৫১.
a + b = 5 এর a - b = 3 হলে, ab এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা

a + b = 5 এবং a - b = 3 যোগ করে পাই,
2a = 8
⇒ a = 4
∴ b = 1
∴ ab = 4

৫২.
টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

১ টি লেবুর ক্রয়মূল্য = ১০/১০ টাকা = ১ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য = ১০/৮ টাকা = ১.২৫ টাকা।
∴ লাভ = (১.২৫ - ১) = ০.২৫ টাকা।
১ টাকায় লাভ হয় ০.২৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় ০.২৫ × ১০০ টাকা
= ২৫ টাকা
∴ লাভ ২৫%

৫৩.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ক) ৫০৫০
  2. খ) ৫০০১
  3. গ) ৪৯৯৯
  4. ঘ) ৫৫০১
ব্যাখ্যা

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = ১০০ × (১০০ + ১)/২
= ১০০ × ১০১/২
= ৫০ × ১০০
= ৫০৫০

৫৪.
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
  1. ক) সমদ্বিখণ্ডক
  2. খ) অভিভুজ
  3. গ) লম্ব
  4. ঘ) মধ্যমা
ব্যাখ্যা
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে এবং কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দৈর্ঘ্যকে বলা হয় ঐ ত্রিভুজের মধ্যমা।
৫৫.
যদি x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?
  1. ক) ২
  2. খ) ০
  3. গ) ১২
  4. ঘ) ১
ব্যাখ্যা

দেওয়া আছে, xy = 2
∴ y = 2/x
এখন, x+2y = 4
⇒ x + 2.2/x = 4
⇒ x + 4/x = 4
⇒ x2 + 4 = 4x
⇒ x2 - 4x + 4 = 0
⇒ (x - 2)2 = 0
∴ x = 2

৫৬.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
  1. ক) ১৮০ মিটার
  2. খ) ২০০ মিটার
  3. গ) ২২০ মিটার
  4. ঘ) ১৬০ মিটার
ব্যাখ্যা

আমরা জানি, বর্গক্ষেত্রের বাহু = √ক্ষেত্রফল
∴ বাহু = √২০২৫ = ৪৫ মিটার।
এর বেড়ার দৈর্ঘ্য হবে এর পরিসীমার সমান
∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ২ × (৪৫ + ৪৫) = ১৮০ মিটার।

৫৭.
০.১ এর বর্গমূল কত?
  1. ক) ০.২৫
  2. খ) ০.১
  3. গ) ০.০১
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
০.১ এর বর্গমূল ০.৩২। সুতরাং, উত্তর হবে কোনোটিই নয়।
৫৮.
৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
  1. ক) ৫১২.৫০
  2. খ) ৫১৭.৫০
  3. গ) ৫১৫.৫০
  4. ঘ) ৫১০.০০
ব্যাখ্যা
৩.৫% লাভে ১০০ টাকার আমের বিক্রয়মূল্য ১০৩.৫ টাকা
∴ ৫০০ টাকার আমের বিক্রয়মূল্য = (১০৩.৫ × ৫০০) / ১০০ = ৫১৭.৫ টাকা
৫৯.
কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
  1. ক) ৭%
  2. খ) ৬%
  3. গ) ৪%
  4. ঘ) ৫%
ব্যাখ্যা

২ বছরে সুদ বাড়ে ৪০ টাকা।
তাহলে প্রতিবছরে সুদের পরিমাণ ২০ টাকা।
আসলের পরিমাণ = ৪৬০ - (৩ × ২০) = ৪০০ টাকা।
∴ ৩ বছরের সুদের পরিমাণ = ৪৬০ - ৪০০ = ৬০ টাকা 
∴ r = (৬০ × ১০০)/(৪০০ × ৩) = ৫%

৬০.
ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
  1. ক) ২০ টাকা
  2. খ) ১৫ টাকা
  3. গ) ১০ টাকা
  4. ঘ) ৩০ টাকা
ব্যাখ্যা
ধরি, ক এর আছে ২ট টাকা
∴ খ এর টাকার পরিমাণ ট টাকা।
প্রশ্নমতে, ২ট + ট = ৩ট = ৩০ টাকা
∴ ট = ১০ টাকা
৬১.
a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c কত?
  1. ক) 4 : 7 : 5
  2. খ) 4 : 7 : 6
  3. গ) 20 : 35 : 42
  4. ঘ) 20 : 44 : 35
ব্যাখ্যা

a : b = 4 :7 = 20 : 35 [5 দ্বারা গুণ করে]
b : c = 5 : 6 = 35 : 42 [ 7 দ্বারা গুণ করে]
∴ a : b : c = 20 : 35 : 42

৬২.
১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৪ অংশ
  2. খ) ৩/৪ অংশ
  3. গ) ১/৩ অংশ
  4. ঘ) ২/৩ অংশ
ব্যাখ্যা

৪ ঘণ্টা = ২৪০ মিনিট
১ ঘণ্টা ২০ মিনিট = ৮০ মিনিট
∴ ৮০ মিনিট ২৪০ মিনিটের = ৮০/২৪০ = ১/৩ অংশ

৬৩.
১ থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০ টি শ্রেণিতে ভাগ করলে ৮ নম্বর শ্রেণিটি নিচের কোনটি হবে?
  1. ক) ৭১ - ৮০
  2. খ) ৮০ - ৯০
  3. গ) ৮৯ - ৯৯
  4. ঘ) ৮০ - ৯১
ব্যাখ্যা

প্রথম শ্রেণি -- ১ - ১০
দ্বিতীয় শ্রেণি -- ১১ - ২০
তৃতীয় শ্রেণি -- ২১ - ৩০
চতুর্থ শ্রেণি -- ৩১ - ৪০
পঞ্চম শ্রেণি -- ৪১ - ৫০
ষষ্ঠ শ্রেণি -- ৫১ - ৬০
সপ্তম শ্রেণি -- ৬১ - ৭০
অষ্টম শ্রেণি -- ৭১ - ৮০
নবম শ্রেণি -- ৮১ - ৯০
দশম শ্রেণি -- ৯১ - ১০০

৬৪.
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) সৌদিআরব
  2. খ) লেবানন
  3. গ) ইরাক
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩।
ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
সৌদি আরব ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। উৎসঃ বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)
৬৫.
ইতিহাসের জনক বা পিতা কে?
  1. ক) হেরোডোটাস
  2. খ) এরিস্টটল
  3. গ) টয়েনবি
  4. ঘ) যুসিডাইজিস
ব্যাখ্যা
গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন। তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।
খুকুভাইডিসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‍্যাংককে আধুনিক ইতিহাসের জনক বলা হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৬৬.
সবুজ গ্রহ বলা হয় কাকে?
  1. ক) মঙ্গল
  2. খ) ইউরেনাস
  3. গ) বুধ
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা
ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল। ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল মিথেন গ্যাসের প্রভাবে হয়। তাই একে সবুজ গ্রহ বলে।
Source: NASA
৬৭.
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ''ইউরো'' গ্রহণ করেনি?
  1. ক) জার্মানি
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল। ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে।
ব্রিটেন কখনো ইউরো মুদ্রা গ্রহণ করে নি। ব্রিটেনের মুদ্রা - পাউন্ড স্টারলিং।
উল্লেখ্য যে, ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
উৎসঃ ব্রিটানিকা এবং ইইউ ওয়েবসাইট
৬৮.
কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
  1. ক) কী বোর্ড
  2. খ) মনিটর
  3. গ) বারকোড
  4. ঘ) ওএমআর
ব্যাখ্যা
সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর।
বারকোড রিডার, ওয়েবক্যাম, মাউস, ওএমআর, ওসিআর, স্ক্যানার, জয়স্টিক, ট্র্যাকবল, লাইটপেন, ডিজিটাইজার, পাঞ্চকার্ড ইত্যাদি কম্পিউটারের ইনপুট ডিভাইস বা গ্রহণ মুখ।
৬৯.
CNG-এর অর্থ-
  1. ক) কার্বনযুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
  2. খ) সীসামুক্ত পেট্রোল
  3. গ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
ব্যাখ্যা
CNG এর পূর্ণরূপ Compressed Natural Gas। যার অর্থ - কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।
৭০.
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
  1. ক) প্রফেসর আব্দুস সালাম
  2. খ) ইয়াসির আরাফাত
  3. গ) নাগীব মাহফুজ
  4. ঘ) আনোয়ার সাদাত
ব্যাখ্যা
মিশর ও ইসরায়েল - এর বিরোধপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা ও শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য গঠনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প-ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে, যার ফলশ্রুতিতে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাহেন বেগিন ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রফেসর আব্দুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।
১৯৮৮ সালে নাগিব মাহফুজ সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইয়াসির আরাফাত ও শিমন পেরেজ যৌথভাবে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
Source: Nobelprize Website, Britannica.com
৭১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
  1. ক) ৬৭৬ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ১৭৫ জন
  4. ঘ) ৪২৬ জন
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক।
এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ।
সর্বোচ্চ বীরত্বসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন
দ্বিতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরউত্তম’ পান ৬৮ জন
তৃতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরবিক্রম’ পান ১৭৫ জন
এবং, চতুর্থ বীরত্বসূচক উপাধি ‘বীরপ্রতীক’ পান ৪২৬ জন।
উৎসঃ বাংলাপিডিয়া

৭২.
হ্যারি পটার কী?
  1. ক) একটি শিশুতোষ বই
  2. খ) একজাতীয় গুচ্ছবোমা
  3. গ) এক ধরনের খেলনা
  4. ঘ) এক জাতীয় ধাতব পাত্র
ব্যাখ্যা
‘হ্যারি পটার’ জে কে রাউলিং রচিত একটি শিশুতোষ ফ্যান্টাসি বইয়ের সিরিজ। এ বই অবলম্বনেই নির্মিত হয়েছে বিখ্যাত হ্যারি পটার চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি।
৭৩.
সুইডেন এর মুদ্রার নাম কি?
  1. ক) পাউন্ড
  2. খ) ডলার
  3. গ) ক্রোনা
  4. ঘ) গিলো
ব্যাখ্যা
সুইডেন এবং ডেনমার্কের মুদ্রা - ক্রোনা
যুক্তরাষ্ট্রের মুদ্রা - ডোলার
ব্রিটেনের মুদ্রার নাম - পাউন্ড।
উৎসঃ ব্রিটানিকা
৭৪.
SIM নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?
  1. ক) Simple Identity Module
  2. খ) Subscriber Identity Module
  3. গ) Simple Identification Module
  4. ঘ) Subscriber Identification Module
ব্যাখ্যা

'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module। গ্রাহকদেরকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম কার্ড সরবরাহ করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
---------
From Cambridge:
SIM card
noun [ C ]
IT, COMMUNICATIONS
Meaning:
a small card in a mobile phone that allows you to use the phone and stores phone numbers.
SIM stands for 'subscriber identity module'.

৭৫.
গ্রীনল্যান্ড এর মালিকানা কোন দেশের?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ইংল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত।
এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে।
Source: britannica.com
৭৬.
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) পা
  3. গ) জিব্রাল্টার
  4. ঘ) বেরিং
ব্যাখ্যা
বেরিং প্রণালী আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে এবং এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা (মরক্কো) ও ইউরোপ (স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
Source: Worldatlas & Britannica
৭৭.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) এমএস একসেস
  2. খ) এমএস ওয়ার্ড
  3. গ) ওরাকল
  4. ঘ) এমএস উইন্ডোজ
ব্যাখ্যা
উবুন্টু, এমএস উইন্ডোজ, এন্ড্রয়েড, রেডহ্যাট, লিনাক্স - ইত্যাদি হচ্ছে সিস্টেম সফটওয়্যার।
উৎসঃ বিবিএস প্রোগ্রাম, কম্পিউটার মৌলিক শিক্ষা।
৭৮.
বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে?
  1. ক) ১১৫
  2. খ) ১২০
  3. গ) ১১০
  4. ঘ) ১১৭
ব্যাখ্যা
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুসারে জাতীয় সংসদ প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে থাকে।
ট্রাইব্যুনাল হলো কোন বিশেষ উদ্দেশ্যে স্থাপিত আদালত যা সাধারণত জনকল্যাণমূলক এবং নিয়ন্ত্রণমূলক বিভিন্ন কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়। যেমনঃ শ্রম আদালত, ভাড়া নিয়ন্ত্রক ইত্যাদি।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান
৭৯.
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কত তারিখে পঠিত হয়?
  1. ক) ১০ এপ্রিল ১৯৭১
  2. খ) ১৭ এপ্রিল ১৯৭১
  3. গ) ৭ মার্চ ১৯৭১
  4. ঘ) ২৬ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৮০.
নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো-
  1. ক) পারমাণবিক জ্বালানি
  2. খ) পীট কয়লা
  3. গ) ফুয়েল সেল
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা
যে শক্তিকে নবায়ন করা যায়, যা ফুরিয়ে যাওয়ার আশংকা নেই তাকে নবায়নযোগ্য শক্তি বলে। নবায়নযোগ্য শক্তির উৎস হলো বায়োমাস, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, জিওথার্মাল, সৌরশক্তি। তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম এগুলো অনবায়নযোগ্য শক্তির উৎস।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি